Home আঞ্চলিক মহান ভাষা দিবসে খুলনা বিএনপির দুই দিনের কর্মসূচি

মহান ভাষা দিবসে খুলনা বিএনপির দুই দিনের কর্মসূচি

249

খবর বিজ্ঞপ্তি।।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুইদিনের কর্মসূচি গ্রহন করেছে খুলনা বিএনপি। খুলনা মহানগর ও জেলা বিএনপির কর্মসূচিসমূহ হচ্ছে- ২০ ফেব্রুয়ারি রাত ১০টায় দলীয় কার্যালয়ের সামনে জমায়েত এবং ১২টা-০১ মিনিটে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন। ২১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে ভাষা শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে মিজানুর রহমান মিলটন কর্মসূচির তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া কেডি ঘোষ রোডস্থ বিএনপির কার্যালয়সহ নগরী ও জেলার সকল দলীয় কার্যালয় সমূহে ২১ ফেব্রুয়ারি সুর্য্যদ্বয়েরর সাথে সাথে ভাষা শহীদদের স্মরণে জাতীয় ও দলীয় পতাকা অধনমিত রাখবে। উত্তোলন করা হবে কালো পতাকা। খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি কর্মসুচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।