
শল্যচিকিৎসা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে জেলা পর্যায়ের হাসপাতালে মেরুদণ্ডের শল্যচিকিৎসা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জানুয়ারি) বেলা ১১ টায় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুল হক। সেমিনারে মাল্টিমিডিয়াপ প্রজেক্টরের মাধ্যমে মূল বক্তব্য উপস্থাপন করেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিকস কনসালট্যাণ্ট ডাঃ মাহমুদুল হাসান পলাশ। আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শহিদ উল্লাহর সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে আলোচনা রাখেন, সাইন্টিফিক পার্টনার ইউনিমেড ইউনিহেলথ এর প্রতিনিধি নূর মোহাম্মদ, সাতক্ষীরা মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎসক ও কলেজ ছাত্রলীগ সভাপতি ডাঃ আজমল হোসেন প্রমুখ। সেমিনারে মেরুদন্ডের পরীক্ষা নীরিক্ষা ও অপারেশন সম্পর্কে তথ্য সমৃদ্ধ ও হাতে কলমে সচিত্র প্রশিক্ষণ প্রদান করা হয়। সকল পর্যায়ের চিকিৎসক, নার্স ও সিএইচসিপিদেরকে ন্যুনতম ধারনা থাকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে, মেরুদণ্ডের অপারেশন ও চিকিৎসা ঢাকা বা বিদেশ নির্ভরতা কাটিয়ে তুলতে সকলের প্রস্তুতি নেওয়ার বার্তা দেওয়া হয়। ডাঃ মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে এখন সাতক্ষীরাতে এ অপারেশ সফল ভাবে এবং কম খরচে করা হচ্ছে উল্লেখ করে ইতিমধ্যে অনেকগুলো অপারেশ সফল ভাবে সম্পন্ন হয়েছে বলে সচিত্র প্রতিবেদন প্রদর্শন করা হয়। চিসিৎসকদেরকে যে যে বিভাগের হোন না কেন অধিকাংশ রোগি আপনাদের স্মরণাপন্ন হয়ে থাকে। তাই চিকিৎসক হিসাবে সকল বিষয়ে ন্যুনতম ধারনা ও অভিজ্ঞতা অর্জন করা আবশ্যক উল্লেখ করে সেমিনারে বিশেষ অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা করা হয়। সবশেষে ডাঃ মাহমুদুল হাসান পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হকসহ অন্য কর্মকর্তাদের সাথে সম্প্রতি উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।
আশাশুনিতে পিতার বিক্রয়কৃত জমি দু’যুগ পরে ছেলেদের দাবী
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে পিতার বিক্রয়কৃত জমি ক্রেতারা প্রায় দু’যুগ ভোগদখলে থাকার পর পিতার মৃত্যুান্তে ছেলেরা মালিকানা দাবি করে বিক্রয় করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপরে প্রশাসন ও ভূমি কর্মকর্তাদের সহযোগিতা কামনা করা হয়েছে।
চক বাউশুলি গ্রামের আঃ খালেক গাইনের ছেলে সাইফুল ইসলাম দিং জানান, তার পিতা ২২/০৪/২০০২ তাং সোদকনা গ্রামের মোজাহার গাইনের ছেলে গফুর গাইনের কাছ থেকে ১৭৯৩ নং কোবালা দলিলে মাধ্যমে চক বাউশুলী মৌজায় এসএ ৪ ও ১১ খতিয়ানে ১২ দাগসহ ৩ দাগে ৩০ শতক জমি ক্রয় করেন। এছাড়া ১০/০৪/৯৬ তাং এসএ ৯, ৪ ও ১৫ খতিয়ানে ১৯, ২০ ও ১৮ দাগে ৮ শতক জমি ১৪৭৩ নং দলিলে ও একই দাগ খতিয়ানে একই তারিখে একই দ্বাতার কাছ থেকে শাহাবুদ্দিন গাইন ১৪৭২ নং দলিলে ৮ শতক জমি ক্রয় করেন। মোট ৪৬ শতক জমিতে তারা সেই থেকে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলিকার আছেন। চেক দাখিলা কেটেছেন। সেটেলমেন্ট চলাকালে জমি রেজিষ্ট্রী হওয়ায় জমি মালিক গফুর গাইনের নামে রেকর্ডভুক্ত হয়। যে কারনে জমি গ্রহিতা ও দখলে থাকা মালিকগণ রেকর্ড সংশোধনের জন্য যথারীতি মামলা করেছেন। এছাড়া মিউটিশানের জন্য কার্যক্রম শুরু করেছেন। জমি দ্বাতা গফুর গাইন জীবিত থাকা কালীন হতে তারা জমিতে দখলে আছেন। তার মৃত্যুান্তে ওয়ারেশরা ষড়যন্ত্রমূলকভাবে বিক্রয়কৃত জমি অন্যত্র বিক্রয় ও মিউটিশানের জন্য আবেদন করেছেন। তাদের ষড়যন্ত্র ও মালিকানা স্বত্ব না থাকার পরও জমি বিক্রয় ও মিউটিশানের আবেদন তাদেরকে হয়রানীর শামিল। এব্যাপারে তারা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা কলেছেন।
আশাশুনি সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাংবাদিকদের জানান, দু’পক্ষের মিউটিশান আবেদন পাওয়া গেছে। জমি পিতা বিক্রয় করে থাকলে সন্তানরা দাবীদার থাকতে পারেনা। উভয় পক্ষের কাগজপত্র দেখে সঠিকতার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
গিলাতলায় মসজিদের মাইক ও দানবাক্সের টাকা চুরি সিসি ক্যামেরার আওতায় মসজিদ
ফুলবাড়ীগেট প্রতিনিধি।।
মসজিদে চুরি ও অপকর্ম হতে পারে এমন চিন্তা করাও যেন মহাপাপ কিন্তু তারপরও সমাজে ঘটছে এমন ঘটনা। আর সেই চুরি ঠেকাতে মসজিদে বসানো হয়েছে সিসি ক্যামেরা। খুলনা মহানগরীর খানজাহান আলী থানার গিলাতলা দক্ষিনপাড়া বায়তুন নুর জামে মসজিদটিকে এখন সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।স্থানীয়রা জানান, মসজিদে অতি সাম্প্রতিক মাইকের মেশিন চুরি হওয়ায়, এবং মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি করায় সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মসজিদ কমিটি ও মুসাল্লিরা জানান মানুষের চারিত্রিক অধঃপতন কোন পর্যায়ে পৌঁছিলে মসজিদের মাইক চুরি হয়? এসব চুরি ও অপকর্ম ঠেকাতেই মসজিদে সিসি ক্যামেরা বসানো হয়েছে।গত ১২ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধায় গিলাতলা দক্ষিনপাড়া বাইতুন নূর জামে মসজিদ থেকে ২০ হাজার টাকা মূল্যের মাইক সেট ও রাতের বেলায় দানবাক্স ভেঙ্গে টাকা নিয়ে যায়। মুসাল্লি ও এলাকাবাসি জানান মাদকাসক্তরা নেশার টাকা যোগাতে সংঘবদ্ধ হয়ে এমনটি করছেন বলে তাদের ধারণা।। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান বলেন আমাদের সমাজে চুরি-ডাকাতি, এবং অনৈতিক কাজ সম্পন্নকারী লোকের সংখ্যা কম নয়। সমাজে তারা চুরি, ডাকাতি, ছিনতাই সহ লোকজনকে সর্বদা ভয়ের মধ্যে রাখতে চায়। অথচ ইসলাম ধর্ম তা সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছে। সমাজ থেকে এসব লোকের সংখ্যা কমাতে পারলে সমাজ হয়ে উঠবে আদর্শময়। যারা এসব কাজ করে সমাজে ত্রাস সৃষ্টি করে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তবেই এদের নির্মূল করা সম্ভব হবে। তবে আইন হাতে তুলে নেওয়া যাবেনা বলেও তিনি জানান। তিনি আরো বলেন গিলাতলা দক্ষিনপাড়া বায়তুন নুর জামে মসজিদ কমিটির কাছ থেকে মসজিদের মাইকসেট ও দানবাক্স চুরি হয়েছে এ সংক্রান্তে অভিযোগ পেয়েছি , ইতিমধ্যে আমরা একজন চোরকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছি , তদন্তের স্বার্থে এ ব্যাপারে তিনি এর চেয়ে বেশি কিছু বলতে চাননি তিনি বলেন আশা করি অতিদ্রত মূল রহস্য উদঘাটন করা হবে।
