।। প্রকাশিত সংবাদের প্রতিবাদ।।
গত ১৮ জানুয়ারি দৈনিক পূর্বাঞ্চলসহ বিভিন্ন পত্র পত্রিকায় “ফুলতলায় আহত ঘের মালিককে বাঁচাতে গিয়ে অপর ঘের মালিক মৃত্যু” শিরোনামে আমার নাম জড়িয়ে এই মর্মে খবর প্রকাশিত হয়েছে যে, মাছ চুরি ঠেকাতে মৎস্য ঘেরে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে কামাল হোসেন ওরেফে কালু নামে এক ঘের মালিকের মৃত্যু এবং অপর মালিক সেলিম বিশ্বাস ওরফে লাভু গুরুতর আহত হয়েছে। পত্রিকায় আরো প্রকাশিত হয়েছে যে, বাড্ডাগাতী গ্রামের মৎস্য ঘের মালিক মো. হুমায়ুন কবির বিশ্বাস রুহের বিলে অবস্থিত মৎস্য ঘেরের মাছ চুরি ঠেকাতে বাড়ি থেকে পল্লী বিদ্যুতের তার টেনে ঘেরের চারিপাশে ছড়িয়ে রাখে। দুপুর সাড়ে ১১টার দিকে আমার পুত্র ওই মৎস্য ঘেরে গেলে বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। ওই সময় প্রতিবেশি মৃতু জাফর বিশ্বাসের পুত্র পাশের ঘের মালিক কামাল বিশ্বাস সেলিমকে উদ্ধার করতে গিয়ে তিনি নিজেসহ দুজনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এলাকাবাসি তাদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ম এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেন বিশ্বাসকে মৃত্যু ঘোষনা করেন।
তবে প্রকৃত ঘটনা হলো সেলিম বিশ্বাস মৎস্য ঘের সেচ মোটরের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। সেলিম বিশ্বাসের চিৎকার শুনে কামাল বিশ্বাস ওরফে কালু সেলিম বিশ্বাসকে উদ্ধার করতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরন করে। ঘটনাক্রমে সেলিম বিশ্বাস বেচে আছেন। মাছ চুরি ঠেকাতে ঘেরে বৈদ্যুতিক তার ছড়িয়ে রাখার ঘটনা সত্য নয়। স্বার্থনেষীমহল সাংবাদিকদের মিথ্য তথ্য দিয়ে খবরটি প্রকাশ করার ব্যবস্থা করেছেন। মৃত্যের মা, স্ত্রী, বড়ভাই, একমাত্র চাচা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. গওহর আলী বিশ্বাস সমস্ত ঘটনা জেনে শুনে, আলাপ আলোচনা করে খুলনা জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফন করার অনুমোতি চেয়ে এই মর্মে আবেদন করেন যে, উক্ত ঘটনায় কাহারো বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই এবং উক্ত ঘটনা নিয়ে তাহারা কাহারো বিরুদে।দ মামলা মকদ্দমা করিবেন না। একইভাবে ফুলতলা থানায় লিখিত দিয়ে লাশ গ্রহন করে ঘটনার পরের দিন লাশ দাফন করেছেন। উভয় পরিবার পরস্পর সহানুভুতিশীল। উক্ত ঘটনা নিয়ে কোন ভুল বোঝাবুঝি বা কোনরূপ বিরোধের সৃষ্টি হয়নি। হয়তো কোন স্বার্থনেশী মহল ঘটনাটি ভিন্নখাতে পরিচালিত করার ঘড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ফলে উক্ত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
-হুমায়ুন কবির বিশ্বাস
খানজাহান আলী প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
খানজাহান আলী প্রতিনিধি
খানজাহান আলী প্রেসক্লাব এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল সকাল ১১ টায় খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় ওডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারেফ হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ আসলাম হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুরতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ আলহাজ্জ্ব শেখ আকরাম হোসেন, অনুষ্ঠান উদ্ভোধন করেন হ্যামকো গ্রুপ এর পরিচালক আলহাজ্জ্ব কবির হোসেন তালুকদার, প্রধান বক্তা আইয়্যান জুটস্ মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্জ্ব ফেরদৌস ভূইয়া (সিআইপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস.এস মনিরুজ্জামান মুকুল, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস. এম. এ দাউদ, ফুলতলা এম এম কলেজের অধ্যক্ষ শেখ মিজানুর রহমান, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলটন, আলহাজ্জ্ব মোড়ল আঃ সোবাহান, খানজাহান আলী থানা অফিসা ইনচার্জ কামাল হোসেন খান, সাংবাদিক আবু হামজা বাধন, সাংবাদিক আবু দাউদ ইমরান, সাংবাদিক আনন্দ কুমার সর, সাংবাদিক শাহাদৎ হোসেন শাওন এবং কারোনা কালীন দুঃসময়য়ে কোমলমতি ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্যক্রম ত্বরান্বিত করায় যাদের কে সম্মাননা স্মারক দেওয়া হয় ফুলতলা এম এম কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, প্রধান শিক্ষ মোঃ মনিরুল ইসলাম, শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ মহসিন বিশ^াস, শিরোমণি মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক, মনিরা পারভিন, কারোনা কালীন দুঃসময়য়ে অর্তমানবতার সেবায় এগিয়ে এসে এলাকাবাসিকে সহযোগিতা করায় সম্মাননা স্মারক দেওয়া হয় ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, খুলনা ডেপুটি সিভিল সার্জন ডাঃ এস এম কামাল হোসেন, ডাঃ আলাউদ্দিন শিকদার, খানজাহান আলী থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ আবদানের জন্য সম্মাননা স্মরক প্রদান করা হয় খানজাহান আলী থানা অফিসার ইসচার্জ মোঃ কামাল হোসেন খান।
বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে ‘অন্তঃসত্ত্বা প্রেমিকার’ অনশন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা তালা উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিক রাসেল বাদশার (২২) বাড়িতে অনশনে বসেছেন অন্তঃসত্ত্বা প্রেমিকা (১৬)। শুক্রবার বিকাল থেকে তালা উপজেলার মাগুরডাঙ্গা এলাকায় রাসেল বাদশার বাড়িতে উপস্থিত হয়ে অনশনে বসেন তিনি।
রাসেল স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং মাগুরডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মইনুল ইসলামের ছেলে।
ছাত্রলীগ নেতার বাড়িতে প্রেমিকার দাবিতে তরুণীর অনশনের বিষয়টি জানাজানি হলে এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় প্রেমিক রাসেল বাদশার বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।
স্থানীয়রা জানান, রাসেলের অভিভাবকরা বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার বাড়িতে পাঠানো চেষ্টা করেছেন, তবে মেয়েটি ফিরে যেতে রাজি হননি।
অনশনরত তরুণীর দাবি, তাকে বিয়ে করে ঘরে তুলে নেবে রাসেল।
তিনি বলেন, এক বছর আগে রাসেল বাদশার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে আমার গর্ভে রাসেলের দুই মাসের সন্তান রয়েছে। বিয়ের আশ্বাস দিলেও রাসেল বিয়ে করছে না। বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না।
এ বিষয়ে রাসেলের বাবা ইউপি সদস্য মইনুল ইসলাম সাংবাদিককে বলেন, আপনার যেটা খুশি সেটি লেখেন। তাতে আমার কিছু যায় আসে না।
এ বিষয়ে অভিযুক্ত রাসেলের বক্তব্য পাওয়া যায়নি।
তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত ‘ফুলের রাজধানী’!
যশোর অফিস
ফুল উৎসব এবং ছুটির দিন একসঙ্গে মিলে যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী ও পানিসারা। হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত যেন গোটা এলাকা। নানা বয়সের মানুষের উপস্থিতি যেন পর্যটন কেন্দ্রকে হার মানিয়েছে পানিসারার ফুল মোড়।
এদিকে ফুল উৎসবের দ্বিতীয় দিনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুল চাষিদের সন্তানদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১ম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দেড়শ শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রত্যেক শ্রেণি থেকে ৩ জন শিক্ষার্থীকে
বিজয়ী করা হবে। এছাড়া গদখালি অঞ্চলে নারী ফুল চাষিদের উদ্বুদ্ধ করতে এদিন শতাধিক নারীদের ফুল চাষের উপর বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
শুক্রবার ছুটির দিন এবং উপজেলা প্রশাসনের ফুল উৎসব দর্শনার্থীদের মাঝে ভিন্ন ইমেজ সৃষ্টি করেছে। ফুলের স্টলগুলোতে ছিল উপচেপড়া ভিড়। ফুলের ক্ষেত, ফুলের সেড, প্রদর্শনী এলাকা ও পার্কগুলো ছিল আনন্দে মুখরিত।
এ সময় প্রিয় মানুষের সঙ্গে ছবি তোলা, ফুল পরিয়ে দেওয়া এবং ঘুরে বেড়ানো ছিল আনন্দের খোরাক।
গদখালীতে ঘুরতে আসা যশোর শহর থেকে কলেজ শিক্ষক নুর হোসেন বলেন, গদখালির ফুলের সুনাম সারা দেশে ছড়িয়ে পড়েছে। যে কারণে মানুষ ছুটি পেলেই পরিবার-পরিজন নিয়ে এখানে বেড়াতে আসে। এবার ফুল উৎসব বাড়তি আয়োজন। যা উপজেলা প্রশাসনকে প্রশংসিত করেছে।
সলেমান হোসেন নামে এক ফুল চাষই জানান, এমনিতে জানুয়ারি ফেব্রুয়ারিতে গদখালিতে দর্শনার্থীদের ভিড় থাকে। কিন্তু এবার তিন দিনব্যাপী মেলা সঙ্গে ফুল উৎসব হওয়ায় পর্যটন দর্শনার্থীদের ভিড় বেশি। তারা দলে দলে জারবারা গ্লাডিয়াস ক্ষেতে সুন্দর মুহূর্তটি তাদের মোবাইল ফোনে সেলফিবন্দি করছেন। অন্য সময় ফুল ক্ষেতে ঢুকতে বাঁধা দিলেও এখন তাদের বাঁধা দিচ্ছি না।
ঝিনাইদহ থেকে একদল দর্শনার্থী তরুণ যুবক বলেন, প্রতিবছরই গদখালিতে ঘুরতে আসি। এবার ঘুরতে এসে অন্যরকম দেখছি। এখানে অনেক পর্যটনের মতো লাগছে। রাস্তার দুই ধারে নানার রঙের ফুল নিয়ে ছোট্ট ছোট দোকান বসিয়েছে। সেখানে দূরদূরান্ত থেকে আসা লোকজন তাদের পছন্দমতো ফুল কিনছে।
