Home আঞ্চলিক সাতক্ষীরায় মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত

সাতক্ষীরায় মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত

12

সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুবায়ের হোসেন নামে এক কিশোর নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টা দিকে সাতক্ষীরার ঋশিল্পীর সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের হোসেন সাতক্ষীরা শহরের ইটাগাছা দক্ষিণপাড়া এলাকার শেখ মনিরুজ্জামানের ছেলে।

জানা যায়, জুবায়ের হোসেন মোটরসাইকেলে সাতক্ষীরা শহর থেকে বিনেরপোতার দিকে যাচ্ছিল। পথে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ঋশিল্পীর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুবায়ের হোসেন নিহত হয়। এ সময় অপর মোটরসাইকেলে থাকা দুইজন আহত হন। তাদের একজনকে শহরের সিবি হাসপাতালে এবং অপরজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।