রামপাল মোংলা ব্লাড ব্যাংকের ২০২৩ সেশনে সভাপতি রাতুল, সাধাঃ সম্পাদক তায়েব
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাগেরহাটের রামপাল মোংলা ব্লাড ব্যাংকের (আর,এম,বি,বি) ২০২৩ সেশনের সভাপতি “ইসমাইল হোসেন রাতুল” ও সাধারন সম্পাদক “তায়েব আলী” নির্বাচিত হয়েছেন।গতকাল বিকাল ৩ টায় রামপাল সরকারি প্রাইমারি স্কুল অডিটোরিয়ামে রামপাল মোংলা ব্লাড ব্যাংকের ২০২৩ সালের নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়।এর আগে সংগঠনের প্রতিষ্ঠাতা,উপদেষ্টা মন্ডলী এবং সদস্যদের মতামতের ভিত্তিতে তাদের নির্বাচন করা হয়।সংগঠনের প্রতিষ্ঠাতা “খালিদ হাসান নোমান” এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, আল-আরাফাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট মোংলা, এর কর্নধর “জহিরউদ্দিন বাবর মোছাল্লী”,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক লিমিটেড’ বাগেরহাট শাখা, ম্যানেজার ও সংগঠনের উপদেষ্টা উপদেষ্টা আল আমীন শেখ, ,জেনুইন গ্লোবাল’ খুলনা শাখা পরিচালক রাজিয়া সুলতানা, ইজ্ঞিনিয়ার আবুল হাসানাত রুবেল,মোঃ আনিস শেখ,মোঃ আবিদ হাসান,সুলতান মাহমুদ, সাইফ আল ইসলাম,শেখ সোহাগ।আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি,মেহেদি হাসান,সরদার মহিদুল ইসলাম,রিয়াদ হাসান ও কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য আসিফ শেখ,বাকী বিল্লাহ,আল মামুন শেখ,মুস্তাইন বিল্লাহ,হাসানুল বান্না নোমান,মেহেদী হাসান,মাহামুদুন্নবী কৌশিক,তপু রায়হান,মাহবুবুর রহমান,আমিনুল মুহমিনিন মানিক,আল মামুন,তামিমা তুলি,মৌ আক্তার পাখি,রবিউল ইসলাম,হুমাইদি হাসান,ফয়েজুল্লাহ শেখ,শরিফুল ইসলাম প্রমূখ।উল্লেখ্য ২০২০ সালের ২০ আগষ্ট খালিদ হাসান নোমান নামের একজন শিক্ষার্ত্রী রামপাল মোংলা ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করেন।এরপর তারা রক্তদান এর পাশাপাশি,শীতার্তদের মাঝে শীতবস্ত্র,রোজায় ইফতার সামগ্রী, ঈদ উপহার সামগ্রী,এবং করোনা কালীন সময়ে তারা অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন সহ বিভিন্ন ভাবে অসহায় মানুষের সেবা করে আসছে।বিগত ৩ বছরে তারা ২ হাজার(সম্ভাব্য) ব্যাগ রক্ত দিতে সক্ষম হয়েছে।এবং তারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩ হাজার মানুষের ফ্রি রক্ত পরিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদান করেছেন।এই সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে আরো অনেক পরিকল্পনার ছক আঁকছে তারা।
খুলনায় ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে যুবলীগের সাংবাদিকদের সাথে মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
মঞ্চে ঘোষনা হবে খুলনা জেলা ও মহানগর যুবলীগের সর্বোচ্চ পদ বলেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল। রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের মিডিয়া বক্সে, খুলনা জেলা ও মহানগর যুবলীগ এর ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম রফিক, মৃণাল কান্তি জোদ্দার, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ ড. শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, খুলনা জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামাম জামাল, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু এমপি, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জহুরুল ইসলাম মিল্টন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক শামসুল আলম অনিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ, উপ দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা, উপ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম আই আহম্মেদ সোহাগ, কেন্দ্রীয় সদস্য জি এম গাফফার হোসেনসহ কেন্দ্রীয় ও খুলনা জেলা এবং মহানগর আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, যুবলীগের ত্রি-বার্ষিক ২০২৩ সম্মেলন উপলক্ষে নগর ও জেলায় সাজ সাজ রব বিরাজ করছে। ২৪ জানুয়ারী মঙ্গলবার নগরীর শিববাড়ী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলেও জানায় নেতৃবৃন্দ। সমাবেশের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান অতিথি থাকবেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য, খুলনা সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা পরিষদেও চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনর রশীদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ ড. শামীম আল সাইফুল সোহাগ, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনের সভাপতিত্ব করবেন খুলনা জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল এবং সঞ্চালনায় থাকবেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।
জমি নিয়ে বিরোধে চিতলমারীতে নারীসহ আহত ১৩
