Home আঞ্চলিক গভীর রাতে গোয়ালের গরু জবাই করে কেটেকুটে নিয়ে গেলো দুর্বৃত্তরা

গভীর রাতে গোয়ালের গরু জবাই করে কেটেকুটে নিয়ে গেলো দুর্বৃত্তরা

11

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় গভীর রাতে গোয়ালঘর থেকে গরু নিয়ে খাল পাড়ে জবাই করে কেটেকুটে নিয়ে গেলো দুর্বৃত্তরা। বুধবার দিবাগত গভীর রাতে পৌর শহরের কেওড়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। গত মাসেও একই কায়দায় কাইনমারী এলাকা ৩টি গরু জবাই করে কেটেকুটে নিয়ে যায় দুর্বৃত্তরা।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কেওড়াতলার বাসিন্দা মোঃ মানিক জানান, অন্যান্য দিনের মত বুধবার সন্ধ্যায় তার ছোট-বড় ৬টি গরু গোয়ালঘরে বেঁধে রেখে নিজ থাকার ঘরে চলে যান। রাত একবার ঘুম থেকে উঠেও দেখেন গোয়ালে গরু ঠিকঠাক মতই রয়েছে। কিন্তু বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘরের দরজা খোলা। তখন তিনি সেখানে গিয়ে দেখেন ৬টির মধ্যে ২ বছর বয়সের একটি গরু নেই। পরে খোজাখুজি করতে গিয়ে পাশ্ববর্তী খালের পাড়ে দেখেন গরুর রক্তসহ বর্জ্য পড়ে রয়েছে।

স্থানীয় বাসিন্দা মোঃ রাজু ও বাবলু আকন বলেন, বুধবার দিবাগত গভীর রাতে আমাদের এলাকার কেওড়াতলা বায়তুল ফালহা জামে মসজিদের মুয়াজ্জিন মানিকের গোয়ালের গরু ধরে নিয়ে জবাই করে কেটেকুটে নিয়ে গেছে কে বা কাহারা। এর আগে পাশের কাইনমারী গ্রামের ভুপত, সুনীল ও আমির আলীর তিনটি গরু গোয়াল থেকে নিয়ে একইভাবে জবাই ও কেটেকুটে নিয়ে যায় দুর্বৃত্তরা। গত মাস থেকে আমাদের এলাকায় এমন ঘটনা ঘটে আসছে। আমরা যারা গরু-ছাগল লালনপালন করে আসছি তারা এনিয়ে ভয়, চরম দুঃশ্চিন্তা ও আতংকে রয়েছি। আমরা চাই প্রশাসন এ চক্রকে খুজে বের করে কঠিন শাস্তির ব্যবস্থা করুক। যাতে আর এমন ঘটনা আর না ঘটে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এমন কোন খবর আমাদেরকে কেউ এখনও জানায়নি। তারপরও ভুক্তভোগীদের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, এমন আগের ঘটনার বিষয়ে আমরা কাজ করছি। চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে এ চক্রকে সনাক্ত করে আইনের আওতায় আনার বলেও জানান তিনি।