Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

40
ফুলের ওপর ডানা মেলেছে প্রজাপতি-সংগৃহীত

মোল্লাহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে পুকুরের পানিতে ডুবে মোসাঃ সুমাইয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারী) বিকেলে উপজেলার গাওলা ইউনিয়নের মেঝেরা গাওলা গ্রামে নিজ বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় এই শিশুকে উদ্ধার করে স্বজনরা। মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
নিহত সুমাইয়া মেঝেরা গাওলা গ্রামের মাহাবুর শিকদারের মেয়ে।
নিহত সুমাইয়ার বাবা মাহাবুর শিকদার বলেন, সুমাইয়া বাড়ির ওঠানে খেলছিল। হঠাৎ তাকে ওঠানে দেখতে না পেয়ে সবখানে খোজাখুজি করা হয়। পরে বাড়ির পাশের পুকুরের পানিতে সুমাইয়াকে ভাসতে দেখা যায়। উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, শিশু সুমাইয়া মৃত্যুর ঘটনায় মোল্লাহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শিশুটির পরিবারের কোন অভিযোগ না থাকায়, ময়না তদন্ত ছাড়াই মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা আজ থেকে অমর একুশে গ্রন্থমেলা শুরু
স্টাফ রিপোর্টের:
খুলনায় মাসব্যাপী একুশে বইমেলা শুরু হচ্ছে আজ। স্টল তৈরী সহ সকল প্রস্তুতি শেষ। ফেব্রুয়ারী জুড়েই জাক-জমক ভাবে চলবে এবারের বইমেলা। নগরীর বয়রায় অবস্থিত বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে ২৮ দিন ব্যাপি এই বই মেলা অনুষ্ঠিত হবে। সকলের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বই মেলা।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মুকুল কুমার মৈত্র জানান, বই মেলায় ১০০টি স্টল রয়েছে। যার মধ্যে বই, সরকারি, প্রকাশনী, খাবারের দোকান, কুটির শিল্পের জন্য স্টল বরাদ্দ দেওয়া হবে। নিরাপত্তা ব্যবস্থার বিগত বছরের তুলনায় যোদ্ধার করা হয়েছে। সাদা পোষাকে ও পোষাকধারী পুলিশ এবং ডিবি সদস্যরা থাকবে। সার্বক্ষনিক সিসি ক্যামেরার মাধ্যমে নজর রাখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
১লা ফেব্রুয়ারী দুপুর ৩টায় বই মেলা উদ্বোধন করা হবে। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেএমপির পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা,খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন,জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো.শহিদুল ইসলাম।
জানা গেছে, বিগত বছর গুলোর মধ্যে ২০০৩ ও ২০০৪ সালে সাহিত্য সংসদ চত্বরে মেলার আয়োজন করা হয়। ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত স্থানীয় সাহিত্য সংসদ বয়রা’র উদ্যোগে বিভাগীয় সরকারি গণগ্রন্থগার প্রাঙ্গণে একুশে বইমেলা উদযাপন করা হয়। এর মধ্যে ২০০৯ সালে সাহিত্য সংসদ ও বিভাগীয় গণগ্রন্থাগারের যৌথ উদ্যোগে মেলার আয়োজন করা হয়। পরবর্তীতে ২০১০ সাল থেকে খুলনা জেলা প্রশাসন এ মেলা আয়োজন করে আসছে।
খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক হামিদুর রহমান জানান,স্বাস্থ্যবিধি মেনে আগামী ১লা ফেব্রুয়ারি থেকে একুশে বই মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত এবং ছুটির দিন সকাল ১০ টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বইমেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। বইয়ের পাশাপাশি খাবার ও কুটির শিল্পের স্টলও থাকবে। প্রতিটি স্টলের জন্য ৬৫০০টাকা নির্ধারন করা হয়েছে।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ বলেন, বই মেলার নিরপত্তা ব্যবস্থায় কেএমপি ও খালিশপুর থানা পুলিশ সার্বিক তত্ত্বাবধানে সক্রিয় থাকবে। নিরাপত্তার স্বার্থে যেকোন ব্যবস্থা গ্রহণ করবে খালিশপুর থানা পুলিশ।

কালীগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানের বর্ষপূর্তি উপলক্ষে মতবিনিময় সভা
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জের ৯নং মথুরেশপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দের বর্ষপূর্তি উপলক্ষে দীর্ঘ এক বছরের ইউনিয়ন পরিষদের কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্য মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারী ) বিকাল ৪টায় উপজেলার দেয়া গ্রামের ডিএম সি ক্লাবের মাঠে ২০২১-২২ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের উন্নয়ন, আমাদের কাজে কি ভূল ছিল? আমাদের কি করা উচিৎ ছিল? আগামিতে আমাদের করণীয় কি? বিষয় নিয়ে এই সভার আয়োজন করা হয়। মথুরেশপুর ইউপি চেয়ারম্যান কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মু্ক্িতযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান। এ সময় তিনি বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তেমনি সন্ত্রাস, অরাজকতা দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহীনি দায়িত্ব পালন করছে। আপনাদের এলাকায় মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধ করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করুন। বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি এম মোস্তাফিজুর রহমান মোস্তাক ও ডিএমসি ক্লাবের সদস্য মাসুম হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, বীর মু্ক্িতযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বাবলা আহমেদ,ডিএমসি ক্লাবের সাবেক সভাপতি শেখ আব্দুল হাই, উপজেলা ওলামা লীগের সভাপতি মুফতী মুহাদ্দিস মাওঃ আব্দুর রহিম ইউপি সদস্য দেবাশীষ ঘোষ প্রমুখ। ইউপি নির্বাচনের একবছর পুর্তিতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের উন্নয়ন ও আগামীর উন্নয়নের পরিকল্পনা নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দৃষ্টান্ত স্থাপন করেছেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম। তিনি তার এক বছরের সকল কর্মকান্ড ওয়ার্ড ভিত্তিক ব্যানারের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে উপস্থাপন করেন। বক্তব্য শেষে ইউপি চেয়ারম্যান কটলেস মাইক্রোফোনের মাধ্যমে জনগণের সুচিন্তিত মতামত শোনেন এবং উত্তর প্রদান করেন। এই অনুষ্ঠানে ইউনিয়নের ১২০ জন প্রবীনদের চলাচলের জন্য লাঠি উপহার দেয়া হয়। মত বিনিময় সভা শেষে সন্ধ্যা থেকে শুরু হয় দেশি বিদেশী শিল্পীদের সমন্বয়ে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে হাজার হাজার লোকের সমাগম ঘটে।

ইউপি সদস্য আহাদুজ্জামানের হাত থেকে বাঁচতে প্রতিবন্ধীর সংবাদ সম্মেলন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য আহাদুজ্জামান খান এর বিরুদ্ধে অহিদ মল্লিক নামে এক শারিরীক প্রতিবন্দী ও তার ভাই ও বোনের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় হামলায় আহত শারিরীক প্রতিবন্দী অহিদ মল্লিক ও তার ভাগ্নে ইমলাদ গাজী উপস্থিত ছিলেন। অহিদ মল্লিক মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের বারিক মল্লিকের ছেলে।
সংবাদ সম্মেলনে অহিদ মল্লিক বলেন, সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য আহাদুজ্জামান খান গত ২৩ জানুয়ারি আমার মৎস্য ঘের থেকে ড্রেজার দিয়ে জোরপূর্বক বালি উত্তোলন শুরু। আমি তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ করতে অনুরোধ করি। এতে ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য আহাদুজ্জামান খান নিজে দাড়িয়ে থেকে তার লোকজনদের দ্বারা আমার উপর হামলা করতে বলে। আমার ডাক-চিৎকারে আমার ছোট ভাই রুহুল মল্লিক ও আমার চাচাতো বোন রোবেদা বেগম আমাকে উদ্ধার করতে আসে। এ সময় তারা আমাদের তিনজনকে এলোপাথাড়িভাবে মারপিট করে গুরুত্বর জখম করে । তাদের সন্ত্রাসী হামলায় আমাদের দুই ভাইয়ের দুটি পা ভেঙে যায় এবং তারা আমার চাচাতো বোনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। সেখান থেকে একদিন পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। এখানো আমার ছোট ভাই এবং চাচাতো বোন হাসপাতালে ভর্তি রয়েছে।
অহিদ মল্লিক আরো বলেন, হামলার ঘটনায় মোংলা থানায় মামলা করতে গেলে পুলিশ মূল সন্ত্রাসী আহাদুজ্জামানকে বাদ দিয়ে মামলা করতে বলে। আমি রাজি না হওয়ায় পুলিশ আমার মামলা গ্রহণ করেনি। আহাদুজ্জামান মামলাবাজ,ভুমিদস্যু, মাদকের ব্যবসার সাথে জড়িত। সে অত্যন্ত প্রভাবশালী হওয়ায় এখন আমাদের বিরুদ্ধে উল্টো মামলা করে আমাদেরকে এলাকা ছাড়া করবে বলে হুমকি দিচ্ছে। এই ইউপি সদস্যর হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, হামলার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি সঠিক তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সকাল ৯ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উড্ডয়ন ও বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং দুপুরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেব গড়ে তুলতে লেখাপড়া যেমন জরুরী তেমনি খেলাধুলাও জরুরী। খেলাধুলা শিশুদের দৈহিক গঠন ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের সুকুমার বৃত্তির উন্মেষ ঘটায়। সে কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করা দরকার। সিটি মেয়র আরো বলেন, নতুন প্রজন্মকে জাতির নেতৃত্বদানের উপযোগী করে গড়ে তুলতে যা যা প্রয়োজন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করছেন। তিনি দু’হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত জাতিতে পরিণত করতে অঙ্গীকার ব্যক্ত করেছেন। এ অঙ্গীকার বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