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের চিতলমারীতে জমি নিয়ে বিরোধের ঘটনায় নারীসহ ১৩ জন আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত দুই নারীকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি, ২০২৩) দুপুরে কুড়ালতলা উত্তরপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা জানিয়েছেন।
গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি হওয়া দু’জন হলেন, কুড়ালতলা গ্রামের মৃত রাজেন্দ্রনাথ মন্ডলের স্ত্রী বাসন্তী মন্ডল ও মনোরঞ্জন মন্ডলের স্ত্রী মঞ্জু রানী মন্ডল। ওই দুইজন ছাড়াও হামলার শিকার হয়েছেন ইতি মন্ডল, অঞ্জলী মন্ডল, কবিতা মন্ডল, চঞ্চলা মন্ডল, কামনা মন্ডল, মিনি মন্ডল, মাধু মন্ডল, শোভা মন্ডল, সীমা মন্ডল, রীতা মন্ডল ও চম্পা মন্ডল।
প্রত্যক্ষদর্শী অনিমেষ মন্ডল ও মনোরঞ্জন মন্ডলসহ অনেকে জানান, শনিবার দুপুর ১২টার তাঁদের পূর্বপুরুষের প্রায় এক একর ৬০শতক জমিতে জোর করে ধান লাগানোর চেষ্টা প্রতিপক্ষরা। এ সময়ে তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ধান রোপনের চেষ্টা করে। পুরুষেরা ভয়ে তাঁদের সামনে না গিয়ে নারীরা যায় এবং ধান লাগানোয় বাধা দেয়। তর্কাতর্কির এক পর্যায়ে তারা নারীদের উপর হামলা ও নির্মমভাবে মারপিট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।
হামলা ও মারধরের অভিযোগ অস্বীকার করে মাসুদ গাজী জানান, ওই জায়গা আমার দাদা মৃত আব্দুল মজিদের ক্রয়কৃত। অন্যান্য অংশীদারদের পক্ষ হতে আমি আদালতে ১৪৪ ধারায় মামলা করেছি। আদালত ওই জায়গায় নিষেধাজ্ঞা দেন। তা উপেক্ষা করে প্রতিপক্ষরা ২১ জানুয়ারি ধান লাগাতে যায়। এ সময় আমরা তাদের বাধা দিয়েছি। এখন তাঁরা নারীদের উপর হামলার নাটক সাজিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।
চিতলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মধুসূদন বিশ্বাস বলেন, ‘ওই জমিতে আদলতের নিষেধাজ্ঞা রয়েছে। ১৮ জানুয়ারী আমি উভয় পক্ষকে নোটিশ প্রদান করেছি।’
চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এএইচএম কামরুজ্জামান খান জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। আহতদের পক্ষ হতে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই জায়গায় আদালতের পক্ষ হতে ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা জারি রয়েছে।
‘উপকূল বন্ধু’ সম্মাননা স্মারক পেলেন এমপি আক্তারুজ্জামান বাবু
খবর বিজ্ঞপ্তি
উপকূলীয় পরিবেশ সুরক্ষা ও আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখায় কাজের স্বীকৃতি স্বরূপ ‘উপকূল বন্ধু’ সম্মাননা স্মারক পেলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত শনিবার উপজেলার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা স্মারক ‘উপকূল বন্ধু’ উপাধি খচিত সম্মানার বিশেষ স্মারকটি তাঁর হাতে তুলে দেন সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মো: আনোয়ার ইকবাল মন্টুসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সাহিত্যের বিভিন্ন বিষয় ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় ১১জন গুণী ব্যক্তিকে সপ্তদ্বীপা সম্মাননা স্মারক ও হৈমনরেন্দ্র স্মৃতি পদক প্রদান করা হয়েছে। অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃআক্তারুজ্জামান বাবু, মুখ্য আলোচক ছিলেন বাংলাবিভাগ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভাস্টি ঢাকা প্রফেসর ড. সন্দীপক মল্লিক। এসময় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বলেন, একটি এলাকার উন্নয়নের প্রধান শর্ত হলো যোগাযোগ ব্যবস্থা। তেমনি সমাজের সৃজনশীল মানুষ তৈরীর জন্য সাহিত্য সংগঠন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। যে কাজটি সপ্তদ্বীপা সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে পালন করে চলেছে। এলাকার বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের গুণীজন সম্মাননা প্রদান করে সংগঠনটি আলো ছড়াচ্ছে। আমি এ এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবাই আমার জীবন উৎসর্গ করেছি। আমি আজীবন মানুষের সেবাই কাজ করে যেতে চাই। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দিন ফিরোজ বুলু, এ্যাড. শফিকুল ইসলাম কচি, এ্যাড. মুজিবুর রহমান, একুশে টেলিভিশন খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন, ব্যাংকার সুব্রত চৌধুরী,অনারারি ক্যাপ্টেন মোহন লাল দাশ, গদাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক নির্ম্মল চন্দ্র অধিকারী সহ খুলনা, সাতক্ষীরা ও এলাকার কবি, সাহিত্যিক, শিল্পীসহ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সম্মাননায় প্রাপ্ত অন্যান্য গুণী ব্যক্তিরা হলেন, সাংবাদিকতায় মহেন্দ্রনাথ সেন, চিত্রশিল্পী ও ভাস্কর্যে নিহার রজ্ঞন ভদ্র, বাংলা সাহিত্যে কবিতায় পঞ্চানন সরকার, বিকাশেন্দু সরকার, এম এ রাজ্জাক, বাংলা সাহিত্যে ছোট গল্পে সুব্রত দেবনাথ, বাংলা সাহিত্যে উপন্যাসে সুব্রত চৌধুরী, হৈম-নরেন্দ্র স্মৃতি পদকে মনোনিতরা হলেন, মুক্তিযুদ্ধ ও সমাজ সেবায় সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, আর্ত মানবতার সেবায় মো: ডালিম সরদার, কৃষি উদ্যোক্তা নার্সারী সুকনাথ পাল।#
