Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

52

‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’
নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তনের সুযোগ নেই : ওবায়দুল কাদের
খবর বিজ্ঞপ্তি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার ফেরানো কোনোভাবেই সম্ভব নয়। নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। দেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না। যে যত চেষ্টাই করুক, সংবিধানে অনড় থাকবে সরকার। নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তনের সুযোগ নেই। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশগ্রহণের বিকল্প নেই। ওবায়দুল কাদের রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন।
‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ শীর্ষক গ্রন্থটি রচনা করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি। বই রচিত হয়েছে পদ্মাসেতু, মেট্রোরেলসহ শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড নিয়ে। বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর নামে মামলার দাবিকে অযৌক্তিক, বানোয়াট ও মিথ্যা মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এগুলো বিএনপির মিথ্যাচারের গল্প। মামলা পরের কথা তাদেরতো এতো নেতা কর্মীই নেই।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন করেছে, মামলা দিয়েছে। মায়ের জানাজা এমনকি ঈদের নামাজে অংশ নিতে পারেনি আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্বাচনের আগে পাঁচশ স্কুল পুড়িয়েছে, ভূমি অফিসে আগুন দিয়েছে, মানুষ পুড়িয়েছে। কী বীভৎস দিন! কত নিষ্ঠুর বিএনপি!
ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে হত্যাকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না, কারণ তাদের ঘরেই তো গণতন্ত্র নেই। ভোট জালিয়াতি কিংবা হা-না ভোট কারা চালু করেছিলো তা সবাই জানে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ১৪ বছরের সফল নেত্রী শেখ হাসিনা। রাজনৈতিক পরিবর্তনের আধুনিক রূপকার শেখ হাসিনা যিনি ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে সৃষ্টির কথা ভাবেন। শেখ হাসিনা পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন না। তিনি ভাবেন আগামীর প্রজন্মের কাছে সুন্দর একটি দেশ উপহার দেবার কথা।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা বাধা উপেক্ষা করে দেশে ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশের গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে। যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধু হত্যাকারী ও জেল হত্যার বিচার হয়েছে। দেশে প্রথম আইনগতভাবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্রমেই গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করছে।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের নবজাতককে গলাটিপে মেরে ফেলেছে। এদেশে ভোট জালিয়াতি, রাষ্ট্রপতি নিয়ে হ্যাঁ-না ভোট, দলীয় লোক আজিজকে নির্বাচন কমিশনের প্রধান বানানো, মাগুরা মার্কা নির্বাচন, ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল বিএনপি যার জন্য ওয়ান ইলেভেন সৃষ্টি হয়েছিল।
বইয়ের লেখক অধ্যক্ষ রওশন আরা মান্নানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মেরিনা জাহান, গাজী মোহাম্মদ শাহনেওয়াজ ও জাকিয়া তাবাসসুম, গ্রন্থের সম্পাদক সাংবাদিক ফিরোজ আলম খান, বইটির প্রকাশক কাজী তারিক আহমেদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নগরীর মুন্সিপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ইসলামী আন্দোলন মহানগর নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের মুন্সি পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে উপস্থিত হন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এলাকা পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্থদের সাথে মতবিনিময করেন, তাদের সান্তনা দেন, দোয়া করেন এবং ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময়ে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মোঃ আবু গালিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা দ্বীন ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম, সহ অর্থ সম্পাদক ফেরদৌস গাজী সুমন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন, মোঃ মনিরুজ্জামান, মোঃ আব্দুস সোবাহান, আলী আকবর, আলাউদ্দিন সরদার, আরিফুর রহমান, মোঃ ইকবাল হোসেন, মোহাম্মদ রেজাউল করিম, মোঃ আবু হানিফ মোঃ আমিনুল ইসলাম, মেহেদী হাসান সৈকত, ছাত্র নেতা ইউসুফ গাজী, মোঃ ফয়সালসহ প্রমূখ।

 

মহান শহিদ দিবসে কেসিসির কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে দিবসের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে শহিদ হাদিস পার্কস্থ শহিদ মিনারে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর নেতৃত্বে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন; সূর্য্যদেয়ের সাথে সাথে নগর ভবন, মেয়রের বাস ভবন, খালিশপুর শাখা অফিস, নগর স্বাস্থ্য ভবন, মাতৃসদন, পৌর গ্যারেজ, এ্যাসফল্ট প্লান্ট, ওয়ার্ড অফিসসহ কমিউনিটি সেন্টার ও কেসিসি পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং শহিদ হাদিস পার্কসহ গুরুত্বপূর্ণ মোড়সমূহ বাংলা বর্ণমালা ও ফেস্টুন দ্বারা সজ্জিত করা হবে।

সকাল ৯টায় নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্লে থেকে নার্সারী ‘ক’ বিভাগ, প্রথম ও দ্বিতীয় শ্রেণি ‘খ’ বিভাগ এবং তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ‘ক’ বিভাগের জন্য বিষয় উম্মুক্ত রাখা হয়েছে এবং ‘খ’ বিভাগের জন্য ‘মুক্তিযুদ্ধভিত্তিক’ ও ‘গ’ বিভাগের জন্য ‘একুশের ভাষা আন্দোলন’ বিষয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এছাড়া ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঘ’ বিভাগে ‘বাঙালীর গৌরব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এবং ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঙ’ বিভাগে ‘২১’শে চেতনা;আমাদের প্রত্যাশা’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে : খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্তের কারণে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিদেশিরা এক সময়ে যে দেশকে তলা বিহীন ঝুড়ি বলে উপহাস করতো সেই সমালোচকরাই এখন বাংলাদেশের উন্নয়নে বিষ্ময় প্রকাশ করছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে দ্রুতই বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিটি মেয়র রবিবার বেলা ১১ টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) থেকে আগত কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন। উল্লেখ্য, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জিওবি’র অর্থায়নে এনসিসি গৃহীত ‘‘আরবান ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি ফর নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন (ইউআইআইপিএফ)’’ শীর্ষক প্রকল্প সষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে প্রতিনিধি দলের খুলনা সফরের অংশ হিসেবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সিটি মেয়র আরো বলেন, নগর পরিকল্পনা ও উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনাসহ নগরবাসীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে থাকে। সেবা কার্যক্রম সহজীকরণের জন্য তিনি অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন এবং সকল সিটি কর্পোরেশনের মধ্যে তথ্যের আদার প্রদান বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

মতবিনিময় সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে কেসিসি’র কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ এনসিসি প্রতিনিধি দলের নিকট তুলে ধরা হয়।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আলী আকবর টিপু, কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, সচিব মোঃ আজমুল হক, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী ও উপপ্রকল্প পরিচালক মোঃ আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী মোঃ ইসমাইল চৌধুরী, আরবান প্লানার মোঃ মইনূল ইসলাম, সিএও মোঃ হেমায়েত হোসেন, সহকারি সচিব ইশরাত জাকিয়া, মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী, কঞ্জারভেন্সী অফিসার মো: সাজ্জাদ হাসান ও মো: মোজাম্মেল হক, ফুড ও স্যানিটারী অফিসার মো: শাহাদাৎ হোসেন ও আলমগীর হিরণসহ এনসিসি’র বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তাগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

বটিয়াঘাটায় মানববন্ধন
বটিয়াঘাটা প্রতিনিধি
আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী মো: লিয়াকত হোসেনকে হত্যার চেষ্টা ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে আহত করার প্রতিবাদে গতকাল রবিবার বেলা ৩ টায় বটিয়াঘাটার জলমা ইউনিয়নবাসীর ব্যানারে স্থানীয় উপজেলা সদরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শেখ সেলিম, আলীগনেতা মো: কাইয়ুম শেখ, ব্যবসায়ী মো: মনিরুজ্জামান, মেহেদী হাসান, নাহিদ হাসান, হাসান সেখ, বেল্লাল হোসেন, বাবুল সেখ, হানিফ হাওলাদার, শাহ আলম বিশ্বাস, আমীর হোসেন হাওলাদার, নুর নাহার বেগম, নাসরিন বেগম, আসমা বেগম, জামিলা খাতুন, শাহেলা বেগম পমূখ। বক্তারা দোষীদের গ্রেফতারের জোর দাবী জানান।

বটিয়াঘাটায় ওসি হিসেবে মোহাম্মদ শওকত কবির যোগদান
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলায় নবাগত ওসি হিসেবে মোহাম্মদ শওকত কবির যোগদান করেছেন। গত শনিবার পূর্বাহ্নে তিনি যোগদান শেষে ভারপ্রাপ্ত ওসি জাহিদুর রহমান’র কাছ থেকে দ্বায়িত্ব গ্রহণ করেন। ইতিপূর্বে তিনি জেলার দিঘলিয়া থানার ওসি হিসেবে দ্বায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৮ সালে পুলিশের সাব-ইনেসপেক্টর পদে যোগদান করেন এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

