Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

32
ফাল্গুন মাস এখনো আসেনি, শেষ হয়নি শীত। অথচ এরই মধ্যে নওগাঁর বিভিন্ন আম বাগানগুলোতে মুকুল আসতে শুরু করেছে। সবুজ পাতা ভেদ করে বেরিয়ে আসছে আম চাষিদের সোনালী স্বপ্ন। কিছু দিনের মধ্যেই আমের মুকুলের মিষ্টি গন্ধে সুবাশিত হয়ে উঠবে প্রকৃতি। এসময়টাতে মুকুলের যত্ন না নিলে আমের ভালো ফলন সম্ভব নয়। আর এ কারণেই আশায় বুক বেঁধে আম চাষিরা শুরু করেছেন পরিচর্যা। মুকুল যাতে পোকার আক্রমণ না হয় ও ঝরে না পড়ে সেদিকেই নজর রাখছেন আম চাষিরা।: পিবিএ

৪৫ দিনেও সুরহা হয়নি: গাছ তুমি কার?
বাগেরহাট প্রতিনিধি
৪৫ দিনেও ফকিরহাটের সরকারী রাস্তার পাশের গাছ কাটার হয়নি কোন সুরহা। কর্তাব্যক্তিরা একজন আর একজনের উপর দোস চাপাতে শুরু করেছে। প্রশাসনের কর্তাব্যক্তিদের এমন আচারনে জনমনে দেখা দিয়েছে প্রশ্ন। গাছ তুমি কার ? সড়কের না ইউএনও’র ? বড় জানতে ইচ্ছে করে।
বাগেরহাটের ফকিরহাটে সরকারী গাছ কাটানিয়ে চোর পুলিশ খেলছে কর্তাব্যক্তিরা।ফকিরহাটে প্রশাসনের নাকের ডগায় রাস্তার পাশের কয়েক লক্ষাধীক টাকার মূল্যবান ৬ টি সরকারী গাছ দিনের আলোতে নিজের মনে করে কেটে নিয়েছে গাছ খেকোরা। উপজেলা নির্বাহী অফিসার বলছে পদক্ষেপ নেওয়ার জন্য সড়ক বিভাগকে চিঠি দিয়েছি। আর সড়ক বিভাগ বলছে ফকিরহাট উপজেলা থেকে এধরনের কোন চিঠি আমরা পাইনি, চিঠি পেলে পদক্ষেপ নেওয়া হবে। ফকিরহাটের চিহ্নিত কাঠ ব্যবসায়ী শেখ সাহিদুজ্জামান নাজু উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এই গাছ গুলি কেটেছে বলে,নাজুর স্বীকারুক্তি এমন একটি অডিও রের্কড দৈনিক খুলনাঞ্চল এর হাতে রয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে নাজু গাছ কেটেছে অথচ উপজেলা নির্বাহী অফিসার ভূমিকা নিয়ে জনমনে দেখা দিয়েছে নানান প্রশ্ন ?
গত ৯ ডিসেম্বর সকাল থেকে ফকিরহাট দিয়াবাড়ী রোডের জোড়া কবর ব্রাক অফিসের সামনের রাস্তার পাশে থেকে কয়েক লক্ষাধীক টাকার মূল্যবান মেহগনী গাছ ৬ টি সরকারী কেটে নিয়েছে গাছ খেকোরা। এনিয়ে দফায় দফায় উপজেলা নির্বাহি অফিসার মোঃ মনোয়ার হোসেন মিটিং সভা ও কমিটি গঠন করেও কোন সুরাহা হচ্ছে না গাছ কাটার। অজানা কারনে বিভিন্ন অজুহাতে কালক্ষেপন করছে কর্তাব্যক্তিরা।
এবিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশ পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার নড়ে চড়ে বসেন। তিনি তাৎক্ষনিক উপজেলা ভূমি কর্মকর্তাকে প্রধান করে একটি কমিটি গঠন করেন। অথচ গাছ কাটার ৪৫ দিন পার হলেও গাছ উদ্ধারের কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না।
গত ৪ জানুয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ফকিরহাট দিয়াবাড়ী রোডের জোড়া কবর ব্রাক অফিসের সামনের রাস্তার পাশে থেকে গত ৯ ও ১০ ডিসেম্বর ৬ টি গাছ কর্তন করার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয় সে কমিটির রির্পোট হিসাবে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে তবে কে বা কারা কেটেছে তার সুনির্দিষ্ট প্রমান পাওয়া যায়নি । যেহেতু গাছটির মালিক সড়ক বিভাগ আমরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ওনাকে লিখিত ভাবে জানিয়ে দিয়েছি গাছ উদ্ধার ও দোসিদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করে মামলা করার জন্য ।
এদিকে ১৯ জানুয়ারী দুপুরে বাগেরহাট সড়ক বিভাগের প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন সাংবাদিকদের জানান, গত দেড় মাস আগে ফকিরহাট এলাকায় সড়ক বিভাগের রাস্তার পাশ থেকে ৬ টি গাছ কে বা কারা কেটে নিয়ে যায় এ খবরটি জানার পর আমি ফকিরহাটের উপজেলা নির্বাহী অফিসার মহদয়কে অবিহিত করি এবং উনি এটা দেখছেন বা ব্যাবস্থা গ্রহন করছে বলে আমাকে অবহিত করেন। পরবর্তীতে উনি একটি তদন্ত কমিটি গঠন করে দেয় এ কমিটি তদন্ত করে রিপোট প্রদান করার কথা এবং এই গাছ উদ্ধার করে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার কথা। আমি আজ পর্যন্ত তদন্ত কমিটির কোন রির্পোট বা ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসারের কোন পত্র হাতে পায় নি । যার জন্য কোন পদক্ষেপ গ্রহন করতে পারিনি। তদন্ত কমিটির রির্পোট হাতে পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য এর আগেও এ এলাকা থেকে একটি সরকারী গাছ এরকম করে কর্তন করা হয়। সেটিও পরে উপজেলা নির্বাহী অফিসারের জিম্মায় রাখা হয়েছিল। সে গাছের কোন হদিস পাওয়া যাচ্ছে না।
ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাস বলেন, ফকিরহাটের বিভিন্ন সড়ক বিশেষ করে সড়ক বিভাগ সহ বিভিন্ন সরকারী গাছ অনিয়ম তান্ত্রিক ভাবে কাটা হচ্ছে । এসব বিষয় উপজেলা পরিষদ জ্ঞাত নই আমাকে জানানো হয়নি। তবে অনিয়মতান্ত্রিক গাছ কাটা হচ্ছে এটা প্রশাসনিক কোন বিষয় নয় এটা সড়ক বিভাগের যারা এটা নিয়ন্ত্রন করে তাদের জবাব দিহিতা করতে হবে। আমি স্পষ্টভাবে বলতে চাই ফকিরহাটে বেশ কিছুদিন যাবত অনিয়মতান্ত্রিক ভাবে অসচ্ছ ভাবে রাস্তার গাছগুলি লোপাট হচ্ছে। এ ব্যাপারে সুষ্ঠ তদন্ত হওয়া উচিত, কারা এটা করেছে তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি হওয়া উচিত। এর সাথে প্রশাসনের লোক, সড়ক বিভাগের লোক আর ঐ সব অসাধু ব্যাবসায়ী হোক যারা রাতের অন্ধকারে প্রশাসন বা সড়ক বিভাগের সাথে যোগ শাযোসে এধরনের কাজ করে থাকে তাদের শাস্তির আওতায় আনা উচিত।
উল্লেখ্য, গত ৯ ও ১০ ডিসেম্বর ২০২২তারিখ সরকারী ছুটিরদিন থাকায় ফকিরহাট দিয়াবাড়ী রোডের জোড়া কবর ব্রাক অফিসের সামনের রাস্তার পাশে থেকে কয়েক লক্ষ্য টাকার ৬ টি সরকারী মূল্যবান গাছ কেটে নিয়েছে গাছ খেকোরা। স্থানিয় দোকানীরা জানান, উৎকুল এলাকার বেল্লাল নামে এক লেবার সর্দার ১০/১৫ জন লেবার নিয়ে এই গাছ গুলি কেটেছে। কার কথায় গাছ কাটছে স্থানীয়রা জানতে চাইলে লেবাররা বলেছে নাজু ভাই টিএনও স্যারের অনুমতি নিয়ে গাছ কাটছে এ শুনে স্থানিয়রা ঝিমিয়ে যান। শুক্রবার ও শনিবার সরকারী ছুটি থাকার সুযোগে গাছ খেকোরা শুক্রবার সকাল থেকে গাছ কাটা শুরু করে । শনিবার বিকালের মধ্যে ৪ টি গাছ নিয়ে যায় গাছ খেকোরা। শনিবার বিকালে বাগেরহাট সড়ক বিভাগের উপ সহকারী প্রকৌশলী মেহেদী হাসান ঘটনা স্থলে গিয়ে গাছ কাটা দেখে সড়কের নির্বাহী প্রকৌশলী কে মুঠোফোনে জানালে রাতে ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন পুলিশ দিয়ে দুটি গাছের ৬ পিচ (লক) তার হেফাজতে নিয়ে দ্বায়সারেন।
এদিকে বাকী ৪ টি গাছ কোথায় আছে ? তার খোজ কেউ করেনি। এলাকা বাসী আরো জানান, দুই দিন দিনের আলোতে ১০/১৫ জন লোক প্রশাসনের নাকের ডগায় বসে ৬টি গাছ কেটেছে প্রশাসন কিছুই জানেনা ? গাছকাটা শেষ হলে রাতে উপজেলা নির্বাহী অফিসার পুলিশ দিয়ে দুটি গাছ হেফাজতে নিয়েছেন। বাকী ৪ টি গাছের সন্ধ্যান পাওয়া যায়নি। এর মধ্যে কি যেন রহস্য লুকিয়ে রয়েছে। কে যেন কাউকে বাঁচানোর চেষ্ঠা করছে। প্রশাসনের কোন এক অশুভ শক্তির কারনে গাছ খেকোরা বেঁচে যাচ্ছে বারবার। #

