স্টাফ রিপোর্টার।।
দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে খুলনা ব্যুরো অফিসের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা বলেছেন, দেশের অন্যতম পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তর গত দুই যুগ ধরেই গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হয়েছে। প্রতিদিন মানুষের সুখ-দুঃখ, হাসি-আনন্দ ভাগ করে নিতে পত্রিকাটির সঙ্গে সম্পর্কিত মানুষগুলো কাজ করছে নিরলসভাবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে যুগান্তর অন্য সব গণমাধ্যম থেকে সাহসী ভূমিকা রেখে চলেছে। এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নূরুল ইসলামকে স্মরণ করে বলেন, তিনি বেঁচে থাকবেন লাখো কোটি মানুষের হৃদয়ে। দেশের অর্থনীতিতে অবদান রাখতে শিল্প কারখানা তৈরি, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, মানুষের নিকট জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যম তৈরি তার দূরদৃষ্টির অন্যতম উদাহরণ। তার রেখে যাওয়া কাজ বাস্তবায়নে দৈনিক যুগান্তর পরিবার বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন অতিথিরা।
বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথিরা এসব কথা বলেন।
অতিথিদের স্বাগত জানান খুলনা ব্যুরো অফিসের রিপোর্টার আহমদ মুসা রঞ্জু, নূর ইসলাম রকি, ফটো সাংবাদিক এমএম মিন্টু, বটিয়াঘাটা প্রতিনিধি মো. শাওন হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সাবেক এমপি মো. মুজিবুর রহমান, নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান।
আরও উপস্থিত ছিলেন- খুলনা প্রেস ক্লাব সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, নগর যুবলীগ সভাপতি শফিকুর রহমান পলাশ, আওয়ামী লীগ নেতা ফারুক হাসান হিটলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আবু হোসেন বাবু ও আশরাফুল আলম নান্নু, কেইউজের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল, নগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সোহেল বিশ্বাস, যুবলীগ নেতা বিধান রায়, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কেইউজের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, দৈনিক খুলনার নির্বাহী সম্পাদক মো. শাহ আলম, এনটিভির আবু তৈয়ব মুন্সী, খুলনা প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, যমুনা টিভির রিপোর্টার প্রবীর বিশ্বাস, এসএ টিভির রকিবুল ইসলাম মতি, সাংবাদিক আনোয়ার আহমেদ, সোহরাব হোসেন, মেহেদী হাসান, আশরাফুল ইসলাম নূর, মো. বশির হোসেন, সাগর সরকার, হাবিবুর রহমান, শেখ শান্ত ইসলাম প্রমুখ।
এছাড়াও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনর রশীদ, নগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, বৃহত্তর আমরা খুলনাবাসী সভাপতি ডা. নাসির হোসেন প্রমুখ।











