ফকিরহাটে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের করুন মূত্যু
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের পাগলা-শ্যামনগর এলাকায় একটি ভবনের ছাঁদ থেকে পড়ে মোঃ মামুন শেখ (৩০) নামের একজন নির্মাণ শ্রমিকের করুন মূত্যু হয়েছে। নিহত মামুন শেখ ফকিরহাট সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে। এঘটনায় এলাকাবাসির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (১৯ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে পাগলা-শ্যামনগর এলাকার তাপস কুমার নামের এক ব্যক্তির একতলা বিশিষ্ট একটি ভবনে কাজ করার সময় পা পিছলে ঐ শ্রমিক ছাঁদ থেকে পড়ে যান। এতে তিনি গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধিন অবস্থায় দুপুর ১টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান ও সেকেন্ড অফিসার এসআই অহিদুর রহমান ঘটনাস্তল পরিদর্শন করেন। পরে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ উদ্ধার করেন। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফকিরহাটে জাতীয় ভিটামিন উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সংক্রান্ত সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী রীগের সভাপতি স্বপন দাশ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেনিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র। এসময় এমপিইপিআই মো. কামাল হোসেন সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ৬ মাস থেকে ৫বছরের কম বয়সী শিশুদের ভিটামিন “এ” খাওয়ানো হবে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দ্যেগে খুলনায় দুযোর্গ ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু
খবর বিজ্ঞপ্তি
আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ইলাইপুর, রূপসা, খুলনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা জেলা কার্যালয়ের উদ্দ্যেগে জেলার ৫০ জন ভিডিপি সদস্যদের ১২ দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপন প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট, খুলনা জনাব মোঃ সেলিমুজ্জামান। সভাপতিত্ব করেন অধিনায়ক, ৩ আনসার ব্যাটালিয়ন, ইলাইপুর, রূপসা, খুলনা চন্দন দেবনাথ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। তিনি দুর্যোগ বিষয়ে জনগণকে সচেতনতামূলক কর্মকান্ডের মাধ্যমে উজ্জীবিত করে দুর্যোগ বিষয়ে একটি সমন্বিত কর্মসূচি গ্রহণ করে। এলাকার জনগণকে প্রাকৃতিক ও মানুষ্য সৃষ্টি দুর্যোগ মোকাবেলায় সামাজিক সম্প্রীতির মাধ্যমে সম্পৃক্ত করে, দুর্যোগকালীন সময়ে জনগণের সহায়তা করতে হবে। তিনি আরো বলেন এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ উপকৃত হবেন এবং দেশও উপকৃত হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী জেলা কমান্ড্যান্ট, খুলনা, মোহাম্মদ মিরাজুল ইসলাম খান, প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম ও প্রশিক্ষকবৃন্দ ।

মহেশপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে মহেশপুরের নওদাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ।

বেনাপোলে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মী আটক, ককটেল উদ্ধার
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্তে নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় আটকদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে বেনাপোল সীমান্তের বারোপোতা নামক এলাকা থেকে পোর্ট থানা পুলিশ তাদের আটক করে। তাদের বাড়ি বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, তাদের কাছে খবর আসে বেনাপোল সীমান্তে নাশকতার উদ্দেশে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা বৈঠক করছে। পরে অভিযান চালালে তারা পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে ককটেল ছুঁড়ে হামলা চালায়। তবে কেউ হতাহত হয়নি।
এ সময় ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচটি তাজা ককটেল। আটকদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

১১জন সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান ও মিলন মেলা ২০২৩
খবর বিজ্ঞপ্তি
বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ আবু নাসেরের পূণ্য ভূমি খুলনায় মিলন মেলা ও সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে সারা দিনব্যাপী গল্লামারীর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশেনের ব্যবস্থাপনায় ও জেলা মৎস্য অফিসের সহযোগিতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত কুমার অধিকারী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক রুনু ইকবাল বিথার। সম্মানিত অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার পাল, ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর সরোজ কুমার মিস্ত্রি, গ্লোবাল খুলনার চেয়ারম্যান শাহ মামুনুর রশীদ তুহিন ও ডুমুরিয়ার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক। সভাপতিত্ব করেন ফোয়াব সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন। অনুষ্ঠানে মৎস্য প্রেমীদের সামনে চিত্রশিল্পী মিলন বিশ্বাস রচিত নাটিকা “মৎস্যজীবীদের সুখ দুঃখ” অসাধারণ নাটকটি প্রজেক্টরে দেখানো হয়। এতে সবাই জ্ঞান অর্জন করতে পেরেছেন এমন কথা অনুষ্ঠানের অতিথিরা অনুভূতি বক্তব্যে বলেন। এছাড়াও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক রুনু ইকবাল বিথার অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন।এই সুন্দর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা আর্ট একাডেমির পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস। তিনি সকলের উদ্দেশ্যে বলেন এক একটি গলদা হোক এক একটি ডলার এই বলে খুলনা জেলার বিভিন্ন উপজেলার ১১ জন সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত সফল উদ্যোক্তারা হচ্ছে বটিয়াঘাটার মালতী গাইন, রুনা লায়লা, রূপসার ইয়াসমিন, দিঘলিয়ার মোছা: তাসকিরা বেগম, পাইকগাছার ইন্দ্রা আলী, ডুমুরিয়ার নারগিস বেগম, সুচরিতা বিশ্বাস,শিউলী মন্ডল, লক্ষ্মী মন্ডল, মুক্তা বিশ্বাস ও জান্নাতুল ফেরদৌস।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোয়াবের সাংগঠনিক সম্পাদক শেখ শাকিল হোসেন, সহ-সভাপতি লস্কর মনিরুজ্জামান, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক রাইসুল কবীর দিপু, বিশ্বজিৎ, সাফায়েত শাওন, বুলুরানী মন্ডল, বাহাদুর শেখ, মো: মুজিবর রহমান, মো: হারুন আকন, উজ্জ্বল বিশ্বাস, মহিদুল ইসলাম, মাস্টার শহিদুল ইসলাম, প্রীতিষ চন্দ্র মন্ডল প্রমুখ উপজেলার মৎস্য চাষীরা। সর্বশেষ সকল মৎস্যজীবীদের সার্বিক মঙ্গল কামনা করে ফোয়াব এর সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন।

 

 

সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী’র সাথে শুভেচ্ছা বিনিময়

দিঘলিয়া প্রতিনিধি:
রবিবার বিকাল ৩টায় দিঘলিয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী’র সাথে দিঘলিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির এক সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান তারেকের বাসভবনে অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান তারেক, নির্বাহী সদস্য এস এম রফিকুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ-সভাপিত এস এম ওয়াহিদ মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সালাউদ্দিন মোল্লা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রানা মোল্লা, সাংবাদিক মোঃ রাজু আহমেদ প্রমূখ।

বিএনপি এখন নালিশ পার্টিতে পরিনত হয়েছে – আব্দুস সালাম মূর্শেদী এমপি
দিঘলিয়া প্রতিনিধি:
বিএনপি এখন নালিশ পার্টিতে পরিনত হয়েছে, তাদের এখন একটাই কাজ আমাদের বিদেশি বন্ধুদের কাছে নালিশ করা। তারা এখন তাদের কাধে ভর করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে। বিএনপি এখন বসন্তের ককিলে পরিনত হয়েছে, যখনই নির্বাচন আসে তখনই তাদের দেখা যায়, জনগনের দুঃক্ষ দুর্দশায় কখোন তারা পাশে ছিলনা, যার উৎকৃষ্ট উদাহরণ করনা কালীন সময়ে তাদের কে কোথাও দেখা যায়নি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষকদের কৃষি যন্ত্রপাতি, বীজ, সার সহ কৃষি উপকরণ ফ্রি দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা ভূর্তুকি দিয়েছে, এক সময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আধুনিকভাবে চাষাবাদ করতে সরকার কৃষকদের সব ধরনের সহায়তা করে যাচ্ছে। গতকাল দুপুরে দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-০৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী উপরিউক্ত কথা গুলো বলেন।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য খান নজরুল ইসলাম, সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ফারহানা হালিম, সেনহাটী ইউনিয়নের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, গাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম ঠান্ডু, বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন, সংগঠনিক সম্পাদক জালাল তালুকদার, মোঃ ফিরোজ মোল্লা, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির হোসেন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান বিপুল, সহ প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসনে, সদস্য কে এম আসাদুজ্জামান, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন, সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারন সম্পাদক শাহআলম, চন্দনীমহল সংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, সাধারণ সম্পাদক ইকতার হোসেন, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুর রউফ, সাধারণ সম্পাদক ওয়াদুদ চৌধুরী, গাজীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিষ্ণু পদ সরকার, জেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খান আবু সাইদ, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াজুল ইসলাম, সহ-সভাপতি শেখ রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সহ সম্পাদক সাইদুর রহমান, রুবেল সরদার, রাকিব মোড়ল, রানা মোল্লা, সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিন, সদস্য এস এম হাবিবুর রহমান তারেক, হামিম মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম রিতা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, দিঘলিয়া ইউনিয়ন মহিলালীগের সভাপতি পাখি বেগম, সাধারণ সম্পাদক হাফিজা খাতুন, নাসরিন আক্তার হিরা, ফাতেমা খাতুন, সাজেদা বেগম, সালমা বেগম, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান, চন্দনীমহল সংগঠনিক ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরান গাজী, সাধারণ সম্পাদক মিরাজ মোল্লা, সেনহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, গাজীরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির মোল্লা, সাধারণ সম্পাদক রুবেল সরদার সহ প্রমূখ।
এরপর তিনি বিকেলে গাজীরহাট ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সকালে তিনি জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নবনির্মিত ভবন উদ্বোধন, পানিগাতী রাস্তা সম্প্রসারন ও সংস্কার পরবর্তী উদ্বোধন করেন এবং দিঘলিয়া উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি মেলা ২০২৩ এর উদ্বোধন করেন। মেলা চলবে আগামী ২১ ফেব্রুয়ারী পর্যন্ত। কৃষি মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলার স্টলগুলোতে কৃষি উপকরণ যন্ত্র, সর্জন পদ্ধতিতে ফল ও সবজি চাষ, ঘেরের পাড়ে সবজি, অফসিজনে তরমুজ চাষ, মিশ্র ফল বাগান, মিনি পুকুর ও পুকুর পাড়ে সবজি চাষ, নিরাপদ সবজি চাষ, আন্তঃফসল চাষ পদ্ধতিসহ স্মার্ট কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপসায় যুবলীগের বিক্ষোভ-সমাবেশ
রূপসা প্রতিনিধি
পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে রূপসায় উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারী বিকেলে পূর্ব রূপসা ঘাট এলাকায় এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ। বক্তৃতা করেন নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, সাবেক জেলা যুবলীগ নেতা নাসির উদ্দীন সজল, হারুন মোল্লা, প্রদীপ বিশ্বাস, ব্রজেন দাস, যুবলীগ নেতা মোল্লা কামরুল ইসলাম, হারুনর রশীদ, বাসুদেব রায় চৌধুরী, সাইদুর রহমান সগির, ফরিদ শেখ, জেলা যুব মহিলালীগের যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, ইউপি সদস্য শিরিনা বেগম, আলমগীর হোসেন শ্রবণ, বাদশা মিয়া, আশিষ রায়, কামরুজ্জামান সোহেল, সাগর শেখ, শামিম হাসান লিটন, শাহনেওয়াজ কবির টিংকু, মেজবাবুর রহমান, তারেক আজিজ, সাইফুল ইসলাম শাওন, খায়রুল হাওলাদার, ওয়ায়েসকুরুনী বাবু, আশিক ইকবাল, রহিম মিনা, ইমরান শেখ প্রমূখ।

