Home আঞ্চলিক কলারোয়ায় বেত্রাবতী নদীর উপর ব্রীজ নির্মাণ কবে জানতে চায় দূর্ভগান্তি জনগণ

কলারোয়ায় বেত্রাবতী নদীর উপর ব্রীজ নির্মাণ কবে জানতে চায় দূর্ভগান্তি জনগণ

45

সোহাগ হোসেন, কলারোয়া প্রতিনিধি||
সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের পাশ দিয়ে বয়ে গেছে বেত্রাবতী নদী।বহু প্রতীক্ষার পর কলারোয়া বাজার প্রাণকেন্দ্র বেত্রাবতী নদীর অপর নতুন ব্রীজ নির্মাণ কাজের আলোর মুখ দেখতে গিয়ে তা আবার ঝুঁকির মুখে পরিণত হয়ে থুবড়ে পড়ে আছে তা যেন দেখার কেউ নাই। এই ব্রীজটি নির্মাণে প্রকল্পিত ব্যয় ধরা হয়েছে ভূমি অধিগ্রহণ সহ প্রায় ৩০কোটি টাকা। সড়ক ও জনপদ সাতক্ষীরার প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ নিজাম উদ্দীন জানান ব্রীজ নির্মান এর কাজ চলছে, আড়াই বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।তিনি আরো বলেন বেত্রাবতী নদী খনন কাজে জটিলতা ছিল সেটি ঠিক হয়েছে। ব্রীজ নির্মাণ কাজ বর্তমানে চলমান রয়েছে , অথচ বাস্তবে এখানে কাজের কোন নমুনা নেই। ব্রীজ নির্মাণ কারী মোজাহার এন্টারপ্রাইজ এর পরিচালনাকারী জানান, কলারোয়া বাজার টু সরসকাটি ধানদিয়া যাওয়ার একমাত্র পথ বেত্রাবতী নদীর উপরে এই ব্রীজটি নির্মাণ করা হচ্ছে। ব্রীজের মাঝ পথ দিয়ে বাস-ট্রাক তার দুই পাশ দিয়ে পথচারী চলাচলের ব্যবস্থা থাকবে। নানা আধুনিকতার ছোঁয়ায় অলংকৃত করে, ব্রীজটি নির্মাণে থেকেই আড়াই বছর সময় বেঁধে দেওয়া হয়েছে। ব্রীজের দু’পাশের ব্যবসায়ীরা জানান, সীমানা নির্ধারণ সহ নানা সমস্যার কারণে ব্রীজটি নির্মাণ কাজ বন্ধ রয়েছে।ব্যবসায়ীদের ভূমি অধিগ্রহণ হলে এবং সরকারি জায়গা ছেড়ে দিলে হয়তো দ্রুত ব্রীজটি কাজ শুরু হতে পারে। ব্রীজটি পাশে রেলিং সাইট ভাঙতে ভাঙতে তা আবার রেখে দেওয়া হয়েছে। এই ব্রীজটি দ্রুত নির্মিত না হওয়ায় ঝুঁকির মধ্যে রয়েছে পথচারীরা। বর্তমানে ব্রীজটি এখন খুবই বেহাল অবস্থার মধ্যে রয়েছে। এবং প্রতিনিয়ত যানজটের কারণে মানুষের দুর্ভোগের শিকার হতে হচ্ছে উপজেলার ১০৮ টি গ্রামের ৪ লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এ ব্রীজ। তাছাড়া পার্শ্ববর্তী সাতক্ষীরা সদর ও তালা যশোর জেলার শার্শা,মনিরামপুর,কেশবপুর, উপজেলার ও কয়েক হাজার মানুষ এই ব্রীজটি উপর দিয়ে যাতায়াত করে থাকেন। ব্রীজটির অবস্থান ঝুঁকিপূর্ণ হওয়ার পরও মালবাহী ট্রাক নিয়ে ঝুঁকির মধ্য দিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছে অসহায় সাধারণ মানুষ। এছাড়া ও সাধারণ মানুষ জানান কিসের কারণে নদী খনন ব্রীজ নির্মাণের বাধার মুখে পড়ছে কাজ। এজন্য সাধারণ মানুষের অনুরোধ জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দৃষ্টি আকর্ষনের দাবি জানান।