জনগনকে নিয়ে রাজপথ দখলে রাখবে বিএনপি : হেলাল
খবর বিজ্ঞপ্তি
বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ফ্যাসিবাদী সরকারের পতন না ঘটা পর্যন্ত জনগনকে সাথে নিয়ে রাজপথ দখলে রাখবে বিএনপি। ভোটের নামে প্রহসনের দায়ে দেশের মানুষ এদেরকে বহু আগেই লাল কার্ড দেখিয়েছে। আন্তর্জাতিক পরিমন্ডলেও তারা মিত্রহীন। লুটেরা সরকার সকল নিয়ম নীতি ভেঙ্গে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়াচ্ছে। বাজার থেকে এলপিজি সিলিন্ডার গায়েব। নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্য সিন্ডিকেটের খপ্পরে। ডলার সংকটে ভোগ্যপণ্য আমদানি করতে না পারায় আসন্ন রমজানে দেশে দূর্বিসহ পরিস্থিতি তৈরি হবে। এই জুলুমবাজ সরকারের পতন ছাড়া দেশ ও জনগনকে বাঁচানোর কোন পথ খোলা নেই।
৪ ফেব্রুয়ারী খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে জেলার বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে লিফলেট বিতরণকালে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন তিনি। বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদ নগর, ডুমুরিয়া উপজেলার চুকনগর ও আঠারো মাইল এবং রূপসা উপজেলার সেনের বাজার ও পূর্ব রূপসা বাস স্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এসব স্থানে একাধিক প্রস্ততি সভায় বক্তব্যও রাখেন তিনি।
কর্মসূচি সমূহে জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, খান জুলফিকার আলি জুলু, মোস্তফা উল বারী লাভলু, মোল্লা মোশারফ হোসেন মফিজ, এনামুল হক সজল, মোঃ আতাউর রহমান রনু, আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন, মোল্লা কবির হোসেন, খায়রুল ইসলাম খান জনি, খন্দকার ফারুক হোসেন, নাজমুস সাকিব পিন্টু, সেখ সরোয়ার হোসেন, সেখ হাফিজুর রহমান, গাজী আব্দুল হালিম, সরদার আব্দুল মালেক, সেখ শাহিনুর রহমান, হাবিবুর রহমান হবি, মশিউর রহমান লিটন, আমিনুর রহমান, মোল্লা সাইফুর রহমান, জাভেদ মল্লিক, শেখ আলী আসগর, আরিফুর রহমান, বিকাশ মিত্র, আব্দুস ছালাম, আবু সাঈদ সহ স্থানীয় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোহাগের পুত্রের মৃত্যুতে বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
বিএনপি ১৭ নং ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল নেতা মেহেদী হাসান সোহাগের একমাত্র পুত্র জুবায়ের হাসান বিশালের আকষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।
মরহুম বিশালের নামাজে জানাজা বুধবার বাদ জোহর বায়তুন নুর মসজিদে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জানাজায় অংশ নেন।
এদিকে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর আহবায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। #
বিএনপি’র বিভাগীয় সমাবেশ সফলে মহানগর যুবদলের জরুরি সভা আজ
খবর বিজ্ঞপ্তি
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য কমানোসহ ১০দফা দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি খুলনায় বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ সফলের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নগরীর ৬নং কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। এছাড়া খুলনা মহানগর ও জেলা বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ নগর যুবদলের প্রস্তুতি সভায় উপস্থিত থাকবেন। খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর গুরুত্বপূর্ণ এসভায় মহানগর যুবদলের সর্বস্তরের নেতাকর্মীকে উপস্থিতি থাকতে আহবান জানিয়েছেন।।
বিএনপি নেতা সোহাগের ছেলের মৃত্যুতে মহানগর যুবদলের শোক
খবর বিজ্ঞপ্তি
নগরীর ১৭নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-আহবায়ক সাবেক যুবদল নেতা মেহেদী হাসান সোহাগের একমাত্র ছেলে জুবায়ের হাসান বিশালের আকষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
গতকাল বুধবার শোক বিবৃতিতে নগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।।
খুলনায় বিদ্যুতের খুঁটি অপসারণ না করেই প্রশস্ত করা হচ্ছে সড়ক
শফিকুল ইসলাম শাহিন
বিদ্যুতের খুঁটি অপসারণ না করেই প্রশস্ত করা হচ্ছে খুলনার খানজাহান আলী সড়ক। নগরীর রূপসা ঘাটের কাছে সড়কটি ৬০ ফুট থেকে উন্নীত করা হচ্ছে ৮০ ফুটে। কিন্তু সড়কের মাঝে থাকা বিদ্যুতের খুঁটি রেখেই চলছে কাজ। এ অবস্থায় প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে সড়ক প্রশস্তকরণের সুফল নিয়ে সংশয় দেখা দিয়েছে। এছাড়া দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধিরও আশঙ্কা দেখা দিয়েছে। সড়ক ও জনপথ বিভাগ জানায়, নগরীর ফেরিঘাট থেকে রূপসা ঘাট পর্যন্ত খানজাহান আলী সড়ক দিয়ে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার যানবাহন চলাচল করে। সড়কটি সরু হওয়ায় যানজট তৈরি হয়। এছাড়া রূপসা ঘাট এলাকা নিচু হওয়ায় প্রায়ই সড়কে পানি জমে থাকে। সে কারণে সড়কের প্রায় ৩ কিলোমিটার অংশ প্রশস্তকরণ ও মজবুত করতে কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। এর মধ্যে রূপসা ঘাট এলাকার ৩৪৭ মিটার সড়ক হবে কংক্রিটের। বাকি অংশ হবে কার্পেটিং বা বিটুমিনের। প্রকল্পে মোট ব্যয় হচ্ছে ২৫ কোটি ৫৫ লাখ টাকা। সড়কটি একেকটি অংশে একেক রকম প্রশস্ত হবে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রূপসা ঘাট এলাকায় সড়কের বর্তমান প্রস্থ ৬০ ফুট। দুই পাশে প্রশস্ত করে সড়ক ৮০ ফুটে উন্নীত করা হচ্ছে। সড়কের ওই অংশে ৩৪৭ মিটার অংশ প্রায় ১৯ ফুট কংক্রিটের ঢালাই দিয়ে উঁচু করা হচ্ছে। ইতোমধ্যে একপাশের ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই দেয়া হচ্ছে ঢালাই। এরই মধ্যে ৬টি খুঁটি রেখেই ঢালাই দেয়া হয়েছে। আরও ৮টি খুঁটি রেখেই সংস্কার করা হচ্ছে। প্রায় ১৯ ইঞ্চি পুরুত্বের ঢালাই ভেঙে ভবিষ্যতে এই খুঁটি স্থানান্তর করা কঠিন হবে। এতে প্রশস্ত করা বাকি অংশ দিয়ে যানবাহন চলাচল করতে পারবে না। আবার যানবাহন চলাচল করলেও দুর্ঘটনার শিকার হবে। সড়কের অন্যান্য অংশেও খুঁটি রেখেই প্রশস্ত করা হচ্ছে। কার্পেটিং করার পর এসব খুঁটি অপসারণ করা কষ্টকর হয়ে দাঁড়াবে। মোট কতটি খুঁটি সরাতে হবে এখনও সেই তালিকা তৈরি করতে পারেনি সড়ক বিভাগ। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বলেন, খুঁটি সরিয়ে নিতে বিদ্যুত বিভাগকে চিঠি দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে আমাদের প্রকল্পের কাজ শেষ করতে হবে। তাদের কাছ থেকে সাড়া না পাওয়ায় বাধ্য হয়ে কয়েকটি খুঁটি রেখেই কাজ করতে হচ্ছে। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর সহকারী প্রকৌশলী তারেক আহমেদ বলেন, আমাদেরকে খুঁটি স্থাপনের জায়গা দেখিয়ে দিলে সঙ্গে সঙ্গে খুঁটি সরিয়ে দিচ্ছি। যে স্থানে খুঁটি রেখে কাজ হচ্ছে, সেখানে খুঁটি স্থানান্তরের জায়গা দেখিয়ে দেয়া হয়নি। এ ব্যাপারে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, বিদ্যুতের খুঁটি না সরিয়ে কাজ করা অর্থের অপচয় ছাড়া কিছুই নয়। এই অর্থ ব্যয়ের সুফল নগরবাসী তো পাবেই না, উল্টো দুর্ঘটনার ঝুঁকি বাড়বে।
বিএনপি নেতা সোহাগ এর ছেলের ইন্তেকালে বিএনপির সাবেক নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
