স্পোর্টস ডেস্ক।।
স্পিন সহায়ক উইকেটে ভারতীয় ব্যাটাররা সুবিধা করতে না পারলেও দলকে সামনে থেকে পথ দেখাচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা। তার নবম টেস্ট সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ১৭৭ রান টপকে গেছে ভারত। দেড় বছর পর টেস্টে শতকের দেখা পেয়েছেন এই ভারতীয় অধিনায়ক।
এর আগে লোকেশ রাহুল, রবীচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবরা বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি। ২০ রান করে ফিরে যান লোকেশ রাহুল। এরপর ফিরে যান রবীচন্দ্রন অশ্বিন। তার ব্যাট থেকে আসে ২৩ রান। এদিনে নামের প্রতি সুবিচার করতে পারেননি চেতেশ্বর পুজারা। তিনি মাত্র ৭ রান করে আউট হন। এরপর দ্রুত ফিরে যান ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তার ব্যাট থেকে আসে ১২ রান। অন্যদিকে ৮ রান করে আউট হন সূর্যকুমার যাদব।
অন্যদের আসা-যাওয়ার মাঝে এক প্রাপ্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক রোহিত শর্মা। তাকে সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। এ প্রতিবেদক লেখা পর্যন্ত (চা বিরতি) ভারতের সংগ্রহ ২২৬ রান। রোহিত ১১৮ ও জাদেজা ৩৪ রানে অপরাজিত আছেন।
ভারতের নাগপুরে চলমান টেস্টের প্রথম দিন ১৭৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। আগের দিনের ১ উইকেটে ৭৭ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত।










