স্কুলের অধ্যক্ষ আবু দারদা মোঃ আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আলী আকবর টিপু, কাউন্সিলর মুন্সী আব্দুল ওয়াদুদ, আশফাকুর রহমান কাকন, মোঃ হাফিজুর রহমান মনি, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা বেগম, মাজেদা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনার পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, খুলনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর এম আবুল বাশার মোল্লা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনার উপ-পরিচালক এ এস এম আব্দুল খালেক, জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমীন ও সদর থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন। অন্যান্যের মধ্যে কেসিসি পরিচালিত নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ-এর প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হান্নান, ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ ইমরুল কায়েসসহ স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মো: নাজিম উদ্দিন, শেখ মুস্তাফিজ আলী, রেজবিনা খানম সহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নগরীতের দুই দিনব্যাপী সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
তথ্য বিবরণী
খুলনার টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মোঃ আমিন উদ্দিন স্মৃতি পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন এবং ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, কোমলমতি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীরা আগামী দিনে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করবে। শিক্ষার্থীদের ভালভাবে পড়াশুনা করে প্রতিষ্ঠিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। তিনি বলেন, শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার প্রয়োজন। শরীর সুস্থ না থাকলে শিক্ষার্থীর পড়াশুনায় মন বসে না। তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিতে হবে শিক্ষার্থীদের। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা শিক্ষার্থীর কর্তব্য। সরকার খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে আসছে।

টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মাসুদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন এবং খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা দপ্তরের বিভাগীয় উপপরিচালক মোঃ মোসলেম উদ্দিন।

সন্ধ্যায় ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা মুফতি কাওসার আহমাদ এবং বিশেষ বক্তা ছিলেন ভারতের ফুরফুরা দরবার শরীফের খলিফা মাওলানা মোঃ আবুল হাসেন।

ফকিরহাটের কাকডাঙ্গায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের কাকডাঙ্গা চলন্তিকা ক্রীড়া চক্রের আয়োজনে পাঁচদিন ব্যাপি ১২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টায় কাকডাঙ্গা ফুটবল মাঠে বেলুন, ফেষ্টুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ এর শুভ উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার ও নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকডাঙ্গা চলন্তিকা ক্রীড়া চক্রের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য সরদার রবিউল ইসলাম রবি। সাধারন সম্পাদক মো. মুর্শিদ আলী মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর, আওয়ামী লীগ নেতা নির্মল কুমার দাশ, ছাত্রলীগ নেতা শেখ শরিফুল ইসলাম, খায়রুল আলম ও শেখ নাছির উদ্দিন প্রমূখ।

ফকিরহাটে শেখ কামাল আন্ত: স্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে শেখ কামাল আন্ত: স্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (৩১ জানুয়ারী) বিকেল ৫টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ, মুলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বাস সাইফুল ইসলাম, আট্টাকা স্পোটিং ক্লাবের মো. ইবারাত আলী ও মো. আ. গফুরসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। #

বসুন্ধরা গ্রুপের এমডির জন্মদিনে নানা আয়োজন
খবর বিজ্ঞপ্দি
দেশের সর্ববৃহৎ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা অঞ্চলের ৫২টি এতিমখানায় শিশু-কিশোরদের খাবার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল, প্রথম প্রহরে কেককাটাসহ বিভিন্ন আনুষ্ঠিকতার মধ্যে পালিত হয়েছে।
মঙ্গলবার দিনের শুরুতে ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপে কর্মরত সাংবাদিক ও সহকর্মীরা কালের কণ্ঠ খুলনা ব্যুরোতে সুধিজনদের সাথে কেক কাটেন। এছাড়া বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে একটি অভিজাত রিসোর্টে কেককাটা হয়।
গতকাল মঙ্গলবার সকাল থেকে মহানগরী খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও মোংলার অর্ধশতাধিক এতিম খানায় খাবার বিতরণ করা হয়।
বিভিন্ন স্থানে এতিমখানাগুলোর স্ব উদ্যোগে দিনব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা। এতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ বসুন্ধরা গ্রুপ ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘজীবন ও সাফল্য কামনা করা হয়।
এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেষ্ঠ্য সাংবাদিক ও কালের কণ্ঠের ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী, বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের মোংলার হেড অব ফিনান্স মো. রবিউল ইসলাম, বসুন্ধরা অয়েল ও এণ্ড গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের হেড অব সেলস আব্দুল লতিফ, ডিজিএম পলাশ আখতার, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহিন, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, বাংলা নিউজের ব্যুরো এডিটর মো.মাহবুবুর রহমান মুন্না, কালের কণ্ঠ শুভসংঘের সভাপতি বিপুল চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ। #