রূপসায় প্রভাষক ওয়াহিদের মায়ের নামাজের জানাযা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক ওয়াহিদুজ্জামানের মা ও সাবেক প্রাইমারি স্কুল শিক্ষক আবু মুসার স্ত্রী আয়েশা সিদ্দিকা (৬৭) গত ২৪ জানুয়ারি রাত ১১টা ৫ মিনিটের সময় রূপসার টিএসবি ইউনিয়ন এর খাজাডাঙ্গা গ্রামস্থ বাসগৃহে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ৫ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা ২৫ জানুয়ারি সকালে তালিমপুর সিদ্দিকিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে তালিমপুরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন মুকুল, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাই কচি, মাওলানা মোঃ মুজিবুর রহমান, হাফেজ মাওলানা মোঃ মাসুদুর রহমান (বাবু), নুরুল ইসলাম, মাহবুব সরদার, মহিউদ্দিন তানসেন, মোঃ খাজা মহিউদ্দিন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রকিম উদ্দিন, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক নাসির হোসেন সজল, সদস্য আমজাদ হোসেন, বাকী বিল্লাহ, শিক্ষক ফজলুল হক, রফিকুল্লাহ, খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ বেনজীর হোসেন, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফ,ম অহিদুল ইসলাম, যুবলীগ নেতা ইউসুফ শেখ, সিকদার আবু আহমেদ, হাবিবুল্লাহ, আলামিন, ইলিয়াছুর রহমান, রহিম মিনা, কামরুল ইসলাম শেরখানি, মাসুদ রানা, নিয়ামুল সরদার, আহাদুজ্জামান, আব্দুর রউফ, গোলাম মোস্তফা, আব্দুল হাই প্রমুখ।
অপরদিকে তার এ মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন রূপসা মহিলা কলেজ কর্তৃপক্ষ। বিবৃতিদাতারা হলেন- কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মুকুল, অধ্যক্ষ মোঃ আতাহার আলী ফকির, শিক্ষক দীপক কুমার দে, শিপ্রা রানী নন্দী, সুলতানা রাজিয়া, আব্দুল মান্নান, আসাদুজ্জামান, তপন কুমার মন্ডল, অমিত কুমার ঘোষ, আসাদুজ্জামান মিনা, মনিরুজ্জামান, শাহারাজ শাহিন, শারমিন সুলতানা, আয়েশা আরজু, ফারহানা শারমিন, মনিরুজ্জামান, চন্দ্রকান্ত মন্ডল, কাজী রেহেনা, অফিস স্টাফ জসীমউদ্দিন, ফ,ম অয়াহিদুল ইসলাম, মোক্তার হোসেন, আবুল কালাম, মিজানুর রহমান, রেবেকা, মোস্তাফিজ প্রমুখ।

 

খুলনা মহানগর যুবলীগের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কৃতজ্ঞতা প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার নব নির্বাচিত সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন, সকল রাজনৈতিক অভিভাবক ও সহযোদ্ধা নেতা-কর্মীদের কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে প্রথমে নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে বলিয়ান হয়ে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করে বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের অভিভাবক, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট ০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান, নব যুব জাগরনের পথিকৃৎ শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক, রাজপথ থেকে উঠে আসা বিপ্লবী নেতৃত্ব আলহাজ¦ মাইনুল হোসেন খান নিখিল, খুলনা সিটি কর্পোরেশনে মেয়র ও নগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি তালুকদার আব্দুল খালেক, রাজনৈতি শিষ্টাচারের অনন্য উদহারন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র’ খুলনা-০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনার যুব সমাজের অহংকার, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, তারুণ্যের প্রতিক, বাগেরহাট ০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এমডিএ বাবুল রানা, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও প্রিয় অভিভাবক শেখ জালাল উদ্দীন রুবেল, শেখ বেলাল উদ্দীন বাবু খুলনা জেলা ও মহানগর যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের নির্বাচিত করায় চির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে তাদের প্রতি নেৃতৃবৃন্দদের যে আস্থা, স্নেহ ও ভালোবাসা তারা পেয়েছেন তা ধরে রাখতে সর্বদা সচেষ্ট থাকার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেছেন।
এ সময় সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক খুলনা মহানগর যুবলীগের এই সম্মেলনে আগত সকল নেতা কর্মী, সদ্য বিদায়ী আহবায়ক কমিটির নেতৃবৃন্দ, সম্মানিত কাউন্সিলর, ডেলিগেট ও খুলনার যুব সমাজের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, সম্মানিত কাউন্সিলররা যে নিরঙ্কুশ সমর্থন দিয়ে আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন তার প্রতিদান কখনও দেওয়া সম্ভব নয়। একই সাথে তারা বলেছেন, আজকের এই সফল আয়োজন সম্ভব হয়েছে খুলনা মহানগর যুবলীগের সদ্য বিদায়ী আহবায়ক কমিটির নেতৃবৃন্দসহ সকল ডেলিগেট ও নেতা কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায়। আগামী দিনগুলোতেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিতে, জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি, সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, যুব সমাজের অহংকার শেখ সোহেল, শেখ জালাল উদ্দীন রুবেল, এর যে কোন নির্দেশ বাস্তবায়নে নগর যুবলীগের প্রতিটি নেতা কর্মী এমন ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন এর পরিচয় তুলে ধরবে।
এছাড়াও সম্মেলন সফল করতে অক্লান্ত পরিশ্রম করা সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী, শিল্পী ও কলাকুশলী, সিটি কর্পোরেশন এর কর্মকর্তা এবং কর্মচারীসহ, সাজ-শয্যা ও মুদ্রণসহ নানা কাজে নিয়োজিত সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে সভাপতি ও সাধারণ সম্পাদক।

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৪
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৪ জন। আজ বুধবার সকাল এবং বেলা ৩টার দিকে ফকিরহাট ও মোল্লাহাটে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজ বেলা ৩টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী এলাকা থেকে মোটরসাইকেলচালক সুজয় বিশ্বাস খুলনার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন তিনি। কাটাখালী হাইওয়ে পুলিশ তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুজয় খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া গ্রামের অনুকুল বিশ্বাসের ছেলে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছেন।

অপরদিকে মোল্লাহাটে যাত্রীবাহী ফাল্গুনী পরিবহন ও রূপসী বাংলা পরিবহনের সঙ্গে সংঘর্ষে রুবেল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় ১৪ জন আহত হন। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুড়িগাতী সরকারি পুকুর এলাকায় খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল নাটরের লালপুর উপজেলার উদানপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন সিরাজুল ইসলাম (৩০), পারভীন বেগম (৪০) ও সাইফুল ইসলাম। অন্যদের নাম পাওয়া যায়নি। আহতদের ফকিরহাট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, ঢাকাগামী ফাল্গুনী পরিবহন ও খুলনাগামী রূপসী বাংলা পরিবহন ওভার টেকিংয়ের সময় সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ১৫ জন আহত হন। পুলিশ আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাস দুটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

সীমান্ত থেকে সাড়ে ৬ কোটি টাকার ৮ কেজি ¯বর্ণের বার সহ ২ পাচারকারীকে আটক
নিজ¯ব সংবাদদাতা বেনাপোল
ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে সাড়ে ৬ কোটি টাকার ৮ কেজি ১৬৩ গ্রাম ওজনের ৭০ পিচ স্বর্ণসহ দুইজন পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বুধবার (২৫ জানুয়ারি ) সন্ধ্যায় শার্শা উপজেলার কায়বা সীমান্তের একটি আম বাগান থেকে ৭০ পিচ স্বর্নেও বার সহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের দেবেন মোড়লের ছেলে শফিকুল ইসলাম (২৯) ও চাঁদপুর জেলার কচুয়া থানার বট দৈল গ্রামের মৃত রতন প্রধানের ছেলে হান্নান প্রাধান (৩৪)।

২১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ জানান, কায়বা সীমান্ত দিয়ে বিপুল পরিমান স্বর্নের বার পাচার হয়ে ভারতে যাচেছ এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি দল যশোরের শার্শার কায়বা সীমাšবর্তী একটি আম বাগানে অভিযান চালিয়ে সাদা রঙের একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে প্রাইভেটকারটি বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে মিটার বক্সের ভিতর থেকে ৭০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্নের ওজন ৮ কেজি ১৬৩ গ্রাম। যার বাজার মূল্য সাড়ে ৬ কোটি টাকা।
তিনি আরও বলেন, আটক স্বর্ন পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়। আটক স্বর্ন যশোর কাস্টমস ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।

খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশে নিতাই রায় চৌধুরী
দেশে ন্যায়বিচার পাওয়ার সুযোগ নেই সরকার দানবীয় শক্তিতে পরিণত হয়েছে
খবর বিজ্ঞপ্তি
১৫ বছরে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করা হয়েছে অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশে কারো ন্যায় বিচার পাওয়ার সুযোগ নেই। খুলনা বিএনপির ৬৬ নেতাকর্মীর জামিন না-মঞ্জুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, হাইকোর্ট যাদেরকে জামিন দিয়েছে, নিম্ন আদালত তাদেরকে কারাগারে পাঠাতে পারেনা। শেখ মুজিবুর রহমান কন্যা ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব কিছুকে চুরমার করে দিয়ে দানবীয় শক্তিতে পরিণত হয়েছে দাবি করে তিনি বলেন, পৃথিবীর কোন ফ্যাসিবাদী শক্তি টেকেনি। শেখ হাসিনার নিকৃষ্টতম শাসনেরও অবসান ঘটবে।
বুধবার (২৫ জানুয়ারী) খুলনায় বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিকেলে নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর আহবায়ক শফিকুল আলম মনা।
১৯৭৫ সালের ২৫ জানুয়ারী জাতীয় সংসদে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে সংবিধানের চতুর্থ সংশোধনী পাশের মাধ্যমে এক দলীয় বাকশাল কায়েমের মাধ্যমে গণতন্ত্র হত্যার নিন্দনীয় ঘটনার বার্ষিকী স্মরণে এবং দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট, গণ-বিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাজবন্দীদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষনা করে বিএনপি।
তবে রাজনৈতিক নানা ইস্যুকে ছাপিয়ে এদিন বিক্ষুব্ধ নেতাকর্মীরা আটক বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পীসহ ৬৬ জনের মুক্তি দাবি করে মুর্হুমুর্হু শ্লোগানে সমাবেশস্থল প্রকম্পিত করে তোলে।
নিতাই রায় চৌধুরী বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ^াসী রাজনৈতিক দল নয়। গণতান্ত্রিক পন্থায় কোন ভোটে তারা নির্বাচিত হয়নি। ৭৩’ সালে ভোট কারচুপির মাধ্যমে তারা ক্ষমতা দখল করেছিল। গণতন্ত্রের মুক্তি, অর্থনৈতিক স্বাধীনতা, মত প্রকাশের অধিকার ফিরে পাওয়ার জন্য একাত্তর সালে জীবনবাজি রেখে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। অথচ পাক বাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পন করে যারা নিরাপদে পাকিস্তানে চলে গিয়েছিল, তারাই পরবর্তীতে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। চতুর্থ সংশোধনীর মাধ্যমে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে। একদলীয় বাকশাল কায়েম করেছে। চারটি পত্রিকা রেখে সকল গণমাধ্যম বন্ধ করে দিয়েছে। রক্ষীবাহিনী ৩০ হাজার রাজনেতিক কর্মীকে হত্যা করেছিল। দেশপ্রেমিক সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছিল।
শেখ হাসিনাও প্রতিহিংসার রাজনীতি কায়েম করতে গিয়ে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী রেখেছে। তারেক রহমানের দেশে ফেরার পথ রুদ্ধ করেছে। তিনি বলেন, দেশ চায় স্বাধীনতা। জাতি চায় মুক্তি। জনগন চায় পরিবর্তন।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, মোল্লা খায়রুল ইসলাম, আব্দুর রকিব মল্লিক, শের আলম সান্টু, মোস্তফা উল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশারফ হোসেন মফিজ, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, একরামুল হক হেলাল, শেখ সাদী, এনামুল হক সজল, হাফিজুর রহমান মনি, ডাঃ আব্দুল মজিদ, আশফাকুর রহমান কাকন, খায়রুল ইসলাম খান জনি, বেগ তানভিরুল আযম, আবদুস সাত্তার, শেখ শাহিনুল ইসলাম পাখী, অসিম কুমার সাহা, শাকিল আহমেদ দিলু, মুরশিদ কামাল, ইলিয়াস হোসেন মল্লিক, শেখ আসগর আলী, মোঃ হাফিজুর রহমান, এহতেশামুল হক শাওন, সুলতান মাহমুদ, এস এম মুর্শিদুর রহমান লিটন, নাজিরউদ্দিন নান্নু, নাজমুস সাকির পিন্টু, হাবিবুর রহমান বিশ^াস, হাসানউল্লাহ বুলবুল, আরিফুর রহমান, সরোয়ার হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, রফিকুল ইসলাম বাবু, নাসির খান, সরদার আব্দুল মালেক, রাহাত আলী লাচ্চু, মল্লিক আব্দুস সালাম, নাজমুল হুদা চৌধুরী সাগর, শেখ আবুল বাশার, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, শাহাদাত হোসেন ডাবলু, মিজানুর রহমান মিলটন, আলী আক্কাস, শামসুল বারিক পান্না, মুজিবর রহমান, যুবদলের নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, জাবির আলী, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রুনু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, ইউসুফ মোল্লা, মহিলা দলের এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন, শ্রমিক দলের খান ইসমাইল হোসেন, জাসাসের শহিদুল ইসলাম, আজাদ আমিন প্রমুখ।

৬৬ নেতাকর্মীকে গ্রেফতারের নিন্দা
খবর বিজ্ঞপ্তি
গায়েবী মামলায় মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ ৬৬ নেতাকর্মীর জামিন আবেদন না মঞ্জ্রর করে কারাগারে পাঠানোর ঘটনার তিব্র নিন্দা, প্রতিবাদ এবং অবিলম্বে বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম জহির, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু প্রমূখ।

রূপসায় প্রভাষক ওয়াহিদের মায়ের নামাজের জানাযা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক ওয়াহিদুজ্জামানের মা ও সাবেক প্রাইমারি স্কুল শিক্ষক আবু মুসার স্ত্রী আয়েশা সিদ্দিকা (৬৭) গত ২৪ জানুয়ারি রাত ১১টা ৫ মিনিটের সময় রূপসার টিএসবি ইউনিয়ন এর খাজাডাঙ্গা গ্রামস্থ বাসগৃহে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ৫ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা ২৫ জানুয়ারি সকালে তালিমপুর সিদ্দিকিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে তালিমপুরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন মুকুল, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাই কচি, মাওলানা মোঃ মুজিবুর রহমান, হাফেজ মাওলানা মোঃ মাসুদুর রহমান (বাবু), নুরুল ইসলাম, মাহবুব সরদার, মহিউদ্দিন তানসেন, মোঃ খাজা মহিউদ্দিন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রকিম উদ্দিন, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক নাসির হোসেন সজল, সদস্য আমজাদ হোসেন, বাকী বিল্লাহ, শিক্ষক ফজলুল হক, রফিকুল্লাহ, খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ বেনজীর হোসেন, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফ,ম অহিদুল ইসলাম, যুবলীগ নেতা ইউসুফ শেখ, সিকদার আবু আহমেদ, হাবিবুল্লাহ, আলামিন, ইলিয়াছুর রহমান, রহিম মিনা, কামরুল ইসলাম শেরখানি, মাসুদ রানা, নিয়ামুল সরদার, আহাদুজ্জামান, আব্দুর রউফ, গোলাম মোস্তফা, আব্দুল হাই প্রমুখ।
অপরদিকে তার এ মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন রূপসা মহিলা কলেজ কর্তৃপক্ষ। বিবৃতিদাতারা হলেন- কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মুকুল, অধ্যক্ষ মোঃ আতাহার আলী ফকির, শিক্ষক দীপক কুমার দে, শিপ্রা রানী নন্দী, সুলতানা রাজিয়া, আব্দুল মান্নান, আসাদুজ্জামান, তপন কুমার মন্ডল, অমিত কুমার ঘোষ, আসাদুজ্জামান মিনা, মনিরুজ্জামান, শাহারাজ শাহিন, শারমিন সুলতানা, আয়েশা আরজু, ফারহানা শারমিন, মনিরুজ্জামান, চন্দ্রকান্ত মন্ডল, কাজী রেহেনা, অফিস স্টাফ জসীমউদ্দিন, ফ,ম অয়াহিদুল ইসলাম, মোক্তার হোসেন, আবুল কালাম, মিজানুর রহমান, রেবেকা, মোস্তাফিজ প্রমুখ।

