Home জাতীয় আউশ উৎপাদন বাড়াতে ১০ লাখ কৃষককে সরকারের প্রণোদনা

আউশ উৎপাদন বাড়াতে ১০ লাখ কৃষককে সরকারের প্রণোদনা

8

ঢাকা অফিস।।
আউশের আবাদ ও উৎপাদন বাড়াতে দেশের ১০ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৫৭ কোটি ২৫ লাখ টাকার প্রণোদনা দেওয়া হবে। এ প্রণোদনার আওতায় কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেবে সরকার।
মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চফলনশীল আউশ ধানের উৎপাদন বাড়াতে এ প্রণোদনার আওতায় একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাচ্ছেন।

মাঠ পর্যায়ে শিগগিরই এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হবে। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে।