Home বিনোদন ‘বুবুজান’ নিয়ে আসছেন শান্ত, সঙ্গে সালওয়া

‘বুবুজান’ নিয়ে আসছেন শান্ত, সঙ্গে সালওয়া

9

বিনোদন ডেস্ক।।

নারী নির্যাতনের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘বুবুজান’। এ সিনেমায় অভিনয় করেছেন চলতি প্রজন্মের নায়ক শান্ত খান। তার বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা নিশাত নাওয়ার সালওয়া। সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। আসছে ১৭ ফেব্রুয়ারি সিনেমাটি দেশজুড়ে মুক্তি পেতে যাচ্ছে বলে জানালেন নায়ক। শান্ত খান মানবজমিনকে বলেন, আমি এ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী। কারণ সত্য ঘটনানির্ভর একটি গল্প নিয়ে সিনেমাটি বানানো হয়েছে। আমরা সবাই নিজেদের শতভাগ দিয়ে কাজটি করেছি। আমাকে প্রতিবাদী একটি চরিত্রে দেখা যাবে। এ সিনেমায় ‘বুবুজান’ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।

গত বছর ঢাকা, কক্সবাজার, চাঁদপুরসহ বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শেষ হয়। সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। শান্ত খান আরও বলেন, এখন তো সিনেমার অবস্থা খুব একটা ভালো না। এ সময় ভালো ভালো ছবি আসলে হয়তো অবস্থা ঠিক হবে ধীরে ধীরে। সেদিক থেকে ‘বুবুজান’ ছবিটিও ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।