১৭নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সোনাডাঙ্গা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ এর একমাত্র ছেলে জুবায়ের হাসান বিশাল (১৭) ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। ৩১ জানুয়ারি বেলা ১২টার দিকে নগরীর নিউ মার্কেট এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মরহুম জুবায়ের হাসান বিশাল ঢাকা কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের মেধাবী ছাত্র ছিলেন। রাজনৈতিক মিথ্যা মামলায় খুলনা জেল কারাগারে অন্ধপ্রকষ্টে বন্দী মেহেদী হাসান সোহাগ কয়েক ঘন্টার জন্য প্যারোলে মুক্তি নিয়ে ছেলের জানাযা ও দাফন নিজ হাতে সম্পন্ন করেন। তিনি জানাযায় তার ছেলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। বুধবার (১ ফেব্রুয়ারি) মরহুম জুবায়ের হাসান বিশাল এর জানাযা বায়তুন নূর কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে বসুপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিসহ খুলনা মহানগর বিএনপির সাবেক সকল নেতৃবৃন্দ।
কালীগঞ্জে দিনমজুরের ৩ টি গরু চুরি
ফেলে যাওয়া মোবাইল সেট হতে পারে চোর আটকের টার্নিং পয়েন্ট
বিশেষ প্রতিনিধি ॥
গরু ৩ টিই ছিল দিনমজুর সেলিমের একমাত্র সম্বল। সারাদিন পরের ক্ষেতে কামলার কাজ করে সন্ধ্যায় চাল-ডালের সঙ্গে গরুর খাবার কিনে বাড়ি ফেরেন তিনি। এভাবে নিজের সন্তানের মত করে গরু ৩ টিও পালন করছিলেন। কিন্ত মঙ্গলবার দিবাগত রাতে তার সে ৩ টি গরুই চুরি হয়ে গেছে। এতে তিনি প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে তার দাবি। আব্দুস সেলিমের বাড়ি ঝিনাইদহ কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নের ঘিঘাটি গ্রামে।
ভুক্তভোগী দিনমজুর আব্দুস সেলিম জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে তার বাড়ির মধ্যে মটর গাড়ির লাইট দেখে ঘুম ভেঙে যায় তার। এ সময় বাইরে গিয়ে দেখেন বাড়ির পাশের সড়কে একটি পিকাপ দাড়িয়ে আছে। তার উপস্থিতি টের পেয়ে গাড়িটি দ্রুত কালীগঞ্জ শহরের দিকে চলে আসে। পরে দেখেন তার গোয়ালের গরু ৩ টি নেই। তখন বুঝতে পারেন চোরেরা ওই পিকাপেই তার গোয়ালের গরু ৩ টি নিয়ে গেছে।
পরে আশপাশের লোকজন ছুটে এসে খোঁজাখুজি করার সময় দেখেন গোয়ালের সামনে একটি মোবাইল সেট পড়ে আছে। তিনি বলেন, মাঠে তার কোন জমি নেই। পরের ক্ষেতে কামলার কাজ করে সংসার চালান। সঙ্গে নিজের সন্তানের মত যত্নে ২ গাভী ও একটি বলদ পালন করছিলেন। কিন্ত এখন তার সব শেষ হয়ে গেছে। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্ল্যা জানান, ভুক্তভোগী কৃষক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ইতোমধ্যে চোরদের ফেলে যাওয়া একটি মোবাইল সেট জব্দ করতে সক্ষম হয়েছে। এর সূত্র ধরেই চোরদের আটকের চেষ্টা করছে পুলিশ।
শামীম স্কয়ার (শঙ্খ) মার্কেট দোকান মালিক সমিতির দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
গতকাল বাদ আসর শামীম স্কয়ার (শঙ্খ) মার্কেট দোকান মালিক সমিতির আয়োজনে খুলনা আওয়ামীলীগ অফিসের অফিস সহকারী ও মার্কেট কমিটির সদস্য আব্দুল করিম রাড়ী-এর আকষ্মিক মৃত্যুতে মার্কেট কমিটির সভাপতি,২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডনের সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি তার বক্তব্যে বলেন, আমরা শুধু একজন করিমকে হারায়নি আমরা হারিয়েছি আমাদের চলার পথের সাথীকে। আব্দুল করিম যেমন ছিল সৎ তেমনি ছিল নিবেদিত সাহসী। বহুঝড়-ঝাপটা উপেক্ষা করে করিম আগলে রেখেছে এই অফিসকে। এছাড়া আরও বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা,খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড,সাইফুল ইসলাম,খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলী আকবর টিপু, মার্কেট কমিটির সহ-সভাপতি রনজিত কুমার ঘোষ,হাফেজ শামীম, খুলনা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান রাসেল ,মার্কেট কমিটির সাধারণ সম্পাদক মোঃ নেয়ামুল হোসেন কচি। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহবুবুল আলম সোহাগ,মার্কেট কমিটির সহ-সভাপতি আব্দুল মান্নান খাঁ,খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ,খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ,খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল,সাহাবুদ্দিন সাবু,অরুন কুমার সাহা,আব্দুল গফফার মোড়ল, ফারুক হোসেন, সংগ্রাম খান, কামাল হোসেন, মাহবুব হোসেন, ফায়েকুজ্জামান, হুমায়ুন কবিরসহ আরও অনেকে।
উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আলিয়া মাদ্রাসার পিন্সিপাল আ ফ ম জাকারিয়া,পেশ ইমাম আজমেরী জামে মমসজিদ।
আশাশুনিতে মাহফিল নিয়ে সংঘর্ষে আহত-৩
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার সরাফপুরে মাহফিলে অতিথি করা নিয়ে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। ন্যাক্কারজনক ঘটনায় এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সরাফপুর ব্রীজের কাছে চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সরাফপুর ব্রীজ সংলগ্ন চৌরাস্তা মোড়ে মাহফিলের আয়োজন করেছিল স্থানীয় যুব সমাজ। মাহফিলে অতিথি করা নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হলে পরবর্তীতে নিস্পত্তি হয়ে মাহফিল সম্পন্ন হয়। সরাফপুর গ্রামে হুমায়ুন কবির সরদারের ছেলে নেশাগ্রস্ত আরিফিন শরাফি শান্ত মঙ্গলবার সন্ধ্যায় বকুল সরদারের ছেলে তারেকের সাথে অহেতুক প্রশ্নতুলে কথা কাটকাটি করে নানা আস্ফালন করে চলে যায়। পরবর্তীতে শান্ত ও বৈদ্য নাথ দাশের ছেলে সাগর বহিরাগত আরও দু’জনকে সাথে নিয়ে ব্রীজের ব্যাংদহা পারে তারেককে পেয়ে আক্রমন করে। তারেক প্রাণভয়ে দ্রুত দৌড়ে সরাফপুর পারে পৌছলে তারাও তার পিছু নিয়ে সেখানে পৌছে মারতে থাকে। এসময় পাশের লোকজন খবর পেয়ে ঘটনাস্থানে পৌছে ঠেকাতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে শান্ত, সাগর ও তারেক আহত হয়। স্থানীয়রা আহতদেরকে ভ্যানযোগে ব্যাংদহা বাজারে প্রাথমিক চিকিৎসার পর শান্ত ও সাগরকে এ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা শহরে হাসপাতালে নেয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, শান্ত আমার চাচাত ভাইপো। সে উশৃঙ্খল, অনেকবার সংঘর্ষে জড়িয়েছে। পারিবারিকভাবে সংশোধনের চেষ্টা করেও সম্ভব হয়নি। মঙ্গলবার শান্তরা তারেকের উপর আক্রমন করে এবং স্থানীয়রা ঠেকাতে গেলে সংঘর্ষের সৃষ্টি ও গণপিটুনি ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের থেকে জেনেছি।
স্থানীয় মোস্তাফিজুর রহমান জানান, মাহফিল বন্ধ করার চেষ্টা করেছিল শান্ত। তারেকের সাথে এনিয়ে কথা কাটাকাটি ও পরে ব্যাংদহার পাড়ে আক্রমন করে অপর পারে তাড়িয়ে আনে। লোকজন ঠেকাতে গেলে সংঘর্ষ হয়। তার সাথীদের মধ্যে সাগর পড়ে রাস্তার ইটের আঘাতে আহত হয়।
ইয়াছিন আরাফত ও অনেকে বলেন, শান্ত পূর্বথেকে উশৃঙ্খল। মাহফিল বন্ধ করার চেষ্টা করেছিল। মাহফিল নিয়ে তারেকের উপর আক্রমনের ঘটনা নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। তাকে আমিই উদ্ধার করি। সে যখন তখন মানুষের উপর চড়াও হয়ে থাকে।
বড়দল কলেজিয়েট স্কুলে নবীনবরণ অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মার্চ) স্কুল হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গভর্নিং বডির দাতা সদস্য রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, গভর্ণিং বডির সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব ডাঃ মোখলেছুর রহমান। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বিদ্যোৎসাহী সদস্য, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টু। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আঃ আলিম মোল্যা, সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, সহকারী প্রধান শিক্ষক তরুন কান্তি সানা, বীর মুক্তিযোদ্ধা আঃ ওহাব মাষ্টার। অনুষ্ঠানে ইউনিয়ন আ’লীগ সভাপতি সুরঞ্জন কুমার ঢালী, সাংবাদিক শফিকুল ইসলাম, গভর্নিং বডির সদস্য আমিরুল ইসলাম, সদস্য মুকুল সানা, মুজিবুর রহমান সানা, মনিরুজ্জামান টিটু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আছাদুল ইসলাম ফকির, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একাদশ শ্রেণির নবাগত ৩ শতাধিক ছাত্রছাত্রীকে বরণ করে নেওয়া হয়।
