Home আঞ্চলিক চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে ১৫ জনকে সাজা

চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে ১৫ জনকে সাজা

9

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার তালা উপজেলায় চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে চারজনকে কারাদণ্ড ও ১১ জনকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে তালা উপজেলার পাটকেলঘাটা থানার দলুয়া বাজারে অভিযান পরিচালনা করে র্যাব-৬ সাতক্ষীরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে চারজনকে অর্থদণ্ডসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া আরও ১১ জনকে মোট ১ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা করেন। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: নারায়ণ চন্দ্র মণ্ডল, নিত্য নন্দন সরকার, বিশ্বনাথ মণ্ডল ও রবিন মণ্ডল। এ ছাড়া অর্থদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন: রমেশ সরকার, উদয় মণ্ডল, শ্রীকান্ত মণ্ডল, রাজু মণ্ডল, গনেশ, সমীরণ, শুভ, শাহাদেব, আল মামুন, শংকর ও জয়ন্ত সরকার।
র্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর গালিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ দলুয়া বাজারে অভিযান চালানো হয়। অভিযুক্ত ব্যক্তিদের অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। এ ছাড়া অভিযানে ৬৭ কেজি চিংড়ি ও জেলি পুশ করার সরঞ্জামাদি জব্দ করা হয়। জব্দ করা চিংড়ি ও সরঞ্জমাদি ধ্বংস করা হয়েছে।