
আহত যুবলীগ নেতার শয্যাপাশে জেলা আওয়ামী লীগ নেতা জামাল
খবর বিজ্ঞপ্তিঃ
ফুলতলা উপজেলা যুবলীগের সভাপতি এস কে আলী ইয়াছিন সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় তিনি কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে তার চিকিৎসার সার্বিক খোজখবর নেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, বিলকিস আক্তার ধারা, ফুলতলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃণাল হাজরা, সরদার জাকির হোসেন, শহিদুল্লাহ প্রিন্স, শেখ মনিরুল ইসলাম, গোলাম সরোয়ার মুন্সি, আশরাফুল আলম কচি, এস কে মিজানুর রহমান, রবিন বসু, মোঃ আসলাম হোসেন, খাইরুজ্জামান সবুজ, মেহেদী আনাম রঞ্জু, ইসমাইল মৃধা ইমন, মিরাজুল ইসলাম বাধন প্রমুখ।
পরবর্তীতে ফুলতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহাগ মোল্যার চাচা মহিরুল ইসলাম মুন্না (৪৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অকাল মৃত্যুতে শেঅক প্রকাশ করেন এবং তার শোকাহত পরিবারের পাশে ছুটে যান। এসময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পাইকগাছায় চতুর্দশ খুলনা জেলা রোভার মুট উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ৩ দিন ব্যাপি চতুর্দশ খুলনা জেলা রোভার মুট উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সাড়ে দশটায় পাইকগাছা সরকারী কলেজ মাঠে এর উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক যশোহর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব। জেলা রোভার এলটি (লিটার টেইনার) প্রধান শিকদার রুহুর আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, খুলনাঞ্চ রোভার মুট এর পরিচালক আবুল খায়ের, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পাইকগাছা কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ফসিয়ার রহমান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল ইসলাম, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, সুরাইয়া বানু ডলি, চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কে এম আরিফুজ্জামান তুহিন, শাহাজাদা আবু ইলিয়াস, আবু জাফর সিদ্দীকি রাজু, রমেন্দ্র নাথ মন্ডল, আবদুল মান্নান গাজী। এ সময়, খুলনা সরকারী মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, ম্যনগ্রোভ ওপেন রোভার স্কাউট, সরকারী বঙ্গবন্ধু কলেজসহ জেলার ৩৭ টি রোভার মুট দল অংশ গ্রহন করেন।
রামপালের মাদারদিয়া বিদ্যালয়ে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের মল্লিকেরবেড় মাদারদিয়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় উপজেলার মাদারদিয়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি এইচ, এম জাহাঙ্গীর হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক চীন প্রবাসী মো. আল মামুন হাওলাদার। প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান তালুকদার সাবির আহমেদ, মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তালুকদার মুজিবর রহমান, প্রাক্তন কৃত্তিছাত্র মো. বাদশা হাওলাদার, মুক্তিযোদ্ধা আ. খালেক হাওলাদার, সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ পাল, প্রধান শিক্ষক বিধান শিউলী প্রমুখ। বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে আল মামুন হাওলাদার বলেন, এ ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষাকে এগিয়ে নিতে আমরা কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে আমরা “আমাদের মল্লিকেরবেড় পরিবার” এবং “মল্লিকেরবেড় গার্লস ফোরাম” গঠন করা হয়েছে। এ দুটি সংগঠন এলাকার পরিবেশ উন্নয়ন, স্যানিটেশন, বাল্যবিবাহ প্রতিরোধসহ সচেতনমূলক কার্যক্রম শুরু করেছে। আগামীতে শিক্ষার মানোন্নয়নে আরও কাজ করতে হবে। বিশেষ করে মেয়েদের শিক্ষাকে এগিয়ে নিতে অভিভাবকের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সবাই এগিয়ে এলে দেশ ও জাতি গঠনে আমরা ভূমিকা রাখতে পারবো।#
সাবেক ভিপি টিটো’র পিতার মৃত্যুবার্ষিকীতে সিটি কলেজ ছাত্রলীগের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সাবেক ভিপি,২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোঃ ফয়েজুল ইসলাম টিটোর পিতা খুলনার সেন্ট জোসেফ স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক একরামুল হক এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ শাখার পক্ষ থেকে সিটি কলেজ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম সরদার, খুলনা মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বায়জিদ সিনা, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রলীগের ছাত্রনেতা মোঃ সজল হোসেন তালুকদার ও মোঃ মাহাবুব হাসান ইমন,সরকারি জয় বাংলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহান সাদি,অভিজিৎ অধিকারী, রিতু আক্তার, মোঃ আছিফ খান, মোঃ নাফিস, মোঃ সোহানুর রহমান, নাজমুল ইসলাম, মোঃ সোহেল, শাহারিয়ার রুসান, মোঃ ইমরান,সানিয়া আক্তার মাহিলা, মাঈসা খান, ফারহানা ইয়াসমিন, সোহানা আক্তার নিশি, সাইফুল ইসলাম রাফসান, মোঃ শিমুল ফকির, মোঃ মিফতাউর রহমান সিয়াম,মোঃ রমজান, মোঃ তানভীর, মোঃ মিলন খান,মোঃ সাব্বির হোসেন, মোঃ সিয়াম,মাহমুদ হাসান হৃদয়, মোঃ সাদিকুল,মোঃ ফাহিম, মোঃ আকাশ, মোঃ শান্ত, হৃদয়,জাকারিয়া হোসেন, মোঃ আল আমিন, মেহেদি হাসান ইমন,মোঃ রাতুল,রিয়াদ হাওলাদার,মোঃ তুহিন সহ অত্র কলেজের প্রধান সহকারি মোঃ কামরুল ইসলাম,কর্মচারি বৃন্দ যথাক্রমে মোঃ রোকন উদ্দীন,মোঃ সোহেল হোসেন,মোঃ আব্দুস সোবাহান,মোঃ আরিফিন,মোঃ মাসুদ,মোঃ খলিলুর রহমান,মাসুম বিল্লাহ,মোঃ মতলেব প্রমুখ।
বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় সভাপতির পুত্রের সুস্থতা কামনায় মহানগর নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হারুন-উর-রশিদ (সি আই পি) এর পুত্র এশিয়ান টেলিভিশনের ডি এম ডি (অপারেশন) মোঃ সাজ্জাদ হোসেন রশিদ (পারভেজ) গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর নেতৃবৃন্দ। বিবৃতি প্রদানাকারী নেতৃবৃন্দ হলেন সংগঠনের খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, সহ সভাপতি মোঃ মহিদুল ইসলাম নান্নু, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, দৌলতপুর থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ লিয়াকত আলী, সদর থানার সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু, খালিশপুর থানার সভাপতি হুমায়ুন কবীর নিয়াজী, নগর সহ সভাপতি মোঃ সেলিম চৌধুরী, মোঃ সালাম মোড়ল, মোঃ জাহিদুল ইসলাম হিরু, মোঃ শেখ জাহাঙ্গীর হোসেন, তালুকদার সহিদুল ইসলাম, কমান্ডার কাজী আলী আজম, সোনাডাঙ্গা মডেল থানার আহবায়ক গোলাম মোস্তফা কবির, সিনিঃ যুগ্ন আহবায়ক শেখ শামীম রেজা, মোঃ সেকেন্দার আলী, শ্রীমান বাবু, মোঃ ফিরোজ মিয়া, কাজী দাউদুল হক, মোঃ সুমন সেলিম, মোঃ আরিফুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, নিভা বিশ্বাস, মশিউর রহমান মিলন, ইঞ্জিঃ শান্তুনু বৈরাগী, ৭ নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব ইব্রাহীম হোসেন টুকু, সাধারন সম্পাদক শেখ সেনু, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, সোনিয়া নাজনীন লাজ, ডাঃ সেলিম রেজা, সঞ্চিতা রায়, ফরহাদ হোসেন, নিরুপমা রায়, মোঃ জাহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আসাদ আলী, বিশ্বজীত কুমার মন্ডল, মোঃ মিজানুর রহমান, শিউলি আক্তার, মোঃ নুর ইসলাম, মাহাবুবুর রহমান, মোঃ ইজাজ আহম্মেদসহ নেতৃবৃন্দ।
অভয়নগরে বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
অভয়নগর প্রতিনিধি
বেলুন ও পায়রা উড়িয়ে যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্য্ অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী ধোপাদী গ্রামের তিন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন। বুধবার সকালে এলাকার গণ্যমান্যদের উপস্থিতিতে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিনি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইসমাইল হোসেন, ধোপাদী দ: সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও ধোপাদী মডেল এডাস স্কুলের সভাপতি শরিফুল ইসলাম, মকবুল হোসেন সরদার, সাবেক ইউপি সদস্য আমির হোসেন মোল্যা, উপজেলা আ.লীগ নেতা নজরুল ইসলাম সরদার, ধোপাদী ফুটবল একাডেমির পরিচালক রফিকুল ইসলাম সহ তিন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সহ অনেকে।
অভয়নগরে নকল লতিফ বিড়ি বিক্রয় ও রাজস্ব ফাকিঁ দেওয়ার অভিযোগ
অভয়নগর(যশোর) প্রতিনিধি
অভয়নগরে নকল লতিফ বিড়ি বিক্রয় ও চাকুরি দেওয়ার নাম করে ষ্টাম্পে সই করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার উপজেলা নিবার্হী অফিসার বরাবর দেয়াপাড়া গ্রামের মৃত- কালাম মোল্যার ছেলে মো. আশরাফুল ইসলাম অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, করোনাকালিন সময়ে আশরাফুল বেকার হয়ে বাড়ির লোকজনকে নিয়ে দিনাপিত করতে থাকেন। অসহায় জীবনযাপনের মধ্যে দিয়ে কাজ খুঁজতে থাকেন। এলাকার পরিচিত বাবলু শেখ নামের এক ব্যক্তি লতিফ বিড়ি কারখানা ও গোডাউনে কাজ দেন। কাজে যোগদানের পর ওই প্রতিষ্ঠানের কর্তারা সাদা ষ্ট্যাম্পে সই করে নেয়। কয়েক মাস যাওয়ার পরে তিনি জানতে পারেন। লতিফ বিড়ি সরকারে রাজস্ব ফাঁকি দিয়ে ও নকল ব্যান্ড রোল বানিয়ে অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায় বিক্রয় করে আসছেন। এক পযার্য়ে আশরাফুল কাজ করবো না বলে তাদের জানিয়ে দেয়। প্রতিষ্ঠানের কর্তারাদের কাছে সাদা ষ্ট্যাম্প ফেরত চাইলে। তারা টালবাহানা করতে থাকে। কয়েকমাস যাওয়ার পর তিনি জানতে পারেন অন্যান্যে ব্যক্তিদের কাছ থেকে সাদা ষ্ট্যাম্প নিয়ে সই করে মামলা করে তাদের জিম্মী করে টাকা হাতিয়ে নিয়েছে। অভিযোগে আরো জানা যায়, উপজেলার নওয়াপাড়া পাচঁকবর এলাকার আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে মো শাকিল হোসেন ও মো. শামিম বিশ্বাস লতিফ বিড়ির কারখানা ও গোডাউন দেখাশুনা করেন। মো. শাকিল হোসেন সাদা ষ্ট্যাম্পে সই করে নিয়ে যশোরে কোর্টে ৩ লাখ টাকা কর্জ্জ্ব দেখিয়ে আশরাফুলের নামে মামলা দায়ের করেন তারিখ ২৯/১/২৩। সি আর ৭৬/২৩। মো. আশরাফুল ইসলাম বলেন, আমার কাছ থেতে ১০০ টাকার ষ্ট্যাম্প দুইটা ও ৫০ টাকার ষ্ট্যাম্প একটি চাকুরী বাবদে জমা নেয়। আমার অসহায়ত্ব সুযোগ নিয়ে আমাকে মামলা দিয়ে আমার সাথে তারা প্রতারণার আশ্রয় নিয়েছে। নকল লতিফ বিড়ি কিনা মালামাল চেক করলে পাওয়া যাবে। তাদের বাড়ির ভিতর গোপন জায়গায় নকল সরাঞ্জাম রয়েছে। আমার জানা মতে ৬/৭ মাস আগে নকল লতিফ বিড়ির দায়ে জরিমানা কর্ েরাজস্ব বিভাগ। তাদের ঝিকরগাছা ও অভয়নগর সহ বেশ কয়েকটি এলাকায় গোডাউন রয়েছে। উল্লেখ্য, ঝিকরগাছায় গত জুন ০৩, ২০২০ সালে নকল ব্যান্ড রোলযুক্ত এক লাখ শলাকা লতিফ বিড়ি ও ২০ হাজার পিস নকল ব্যান্ড রোল উদ্ধার করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কর্মকর্তারা। ঝিকরগাছায় উপজেলার রাজারডুমুরিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা করে কাস্টমস কর্তৃপক্ষ। ২১ সালে ১৬ হাজার শলাকা নকল ব্যান্ড রোলযুক্ত লতিফ বিড়ি ও ২ হাজার ৭০০ পিস নকল ব্যান্ড রোল এবং আর এক জনের থেকে ২৯ হাজার শলাকা নকল ব্যান্ড রোলযুক্ত লতিফ বিড়ি ও ১১ হাজার ৭৬০ পিস নকল ব্যান্ড রোল উদ্ধার করা হয়। ওই সময় এছাড়া গ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৫৫ হাজার শলাকা নকল ব্যান্ড রোলযুক্ত লতিফ বিড়ি ও ৫ হাজার ৫৪০ পিস নকল ব্যান্ড রোল জব্দ করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট । প্রতিষ্ঠানের বিরুদ্ধে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের ধারা ১১১ অনুযায়ী যশোর বিচারিক আদালতে ফৌজদারি মামলা এবং ধারা ৮৫ অনুযায়ী বিভাগীয় মামলা দায়ের করা হয়। এই সংবাদটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। এ ব্যাপারে মো. শাকিল হোসেন বলেন, আশরাফুল আমাদের লতিফ বিড়ি কারখানায় সেলসম্যান হিসেবে কাজ করতো । টাকা ধার নেয়ায় যশোরে কোর্টে ৩ লাখ টাকা কর্জ্জ্ব দেখিয়ে মামলা করি। সাদা ষ্টাম্পের কথা বললে তিনি এড়িয়ে যান। মো. শামিন বিশ্বাস জানান, নকল ব্যান্ড রোলযুক্ত লতিফ বিড়ি শলাকা সর্ম্পকে বললে তিনি স্থানীয় এক নেতাকে নিয়ে দেখা করতে চান বলে মুঠোফোনটি কেটে দেন। আব্দুল লতিফ মুঠোফোনে বলেন, ষ্ট্যাম্পে সই করা, নকল ব্যান্ড রোল, রাজস্ব ফাকিঁ দেওয়ার বিষয়ে বললে তিনি ছেলেদের সাথে কথা বলতে বলেন। এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার , অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা মহানগর শ্রমিক লীগের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন চুপ্পু নির্বাচিত হওয়ায় খুলনা মহানগর শ্রমিক লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন খুলনা মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া, সধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, সৈয়দ এমদাদুল হক, মল্লিক নওশের আলী, মোঃ দুলাল মল্লিক, মোঃ বাবুল হোসেন, মীর মোঃ আবু হানিফ, মোল্লা মাহাবুবুর রহমান, মোঃ সেলিম, কাজী আঃ ওহাব, মোঃ জহির উদ্দিন, আব্দুর রহিম খান, মাহাবুব হাসান শামীম, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ জাকির হোসেন বিপ্লব, মোল্লা আজাদ আলী, আঃ রশিদ শিকদার, কিংকর সাহা, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আলাউদ্দিন, মোঃ আসাদুজ্জামান মুন্না, শরীফ মোর্ত্তজা আলী, খন্দকার রফিকুল ইসলাম, মোঃ মতিউর রহমান, মোঃ হাবিবুর রহমান হাবি, মোঃ আব্দুস সোবাহান লস্কর, মোঃ শাহ আলম শেখ, মোঃ মোশারফ হোসেন, আব্দুর রহমান মোল্লা, মোঃ আনিছুর রহমান, শেখ মোঃ রমজান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ তাইজুল ইসলাম, মুন্সী হেকমত আলী, আব্দুল্লাহ আল মামুন, হুমায়ুন কবির খান হিমু, মোঃ মোত্তাহিদুর রহমান অপু, মোঃ শরিফুল ইসলাম, মোঃ তারিকুল ইসলাম বারেক, মোঃ আলমগীর মল্লিক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ বাবুল হোসেন, মোঃ জাবেদ মিয়া, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, হুমায়ুন কবির মোল্লা, মোঃ আনিছুর রহমান, এস. এম. ইমরুল আলম, বিপ্লব কুমার দে, হানিফ সরদার, মোঃ নূর ইসলাম, মোঃ মনির হোসেন, মোঃ আজিম উদ্দিন, খান মোঃ মিথুন, মোঃ বাবুল শেখ, কাজী রফিকুল বারি, মাছুমা আক্তার রানী, সঞ্জয় কর্মকার প্রমুখ নেতৃবৃন্দ।
রূপসায় টিএসবি ইউনিয়ন শ্রমিকলীগের আহবায় কমিটি গঠন
রূপসা প্রতিনিধি
রূপসায় জাতীয় শ্রমিক লীগের টিএসবি ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন। গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:৩০ মিনিটে রূপসা উপজেলা বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন এর কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার মিটিংয়ে এ কমিটি গঠন করা হয়। মোহাম্মদ মুরাদ শেখ কে আহবায়ক ও মোহাম্মদ রমজান আলীকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক শেখ আব্দুস সাত্তার ও সভা পরিচালনা করেন উপজেলা শ্রমিকলীগ নেতা মোঃ বাবুল শেখ। আমন্ত্রিত অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ বেনজীর হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায় মোঃ জাহাঙ্গীর শেখ। এ সময় বক্তৃতা করেন টিএসবি ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত ইউপি সদস্য তানজিলা বেগম, শ্রমিক লীগ নেত্রী আসমানী বেগম, ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি রিজিয়া বেগম, বায়জিদ হাসান মেহেদী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মকবুল হোসেন, রবিন রায়, খবির কাজী, নাসির খান, আঁখি বেগম, ইদ্রিস আলম বাচ্চু, জামাল শেখ বাবু, আনোয়ার হোসেন, ইসরাফিল মোল্লা, জুয়েল প্রমুখ।
দিঘলিয়ায় ফিড দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি পুষ্টির উপর পর্যালোচনা সভা
দিঘলিয়া প্রতিনিধি:
ফিড দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি বাজার ব্যবস্থাপনা কমিটির অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শাকসব্জী পুষ্টি বিষয়ক সম্পর্কে বিষাদ ভাবে আলোচনা করা হয়। বসতবাড়িতে বেশী বেশী সব্জীর চাষ করে পুষ্টিকর খাবার উৎপাদন করার উৎসাহ দেওয়া হয়।বসতবাড়িরআশেপাশে, বাড়ির ছাদে, বাড়ির আংগিনা সহ বিভিন্ন জায়গায় বেশি বেশি শাক সব্জির চাষ করে দেশ ও জাতির কল্যানে এগিয়ে আসতে হবে। ফিড দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি বাংলাদেশের প্রতিটি জেলায় ও উপজেলায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একত্রিত হয়ে দেশের উন্নয়নে সহযোগীতা করার জন্য আমরা সকালে একতাবদ্ধ হয়ে কাজ করতে চাই। বিভিন্ন পুষ্টিকর খাবারের এভাবে বিভিন্ন রোগে আক্রান্ত না হই সেজন্য আমরা সকালে সচেতন হয়ে আশেপাশের সকলকে সচেতন করে বেশি বেশি পুষ্টিকর খাবার উৎপাদন করতে পারি সকলে মিলে সেই কাজ করতে চাই। দেশের প্রতিটা বাজারে বাজারে পুষ্টিকর খাবারের এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এ প্রশিক্ষণের প্রকল্পের এরিয়া স্পেশালিষ্ট বাবু আশিষ কুমার চ্যাটার্জী পুষ্টিকর খাদ্য সম্পর্কে প্রশিক্ষণ দেন। প্রতিটি বাজারে স্বাস্থ্য বিষয়ক, পুষ্টি বিষয়ক, বাজারের নিরাপত্তার জন্য অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করার কথাও তিনি বলেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন কোলাবাজার বনিক সমিতির সভাপতি জনাব রহমতুল্লাহ সবুজ্, সাধারন সম্পাদক ইমদাদুল হক, সাংগাঠনিক সম্পাদক মো: মনিরুল ইসলাম সহ বাজার কমিটির অনেকেই উপস্থিত ছিলেন।
রূপসায় আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গনশুনানী অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসায় সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গনশুনানী গত ১৪ ই ফেব্রুয়ারী বিকাল ৩ টায় ঘাটভোগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটি খুলনা এর আয়োজনে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ইউএসএআইডির প্রোমোটিং পিস এন্ড জাস্টিস ( পিপিজি) এ্যাকটিভিটি এর অর্থায়নে অনুষ্ঠিত গণ শুনানীতে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা লিগ্যাল এইড অফিসার, সিনিয়র সহকারী জজ মোঃ শরীফুর রহমান । ইউপি চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজানের সভাপতিত্বে বক্তৃতা করেন রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী অনুপ রায়, ইউপি সদস্য স্বপ্নারাণী পাল, বিনোদীনি পাল, মাওঃ আবু সালেহ লস্কর, আজিজুল ইসলাম নন্দু, প্রধান শিক্ষক শ্যামল কুমার দাশ, অশোক কুমার কর্মকার, কবির মোল্লা, মুসা মোল্লা সবুজ প্রমুখ।
কুল্যা কমিউনিটি ক্লিনিকে চুরি সংগঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যায় কমিউনিটি ক্লিনিকে চুরি সংগঠিত হয়েছে। বুধবার দিবাগত রাতে এ চুরি সংগঠিত হয়। এ ব্যাপারে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে কুল্যা কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব (সিএইচসিপি) অমিত সরকার প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বিকালে কমিউনিটি ক্লিনিক তালা বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন বুধবার সকালে ক্লিনিকে এসে দেখেন ক্লিনিকের পেছনের জানালা ভাঙ্গা। ভিতরে রক্ষিত দুইটি সিলিং ফ্যান, একটি পানির পাম্প, একটি ডিজিটাল ডায়াবেটিস মেশিন সহ প্রায় ২০ হাজার টাকার মূল্যের মূল্যবান মালামাল নিয়ে যায় সঙ্ঘবদ্ধ চোরের দল। অমিত সরকার আরো জানায় ইতিপূর্বে উক্ত কমিউনিটি ক্লিনিকে কয়েকবার চুরি হয়েছে। এপর্যন্ত চোর বা চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। ঘনবসতি এলাকায় এমন একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হওয়ায় হতাশ হয়ে পড়েছেন এলাকাবাসী। অতি দ্রুত চোরদের সনাক্তপূর্বক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
খেলাধুলার অভ্যস্ত করার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান সিটি মেয়রের
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা কলেজিয়েট স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি তালুকদার আব্দুল খালেক শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের জন্য ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ করেন এবং লেখাপাড়ার পাশাপাশি তাদেরকে খেলাধুলার অভ্যস্ত করার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন।
সিটি মেয়র বুধবার সকাল ৯টায় নগরীর সোনাডাঙ্গাস্থ খুলনা কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
সিটি মেয়র ক্রীড়া ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরে বলেন, তারই বলিষ্ঠ নেতৃত্বের কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধি পেয়েছে। যে কোন মূল্যে সফলতার এই ধারা অব্যাহত রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।
স্কুলের প্রধান শিক্ষক শেখ রিজাউল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, উপপরিচালক খোন্দকার রুহুল আমিন, জেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান ও সদর থানা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মমিন।
সিটি মেয়র বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে শিক্ষক, অবিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বেলা ১১ টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারে আয়োজিত ‘‘এসডিজি অর্জনে নারী চিংড়ি চাষীর ক্ষমতায়ন’’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন। জেলা মৎস্য অফিস-খুলনার সার্বিক সহযোগিতায় বাণিজ্য মন্ত্রণালয়ের ফিশারী প্রোডাক্টস বিজনেস প্রোমোশন কাউন্সিল-এর অর্থায়নে ফিস ফার্ম ওনার্স এ্যাসোসিয়েশন এ সেমিনারের আয়োজন করে। জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল-এর সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন ফিসফার্ম ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মোল্লা সামছুর রহমান শাহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্চ টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. খন্দকার আনিসুল হক।
সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দেশে নারীর ক্ষমতায়ন ঘটেছে। কোন ক্ষেত্রেই নারীরা এখন পিছিয়ে নেই। উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, রাষ্ট্রদূত ও সচিব পদে নারীরা এখন সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। দেশের সমৃদ্ধিতে মৎস্য খাতের ভূমিকার কথা তুলে ধরে বলেন, এ খাতে নারীদের রয়েছে বিপুল অংশগ্রহণ। বিপুল সংখ্যক এ নারীদের ক্ষমতায়ন বা কর্মসংস্থানের সুযোগ প্রদান করা গেলে দারিদ্রের মাত্রা হ্রাস করতে তারাও ভূমিকা রাখতে পারবে বলে সিটি মেয়র উল্লেখ করেন। নারী চিংড়ি চাষী, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।
কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল ১৫ ফেব্রুয়ারী সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে আইনশৃংখলা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম), উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, মৎস্য অফিসার আমিনুল ইসলাম, শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব মোঃ আঃ সামাদ গাজী, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, জিয়াউর রহমান জুয়েল, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, ফায়ার সার্ভিসের টিম লিডার শরিফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, বিআরডিবির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, প্যানেল চেয়ারম্যান বিভুতি ভুষন রায় প্রমুখ। সভায় কয়রার সার্বিক আইনশৃংখলা বিষয়ের উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম শফিকুল ইসলাম। মাসিক সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা সহ কমটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আগামী ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মহান ভাষা দিবস ও শহীদ দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
যশোরের শার্শার অগ্রভুলোট সীমান্ত থেকে ৭৩ লাখ টাকার স্বর্ণেরবার জব্দ
বেনাপোল প্রতিনিধি
ভারতে পাচারকালে যশোরের শার্শার অগ্রভুলাট সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে না পারলেও চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করে বিজিবি।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ২১ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহল দল স্বর্ণের বার গুলো উদ্ধার করেন। এ সময় স্বর্ণের বার ফেলে পালিয়ে যায় মোটর সাইকেল আরোহী।
