Home আঞ্চলিক পবিত্র ওমরা পালনে স্বপরিবারে সৌদি আরব গেছেন সংসদ সদস্য বাবু

পবিত্র ওমরা পালনে স্বপরিবারে সৌদি আরব গেছেন সংসদ সদস্য বাবু

16

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে স্বপরিবারে সৌদি আরবে গেছেন। তার সঙ্গে গেছেন স্ত্রী শারমিন আক্তার পপি, জ্যেষ্ঠ পুত্র এস এম আশফাকুজ্জামান রোসাফী, কনিষ্ঠ পুত্র এস এম আহাদুজ্জামান সাইফী, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পাইকগাছা লোনা পানি কেন্দ্র জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রইচ উদ্দিন, পাইকগাছার এম এম আজিজুল হাকিম এবং কয়রার আকরাম হোসেন। গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৌদি এয়ার লাইনসের একটি ফ্লাইটে মুসলমানদের পূণ্যভূমি পবিত্র মক্কা ও মদিনা নগরীতে ওমরা পালনের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশ্যে তারা ঢাকা ছেড়েছেন। সৌদি আরব যাওয়ার আগে সময় স্বল্পতার কারণে আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভাকাক্সক্ষীদের সঙ্গে দেখা করতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। পরিবারসহ পবিত্র ওমরাহ পালন শেষে সুস্থ ভাবে যেন দেশে ফিরে আসতে পারেন, সেজন্য সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু কয়রা-পাইকগাছাসহ খুলনাবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগেও তিনি ২০১৭ সালে পবিত্র হজ্ব পালন করেছিলেন।