ডুমুরিয়ায় থানা পুলিশের সচেতনতামুলক সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার মির্জাপুর ৫ টাকার মোড়ে থানা পুলিশের উদ্যেগে সাধারণ জনগনের সাথে সচেতনতামুলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবারত রাত ৯ টায় অনুষ্ঠিত এ সভায় ইউপি সদস্য লুৎফর রহমান মোড়লের সভাপতিত্বে ও এস আই হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ কনি মিয়া। বিশেষ অতিথি ছিলেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম মাঝি, মহিলা ইউপি সদস্য আছমা পারভীন, সাবেক ইউপি সদস্য শেখ আনোয়ার হোসেন, সাজিয়াড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গফ্ফার জোয়াদ্দার, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, সাংবাদিক এস এম হাবিবুর রহমান, জিন্নাত মোড়ল, শাহাজান শেখ, ইলিয়াছ শেখ, মোজাম্মেল হক মোহন, সঞ্জয় কুমার, হারুনুর রশিদ বাবু, নাসির সরদার, প্রকাশ দাস প্রমুখ। সভায় এলাকা সুরক্ষার জন্য প্রতি রাতে ৮ জন করে পাহারা বসানোর সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে সাজিয়াড়া মোড়ে সন্ধ্যায় অনুরূপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ০৩ ফেব্রুয়ারি
দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ০৩ ফেব্রুয়ারী। গতকাল নমিনেশন ফরম জমাদানের শেষ দিনে ১৪টি পদে বিপরীতে ২০টি ফরম জমা পড়েছে। এর মধ্যে সভাপতি পদে তিনটি তারা হলেন মোঃ শহিদুল ইসলাম, মল্লিক মোকসেদুর রহমান খোকন ও মোঃ মনিরুল ইসলাম মোড়ল। সাধারণ সম্পাদক পদে দুইটি তারা হলেন মোঃ হাবিবুর রহমান তারেক ও কিশোর কুমার দে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুইটি তারা হলেন কে এম আসাদুজ্জামান ও শেখ রাজিব। সহ সাধারণ সম্পাদক পদে দুইটি তারা হলেন মোঃ মনিরুল ইসলাম ও এস এম শামীম(২)। দপ্তর সম্পাদক পদে দুইটি তারা হলেন শেখ আশরাফ হোসেন ও শেখ রুবেল। বাকি ৯টি পদে একটি করে ফরম জমা পড়েছে তারা হলেন সিনিয়র সহ সভাপতি পদে গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ সভাপতি পদে ওয়াহিদ মুরাদ, কোষাধ্যক্ষ পদে ওয়াছিক উল্লাহ হুসোইনী রাজিব, প্রচার সম্পাদক পদে সালাহউদ্দিন মোল্যা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ রানা মোল্যা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে তৌহিদুল ইসলাম রূপম, কার্যকরী সদস্য পদে মোঃ জামাল হোসেন, আরিফুল ইসলাম হাসান ও এস এম শামীম। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন দিঘলিয়া প্রেসক্লাবের উপদেষ্টা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ খান নজরুল ইসলাম।
ডুমুরিয়ায় মতবিনিময় সভা
নিজস্ব সংবাদদাতা
ডুমুরিয়ায় কামিউনিটি ডায়ালগ সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা সমাজ সেবা দপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান গাজী হুমাউন কবির বুলু। মতবিনিময় সভায় গুরুত্বপূর্ন আলোচনা তুলে ধরেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, বক্তব্য দেন সোনালী ব্যাংকের ম্যানেজার রুহুল্লা আল আমিন, ইউপি সচিব শ্রীধাম বালা , ইউপি সদস্য খান আবু বক্কার, শেখ আমজাদ হোসেন,লুৎফর রহমান মোড়ল, আবদুল গফফার, হাবিবুর রহমান, নাজমুল হোসেন বকুল, আছাবুর রহমান, দিবাশিষ মন্ডল, আসমা পারভীন, পারুল বেগম প্রমুখ।
কেশবপুরে ইসমাত আরা সাদেকের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার বিকেলে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, মহিলা আওয়ামী লীগ সাবেক সভাপতি রেবা ভৌমিক, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা খলিলুর রহমান।ইসমাত আরা সাদেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ২০২০ সালের ২১ জানুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর স্বামী প্রয়াত আবু শরাফ হিফজুল কাদের সাদেক (এএসএইচকে সাদেক) ছিলেন সাবেক সচিব, দুইবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সফল শিক্ষামন্ত্রী।
লিডার্সের জায়েদ সাস্টেইন্যাবিলিটি পুরস্কারপ্রাপ্তি দেশের জন্য বড় অর্জন
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
বেসরকারি উন্নয়ন সংগঠন ‘লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচার রিসার্চ সোসাইটি’-লিডার্সের মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক পুরস্কার ‘জায়েদ সাস্টেইন্যাবিলিটি অ্যাওয়ার্ড-২০২৩’ প্রাপ্তিকে দেশের জন্য বড়ধরণের অর্জন বলে মনে করেন বাংলদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল। তিনি বলেছেন, এই পুরস্কার ওই অর্জনের পানি সংকটকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। একইভাবে সংকট নিরসনে জরুরি পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেছে।
রবিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য তুলে ধরেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। আলোচনায় অংশ নেন ওয়াটার কিপার বাংলাদেশের ব্যবস্থাপক মো. ফারুক আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, শহীদ আলীম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সানজিদুল হাসান প্রমূখ।
অনুষ্ঠানে মনজুরুল আহসান বুলবুল বলেন, লিডার্সের এই পুরস্কারপ্রাপ্তি উপকূলীয় অঞ্চলের সমস্যার আন্তর্জাতিক স্বীকৃতি। যেটা আমাদের নীতিনির্ধারকদের সচেতন করবে। যা তাদেরকে ওই অঞ্চলের পানি সমস্যাসহ অন্যান্য সমস্যা সমাধানে নজর দিতে বাধ্য করবে। তিনি আরো বলেন, সাংবাদিকদেরও দূর্যোগের ঝুঁকিতে থাকা ওই অঞ্চলের প্রতি নজর দেওয়া প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে লেখার জন্য শুধু কপ সম্মেলন নয়, ঝুঁকিতে থাকা ওই অঞ্চলের জীবন-জীবিকার সংকটগুলো তুলে আনা প্রয়োজন।
লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন, এক জমকালো অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ওই পুরস্কার তুলে দিয়েছেন। যে অনুষ্ঠানে বিশ্বের ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে ২০২০ সালে একই অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পুরস্কার দেশের বেসরকারি সংস্থাগুলোকে উন্নয়ন কাজে উৎসাহিত করবে। পুরস্কারের অর্থ (৬ কোটি টাকা) উপকূলীয় অঞ্চলের মানুষের পানি সংকটসহ অনান্য সমস্যা সমাধানে ব্যয় করা হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে জানানো হয়, উদ্ভাবনী ও অনুপ্রেরণামূলক টেকসই সমাধানের স্বীকৃতি হিসেবে স্বাস্থ্য, খাদ্য, শক্তি, পানি এবং গ্লোবাল হাই স্কুল ক্যাটাগরিতে জায়েদ সাস্টেইন্যাবিলিটি এই পুরস্কার দেওয়া হয়। উপকূলীয় অঞ্চলের পানি সংকট নিরসনে কাজ করার স্বীকৃতিস্বরুপ লিডার্স এই পুরস্কারের জন্য মনোনীত হয়। লিডার্স বিভন্ন ধরণের পানি প্রযুক্তি স্থাপনের মাধ্যমে উপকূলীয় মানুষের পানি সংকট নিরসনে ২০০৩ সাল থেকে কাজ করছে। এরআগে ২০১৫ সালে ওয়ার্ল্ড ওয়াটার শোকেজ পুরষ্কার এবং ২০২০ সালে দুর্যোগ যোদ্ধা হিসাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এ্যাগ্রো অ্যাওয়ার্ড পেয়েছে লিডার্স। এছাড়াও লিডার্স সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ) কর্তৃক লোকাল অ্যাডাপটেশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২২ প্রাপ্তির জন্য মনোনীত হয়েছিল।
খুবির আইন ডিসিপ্লিনে ২২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ২২ জানুয়ারি (রবিবার) সকাল ১০টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনাতনে অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রথমে নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব এবং তাদের ফুল ও চকলেট দিয়ে বরণ করে নেওয়া হয়।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। সভাপতির বক্তব্য রাখেন আইন স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত। সূচনা বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক সৌরভ ঘোষ। কোর্স কো-অর্ডিনেটর হিসেবে বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তালুকদার রাসেল মাহমুদ। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্য থেকে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক পুণম চক্রবর্তী ও সহকারী অধ্যাপক হায়াৎ মাহমুদ।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মাস্টার্সের শিক্ষার্থী রোকেয়া খাতুন শিমু, ৪র্থ বষের শিক্ষার্থী মো. নাসিম বিল্লাহ ও মো. ইসমাঈল হোসেন, ৩য় বর্ষের শিক্ষার্থী শেখ ইয়াশনা তিবা, হাফসা খাতুন, জ্যোতি রায় ও মেহরাব হোসেন রাব্বী এবং ২য় বর্ষের শিক্ষার্থী আজমিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ২য় বর্ষের শিক্ষার্থী তন্ময় হালদার ও জেসিয়া হোসেন জেরিন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীকে উন্নয়ন কমিটির পক্ষ থেকে অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নব নির্বাচিত নির্বাহী পরিষদের প্রথম সভায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার উন্নয়নে ব্যাপক বরাদ্দ প্রদান করায় ও বিভিন্ন প্রকল্প অনুমোদন দেওয়ায় তাকে আন্তরিক ও ধন্যবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, খুলনার যে সকল প্রকল্প বাস্তবায়নাধীন সেই সমস্ত প্রকল্পের যথাযথ ও গুনগত মান ঠিক রেখে অতি দ্রুত কাজ শেষ করতে হবে। সভায় এক প্রস্তাবে খুলনা শহরের ওয়াসা, স্যুয়ারেজ ও সিটি কর্পোরেশনের ড্রেনেজ ও সড়ক উন্নয়নে জন দূর্ভোগ কমাতে হবে এবং আসন্ন বর্ষা মৌসুমের পূর্বেই দ্রুত কাজ সম্পন্ন করার আহবান জানানো হয়। সভায় হাসপাতালসহ বিভিন্ন সেবা মূলক প্রতিষ্ঠানে সাধারণ মানুষের ভোগান্তি দুর করে সেবার মান বৃদ্ধির দাবী জানানো হয়। গত ২১ জানুয়ারী শনিবার অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংগঠনের সভাপতি শেখ আশরাফ-উজ-জামান এর সভাপতিত্বে, মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ নিজাম-উর রহমান লালু, শাহীন জামাল পন সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, সহ-সভাপতি শাহীন জামাল পন, এ্যাড. কুদরত-ই-খুদা, অধ্যাপক মোঃ আবুল বাসার, মিজানুর রহমান বাবু, জোবায়ের আহমদ খান জবা, মামনুরা জাকির খুকুমনি, শেখ মোশাররফ হোসেন যগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ হাসান ইফতেখার চালু, মীর বরকত আলী, মিজানুর রহমান জিয়া, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাস্টার, প্রচার সম্পাদক মফিদুল ইসলাম টুটুল, বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, নির্বাহী সদস্য এস এম আসাদুজ্জামান মুরাদ, ক্রীড়া সম্পাদক শেখ আবিদ উল্লাহ্, দপ্তর সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আযম খান, মোঃ মিজানুর রহমান টিংকু, আব্দুস সালাম, ইঞ্জিঃ রফিকুল আলম সরদার, পরিবেশ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, শেখ আব্দুস সালাম, শেখ গোলাম সরোয়ার, শেখ আবুল কাসেম, আফজাল হোসেন রাজু, সরদার রবিউল ইসলাম রবি, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলী, মোঃ শফিকুর রহমান, মোঃ ইলিয়াস মোল্লা, হাফিজুর রহমান চৌধুরী, নুরুজ্জামান খান বাচ্চু, শিকদার আব্দুল খালেক, প্রমিতি দফাদার প্রমুখ।
অবিলম্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে নিঃশর্ত মুক্তি দেয়ার আহবান: এ্যাডঃ হেলাল