দাকোপের বাজুয়ার মহানাম যজ্ঞ পরিদর্শন করেন হুইপ পঞ্চানন বিশ্বাস
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপের বাজুয়ায় উৎসব মুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগম্ভীযের মধ্য দিয়ে বাজুয়া খুটাখালী আর্য্য হরি সভা অঙ্গনে ৪৩ বর্ষীয় ৫৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ১৩ফেব্রুয়ারি ২০২৩ সোমবার সন্ধ্যায় গন্ধাধিবাস সহকারে পরবর্ত্তী প্রত্যুষকাল হতে ৫৬ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন শুরু হয়। আর্য্য হরিসভার মহানাম যজ্ঞের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি রবিবার বাজুয়ার আর্য্য হরি যজ্ঞ অঙ্গন পরিদর্শন করেন এবং ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। খুলনা-১ আসনের সংসদ সদস্য ও হুইপ পঞ্চানন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, সিনিয়র সহ- সভাপতি শেখ যুবরাজ, উপজেলা আওয়ামীলীগের নবগঠিত সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, খুলনা জেলা পরিষদের সদস্য সরোজিত কুমার রায়, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়, ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডলসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। প্রতি বছরের ন্যায় এবারও বাজুয়ায় দেশের বিভিন্ন স্হানের নামিদামি সুনাম খ্যাত কীর্তন দলের মহানামে ধ্ববিত হচ্ছে আর্য্য হরি সভা অঙ্গন। প্রতিবছরের মতো এবার ও দেশের বিভিন এলাকা থেকে হাজার হাজার ভক্তদের আগমনে আর্য্য হরি সভা অঙ্গন পরিপূর্ণ হয়ে উঠেছে।

রামপালে প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে হার্ট অ্যাটাকে মৃত্যু যুবদল নেতা সামসুর রহমানের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সে পেড়িখালী ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ছিলেন। রামপাল উপজেলা যুবদল আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে যাওয়ার পথে হার্ট এ্যাটাকে মৃত্যুবরণ তিনি করেন। শুক্রবার সকালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে কৃষিবিদ শামীমুর রহমান ও প্রবাসী শেখ তারিকুল ইসলাম এর সহযোগীতায় আর্থিক অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক, পেড়িখালি ইউ. বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুরাদুল হক, ভোজপাতিয়া ইউ. বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আলামিন শেখ, বাইনতলা ইউ. বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন কচি, উপজেলা তাতীদলের সিঃ যুগ্ম আহ্বায়ক এতেশামুল আলম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি তারেক আনাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম কবির, মোংলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল-হাদী, যুবদল নেতা মো. হোসেন আলী, হাফিজ মোড়ল, ইউসুফ আলী, সোলাইমান শেখ, তানভীর হোসেন উজ্জল, মহিদুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ডুমুরিয়ায় প্রশাসনের নাকের ডগায় বোরো ধান ক্ষেত বালু দিয়ে ভরাট চলছেই
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্য দিবালোকে বোরো ধান ক্ষেত বালু দিয়ে ভরাট শিরোনামে সংবাদ প্রকাশের পরেও টনক নড়েনি উপজেলা প্রশাসনের। সংবাদ প্রকাশের পর দিনের কাজ বন্ধ হলেও রাতে চলছে দেদারসে এমন অভিযোগ ¯’ানীয়দের। তবে উপজেলা নির্বাহী অফিসার বলছেন কোন অব¯’াতেই ধান ক্ষেত বালু দিয়ে ভরাট চলবে না। প্রসঙ্গত প্রধানমন্ত্রীর নির্দেশ তোয়াক্কা না করে ¯’ানীয় এক প্রভাবশালী উপজেলা পরিষদের আনসার ভিডিপি অফিসের মাত্র দেড়শত গজ দূরে প্রকাশ্য দিবালোকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের উত্তর পাশে বালু দিয়ে বোরো ধান ক্ষেত ভরাট করতে থাকে। বিষয়টি তুলে ধরে দৈনিক জন্মভূমি সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে ¯’ানীয় মিজানুর রহমান, আজিজুল ইসলাম, বোরহান গাজী সহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন উপজেলা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা, একি দেখার কেউ নেই ? শুনেছি ¯’ানীয় আনিস বিশ্বাস নামে এক প্রভাবশালী এ কাজ করছে। ওই জমিতে এবছরও বোরো ধান রোপণ করেছেন তিনি। কিš‘ ধানের আবাদ নষ্ট করে এ কার্যক্রম চালিয়ে যা”েছন। দেশের প্রধানমন্ত্রী যেখানে বলছেন উৎপাদন বাড়াতে কোথাও এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না সেখানে উপজেলা প্রশাসনের নাকের ডগায় বোরো ধান রোপিত জমি নষ্ট করে বালু ভরাট ! এ নিয়ে তাদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা আরও অভিযোগ করে বলেন সংবাদ প্রকাশের পর দিনের কাজ এখন রাতে করছেন। এ নিয়ে কথা হয় জমির মালিক আনিস বিশ্বাসের সাথে। তিনি বলেন, আশেপাশে অনেক আবাদি জমি বালু দিয়ে ভরাট করা হ”েছ। এটি দেখে আমিও ভরাট করছি ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, ধান ক্ষেত কোন অব¯’াতেই বালু ফেলে ভরাট করা চলবে না। এ জন্য প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণ করা হবে।

 

যশোরে লেডি কিশোর গ্যাং লিডার মুসকান চাকু ও ইয়াবাসহ পুলিশের খাচায়
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে বহুল আলোচীত লেডি কিশোর গ্যাং লিডার মুসকান ওরফে লামিয়াকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে শহরের নাজির শংকরপুর এলাকা থেকে তাকে আটক করেন।আটক মুসকান লামিয়া শহরের বেজপাড়া কবস্থান এলাকার মামুন মোল্যার মেয়ে।
কোতয়ালী থানার ওসি মো তাজুল ইসলাম বলেন, মুসকান যশোর শহরের বহুল আলোচীত লেডি কিশোর গ্যাং প্রধান। পরশুদিন রাতে মুসকানের নেতৃত্বে পুরাতন কসবা এলাকায় সোহেল নামে এক যুবকে ছুরিকাঘাত করে গা ঢাকা দেয়। পুলিশ অভিযান চালিয়ে গতকাল মুসকানকে ছুরিসহ আটক করে এময় তার কাছে ত্রিশ পিস ইয়াবাও পাওয়া গেছে। তার বিরুদ্ধে থানায় আগেই দুটি মাদক মামলা রয়েছে।
এক প্রশ্নের জবাবপ ওসি বলেন থানায় আর একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।