বিজিবি জানায়, ভারতে স্বর্ণের বার পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার পাঁচভুলাট ও অগ্রভুলাট বিওপি’র মধ্যবর্তী নয়কোনা বটতলার মোড় নামক স্থানে গোপনীয়তার সাথে বিজিবি সদস্যরা অবস্থান নেয়। কিছুক্ষন পর বিজিবি টহল দল একজন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে আসতে দেখে তাকে থামতে বলে। ঐ ব্যক্তি মোটর সাইকেলটি না থামিয়ে জোরে চালিয়ে পালাবার চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে লাঠি দিয়ে আঘাত করলে সে মোটর সাইকেলসহ ছিটকে পড়ে যায়। এ সময় তার সাথে থাকা কষ্টেপ দ্বারা মোড়ানো একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে উক্ত প্যাকেটটি তল্লাশি করে ৯৩২ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বারসহ রেখে যাওয়া একটি মোটর সাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৭৩ লাখ ৭২ হাজার ১২০ টাকা ও মোটর সাইকেলের মূল্য এক লাখ ৫০ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, ভারতে পাচারকালে যশোরের শার্শার অগ্রভুলাট সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার আজ দুপুওে জব্দ করা হয়। গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ২৩ জন আসামীসহ মোট ৭৬ কেজি ৫৯ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার বাজার মূল্য ৫৮ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে বলে তিনি জানান।
শিরোমনি ১৮ ব্যাচের হাজীদের শিক্ষা সফর
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমনি ১৮ ব্যাচের হাজীদের শিক্ষা সফর গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। সকাল ৭ টায় গিলাতলা গাফফারফুড বালিরঘাট থেকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে ট্রলারযোগে নড়াইল বরদিয়া এলাকায় শিক্ষা সফর এর জন্য রওনা হয় এবং নানা আয়োজন ও মধ্যঙ্গভোজ শেষে সন্ধা ৬ টায় পুনরায় গাফফারফুড বালিরঘাটে ফিরে আসে । ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন ও আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গির হোসেন এর উদ্যোগে শিক্ষা সফর অংশগ্রহন করেন শিরোমনি হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ইব্রাহিম হোসেন, শিরোমনি বাজার জামে মসজিদের খতিব মাওলানা আতাউর রহমান, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দীন, শেখ এমদাদুল হক, ইজ্ঞি রেজাউল ইসলাম, মোল্লা আবুল হোসেন,মোঃ আঃ কাদের, মোঃ বুলবুল হোসেন চৌধুরী, আঃ খালেক, শেখ শাহিদুল ইসলাম, শেখ ইয়াসিন হোসেন, শেখ আবু আক্কাস, শেখ আলমগীর হোসেন, শেখ ইউসুফ আলী, আঃ আজিজ, শেখ হায়দার আলী, ক্বারী হাফেজ মোঃ হায়দার আলী, শেখ মুনসুর আলী, মোঃ লাভলু, মিয়া আবুল কালাম, মিয়া গোলাম কিবরিয়া, মকবুল হোসেন, মনিরুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, শেখ ইম্রাফিল, শেখ মোজাম্মেল হোসেন, শেখ রুহুল আমিন, জাহাঙ্গীর হোসেন।
খুবিতে আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
১৫ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখ সকাল ১০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগ আয়োজিত আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতার (ছাত্র-ছাত্রী) উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় আমরা ফাইনালে উন্নীত হয়েছি। ইতোমধ্যে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতাও সম্পন্ন হয়েছে। আজ ভলিবল প্রতিযোগিতা শুরু হলো। ফলে বিশ্ববিদ্যালয়ে খেলাধূলা জোরদার হয়েছে। তিনি ক্রিকেটের মতো ভলিবল প্রতিযোগিতায়ও নৈপূণ্য অর্জন করে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে জয়লাভের আশা প্রকাশ করেন। একের পর এক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও সুন্দরভাবে সম্পন্নের জন্য সংশ্লিষ্ট বিভাগকে তিনি ধন্যবাদ জানান। পরে তিনি খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন ডিসিপ্লিন প্রধান এবং শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত), শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথম দিনে ছাত্রদের ৭টি এবং ছাত্রীদের ২টি খেলা অনুষ্ঠিত হয়।
কপিলমুনিতে ৩ প্রতিষ্ঠানের সম্পত্তি রক্ষায় মানববন্ধন
কপিলমুনি প্রতিনিধি
কপিলমুনি বিনোদ বিহারী শিশু বিদ্যালয়, কেকেএসপি ও আনসার ভিডিপি ক্লাব দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে কপিলমুনির প্রধান সড়কে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় ইউনিয়ন আ’লীগের সাঃ শেখ ইকবাল হোসেন খোকন ও সাবেক ছাত্রলীগ নেতা মধুসুদন হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় সভাপত্বিত করেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার। বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাঃ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি কলেজের উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, সাবেক উপাধ্যক্ষ মোঃ আফসার আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, অধ্যাপক রেজাউল করিম খোকন, বিনোদ বিহারী শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, কেকেএসপির সাঃ সম্পাদক এম বুলবুল আহম্মেদ, পুলিশিং কমিটির সভাপতি সাধন ভদ্র, আ’লীগ নেতা জি এম হেদায়েত আলী টুকু, শিক্ষক আবুল কাশেম সিরাজী, সরদার মোজাফ্ফর হোসেন, দৈনিক পূর্বাঞ্চলের নিজস্ব সংবাদদাতা পলাশ কর্মকার, জগদীশ দে, কিনু পাল, সন্দীপ সাধু, শিক্ষক পলাশ দাশ, মোঃ কামরুজ্জামান। উপস্থিত ছিলেন কেকেএসপির সভাপতি শেখ আব্দুর রশীদ, কপিলমুনি প্রেসক্লাবের সাঃ সম্পাদক গাজী আঃ রাজ্জাক রাজু, আবুল কাশেম, শেখ আনোয়ারুল ইসলাম, ভোরের ডাকের প্রতিনিধি মিলন দাশ, মেম্বর রবিন্দ্রনাথ অধিকারী, সন্তোষ সরকার, গুণীজন স্মৃতি সংসদের সভাপতি আঃ সবুর আল আমীন, সরদার জালাল, মেম্বর সকিনা বেগম, মেম্বর আজিজুল ইসলাম, খান মোতলেব, শান্তনু সাধু প্রমূখ। পথসভায় বক্তারা বলেন, জনৈক মাখন কাজী জনহিতকর প্রতিষ্ঠান গুলোর বিরদ্ধে যে অহেতুক ষড়যন্ত্র করছে তাতে কোন লাভ হবে না, সকল ষড়যন্ত্র আমরা কাধে কাধ মিলিয়ে রুখে দিতে চাই।
পাইকগাছা-কয়রার যোগাযোগ ব্যবস্থায় হতে যাচ্ছে ব্যাপক উন্নয়ন, নির্মাণ হবে কয়েকটি সেতু
এইচ এম এ হাশেম, কপিলমুনি ঃ