আশাশুনি সরকারি কলেজে ওরিয়েন্টেশান ক্লাস অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সরকারি কলেজে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশান ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মার্চ) সকালে কলেজ মিলনায়তনে এ ক্লাস পরিচালনা করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং প্রভাষক জাকির হোসেন ভুট্টো ও প্রভাষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রভাষক হোসেন আলী, প্রভাষক হুজ্জাতুল ইসলাম, প্রভাষক মাখন লাল দফাদার, প্রভাষক সজল কুমার আঢ্য, প্রভাষক মহসিন আলি মোল্যা, প্রভাষক পিয়ারা পারভিন, ক্যাপটেন ইসহাক আলি প্রমুখ। এবছর একাদশ শ্রেণিতে ৫০৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য আহত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় তু”ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে সাবেক ইউপি সদস্য আহত হয়েছে। গত সোমবার সকালে উপজেলার মাগুরখালী ইউনিয়নের খাগড়াবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাগুরখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য প্রসাদ কুমার মন্ডল তাদের জমি হারিতে মৎস্য ঘের করে আসছে খাগড়াবুনিয়া এলাকার মৃত তাহের গাজীর ছেলে আঃ হালিম গাজী। হারির টাকা নিয়মিত পরিশোধ না করায় জমির মালিক চলতি বছর অন্যত্র দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে ঘটনার দিন সকালে হালিম গাজী উত্তেজিত হয়ে লাঠিসোটা নিয়ে ইউপি সদস্যর উপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া গ্রহণ করা হবে।
কালিগঞ্জ সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
কালিগঞ্জ সরকারি কলেজে বুধবার (১ ফেব্রুয়ারি ) সকাল ১১ টায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ কলেজের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ২০২২ ২০২৩ শিক্ষাবর্ষের ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে নবীন বরণ অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম এর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, উপজেলা আওলীগের যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, বক্তব্য রাখেন কালিগঞ্জ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ফাইম ও কলেজ ছাত্রলীগের বর্তমান সভাপতি নেছার প্রমুখ।
শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজে পাঠদানের উদ্বোধন ও বৃত্তি প্রদান
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের উদ্যোগে একাদশ শ্রেণির পাঠদানের শুভ উদ্বোধন এবং শিল্পপতি এস এম আবুল হোসেন বৃত্তি প্রদান অনুষ্ঠান বুধবার (১লা জানুয়ারী) সকাল ১০টায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
সহকারী অধ্যাপক সালমা খাতুন এবং প্রভাষক মোঃ সাইদুর রহমান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস, সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস, সোনালী ব্যাংক গৌরম্ভা বাজার শাখার ব্যবস্থাপক শেখ রাসেল আহম্মেদ, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম ওমর, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সিদ্দিক আলী প্রমুখ। অনুষ্ঠানে ৫০জন শিক্ষার্থীদের মধ্যে শিল্পপতি এস এম আবুল হোসেন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শেষে অতিথিবৃন্দরা কলেজের আভ্যন্তীরণ সড়কে ইউনিব্লক দিয়ে উন্নয়ন কাজের উদ্বোধন এবং রূপা চৌধুরী লাইব্রেরি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। ##
পাইকগাছায় আর আর এফ এর ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় আর আর এফ’র সমৃদ্ধি কর্মসূচির আওতায বিশেষ চক্ষু ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গদাইপুর সংস্থার কার্যালয়ে বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন আর আর এফ এর চুকনগর জোনের আঞ্চলিক পরিচালক মোঃ মাহফুজুর রহমান। খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হসপিটালের দু”জন ডাক্তার ৪ শত জনকে চোখের চিকিৎসা সেবা দেন। এর মধ্যে ৬৫ জন কে যাচাই-বাছাই করে ছানি অপারেশনের জন্য খুলনা বিএনএসবি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী তাপস সাধু, ব্রাঞ্চ ম্যানেজার মনি শংকর মন্ডল, শেখ আরিফুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা নাজরিন নাহার ও নাজিরুন আক্তার।
বাগেরহাটে অনিয়মের প্রতিবাদ করায় মহিলা মেম্বর লাঞ্চিত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলায় সরকার প্রদত্ত ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতি করার প্রতিবাদ করায় জনসস্মুখে এক সংরক্ষিত ওয়ার্ড মেম্বর ও মহিলা আওয়ামী লীগ নেত্রীকে লাঞ্চিত করা হয়েছে। এ ঘটনায় বিচার চেয়ে মহিলা মেম্বর সোমবার (৩০ জানুয়ারি) বাগেরহাট জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক বরাবর অভিযাগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে গোটা চিতলামারী উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আশোক বড়াল ও তার স্ত্রী উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল ওরফে ঝর্না উদ্দেশ্যমূলকভাবে সেই মহিলা মেম্বরকে জুতা দিয়ে পিটিয়েছে।
জেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরে দাখিলকৃত ওই অভিযোগে বলা হয়, চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যানের স্ত্রী অর্চনা দেবী বড়াল ঝর্না স্থানীয় চরবানিয়ারী ইউনিয়ন পরিষদে বিনাভোটে হওয়া চেয়ারম্যান। এর আগে এ ইউনিয়নে তার স্বামী অশোক বড়াল চেয়ারম্যান ছিলেন। ফলে ওই ইউনিয়নবাসীর জন্য সরকার প্রদত্ত যে সব সুযোগ সুবিধা আসে তার অধিকাংশই তারা স্বামী-স্ত্রী মিলে অনৈতিকভাবে ভাগবাটোয়ারা করেন। আর বেশীরভাগ বরাদ্দতে স্বজন প্রীতি হয়। ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নির্বাচিত সংরক্ষিত মহিলা মেম্বর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়। মহিলা মেম্বরের ৩ ওয়ার্ডে ৬ জনের জন্য বরাদ্দ ৬টি ভিজিএফ কার্ডের ২টি বাতিল করে সরকারি চাকরিজীবী পরিবারসহ যারা ভিজিএফ কার্ড পাওয়ার অযোগ্য তাদেরকে দেয়া হয়। গত ২৩ জানুয়ারি ইউনিয়ন পরিষদের নির্ধারিত সভায় এর প্রতিবাদ করলে পরিষদে উপস্থিত থাকা উপজেলা চেয়ারম্যান অশোক বড়াল ও তার স্ত্রী ইউপি চেয়ারম্যান অর্চনা দেবী ঝর্না মহিলা মেম্বরকে জুতা দিয়ে মারপিট করে পরিষদ থেকে বের করে দেয়। এবং হুমকি দিয়ে বলে যেন ইউনিয়ন পরিষদে না যাই।
নির্যাতিত মহিলা মেম্বর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী বলেন, ইউনিয়ন পরিষদের অনুকূলে সরকারি বরাদ্দ বিতরণে চেয়ারম্যান সব সময়ই স্বজনপ্রীতি এবং অনিয়ম করে আসছেন। প্রতিবাদ করলে মারপিটসহ নানাধরনের হুমকি প্রদান করা হয়। আমাকে লাঞ্চিত করার ঘটনা আমি প্রথমে উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে পরে জেলা প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক বরাবর সোমবার অভিযোগ দিয়ে প্রতিকার দাবি করেছি। এছাড়া একই অভিযোগপত্র আমি আমাদের আসনের মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনকে ও দিয়েছি। অভিযোগের বিষয়ে কথা বলার জন্য চিতলমারী উপজেলা চেয়ারম্যনের মুঠোফোনে বারবার চেষ্টা করেও কথা বলা যায়নি।