আন্তঃজেলা অনলাইন প্রতারক চক্রের হোতাসহ আটক তিন
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে আন্তঃজেলা প্রারক মুল হোতা মো. শাকিলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।যশোর কোতয়ালী থানা পুলিশ শনিবার রাতে চট্টগ্রাম বাইজিদ মুস্তাগির থানা এলাকা থেকে তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি কম্পিটর, তিনটি পিসি, ৩২ টি মোবাইল ফোন, নতুন বিশটি মোবাইল সীম, অনেক গুলি টালি খাতা। যাহা কোটি কোটি টাকার হিসাব রয়েছে যা হাজার হাজার লোকের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকার হিসাব। যশোর অতিরিক্ত পুলিশ সুপার( ক) সার্কেল জুয়েল ইমরান রবিবার বেলা ১২ টার দিকে কোতয়ালী থানায় এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।
জুয়েল ইমরান বলেন, আটক অনলাইন প্রতারক চক্রের মূল হোতা শাকিল হোসেন (৫০) চট্টগ্রাম পতেঙ্গালী উপজেলার দক্ষিন পাহাড়তলি এলাকার শরিফ হোসেনের ছেলে।তার অপর দুই সহযোগী খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার জোঙ্গাছোলার জহিরুলের ছেলে মো শুক্কুর(২২) ও পবনা জেলার সাথিয়া উপজেলার সালাউদ্দিনের ছেলে মহিউদ্দিন (২৮)
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, অনলাইনে ভেসজ ও নামি দামি পন্য বিক্রির এ্যডে যে মোবাইল নাম্বার দেওয়া থাকে প্রতাক চক্রটি এ্যাডের মোবাইল নাম্বার সরিয়ে নিজেদের মোবাইল নাম্বার বসায় দেয়।এর পর লোকের প্রতারনা শুরু করে।এমন কয়েকটি অভিযোগে পুলিশ নজরদারি শুরু করে। এক পর্যায় প্রতাক চক্রের সন্ধান পেয়ে তাদের আটক করেন।
এসময় কোতয়ালী থানার ওসি মো তাজুল ইসলাম বলেন, বাইজিদ মুস্তাগিরে যে অফিস নিয়ে প্রতারনা পরিচালনা করে অফিস ভাড়াই ৮৫ হাজার টাকা।কর্মচারী হবে ১৪-১৫ জন।এদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

খুলনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানসূচি
তথ্য বিবরণী
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেরসকারি প্রতিষ্ঠানে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে (০০.০১টায়) শহিদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনার মাধ্যমে শহিদ দিবসরে কর্মসূচির সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবনে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সূর্যাস্তের সাথে সাথে পতাকা নামানো হবে।

ঐদিন সকাল সাড়ে নয়টায় নগরভবনে সিটি কর্পোরেশনের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাদ জোহর বা সুবিধামত সময়ে সকল মসজিদে শহিদদের রুহের মাগফেরাত, দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বিকেল চারটায় বয়রাস্থ বিভাগীয় গণ-গ্রন্থাগার প্রাঙ্গণে অমর একুশের বইমেলার মঞ্চে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ছয়টায় শহিদ হাদিস পার্কে খুলনা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন ও একুশের পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হবে।

শহিদ হাদিস পার্কে সন্ধ্যা সাড়ে ছয়টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। দিবসটির তাৎপর্য তুলে ধরে স্থানীয় পত্রিকাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করবে।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের খুলনা জেলা তথ্য অফিস পরিদর্শন
তথ্য বিবরণী
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নিজামূল কবীর রবিবার দুপুরে খুলনা জেলা তথ্য অফিস পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে জেলা তথ্য অফিসের পরিচালকের অফিসকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ইতিবাচক কাজের মাধ্যমে জেলা তথ্য অফিসের গৌরব ও ঐতিহ্য ধরে রাখতে হবে। এক্ষেত্রে দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কঠোর পরিশ্রম করতে হবে। মহাপরিচালক আরও বলেন, সরকারের উন্নয়নমূলক কার্যক্রম তৃণমূলের মানুষের কাছে তুলে ধরতে প্রচার কার্যক্রম আরো জোরালো করা প্রয়োজন। সরকার দেশ ও জাতির উন্নয়নে কাজ করছে, সরকারের কার্যক্রমকে ফলপ্রসূ করতে তথ্য অফিসের দায়বদ্ধতা রয়েছে। তিনি খুলনা জেলা তথ্য অফিসের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এসময় খুলনা জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান, যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ রেজাউল করিমসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে মহাপরিচালক জেলা তথ্য অফিসে পৌঁছালে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর ও জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন ফুল দিয়ে স্বাগত জানান।

মহেশপুরে বিদেশী প্রজাতির ৪৭টি কচ্ছপ আটক
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে বিদেশী প্রজাতির ৪৭টি কচ্ছপ আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। শনিবার রাতে উপজেলার মাটিলা সীমান্ত থেকে কচ্ছপ গুলো আটক করা হয়।
বিজিবি সূত্রে জানাযায়,মাটিলা বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে অজ্ঞাত চোরাকারবারী কর্তৃক কিছু বিদেশী প্রজাতির কচ্ছপ ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিলা বিওপির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিদেশী প্রজাতির ৪৭টি (বড়-০৪টি, মাঝারী-০৭টি এবং ছোট-৩৬টি)কচ্ছপ আটক করে।
৫৮ বিজিবির পরিচালক মাসুদ পারভেজ রানা বলেন, কচ্ছপগুলো বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী অনুমোদন ব্যতিত এক দেশ হতে অন্য দেশে পাচার করার অপরাধে আটক করা হয়েছে। আটককৃত কচ্ছপের মূল্য ৩,৯১,০০০/-(তিন লক্ষ একানব্বই হাজার) টাকা।
তিনি আরও বলেন,আটককৃত কচ্ছপ গুলো বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সংরক্ষণ বিভাগে জমা করা হয়েছে।

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ফেব্রুয়ারি মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ জানান, করোনা ভ্যাকসিনের চতুর্থ ডোজ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। এ পর্যন্ত জেলায় ৬০ হাজার ৪৩১ জন চতুর্থ ডোজের টিকা গ্রহণ করেছেন। তবে এ ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করতে আরো প্রচারণা চালানো প্রয়োজন। এছাড়া নিপা ভাইরাস থেকে দূরে থাকতে খেঁজুর গাছ থেকে সংগৃহীত রস কাঁচা অবস্থায় খাওয়া যাবে না এবং পাখি বা বাদুড়ে খাওয়া যে কোন ফল খাওয়া থেকে বিরত থাকতে হবে।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, প্রাকৃতিক জলাশয়ে ক্ষতিকর জাল ব্যবহার করে মাছ আহরণ না করতে মৎস্যজীবীদের সচেতন করা হচ্ছে। রপ্তানিযোগ্য চিংড়িতে অপদ্রব্য মেশানো প্রতিরোধের অংশ হিসেবে জেলায় বিগত জানুয়ারি মাসে পাঁচটি মোবাইল কোর্ট ও ১৫টি অভিযান পরিচালনা করে ৪৫৬ কেজি অপদ্রব্য মেশানো ক্ষতিকর চিংড়ি ধ্বংস করা হয়। এসময় অভিযুক্ত মোট ১৩ জনের কাছ থেকে দুই লাখ ৫৭ হাজার ৫০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন জানান, খুলনা জেলায় অনাবাদি পতিত জমি আছে ১০ হাজার ৯৭৫ হেক্টর এর মধ্যে ১৩ শতাংশ জমিকে নতুন করে চাষের আওতায় আনা হয়েছে। চলমান বোরো মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হয়েছে। খুলনা জেলায় ৭০ হাজারের বেশি কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে এবং স্বল্প সময়ের মধ্যে দুই হাজার কৃষকের মাঝে পাটবীজ বিতরণ করা হবে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, উপকূলীয় এলাকায় কৃষির সুরক্ষার জন্য জমিতে নদীর লবণ পানি প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমগুলো যথাসময়ে সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সরকারি সকল দপ্তরের মধ্যে কাজের ক্ষেত্রে সমন্বয় থাকতে হবে।

সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইউসুপ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এমএম মাহমুদুর রহমান, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

নড়াইলে রোলার স্কেটিং প্রশিক্ষণ শুরু

মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে এক সপ্তাহব্যাপি শেখ রাসেল রোলার স্কেটিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে সদর ডাক বাংলো চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি মো: আবুল কালাম আজাদ এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্তি সাধারণ সম্পাদক কৃষ্ণপদ সাহা, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মুন্নু প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি সকালে শুরু হয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি এ প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে। ঢাকা থেকে আসা দক্ষ প্রশিক্ষকরা প্রতিদিনি সকালে ও বিকালে জেলার প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দিবেন।