পাইকগাছা-কয়রার যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে আরো কয়েকটি সেতু। বাস্তবায়িত হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সেতুসহ দুই উপজেলার কয়েকটি সেতু। স্থানীয়রা বলছেন, প্রস্তাবিত সেতুগুলো নির্মিত হলে বৃহত্তর এ অঞ্চলের উৎপাদিত হিমায়িত চিংড়ি, মৎস্য ও কৃষি ফসল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে খুব সহজেই সরবরাহ করা সম্ভব হবে। এতে এলাকার মানুষের আর্তসামাজিক উন্নয়ন সহ অর্থনৈতিক বিপ্লব ঘটবে সুন্দরবন সংলগ্ন এ জনপদে, এছাড়া অপার সম্ভাবনা তৈরী হবে সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্পেরও। প্রতিবেশী দেশ ভারতের সাথে ব্যবসা বাণিজ্যেরও উন্নয়ন হবে বলে মনে করছেন বিশিষ্টজনরা।
সম্প্রতি সেতু বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষে প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। যার মধ্যে উপজেলার গড়ইখালী ও সোলাদানা ইউনিয়নের সীমান্তবর্তী বেতবুনিয়া-গড়ইখালীস্থ মিনহাজ নদীর উপর প্রস্তাবিত ব্রিজ নির্মাণ এলাকা। এরপর কর্মকর্তারা সোলাদানা, লতা ও দেলুটী ইউনিয়নের সীমান্তবর্তী প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন। এরআগে কর্মকর্তারা লস্কর ইউনিয়নের বাইনতলা খেয়াঘাট সংলগ্ন টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রস্তাবিত ব্রিজ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, যুগ্ম-সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মোঃ ভিকারুদ্দৌলা চৌধুরী, সেতু কর্তৃপক্ষের মাস্টার প্লান প্রণয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ লিয়াকত আলী, অতিরিক্ত পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন মোঃ কুতুব আল হোসাইন, স্প্যানিশ ব্রিজ প্রকৌশলী মালভাডোর আরিজা ভিক্টোরিয়া, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান,
উল্লেখ্য, অসংখ্য নদ-নদী ও খাল-বিল নিয়ে সুন্দরবন সংলগ্ন পাইকগাছা ও কয়রা উপজেলা। স্বাধীনতা পরবর্তী সময়ে দুটি উপজেলার যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত ছিল। বিগত কয়েক বছরে পাল্টে গেছে নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রার যোগাযোগ ব্যবস্থার দৃশ্যপট। ইতোমধ্যে সাড়ে ৩শ কোটি টাকা ব্যয়ে প্রধান সড়ক উন্নয়ন করায় উন্নত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। এছাড়া দুই উপজেলার অভ্যন্তরিণ সড়ক কার্পেটিং ও পাকাকরণ করায় পাল্টে গেছে সড়ক যোগাযোগ ব্যবস্থার দৃশ্যপট। সড়ক যোগাযোগ ব্যবস্থার সাথে সাথে দুই উপজেলার নদ-নদীর উপর সেতু নির্মাণ করার মাধ্যমে গোটা নির্বাচনী এলাকা যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনার লক্ষে নেওয়া হয়েছে মহাপরিকল্পনা। ইতোমধ্যে শিববাটী, শিবসা, চাঁদআলী, হাড়িয়াসহ কয়েকটি নদীর উপর সেতু নির্মাণ করা হয়েছে। লস্কর-বাইনতলা-কড়ুলিয়া নদীর উপর ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আরো একটি সেতু। ইতোমধ্যে জাতীয় সংসদে কয়েকটি সেতু নির্মাণের জন্য প্রস্তাব এনেছেন সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। প্রস্তাবনা অনুযায়ী কয়রার গিলাবাড়ীতে কপোতাক্ষ নদের উপর নির্মাণ করা হবে একটি সেতু।
দশালিয়ায় কয়রা নদীর উপর নির্মাণ করা হবে আরো একটি সেতু। এছাড়া বেশ কয়েক বছর আগে খুলনার এক জনসভায় পাইকগাছাতে একটি সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেটি নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এ প্রকল্পের আওতায় সোলাদানা, লতা এবং দেলুটী ইউনিয়নের ৩টি নদীর উপর নির্মাণ করা হতে পারে ৩টি সেতু। এসব সেতু নির্মাণ কাজ শেষ হলে একদিকে যেমন দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা সারাদেশের যোগাযোগ নেটওয়ার্কের আওতায় চলে আসবে। জেলা শহর খুলনার সাথে সহজ হবে যাতায়াত। এ সব উন্নয়ন পরিকল্পনা শুধু পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত বাস্তবায়ন হোক এমনটাই প্রত্যাশা করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ।
এ বিষয়ে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন, আমার নির্বাচনী এলাকার উন্নয়নে আমি সব সময় সচেষ্ট। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগ সরকার কাজ করে চলেছে। প্রস্তাবিত এবং টেন্ডারকৃত এসব সেতু নির্মাণ কাজ শেষ হলে গোটা নির্বাচনী এলাকা যোগাযোগ নেটওয়ার্কের আওতায় চলে আসবে বলে আমি মনি করি।
ডুমুরিয়ায় বরুনা বাজার বণিক সমিতির নির্বাচন, চলছে গঠনতন্ত্র ছাড়াই মনগড়া নিয়মে
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ধামালিয়া ইউনিয়নে ঘোষিত তফসিল অনুযায়ী বরুনা বাজার বণিক সমিতির নির্বাচন ৪ মার্চ। এদিকে নিয়ম নীতি না মেনে ভোটার তালিকায় নুতন সদস্য সংগ্রহ, সদস্য পদ বাতিল সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তবে রিটার্নিং অফিসার বলছেন লিখিত অভিযোগ পেলে ব্যব¯’া গ্রহণ করা হবে। বৃহৎ এ বণিক সমিতির নেই কোন গঠনতন্ত্র ফলে নীতি নির্ধারকদের খেয়াল খুশি মত পরিচালিত হ”েছ এ নির্বাচন। এতে প্রতিহিংসার শিকার হয়ে অনেকেই ভোটার তালিকা থেকে ঝরে পড়েছে এমন অভিযোগ করে কথা বলেন বাজারের প্রবীন ব্যবসায়ী এমএ লতিফ। তিনি অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী বাজার বণিক সমিতির মধ্যে অন্যতম বরুনা বাজার। একশত পঁয়ষট্টি ব্যবসায়ী নিয়ে বাজারটি পরিচালিত। কিš‘ সম্প্রতি ¯’ানীয় ইউপি চেয়ারম্যান বিএম জহুরুল হক নিজে ওই বণিক সমিতির কোন সদস্য না থাকার পরও ক্ষমতার প্রভাব খাটিয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হয়ে খেয়াল খুশি মত এটি পরিচালনা করছেন। তিনি আরও বলেন, ২০২২-২৩ অর্থ বছরে ট্রেড লাইসেন্স থাকার পরও তাকে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। বার বার ট্রেড লাইসেন্স পাওয়ার জন্য ইউনিয়ন পরিষদে ধর্ণা দিয়েও চেয়ারম্যান তার ব্যক্তিগত আক্রোশে ট্রেড লাইসেন্স প্রদান করেনি। বিষয়টি সত্য এমনটি দাবি করে বাজার কমিটির সাবেক সভাপতি মাহাবুর রহমান গাজী, দেলোয়ার হোসেন, জাকির গাজী সহ অনেক ব্যবসায়ী বলেন, গঠনতন্ত্র ও নিয়মনীতির বালাই না থাকলেও খেয়াল খুশি মত চেয়ারম্যান এটি পরিচালনা করে আসছেন। এ নিয়ে কথা হয় চেয়ারম্যান বিএম জহুরুল হকের সাথে। ভোটার তালিকা থেকে বাদ ও ট্রেড লাইসেন্স না দেওয়ার কারণ কি ? এমন প্রশ্নের উত্তর তিনি কৌশলে প্রসঙ্গ এড়িয়ে বলেন, বাজারে তো কাউকে ব্যবসা বাণিজ্য করতে বাঁধা দেয়া হ”েছ না। নির্বাচন রিটার্নিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান বলেন, এটি একটি মনগড়া সমিতি, যেখানে গঠনতন্ত্র ও নিয়মনীতির বালাই নেই বলে শুনেছি, তবে লিখিত অভিযোগ পেলে ব্যব¯’া গ্রহণ করা হবে।
ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রশান্ত ও সামছুর রহমান নির্বাচিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির নির্বাচনে প্রশান্ত কুমার জোদ্দার কোষাধ্যক্ষ ও সামছুর রহমান মোড়ল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া ও ভ্রমণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের বিজয়ী ঘোষণা করেন। এরপর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ আশরাফ হোসেন খানের সভাপতিত্বে নিজ কার্যালয়ে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে ভোটের আচরণ বিধির উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপ¯ি’ত ছিলেন সভাপতি পদে মোঃ সেলিম খান, ফাররুখ হোসেন খান ও সামছুর রহমান মোল্লা, সহ-সভাপতি খান হারুনর রশিদ, তাপস কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মোল্যা, মোঃ মোজাম্মেল হোসেন খান, সহ-সম্পাদক মোঃ মফিজুল ইসলাম খান, কামাল হোসেন গোলদার ও আবুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক এসএম আজমল হোসেন মিলন, মোঃ বায়েজিদ হালদার, দপ্তর সম্পাদক নূরুল হক নুরল, জিএম মুস্তাফিজুর রহমান, গোপাল চন্দ্র নাথ , নির্বাহী সদস্য এসএমএ কালাম, রবীন্দ্রনাথ সরদার, সুজন কুমার রায়, রেজাউল করিম মোড়ল ও নিত্যানন্দ মন্ডল । নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রওনাকুল ইসলাম সরদার, রঞ্জন কুমার মন্ডল, সুজিত কুমার বর্ধন ও মোঃ আকতার হোসেন শেখ। আগামী ২৮ ফেব্রুয়ারি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
ডুমুরিয়ার গুটুদিয়া মঠ আশ্রমের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় গুটুদিয়া সার্ব্বজনীন মঠ আশ্রমের নবগঠিত কমিটির এক অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মঠ আশ্রমে আহ্বায়ক কমিটির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি কৃষ্ণদাস রায়। শংকর মহলদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিন্টু কুমার বিশ্বাস, সঞ্জীব মন্ডল,পশুপতি মন্ডল, সুকুমার গোলদার, তুষার কান্তি কবিরাজ, গণেশ চন্দ্র বৈরাগী,প্রভাত রঞ্জন মন্ডল, বীরেন্দ্র নাথ মন্ডল, প্রশান্ত বিশ্বাস,রমেশ ফৌজদার, ফণিভূষন মন্ডল,নিহার রঞ্জন রায়, কার্তিক চন্দ্র কবিরাজ,লক্ষিকান্ত ফৌজদার, নিহার ফৌজদার প্রমূখ। উল্লেখ্য গত ২০ জানুয়ারী ব্যবসায়ী পিন্টু কুমার বিশ্বাস সভাপতি সঞ্জীব মন্ডল সাধারণ সম্পাদক ও শেখর মন্ডল কে কোষাধ্যক্ষ করে ৪১ সদস্য বিশিষ্ট গুটুদিয়া সার্ব্বজনীন মঠ আশ্রম কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান উপদেষ্টা হলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। এরআগে নবগঠিত কমিটিকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেয়া হয়।
ঝিনাইদহে কৃষক কল্যাণ ভার্মিকম্পোষ্ট ও জৈব সার উৎপাদন কারখানার উদ্বোধন
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ
ঝিনাইদহে কৃষক কল্যাণ ভার্মিকম্পোষ্ট (কেঁচো সার) ও জৈব সার উৎপাদন কারখানার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার লক্ষীপুর গ্রামে বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার প্রাপ্ত গ্রীন চাষী ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার বিজয় কৃষ্ণ হালদার, সদর উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবীব, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খায়রুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সজিত জোয়ার্দার ও সমর কুমার মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক আসাদুজ্জামান খান লাবু, সাইফুল ইসলাম সেন্টু ও জলিল মিয়া। বক্তারা কৃষিতে জৈব সার বেশি বেশি ব্যবহার করার আহ্বান জানান।
সাতক্ষীরায় প্রাইভেটকার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে জেলা শহরের সদর হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম অমিত অধিকারী (২২)। তিনি সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার অসীম অধিকারীর ছেলে।
নিহতের কাকা অজিত অধিকারী জানান, বেলা সাড়ে এগারোটার দিকে অমিত মোটরসাইকেলে করে শহরের খুলনা রোড মোড় থেকে নারকেলতলার দিকে যাচ্ছিল। সদর হাসপাতাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে অমিত। এতে মাথায় গুরুতর আঘাত পায় সে। উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অমিতকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জেহাদ মোহাম্মদ ফখরুল আলম খান বলেন, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শীত শেষে বেড়েছে মশা, অতিষ্ঠ খুলনা নগরবাসী
স্টাফ রিপোর্টার
শীত মৌসুমের শেষ দিকে খুলনা মহানগরীতে বেড়ে গেছে মশার উপদ্রব। গত এক সপ্তাহে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এ ক্ষেত্রে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) বিরুদ্ধে। যদিও মশা নিধন কার্যক্রম চলমান বলে দাবি কেসিসির। এ নিয়ে ক্ষোভ বাড়ছে নগরবাসীর মধ্যে।
স্থানীয়রা জানান, প্রতিবছর শীত মৌসুমের শেষের দিকে নগরীতে মশার উপদ্রব বেড়ে যায়। গত প্রায় এক সপ্তাহে ব্যাপকভাবে মশা বেড়েছে। মশার প্রজনন রোধ করতে না পারায় নগরীতে মশার এই উপদ্রব বলে মত তাঁদের।
ক্ষোভ প্রকাশ করে খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব বাবুল হাওলাদার বলেন, ‘শীত মৌসুমের শেষের দিকে নগরীতে মশার উপদ্রব বাড়ার বিষয়টি কেসিসি কর্তৃপক্ষ অবগত। এরপরও মশা নিধনে তাদের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।’
সন্ধ্যার পর মশার কয়েল না জ্বালালে টেকা দায় হয়ে পড়ে বলে জানান নগরীর হাজী মেহের আলী রোডের বাসিন্দা রিপন মোল্লা। তাঁর দাবি, চলতি মাসে একবারও সিটি করপোরেশনের মশা নিধনের কার্যক্রম দেখা যায়নি।
মশার কারণে শিশুদের পড়াশোনা বিঘ্ন হচ্ছে জানিয়ে জিন্নাহপাড়া এলাকার বাসিন্দা হুমায়ুন কবীর বলেন, ‘মশার কারণে রাতে ছেলেমেয়ে ঠিকমতো লেখাপড়া করতে পারছে না। লেখাপড়ার মধ্যে একটু পরপর বৈদ্যুতিক র্যাকেট দিয়ে মশা মারতে হচ্ছে। এভাবে কত দিন মশা মারা সম্ভব?’
এদিকে মশা নিধন কার্যক্রম বন্ধ রাখা হয়নি বলে দাবি কেসিসি কর্তৃপক্ষের। কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আবদুল আজিজ বলেন, ‘মশার প্রজনন ঠেকাতে নগরীর ড্রেনগুলোয় কালো তেল (৮০ শতাংশ ডিজেল ও ২০ শতাংশ ফার্নেস অয়েল) ছিটানো হচ্ছে। ফগার মেশিন দিয়ে উড়ন্ত মশা মারার কার্যক্রমও চলমান।’ শিগগিরই মশার উপদ্রব কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ভূতের সরকার গঠনের পায়তারা করছে বিএনপি: ইনু
কুষ্টিয়া প্রতিনিধি
জাসদ সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট কিংবা নিত্যপণ্যের দাম এসবের দিকে বিএনপির নজর নেই। কে রাষ্ট্রপ্রতি হলো তা নিয়েও তাদের মাথাব্যাথা নেই। তাদের একটিই লক্ষ্য যেনতেনভাবে ক্ষমতায় আসা। এই সঙ্কটের মধ্যেও তারা সরকার পতন করে অস্বাভাবিক ভূতের সরকার গঠনের পায়তারা করে দেশকে সংঘাত-সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে।’
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
নতুন রাষ্ট্রপতি সম্পর্কে ইনু বলেন, ‘তার (মো. সাহাবুদ্দিন) বিচারিক, প্রশাসনিক দক্ষতা আছে। রাজনৈতিক স্বচ্ছতা আছে। ১৯৭১ এর চেতনার প্রতি অবিচল আস্থা আছে। দেশের সংবিধানকে সমুন্নত রেখে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার সক্ষমতা আছে তার।’
কুষ্টিয়া ও যশোর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার স্টল ঘুরে দেখেন ইনু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা কৃষি অফিসার শায়খূল ইসলাম প্রমুখ।
কোটি টাকা ঘুস দাবি, মাগুরায় ভ্যাট অফিসের দুই কর্মকর্তা বরখাস্ত
মাগুরা প্রতিনিধি
ভুয়া মামলায় ভিশন ড্রাগস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে এক কোটি টাকার ঘুস দাবির ঘটনায় মাগুরা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তারা হলেন রাজস্ব কর্মকর্তা বাহারুল ইসলাম ভুঁইয়া এবং সহকারী রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ আল-মনছুর।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) যশোর কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট কমিশনারেট কার্যালয়ের কমিশনার মোয়াজ্জেম হোসেন সই করা এক আদেশে এতথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের ৯ জানুয়ারি ওই দুই কর্মকর্তা মাগুরার সদর উপজেলার ইছাখাদা এলাকায় অবস্থিত ভিশন ড্রাগস লিমিটেডের একটি কাভার্ডভ্যান আটক করেন। পরে তারা ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তিন কোটি টাকার ‘ট্যাক্স ফাঁকি’র অভিযোগ আনেন। এ তিন কোটি টাকার দায় থেকে মুক্তি পেতে তাদের কাছে এক কোটি টাকার ঘুস দাবি করেন ওই দুই কর্মকর্তা।
মাগুরা ভিশন ড্রাগস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান বলেন, যথাযথ আইন মেনেই আমরা পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছি। তারপরও ভুয়া মামলার কাগজপত্র দেখিয়ে ওই দুই কর্মকর্তা আমাদের পণ্য পরিবহনে নানাভাবে বাধা দেন। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম। পরে বাধ্য হয়ে ও ক্ষতি কমিয়ে আনতে তিন দফায় তাদের ২০ লাখ টাকা দেওয়া হয়। তারপরও বাকি টাকা আদায়ে তারা চাপ প্রয়োগ করে যাচ্ছিলেন। পরে ৮ ফেব্রুয়ারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাই।
বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে মাগুরা কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট অফিসের বিভাগীয় কর্মকর্তা জাকির হোসেন বলেন, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অভিযুক্ত রাজস্ব কর্মকর্তা বাহারুল ইসলাম ভূঁইয়া ও সহকারী রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ আল-মনছুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময়ে তারা কেবল খোরাকি ভাতাপ্রাপ্ত হবেন বলেও তিনি উল্লেখ করেন।
সাতক্ষীরায় দবীর নিবাসদ পেলেন ১১৬টি অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় দবীর নিবাসদ পেলেন ১১৬টি অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারসারাদেশের ন্যায় সাতক্ষীরায়ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় বীর নিবাস হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় গণভবণ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বীর নিবাস হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা হলরুমে বীর নিবাস হস্তান্তরের সময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফতেমা তুজ—জোহরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মনির হোসেনসহ বেশ কিছু মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যগন।
সাতক্ষীরা জেলার মোট ২৯১টি অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবার ‘বীর নিবাস’ পাবেন। এর মধ্যে আজ ১১৬টি ঘর প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও নড়াইল জেলার সাথে যুক্ত হয়ে বীর নিবাসের চাবি হস্তান্তর করেন।
সাতক্ষীরা সদর উপজেলার ইউএনও ফাতেমা তুজ জোহরা জানান, সদর উপজেলায় ৫৩টি ঘরের মধ্যে ১৬টি ঘর, তালা উপজেলায় ৪২টি ঘরের মধ্যে ৩৬টি, আশাশুনি উপজেলায় ৬০টি ঘরের মধ্যে ৩৬টি, কলারোয়া উপজেলায় ২৬টি ঘরের মধ্যে ১১টি, দেবহাটা উপজেলায় ২৩টি ঘরের মধ্যে ১৭টি ঘর উদ্বোধন করা হচ্ছে। কালিগঞ্জ উপজেলায় ৫৫টি ও শ্যামনগর উপজেলায় ৩২টি ঘর থাকলেও প্রস্তুত না হওয়ায় এই দুই উপজেলায় কোনো ঘর উদ্বোধন করা হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে একেকটি পাকা ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ২২ ফুট প্রস্থ আর ৩৩ ফুট দৈর্ঘ্যের প্রতিটি ঘরে ২টি বেড রুম, ১টি ড্রইং রুম, ১টি ডাইনিং রুম, ১টি কিচেন রুম ও ২টি বাথরুম সহ থাকছে সুপেয় পানির ব্যবস্থা।
সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক বলেন, ঘর পেয়ে যেমন মুক্তিযোদ্ধা পরিবারগুলো আনন্দে ভাসছে তেমনি আমার ঘরগুলো নির্মাণ করতে পেরে গর্ববোধ করছি। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নিদের্শনায় অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কাজগুলোর নির্মাণ কাজ শেষ করা হয়েছে।










