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরী সেক্রেটারী এ্যাডঃ হেলাল বলেন, সরকার জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতার করে শাস্তি দিয়ে জাতিকে নেতৃত্ব শূন্য করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারই ধারাবহিকতায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার করে নিজেদের নগ্ন চেহারা জাতির সামনে উম্মুক্ত করে দিয়েছে। এ সরকার আইনের শাসন ও গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে না। তারা নির্ভর করে ফ্যাসিবাদী চরিত্রের ওপর। ফ্যাসিবাদীর শক্তির জোরে চিরকাল ক্ষমতায় টিকে থাকা যায় না। আওয়ামী দুঃশাসন ও দমন-নিপীড়নের মধ্য দিয়ে জনগণের কন্ঠরোধ করা হয়েছে। তাই ভোটার বিহীন সরকারের সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই।
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে খুলনা মহানগরী জামায়াতের উদ্যোগে রবিবার নগরীতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি উপরোল্লিখিত কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সভাপতি মোঃ আজিজুল ইসলাম ফারাজী, ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী সভাপতি মোঃ জাহিদুর রহমান নাঈম, খুলনা সদর থানা আমীর আবু রাইসা, সোনাডাঙ্গা থানা আমীর মাওলানা শাহারুর ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারশেণ খুলনা মহানগরী সেক্রেটারী মোঃ মাহফুজুর রহমান প্রমূখ।
সভাপতির বক্তব্যে খুলনা মহানগরী সেক্রেটারী এ্যাডঃ হেলাল আরও বলেন, সরকার জনপ্রিয়তা হারিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করে জাতির ঘাঁড়ে পুনরায় একদলীয় বাকশালী স্বৈরশাসন চাপিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জুলুম-নির্যাতন করে, গ্রেফতার করে, রিমান্ডে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী অগ্রযাত্রাকে রুখা যাবে না। তিনি অবিলম্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সরকার কর্তৃক মিথ্যা ও বানোয়াট মামলায় আটককৃত সকল শীর্ষ নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দেয়ার আহবান জানান।
খুলনার দাকোপের তরমুজ চাষিরা ব্যস্ত সময় পার করছেন আগাম তরমুজ চাষে
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের তরমুজ চাষিরা ব্যস্ত সময় পার করছেন আগাম তরমুজ চাষের জন্য। বিগত বছরের তুলনায় এ বছর তরমুজ চাষীরা একটু এগিয়েই শুরু করেছেন চাষাবাদের কাজ। মূলত, রমজান মাসকে সামনে রেখেই কৃষকদের এই আগাম প্রস্তুতি। জানা যায় দাকোপ -বাজুয়া তরমুজ চাষে এক ধাপ এগিয়ে আছে সারা দেশের তুলনায়। এখানে বর্তমানে তরমুজকেই প্রধান অর্থকারী ফসল হিসেবে বিবেচনা করা হয়। দাকোপের মানুষের সোনালী স্বপ্নের বাস্তবায়ন হয় তরমুজ চাষের মাধ্যমে। এলাকা ঘুরে দেখা যায় নারী-পুরুষ, ধনী, গরীব সকলেই তরমুজ চাষের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত। বাজুয়ার তরমুজ চাষী সুপদ রায় জানান তরমুজ চাষ কিছুটা প্রকৃতি নির্ভর ও কষ্টসাধ্য হলেও সীমিত সময়ের লাভজনক ফসল। তাই সকল শারীরিক ও আর্থিক কষ্টকে মানিয়ে নিয়ে তরমুজ চাষে নামেন এখানকার কৃষকেরা। বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায় বলেন এখানকার কৃষকদের তরমুজ বিক্রির সময় কিছু প্রতিবন্ধীকতারও সম্মুখীন হতে হয়। বর্তমান সময়ে তরমুজ চাষীদের সকল প্রতিবন্ধকতা নিরসনে কাজ করে যাচ্ছে স্থানীয় প্রশাসন তথা ইউনিয়ন পরিষদ। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে পারলে আরও বেশি সফলতা বয়ে আনতে পারে দাকোপের তরমুজ উৎপাদন। দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান বর্তমানে দাকোপের কৃষকরা তরমুজকে প্রধান অর্থকারী ফসল হিসেবে বেঁচে নিয়েছেন। এখানে নারী-পুরুষ, ছোট ছোট ছেলে – মেয়েরা কেউ বসে থাকে না তরমুজ চাষের সময় সকলেই মাঠে কাজ করে তরমুজ উৎপাদনের জন্য। সকলের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রচুর পরিমাণ তরমুজ উৎপাদন করতে সক্ষম হয় এখানকার কৃষকেরা। আমরা কৃষি অফিসের সকল কর্মকর্তারা তরমুজ উৎপাদন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় কৃষকদের সাথে থেকে সকল সমস্যার সমাধান করি এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের প্রশিক্ষণ সহ মাঠে যেয়ে তাদের সকল সুবিধা দিয়ে থাকি। দাকোপের কৃতি সন্তান এই এলাকার মেয়ে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অবহেলিত দাকোপের মানুষের আশার প্রদীপ এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি বলেন আমি এই এলাকার মেয়ে দাকোপের লাউডোব ইউনিয়নের কাদা মাটিতে বেড়ে উঠেছি এখানকার মানুষের দুঃখ কষ্ট আমি বুঝি তাই তো তরমুজ চাষ করে কৃষকরা যাতে করে দেশের বিভিন্ন এলাকার মোকামে বিক্রয় করে ন্যায্য মূল্য পায় সেই জন্য লাউডোব ফেরিঘাট চালু করেছি নেত্রীকে বুঝিয়ে আজ দাকোপের কৃষকেরা তাদের উৎপাদিত কৃষি পণ্য তরমুজ, ধানসহ বিভিন্ন কৃষি পূণ্য সহজে দেশের বিভিন্ন মোকামে নিয়ে যেতে সক্ষম হবে। তাই আমি আমার নেত্রী বাংলাদেশের প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গ্রামকে শহর বানানোর স্বপ্ন নিয়ে দিন-রাত কাজ করে যাচ্ছেন তারই বাস্তব প্রতিফলন আজকের সকল গ্রাম গঞ্জের উন্নয়ন। এলাকা বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণ প্রিয় নেত্রীকে।
সুতা কারখানায় আগুন, ‘গিয়ে দেখি সব শেষ’
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
কুমারখালীর খয়েরচারা গ্রামে একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। কারখানার মালপত্র পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকের।
গত শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মেসার্স লিটন ট্রেডার্স নামে কারখানাটিতে অগ্নিনির্বাপণের ব্যবস্থা ও বৈধ কাগজপত্র ছিল না বলে জানান কারখানার মালিক।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে কুমারখালী ফায়ার সার্ভিসের ১৪ সদস্যের একটি টিম প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কারখানায় থাকা প্রায় ৬২ লাখ টাকার কাঁচা সুতা (৩০২ বান্ডিল), ৫৬ লাখ টাকার পাকা সুতা, ৫৫ লাখ টাকা দামের মেশিন, ১০ লাখ টাকার কেমিক্যালসহ প্রায় দুই কোটি টাকার মালপত্র পুড়ে গেছে।