ঢাকা থেকে আসা নার্গিস আক্তার নামে এক এনজিও কর্মকর্তা জানান, কয়েক বছর আগে গদখালিতে এসেছিলাম। বৃহস্পতিবার বেনাপোলে একটি কাজে এসে ঘুরতে এসেছি। এসে এত ভালো লাগছে। চারিদিকে তাকালেই ফুল আর ফুল।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, ঝিকরগাছার ফুল চাষের সাফলতাকে সারা দেশসহ বিশ্ব দরবারে তুলে ধরার জন্য ফুল উৎসবের আয়োজন করা হয়েছে। কথায় বলে, প্রচারেই প্রসার। এছাড়া ফুলের জন্য বিখ্যাত এই অঞ্চলটি অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, মানুষের বেকারত্ব দুর হবে এবং চাষিদের ফুল চাষে আগ্রহ বাড়বে।
ফুল উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম শাহিন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুল হক সহ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কশিশনার ও সহকারী কমিশনার এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
৭৫ বছর পূর্তি: প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় মুখরিত বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়
স্টাফ রিপোটার, বাগেরহাট
প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। একে অপরের সাথে গল্প ও কুশল বিনিময়ে সময় কাটাচ্ছেন সাবেক শিক্ষার্থীরা। দীর্ঘদিন পরে দেখা হওয়ায় সহপাঠিদের জড়িয়ে ধরে কান্নাও করছেন অনেকে। সব মিলিয়ে এক আবেগাপ্লুত মিলন মেলায় পরিনত হয়েছে প্রতিষ্ঠানটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত প্রাক্তন ছাত্র পুনর্মিলনীর এই আয়োজন।
প্রাক্তন ছাত্র পুনর্মিলনী উপলক্ষে শনিবার (২১জানুয়ারি) সকালে বিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এ্যসামসেম্বলি অনুষ্ঠিত হয়। এ্যসামসেম্বলি শেষে প্রায় সহস্রাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে, বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহনকারী বর্তমান শিক্ষার্থীরা তাদের শ্রেণির নাম এবং সাবেক শিক্ষার্থীরা এসএসসি পাশের বর্ষ লেখা প্লাকার্ড নিয়ে উচ্ছাস প্রকাশ করেন। এছাড়া এসে প্রাণের মেলায়, এসে বন্ধু প্রানের টানে এ ধরণের বাক্য লেখা ব্যানার, প্লাকার্ড ও ফেস্টুন হাতে দেখা যায় অনেককে। কম বয়সীরা পুপু শব্দের বাসি বাজিয়ে আরও বেশি আকর্ষনীয় করে তোলেন র্যােলীকে।
দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অজিয়ার রহমান, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার আরিফুল হক, উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মোশারফ হোসেনসহ আরও অনেকে। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান করেন।
এছাড়া সারাদিনই সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরেছিল বিদ্যালয়ের ক্যাম্পাসে। হৈ চৈ, নাচ গান ও ছাত্রদের মিলনে মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গন। খোলামেলা পরিবেশে ক্যাম্পাসটি সেজেছিল নতুনের বার্তা নিয়ে।
এদিন সন্ধায় সংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট লোকগানের সংগিত শিল্পি মমতাজ বেগম এমপি উপস্থিত থাকার কথা রয়েচে। জনপ্রিয় ব্যান্ড দল মিজান এ্যান্ড ব্রাদার্স পারফর্ম করবেন এই সাংস্কৃতিক অনুষ্ঠানে।
বাজুস সব সময় স্বর্ণ ব্যবসায়ীদের পাশে থাকবে
স্টাফ রিপোটার, বাগেরহাট
এক ভরি স্বর্ন ও রুপা নিয়ে যারা ব্যবসা করেন, তারাও বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন (বাজুস)‘র সদস্য হবেন। সকল সদস্য একই মর্যাদা পাবেন সংগঠনের কাছে। হয়রানিমুক্ত স্বর্ন ব্যবসা পরিচালনার জন্য বাজুস কাজ করছে। তবে ব্যবসা করতে হবে সততার সাথে। ২১ ক্যারেট বললে ২১ ক্যারেট-ই দিতে হবে। সৎ স্বর্ন ব্যবসায়ীদের পাশে সব সময় বাজুস থাকবে। কোন স্বর্ন ব্যবসায়ীকে অহেতুক হয়রানি করলে, বাজুস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। তবে কোন ব্যবসায়ী যদি জেনে-বুঝে চোরাই ও ভেজাল স্বর্ন ক্রয়-বিক্রয় করেন, তাদের বিরুদ্ধে বাজুস সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবে। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা শাখা আয়োজিত মত বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
শহরের কামারপট্টী এলাকায় অবস্থিত বাজুস বাগেরহাট জেলা শাখা চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাজুসের সহ-সভাপতি ডাঃ দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। বাজুস বাগেরহাট জেলা শাখার প্রেসিডেন্ট শ্যামল কুমার সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, বাজুসের ল এ্যান্ড মেম্বারশিপ বিষয়খ স্টান্ডিং কবমিটির সদস্য সচিব মোঃ রিপনুল হাসান, ডিস্ট্রিক্ট মনিটরিং বিষয়ক স্টান্ডিং কমিটির সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, বাজুস খুলনা বিভাগীয় সভাপতি রকিবুল ইসলাম চৌধুরী, বাজুস বাগেরহাটের উপদেষ্টা সঞ্জয় কুমার বখসী, সাধারণ সম্পাদক নিলয় কুমার ভদ্র প্রমুখ।