 

মধুসূদন পদক -২০২৩’পেলেন ড.কুদরত -ই -হুদা
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি :
বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় গবেষণাধর্মী সাহিত্যকর্ম ক্যাটাগরিতে এবার ‘মহাকবি মাইকেল মধুসূদন পদক-২০২৩’ পেলেন ড. কুদরত-ই-হুদা। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাঁড়িতে অনুষ্ঠিত মধুমেলার ষষ্ঠ দিন সোমবার সন্ধ্যায় তাকে এ পদক তুলে দেওয়া হয়। যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম সাগদাঁড়ির মধুমঞ্চে ড. কুদরত-ই-হুদার হাতে পদক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, খুলনার বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক মামুন কাদের, যশোর সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক ড. সবুজ শামীম আহসান, মধুসূদন একাডেমির পরিচালক কবি খন্দকার খসরু পারভেজ, মণিরামপুর সম্মিলনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সফিয়ার রহমান ও সাংবাদিক মনিরুল ইসলাম। অতিথিবৃন্দ ড. কুদরত-ই-হুদার হাতে মহাকবি মাইকেল মধুসূদন পদক, সনদপত্র ও ১ লাখ টাকার চেক তুলে দেন। মধুসূদন পদক পাওয়ার পর ড. কুদরত-ই-হুদা অনুভূতি প্রকাশ করেন। ড. কুদরত-ই-হুদা সাহিত্য চর্চা করে গবেষণাধর্মী প্রবন্ধে অবদান রাখার পাশাপাশি তার রচিত ‘জাতীয়তাবাদী চিন্তার বিকাশ বাংলাদেশের ষাটের দশকের কবিতা’ গ্রন্থের জন্য এ পদক পান। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। কুদরত-ই-হুদা ১৯৭৮ সালের ২৫ জানুয়ারি ফরিদপুর জেলার আলফাডাঙা উপজেলার ব্যাংকের চর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা কবিরত্ম এম এ হক। মাতা মহুয়া হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

পিপলস জুট মিলস মাধ্যমিক বিদ্যালয়ে পিঠা উৎসব
খবর বিজ্ঞপ্তিঃ
কথায় বলে পৌষ পার্বণের পিঠা উৎসব। এ উৎসব একান্তভাবেই বাঙালির উৎসব। শীত-গ্রীষ্মের সকালগুলো মুখর ও আনন্দময় হয়ে ওঠে নানা রকম পিঠার অনন্য স্বাদে। কিন্তু বর্তমানে নানা ধরণের ফাস্ট ফুডের জোয়ারে আমরা গ্রাম বাংলার পিঠার কথা ভুলতেই বসেছি। সেই ঐতিহ্যকে তুলে ধরতে দেশে এখন নানা ধরনের পিঠা উৎসব হয়।
এরই অংশ হিসেবে নগরীর খালিশপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠা পিপলস জুট মিলস মাধ্যমিক বিদ্যালয়ে হয়ে গেল শীতের পিঠা উৎসব।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত পিঠা উৎসবে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের যৌথ উদ্যোগে এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ।

পিঠা উৎসবে প্রাক্তন ও নবাগত ছাত্র-ছাত্রীদের মিলনমেলার এক অপূর্ব দৃশ্য দেখা যায়। ছোট বেলার পিঠাপুলির কথা স্মরণ করেন শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ অনেকে। অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার মজুমদার বলেন, এই পিঠা উৎসবের সম্পূর্ণ অনুষ্ঠানটি আয়োজন করেছেন শিক্ষার্থীরা। আমরা শুধু সহযোগিতা করেছি মাত্র। আগামীতে আমরা আরো বড় পরিসরে এ পিঠা উৎসবের আয়োজন করব।

সহকারী প্রধান শিক্ষক মোঃ হালিম স্যার বলেন, আমরা শিক্ষকরা প্রতিটি স্টল ঘুরে ঘুরে পিঠার স্বাদ গ্রহণ করেছি। অনেক সুন্দর ভাবে গুছিয়ে সাজিয়েছে বাচ্চার। খুবই ভালো লাগছে এই আয়োজনটি।

উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিল দুধপুলি পিঠা, পুলি পিঠা, পাঠি সাপটা, জামাই পিঠা, বেনি পিঠা, পাকান পিঠা, ভাপা পিঠা, কমলা সুন্দরী, তালের বড়া, নকশী পিঠা, সেমাই পুলি পিঠা, রস পিঠা, সবজি পাকান, শামুক পিঠা, ডিম পিঠা, ক্ষীর পুলি পিঠা, দুধ চিতই পিঠা, সুজি পিঠা, ডিমসুন্দরী পিঠা, ঝাল পিঠা ডাল পিঠা, নারিকেল পুলি পিঠা।

