Home আঞ্চলিক খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় লবণ সহিষ্ণু বোরো ধানের স্বপ্ন বুনছে তারা

খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় লবণ সহিষ্ণু বোরো ধানের স্বপ্ন বুনছে তারা

12

শাহজাহান সিরাজ, কয়রা ।।
দেশের উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলায় লবন সহিষ্ণু বোরো ধানের আবাদ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে কৃষকদের মাঝে। শীতের মাঝামাঝি সময়ে আমন ধান কর্তন শেষ না হতেই চলতি মৌসুমে বোরো আবাদের কার্যক্রম শুরু করেছে কৃষকরা। এছাড়া নতুন নতুন এলাকায় লবণ পানির চিংড়ী চাষের পরিবর্তে বেড়েছে লবণ সহিষ্ণু বিভিন্ন জাতের বোরো ধানের চাষ। যে কারনে এই মহুর্তে এ উপজেলার কৃষকরা বেরো রোপনে ব্যস্ত সময় পার করছে। তবে বোরো আবাদ চাষ ব্যয়বহুল হলেও ধানের বাজার এবং (গো খাদ্য) খড়কুটার মূল্য বৃদ্ধি পাওয়ায় লাভজনক মনে করছে কৃষকরা। ফলে এ উপজেলায় চলতি মৌসুমে কৃষকদের আগ্রহ বেড়ে যাওয়ায় বোরো আবাদ বৃদ্ধি পেয়েছে। কয়রা উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে ৩৬ হাজার বিঘা জমিতে বোরো চাষ দ্রুত গতিতে এগিয়ে চলছে, যাহা গত বছরের তুলনায় ২ গুণেরও বেশি । সূত্র জানায় প্রাকৃতিক দূর্যোগ না দেখা গেলে প্রায় ২৭ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছেন তারা।

উপজেলার মহারাজপুর গ্রামের কৃষক শাহাবাজ আলী জানাান, তিনি ১০ বিঘা জমিতে বোরো আবাদ করছেন এবং রোপন কার্য প্রায় শেষ পথে তিনি বলেন, বোরো চাষ ব্যয় বহুল হলেও বাজার মূল্য ভাল এবং খড় কুটা বিক্রি করে লাভের মুখ দেখা যায়। কয়রা ইউনিয়নের মদিনাবাদ গ্রামের আঃ সাত্তার মোড়ল অন্যের জমি ৩ ভাগের চুক্তিতে অন্যন্য বছরের ন্যায় এবারও ৮ বিঘা জমি চাষ করেছেন। তিনি বলেন, উৎপাদিত ধানের ২ ভাগ তার এবং ১ ভাগ জমি মালিকের দিয়েও প্রতি বছর লাভের মুখ দেখেন তিনি। এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে বোরো আবাদের প্রতি কৃষকদের উৎসাহ বাড়ছে। কারন হিসেবে জানা গেছে, ধানের মূল্য বেশি এবং গো খাদ্য সহ খড়কুটা ঘরের কাজেও ব্যবহার করা যায়।

উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত) অসীম কুমার দাস বলেন, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ৩ হাজার কৃষকের মাঝে সরকারি বীজ ও সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার কৃষককে ২০ কেজি সার ও ৫ কেজি উফসী জাতের এবং ২ হাজার কৃষকে ২ কেজি হাইব্রিড এসএলএইটএইচ জাতের ধান দেওয়া হয়েছে। তিনি বলেন, ব্রি-২৮, ৬৭,৭৪,৮৪ এবং বিনা ১০, ১৪, ৭ এবং সব ধানই লবণ সহিষ্ণু। এছাড়া ৫০ জন কৃষককে ৫০ বিঘা জমির জন্য প্রদর্শণী দেয়া হয়েছে এবং ইতিমধ্যে ৭০ ভাগ রোপন কার্য শেষ হয়েছে। কৃষকদের ধারনা বড় ধরনের কোন দূর্যোগ না হলে উপকূলীয় এই উপজেলায় বোরো উৎপাদন দেশের খাদ্য উৎপাদনে অনেকটা ভূমিকা রাখবে।