এ বিষয়ে কারখানার মালিক লিটন মণ্ডল জানান, ফোনে খবর পেয়ে দ্রুত কারখানায় ছুটে যান তিনি। গিয়ে দেখেন, কারখানার প্রায় দুই কোটি টাকার মালপত্র পুড়ে সব শেষ। তাঁর কণ্ঠে ছিল হাহাকার। তিনি আরও জানান, তাঁর কারখানায় প্রায় ১৫০ শ্রমিক কাজ করেন। কিন্তু কারখানাটিতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ও বৈধ কাগজপত্র ছিল না।
এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক বখতিয়ার উদ্দিন বলেন, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন তাঁরা। কারখানাটি অনেক বড়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।
বেনাপোলে আটকে আছে ৪২ ট্রাক চিনি
বেনাপোল প্রতিনিধি
মূল্য সংক্রান্ত জটিলতায় বেনাপোল বন্দরে ২৮ দিন ধরে আটকে আছে এক হাজার ২৫০ টন চিনিবাহী ৪২টি ভারতীয় ট্রাক। এতে ট্রাকের ভাড়াসহ বন্দরের চার্জ নিয়ে বিপাকে পড়েছে আমদানিকারক প্রতিষ্ঠান।
গত ২৫ ডিসেম্বর ভারত থেকে ৬টি চালানে ৮৪টি ভারতীয় ট্রাকে ২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি বেনাপোল বন্দরে আসে। এর মধ্য তিনটি চালানে এক হাজার ২৫০ মেট্রিক টন (৪২ ট্রাক) চিনি সরকার নির্ধারিত ট্যারিফ মূল্যে শুল্কায়ন করার পর খালাস দেওয়া হয়। পরে বাংলাদেশ সুগার রিফাইনারি অ্যাসোসিয়েশন কাস্টমস কর্তৃপক্ষের কাছে কম মূল্যে শুল্কায়নের অভিযোগ জানালে বাকি তিন চালান বন্দরে আটকা পড়ে যায়। সেই থেকে এখনো আমদানিকৃত চিনি বোঝাই ভারতীয় ট্রাকগুলো বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালে দাঁড়িয়ে আছে। এসব ট্রাকের চালক ও হেলপাররা বন্দরের মধ্যে ট্রাকের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন।
চিনির আমদানিকারক সেতু এন্টারপ্রাইজের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী আবদুল লতিফ বলেন, ছয়টি চালানের মধ্যে তিনটি চালান সরকার নির্ধারিত ট্যারিফ মূল্য পরিশোধ করে খালাস করেছি। কিন্তু সুগার রিফাইনারি অ্যাসোসিয়েশন হঠাৎ আমদানি মূল্য কম দেখানোর অভিযোগ তোলায় কাস্টমস কর্তৃপক্ষ ট্যারিফ মূল্য বাড়িয়ে দিয়েছে। এতে বাকি তিনটি চালানের চিনি খালাস করতে পারছি না। প্রতিদিন ভারতীয় ট্রাক প্রতি ২ হাজার টাকা করে ডেমারেজ দিতে হচ্ছে। এছাড়া বন্দরের চার্জ রয়েছে। দ্রুত সমাধান না হলে আমদানিকারক লাখ লাখ টাকা ক্ষতির মধ্যে পড়বেন।
তিনি আরও জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতি মেট্রিক টন চিনি ৪৩০ মার্কিন ডলারে শুল্কায়ন মূল্য নির্ধারণ (ট্যারিফ মূল্য) করে দিয়েছে চলতি বাজেটে। কিন্তু বাংলাদেশ সুগার রিফাইনারি অ্যাসোসিয়েশনের অভিযোগের পর কাস্টমস কর্তৃপক্ষ প্রতি টন ৫৭০ ডলারে শুল্ক পরিশোধের নির্দেশ দেয়। যার ফলে এই চিনি খালাস করে বাজারে বিক্রি করা সম্ভব নয়। বর্ধিত মূল্যে চিনি খালাস করলে কয়েক লাখ টাকা আর্থিক লোকসান হবে বলে আমদানিকারক চিনি খালাস করছে না।
ভারতীয় ট্রাকচালক আশিষ সরকার বলেন, আমদানি জটিলতায় ২৮ দিন ধরে চিনি নিয়ে বেনাপোল বন্দরে আটকে আছি। কবে খালাস হবে কিছুই জানি না। এই প্রচণ্ড শীতের রাতে ট্রাকের মধ্যে থাকতে হচ্ছে। গোসল, খাওয়া নিয়ে কষ্টে আছি।
এ বিষয়ে বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার মো. শাফায়েত হোসেন বলেন, চিনির তিনটি চালান বৈধ পন্থায় বন্দর থেকে খালাস হয়েছে। যেহেতু আমদানি মূল্য বাড়ানোর বিষয়ে একটি অভিযোগপত্র এসেছে, বিষয়টি কাস্টমসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।
মেহেরপুরে কুয়াশা-শীতে নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা, বিপাকে কৃষক
মেহেরপুর প্রতিনিধি
ঘন কুয়াশা ও তীব্র শীতে নষ্ট হচ্ছে মেহেরপুরের বিভিন্ন এলাকার বোরো ধানের বীজতলা। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। তাদের শঙ্কা, বীজতলা নষ্ট হওয়ায় ব্যাহত হতে পারে বোরো চাষের লক্ষ্যমাত্রা। তবে বীজতলা রক্ষায় বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ হাজার ৫৫৫ হেক্টর। সরেজমিনে ঘুরে দেখা যায়, ধানের চারায় হলুদ বর্ণ ধারণ করেছে। কিছু চারা লালচে হয়ে যাচ্ছে। আবার কিছু চারা পচে যাচ্ছে। কৃষি বিভাগের পরামর্শে কীটনাশক ছিটিয়েও কোনো লাভ হচ্ছে না। পানি দিলেও চারা সবুজ বর্ণে ফিরছে না।
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের কৃষক ইনছান আলী। চলতি বোরো মৌসুমে চার বিঘা জমিতে ধানের চাষ করবেন। কিন্তু বীজতলা নিয়ে পড়েছেন বিপাকে। বেশ কয়েকদিন ধরেই খুব ঠান্ডায় তার বীজতলা নষ্ট হওয়ার পথে। চারা হলদে হয়ে গেছে। কীটনাশক ছিটিয়েও কোনো লাভ হচ্ছে না। ঠিক সময় ধানের চারা পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন ইনছান।
আরেক কৃষক ছাবদার আলী, তিন বিঘা জমিতে ধান চাষের জন্য চারা রোপণ করেছেন। ঘন কুয়াশা ও ঠান্ডার কারণে তার চারাগুলো নষ্ট হওয়ার পথে। ধানের চারা রক্ষায় বর্তমানে ইউরিয়া সার ও সিয়োভিট প্রয়োগ করছেন। ছাবদার বলেন, ‘চারাগুলো রক্ষা করা না গেলে মহাবিপদে পড়তে হবে।’
সদর উপজেলার গোভিপুর গ্রামের কৃষক আব্দুল বাকি বলেন, ‘অতিরিক্ত কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডায় ধানের চারাগুলো লালচে হয়ে যাচ্ছে। ছত্রাকনাশক প্রয়োগ করেও কাজ হচ্ছে না। দুশ্চিন্তায় আছি।’
কৃষক রাফিউল ইসলাম বলেন, ‘কৃষি অফিসের পরামর্শে নলকূপের পানি দেওয়াসহ নানা চেষ্টা করেও বীজতলা রক্ষা করা যাচ্ছে না। চারা কিনে আবাদ করাও কঠিন হয়ে যাবে। কারণ অধিকাংশ কৃষকের একই অবস্থা। তাই বোরো আবাদ কীভাবে করবো সে চিন্তায় আছি।’