নারীরাও পিছিয়ে নেই পুরুষের সাথে তাল মিলিয়ে তরমুজ চাষে কাজ করছে
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের বাজুয়ায় আগাম তরমুজ চাষে ঝুঁকছেন চাষিরা নারীরাও পিছিয়ে নেই পুরুষের সাথে তাল মিলিয়ে তরমুজ চাষে কাজ করে যাচ্ছে। জানা যায় আসন্ন রমজান মাসকে সামনে রেখে তরমুজ চাষে ঝুঁকছেন খুলনার দাকোপের চাষিরা। কৃষকরা বোরো ধানের মৌসুম শেষ হওয়ার সাথে সাথেই তরমুজ চাষ শুরু করে দিয়েছেন। গত বছরের মতো যেন এবছরও লোকসানে পড়তে না হয় তাই কৃষকরা আগাম তরমুজ চাষে নেমে পড়েছেন। জানা যায়, খুলনার দাকোপ উপজেলার বাজুয়া এলাকার বিলে চাষিরা তরমুজ চাষ শুরু করেছে। তারা আধুনিক পদ্ধতিতে জমি তৈরী করে বীজ বপন করেছেন। আসন্ন রমজান মাসে বিক্রি করাই তাদের লক্ষ্য। বাজুয়ার বিলে সরিজমিনে গিয়ে দেখা যায়, চাষিরা তরমুজ চাষের জন্য জমি তৈরী বীজ বপন করছেন। কেউ কেউ আবার আধুনিক পদ্ধতিতে তরমুজের চারা উৎপাদন করে চারা দেড় থেকে দুই ইঞ্চি লম্বা হলে তা জমিতে রোপণ করছেন। কৃষি কর্মকর্তারা বলছেন, গত বছর দাকোপ উপজেলায় ৭ হাজার ৬০৫ হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়। কৃষকরা ধান চাষের পরেই আর সময় নষ্ট না করে তরমুজ চাষে লেগে পড়েন। গত বছরের তুলনায় এবছর তরমুজ চাষ বেশি হতে পারে। বিলের তরমুজ চাষি রঞ্জিত রায় বলেন, আমি গত বছর ১১ বিঘা জমিতে তরমুজ চাষ করেছিলাম। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে লাভের মুখ দেখতে পারিনি। গত বছর বোরো ধান উঠে যাওয়ার পর নাবী করে লাগানো তরমুজের ফলন ভালো হলেও পরবর্তিতে ক্ষেতেই নষ্ট হয়েছে হাজার হাজার তরমুজ। তিনি আরো বলেন, আমি এবছর সেই ১১ বিঘা জমিতে আগাম তরমুজ চাষ শুরু করেছি। ইতোমধ্যে জমিতে বীজও বপন করেছি। আবার কিছু জায়গায় উৎপাদিত চারাও লাগিয়েছি। এখন চলছে পানি দেওয়া ও পরিচর্যার কাজ। ফলন ভালো হলে এই ১১ বিঘা জমির তরমুজ ১২ -১৪ লাখ টাকা বিক্রি করতে পারবো। আরেক কৃষক দেবু বলেন, আমি এবছর ১০ বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। গত বছর লাভ হয়নি। রমজান মাস শেষ হয়ে যাওয়ায় বড় বড় তরমুজ ক্ষেতেই নষ্ট হয়ে গেছে। গত বছরের মতো যেন এবছরও লোকসান না হয় তাই এবছর আগাম চাষ করছি। জমিতে রোপণ করা চারা তিন ইঞ্চি ছাড়িয়ে গেছে। তরমুজ গাছের ভালো ভাবে যত্ন নিচ্ছি। এবছর এলাকার সকল কৃষকেরাই জমিতে আগাম তরমুজ চাষ করছে। তাই বলা যায় দাকোপের গ্রামাঞ্চলে তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছে চাষীরা। কোন কৃষক পরিবার ঘরে বসে নেই। নারী ও শিশুদের নিয়ে কাজে নেমে পড়েছে তারা। জমি তৈরির পর এখন বিজ বপনসহ চারার পরিচর্যায় তারা ব্যস্ত সময় পার করছে। তবে সার ও বীজের দাম এবার বেশি হওয়ায় তারা নানা শংকায় রযেছে। সরেজমিন বিভিন্ন বিল এলাকা ঘুরে মিলেছে এমন চিত্র।
এলাকার চাষীরা জানান, বিগত বছরগুলোতে তরমুজের ফলন ভালো হওয়ায় এ বছর কৃষকেরা তরমুজ চাষে বেশি আগ্রহী হয়ে উঠেছে। আমন ধান কাটা শেষ হতে না হতেই তরমুজ চাষিরা জমি চাষাবাদ করে বীজ বপন করছেন। তবে এ বছর সার, বীজ ও কীটনাশকের দাম গত বছরের তুলনায় বেশি থাকায় কৃষকদের হিমশিম খেতে হচ্ছে। এরই মাঝে তরমুজ চাষে এলাকার কৃষকরা বেশি আগ্রহী হওয়ার সুযোগে সার ব্যবসায়ীরা সিন্ডিকেট গড়ে তুলে বেশি দামে সার বিক্রি করছে এমন অভিযোগ কৃষকদের। খোঁজ নিয়ে এর সত্যতা মিলেছে। জানা গেছে, চালনা সদর ও বাজুয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে বেশি দামে সার বিক্রি করছে ব্যবসয়ীরা। এছাড়া বাজারে বীজের দামও অনেক বেশি । দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান বলেন, গত বছর চাষিরা লোকসানে পড়ায় এবছর আগাম তরমুজ চাষে ঝুঁকেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে তরমুজের ভালো ফলন হবে। আর রমজান মাসে তরমুজের চাহিদা থাকবে বলে তারা তখন ভালো দামে তরমুজ বিক্রি করে লাভবান হতে পারবেন বলে আশা করছি। আর বাজারে কেউ যদি বেশি দামে সার, বীজ ও কীটনাশক বিক্রয় করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নাজেহাল নড়াইলের নিম্ন আয়ের মানুষ

 

মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
সারাদেশে নিত্যপণ্যের অগ্নিমূল্যে দিশেহারা সাধারণ মানুষ। আর্ন্তজাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাত এবং অতি মুনাফালোভী ব্যবসায়ীদের কারসাজিতে লাগামহীন দ্রব্যমূল্যের বাজার। সারাদেশের মতো একই চিত্র নড়াইলে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যে পিষ্ট হচ্ছে এ জেলার নিম্ন আয়ের মানুষ। রবিবার (১৯ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, চাল কেজি প্রতি ৫০-৮০ টাকা, প্যাকেটজাত আটা ৬৫ টাকা, মুসুরির ডাল ১০০ টাকা, ছোলার ডাল ৬৮ টাকা, মুগের ডাল ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। প্যাকেটজাত তেল বিক্রি হচ্ছে ১৮৫ টাকা লিটার এবং খোলা তেল ১৪৫-১৮০ টাকা। ডিম বিক্রি হচ্ছে ৪৮ টাকা হালি। এদিকে কাঁচা মরিচ ১৮০-২০০ টাকা, পেঁয়াজ ৩০ টাকা, রসুন ১০০-১২০ টাকা, আদা ১৩০ টাকা, আলু ২০ টাকা, টমেটো ২৫ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, উচ্ছের কেজি ২০০ টাকা, হলুদ ২০০ টাকা, ফুলকপি ২৫-৩০ টাকা, বাঁধাকপি প্রতি পিচ ২০-২৫ টাকা, লাউ প্রতি পিচ ২৫-৩০ টাকা। অন্যদিকে ব্রয়লার মুরগী প্রতি কেজি ২৪০ টাকা, সোনালী ৩০০ টাকা, লেয়ার কক ২৯০ টাকা এবং প্যারেন্স ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাজার করতে আসা পৌরসভার ভওয়াখালী এলাকার রিপন সিকদার বলেন, উচ্ছের কেজি ২০০ টাকা। মরিচের কেজি প্রায় ২০০ টাকা। সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম উর্ধ্বমুখি। এভাবে সকল পণ্যের দাম বাড়তে থাকলে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের লোক তাদের বাজার করে খেয়ে বেঁচে থাকার মত অবস্থা নেই। আমাদের বাজার করতে হিমশিম খেতে হচ্ছে। যে বেতন পান তা মাসের পনেরো দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। গরু ও খাশির মাংসের কাছে তো অনেক আগে থেকেই ঘেষা যাচ্ছে না। মধ্যবিত্তের খাবার ব্রয়লার মুরগী তারও দাম বেড়ে গেছে। ফলে মাসের মধ্যে মুরগীর মাংসও কিনতে পারছি না। সবকিছু আমাদের ক্রয়ক্ষমতার বাইরে। বাজার করতে আসে ফুলজান বেগমসহ আরো কয়েকজন বলেন, আমাদের দুর্দশার শেষ নেই। আয় বাড়েনি অথচ সবকিছু ক্রয়ক্ষমতার বাইরে। মাছ, মাংস, ডিম থেকে শুরু করে সবজির বাজারেও আগুন। দ্রব্যমূল্যের এতো দাম যে, যা কিনতে বাজারে আসছি তার কিছু কিনেছি আর বাকিগুলো না কিনেই বাড়ি ফিরতে হচ্ছে। এদিকে রপগঞ্জ বাজারের ব্যবসায়ী ছিকু খান বলেন, চিনির দাম বেড়ে আবার কমেছে। চালের দাম কেজি প্রতি ১-২ টাকা বেড়েছ। জিরার দাম বেড়েছে অস্বাভাবিক হারে। সবজি বিক্রেতা মুনসুর মোড়ল বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম একটু বেশি। মৌসুম শেষের সময় সবকিছুর দাম বেশি হয়। দাম বেশি হলেও মানুষের কিনতে হচ্ছে। এতে কৃষক লাভবান হলেও আমাদের বিক্রি করতে সমস্যা হচ্ছে। মানুষ আগের তুলনায় কম কিনছে। কিছু দিন পর আবার সবজির দাম কমবে। রাকিব ব্রয়লার হাউজের মালিক হানিফ বলেন, গত এক সপ্তাহে প্রতিদিনি ১০-২০ টাকা করে পাইকাররা দাম বাড়াচ্ছে। সবকিছুর দাম বাড়ায় পাইকাররা দাম বেশি নিচ্ছে। বেশি দামে মাল কিনতে হচ্ছে। ফলে বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। এখানে আমাদের কিছু করার নেই। এদিকে ডিম বিক্রেতা বরকত ভূঁইয়া বলছেন, কোয়েলের ডিমের দাম অনেক আগে থেকেই বাড়তি। গত এক সপ্তাহে পোল্ট্রির ডিম এবং হাঁসের ডিমের দামও বেড়েছে। যে ডিম মানুষ কিনেছে ৮-৯ টাকা তা এখন দিন যাচ্ছে আর ১-২ টাকা করে বাড়ছে। এভাবে চললে মানুষ কিভাবে খাবে। বেচাকেনাও কমে যাচ্ছে। যে আগে ১০টা কিনতো সে এখন কিনছে ৫টা।
এ বিষয়ে জেলা কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে সরকার ইতোমধ্যে অনেকগুলো পরিকল্পনা করেছে। রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এক ধরনের অসাধু ব্যবসায়ীরা অতিরিক্তি মুনাফার জন্য বাজারকে লাগামহীন অবস্থায় নিয়ে গেছে। বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্য বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা উচিত বলেও মনে করেন তিনি।

রূপসা উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সফল “সাধারন সম্পাদক” আতাউর রহমান রুনু এবং খুলনা জেলা ছাত্রদলের সংগ্রামী সফল “সাধারণ সম্পাদক” গোলাম মোস্তফা তুহিন ভাইয়ের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে রূপসা উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল সেনের বাজারে অনুষ্ঠিত হয়,রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আসাদুল ইসলাম বিপ্লবের, সভাপতিত্বে ও ইমতিয়াজ আলী সুজনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব ও রুপসা উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ রাসেল শেখ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রুপসা উত্তর উপজেলা ছাত্রদলের আহবায়ক শেখ হৃদয় আহমেদ রিপন। সিনিঃযু গ্ম আহবায়ক মোঃ রনি জমাদ্দার, আইচগাতী ইউঃ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম রাজু,সদস্য সচিব মোঃ লিটন হাওলাদার,সাবেক ছাত্রনেতা মাজেদুর ইসলাম সুমন,মোঃ আবু বক্কার,মোঃ আকাশ আহমেদ হেলাল,মোঃ ইমন তালুকদার,মোঃ সৌরব আহমেদ,মোঃ মানিক হাওলাদার,মোঃ আমির হামজা ফিরোজ,মোঃ আব্দুল্লাহ আল মামুন,মোঃ সুমন হাওলাদার,মোঃ সাদ্দাম হোসেন,মোঃ হাসান খা,মোঃ নাসির আহমেদ,মোঃ হৃদয় শেখ,মোঃ ইমন আহমেদ,মোঃ সাজিদ,মোঃ আসিফ ফকির,মোঃ মজিদ আহমেদ প্রমূখ।

ইবি ভিসির অডিও ক্লিপ ফাঁসের পর নিয়োগ বোর্ড স্থগিত
ইবি প্রতিনিধি ।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের সঙ্গে এক চাকরিপ্রার্থীর নিয়োগ সংক্রান্ত তিনটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। ওই ক্লিপে ২২ তারিখ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ডের প্রার্থী, প্রশ্নফাঁসসহ বোর্ড আয়োজনের প্রক্রিয়ার বিষয়ে আলোচনা করা হয়।
এ ঘটনার পর অনিবার্য কারণ দেখিয়ে ইসলামি তিনটি নিয়োগ বোর্ড স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্টার অফিস সূত্র।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান বলেন, গতকাল শনিবার প্রশাসনের পক্ষ থেকে তিনটি বোর্ড স্থগিত আদেশের নির্দেশ দেওয়া হয়েছে। রাত হয়ে যাওয়ায় রোববার বোর্ড স্থগিত আদেশের চিঠি প্রকাশ করা হয়েছে। এর বাইরে আমার কিছুই জানা নেই।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, প্রশাসনের নির্দেশে আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিতব্য ‘মেডিকেল অফিসার’ পদের নিয়োগ নির্বাচনি বোর্ড, ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিতব্য শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ‘প্রভাষক’ পদের নিয়োগ নির্বাচনি বোর্ড এবং একই দিন বেলা ১১টায় অনুষ্ঠিতব্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ‘সহকারী অধ্যাপক’ পদের নিয়োগ নির্বাচনি বোর্ড স্থগিত করা হয়েছে। পরে অনুষ্ঠিতব্য বোর্ডের তারিখ জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

২৩ লাখ টাকাসহ আটক সেই রাজস্ব কর্মকর্তা মুকুলের বিরুদ্ধে মামলা
বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল কাস্টমস হাউসে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেন ঢাকা বিমানবন্দরে ২৩ লাখ টাকাসহ আটক হওয়ার ছয় মাস পর গত রোববার মামলা করেন যশোর জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক যশোরে জেলা কার্যালয়ের উপপরিচালক আল আমিন বাদী হয়ে মামলাটি করেছেন। মামলার পর তদন্ত কাজ শুরু করেছে দুদক।

মামলার আসামি সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেন। বেনাপোলের বেশ কয়কটি সূত্র জানায়, আটক টাকা সাময়িক বরখাস্ত হওয়া বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মুকুল হোসেনের নয়। তিনি শুধুমাত্র টাকার বাহক।

টাকার মালিক বেনাপোল কাস্টমস হাউসের শুল্কায়ন গ্রুপ-২-এর দায়িত্বরত ডেপুটি কমিশনার তানভীর হোসেনের। ঢাকায় ২৩ লাখ টাকা আটক হওয়ার পর পরই তিনি ঘুস খাওয়া বন্ধ করে দেন। তিনি ব্যবসায়ীদের জিম্মি করে তার সিপাহী আব্দুল হাকিমের মাধ্যমে ফাইল প্রতি ৫ থেকে ১০ হাজার টাকা করে ঘুস আদায় করতেন। দীর্ঘদিন ধরে বেনাপোল কাস্টমস হাউসে কর্মরত আছেন তিনি।

খন্দকার মুকুল হোসেনের বাড়ি টাঙ্গাইলে বলে জানা গেছে। ২০২২ সালের ২৫ আগস্ট ঘুসের টাকাসহ ঢাকায় বিমানবন্দরে আটক হন তিনি। এ ঘটনায় বেনাপোল কাস্টম হাউসসহ গোটা বন্দর এলাকায় তোলপাড় শুরু হয়।

মামলা সূত্রে জানা গেছে, খন্দকার মুকুল হোসেন ২০১০ সালে জাতীয় রাজস্ব বোর্ড ঢাকাতে ক্যাশিয়ার পদে চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে ২০১৭ সালের তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা পদে উন্নীত হন। তিনি ২০২০ সালের নভেম্বরে বেনাপোল কাস্টম হাউজে যোগদান করেন।

ঢাকায় চাকরির সুবাদে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। বেনাপোল কাস্টম হাউজে ডিসি তানভীরের প্রতি সপ্তাহের ঘুসের টাকা তার ঢাকার বাসায় পৌঁছে দিতেন মুকুল হোসেন। ২০২২ সালের ২৬ আগস্ট সকালে মুকুল হোসেন ঢাকার যাওয়ার জন্য যশোর বিমানবন্দরে আসেন।

বিমানবন্দরে বন্দরের স্ক্যানিং মেশিনে তার বহন করা ব্যাগে বিপুল পরিমাণ টাকা দেখা যায়। পরে বিষয়টি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোয়েন্দা কর্তৃপক্ষকে অবহিত করে যশোর বিমানবন্দর সিকিউরিটি বিভাগ।

অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিমানবন্দরে মুকুলের ব্যাগ তল্লাশি করে ২২ লাখ ৯৯ হাজার টাকার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসবাদে মুকুল ওই টাকার উৎস জানাতে ব্যর্থ হয়। ঘটনার পরপরই মুকুলকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

দুদক যশোর কার্যালয়ের উপপরিচালক আল আমিন জানান, বেনাপোল কাস্টমস হাউসে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনের বিরুদ্ধে তিনি নিজে বাদী হয়ে মামলা করেছেন। মামলাটির তিনি নিজেই তদন্ত করছেন।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর হোসেন বলেন, ‘ঢাকা বিমানবন্দরে ২৩ লাখ টাকা আটকের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে আমি কিছুই জানি না। ‘

 

অবৈধ করাতকলের ছড়াছড়ি
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারে অবৈধভাবে গড়ে উঠেছে এক ডজনেরও বেশি করাতকল। অভিযোগ রয়েছে, সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ চোরাইপথে এনে এসব করাতকলে কাটা হয়। তবে অনুমতি ছাড়া করাতকল চললেও ভ্রুক্ষেপ নেই বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের।