সাগরদাঁড়ীতে সাতদিন ব্যাপী মধুমেলার উদ্বোধন
আলমগীর হোসেন, কেশবপুর
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯ তম জন্মবার্ষিকী ও সপ্তাহ ব্যাপী মধুমেলার উদ্বোধন করা হয়েছে। যশোর জেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকালে মধুকবির জন্মভূমি সাগরদাঁড়ীতে ফিতাকেটে মধুমেলার উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মধুসূদন দত্ত অভুতপূর্ব এক প্রবাদ পুরুষ ছিলেন। তিনি পুরানো ধ্যান ধারনা উপেক্ষা করে বাংলা সাহিত্যের নতুন পথ দেখিয়েছেন। এ কারনে যশোরের সাগরদাঁড়ী ধন্য। আধুনিক বাংলা সাহিত্যে তিনি শুধু দেশ নয় পৃথিবীর বুকে নাম করেছেন। স্থানীয় সরকারের যশোরের উপ পরিচালক মোঃ হুসাইন শওকত এর সভাপতিত্বে মধুমেলার উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শাহীন চাকলাদার, ২ আসনের সংসদ সদস্য মোঃ নাসির উদ্দীন, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমিন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত। স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মধুমেলা উদ্যাপন কমিটির সদস্য সচিব এম এম আরাফাত হোসেন। উদ্ধোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে।
উপস্থাপনা করেন সহকারি কমিশনার সৈয়দা তামান্না হোরায়রা ও যশোর জেলা শিশু বিষয়ক কর্মকতার্ সাধন দাস। এসময় সাগড়দাঁড়িতে মধুসূদন বিশ্ববিদ্যালয়ের স্থাপনের দাবিতে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রালয়ের মাননীয় প্রতিমন্ত্রীকে এম খালিদ,এমপি কে স্মারকলিপি প্রদান করেন মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এডভোকেট আবু বকর সিদ্দিক সহ নেতৃবৃন্দ।

রূপসায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন,পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান আজ ২৫ জানুয়ারি দুপুরে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা।

রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন,সহকারী প্রোগ্রামার রেজাউল করিম,একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল,সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা।

বক্তৃতা করেন আব্দুর রহমান ঢালী,আব্দুর কাদের, সাইফুল ইসলাম,মোল্লা সাইফুল্লাহ,শরীফুল ইসলাম সোহাগ,হূমায়ূন কবীর,সুচিত্রা রানী দাস,তাপসী রানী, আসমা খাতুন,গৌর চন্দ্র ঘোষ প্রমূখ।

কাটাখালী বাসস্ট্যান্ডে রোডট্যাঙ্ক’র চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ী নিহত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ডে বসুন্ধরা গ্রুরুপের রোড ট্যাঙ্ক এর চাপায় পিষ্ট হয়ে সুজয় বিশ্বাস (৩৭) নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার বিকেল ৩টায় ২০মিনিটে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী বাসস্ট্যান্ডে এই র্দুঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ রোড ট্যাঙ্কটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। নিহত সুজয় বিশ্বাস খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া গ্রামের মৃতঃ অনুকুল চন্দ্র বিশ্বাস এর পুত্র। ¯’ানীয়রা জানান, বাগেরহাট শহর হতে জরুরী কাজ শেষে সুজয় বিশ্বাস খুলনা অভিমুখে যা”িছলেন। তিনি কাটাখালী মোড় অতিক্রম করার সময় মোংলা হতে মাওয়াগামী ঐ রোড ট্যাঙ্কটি (সামনের নং-খুলনা-ঢ-৬১-০০১৫ ও পিছনে খুলনা-ঢ-৬১-০০১৭) ডানে ঘুরতে গিয়ে তাকে চাপা দিলে ঘটনা ¯’লেই তিনি মারা যান। হাইওয়ে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মোঃ হাসান আলী বলেন, রোড ট্যাঙ্কটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহন করা হ”েছ বলেও তিনি জানান।

মহেশপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল বুধবার সকালে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল বেলুন ফেসটুন উড়িয়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিনেশ চন্দ্র পাল, মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,জাতীয় শ্রমিক লীগের সভাপতি হুমাযুন কবির, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু প্রমুখ।
পরে বিকালে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন, মর্যাদা ও সম্মান নিশ্চিত করেছেন: খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন, মর্যাদা ও সম্মান নিশ্চিত করেছেন। অসহায়, দরিদ্র ও স্বল্প আয়ের মানুষকে সহায়তা দানের মাধ্যমে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটিয়েছেন। তাই আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

সিটি মেয়র বুধবার বেলা ১১ টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ৩১টি ওয়ার্ডের কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি’র (সিডিসি) নেতৃবৃন্দের সাথে প্রকল্প বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। নগরীর তৃণমূল পর্যায়ের উন্নয়ন কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প’ এর আওতায় এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, বর্তমান সরকারের সময়ে খুলনা মহানগরীতে ব্যাপক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী খুলনা মহানগরীর উন্নয়নে প্রায় দু হাজার চার’শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন যার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পে’র মাধ্যমেও প্রান্তিক এলাকায় অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রদান করা হচ্ছে। এ সকল সহযোগিতার মাধ্যমে স্বল্প আয়ের মানুষ আত্মনির্ভরশীল হচ্ছে। নগরবাসীর সহযোগিতায় উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।

কেসিসি’র চীফ প্লানিং অফিসার ও প্রকল্পের সদস্য সচিব আবির উল জব্বার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মেয়র প্যানেলের সদস্য এ্যাড. মেমোরী সুফিয়া রহমান শুনু। সভায় স্বাগত বক্তৃতা করেন প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ মোস্তফা। সভায় প্রকল্পের কর্মকর্তাসহ সিডিসি নেতৃবৃন্দ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

৭ টি ট্রলার সহ ৪৫ জেলে আটক

কয়রা(খুলনা)প্রতিনিধি
সুন্দরবন খুলনা রেঞ্জের স্মার্ট টিমের সদস্যরা পুর্ব সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ টি ইঞ্জিন চালিত ট্রলার, ১৪ টি ডিঙ্গি নৌকা, অবৈধজাল, প্রজনন মৌসুমে নিষিদ্ধ কাঁকড়া উদ্ধার সহ ৪৫ জেলেকে আটক করেছে। জানা গেছে সুন্দরবন খুলনা রেঞ্জের স্মার্ট টিমের টিম লিডার মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে গত ১৮ জানুয়ারী হতে ২৪ জানুয়ারী সপ্তাহ ব্যাপী অভিযান চালিয়ে ট্রলার, নৌকা, অবৈধ জাল সহ তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলে ও মালামাল কোকিলমুনি শ্যালার চর, কটকা, সুপতী. চরাপুটিয়া, ঝাপসী স্টেশন ও ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, আটককৃত মালামাল ও জেলে আটকের ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