৯ই ফেব্রুয়ারি থেকে খুলনায় ৬দিনব্যাপী বিভাগীয় পিঠা উৎসব শুরু হচ্ছে
খবর বিজ্ঞপ্তি
আগামী ৯ই ফেব্রুয়ারি-’২৩ থেকে খুলনায় শুরু হচ্ছে ৬দিনব্যাপী বিভাগীয় পিঠা উৎসব। ৯ই ফেব্রুয়ারি বিকেল ৪টায় খুলনার শেরে বাংলা রোডে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম.হামিদ। সভাপতিত্ব করবেন জাতীয় পিঠা উদ্যাপন পরিষদ, খুলনা বিভাগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু।
জেলা শিল্পকলা একাডেমি চত্বরে প্রায় ৫০টি স্টলে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পিঠা তৈরি, প্রদর্শনী ও বিক্রি করা হবে খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলের পিঠা। এ ছাড়া প্রতিদিন বিকেল ৪টি থেকে উৎসব মঞ্চে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
৬দিনব্যাপী পিঠা উৎসব উপলক্ষে স্টল বরাদ্দ করা হচ্ছে। স্টল নেয়ার জন্য জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ খুলনা বিভাগের সদস্য সচিব শামীমা সুলতানা শীলু (মোবাইল নং ঃ ০১৭১৫-১০৬৮৯০) ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজিত কুমার সাহার ( মোবাইল নং ঃ ০১৭১৭-৫৫৬১০৩) সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে।
কালীগঞ্জের শারীরিক প্রতিবন্ধী স্বাক্ষী খাতুনের পাশে জেলা ঝিনাইদহ প্রশাসক
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
প্রতিবন্ধী স্বাক্ষী খাতুনের পাশে দাঁড়ালেন ঝিনাইদহ জেলা প্রশাাসক মনিরা বেগম। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে দেখা করতে গেলে তিনি তার পরিবারের খোজ খবর নেন। এর আগে “ শারীরিক প্রতিবন্ধী নারী ও তার অসহায় শিশু সন্তানের সংগ্রামী জীবন নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। যা জেলা প্রশাসক মনিরা বেগমের দৃষ্টিগোচর হয়। এরপর মুঠোফোনে তিনি প্রতিবন্ধী স্বাক্ষী খাতুন তার সন্তানের খোজ-খবর নেন। সাথে সাথে তার কার্যালয়ে দেখা করার জন্য বলেন। বুধবার তার পরিবারের লোকজনের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে হাঁস-মুরগী পালনের জন্য ৫ হাজার টাকা ও একটি উন্নতমানের হুইল চেয়ার হাতে তুলে দেন। মাত্র ২৭ ইঞ্চি উচ্চতার শারীরিক প্রতিবন্ধী স্বাক্ষী খাতুনের জন্ম থেকেই দুটি পা নেই। হাতের ওপর ভর করেই তিনি চলা-ফেরা করেন। নিজের কাজ তিনি নিজেই করে থাকেন। স্বাক্ষী খাতুন (৩৭) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা উল্লা গ্রামের নুরুল ইসলামের মেয়ে।
শারীরিক প্রতিবন্ধী হলেও তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করান তার পরিবার। স্বামী ঠিকমতো খোঁজখবর না নেওয়ায় বিয়ের পরেও হতদরিদ্র কৃষক বাবার সংসারে বোঝা হয়ে যান তিনি। মাত্র ৩ মাস আগে জন্ম নেওয়া তার শিশু সন্তানটি বোঝার পাল্লাটাকে যেনো আরো ভারি করেছে। যে কারণে নিজের ও তার সন্তানের চিন্তায় আছেন স্বাক্ষী বেগম। অনিশ্চয়তা, সংশয় ও সংকটে কাটছে প্রতিবন্ধী এই নারীর জীবন। যে কারনে তার কপালে চিন্তার ভাঁজের পরিমান বৃদ্ধি পাওয়ায় স্থানীয় মিডিয়াকর্মিরা তার কষ্টের কথা তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে বলা হয় একটিমাত্র প্রতিবন্ধী ভাতার কার্ড ছাড়া আর কোনো সরকারি কিংবা বেসরকারিভাবে সাহায্য সহযোগিতাও মেলেনি তার কপালে। এরপর জেলা প্রশাসকের দৃষ্টি হলে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন।
স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শিশুদের ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যায় উৎসাহিত করতে হবে: খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শিশুদের ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যায় উৎসাহিত করতে হবে। শুধুমাত্র গ্রন্থগত বিদ্যায় শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব নয় উল্লেখ করে তিনি স্বাস্থ্য বিষয়ে সচেতন করার পাশাপাশি ক্রীড়াচর্চা ও সামাজিক জীবন সম্পর্কে শিশুদের অভিজ্ঞ করে গড়ে তুলতে হবে।
সিটি মেয়র বুধবার বেলা ১১ টায় নগরীর শেরে বাংলা রোডস্থ কেসিসি’র নগর স্বাস্থ্য ভবনে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।
আগামী ৫ থেকে ১১ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত মহানগরীর ১শ ৭৮টি মাধ্যমিক ও ১শ ৬২টি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালিত হবে বলে সভায় জানানো হয়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. অপর্ণা বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন এস এম কামাল হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাওলাদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জামাল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শেখ আকরামুল হক। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, কারোনা সংক্রমণকালীন সকলে একযোগে কাজ করে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করেছি। ঐক্যবদ্ধ থাকলে অনেক কঠিন কাজও সহজে সম্পন্ন করা যায় এটাই তার প্রমাণ। তিনি বলেন, এখন করোনার প্রকোপ না থাকলেও ধুলা-বালি, বিষাক্ত বায়ু থেকে রক্ষা পেতে প্রত্যেককে মাক্স ব্যবহার করা উচিত।
কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারীগণ সভায় উপস্থিত ছিলেন।
খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল সফলের লক্ষ্যে সোনাডাঙ্গা থানায় প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
নতুন শিক্ষা সিলেবাসে ভুলেভরা পাঠ্যবই বাজেয়াপ্ত করা এবং এর সাথে জড়িত দোষীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবিতে এবং সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে আগামী ৩ ফেব্রুয়ারী শুক্রবার খুলনা নগরীর বায়তুর নুর চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত বিক্ষোভ সফলের লক্ষ্যে সোনাডাঙ্গা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার এক জরুরী সভা গতকাল বুধবার দলীয় কার্যালয়ে শাখা সভাপতি মুফতী ইমরান হুসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি রবিউল ইসলাম তুষারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নোমান। বিক্ষোভ মিছিল সফলের লক্ষ্যে থানার ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীলদের দিকনির্দেশনা দেওয়া, প্রচার প্রচারণায় জোরদার ভূমিকা নেওয়াসহ নানাবিধ কর্মসূচি গ্রহন করা হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন থানার সিনিযয় সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মারুফ শেখ, মোঃ নুরুজ্জামান বাবুল, হাফেজ মাওলানা আঃ রাকিব, মোঃ কবির হাওলাদার, মোঃ আঃ মান্নান সরদার, মোঃ হুমায়ুন কবির, মোঃ মেহেদী হাসান সৈকত, মাওঃ সোহরাব হোসেন, মোঃ আবূ হানিফ,এইচ,এম, আরিফুল ইসলাম, হাফেজ মোল্লা মিরাজ , মোঃ আঃ সালাম,যুব নেতা আরিফুল ইসলাম, ছাত্র নেতা সাকিল হোসেন সহ প্রমূখ নেতৃবৃন্দ
এখনও পুরোপুরি নেভেনি মোংলা ইপিজেডের ভিআইপি লাগেজ ফ্যাক্টরীর আগুন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
