ডুমুরিয়া প্রতিনিধি।।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা বেলাল হুসাইন। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আছাদুল্লাহ গালীব, মাওলানা শায়খূল ইসলাম বিন হাসান ও মাওলানা মুজিবুর রহমান। উপজেলা সেক্রেটারি মুফতি মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা ইব্রাহিম খলিল, মোস্তফা কামাল হবিবি, মুফতি ওমর ফারুক, হাবিবুর রহমান আজিজুল হাকিম আল মামুন প্রমুখ। সম্মেলন শেষে মাওলানা বেলাল হুসাইন কে সভাপতি মাওলানা আব্দুল জব্বার ও মুফতি ওমর ফারুক সহ-সভাপতি ও শেখ অলিয়ার রহমান কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।











































