Home খেলাধুলা ক্রিকেটারের বিরুদ্ধে অভিনেত্রীর বুকে আঘাত করার অভিযোগ

ক্রিকেটারের বিরুদ্ধে অভিনেত্রীর বুকে আঘাত করার অভিযোগ

18

স্পোর্টস ডেস্ক||

ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ’কে আক্রমণের অভিযোগে স্বপ্না গিল নামের এক অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তবে শুক্রবার তাকে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানো হলে উল্টো শ-এর বিরুদ্ধে তার বুক ও হাতে আঘাত করার অভিযোগ তোলেন স্বপ্না।

ভারতের একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, পৃথ্বীর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ করেছেন ভোজপুরি এই অভিনেত্রী। তিনি জানান, পৃথ্বী টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করা হয়েছিল স্বপ্নাকে। তবে আদালতে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তা সত্যি নয়। বরং পৃথ্বীই আমার বুকে এবং হাতে মেরেছেন। আঘাত করার পর আমার কাছে ক্ষমা চান ওই ক্রিকেটার। পুলিশের কাছে অভিযোগ দায়ের না করার অনুরোধও করেন। তাও আমরা পুলিশের কাছে যাই সাহায্যের জন্য। ওরা ৮-১০ জন মতো ছিলেন। আর আমরা মাত্র দু’জন ছিলাম।’

পৃথ্বীর পক্ষ থেকে অভিযোগপত্র বলা হয়, বন্ধুদের সঙ্গে সান্তাক্রুজের একটি পাঁচতারকা হোটেলে নৈশভোজ করতে গিয়েছিলেন পৃথ্বী। সে সময় অচেনা ব্যক্তি তাদের টেবিলে চলে আসেন এবং সেলফির জন্য জোরাজুরি করতে শুরু করেন। প্রাথমিকভাবে দু’জনের সঙ্গে সেলফি তোলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। কিন্তু কিছুক্ষণ পরে সেখানে ফিরে আসেন ওই দলের একাধিক সদস্য। তারা ফের সেলফি তোলার দাবি করতে থাকেন। তাতে এবার সেলফি তুলতে অস্বীকার করেন পৃথ্বী। তিনি বলেন যে বন্ধুদের সঙ্গে খেতে এসেছেন। তাই বারবার কেউ বিব্রত করুক, সেটা মোটেও চান না।

কিন্তু তারপরও সেলফি তোলার জন্য পৃথ্বীকে জোরাজুরি করতে থাকেন বলে অভিযোগ ওঠে। অভিযোগপত্রে জানানো হয়েছে, সেই পরিস্থিতিতে বিরক্ত হয়ে হোটেলের ম্যানেজারকে ডাকেন পৃথ্বীর বন্ধুরা এবং পুরো বিষয়টি নিয়ে অভিযোগ জানান। তারপর অভিযুক্তদের হোটেল থেকে বেরিয়ে যেতে বলেন। কিন্তু তারপরও সেলফি তোলার জন্য পৃথ্বীকে জোরাজুরি করতে থাকেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগপত্রে জানানো হয়েছে, সেই পরিস্থিতিতে বিরক্ত হয়ে হোটেলের ম্যানেজারকে ডাকেন পৃথ্বীর বন্ধুরা এবং পুরো বিষয়টি নিয়ে অভিযোগ জানান। সেই পরিস্থিতিতে অভিযুক্তদের হোটেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেন ম্যানেজার। তারপর অভিযুক্তরা হোটেলের বাইরে দাঁড়িয়েছিলেন এবং বেসবল ব্যাট নিয়ে পৃথ্বীদের গাড়ির সামনের ও পেছনের কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।

শুধু তাই নয়, অভিযোগপত্রে আরও জানানো হয়েছে যে একটি পেট্রোল পাম্পের সামনে তাদের ফের আটকে দেন এক নারী। গাড়ির কাছে এসে গালিগালাজ করছিলেন। ৫০ হাজার দাবি করেন নারী। নাহলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনার পর ওশিওয়ারা থানায় অভিযোগ দায়ের করেন পৃথ্বীরা। আটজনের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে।

সেই রাতে ওশিওয়াড়া থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন স্বপ্না এবং তার বন্ধুরা। কিন্তু স্বপ্নার কথাবার্তা অসংলগ্ন থাকায় তাকে গ্রেফতার করে পুলিশ। পৃথ্বীর বন্ধুর অভিযোগ অনুযায়ী, আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ। স্বপ্না তাদেরই একজন। সংবাদ সংস্থাকে স্বপ্নার আইনজীবী আলি কাসিফ খান জানিয়েছিলেন, ‘ওই বিলাসবহুল হোটেলে পৃথ্বীর সঙ্গে নিজস্বী তুলতে গিয়েছিল স্বপ্না। অনেক দিন ধরেই ও পৃথ্বীর ভক্ত। কিন্তু পৃথ্বী তখন পার্টি করছিল এবং মত্ত ছিল। ওর হাতে একটা ব্যাট ছিল। সেই ব্যাট দিয়ে ও স্বপ্নাকে আঘাত করে। পরের দিন পুলিশের কাছে গিয়ে স্বপ্নার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করে।’ অর্থাৎ, স্বপ্নার আইনজীবীর বক্তব্যের সঙ্গে আদালতে তার দাবিও মিলছে না।