এখনও পর্যন্ত পুরোপুরি নেভেনি মোংলা ইপিজেডের ভিআইপি লাগেজ ফ্যাক্টরীতে লাগা আগুন। ফ্যাক্টরীটির বিভিন্ন জায়গায় আগুনের স্ফুলিঙ্গের অস্তিত্বের কারণে আগুন নির্বাপণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস সদস্যদেরকে। তবে এ আগুন পুরোপুরি নিভতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আরবেজ আলী। তিনি বলেন, আমরা ৬টি পাম্প দিয়ে আগুন নির্বাপণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু এখানে সিনথেটিক কাপড়ের রোল থাকায় পানি ভিতরে প্রবেশ করতে পারছেনা। এজন্যই মুলত সময় লাগছে এবং আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। তবে এ আগুনের গতি বাড়া ও ছড়ানোর তেমন কোন আশংকা নেই। তিনি আরো বলেন, মঙ্গলবার বিকেল ৩টায় লাগা আগুন ওই রাতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বুধবার দিনভর প্রচেষ্টা চালিয়েও পুরোপুরি নেভানো যায়নি। এর ফলে ভিতরে আগুনের অস্তিত্ব ও কালো ধোয়া রয়েছে।
ভিআইপি লাগেজ ফ্যাক্টরীর কর্মকর্তা মোঃ মিজান বুধবার সন্ধ্যা ৭টায় বলেন, এখনও আগুন পুরোপুরি নেভেনি, তবে ফায়ার সার্ভিসের সদস্যরা নির্বাপণে কাজ করে যাচ্ছেন। আগুনে পুড়ে ফ্যাক্টরীটিতে উৎপাদিত সকল লাগেজ, লাগেজের কাঁচামাল, মেশিন ও আসবাবপত্রসহ সমুদয় অবকাঠামো পুড়ে ১৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার শুভ উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা হতে প্রকাশিত দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার মহা আড়ম্বরে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়েছে। গত বুধবার দুপুর ৩.০০ টার সময় সাতক্ষীরার পলাশপোল কুরাইশি ফুড পার্ক হল রুমে দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি তার বক্তব্যে সাতক্ষীরা সংবাদ পত্রিকার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে পত্রিকাটি বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে এগিয়ে যাবে বলে তিনি পত্রিকাটির বিভিন্ন দিক নির্দেশনা দেন। তিনি আরও বলেন, সত্য প্রকাশে অবিচল এই শ্লোগান কে সামনে রেখে দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকা সত্য খবর প্রকাশ করলে মানুষ উপকৃত হবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মীর তানজির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও তুফান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম বাবলা, সাতক্ষীরা সংবাদ পত্রিকার উপদেষ্টা মণ্ডলীর সদস্য শেখ নুরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও গুনাকরকাটি খানকা শরিফ এর খাদেম আলহাজ্ব শাহাদাত হোসেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন শরীফ থেকে তেলওয়াত করেন মোঃ আনারুল ইসলাম। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সাতক্ষীরা সংবাদ পত্রিকার প্রতিনিধি গন।
কালিগঞ্জের মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরা কালীগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে বুধবার (১ ফেব্রুয়রি) ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এর কারিগরি সহযোগিতায় মিশন মহিলা উন্নয়ন সংস্থার বাস্তবায়নে বালিয়া ডাঙ্গা নারী দল ,রঞ্জিতা আক্তার বেবির বাড়িতে, কৃষ্ণনগর নারী দল ইতি পারভীনের বাড়িতে, জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ সতর্কতা ও বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন বিষয়ক সচেতনতা মূলক উঠানবৈঠক অনুষ্টিত হয়। উঠান বৈঠকে আবহাওয়া, জলবায়ু, দুর্যোগ কি, দুর্যোগের কারন, প্রভাব, দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি, দুর্যোগ কালীন সময়ে করনীয়, দুর্যোগের পরবর্তীতে করনীয়,অভিজোযন, প্রশমন ইত্যাদি বিষয় কে সামনে নিয়ে আলোচনা করা হয়। ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এর কারিগরি সহযোগিতায় প্রকল্পের অধীনে এ উঠান বৈঠক গুলিতে অত্র এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠি স্বক্রিয় অংশগ্রহন করে। মাঠপর্যায়ে বাস্তবায়নকারী মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র প্রকল্প পরিচালক শেখ আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন নারীর ক্ষমতায়ন আধুনিক বাংলাদেশ বিনির্মান ও সমগ্রীক উন্নয়ন বহুলাংশে নির্ভরশীল। আমরা যদি নারীর নেতৃত্ব বৃদ্ধি ও উদ্যোগী হওয়ার সুযোগ করে দেই তাহলে উন্নয়নের অগ্রযাত্রা সহজ হবে। প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো লিঙ্গ সমতায়নকে প্রাধান্য দিয়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমে স্থানীয় লোকজনের অংশগ্রহনকে তরান্বিত করা, নারী নেতৃত্বায়নকে উৎসাহ প্রদান করা। বৈঠকে অংশগ্রহণ কারীরা বলেন আমরা যদি নিয়মিত ভাবে উঠান বৈঠকে অংশগহন করি তাহলে আমরা দুর্যোগ বিষয়ে সচেতন হতে পারব এবং দুর্যোগকালিন সময়ে আমরা আমাদের করনীয় ঠিক করতে পারব।
কয়রায় কপোতাক্ষ মহাবিদ্যালয়ের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়ে়ছে। গতকাল ১ ফেব্রুয়ারী বেলা ১১ টায় কলেজের হলরুমে ১৫ কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সম্মননার ক্রেষ্ট প্রদান করা হয়। কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা(বিপিএম) ও উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ। প্রভাষক বিদেশ রঞ্জন মৃধার পরিচালনায় এতে বক্তব্য রাখেন কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তা গাউছুল হক, কলেজের প্রভাষক মোস্তফা ওলিউল্লাহ, মোঃ কামরুল ইসলাম, দেব দুলাল তরফদার, আবুল কালাম আজাদ, প্রদীপ তরফদার, মনোজিত কুমার রায়, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, এস এম খায়রুল আলম, সুজিত কুমার রায়, কলেজর শিক্ষার্থী নাইমুর রহমান, মইনুল ইসলাম, নাজমুল হোসেন, রকিবুল হাসান, মোঃ হাসানুর ইসলাম, সুমাইয়া আক্তার, মিনার নাহার, স্বপ্না আরা সুমি প্রমুখ। এর আগে কলেজের একাদশ শ্রেনীতে ভর্তি হওয়া ৩২৫ জন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথিবৃন্দ সহ কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
কয়রা সরকারি মহিলা কলেজে নবীন বরণ
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলার এতিহ্যবাহি বিদ্যাপিঠ কয়রা সরকারি মহিলা কলেজে এইচ,এস সি ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান গতকাল বুধবার সকাল ১০ টায় কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ এস এম আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা( বিপিএম) ও উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মোস্তাইন বিল্যাহ। কলেজের শিক্ষার্থী শাবনুর সুলতানা ও সুমাইয়া সুলতানার পরিচালনায় এতে বক্তব্য রাখেন কয়রা সরকারি মহিলা কলেজের প্রভাষক এইচ,এম নজরুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, উম্মে সালমা পারভীন, মোঃ আক্তারুজ্জামান, মোঃ বাবুল ইসলাম, মোঃ নুরুজ্জামান,মোস্তফা ওলিউল্লাহ, মোঃ রেজাউল করিম,কলেজের শিক্ষার্থী তানিয়া আক্তার, সাদিয়া সুলতানা, ফাতিমা আক্তার, সানজিদা আক্তার আখি, মরিয়া সুলতানা, তামান্না তাজরিন, লাবনী মন্ডল, মেহেরুন্নেছা, শিউলি খানম, ফাতিমা বিনতে আনিস, নিসাত তাসনিম, সুমাইয়া আযাদ রিপা, তাহমিনা ইয়াসমিন, সুরাইয়া সুলতানা প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মোস্তফা ওলিউল্লাহ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তী ঘটে।
কয়রার স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার কম্বল বিতরন
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনার উপকূলীয় এলাকা কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা এলাকায় গ্রামাঞ্চলের অস্বচ্ছল, দুস্থ ও শীতার্তদের মাঝে বুধবার সকাল ১০ টায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবুর সহযোগিতায় সংগঠনের কার্যালয়ের সামনে শতাধিক অস্বচ্ছল, দুঃস্থ ও শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান,ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান,সংগঠনের সহ-সভাপতি মোঃ আহাদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন কবির, সদস্য মফিজুল ইসলাম, শাহ আলমগীর মিলন, প্রশান্ত মন্ডল, তাজমুল হোসেন, সঞ্জয় মন্ডল, মোঃ আবু রায়হান খান, মোঃ হাফিজুল ইসলাম প্রমুখ।