খুলনায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
তথ্য বিবরণী
৫১তম আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার গোলাপ অঞ্চল (খুলনা ও বরিশাল) এর খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার বিকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ফ.ম. বাহরুল আলম।

প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন সবসময় ছিলো এবং থাকবে। কারণ খেলাধুলা মনকে প্রফুল্ল রাখে। সুস্থতার জন্য শিক্ষার্থীদের খেলাধুলা করা উচিৎ। সরকার খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে আসছে। তিনি বলেন, সকল শিক্ষার্থীদের মাঠে নিয়ে আসতে হবে। এজন্য বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকদের অগ্রণী ভূমিকা নিতে হবে।

খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের উপপরিচালক খোঃ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম খান।

পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

খুলনায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
তথ্য বিবরণী
৫১তম আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার গোলাপ অঞ্চল (খুলনা ও বরিশাল) এর খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার বিকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ফ.ম. বাহরুল আলম।

প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন সবসময় ছিলো এবং থাকবে। কারণ খেলাধুলা মনকে প্রফুল্ল রাখে। সুস্থতার জন্য শিক্ষার্থীদের খেলাধুলা করা উচিৎ। সরকার খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে আসছে। তিনি বলেন, সকল শিক্ষার্থীদের মাঠে নিয়ে আসতে হবে। এজন্য বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকদের অগ্রণী ভূমিকা নিতে হবে।

খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের উপপরিচালক খোঃ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম খান।

পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আইনগত অধিকার প্রতিষ্ঠা শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি
৩১ জানুয়ারি ২০২৩ তারিখ সকাল ১১টায় অ্যাওসেড’র উদ্যোগে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ডের সহযোগিতায় সি.এস.এস. আভা সেন্টারে বিভাগীয় পর্যায়ে ‘সমুদ্রগামী ভূমিহীন জেলেদের খাস জমি প্রাপ্তিতে আইনগত অধিকার প্রতিষ্ঠা শীর্ষক’ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এই পরামর্শ সভায় প্যানেল অলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ আনারুল কাদির, খুলনার বিশিষ্ট আইনজীবি আব্দুল্লাহ হোসেন বাচ্চু, উন্নয়ন কর্মী রফিকুল ইসলাম খোকন, দুবলার চর ফিসারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ, খুলনা ব্লাস্টের সমন্বয়কারী অশোক কুমার সাহা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাওসেড‘র সমন্বয়কারী মাহাবুবুর রহমান মোহন। পরমর্শ সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন অ্যাওসেড‘র নির্বাহী পরিচালক শামীম আরফীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাওসেড‘র কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ দেলওয়ারা বেগম, খুলনা পানি অধিকার কমিটি সভাপতি বেগম রেহানা আখতার, সাধারণ সম্পাদক হুমায়িন কবির ববি, জে.জে.এস এর নির্বাহী পরিচালক এ.টি.এম জাকির হোসেন, উত্তরণের প্রজেক্ট কোর্ডিনেটর মো: মনিরুজ্জামান, কারিতাস খুলনার আঞ্চিলিক পরিচালক দাউদ জীবন দাস, মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল, ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন, কালের কণ্ঠের খুলনার স্টাফ রিপোর্টার কৌশিক দে, সিডিপির সমন্বয়কারী ইকবাল হোসেন বিপ্লব, মাহমুদকাটি ভি.সি.আর.পি.সির সহ-সভাপতি বিশ^নাথ ভট্রাচার্য,ভূমিহীন জেলে প্রতিনিধি বিমল বিশ^াস, চৈতন্য বিশ^াস, জয়ন্ত দাশ পরামর্শ সভায় বক্তরা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রগামী জেলেরা সমুদ্রে মৎস্য আহরণ করে দেশের প্রাণীজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। তারা নদীর তীরে পরিবার নিয়ে মানবতের ও ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছে। বক্তারা আরো বলেন, বাংলাদেশের আনুমানিক ১৬ কোটি জনসংখ্যার আমিষের চাহিদা পূরনের জন্য মৎস্য সম্পদের উপর নির্ভর করতে হয় যার মধ্যে ২৮.৪৫% আসে সমুদ্র থেকে। উপকূলীয় অঞ্চল থেকে প্রায় ৫ লক্ষ জেলে তাদের জীবিকা নির্বাহ করে এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে এবং মাননীয় প্রধানমণÍ্রীর স্বপ্নের সুনীল অর্থনীতির প্রধান কারিগর হচ্ছে সমুদ্রগামী জেলেরা। বাংলাদেশের রপ্তানি পরিসংখ্যানের ভিত্তিতে দেখা যায় এ দেশের তৃতীয় শীর্ষ স্থানীয় রপ্তানিকৃত পণ্য হলো মৎস্য। কিন্তু ‘খাস জমি বন্দোবস্ত নীতিমালা-১৯৯৫ এবং ১৯৯৭’ অনুযায়ী সমুদ্রগামী জেলেদের খাস জমি প্রাপ্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট কোন আইনি অধিকার নেই।
বক্তারা খাস জমি প্রাপ্তিতে জেলেদের জন্য নতুন আইন অথবা বিদ্যমান আইন সংশোধনের জন্য এ্যাডভোকেসি করার পরামর্শ দেন। সরকারের কাছে তৃণমুল থেকে নীতিনির্ধারণী পর্যায়ে জেলে প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসের উদ্যোগ, বিকল্প কর্মসংস্থান তৈরী করার সুপারিশ করেন।