দুপুর ১২ টায় কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে বাজুসের মত বিনিময় সভা শুরু হয়। পরে বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রায়ত আনিসুর রহমান দুলালের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাজুসের সহ-সভাপতি ডাঃ দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, বাজুস এখন আর আগের জায়গায় নেই। এই সংগঠন এখন অনেক শক্তিশালি। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বাজুসের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সংগঠনের আমুল পরিবর্তন এসেছে। সংগঠনের কার্যক্রম বৃদ্ধির জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে আমাদের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর খুবই আন্তরিক। এছাড়া বাংলাদেশে স্বর্ন ব্যবসার প্রসারের জন্য বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে স্বর্ন রিফাইনিং ফ্যাক্টরি করা হচ্ছে। যা খুবই দ্রুত চালু হবে। এই ফ্যাক্টরী চালু হলে মেড ইন বাংলাদেশ লেখা স্বর্নের বার বাজারজাত করা হবে। শুধু দেশে নয়, বিদেশেও যাবে বাংলাদেশের স্বর্ন। স্বর্ন খাত থেকে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। এ জন্য সবাইকে বাজুসের সদস্য হয়ে ঐক্যবদ্ধভাবে ব্যবসা করার আহবান জানান স্বর্ন ব্যবসায়ীদের এই নেতা।
মতবিনিময় সভায়, বাগেরহাট জেলা সদর ও বিভিন্ন উপজেলার স্বর্ন ব্যবসায়ীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেন। বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কাছে বিভিন্ন প্রশ্ন করেন। বাজুস নেতৃবৃন্দও সদস্যদের প্রশ্নের উত্তর দেন।
বাগেরহাটে জমি উদ্ধারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় হরেন্দ্র নাথ পাল
স্টাফ রিপোটার, বাগেরহাট
বাগেরহাটের রামপালে নিজ মালিকানাধীন জমি উদ্ধারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় হরেন্দ্র নাথ পাল নামের এক ব্যক্তি। জমি উদ্ধারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্থানে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না তিনি। এমনকি জোরপূর্বক জমি দখলকারী সুদীপ কুমার পাল প্রতিনিয়ত হুমকী দিয়ে যাচ্ছেন হরেন্দ্র নাথ পালকে।
রামপাল উপজেলার মিরাখালি গ্রামের অসহায় হরেন্দ্র নাথ পাল বলেন, দানপত্র দলিল মুলে ২০১৫ সাল থেকে রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের সগুনা পিত্যে মৌজায় ৯৩ শতক জমি ভোগদখল করে আসছি। কিন্তু এক বছর আগে একই এলাকার সুদীপ কুমার পাল আমার জমিটি জোরপূর্বক দখল করে নিয়েছেন। জমিতে গেলে প্রানে মেরে ফেলার হুমকি দিচ্ছে সদীপ। ভয়ে জমিতে যেতে পারছিনা।
এদিকে জমি ফিরে পেতে হরেন্দ্র নাথ পালের করা অভিযোগের ভিত্তিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ ফকির উভয় পক্ষের সাথে কথা বলেছেন। শালীস মীমাংসায় হরেন্দ্র নাথ পালের কাগজ পত্র সঠিক থাকায় সুদীপ কুমার পালকে জমি ছেড়ে দিতে বলেন চেয়ারম্যান। এরপরও সুদীপ ওই জমির দখল ছাড়েনি। বরং জমিতে গেলে তাকে মারধর করা হবে এমন হুমকিও দেয়া হচ্ছে বলে দাবি হরেন্দ্র নাথ পালের।
হরেন্দ্র নাথ পাল আরও বলেন., সুদীপ কুমার পালের মালিকানাধীন দুটি দলিলের মাধ্যমে দুই ব্যাক্তির কাছে ৬৩ শতক জমি বিক্রি করেছেন। তার কোন জমি নেই আমার জমির পিছনে। সে এখন জোর করে আমার জমি দখল করে আছে আমাকে জমিতে যেতে দিচ্ছেনা। আমি যেকোন মূল্যে আমার জমি ফেরত চাই।
স্থানীয় সুবোধ কুমার পাল নামের আরেক ব্যক্তি বলেন, সুদীপ কুমার পাল একজন দখলবাজ মানুষ। সে আমারও এক বিঘা জমি গত এক বছর ধরে জোর পুর্বক দখল করে আছে।
অভিযুক্ত সুদীপ কুমার পাল বলেন, আমি জমি পাবো, তাই বাটোয়ারা মামলা করেছি। মামলায় যে রায় হয় আমি তা মেনে নেবো।
বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির বলেন, দুই পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে দেখেছি। এর মধ্যে হরেন্দ্র নাথ পালের কাগজপত্র শতভাগ রাইট আছে। সুদীপ পাল তার জমি অন্যের কাছে বিক্রি করে একটা বাটোয়ারা মামলা করে হরেন্দ্র নাথকে অহেতুক হয়রানী করছে।
পাইকগাছা পৌরসভার প্রস্তাবিত বাস টার্মিনাল নির্মাণ প্রক্রিয়া শুরু