কয়রায় গাঁজাগাছ সহ মাদক ব্যবসায়ী আটক

কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিনটি গাঁজাগাছ সহ আবারুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করছে। গতকাল বুধবার ভোর সাড়ে চার টায় উপজেলার বাগালী ইউনিয়নের আর্জুনপুর মোল্লা বাড়ীতে লাগানো গাছ সহ তাকে আটক করা হয়। আটককুত আবারুল অর্জুনপুর গ্রামের মৃত বছির মোড়লের পুত্র। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) বলেন, কয়রা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে তিনটি গাঁজাগাছ সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন ভাতাসহ ৫ দফা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
বকেয়া বেতন ভাতা পরিশোধসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা এ মানববন্ধনের আয়োজন করে । ঘন্টাব্যাপী মানববন্ধনে ব্যানার, ফেস্টুন, লিফলেট নিয়ে সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়। এতে চীফ মেডিকেল অফিসার ডাঃ বাহারুল ইসলাম, ডেপুটি চীফ মেডিকেল অফিসার মাসুদ আহমেদ সোহেল ও প্রশাসনিক কর্মকর্তা শামিম ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করে বলেন, ডায়াবেটিক সমিতির সভাপতি মীর নাসির উদ্দিন ও কোষাধ্যক্ষ নারায়ন চন্দ্র বিশ^াস যোগসাজস করে বেতন ভাতা বন্ধ রেখেছে। সম্প্রতি ল্যাপরোস কপি মেশিন ১৭ লাখ টাকা মূল্যে কিনে ৩৮ লাখ টাকা মূল্য দেখিয়ে বিল ভাউচার তুলে তা আত্মসাৎ করেছেন। এছাড়াও ব্যপক অনিয়ম ও দুর্ণীতি করে সভাপতি ক্ষমতার দাপট দেখিয়ে পার পেয়ে যাচ্ছে। অবিলম্বে সভাপতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি দেওয়া হয়।
অভিযুক্ত সভাপতি মীর নাসির উদ্দিন বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। ডায়বেটিক সমিতির অনেক আভ্যন্তরীন বিষয় আছে যা বলে বুঝানো যাবে না।

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ১ যুবকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কোটচাদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ১ যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে উপজেলার কলেজ রেলগেট এলাকায় । নিহত ব্যক্তির পকেটে একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়। যার ঠিকানা জেলার মহেশপুর উপজেলার পাথরা ঢাকা পাড়ার গ্রামের মনির হোসেন, পিতা মৃত মফিজ উদ্দিন।
কোটচাদপুর স্টেশন মাস্টার আব্দুল মজিদ ও স্থানীয়রা জানান, উপজেলার কলেজ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ১ যুবকের মৃত্যু হয়েছে। সকালে স্থানীয়রা রেল লাইনে ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পেয়ে স্টেশন মাস্টারকে খবর দেয়। খবর পেয়ে যশোর জিআরপি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তবে নিহতের পাশে রেল লাইনের সাথে রশি বাধা ছিলে। নিহতের কাছে পাওয়া জাতীয় পরিচয় পত্র তার কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ডুমুরিয়ায় কৃষ্ণনগর এমবিবিএস হাইস্কুলে সভাপতি স্বপন বিশ্বাস
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় কৃষ্ণনগর এমবিবিএস মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদে স্বপন কুমার বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। বুধবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উপ¯ি’ত নির্বাচিত ৫জন অভিভাবক সদস্য ও ৩জন শিক্ষক প্রতিনিধির সর্ব সম্মতিক্রমে তিনি নির্বাচিত হন। তিনি যশোর পিটিআইয়ের অবসরপ্রাপ্ত সহকারী সুপারিনটেনডেন্ট। নির্বাচন পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস।

ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির আহ্বায়ক কমিটি গঠন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা দলিল লেখক সমিতির নির্বাচন উপলক্ষে পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে সমিতির নিজস্ব কার্যালয়ে সমিতির সভাপতি সরদার নুরুল হকের সভাপতিত্বে এক সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে মোঃ আশরাফ আলী খান কে আহ্বায়ক আকতার হোসেন শেখ, রওনাকুল ইসলাম, সুজিত কুমার বর্ধন ও রঞ্জন কুমার মন্ডল কে সদস্য করা হয়েছে।

ডুমুরিয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে স্বাধীনতা চত্বর মাঠে অনুষ্ঠানের সমাপণী ও পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, টিকেন্দ্রনাথ সানা,অধ্যক্ষ মনিরুল ইসলাম, আব্দুস সালাম মিয়া ও সালমা রহমান। মেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ ডুমুরিয়া মহাবিদ্যালয়, স্কুল পর্যায়ে ডুমুরিয়া সরকারি উ”চ বালিকা বিদ্যালয়, মাদ্রাসা পর্যায়ে মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মাদ্রাসা অধ্যক্ষ মোঃ মহিবুর রহমান, শ্রেষ্ঠ শিক্ষক রেজোয়ান শেখ ও শ্রেষ্ঠ শিক্ষার্থী অর্ণিকা সরকার খুশি ও আনতারা ফাইরুজ নির্বাচিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

খুবি উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাতকালে সাবেক শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান
পদ্মাসেতু পরবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সম্ভাবনা নিয়ে গবেষণায় খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
খবর বিজ্ঞপ্তি
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এর নির্বাহী সভাপতি ড. হোসেন জিল্লুর রহমান ২৫ জানুয়ারি (বুধবার) বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপাচার্য তাঁকে বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা-গবেষণা, স্বতন্ত্র অর্জন ও ভবিষ্যত পরিকল্পনার উল্লেখযোগ্য দিক তুলে ধরেন।
সাবেক শিক্ষা উপদেষ্টা নতুন প্রজন্মের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল একাডেমিক পরিবেশ, শিক্ষকদের গবেষণা মনস্কতা, অর্জন ও অগ্রগতিকে অত্যন্ত আশাব্যঞ্জক বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, জলবায়ুগত পরিবর্তন ও পদ্মাসেতু পরবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্থ-সামাজিক রূপান্তরের ধারা এবং বিনিয়োগসহ অন্যান্য সুযোগ ও সম্ভাবনার নানা ক্ষেত্র নিয়ে গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিতে পারে। এ অঞ্চলের সমস্যা ও সম্ভানার ক্ষেত্র চিহ্নিত করে দিকনির্দেশনা দেওয়া গেলে এবং সরকার সে ভিত্তিতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুললে এ অঞ্চলে বিনিয়োগ ও বাণিজ্যে বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, কোনো অঞ্চলে বিদেশি বিনিয়োগকারীরা তখনই বিনিয়োগে আগ্রহী হবে, যখন প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গড়ে উঠবে। বিনিয়োগের উপযুক্ত ক্ষেত্র চিহ্নিত করা এবং পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা এখন জরুরি। তিনি বলেন, মোংলা সামুদ্রিক বন্দরের বিকাশ হচ্ছে, ব্যবহার বাড়ছে এবং ভবিষ্যৎ পরিকল্পনাও রয়েছে। তবে সন্নিহিত শহর আধুনিকমানের নয়। বিশ্বমানের বন্দরের পাশাপাশি বিশ্বমানের শহর পরিপূরক।
উপাচার্য সাবেক উপদেষ্টার পর্যবেক্ষণের প্রেক্ষিতে বলেন, দেশের অন্যসব অঞ্চলের তুলনায় নানাদিক থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রতিবেশ ও পরিবেশগত বৈচিত্র্য রয়েছে। জলবায়ুগত পরিবর্তনের প্রভাব এ অঞ্চলেই বেশি। নানামাত্রিক বিরূপতার মধ্যেও মানুষ খাপ খাইয়ে নিতে ক্রমাগতভাবে লড়াই করে যাচ্ছে। বিনিয়োগ বা বাণিজ্যিক বিকাশের ক্ষেত্রে সুন্দরবনের সাসটেইনিবিলিটির প্যারামিটারগুলোতে বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্বারোপ বাঞ্ছনীয়। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের বিভিন্ন বিষয়সহ নানামুখী গবেষণা হচ্ছে। আমরা যেকোনো জাতীয় এবং আন্তর্জাতিক গবেষণা বা প্রকল্পে অংশগ্রহণ এবং এসব গবেষণার কাজে খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের অন্তর্ভুক্তির ব্যাপারে আগ্রহী। সাক্ষাতকালে আলোচনা শেষে তিনি সাবেক উপদেষ্টাকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের প্রফেসর ড. তানজিল সওগাত, সহযোগী অধ্যাপক ড. শিল্পী রায়, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা এবং ব্রাকের পার্টনারশিপ স্ট্রেংদেনিং ইউনিটের খুলনা বিভাগীয় ব্যবস্থাপক মো. আবু সাঈদ উপস্থিত ছিলেন। পরে তিনি খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন এবং ইউআরপি ডিসিপ্লিনের প্রধান ও সিনিয়র শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি ইউআরপি ডিসিপ্লিনে অবস্থিত সাসটেইনেবল, হেলদি এন্ড লার্নিং সিটিস এন্ড নেইবারহুড শীর্ষক প্রকল্প অফিস পরিদর্শন করেন। প্রকল্পের বাংলাদেশ অংশের প্রধান গবেষক ড. শিল্পী রায় তাকে স্বাগত জানান এবং গবেষণার ফলাফল সম্পর্কে অবহিত করেন।
উল্লেখ্য, পিপিআরসির নির্বাহী সভাপতি ড. হোসেন জিল্লুর রহমান দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলবায়ু পরিবর্তন এবং পদ্মাসেতু পরবর্তী প্রভাব সরেজমিনে দেখার জন্য উপকূলীয় অঞ্চল সফর করেন।

