Home আঞ্চলিক খুলনায় আলোচিত স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার চার্জ গঠণ শুণানী আজ

খুলনায় আলোচিত স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার চার্জ গঠণ শুণানী আজ

12

স্টাফ রিপোর্টার।।
খুলনায় আলোচিত স্ত্রী খুকুমনি (১৯) কে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী মোঃ কামরুল ইসলাম ওরফে স্বাধীন (২৯) বিরুদ্ধে চার্জ গঠনের আজ ২৬জানুয়ারি খুলনা মহানগর দায়রা জজ আদালতে এ শুনাণী হওয়ার দিন ধার্য্য রয়েছে। গত বছরের ৩১ আগস্ট আলোচিত ও লোমহর্ষক এ মামলায় তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা মডেল থানার এসআই বিপ¬ব বিশ্বাস আদালতে চার্জশিট দাখিল করেন। ওই তদন্ত প্রতিবেদন (চার্জাশটে) খুকুমনিকে পরিকল্পতিভাবে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে দন্ডবিধির ৩০২ ধারায় আসামি স্বাধীনকে অভিযুক্ত করা হয় (নং-১৮৭)। মামলার বাদি পক্ষের আইনজীবী এস এম মাসুদুর রহমান এবিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, খুলনার সোনাডাঙ্গা মডেল থানাধীন আল ফারুক মাদরাসা রোডের মোঃ হাবিবুল¬াহর বাড়ির ভাড়া থাকেন শিউলী বেগম। ২০২১ সালে মোঃ কামরুল ইসলাম ওরফে স্বাধীনের সাথে শিউলী বেগমের মেয়ে খুকুমনির বিয়ে হয়। মেয়ে ও জামাতা তার কাছেই থাকত। তিনি বাগেরহাটের স্মরনখোলায় অসুস্থ্য মাকে দেখতে যান। তার স্বামী কাজের তাগিদে যশোরের কেশবপুরে গিয়েছিলেন। সেই সুযোগে ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে মো. কামরুল ইসলাম স্বাধীন তার স্ত্রী খুকুমনিকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। টের পেয়ে বাড়ির মালিক ও তার স্ত্রী ওই ঘরের দরজা আঘাত করলে স্বাধীন খুলে দেয়। আগুনের বিষয়ে সে তাৎক্ষণিক বাড়ির মালিক ও তার স্ত্রীকে জানায় চা বানাতে গিয়ে খুকুমনির গায়ে আগুন লেগেছে। পরে দ্রুত অগ্নিদগ্ধ মুমুর্ষ খুকুমনিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে তার মা ও বাবা খুলনায় এসে পরদিন চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প¬াস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেন। অবশেষে ২১ ফেব্রুয়ারি বিকেলে শরীরের ৭০ ভাগ পোড়া নিয়ে মারা যান গৃহবধূ খুকুমনি। মৃত্যুর পুর্বে এক ভিডিও বার্তায় তার মৃত্যুর জন্য স্বামী মোঃ কামরুল ইসলাম ওরফে স্বাধীনকে দায়ী করেন। ঢাকায় ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়ি স্মরনখোলায় দাফন করা হয়। এঘটনায় ২৭ ফেব্রুয়ারি নিহতের মা শিউলী বেগম বাদী হয়ে জামাতা মো. কামরুল ইসলাম ওরফে স্বাধীনের বিরুদ্ধে আদালতে লিখিত আরজি করেন। শুনানি শেষে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম সোনাডাঙ্গা মডেল থানা পুলিশকে বাদীর আবেদনটি দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় হত্যা মামলা রেকর্ডের আদেশ দেন। সেদিনই অভিযান চালিয়ে র‌্যাব-৬ সদস্যরা আসামি স্বাধীনকে গ্রেফতার করে সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।