খবর বিজ্ঞপ্তি
আরো একধাপ এগিয়ে গেলো পাইকগাছা পৌরসভার প্রস্তাবিত আধুনিকমানের বাস টার্মিনাল নির্মাণ প্রক্রিয়া। টার্মিনাল নির্মাণের জন্য প্রস্তাবিত কয়েকটি নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু ও মেয়র সেলিম জাহাঙ্গীর। মেয়র, কাউন্সিলর, বাস মালিক ও শ্রমিক এবং দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সংসদ সদস্য বাবু শনিবার (২১ জানুয়ারি) সকালে পৌরসভা ও গদাইপুর ইউনিয়নের সীমান্তবর্তী গোপালপুর ও বান্দিকাটী এলাকায় প্রস্তাবিত কয়েকটি স্থান পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজু, কাউন্সিলর অহেদ আলী গাজী, আলাউদ্দীন গাজী, আব্দুল গফফার মোড়ল, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি দাউদ শরীফ, আওয়ামী লীগনেতা এসএম রেজাউল হক, মসিউর রহমান, আব্দুল ওহাব বাবলু, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুবলীগনেতা কেডি বাবু, আব্দুল বারিক গাজী, শেখ রাজু আহমেদ, বাস মালিক সমিতির অমরেশ মন্ডল, শ্রমিক নেতা শেখ মিথুন মধু, বাবুল হাসান, শেখ জাহিদুল ইসলাম ও নূর আলী মোড়ল। উল্লেখ্য, অত্র উপজেলা সদর থেকে কয়রা এবং খুলনা রুটে দুই’শও অধিক বাস এবং ঢাকা রুটে চলাচলের জন্য অর্ধশতাধিক পরিবহন রয়েছে। বিপুল সংখ্যক বাস ও পরিবহন সহ অন্যান্য যানবাহন রাখার জন্য নির্দিষ্ট কোন বাস টার্মিনাল না থাকায় বাস মালিকরা অনেকটাই বাধ্য হয়ে প্রধান সড়কের উপর সারিবদ্ধভাবে বাস পার্কিং করে রাখে। ফলে একদিকে যেমন জনগুরুত্বপূর্ণ জিরোপয়েন্ট এলাকায় প্রতিদিন সৃষ্টি হয় যানজট এবং প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। এলাকার যানজট নিরসন সহ নিরাপদ সড়ক নিশ্চিত করতে পাইকগাছা পৌর কর্তৃপক্ষ একটি আধুনিকমানের বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিলেও সেটি দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি। অবশেষে জলবায়ু প্রকল্পের আওতায় পৌরসভার অনুকূলে প্রায় দেড়’শ কোটি টাকার বিশেষ বরাদ্দ পাওয়ায় বরাদ্দকৃত অর্থ থেকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু’র সার্বিক সহযোগিতায় পৌরসভার আওতাধীন একটি আধুনিকমানের বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছেন মেয়র সেলিম জাহাঙ্গীর সহ পৌর কর্তৃপক্ষ। প্রস্তাবিত এ প্রকল্পের আওতায় প্রায় ১০ বিঘা জমি অধিগ্রহণ করা হবে এবং এতে ১৫ থেকে ২০ কোটি টাকা সম্ভব্য ব্যয় হতে পারে বলে ধারণা করছেন পৌর কর্তৃপক্ষ।#
কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাচ্চু’র মাতা বকুল রানীর মৃত্যু বার্ষিকী পালন
কালিগঞ্জ সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এবং কবি সুকুমার দাশ বাচ্চু’র মাতা স্বর্গীয় বকুল রানী দাশ এর ৩১ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি, বাংলা ১৪২৯ সন), কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম রহিমপুর গ্রামে তার নিজ বাড়িতে সকালে মায়ের সমাধিতে পরিবারের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও নাম সংকীর্তন করা হয়। মা- বাবা ও প্রয়াত আত্মিয় স্বজনের আত্মার শান্তি কামনায় ধর্মীয় অনুষ্ঠানদি সম্পন্ন শেষে দুপুরে প্রসাদ প্রদান ও সকলকে আপ্যায়ন করা হয়। স্বর্গীয় বকুল রানী দাসের ৩১ তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব গ্রামবাসী শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে আহ্বান জানিয়েছিলেন কুশুলিয়া ইউপির সাবেক মেম্বর রাধাপদ দাশ। মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক সাজু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, উপজেলা বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সাধারণ সম্পাদক সৈয়েদ মাহমুদুর রহমানসহ সাংবাদিকৃন্দ, জনপ্রতিনিধি, কবি, এনজিও কর্মকর্তা, সূধীও এলাকাবাসী।
মহেশপুরে সচেতনতা মুলক প্রশিক্ষন সামগ্রী বিতরণ অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে গতকাল শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে দরিদ্র মহিলাদের জন্য সমাম্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) উদ্যোগে কিশোরীদের সচেতনতা মুলক প্রশিক্ষন ও প্রশিক্ষন সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন ও প্রশিক্ষন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিনেশ চন্দ্র পাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফাজানা নাজনীন শাম্মী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসের এ আর ডি ও প্রমেন্ট চন্দ্র বর্মন প্রমুখ।
