Home জাতীয় বাংলাদেশ সফরে আসছেন বেলজিয়ামের রানি

বাংলাদেশ সফরে আসছেন বেলজিয়ামের রানি

13

খুলনাঞ্চল ডেস্ক।।
তিনদিনের সফরে আগামী ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে। সফরকালীন মাথিল্ডেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা সংক্রান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপন থেকে জানা গেছে এ তথ্য।

সোমবার (৩০ জানুয়ারি) জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
এতে জানানো হয়, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’ এর ধারা-২ এর দফা ক-তে দেওয়া ক্ষমতাবলে, বেলজিয়ামের রানি মথিল্ডেকে আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সফরকালীন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করলো।