খুবিতে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে খালি আসনে ভর্তি ২ ফেব্রুয়ারি
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির খালি আসনসমূহে ইতোপূর্বে যে সকল শিক্ষার্থী রিপোর্ট করেছে তাদের মধ্য থেকে চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ২ ফেব্রুয়ারি সম্পন্ন করা হবে। চূড়ান্ত ভর্তির পর প্রয়োজনীয় ডকুমেন্টস (গ্রেডশিটসমূহ) আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ইউনিট প্রধানের অফিসে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খুবির রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট হওয়ার সময়সীমা ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় সিনিটে ৫ জন রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের জন্য রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট হওয়ার সময়সীমা আগামী ০৯ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খুলনা বিশ্ববিদ্যালয় ১ম সংবিধি এর ৯(১) ধারা অনুযায়ী অত্র বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটবৃন্দের নিকট থেকে রেজিস্টারভুক্ত হওয়ার জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে সকল গ্রাজুয়েটদের প্রকাশিত ফলাফলের কমপক্ষে ৫ বছর (ট্রান্সক্রিপ্টে ফলাফল প্রকাশের তারিখ উল্লেখ রয়েছে) অতিক্রান্ত হয়েছে, কেবলমাত্র তারাই রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট হিসেবে তালিকাভুক্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট হওয়ার জন্য ১২৫ টাকা ফিস প্রদান করে আবেদন করতে পারবেন। এছাড়াও ১২৫ টাকার অতিরিক্ত ১ হাজার টাকা অর্থাৎ মোট ১ হাজার ১২৫ টাকা জমা দিয়ে আজীবন সদস্য হতে পারবেন। আগামী ০৯-০২-২০২৩ খ্রি. তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের (যঃঃঢ়ং://ৎবমরংঃবৎবফমৎধফঁধঃবং.শঁ.ধপ.নফ/) মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে।
উল্লেখ্য, রেজিস্ট্রেশন অনলাইনে হলেও খুলনা বিশ্ববিদ্যালয় সিনেটে ৫ জন রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন সশরীরে অনুষ্ঠিত হবে।

কয়রায় ওয়ার্ল্ড ভিশনের এসওডি’র উপর পুনরুজ্জীত করন প্রশিক্ষন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় ইউএসএআইডির সহযোগিতায় বে-সরকারী উন্নয়ন প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসডিআরআর প্রকল্পের আয়োজনে দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তরের সাথে সমন্বয় এর মাধ্যমে ওর্য়াড ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থপনা কমিটির এসওডি’র উপর পুনরুজ্জীবিতকরন বিষয়ে দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। গতকাল ৩১ জানুয়ারী সকাল ১০ টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষনে প্রশিক্ষন প্রদান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম। প্রশিক্ষনটি পরিচালনা করেন এসডিআরআর প্রকল্প কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার মোছাঃ ফারহানা। এ প্রশিক্ষনে ইউনিয়ন ও ওর্য়াড দুর্যোগ ব্যবস্থপনা কমিটির সদস্যরা অংশ গ্রহন করেন।

মহেশপুরে শিশু নিলয় ফাউন্ডেশনের শোভন কর্মপরিবেশ উন্নয়নে সেমিনার
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে ইমিটেশন গোন্ড জুয়েলারী ব্যবসাগুচ্ছের ক্ষুদ্র উদ্যোগে শোভন কর্মপরিবেশ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শিশু নিলয় ফাউন্ডেশনের বাস্তবায়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও আন্তজার্তিক কৃষিউন্নয়ন তহবিল (ইফাদ) এর অর্থায়নে কৃষি অফিসের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাহফুজ হোসেনের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক ফরহাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল, প্রকল্প ব্যস্থাপক ইমদাদুল হোসেন, শাখা ব্যবস্থাপন আনিচুর রহমান, হাবিল উদ্দিন, টেকলিক্যাল অফিসার মোস্তফা মহাসিন, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর আবু হাসান প্রমুখ। সেমিনার পরিচলান করে পেজ প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর হারুন অর রশিদ। এছাড়াও সেমিনারে ইমিটেশন গোন্ড জুয়েলারী খাতের উদ্যোক্তা, কারখানা মালিক, রং কারখানা মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