কৃষক সামিরুল বলেন, ‘কৃষি অফিসাররা এসে পানি রাখা ও পলিথিন ব্যবহারে পরামর্শ দিচ্ছেন। কিন্তু খরচ বেড়ে যাওয়ায় অনেকেরই পলিথিন ব্যবহারে আগ্রহ কম। যেসব ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে তাতে কোনো কাজ হচ্ছে না। শুধু অর্থ অপচয়। আরও কয়েকদিন কনকনে ঠান্ডা ও শৈত্যপ্রবাহ থাকলে অধিকাংশ বীজতলা নষ্ট হয়ে যাবে।’
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শঙ্কর কুমার মজুমদার বলেন, বর্তমানে যে আবহাওয়া বিরাজ করছে তাতে বীজতলা ক্ষতির আশঙ্কা আছে। কৃষি বিভাগ থেকে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। বীজতলা রক্ষায় প্রতি রাতে পানি জমিয়ে সকালে তা ছেড়ে দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। ঘন কুয়াশা থেকে রক্ষায় প্রতি রাতে পলিথিন দিয়ে বেড ঢেকে রাখতে ও ছত্রাকনাশক স্প্রে করারও পরামর্শ দেওয়া হচ্ছে। তবে অন্য ফসলের তেমন কোনো ক্ষতি হবে না।
রাস্তায় পাগলের বেশে ঘোরা মেয়েটির পরিচয় মিলেছে
স্টাফ রিপোর্টার
খুলনা নগরীর রাস্তায় রাস্তায় ‘পাগলি’ বেশে ঘুরছিলো মেয়েটি, ফেসবুকের কল্যাণে অবশেষে খুঁজে পেয়েছে তার পরিবারের সন্ধান।
শুক্রবার (২০ জানুয়ারি) পরিবারের সদস্যরা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রহণ করে গাজীপুরের বাড়ির উদেশ্য রওনা করেন। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) খুলনায় ঘোরাঘুরি করছিলো মেয়েটি। খুলনার সোনাডাঙ্গা এবং শিববাড়ীর মাঝামাঝি সামি হাসপাতালের সামনে ওই তরুণীর দেখা মেলে। উদভ্রান্তের মতো তার চলাফেরা। বয়স আনুমানিক ১৬-১৮ বছর। কোনো কথা বলে না। তাকে কেউ চেনেও না। অনেকের চোখে মেয়েটি ‘পাগলি’ ছাড়া আর কিছুই নয়। তাকে ঘিরে উৎসুক কিছু মানুষের মনে প্রশ্ন জাগে। কারণ মেয়েটিকে দেখে ভালো পরিবারের সন্তান বলেই মনে হচ্ছিলো।
ওইদিন রাতে কয়েকজন স্বেচ্ছাসেবী মেয়েটিকে রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে উদ্ধার করে। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করে। ফেসবুকের মাধ্যমে এ খবর তার পরিবারের সদস্যরা জানতে পারেন। তাদের বাড়ি গাজীপুরের শ্রীনগরে। ওখানকার চৌরাস্তা এলাকায় তার বাবা ছোটখাট ব্যবসা করেন।
পরে জানা যায়, মেয়েটির নাম ঈশিতা। তার বাড়ি গাজীপুরে। কিন্তু সে খুলনা কীভাবে এলো? মেয়েটির পরিবারের সন্ধান পেতে ফেসবুকভিত্তিক বিভিন্ন গ্রুপ প্রচারণা চালায়। বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে কাজ শুরু করে ‘ওয়াব (উই আর বাংলাদেশ)’ নামের একটি গ্রুপ।
পরে মেয়েটির পরিবারের সন্ধান পেতে মেয়েটির ছবি দিয়ে ফেসবুকে প্রচারণা চালানো হয়।
উদ্ধারকারী পুলিশ কনস্টেবল ও উই আর বাংলাদেশ নামে একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন মো. আলী আকবর জানান, একটি ফেসবুক স্ট্যাটাস দেখে সেখানে একজন কমেন্টে তার খোঁজ দিলে তাকে নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন খুলনা অক্সিজেন ব্যাংক এর স্বেচ্ছাসেবীরা রূপসা থেকে নিজস্ব অ্যাম্বুলেন্সে করে তাকে খুমেক হাসপাতালে নেয়। মেয়েটি তখনও প্রলাপ বকছিলো। ফেসবুকের মাধ্যমেই ওই কিশোরীর বাবা-মা ও বান্ধবীর সাথে যোগাযোগ করে সংগঠনটি ।
নাম প্রকাশে অনিচ্ছুক মেয়েটির বান্ধবী জানায়, গত সোমবার (১৬ জানুয়ারি) গাজীপুর নিজ বাসা থেকে তার বান্ধবী বের হয়ে আসে। তারপর থেকে কোন সন্ধান মিলছিলো না। খুলনায় ইমু নামের এক ছেলের সাথে তার প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। সে তার উদ্দেশে ঘর ছেড়েছে বলে ধারণা করা হচ্ছে। তার হাতে একটি কাগজে লেখা মোবাইল নম্বর পাওয়া গেছে। ইমু ইমু বলে বিলাপ করছিলো মেয়েটি।
শুক্রবার বিকালে এ প্রতিবেদকের সাথে ওই পরিবারটির সাক্ষাতকালে মেয়েটি কোন কথা বলেনি। মেয়ের ভবিষ্যত মাথায় রেখে এ বিষয়ে অভিভাবকরাও কোন মন্তব্য করতে চাননি। তার বাবা বলেন, ‘আগে মেয়ে সুস্থ হোক। তারপরে সব শুনে জানবো প্রকৃত ঘটনা কী। আমরা এ বিষয়ে কিছু বলতে চাইনা, মেয়েকে পেয়েছি তাতেই ভাল লাগছে।’
খুলনা মেডিক্যাল কলেজ হাসাপাতালের চিকিৎসক ডা. অমিত সাহা জানান, মেয়েটি মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে বলেও আশা করিছি। তার শারিরীক অবস্থা ভাল রয়েছে।
মেয়েটির মা-বাবা জানান, আকস্মিকভাবে মেয়েকে হারিয়ে আমরা কী করবো বুঝতে পারছিলাম না। কেন সে ঘর ছাড়লো বা এমন অবস্থা- কিছুই জানিনা। কিন্তু সে ইমু ইমু বলে বিলাপ করছে।
তার বাবা দাবি করেন, মেয়ের আগেও মানসিক সমস্যাগ্রস্ত ছিলো। চিকিৎসার পর সে চাকরিরত ছিল। ১৪ জানুয়ারি সে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। উদ্ধারকারীদের মাধ্যমে খবর পেয়ে মেয়েকে নিয়ে ফিরছি। ও এখন কথা বলতে পারছে না। মেয়ে সুস্থ হলে প্রকৃত ঘটনা জানতে পারবো।
বাগেরহাটে ১৬ কেজি হরিণের মাংসসহ আটক ২
বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবন থেকে ১৬ কেজি হরিণের মাংসসহ দুই শিকারিকে আটক করেছে বন বিভাগ। রোববার (২২ জানুয়ারি) ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ডিমেরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পিরোজপুরের পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. নিজাম (৪৫), একই উপজেলার করমজাতলার রতন আলীর ছেলে ইদ্রিস আলী (৪০)।
শরণখোলা স্টেশন কর্মকর্তা সুফল রায় বলেন, নিয়মিত টহলের সময় ডিমেরচর এলাকা থেকে দুই চোরা শিকারিকে আটক করা হয়। বন আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।










