খুবিতে বাণী অর্চনা উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
আজ ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) বাণী অর্চনা (সরস্বতী পূজা) উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের মন্দিরে প্রতিমা স্থাপন, সকাল সাড়ে ৯টায় দেবীর আমন্ত্রণ, সকাল সাড়ে ১০টায় পুষ্পাঞ্জলি নিবেদন, সকাল সাড়ে ১১টায় প্রসাদ বিতরণ এবং বিকেল সাড়ে ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

খুবির সামাজিক বিজ্ঞান স্কুল আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু শুক্রবার
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের আয়োজনে দু’দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আগামী ২৭ জানুয়ারি (শুক্রবার)। এদিন সকাল ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সভাপতিত্ব করবেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান। দ্বিতীয় দিন আগামী ২৮ জানুয়ারি (শনিবার) বিকাল ৩.৪৫ মিনিটে একই স্থানে সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হবে।
এ সম্মেলনে ৯টি ভিন্ন থিমের ওপর মোট ৫৮টি গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করা হবে। সম্মেলনে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, আমেরিকা ও আরব আমিরাত থেকে সশরীরে ও ভার্চুয়ালি অংশগ্রহণকারীরা যোগ দেবেন। এই সম্মেলনে কিনোট স্পিকার হিসেবে ড. হাবিবুল হক খন্দকার (যায়েদ বিশ্ববিদ্যালয়, আবুধাবি, আরব আমিরাত), ড. আসাদুল ইসলাম (মোনাশ বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া) এবং ড. কাবেরি গাইন (ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ) বক্তব্য রাখবেন।

আড়ংঘাটা বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা
খবর বিজ্ঞপ্তি :
দীর্ঘদিন পর হলেও আড়ংঘাটা বাজার বণিক সমিতির কমিটি বিলুপ্ত ঘোষণা হওয়ার পর বাজার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গত ২৩ শে জানুয়ারি ০৫ নং ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ১১ সদস্য বিশিষ্ট আয়বায়ক কমিটি ঘোষণা করেন আড়ংঘাটা ০৫ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফরিদ আক্তার। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক জরুরী সভায় এস এম ফরিদ আক্তারের সভাপতি সকলের সম্মতি ক্রমে প্যানেল চেয়ারম্যান ১ ও আড়ংঘাটা ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহেল সরদার কে আহবায়ক ও বারবার নির্বাচিত ইউপি সদস্য মোঃ আল আমিন শেখ কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য তাসলিমা বেগম, মিসেস ফারজানা বিউটি, শিউলি আক্তার, রাজাউর রহমান প্রিন্স, মোঃ রাজু আহমেদ, মোঃ জিল্লুর মোড়ল, মোঃ রবিউল গাজী, মোঃ সেলিমুল ইসলাম, মোঃ ইউসুফ মোল্লা, মোঃ নাসির উদ্দিন, মোঃ ফারুক হোসেন, মোঃ শাহিন শেখ, মোঃ শামসুর রহমান প্রমুখ। এই কমিটিকে অতি দ্রুত সকল দোকানদারদের উপস্থিতিতে একটি নির্বাচনের মাধ্যমে বাজার উন্নয়নে পূর্ণাঙ্গ কমিটির করার জন্য আহ্বান জানানো হয়।

খুলনার দাকোপ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মে এলাকাবাসী অতিষ্ঠ যেন দেখার কেউ নাই

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মে এলাকাবাসী অতিষ্ঠ যেন দেখার কেউ নাই। এলাকাবাসীর প্রশ্ন দাকোপ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজির পরীক্ষা নিরীক্ষা করছে কারা? এছাড়া নার্সদের অবহেলা ওষুধ না পেয়ে রোগীরা হতাশ। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান অবস্থা ও চিত্র। নাই ওষুধ, নার্সদের অবহেলা আর ডাক্তারদের না পাওয়ার একাদিক অভিযোগ রোগীদের মধ্যে। অভিযোগের ভিক্তিতে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে দেখা যায় টিকিট কাউন্টারের সামনে কয়েক জন মহিলা ও পুরুষ আর বৃদ্ধ লোক দাড়িয়ে আছে। তাদের কাছে গিয়ে জানা যায়, তাদের প্রত্যেকের বাড়ি সুতারখালী, কামার খোলা, দাকোপ, সাহেবের আবাদ, বারুইখালী, বাজুয়ার হরিনটা গ্রামে। তারা সকাল ৭ টার সময় বাড়ি থেকে বের হয়ে কেউ ট্রলার যোগে, কেউ নসিমনে, কেউ ইজিবাইকে, কেউ আবার হেটে হেটে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন ডাক্তার দেখাতে। কথা বলে জানা যায়, তারা সবাই হতদরিদ্র গরীব খেটে খাওয়া মানুষ। তাদের মধ্যে বৃদ্ধ বিরেন্দ্রনাথ রায় তিনি সাংবাদিকদের জানান, সরকারী ওষুধ খায় কারা? যারা গরীব তারা। আমাদের মত গরীব মানুষেরা খাই ফ্রি ওষুধ। এত বড় হাসপাতাল পনের দিনের মত ওষুধ নেই। এ কেবল দুঃখ জনক।
হাসপাতালে আসা রোগীদের সাথে কথা বলে জানা যায়, সকাল ১০টার সময় টিকিট কাউন্টার থেকে ৩ টাকা দিয়ে টিকিট নিয়ে প্রথমে জরুরী বিভাগের ভিতর ডাক্তারের কাছে। পরে জরুরী বিভাগ থেকে বললো, ওই পাশে ডাক্তার আছে ওদের ওখানে দেখান। এখানে ঝামেলা করবেন না। এবার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে মাত্র কয়েক হাত দুরে প্যাথলজির সামনে হাজির। সেখানেও চরম অনিয়ম জীবনের রোগ নির্ণয়ের পরিক্ষার তথ্যের সত্যতায় সন্দেহ। প্যাথলজির পরিক্ষা নিরিক্ষার চুড়ান্ত তথ্যের দায়িত্বে থাকা রাহুল নাই। প্যাথলজির দায়িত্বে থেকে পরিক্ষা নিরিক্ষা দিয়ে যাচ্ছেন ওয়ার্ড বয় সাইফুল ইসলাম। প্যাথলজির দায়িত্বে থাকা রাহুল ছুটিতে বা অনুপস্থিত থাকলেও পরিক্ষা নিরিক্ষা থেমে থাকে না। এ পরীক্ষা নিরীক্ষা করেন হাসপাতালের সামান্য একজন ওয়ার্ড বয়। এই ওয়ার্ড বয় সাইফুল ইসলামের কাজ কি? পরীক্ষা নিরীক্ষা করার অভিজ্ঞতা কি তার আছে?
এ সব বিষয়ে জানতে এবার প্যাথলজির সামনে হাজির হলে প্যাথলজির রাহুল সাংবাদিকদের জানান, সে ছুটিতে বা বাইরে থাকলে কোন অবস্থায় পরিক্ষা নিরিক্ষা করা হয় না। ডাকা হলো ওয়ার্ড বয় সাইফুল ইসলামকে, জানতে চাওয়া হলো রাহুল সাহেবের অনুপস্থিতে কোন পরিক্ষা নিরিক্ষা করা হয় কি না। তিনি অস্বীকার করলেও খাতা কলমে বেরিয়ে এলো বাস্তব ঘটনা। রাহুল সাহেবের অনুপস্থিতে শনিবার ও রবিবারও হয় পরীক্ষা। প্যাথলজির খাতায় সুদীপ্ত, হিরা বেগম, পরীক্ষা নিরীক্ষার করার প্রস্তুতি তথ্য পাওয়া যায়। তাছাড়া তিনি যে পরীক্ষা নিরীক্ষা করেছেন, এমন প্রমান তার নামে পূর্বেও রয়েছে। দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আর একটি বিষয়, খুব জরুরী দুঃখজনক ব্যাপার, ডাঃ সন্তোষ কুমার মজুমদার চালনা ক্লিনিক নামের প্রতিষ্ঠানের মালিক তিনি নিজে সেখানে রোগী পাঠিয়ে দেন। তাছাড়া নার্স, ওয়ার্ড বয়, তারও চালনা ক্লিনিকে রোগী পাঠান এমন প্রমানও রয়েছে। রোগীদের সাথে কথা বলে জানা যায়, চালনা ক্লিনিকে ডাঃ সন্তোষ কুমার মজুমদার রোগীদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য পাঠিয়ে দেন। গোপন সংবাদের ভিত্তিতে আরো জানা যায়, ডাঃ সন্তোষ কুমার মজুমদার চালনা ক্লিনিকের শেয়ারিং একজন মালিক। এমনও প্রমাণ মিলেছে যে, রোগী যদি চালনা ক্লিনিক থেকে পরিক্ষা নিরিক্ষা না করেন তাহলে রোগীর পরীক্ষা নিরীক্ষা দেখেন না। এবার ভিতরে প্রবেশ করে জানা যায়, হাসপাতাল রোগীদের খাবারেও অনিয়ম। সরকারী নাই কোন নিয়ম বাঁধা, ইচ্ছে মতে চলছে খাবার ব্যবস্থাপনা। আর একটি বিষয় খুব দুঃখজনক হলেও বাস্তব নবনার্সদের হাতে থাকে বড় আয়নার মত ফোন, সুন্দর চেহায়ারা দেখার জন্য লাগে না আয়না।
কয়েক দিন আগে ভর্তি ছিলেন, রোগী বিশ্বজিৎ, তানিয়া, বিউটি, গোলাম রসুল, ইব্রাহিম খলিল, মারুফা, রোগীর আত্নীয়রা জানান, নতুন সুন্দরী নার্সদের কাছে গেলে একের থেকে দুই বার কোন কিছুই জিজ্ঞেসা করলে খাবো খাবো করে মেজাজ দেখায়। মনে হয় নার্স না হয়ে, জজ কোর্টে চাকরি হলে ভাল হতো। প্যাথলজির বিষয় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা পরিচালক ডাঃ সুদীপ বালার নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, কোন প্রকার অনিয়ম করার সুযোগ নাই তাছাড়া এমনটার সত্যতার প্রমান পেলে তৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে। আর তাছাড়া রাহুল আমার হাসপাতালের কেউ নয়। তিনি ব্র্যাকের কর্মকর্তা। দাকোপ উপজেলার এলাকা বাসি ও সুলীল সমাজের মানুষের দাবি দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চরম অনিয়ম আর দালালের স্থান হয়ে গেছে।
এভাবে হাসপাতাল চলতে থাকলে চরমভাবে দুর্ভোগ পোহাতে হবে রোগীদের। তাই দাকোপ উপজেলাবাসী দাকোপ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত পরিচালক ও সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এই অনিয়মের হাত থেকে দাকোপের একটি মাত্র হাসপাতাল দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্সকে বাঁচাতে সকলে এগিয়ে আসেন এবং এই অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করার জন্য।

দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য, দুই দোকানীকে অর্থদণ্ড

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখার দায়ে মোংলায় দুই দোকানীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুর ১২টার দিকে মোংলা বন্দর শিল্প এলাকার দিগরাজ বাজারে অভিযান চালিয়ে দুই দোকানীকে এ অর্থদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ জানান, মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর নিয়মনীতি লঙ্গন করে দোকানে মেয়াদ উত্তীর্ণ মৎস্য ও পশু খাদ্য রাখায় দোকানী অজয় সাহাকে ৫ হাজার ও নিরঞ্জন সাহাকে ৩ হাজার টাকা নগদ অর্থদন্ড দেয়া হয়েছে। তিনি বলেন, এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রি করে ভোক্তা সাধারণের সাথে প্রতারণা ও ঠকানোর মত সুযোগ দেয়া হবেনা কোন দোকানীকে। ভোক্তা অধিকার সংরক্ষণে স্থানীয় প্রশাসন সব সময় কঠোর অবস্থানে থাকবেন বলেও জানান তিনি। এ অভিযানে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর দাশের সাথে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামসহ পুলিশ সদস্যরা।

দাকোপে শ্রীবেন্দে দাসীর দাবি আমারে একটু থাহার জাগা করে দিলে শান্তি মতো থাকতি পারতাম
মোঃ শামীম হোসেন – বাজুয়া
খুলনার দাকোপে শ্রীবেন্দে দাসীর দাবি আমারে একটু থাহার জাগা করে দিলে শান্তি মতো থাকতি পারতাম’ আমার কোন স্থান নেই। বাড়িঘর, ছেলে স্বামী, থাকার জায়গা কিছুই নাই। পথে-ঘাটে যেখানে সেখান থ্যাহে বেড়াচ্ছি। আশে পাশের মানুষ একটু সাহায্য দে। তাই দিয়ে খাই, আর মানুষের বাড়ির সামনে রাস্তার পাশে থাহি আর কোনমতে খ্যায়ে না খ্যায়ে দিন কাটাই। শীতের কোন কাপড় নেই। শীতের কারণে তেমন বাইরে বেরোতে পারি না। সরকারি সাহায্য একটা বয়স্ক ভাতা আছে। মাসে ৩০০ টাহা পাই। তা দিয়ে কি হয়! খ্যায়ে না খ্যায়ে দিন কাটাই। খুব কষ্ট হচ্ছে। স্বামী মারা গেছে ১২ বছর আগে। সেই থেকে কষ্ট শুরু হইছে। ছেলে নেই, মারা গেছে আর একটা মেয়ে সেও তারমত থাকে। আত্মীয়-স্বজন বুলতিও তেমন কেউ নেই। দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ধোপাধি গ্রামের কবিরাজ বাড়ির ভাঙা বারান্দায় থাকতাম পলিথিন টানিয়ে। সেহানেও সব মরে ছ্যাড়ে গেছে। স্বামীর যা জায়গা জমি ছিল তা শরিকরা ও আশেপাশের মানুষেরা ফাঁকি দিয়ে নিয়ে গেছে। এখন রাস্তার পাশে পলিথিন টানিয়ে থাকি। তাও আবার শুনছি এখানে থাকা যাবে না। আমারতো থাহার কোন জাগা নেই। কোথায় যাবানি? সরকারের তে তাই আমারে একটু জায়গা করে দিলে শান্তি মতো থাকতি পারতাম। তা ছাড়া আমার কোনো পথ নেই। আমি এহন কোন স্থানে যাবো? আর সেই চিন্তায় আমার খাহা ঘোম নাই। এভাবেই আমাদের প্রতিবেদকের কাছে জীবন সংগ্রামে টিকে থাকার কষ্টের বর্ণনা দিচ্ছিলেন ৭৫ বছরের ঊর্ধ্বে বয়সী স্বামীহারা, সন্তান ছাড়া গৃহহীন, ভূমিহীন এক অসহায় বৃদ্ধার আকুতি প্রকাশ করেন। নাম তার শ্রীবেন্দে দাসি। দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ধোপাধি গ্রামের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। বুধবার ( ২৫ জানুয়ারি) সকালে অসহায় এ বৃদ্ধা রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় পেলাম। কনকনে শীতের মাঝে শাড়ীর এক টুকরো কাপড় জড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে ছিলেন উষ্ণতার আশায়। এ প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় প্রচন্ড শীতে ঠকঠক করে কাঁপছিলেন। আর তার এ দুরাবস্থার বর্নণা দিতে রাখলেন। যা সহ্য করা বড়ই কষ্টের ব্যাপার। তার এতো কষ্টের জীবনের কথা সহ্য করতে না পেরে তাৎক্ষণিকভাবে বৃদ্ধার হাতে পকেট থেকে টাকা বের করে তার হাতে ধরিয়ে দিলাম। কিঞ্চিৎ খুশি হয়ে বৃদ্ধা বললেন, আর কিছু দিবেন না? উত্তরে বললাম, আমি কোনও চেয়ারম্যান, মেম্বর বা সরকারি কর্মকর্তা না, সামান্য একজন সাংবাদিক। সকালে বৃদ্ধার অসহায়ত্বের এ কাহিনী শোনার পর তার জন্য কিছু করার স্বপ্ন জাগলো তাই বিভিন্ন সমাজ সেবকদের সাথে তার ব্যাপারে আলাপ করে তার সাহায্যর কথা জানানো হয়েছে সকলে বললো দেখছি কি করা যায়। সরকারের কাছে শ্রীবেন্দে দাসীর আকুতি ‘আমারে একটু থাহার জাগা করে দিলে শান্তি মতো থাকতি পারতাম। স্বামীহারা, সন্তানহারা, অসহায়, বৃদ্ধা শ্রীবেন্দে দাসীর আকুতি সংশ্লিষ্টদের কাছে পৌঁছাবে বলে তার প্রত্যাশা।

মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় সার বোঝাই কার্গো জাহাজ ডুবি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া এলাকায় সার বোঝাই একটি কার্গো ডুবে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে অপর একটি বিদেশী বাণিজ্যিক জাহাজের সাথে ধাক্কা লেগে কার্গোটি ডুবে যায়। জাহাজটিতে থাকা ৮জন ষ্টাফকে উদ্ধার করেছেন আশপাশের নৌযানের ষ্টাফ ও কোস্ট গার্ড সদস্যরা। কার্গোটি মুল চ্যানেলে ডুবলেও এ চ্যানেল দিয়ে নৌ চলাচল স্বাভাবিক ও ঝুঁকিমুক্ত রয়েছে বলে জানিয়েছেন বন্দরের হারবার বিভাগ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বুধবার দুপুরে জানান, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে বন্দর চ্যানেলের হাড়বাড়ীয়ার ৯ নম্বর এ্যাংকোরেজে থাকা বিদেশী বাণিজ্যিক জাহাজ এম,ভি ভিটা অলিম্পিক থেকে প্রায় ৫শ মেট্টিক টন সার (এমওপি) বোঝাই করে কার্গো জাহাজ এম,ভি শাহজালাল এক্সপ্রেস খুলনার শিরোমনির উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে অন্ধকার ও ঘন কুয়াশার কারণে ৮নম্বর এ্যাংকোরেজে থাকা বিদেশী বাণিজ্যিক জাহাজ এম,ভি সুপ্রীম ভেলর’র পিছনে ধাক্কা লাগে। এতে কার্গোটি সেখানে ডুবে যায়। ডুবে যাওয়া কার্গো জাহাজে থাকা ৮ষ্টাফকে রাতেই উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করেন কোস্ট গার্ড পশ্চিম জোন সদস্যরা ও অপর নৌযানের ষ্টাফেরা।
বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, ৫শ মেট্টিক টন সার নিয়ে কার্গো জাহাজ এম,ভি শাহজালাল এক্সপ্রেস মুল চ্যানেলে ডুবে গেলেও বর্তমানে ওই চ্যানেল দিয়ে অন্যান্য নৌযান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক ও ঝুঁকিমুক্ত রয়েছে। বুধবার সকালে দুর্ঘটনাকবলিত স্থানে রেড মার্কিং করার জন্য হারবার বিভাগের একটি টিম পাঠানো হয়েছে। ডুবে যাওয়া কার্গোটির ফিটনেস সার্টিফিকেট রয়েছে বলেও জানান তিনি।

বিদেশী জাহাজ এম,ভি ভিটা অলিম্পিক জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট পার্ক শিপিংয়ের খুলনার ম্যানেজার মোঃ মিজানুর রহমান বলেন, ভিটা অলিম্পিক জাহাজ থেকে প্রায় ৪শ মেঃ টন সার নিয়ে খুলনায় যাওয়ার পথে কার্গো জাহাজ এম,ভি শাহজালাল এক্সপ্রেস অপর একটি বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। তবে জাহাজের মালিক কে তা জানাতে পারেননি তিনি। তবে ডুবে যাওয়া জাহাজের ৭জন ষ্টাফ ও ১জন নিরাপত্তা কর্মী পাশে থাকা এম.ভি নয়ন শয়ন ও মাহমুদ রায়হান নামক কার্গো জাহাজে রয়েছেন।
এদিকে দুর্ঘটনাকবলিত স্থানে গত রাত থেকেই ষ্টাফ উদ্ধার তৎপরতার জন্য ৫সদস্যের দুইটি টিম অবস্থান করছেন।
সার বোঝাই কার্গো জাহাজ ডুবির ঘটনায় সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, পশুর চ্যানেলের সুন্দরবনের অভ্যন্তরে সার বোঝাই নৌযান ডুবিতে প্রথমত ক্ষতির আশংকা হলো সার জলজপ্রাণীর কোন খাবার নয়, সেহেতু জলজপ্রাণীর ক্ষতি হতে পারে। অপরদিকে বিভিন্ন সময়ে ডুবন্ত নৌযান উত্তোলনে বিলম্ব হওয়ায় চ্যানেলে পলি পড়ে নাব্যতা সংকটের ঝুঁকি বাড়ছে। তিনি আরো বলেন, এছাড়াও ফিটনেসবিহীন নৌযান চলচলা বন্ধে সংশ্লিষ্টদের কঠোর ও সর্তকীকরণ ব্যবস্থা গ্রহণে আন্তরিক হতে হবে বলে মনে করেন তিনি।

খুলনায় আলোচিত স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার চার্জ গঠণ শুণানী আজ
স্টাফ রিপোর্টার
খুলনায় আলোচিত স্ত্রী খুকুমনি (১৯) কে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী মোঃ কামরুল ইসলাম ওরফে স্বাধীন (২৯) বিরুদ্ধে চার্জ গঠনের আজ ২৬জানুয়ারি খুলনা মহানগর দায়রা জজ আদালতে এ শুনাণী হওয়ার দিন ধার্য্য রয়েছে। গত বছরের ৩১ আগস্ট আলোচিত ও লোমহর্ষক এ মামলায় তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা মডেল থানার এসআই বিপ¬ব বিশ্বাস আদালতে চার্জশিট দাখিল করেন। ওই তদন্ত প্রতিবেদন (চার্জাশটে) খুকুমনিকে পরিকল্পতিভাবে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে দন্ডবিধির ৩০২ ধারায় আসামি স্বাধীনকে অভিযুক্ত করা হয় (নং-১৮৭)। মামলার বাদি পক্ষের আইনজীবী এস এম মাসুদুর রহমান এবিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, খুলনার সোনাডাঙ্গা মডেল থানাধীন আল ফারুক মাদরাসা রোডের মোঃ হাবিবুল¬াহর বাড়ির ভাড়া থাকেন শিউলী বেগম। ২০২১ সালে মোঃ কামরুল ইসলাম ওরফে স্বাধীনের সাথে শিউলী বেগমের মেয়ে খুকুমনির বিয়ে হয়। মেয়ে ও জামাতা তার কাছেই থাকত। তিনি বাগেরহাটের স্মরনখোলায় অসুস্থ্য মাকে দেখতে যান। তার স্বামী কাজের তাগিদে যশোরের কেশবপুরে গিয়েছিলেন। সেই সুযোগে ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে মো. কামরুল ইসলাম স্বাধীন তার স্ত্রী খুকুমনিকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। টের পেয়ে বাড়ির মালিক ও তার স্ত্রী ওই ঘরের দরজা আঘাত করলে স্বাধীন খুলে দেয়। আগুনের বিষয়ে সে তাৎক্ষণিক বাড়ির মালিক ও তার স্ত্রীকে জানায় চা বানাতে গিয়ে খুকুমনির গায়ে আগুন লেগেছে। পরে দ্রুত অগ্নিদগ্ধ মুমুর্ষ খুকুমনিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে তার মা ও বাবা খুলনায় এসে পরদিন চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প¬াস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেন। অবশেষে ২১ ফেব্রুয়ারি বিকেলে শরীরের ৭০ ভাগ পোড়া নিয়ে মারা যান গৃহবধূ খুকুমনি। মৃত্যুর পুর্বে এক ভিডিও বার্তায় তার মৃত্যুর জন্য স্বামী মোঃ কামরুল ইসলাম ওরফে স্বাধীনকে দায়ী করেন। ঢাকায় ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়ি স্মরনখোলায় দাফন করা হয়। এঘটনায় ২৭ ফেব্রুয়ারি নিহতের মা শিউলী বেগম বাদী হয়ে জামাতা মো. কামরুল ইসলাম ওরফে স্বাধীনের বিরুদ্ধে আদালতে লিখিত আরজি করেন। শুনানি শেষে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম সোনাডাঙ্গা মডেল থানা পুলিশকে বাদীর আবেদনটি দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় হত্যা মামলা রেকর্ডের আদেশ দেন। সেদিনই অভিযান চালিয়ে র্যাব-৬ সদস্যরা আসামি স্বাধীনকে গ্রেফতার করে সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।