স্থানীয়দের ভাষ্যমতে, অবৈধ এসব করাতকলের কারণে নওয়াবেঁকীসহ পার্শ্ববর্তী এলাকায় বৃক্ষ নিধনের হার বাড়ছে। করাতকলের অবস্থান সুন্দরবন-সংলগ্ন খোলপেটুয়া নদীর তীরে হওয়ায় রাতে নিষিদ্ধ কাঠ কাটা হয়। তদারকির দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে করাতকল পরিচালিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। করাতকলের কারণে প্রকৃতি ও পরিবেশ বিনষ্টের পাশাপাশি চোরাকারবারিদের তৎপরতায় সুন্দরবনে ক্ষতিকর প্রভাব পড়ছে।

সরেজমিনে দেখা যায়, সুন্দরবনের মধ্য ভাগ দিয়ে লোকালয়ের দিকে চলে আসা খোলপেটুয়া নদীর পূর্ব প্রান্তে নওয়াবেঁকী বাজার। এ বাজার-সংলগ্ন এলাকায় সারিবদ্ধভাবে ১৪টি করাতকল গড়ে উঠেছে। ছোট-বড় নানা আকৃতির হাজারো কাঠের গুঁড়ি ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে করাতকলের চারপাশে। পাঁচ-ছয়জন শ্রমিক প্রতিটি করাতকলে কাজ করছেন।

নওয়াবেঁকী বাজারের মো. শাহ আলম বলেন, অবৈধ করাতকলের কারণে এলাকার গাছ-গাছালি আশঙ্কাজনকহারে কমতে শুরু করেছে। আশপাশের এলাকা থেকে গাছ এনে করাতকলে কেটে তা ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।

আজিজুর রহমানসহ কয়েকজন জানান, সুন্দরবন কাছে হওয়ার সুযোগে কাঠ পাচারকারীদের ভরসাস্থলে পরিণত হয়েছে এসব করাতকল। দিনের বেলায় সুন্দরবনের মধ্যে কেটে রাখা হয় গাছ। রাতে খোলপেটুয়া নদী-তীরবর্তী এসব করাতকলে নিয়ে চেরাই করা হয়। পরে শ্যামনগর, সাতক্ষীরাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। পরিবেশ অধিদপ্তর কিংবা সামাজিক বন বিভাগ বা প্রশাসনের খবরদারি না থাকায় অবৈধ করাতকলগুলো ক্ষতির কারণে পরিণত হয়েছে।

স্থানীয় আজমল হোসেন জানান, নওয়াবেঁকীর করাতকলগুলোর সবই অনুমোদনহীন। দিনের তুলনায় রাতে সেখানে বেশি কাঠ কাটা হয়।
স্থানীয় জয়নাল গাজীর দাবি, অনুমোদন না থাকা সত্ত্বেও প্রকাশ্যে এসব করাতকলে কাজ চলে। প্রশাসন, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরকে মাসোহারা দিয়ে মালিকরা করাতকলগুলো চালু রাখছেন। স্থানীয়ভাবে কেউ বিষয়টি নিয়ে আপত্তি করলে তাকেও করাতকল মালিকরা ‘খুশি’ করেন।

মিলের এক শ্রমিক জানান, প্রতিদিন করাতকলপিছু তারা ২০০ থেকে ২৫০ ঘনফুট পর্যন্ত কাঠ চেরাই করে থাকে। নদীর অপর পাশের পদ্মপুকুর, কয়রাসহ নওয়াবেঁকী, গাবুরা, আটুলিয়া, বুড়িগোয়ালিনী ও কাশিমাড়ী এলাকা থেকে আসা কাঠ তাঁরা চেরাই করেন।

করাতকল মালিক সমিতির সভাপতি মো. নুর আহম্মদ আলীর দাবি, নতুন কয়েকটি করাতকলের অনুমতি নেই। ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চের মতো দিবসে প্রশাসনকে কিছু ‘খরচাপাতি’ দিয়ে ব্যবসা টিকিয়ে রেখেছেন। সুন্দরবনের কাঠ সেখানে চেরাইয়ের জন্য আসে না।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, বন বিভাগ এসব করাতকলের অনুমোদন দিয়ে থাকে। সুন্দরবনের সন্নিকটস্থ হলেও কড়া তদারকির কারণে সেখানে সুন্দরবনের কাঠ যাওয়ার সুযোগ কেউ পায় না।
সামাজিক বন বিভাগের শ্যামনগর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মশহিদুল ইসলাম বলেন, সম্প্রতি একটি অবৈধ করাতকলের বিরুদ্ধে মামলা হয়েছে। ‘নওয়াবেঁকীতে সম্প্রতি গড়ে ওঠা কয়েকটি করাতকলের অনুমতি নেই’ নিশ্চিত করে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসব করাতকলের বিরুদ্ধে অভিযান চালানোর ক্ষমতা রাখেন, যা তাঁর নেই।

গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, স্বামী শ্বশুর- শাশুড়ি পুলিশ হেফাজতে
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে নওয়াল জামান বরিশা(১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অভিযোগ উঠেছে, বারিশাকে মারধর করে শ্বাসরোধে হত্যার পর গলায় দড়ি দিয়ে সিলিংফ্যানের সাথে ঝুঁলিয়ে রেখে এলাকায় আত্মহত্যা বলে প্রচার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বারিশার স্বামী, শ্বশুর-শাশুড়িসহ চারজনকে হেফাজতে নিয়েছে।

মারা যাওয়া নওয়াল জামান বরিশা (১৯) যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের কলেজশিক্ষক সবুজ হোসেনের মেয়ে ও একই গ্রামের আজমত ফকিরের ছেলে মাদ্রাসাছাত্র আরশিল কবিরের স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ জানায়, এক বছর আগে ভালোবেসে বিয়ে করেন আরশিল কবির ও স্কুলছাত্রী নওয়াল জামান বরিশা। কিন্তু অপ্রাপ্ত বয়সসহ বিভিন্ন কারণে এ বিয়েতে বরিশার বাবা-মায়ের মত ছিল না। এ কারণে তারা মেয়েকে উদ্ধারের জন্য থানায় অভিযোগ করেন।

নেহালপুর ফাড়ির ইনচার্জ এসআই আতিকুজ্জামান জানান, অপ্রাপ্ত বয়স হওয়ায় বিয়ের তিনমাস পর স্বামীর বাড়ি থেকে বরিশাকে উদ্ধার করে তার বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বরিশা বাবা-মায়ের কাছ থেকে পালিয়ে আবার স্বামীর বাড়িতে চলে যান। এ কারণে অভিমান করে বরিশার বাবা-মা আর কখনও তার খোঁজখবর নেননি।

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন প্রতিবেশি জানান, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।কথা কাটাকটির এক পর্যায়ে আরশিল কবির তার স্ত্রী বরিশাকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে যান। তবে মারধরে অভিযোগ অস্বীকার করে আরশিল জানান, রাত একটার দিকে তিনি বাড়িতে গিয়ে ঘরের মধ্যে সিলিংফ্যানের সাথে তার স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় বরিশাকে উদ্ধারের পর গ্রামের পল্লী চিকিৎসক আলাউদ্দিনের কাছে নেওয়া হয়। তখন পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রোববার দুপুর ১২ টার দিকে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

এসআই আতিকুজ্জামান জানান, মৃত এই গৃহবধূর কান এবং মুখসহ বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। ফলে বরিশার মৃত্যু স্বাভাবিক না হওয়ায় মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামী আরশিল কবির, শ্বশুর আজমত হোসেন, শাশুড়ি আসমা খাতুন এবং চাচি শাশুড়ি শিল্পী বেগমকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

যৌন উত্তেজক ওষুধ বিক্রির নামে প্রতারণা, আটক ৩
যশোর অফিস
যৌন উত্তেজক ওষুধ বিক্রির নামে প্রতারণার অভিযোগে চট্টগ্রাম বায়োজিদ বোস্তামি এলাকা থেকে তিনজনকে আটক করেছে যশোর পুলিশ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে যশোর কোতোয়ালি থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

আটকরা হলেন খাগড়াছড়ির মানিকছড়ি এলাকার শুকুর আলী (২৮), পাবনার সাঁথিয়ার নুরদহ এলাকার মহিউদ্দিন শেখ (২২) ও চট্টগ্রামের পতেঙ্গালী এলাকার শাকিল হোসেন (৫০)।
পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে অনলাইন প্রতারণার বেশ কয়েকটি অভিযোগ আসে পুলিশের কাছে। অভিযোগ তদন্ত নেমে তারা প্রতারণার সঙ্গে জড়িত একটি গ্রুপকে শনাক্ত করেন। গ্রুপটি যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রির নামে প্রতারণা করে আসছিল। তারা গ্রাহকদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিয়ে পণ্য সরবরাহ করতেন না। এরপর অভিযান চালিয়ে শনিবার বিকেলে চট্টগ্রামের বায়োজিদ বোস্তামি থানা এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩২টি মোবাইল ফোন, ২০টি সিম, তিনটি কম্পিউটারসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, আটকদের ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্টগুলো স্থগিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ঘন কুয়াশায় ঢাকা চুয়াডাঙ্গা, বিপর্যস্ত জনজীবন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায়ও দেখা মেলেনি সূর্যের। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। জরুরি প্রয়োজন ও অফিসগামী মানুষ ছাড়া বাইরে তেমন লোকজনের দেখা মিলছে না।