রূপসায় এলজিইডি অধিদপ্তরের মানববন্ধন অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
চট্টগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানীর উপর সন্ত্রসী হামলা ও মারপিটের ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রূপসা উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ৩০ জানুয়ারী বিকেল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকৌশলী এস এম ওহিদুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ যোবায়ের হোসেন, মোঃ আজিজুর হক, মোঃ রাশিদুজ্জামান খান, মোঃ সজীব হোসেন, মোঃ রাশেদুজ্জান রাসেল, পলি রায়, আবু সালেহ মুছা আসিক, আব্দুল্লাহ আল-ইমরান, মোঃ আবুল হাসান, এস এম মঞ্জুরুল আলম, মোঃ হাবিবুর রহমান, সুজন দত্ত, হুমায়ুন কবির খানসহ এলসিএস কর্মীবৃন্দ। এ সময় বক্তারা অবিলম্বে এসএম কনস্টেকশন এর সত্বাধিকারী সাহাবুদ্দিনসহ সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

রামপালে কাদিরখোল মাধ্যমিক বিদ্যালয় ৪১ তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের রামপাল উপজেলার কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়ে ৪১ তম বার্ষিক ক্রীড়া, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা পর্ষদ সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশন এর মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক হারুন অর রশিদ, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সদর ইউপি চেয়ারম্যান শেখ নাসির উদ্দীন, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, পেড়িখালী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, রাজনগর ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, গাজী আক্তারুজ্জামান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল, শেখ মোহাম্মদ আলী, মাষ্টার আজম হোসেন প্রমুখ।
কৃত্বি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ. খালেক বলেন, উন্নত জাতি গঠনে যেমন শিক্ষার প্রয়োজন তেমনি শরীর চর্চাও প্রয়োজন। সুস্থ জাতি গঠনে সাংস্কৃতি ও বিনোদন চর্চা করতে হবে।

 

মোংলা ইপিজেডে আগুন জ্বলছে, নিয়ন্ত্রণে কাজ করছেন ১১টি ইউনিট
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা ইপিজেডের ভিআইপি-০১ লাগেজ ফ্যাক্টরীতে লাগা আগুন এখনও জ্বলছে। বিকেল ৩টায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ফায়ার সার্ভিসের ৫টি ষ্টেশনের ১১টি ইউনিট। তবে আগুন লাগার সূত্রপাত এখনও জানাতে পারেনি ইপিজেড ও ভিআইপি ফ্যাক্টরী কর্তৃপক্ষ।

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক ও ভিআইপি-০১ ফ্যাক্টরীর প্রধান এইচআর এডমিন মোঃ মিজান জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ লাগেজ ফ্যাক্টরীটিতে আগুন লাগে। সেই থেকে এখনও পর্যন্ত ধাউ ধাউ করে আগুন জ্বলছে। খবর পেয়ে মোংলা ইপিজেড, মোংলা নৌবাহিনী, মোংলা বন্দর ও বাগেরহাট ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুনে পুড়ছে ফ্যাক্টরীটির একতলা বিশিষ্ট পুরো ফ্লোর।

ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, এ অগ্নিকাণ্ডে কেউই দগ্ধ ও হতাহত হয়নি। আগুন এখনও নিভেনি, নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে আগুন শুধু একতলা বিশিষ্ট ভিআইপি-০১ ফ্যাক্টরীতেই সীমাবদ্ধ রয়েছে। তবে ভিআইপি ফ্যাক্টরী বলছে শট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
তিনি আরো বলেন, এ ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে ৩ কার্য্যদিবসে রিপোর্ট দিতে বলা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ইপিজেডের অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী (হিসাব) আবুল হাসান মুন্সীকে। রাত ৮টায় তিনি আরো বলেন, চার ভাগের তিন ভাগ আগুন নিভেছে, একভাগে এখনও জ্বলছে। তবে এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

ভিআইপি-০১ নম্বর লাগেজ ফ্যাক্টরীর প্রধান প্রশাসন ও মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোঃ মিজান বলেন, আগুন লাগার সূত্রপাত এই মুহুর্তে নিশ্চিত বলতে পারছিনা। তবে শর্ট সার্কিট কিংবা ওয়েল্ডিং থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। আগুনে প্রায় ৩শ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন তিনি। এছাড়া এ অগ্নিকান্ডে কেউ হতাহত হননি বলেও দাবী তার।
তিনি বলেন, ইপিজেডে ভিআইপির ৮টি ফ্যাক্টরী রয়েছে। যেটিতে আগুন লেগেছে সেটির শ্রমিকদেরকে দুইদিনের ছুটি দেয়া হয়েছে। দুইদিন পর তাদের দিয়ে আমাদের অন্য ফ্যাক্টরীতে কাজ করানো হবে বলে জানান তিনি।

খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মামুন মাহমুদ রাত ৮টায় বলেন, আগুন নিভাতে এখন দুই ঘন্টার মত সময় লাগবে। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