ঝিনাইদহে নতুন পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে নতুন পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। দুপুরে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের মহিষাডাঙ্গা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের বাড়ি হতে হাটবাকুয়া জামে মসজিদ পযর্šÍ ১ কিলোমিটার নতুন পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোদাচ্ছের হোসেন, বীর মুক্তিযোদ্ধা শিকদার আজিজুর রহমান তিতুসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের অধীনে প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে ১ কিলোমিটারের এই সড়কটি নির্মাণ কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, এ সড়কটি নির্মাণ হলে এলাকার মানুষের দীর্ঘদিনের কাঙ্তি স্বপ্ন বাস্তবায়ন হবে।পাশাপাশি তাদের দূর্ভোগ অনেকাংশে কমে যাবে বলে মনে করেন ভুক্তভোগী এলাকাবাসী।
ঝিনাইদহে নতুন পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে নতুন পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। দুপুরে সদর উপজেলার ১৫ নং কালীচরণপুর ইউনিয়নের মহিষাডাঙ্গা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের বাড়ি হতে হাটবাকুয়া জামে মসজিদ পযর্šÍ ১ কিলোমিটার নতুন পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোদাচ্ছের হোসেন, বীর মুক্তিযোদ্ধা শিকদার আজিজুর রহমান তিতু,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান বিশ্বাস, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে মাহবুবুর রহমান মিলনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের অধীনে প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে ১ কিলোমিটারের এই সড়কটি মেসার্স পিন্টু ট্রেডার্স নির্মাণ কাজ শুরু করেছে। উল্লেখ্য,এ সড়কটি নির্মাণ হলে এলাকার মানুষের দীর্ঘদিনের কাঙ্তি স্বপ্ন বাস্তবায়ন হবে। পাশাপাশি তাদের দূর্ভোগ অনেকাংশে কমে যাবে বলে মনে করেন ভুক্তভোগী এলাকাবাসী।
ঝিনাইদহ বিআরটিএ’র রোড শো অনুষ্ঠিত হয়
ঝিনাইদহ প্রতিনিধি
“সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” “আইন মেনে চলবো নিরাপদ সড়ক গড়বো” এই স্লোগানে দুপুরে ঝিনাইদহ শহরের মুজিব চত্বরে বিআরটিএ’র রোড শো অনুষ্ঠিত হয়।সেসময় বিভিন্ন গাড়ির ড্রাইভারদের হাতে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন বিআরটিএ’র সহকারী পরিচালক মোঃ আতিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ’র মোটরযান পরিদর্শক এস এম সবুজ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু, ট্রাফিক পুলিশের টিআই মোঃ মশিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র বিহীন গাড়ি না চালানো প্রসঙ্গে বিভিন্ন চালকদের সাথে মতবিনিময় করেন তারা।
কপিলমুনি কলেজে নবীণ বরণ অনুষ্ঠিত
কপিলমুনি(খুলনা) প্রতিনিধি
কপিলমুনি কলেজে ‘২২-‘২৩ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, সমাজ সেবক প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ এরফান আলী মোড়ল, উপজেলা আ’লীগের যুগ্ম সাঃ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, প্রেসক্লাবের সাঃ সম্পাদক গাজী আঃ রাজ্জাক রাজু, কে কে এসপির সভাপতি শেখ আব্দুর রশীদ, সাঃ সম্পাদক সমাজ সেবক এম বুলবুল আহম্মেদ, কলেজ গভর্ণিং বডির সদস্য শেখ দ্বীন মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী রামপ্রসাদ পাল, দৈনিক পূর্বাঞ্চলের নিজস্ব সংবাদদাতা পলাশ কর্মকার, দৈনিক ভোরের ডাকের মিলন দাশ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক ময়েজুর রহমান।
ফাইনালে মুখোমুখি হচ্ছে পরিসংখ্যান এবং বিএ ডিসিপ্লিন
খুবিতে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা আজ ০২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হবে। ফাইনালে মুখোমুখি হবে পরিসংখ্যান ডিসিপ্লিন এবং ব্যবসায় প্রশাসন (বিএ) ডিসিপ্লিন। ফাইনাল খেলা শেষে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সম্মানিত অতিথি থাকবেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব।
২৫ ফেব্রুয়ারি হাজ্বী সমাবেশ-২০২৩
খবর বিজ্ঞপ্তি
খুলনা হাজ্বী ফাউন্ডেশনের উদ্যোগে বিগত বছরগুলোর ন্যায় ২০২৩ সনের ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮টা থেকে খুলনা জেলা আইনজীবী মিলনায়তনে ঐতিহাসিক ১৩তম বার্র্ষিক হাজ্বী সমাবেশ ও দোয়া মাহফিল-২৩ অনুষ্ঠিত হবে-ইনশাআল্লাহ। পবিত্র হজ্ব থেকে প্রত্যাবর্তনকারী হাজ্বীদের করণীয় এবং বর্জনীয় বিষয় দেশের প্রখ্যাত আলেম ওলামায়ে কেরাম এবং ইসলামিক চিন্তাবিদগণ হেতদায়েতমূলক নসিয়ত করবেন। অনুষ্ঠান উদ্বোধন করবেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
এ মহতি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেরকে ২২ ফেব্রুয়ারি বুধবারের মধ্যে খুলনার ৩১/২ ছোট মির্জাপুর রোড, খুলনা হাজ্বী কল্যাণ অফিস (সরদার জামে মসজিদের বিপরীত পাশে) হতে ৪০০/- চারশত টাকার বিনিময়ে নাম রেজিষ্ট্রেশন করে ফুড কুপন সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। সমাবেশে শৃংখলার স্বার্থে অংশগ্রহণকারীদের অবশ্যই নাম রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে বলে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলহাজ্ব শেখ মুহাম্মদ সাহেব আলি, সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
শীতার্তদের পাশে কয়রার স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থা
খবর বিজ্ঞপ্তি
খুলনার উপকূলীয় এলাকা কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা এলাকায় গ্রামাঞ্চলের অস্বচ্ছল, দুস্থ ও শীতার্তদের মাঝে বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবুর সহযোগিতায় সংগঠনের কার্যালয়ের সামনে শতাধিক অস্বচ্ছল, দুঃস্থ ও শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনের সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, সংগঠনের সহ-সভাপতি মোঃ আহাদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন কবির, সদস্য মফিজুল ইসলাম, শাহ আলমগীর মিলন, প্রশান্ত মন্ডল, তাজমুল হোসেন, সঞ্জয় মন্ডল, মোঃ আবু রায়হান খান, মোঃ হাফিজুল ইসলাম প্রমুখ।#
মাঘের শুরুতে আম গাছে আগাম মুকুল
স্টাফ রিপোর্টের:
আচার-অনুষ্ঠান আর সৃষ্টির মাস মাঘ। কথায় আছে, মাঘের শীত বাঘের গায়ে। পৌষ আর মাঘ শীতের মাস। এই দুই মাসের শেষেই আম গাছে মুকুল আসে। কিন্তু এবার খানিকটা আগেই পৌষের মাঝামাঝি আর মাঘের শুরুতে অনেক আম গাছে আসতে শুরু করেছে মুকুল। আগাম এই মুকুলে আম চাষিদের মনে আশার প্রদীপ জ্বলে উঠেছে।
তবে আগাম মুকুল দেখে আম চাষিরা অনেকে খুশি। কৃষি বিভাগের মতে, শীত বিদায় নেওয়ার আগেই আমের মুকুল আসা ভালো নয়। কারণ এখন ঘন কুয়াশা পড়লে গাছে আগেভাগে আসা মুকুল ক্ষতিগ্রস্ত হতে পারে। যা ফলনেও প্রভাব ফেলবে।
তবে লাভ-ক্ষতি পরে হলেও গাছে গাছে মৌমাছির গুঞ্জন শুরু হয়ে গেছে। মুকুলের মিষ্টি ঘ্রাণ যেন জাদুর মতো কাছে টানছে মৌমাছিদের। গাছের প্রতিটি শাখা-প্রশাখায় তাই চলছে ভ্রমরের সুর ব্যঞ্জনা। শীতে স্নিগ্ধতার মধ্যেই শোভা ছড়াচ্ছে মুকুল। বছর ঘুরে আবারও তাই ব্যাকুল হয়ে উঠেছে আমপ্রেমীদের মন। মানুষের কাছে ঋতু বৈচিত্র্যে এবারের শীত বিদায়ী মাঘ মাস ধরা দিয়েছে এভাবেই।