ধর্ম পালনের মাধ্যমে মানুষ মানবিক ও জ্ঞানী হয়: রূপসায় এ্যাড. সুজিত
রূপসা প্রতিনিধি
খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী বলেছেন ধর্ম পালনের মাধ্যমে মানুষ মানবিক ও জ্ঞানী হয়। কোন ধর্মই সন্ত্রাসী কার্যক্রম শিক্ষা দেয় না। একারনে যে সকল মানুষ ধর্মীয় জ্ঞান অর্জন করে এবং নিজের জীবনকে ধর্মীয় অনুশাষন মোতাবেক পরিচালিত করে তারা সমাজের জ্ঞানী ও সম্নানীত মানুষ। তিনি আরো বলেন এজন্য লাল সবুজে অঙ্কিত পতাকার ধারক ও বাহক স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে প্রত্যেককে স্ব-স্ব ধর্ম পালনের পূর্ন স্বাধীনতা দিয়েছে। কিন্তু পাকিস্থানী প্রেতাত্মা ধারনকারী বিএনপি জামাত ধর্মকে নিয়ে ব্যবসার রাজনীতি করে ধর্মের সম্নান ক্ষুন্ন করছে। তাছাড়া স্বাধীনতার চেতনাকে ভুলন্ঠিত করার জন্য অগ্নি সংযোগ ও রাজনীতির নামে মানুষ পুড়িয়ে হত্যা করছে। তিনি আরো বলেন বিএনপি জামাতের এ সকল দেশ বিরোধী কর্মকান্ড রুখে দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে বঙ্গকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে এবং পুনরায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করে বঙ্গকন্যাকে পুনরায় ক্ষমতার মসনদে বসাতে হবে। তিনি গতকাল ২০ জানুয়ারী সন্ধ্যায় পিঠাভোগ কালীবাড়ি মন্দির প্রাঙ্গনে রোটন্তী কালীপূজা উৎসব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রোটন্তী কালীপূজা উৎসব কমিটি কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সদস্য অমিয় অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু। পিঠাভোগ কালীবাড়ি মন্দির কমিটির সহ-সভাপতি গোপাল চন্দ্র কুশারীর সভাপতিত্বে ও বিশ^জিত কুন্ডুর সঞ্চালনায় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম ফকির, মনির হোসেন মোল্লা, সোহেল জুনায়েদ, মোল্লা তাহিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মৃনাল সরকার, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো: আজিজুল ইসলাম মোল্লা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুসা মোল্লা সবুজ, কৃষকলীগের সাধারণ সম্পাদক জয়দেব সরকার, স্বেচা সেবকলীগের সাধারন সম্পাদক মো: মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আল মামুন, ছাত্রলীগ নেতা হিরন শিকদার, রুপম দাস, সজিব পাল, মন্দির কমিটির সদস্য গৌতম শীল, জীবন কুন্ডু, শওীকান্ত পাল, গৌতম পাল, কৃষ্ণ কুশারী, আশিষ রায়, রবিন বিশ^াস, আওয়ামীলীগ নেতা শের আলী, গৌরঙ্গ অধিকারী, রবিন হালদার, প্রতাপ পাল, মিলন কান্তি পাল প্রমুখ।
ফকিরহাটের বেতাগায় শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়নে ওয়ার্ড ব্যাপী ৮দলীয় শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ শনিবার (২১জানুয়ারী) দুপুরে বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। বেতাগা ইউনিয়ন ছাত্রলীগ এর আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় ১নং মাসকাটা ওয়ার্ড ও ৩নং ধনপোতা ওয়ার্ডের মধ্যকার এ খেলায় ৩নং ধনপোতা ওর্য়াড বিজয়ী হয়। এবং ১নং মাসকাটা ওয়ার্ড রানাসআপ নির্বাচিত হয়। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনন্দ কুমার দাশ। ধনপোতা মাসকাটা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকরাম হোসেন বকুল এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান তুহিন, সংরক্ষিত মহিলা সদস্যা রাফেজা বেগম, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ শেখ, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোপাল কুমার পাল ও সাধারণ সম্পাদক রানা শেখ প্রমুখ।
খালিশপুর দুর্বার সংঘে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব গড়ে তোলার সিদ্ধান্ত
# সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন
স্টাফ রিপোর্টার