বসতঘরে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে বসত ঘরে আগুন লেগে রাবেয়া বেগম নামে ৯৫ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাত তিনটার দিকে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাবেয়া বেগম ওই গ্রামের মৃত ফকির আলী বিশ্বাসের স্ত্রী।

স্থানীয়রা জানায়, রাতে ওই বৃদ্ধা ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তার ঘরে আগুন লাগে। এতে তার বাঁশের বেড়া দিয়ে তৈরি দুই রুমের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে সবাই টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য ইশারত আলী মন্ডল জানান, ঘটনার রাতে কখন কীভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারছে না। তারা টের পেয়ে সেখানে গিয়ে দেখেন সম্পূর্ণ ঘর পুড়ে গেছে। একই সঙ্গে বৃদ্ধা রাবেয়া বেগমও পুড়ে প্রায় কয়লা হয়ে গেছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, ৯৯৯ এ ফোন করে আমাদের সহযোগিতা চাওয়া হয়। এরপর রাতেই সেখানে পৌঁছে আগুনে দগ্ধ মরদেহটি উদ্ধার করি।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, তিনি সকালে ঘটনাস্থলে গিয়েছিলেন। বৃদ্ধা রাতে একাই ঘরে ঘুমাতেন। আগুন লাগার পর বের হতে না পারায় তার দেহ পুড়ে কয়লা হয়ে গেছে। তাদের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

 

 

 

আজাদের আকুতি, ‘বাঁচতে চাই, আমারে বাঁচান’
বেনাপোল প্রতিনিধি
হার্ট ব্লক নিয়ে দীর্ঘ ৭ বছর ধরে শরীরে কঠিন যন্ত্রণা নিয়ে বেঁচে আছে যশোরের বেনাপোল সীমান্তের নারায়নপুর গ্রামের ৯ বছরের আজাদ বিশ্বাস। গরিব পিতার অর্থ না থাকায় দিন দিন যেন মৃত্যুর প্রহর গুণছে শিশুটি। এমন অবস্থায় ছেলের সু-চিকিৎসার জন্য সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন শিশুটির মা-বাবা।

শিশু আজাদ বিশ্বাস বেনাপোল সীমান্তের নারায়নপুর দঃ পাড়া গ্রামের আলী কদরের ছেলে।
আলী কদর জানান, দুই বছর বয়সে আমার ছোট ছেলে আজাদ বিশ্বাসের হার্ট ব্লক ধরা পড়ে। তখন থেকে আজ পর্যন্ত চিকিৎসা করে যাচ্ছি। চিকিৎসক বেলেছেন অতিদ্রুত অপারেশন করতে হবে। যাতে ব্যায় হবে আনুমানিক তিন লাখ টাকা।

‘ছেলেকে বাঁচাতে দীর্ঘ ৭ বছর চেষ্টা করে যাচ্ছি কিন্তু অপারেশনের জন্য এতোগুলো টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব না। বর্তমান ছেলের ঔষধ কেনার টাকাও আয় করা সম্ভব হচ্ছে না।’

তিনি বলেন, আমি মাছ ধরার জালটানা কাজ করি। এখন আগের চেয়ে ইনকামও কমে গেছে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় আমার ছেলেকে উন্নত চিকিৎসা ও অতিদ্রুত অপারেশন করতে সমাজের বিত্তশালী মানুষ সহ সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সাহায্যের জন্য অনুরোধ জানাচ্ছি।

শিশু আজাদ বিশ্বাসের আকুতি, ‘আমি বাঁচতে চাই। আপনারা আমারে বাঁচান। আমি খেলা করতে চাই, আমি স্কুলে যেতে চাই। আমি লেখা পড়া শিখে আমার বাবাকে সাহায্য করতে চাই’।

আজাদকে বাঁচাতে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিবে বিত্তশালী মানুষ সহ সকল শ্রেণি-পেশার মানুষ- এমনটাই কামনা করেন শিশুটির মা বাবা সহ স্থানীয় সচেতন মহল।

মৃত্যু পথযাত্রী শিশুটি সম্পর্কে জানতে যোগাযোগ করুন- মোবাইল নং-০১৯১৯২৭২২৮২ (বিকাশ নাম্বার)।

 

শিশুখাদ্যে ক্ষতিকর রং, দোকানিকে জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে শিশুখাদ্যে ক্ষতিকর রং ব্যবহারের অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে জীবননগর পৌর এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নিম্নমানের শিশুখাদ্য পুড়িয়ে ফেলা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটে মিজান স্টোরে অভিযান চালানো হয়। এসময় শিশুখাদ্যে ক্ষতিকর রং মেশানো ও একটি কোম্পানির নকল প্যাকেটে খাদ্য বিক্রির অপরাধে দোকানি মিজানুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আগুন দিয়ে ভেজাল খাদ্য পুড়িয়ে ফেলা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও জীবননগর থানা পুলিশের একটি দল।