Home জাতীয় ঢাকার কর্মসূচিতে হঠাৎ পরিবর্তন আনলো বিএনপি

ঢাকার কর্মসূচিতে হঠাৎ পরিবর্তন আনলো বিএনপি

5

ঢাকা অফিস।।
১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীসহ দেশের বিভাগীয় শহরে পদযাত্রার কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী দল বিএনপি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারি রাজধানীসহ সকল বিভাগীয় শহরে পদযাত্রার ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে এই কর্মসূচিতে হঠাৎ পরিবর্তন এনেছে দলটি। পরিবর্তিত সূচি অনুযাীয় ১৮ই ফেব্রুয়ারির পরিবর্তে ১৭ই ফেব্রুয়ারি (শুক্রবার) হবে রাজধানীর পদযাত্রা। তবে অন্যান্য বিভাগীয় শহরে ১৮ই ফেব্রুয়ারিতেই (শনিবার) পালিত হবে এই কর্মসূচি। বিএনপির দলীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি শুক্রবার, বেলা ২-৩০ টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে পৃথক পৃথক পদযাত্রা।

১৮ ফেব্রুয়ারী ২০২৩ শনিবার, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, কুমিল্লা, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগরে পদযাত্রা।

বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল মহানগর এবং এর অধীনস্থ সকল থানা, ওয়ার্ডসহ সকল ইউনিটের নেতাকর্মী, সমর্থকদের মহানগর পদযাত্রায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।