Home আঞ্চলিক পাইকগাছায় শিবসা নদী দখলের মহা উৎসব: প্রশাসনের বাঁধায় কাজ বন্ধ

পাইকগাছায় শিবসা নদী দখলের মহা উৎসব: প্রশাসনের বাঁধায় কাজ বন্ধ

10

পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় শিবসা নদী দখলের মহা উৎস চলছে। মঙ্গলবার সকালে দখলের সময় প্রশাসনের বাঁধায় কাজ বন্ধ হয়ে গেছে। এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে ভিলেজ পাইকগাছার মোহর আলী মাটিকাটা যন্ত্র(এসকে বেটার) দিয়ে বাঁধ নির্মান করছিলো। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমকে জানালে তিনি ও সহকারী কমিশনার ভূমি সরোজিনী এসে কাজ বন্ধ করে দেন। এ দিকে জমির মালিক, লিটন সানা,আমিন উদ্দীন সরদার, ও গোপাল হালদার জানান আমাদের পৌত্রিক সম্পত্তি। শিবসা নদী ভাঙ্গনে জমি নদীতে চলে যায়। পরে নদী ভরাট হলে আমরা সেখানে বাঁধ দিয়ে আমাদের জমি আমাদের অনুকুলে নিয়েছি। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, নিজের জমি যদি নদীতে ভেঙ্গে যায় তাহলে সে জমি সরকারের। সরকারের নিকট থেকে ওই জমি নিতে হলে খুলনা জেলা প্রশাসকের নিকট থেকে নিতে হবে। এ ভাবে যবরদখল করে জমি নেয়া যাবেনা।