Home খেলাধুলা আটরা ফুটবল টুর্নামেন্টের সেমিতে এসবিআলী

আটরা ফুটবল টুর্নামেন্টের সেমিতে এসবিআলী

9

 

ক্রীড়া প্রতিবেদক।।

শেখ কামাল স্মৃতি সংসদ ও এসবিআলী ফুটবল একাডেমির উদ্যোগে ১৬ দলীয় প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে এসবিআলী ফুটবল একাডেমি।

রবিবার (২৯ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় কোয়াটার ফাইনালে মুখোমুখি হয় শেখ কামাল ফুটবল একাডেমি ও এসবিআলী ফুটবল একাডেমি। খেলাটি নির্ধারীত সময়ে ১-১ গোলে অমিমাংসীত ভাবে শেষ হলে টাইব্রেকারে খেলার নিষ্পিত্তি হয়। টাইব্রেকারে এসবিআলী ফুটবল একাডেমি ৫-৪ গোলে শেখ কামাল ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।

খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে। এসময় উভয় দলের আক্রমণ ভাগের খেলোয়াড়দের ব্যর্থতার কারণে গোল পেতে ১৫ মিনিট অপেক্ষা করতে হয়। পরিকল্পিত এক আক্রমণ থেকে শেখ কামাল ফুটবল একাডেমির ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় সাইফুল গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় (১-০)। পিছিয়ে পড়ে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে এসবিআলী। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে ওঠে শেখ কামাল। আর এ সুযোগে ২৪ মিনিটের সময় এসবিআলীর ২০নং জার্সি পরিহিত খেলোয়াড় সুজন দারুণ এক গোল করে খেলায় সমতা আনে (১-১)। বিরতী থেকে ফিরে জয়ের আশায় উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে। তবে উভয় দলের আক্রমণ ভাগের খেলোয়াড়দের ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত সমতা নিয়েই নির্ধারীত সময় শেষ হয়। ফলে টাইব্রেকারে এসবিআলী ফুটবল একাডেমি ৫-৪ গোলে শেখ কামাল ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। খেলায় রেফারী ছিলেন আকিব জাভেদ, জসিম উদ্দিন, তকদির হোসেন ও শেখ সিদ্দিকুর রহমান। খেলায় মনোমুগ্ধকর ধারাভাষ্য প্রধান করেন এডভোকেট প্রজেশ রায়। সোমবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তৃতীয় কোয়াটার ফাইনালে মুখোমুখি হবে সান স্পোটিং ক্লাব বনাম ফ্রেন্ডস ক্লাব বাগেরহাট।

খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও এসবিআলী ফুটবল একাডেমির প্রধান উপদেষ্টা মো. ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মাঠে উপস্থিত থেকে ম্যাচের উদ্বোধন করেন বিশ্বাস প্রোপাটিসের স্বত্তাধিকারী মো. মাহমুদুল হক মিল্টন। বিশেষ অতিথি ছিলেন বিশ্বাস প্রোপাটিসের কর্মকর্তা সিকদার আশিকুর রহমান, আতিকুজ্জামান মুরাদ ও মাজহারুল ইসলাম। এছাড়া ক্রীড়া সংগঠক মঈনুল ইসলাম টুটুল, সৈয়দ শুকুর আলী, শেখ আলাউদ্দিন নাসিম, মনির শেখসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাবেক ফুটবলাররা মাঠে উপস্থিত ছিলেন।