স্থানীয় রিকশাচালক মাসুম আলীসহ কয়েকজন জানান, দুদিন ভোর থেকে অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশা থাকছে। এ করণে জরুরি প্রয়োজন আর অফিসগামী লোকজন ছাড়া রাস্তায় কেউ বের হচ্ছেন না। সকাল থেকে যাত্রীর অভাবে বসে থাকতে হচ্ছে। তেমন আয় করতে না পারায় এ কয়েকদিন বেশ ভোগান্তিতে আছেন তারা।

স্থানীয়রা চা-দোকানি গাফফার বলেন, ‘দু-তিন ধরে সকাল থেকে অনেক বেলা পর্যন্ত কুয়াশা থাকায় বেচাবিক্রি কম। ফজরের নামাজের পর অনেক কাস্টমার চা খেতে আসেন, কুয়াশার কারণে তাদের দেখা মিলছে না। তাই আয় কমেছে।’
কৃষক জমির উদ্দিন বলেন, ‘আমি যে জমিতে চাষ করেছি, সেখানে ভোর থেকে সার দিতে হতো। কিন্তু কুয়াশার কারণে সকাল ৯টায় বের হচ্ছি। কুয়াশার কারণে ফসলের ক্ষতির আশঙ্কাও আছে।’ চাষি রবিউল ইসলাম বলেন, ‘ফাল্গুনের শুরুতে কুয়াশা পড়ছে। এতে গম, মসুরিসহ মৌসুমী আবাদের ক্ষতির আশঙ্কা আছে। কারণ, প্রতিবার ফাল্গুনের শেষ দিকে কুয়াশা পড়ে, এবার আগে-ভাগেই কুয়াশা পড়েছে।’
বেসরকারি চাকরিজীবী শিউলী শারমিন বলেন, ‘আমি সকাল ৭টায় অফিসে যাবো। কিন্তু কুয়াশার কারণে পৌছাতে দেরি হয়ে গেছে। কুয়াশায় সময়মতো গাড়ি ছাড়লেও ধীর গতিতে চলেছে।’ চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, গত দুদিন বেশ কুয়াশা পড়ছে। জেলায় ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আকাশ মেঘলা ছিল বলেই ঘন কুয়াশা পড়ছে। তবে একদিন পরেই কুয়াশা কেটে যেতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলবে।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
আজ (২০ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৮৯ সালের এদিনে তৎকালীন বিরোধীদলীয় নেতা,আওয়ামী লীগ সভানেত্রী, আজকের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এ সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। এদেশের শিশু কিশোরদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা,তাদেরকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মেধা বিকাশের সুযোগ করে দেয়ার জন্য শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গঠন করেছিলেন ।
গৌরব সংগ্রাম ও ঐতিহ্যের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ খুলনা মহানগর শাখা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ (২০ ফেব্রুয়ারি) সোমবার বিকাল সাড়ে চারটায় খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয় েেথকে বর্নাঢ্য র্যালি,সন্ধ্যা ৬টায় একই স্থানে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। উপস্থিত থাকবেন খুলনা মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম নূর হাসান জনি। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মো; সাদিকুর রহমান সোহেল।

পাইকগাছায় সরকারী রাস্তা কেটে লবনপানি তোলার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান নেতৃত্বে সরকারী কেয়ারের রাস্তা কেটে রেকডিও জমির উপর দিয়ে লবন পানি তোলার চেষ্টার অভিযোগ। দুটি পক্ষ মুখমুখি অবস্থানে রয়েছে। যে কোন সসয় রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভবনা রয়েছে। এ ঘটনায় শনিবার সকালে জমির মালিক উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দফতারে অভিযোগ করেছে। অভিযোগে পাইকগাছা সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করে দিয়েছে। জানাগেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নে পশ্চিম কাইনমুখি গ্রামের আমুরকাটা বাজার হয়ে চারবান্দা পর্যন্ত কেয়ারের রাস্তার পশ্চিম কাইনমুখে নামক স্থানে সরকারী কেয়ারের রাস্তা কেটে পাইপ বসানোর সময় জমির মালিক বাঁধা দেয়। এ সময় জমির মালিক বাদশা সরদার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী সহ কয়েকজনের নামে অভিযোগ করে। রোববার সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে পৌছে কাজ বন্ধ করে দিয়েছে। এ বিষয় সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী জানান, বাদশা যে অভিযোগ করেছে সেটি সঠিক না। আমি সরকারী খাস খালের জায়গায় পাইপ বসানোর সময় বাঁধা আসলে কাজ বন্ধ করে দিয়েছি। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, অভিযোগের ভিত্তিত্বে উপজেলা সহকারী কমিশনার ভুমিকে পাঠিয়েছি। তিনি কাজ বন্ধকরে দিয়েছে। সরকারী জমি কি মালিকনা জমি জরিপ করে ব্যবস্থা নেয়া হবে।

গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্যের উর্ধ্বগতিতে নগরবাসী দিশেহারা: খোকন
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাস ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সমগ্র বিশ্বের ন্যয় বাংলাদেশেও অর্থনৈতিক মন্দায়, অনেকে কাজ/চাকুরি হারিয়ে যখন বেকার তখন গ্যাস বিদ্যুৎসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য হুহু করে বেড়ে যাওয়ায় দেশের সাধারন মানুষ সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়ে দিন যাপন করছে। বার বার বিদ্যুৎ এর মুল্য বৃদ্বির ফলে শিল্প ও কৃষি খাতে ব্যয় বৃদ্বি দেখিয়ে এক শ্রেণির কতিপয় অসাধু ব্যাক্তি অধিক মুনাফা খোর মজুতদার কৃত্রিম সংকট সৃষ্ঠির অজুহাত দেখিয়ে মুনাফা অর্জনে ব্যস্ত রয়েছে। তাদেরকে চিহিৃত করে দ্রুত আইনান্গু ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি)বিকেল ৫টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর অস্থায়ী কার্যালয়ে গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মুল্য বৃদ্বির প্রতিবাদে অনুষ্ঠিত সভায় বৃহত্তর আমরা খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় খোকন আরো বলেন রান্নার কাজে ব্যবহৃত এল পি গ্যাসের মুল্য ১২৩২ থেকে ২৬৬টাকা বাড়িয়ে ১৪৯৮টাকা সরকার নির্ধারণ করলেও অনেক দোকানে ১৭৫০টাকা হতে ১৯০০টাকায় বিক্রি হচ্ছে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন বাজার দেখভাল ও মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে, নিন্মবৃত্ত, নিম্ন মধ্যবৃত্ত, মধ্য বৃত্ত মানুষের যে নাভির্শাস উটছে, বাজারের অস্বস্থিকর পরিস্থিতি এবং সিন্ডিকেট চক্র ভেংগে দিয়ে সাধারন মানুষের জন্য বাজার নিয়ন্ত্রনে সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষকে এগিয়ে আসতে হবে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল হতে চুরি যাওয়া বাচ্চাটি উদ্ধার হওয়ায় প্রশাসনকে অভিনন্দন জানিয়ে, সভায় আরো বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন মাজেদা খাতুন, শেখ হেমায়েতুল ইসলাম, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, জি এম মহিউদ্দিন, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, জি এম মঈন উদ্দিন, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, ক্বারী শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, আরিফ, জিসান, মো. শফিকুল ইসলাম অভি, রেজাউল ইসলাম রাজা, মো. আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন তোকা, জাকির হোসেন চঞ্চল, রফিকুল ইসলাম রফিক, বিল্লাল হোসেন খান, রুহুল কুদ্দুস, সাজ্জাদ চঞ্চল, মো. মিকাইল হোসেন, আ. মান্নান ওরফে মুন্নাফ, আলাউদ্দিন, মো. জাভেদ আলম, তৈয়বুর রহমান তপু, আবু বক্কার, আজমল প্রমুখ।

রূপসায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দুযোর্গ ব্যবস্থাপনা প্রশিক্ষণ
খবর বিজ্ঞপ্তি
রূপসায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার ৫০জন ভিডিপি সদস্যদের ১২ দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপন প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রূপসার ইলাইপুরে আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট, মো. সেলিমুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। তিনি দুর্যোগ বিষয়ে জনগণকে সচেতনতামূলক কর্মকান্ডের মাধ্যমে উজ্জীবিত করে দুর্যোগ বিষয়ে একটি সমন্বিত কর্মসূচি গ্রহণ করে। এলাকার জনগণকে প্রাকৃতিক ও মানুষ্য সৃষ্টি দুর্যোগ মোকাবেলায় সামাজিক সম্প্রীতির মাধ্যমে সম্পৃক্ত করে, দুর্যোগকালীন সময়ে জনগণের সহায়তা করতে হবে। তিনি আরো বলেন এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ উপকৃত হবেন এবং দেশও উপকৃত হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী জেলা কমান্ড্যান্ট, খুলনা, মোহাম্মদ মিরাজুল ইসলাম খান, প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম ও প্রশিক্ষকবৃন্দ ।