চলার পথে ঘুরে ফিরে আম গাছের মগডালেই পড়ছে পথচারীর চোখ। তবে পথে-প্রান্তরে চোখ মেলে সদ্য মুকুল ফোটার এমন নয়নাভিরাম দৃশ্য চিত্র দেখা সর্বত্রই। আম বাগানগুলোয় এখনও মুকুলে ও গাছের চলছে পরিচর্যা।
শিরোমণি এলাকার বাসিন্দা আলী আজম বলেন, গাছ মুকুলে ছেয়ে গেছে। পাশে আরও আম গাছ থাকলেও সেগুলো মুকুল আসেনি।
রহমত হোসেন বলেন, প্রকৃতিতেও এসেছে ভিন্নতা। এরই মাঝে আগেভাগেই মধ্য জানুয়ারিতেই কিছু গাছে মুকুল এসেছে। সাধারণত মাঘের শেষে ফেব্রুয়ারির মাঝামাঝিতে আমের মুকুল আসে। এবার প্রায় এক মাস আগে এসেছে মুকুল।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ পরিচালক মোসাদ্দেক হোসেন বলেন, কিছু আম গাছে আগাম মুকুল এসেছে। শীতে আমের মুকুল ক্ষতিগ্রস্ত হয় না। মূল ক্ষতি করে কুয়াশা। এ কারণে মুকুল রক্ষায় চাষিদের গাছ পরিচর্যায় গুরুত্ব ও পরামর্শ দেওয়া হচ্ছে। কুয়াশার কারণে এক ধরনের ফাঙ্গাস সৃষ্টি হয়। তাতে মুকুল ক্ষতিগ্রস্ত হয়। তাই নিয়মিত স্প্রে করতে বলা হয়েছে।
বাসের ধাক্কায় প্রাণ গেল বই ব্যবসায়ীর
স্টাফ রিপোর্টের:
খুলনায় বাসের ধাক্কায় আশিকুর রহমান নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে নিউ মার্কেটের বিপরীত রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে।
আশিকুর রহমান আড়ংঘাট থানার বকুলতলা এলাকার আব্দুল আলীর ছেলে। তিনি বিএল কলেজ গেট এলাকায় বইয়ের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশিকুর রহমান দুপুরে ব্যবসায়িক কাজে খুলনার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে খুলনাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এসময় বাসটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খুলনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নিমাই চন্দ্র কুন্ডু জানান, নিহত আশিক বিএল কলেজ গেট এলাকার বই ব্যবসায়ী। ব্যবসায়ীক কাজে তিনি দুপুরে খুলনার দিকে আসছিলেন। নিউ মার্কেটের বিপরীত রাস্তায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে খুলনাগামী বিএল কলেজের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে আশিক মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। বাসটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এলাকাবাসি তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল রির্পোট করে।
রামপালে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত চন্ডিতলা স্কুলের শিক্ষার্থীরা পেল পোশাক
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বঙ্গবন্ধুর শৈশবের স্মৃতি বিজড়িত বাগেরহাটের রামপাল উপজেলার চন্ডিতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীরা পেল স্কুলের পোশাক। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এমপি’র পক্ষে বাঁশতলী ইউপি চেয়ারম্যান ও জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সোহেল এসব পোশাক শিক্ষার্থীদের হাতে তুলে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত পোশাক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইউপি সদস্য জিয়াউর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ফকির রবিউল ইসলাম, যুবলীগ নেতা মেহেদী হাসান রাজু, মো. আল আমীন প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিচালনা পর্ষদ সভাপতি সোহেল তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবের স্মৃতি বিজড়িত চন্ডিতলা মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর ঘোষণা দিয়েছি এ বিদ্যালয়ের কোন শিক্ষার্থীর টাকার অভাবে লেখাপড়া বন্ধ হবে না। তবে সকল শিক্ষার্থীকে অবশ্যই ভালোভাবে লেখাপড়া করতে হবে। মাদক ও ইভটিজিং যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। #
ভুয়া নিবন্ধন দিয়ে চাকরি, কলেজ শিক্ষক কারাগারে
স্টাফ রিপোর্টার
ভুয়া নিবন্ধন দিয়ে চাকরি ও সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগে সাতক্ষীরা আশাশুনির বড়দল আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শিবপদ সাহাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বুধবার খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান জানান, ২০২২ সালে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা মহিলা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অনিত ব্যানার্জী আদালতে শিবপদ সাহার বিরুদ্ধে জাল নিববন্ধন তৈরি ও উৎকোচের বিনিময়ে চাকরি গ্রহণের অভিযোগ করেন। পরবর্তীতে দুদক ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক শাওন মিয়া বাদী হয়ে মামলা করেন।
তিনি জানান, শিক্ষক নিবন্ধন না থাকায় জাল নিবন্ধন দিয়ে শিবপদ সাহা ২০০২ সালে অনার্স পাসের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে মাস্টার্স পাশ করার পর ২০০৫ সালে একই প্রতিষ্ঠানে তাকে পুনরায় নিয়োগ দেখানো হয়।
২৯ ইঞ্চি পাখির পাশে ডিসি
খুলনাঞ্চল রিপোর্ট
২২ বছর বয়সী নাইমা সুলতানা পাখি। উচ্চতা মাত্র ২৯ ইঞ্চি। তবে তার স্বপ্নটা পাহাড় সমান। পড়াশোনার পাশাপাশি কম্পিউটারের কাজে আরো দক্ষ হতে চান তিনি। কিন্তু নিজের কোনো কম্পিউটার নেই। একসঙ্গে এত টাকা দিয়ে কম্পিউটার কেনাও সম্ভব নয়। ফলে বেশ দুশ্চিন্তায় ছিলেন তিনি। ঠিক এমন সময়ে তার পাশে এসে দাঁড়িয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে পাখি ও তার পরিবারকে ডেকে নেন ডিসি কামরুল আহসান তালুকদার। শোনেন তার ইচ্ছার গল্প। তার উচ্চকাঙ্ক্ষার কথা শুনে হতবাক তিনি। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে পাখিকে দেওয়া হয় একটি আধুনিক মানের ল্যাপটপ। শুধু তাই নয়, তার পড়ালেখার খবর বহন করার ঘোষণা দেন তিনি।
নাইমা সুলতানা পাখি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামের নাদের মাতুব্বর ও সাহিদা বেগম দম্পতিরে মেয়ে। তিন মেয়ের মধ্যে পাখি সবার বড়। বর্তমানে ফরিদপুর সারদা সুন্দরী মহিলা কলেজের অনার্স (বাংলা) দ্বিতীয় বর্ষের ছাত্রী পাখি।
পাখি জানান, বাবা নাদের মাতুব্বর একসময় পাট-ভুষামালের ব্যবসা করতেন। কিন্তু মস্তিষ্কের রক্তক্ষরণে ১২ বছর ধরে ঘরবন্দি তিনি। ফলে তিন বোনের পড়াশোনাসহ সংসারের যাবতীয় খরচ চালাতে খুবই কষ্ট হয় তাদের। কারো করুণা কিংবা ভিক্ষা করে নয়, মাথা উঁচু করে বাঁচতে চান তিনি। নিজের পায়ে দাঁড়িয়ে সমাজের দৃষ্টান্ত হতে চান। তাই পড়াশোনা শেষে করতে চান যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি। সেজন্য প্রতিনিয়ত জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি।
তিনি আরো জানান, বাবা অসুস্থ। সংসারে রোজগারের মতো কেউ নেই। পড়াশোনা তো দূরে থাক; ঠিকমতো সংসারই চলে না। এরপরও কষ্টের মধ্য দিয়ে পড়া চালিয়ে যাচ্ছি।
পাখি বলেন, মানুষ ছোট হলেও আমার স্বপ্নটা বড়। লেখাপড়া শেষে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি করে পরিবারের হাল ধরতে চাই। হাসি ফোটাতে চাই বাবা-মা ও বোনদের মুখে।
জানা যায়, নাইমার ইচ্ছা ছিলো পড়াশোনার পাশাপাশি একটি কম্পিউটারের কোর্স শেষ করে কম্পিউটার পরিচালনায় আরো দক্ষ হবেন। কিন্তু তার নিজের কোনো কম্পিউটার নেই। একসঙ্গে এত টাকা দিয়ে কম্পিউটার কেনাও সম্ভব নয়। ফলে বেশ দুঃশ্চিন্তায় ছিলেন তিনি। ঠিক এ সময় তার পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
জেলা প্রশাসন কামরুল আহসান তালুকদার বলেন, পাখির স্বপ্ন ও তার পরিবারের অভাব অনটনের খবর পাওয়ার পরে তাদেরকে অফিসে ডেকে নিয়ে আসি। আমি হতবাক মেয়েটির স্বপ্ন কত বড়। এতো কষ্টের মধ্যেও সে নিজেকে স্বাবলম্বী করতে চায়। এই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করেছি কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। তার পড়ালেখা শেষ হলে যোগ্যতানুযায়ী চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