দীর্ঘ দিন ঝুলে থাকার পর অবশেষে খুলনার খালিশপুর ঐতিহ্যবাহী দুর্বার সংঘের নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার রাত ১০টায় সংঘের সাধারণ সভায় হ্যা-না ভোটের মাধ্যমে এ সিদ্ধান্ত হয়। সংঘ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংঘের সভাপতি আবুল কালাম আজাদ। সভায় অতিথি ছিলেন ১০নং ওয়ার্ড কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট ও ১০নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কাজী সাফায়েত হোসেন প্যারেট। দুর্বার সংঘের নেতা জহির হোসেন ও আরিফুল ইসলামের পরিচালনায় সভায় বক্তৃতা করেন আঃ রউফ বিশ্বাস, মুনসুর আহমেদ, সৈয়দ মোকসেদুল আলম, সৈয়দ মজিদুল ইসলাম, শেখ মোশাররফ হোসেন, মোকতার হোসেন, শেখ আকতার আলী, মিলন, আকরাম উজ জামান, ইমাম উদ্দীন আহমেদ, ডাঃ কামাল হোসেন, হৃদয় হাশেম আসমত, এমরান হোসেন পান্নু, সভাপতি প্রার্থী মেহেদী হাসান, শেখ সুরত আলী, ওলিয়ার রহমান প্রমূখ। সভায় দু’পক্ষ একমতে পৌছাতে না পারায় কাউন্সিলর হ্যা-না ভোটের ব্যবস্থা করেন। গোপন কাগজের মাধ্যমে গ্রহণ করা ভোটার ছিল ১০৯ জন। হ্যা গ্রুপ পায় ৫৮ ভোট আর না গ্রুপ পায় ৪৭ ভোট। পরিত্যক্ত হয় চার ভোট। নির্বাচনে হ্যা গ্রুপ বিজয়ী হওয়ায় কাউন্সিলর দুর্বার সংঘের নেতৃত্বে গঠনের জন্য নির্বাচন করার সিদ্ধান্ত চূড়ান্ত করেন। সে মতে, ওই সময় গঠন করা হয় নির্বাচন পরিচালনা কমিটি। মহানগর আ’লীগের নেতা মোঃ আশরাফুল ইসলামকে কমিটির প্রধান করা হয়। আগামী ২৭ জানুয়ারী নির্বাচন পরিচালনা কমিটি পূর্ণাঙ্গভাবে গঠন ও নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।
কয়রায় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দের জন্ম বার্ষিকী পালন
কয়রা(খুলনা)প্রতিনিধি
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৫ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে সৎসঙ্গ কেন্দ্র কয়রা খুলনার আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বিকাল ৩ টায় এ উপলক্ষে শোভাযাত্রা শেষে মদিনাবাদ দক্ষিণচক সৎসঙ্গ মন্দির মাঠে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক কমলেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন এসপিআর কালীচরন মন্ডল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আধুর্য্য হেমনাথ মন্ডল, এসপিআর রবীন্দ্রনাথ বাহাদূর, এসপিআর দেবী রঞ্জন মন্ডল,এসপিআর, অচিন্ত কুমার বাহাদুর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, প্রভাত কুমার ভদ্র প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে মাতৃ সম্মেলনে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মৌটুসী রায়, ভারতী রাণী মন্ডল,স্মৃতি মনি দাস, সন্ধ্যা রাণী বাহাদূর প্রমুখ।
কয়রায় নরসুন্দর ও ঋষি সম্প্রদায়ের মাঝে এমপি বাবুর শীতবস্ত্র বিতরণ
কয়রা (খুলনা) প্রতিনিধি
মানুষ মানুষের জন্য” এই বাণীকে বুকে ধারন করে খুলনা-৬ কয়রা (পাইকগাছা) সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু কয়রায় সুবিধাবঞ্চিত মানুষ ঋষি ও নরসুন্দরদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন। শুক্রবার বিকাল ৫ টায় সেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নিজস্ব অর্থায়নে শীত নিবারনের জন্য শীতার্থ ২ শতাধিক মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করেন। চলতি শীত মৌসুমে ইতিপূর্বেও তিনি সমাজের নিম্ন আয়ের মানুষের মধ্যে একাধিকবার শীতবস্ত্র বিতরণ করেছেন। উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসাদ আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। বক্তব্যে এমপি বাবু বলেন, সুবিধাবঞ্চিত ও নিম্ম আয়ের মানুষ তারা ঋষি ও নরসুন্দর হওয়ায় সমাজে এদের দিকে মানুষ কম তাকায়, তাই আমি এই ঋষি, নরসুন্দর, দুস্থ ও অসহায় মানুষের কথা ভেবে শীত নিবারনের জন্য সরকারের পাশাপশি আমার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষুদ্র পরিসরে এ কম্বল বিতরণ করলাম । বর্তমান সরকার শীতার্থ মানুষর জন্য পর্যাপ্ত কম্বল বরাদ্ধ করেছেন। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশে কম্বল বিতরন করা হয়েছে। সরকারের পাশপাশি বিত্তশালীদের উচিত তাদের সাহায্যে এগিয়ে আসা। আমরা যারা সংসদ সদস্য আছি, তারা সাধ্যমত শীতবস্ত্র ক্রয় করে তা অসহায় সাধারণ মানুষের মাঝে বিতরণ করছি।। তিনি আরও বলেন, সমাজের সকলে ভালো থাকলে তবেই আমরা ভাল থাকব। দোয়া করবেন আমি যেন সকলের সুখে সুখী হয়ে এবং দুঃখের দুঃখী হয়ে সমাজে কাজ করতে পারি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ এসএম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারি, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, জাকারিয়া হোসাইন, সেচ্ছাসেবকলীগ নেতা আঃ রকিব, জিএম আকতারুল ইসলাম, নিউটন সহ নরসুন্দর ও ঋষিগণ।