জেলা প্রশাসকের এই সহায়তার বিষয়ে পাখি বলেন, আমার পাহাড় সমান স্বপ্ন বাস্তবায়নে দেবতার মতো হয়ে পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক স্যার। তার এই সহযোগিতা হয়তো আমাকে আমার টার্গেটে নিয়ে যাবে।
পাখির মা শাহিদা বেগম বলেন, আমার অবহেলিত মেয়েটির পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক। এ জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই।
খুলনায় পৃথক ঘটনায় নিহত ২
স্টাফ রিপোর্টার
খুলনায় বাসের ধাক্কায় আশিকুর রহমান নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আশিকুর রহমান আড়ংঘাট থানার বকুলতলা এলাকার আব্দুল আলীর ছেলে। তিনি বিএল কলেজ গেট এলাকায় বইয়ের ব্যবসা করতেন।
অপরদিকে, নির্মাণাধীন ভবন থেকে পড়ে মহিত হোসেন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে নগরীর সোনাডাঙ্গা থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চরকাটি গ্রামের তোরাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশিকুর রহমান দুপুরে ব্যবসায়িক কাজে খুলনার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে খুলনাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এসময় বাসটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহিত হোসেন একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন। অসাবধানতাবশত পা পিছলে পড়ে যান তিনি। এসময়, অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নিমাই চন্দ্র কুণ্ডু দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সুন্দরবনে মাছ শিকারে ১০ জেলে আটক
স্টাফ রিপোর্টার
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় মাছ শিকারে অভিযোগে ১৫ নৌকাসহ ১০ জেলেকে আটক করেছে বন বিভাগ। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে পশ্চিম সুন্দরবনের খুলনা বিভাগীয় বন সংরক্ষক আবু নাছের মো. মহসিন এ তথ্য নিশ্চিত জানান।
এর আগে সোম ও মঙ্গলবার অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আবু নাছের মো. মহসিন জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য ঘোষিত দোবেকী, পুষ্পকাটি, নটাবেকি ও হলদিবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ জেলেসহ ১৫ নৌকা জব্দ করা হয়।
আটকরা হলেন- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মহিউদ্দীন, ১০ নংসোরা গ্রামের আব্দুল হক ও আব্দুল হাই তরফদার, একই উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের আবুল কালাম, শামীম শেখ ও শাহাজান শেখ, পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের নুরী আলম গাজী, আব্দুল হান্নান গাজী ও তৈয়বুর রহমান এবং আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের জহুরুল ইসলাম।
এসময় তাদের কাছ থেকে ১০০ কেজি মাছ, মাছ ধরার বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোসেন চৌধুরী জানান, বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। প্রতিটি অফিসের পাশাপাশি স্মার্টটিম বিশেষভাবে কাজ করে যাচ্ছে।
নড়াইল আইনজীবী সমিতির সভাপতি হিরু, সম্পাদক আসাদ
নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এএফএম হেমায়েতুল্লাহ হিরু ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ তায়েব আলী আসাদ নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয় হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলেছে। এতে ১৪২ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান কায়েস।
এ নির্বাচনে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম টিটু, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ইসরাফিল খবির রাজু, গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মিশকাতুর রহমান সজীব, আইন ও সমাজকল্যাণ সম্পাদক পদে অ্যাডভোকেট লাভলী আকতার এবং সদস্য পদে অ্যাডভোকেট বিএম মতিউর রহমান, অ্যাডভোকেট মো. টুটুল সিকদার, অ্যাডভোকেট খন্দকার ওয়ালিউল মাসুদ কোটন, অ্যাডভোকেট মো. জাহিদুল ইসলাম প্রিন্স ও অ্যাডভোকেট রওশান আরা বেগম নির্বাচিত হয়েছেন।
মোটরসাইকেলে চড়ে বাংলাদেশে এসেছেন ইতালি ও রোমানিয়ার ৩ বন্ধু
সাতক্ষীরা প্রতিনিধি
মোটরসাইকেলে চড়ে ইতালি ও রোমানিয়ান তিন বন্ধু সাতক্ষীরায় এসে মিলিত হয়েছেন। বর্তমানে তারা সাতক্ষীরা শহরের অদূরে বিণেরপোতা এলাকার ‘ঋশিল্পী ইন্টারন্যাশনাল’ নামের একটি বেসরকারি সংস্থায় কার্যালয়ে অবস্থান করছেন।
জানা গেছে, এক মাস আগে ইতালি থেকে রওনা হন আন্দ্রেয়া। সাত হাজার ৩০ কিলোমিটার পথ মোটরসাইকেল চড়ে বাংলাদেশের সাতক্ষীরায় এসেছেন। এরপর গত তিন দিন আগে বাইকে চড়ে ২৯টি দেশ পেরিয়ে সাতক্ষীরার মাটিতে পা রেখেছেন রোমানিয়ার তরুণী এলেনা। তিনি একজন পর্যটক। পুরো বিশ্বটা একবার ঘুরে দেখার আগ্রহ থেকে তার এই ভ্রমণ। এ পর্যন্তও মোট ২৯টি দেশ ভ্রমণ করেছেন তিনি। সব শেষ ভারত থেকে বাংলাদেশে এসেছেন এই তরুণী। মঙ্গলবার বিকালে এলেনা ও আন্দ্রেয়ার আহ্বানে তাদের ইতালিয়ান বন্ধু ইলেরিও ভারত থেকে বোম্বাই স্থলবন্দর হয়ে সাতক্ষীরা এসেছেন।
বাংলাদেশে আসার অনুভূতি নিয়ে রোমানিয়ার বাসিন্দা এলেনা বলেন, আমি একজন বিশ্ব ভ্রমণকারী। দীর্ঘ তিন বছর ধরে ভ্রমণ করছি। ইতিমধ্যে বিশ্বের ২৯টা দেশ আমি ভ্রমণ করেছি। বিশেষ করে মুসলিম দেশগুলোর সংস্কৃতি আমার খুব ভালো লাগে। আর সেই ভালোলাগা থেকেই বাংলাদেশে আসা। এখানকার সংস্কৃতিও আমাকে মুগ্ধ করেছে। এখানকার সবকিছু পর্যবেক্ষণ করছি। এখানে কিছু করা যায় কি না সে বিষয়টি ভাবছি।
তিনি আরও জানান, ২৯ টি দেশ ভ্রমণের মধ্যে তার মূল লক্ষ্য ছিল বাংলাদেশ আসা। তিনি পেশায় একজন নাট্যকার ও রোমানিয়ার স্বাস্থ্যকর্মী। তার এক মাসের ভিসা রয়েছে। আগামী ১৫ দিন এখানে থাকার ইচ্ছা আছে।
আন্দ্রেয়া জানান, কাকলি নামে একটি অসহায় মেয়েকে শিক্ষা সহায়তা করতেন তিনি। মূলত কাকলিকে উদ্দেশ্য করে বাংলাদেশে আসা। তার আহ্বানে তার অপর বন্ধু রোমানিয়ার বাসিন্দা এলেনা বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের সংস্কৃতি তার খুব ভালো লেগেছে এখানকার মানুষের অতিথি পরায়ণতা তাকে মুগ্ধ করেছে। জীবনে কখনও সুযোগ পেলে আবারও তিনি বাংলাদেশ ঘুরতে আসবেন।
ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার (ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট) মাহমুদুর রহমান জানান, সাতক্ষীরায় কাকলি নামে একটি মেয়েকে লেখাপড়ার জন্য সহযোগিতা করতেন আন্দ্রেয়া। মূলত আন্দ্রেয়াকে উপলক্ষ করে এক মাস আগে বাংলাদেশের সাতক্ষীরায় আসেন ইতালি নাগরিক আন্দ্রেয়া। এরপর আন্দ্রেয়ার আহ্বানে তার বন্ধু রোমানিয়া নাগরিক এলেনা সাতক্ষীরায় এসেছেন দুদিন আগে।
তিনি আরও জানান, এলেনা একজন পর্যটক। ২০১৯ সালে ইতালির মিলান সিটি থেকে তার যাত্রা আরম্ভ করেন। সব শেষ ২৯টি দেশ পেরিয়ে গত পরশু ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সাতক্ষীরায় এসেছেন এলেনা। এলেনা তার ৮৫০ সিসি বাইক চালিয়ে পুরো বিশ্বকে একবার ঘুরে দেখতে চান। মধ্যপ্রাচ্যের মুসলিম সব দেশ ঘুরে দেখেছেন মুসলমানদের সংস্কৃতি তার অত্যন্ত পছন্দের। তাছাড়া বাংলাদেশের সংস্কৃতি তার বেশ ভালো লেগেছে। মোটামুটি ধারণা করা হচ্ছে, আগামী ১৫ দিন সাতক্ষীরাতে থাকবেন তিনি। এলেনার সঙ্গে বিভিন্ন সেবামূলক কাজে নিয়ে সম্পৃক্ত হওয়ার কথাবার্তা চলছে।











