পাইকগাছায় সপ্তদ্বীপার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা স্মারক প্রদান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের উদ্যোগে গুণীজনদের সম্মাননা স্মারক ও পদক প্রদান করা হয়েছে। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শনিবার সকাল ১১ টায় উপজেলার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা স্মারক, পদক ও পুরষ্কার প্রদান করা হয়। জাতীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান ও প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি তার বক্তৃতায় বলেন, একটি এলাকার উন্নয়নের প্রধান শর্ত হলো যোগাযোগ ব্যবস্থা। তেমনি সমাজের সৃজনশীল মানুষ তৈরীর জন্য সাহিত্য সংগঠন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। যে কাজটি সপ্তদ্বীপা সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে পালন করে চলেছে। এলাকার বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের গুণীজন সম্মাননা প্রদান করে সংগঠনটি আলো ছড়াচ্ছে। আমি এ এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবাই আমার জীবন উৎসর্গ করেছি। আমি আজীবন মানুষের সেবাই কাজ করে যেতে চাই।
সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন বাংলা বিভাগ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকার প্রফেসর ড. সন্দীপক মলি¬ক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মণ্টু, ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দিন ফিরোজ বুলু, এ্যাড. শফিকুল ইসলাম কচি, এ্যাড. মুজিবুর রহমান, একুশে টেলিভিশন খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন, ব্যাংকার সুব্রত চৌধুরী, অনারারী ক্যাপ্টেন অবঃ মোহন লাল দাশ, গদাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক নির্ম্মল চন্দ্র অধিকারী, যুবলীগ নেতা আজিজুল হাকিম, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি অশোক ঘোষ।
অন্দিতা ঘোষ ও নিগার সুলতানার উপস্থাপনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দীন, কবি বিকাশেন্দু সরকার, এমএ রাজ্জাক, শিক্ষাক অজ্ঞলি রানি শীল, সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ, এস আই সুব্রত দেবনাথ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রাণী সাধু, নলিনী কান্ত সানা, পঞ্চানন সরকার প্রমুখ।
সাহিত্যের বিভিন্ন বিষয় ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় ১১জন গুণী ব্যক্তিকে সপ্তদ্বীপা সম্মাননা স্মারক ও হৈমনরেন্দ্র স্মৃতি পদক প্রদান করা হয়েছে। সম্মাননায় প্রাপ্ত গুণী ব্যক্তিরা হলেন, উপকূলীয় পরিবেশ সুরক্ষা ও আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখায় পরিবেশবাদী সংগঠণ বনবিবি এর পক্ষ্য থেকে আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এমপি কে উপকুল বন্ধু সম্মাননা স্মারক, সাংবাদিকতায় মহেন্দ্রনাথ সেন, চিত্রশিল্পী ও ভাস্কর্যে নিহার রজ্ঞন ভদ্র, বাংলা সাহিত্যে কবিতায় পঞ্চানন সরকার, বিকাশেন্দু সরকার, এম এ রাজ্জাক, বাংলা সাহিত্যে ছোট গল্পে সুব্রত দেবনাথ, বাংলা সাহিত্যে উপন্যাসে সুব্রত চৌধুরী, হৈম-নরেন্দ্র স্মৃতি পদকে মনোনিতরা হলেন, মুক্তিযুদ্ধ ও সমাজ সেবায় বীর মুক্তিয়েদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, আর্ত মানবতার সেবায় মোঃ ডালিম সরদার, কৃষি উদ্যোক্তা নার্সারী সুকনাথ পাল।
অনুষ্ঠানের প্রথম পর্বে কবিতা উৎসবে কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করেন ড. সন্দীপক মলি¬ক, মাধুরী রাণী সাধু, ঐশী আক্তার লিমা, রোজী সিদ্দীকি প্রমুখ। অনুষ্ঠানে খুলনা, সাতক্ষীরা ও এলাকার কবি, সাহিত্যিক, শিল্পীসহ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
কেশবপুরে সময় মত পানি নিষ্কাশন না করাই ৫৭ বিলের বোরো আবাদে শঙ্কা দেখা দিয়েছে
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরের প্রভাবশালী ঘের মালিকরা সময় মত বিলের পানি নিষ্কাশন না করায় ৫৭ বিলের বোরো আবাদ বিলম্ব হচ্ছে। যশোরের কেশবপুর উপজেলার পূর্বাঞ্চলের ঘের মালিকদের হাতে হাজার হাজার কৃষক এখন জিম্মি হয়ে পড়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, কৃষকরা বিলের পানি নিষ্কাশনের টাকা পরিশোধ করলেও ঘের মালিকরা গড়িমসি করায় বোরো আবাদে শঙ্কা দেখা দিয়েছে।কেশবপুর ও মনিরামপুর উপজেলার ২৭ বিল ছাড়াও পাঁজিয়া ইউনিয়নের বাগডাঙ্গা, মনোহরনগর এলাকার বিলের বর্ষার অতিরিক্ত পানি কাটাখালির ৮ ব্যান্ড স্লুইচ গেট দিয়ে এবং মঙ্গলকোট, সুফলাকাটি ও গৌরীঘোনা ইউনিয়নের অতিরিক্ত আরো ৩০ বিলের বর্ষার অতিরিক্ত পানি পাথরা খাল দিয়ে আপারভদ্রা হয়ে শ্রীনদীতে নিষ্কাশন হয়।প্রভাবশালী ঘের ব্যাবসায়িরা এসব বিল জবর দখল করে মাছের ঘের করায় পানির প্রবাহ বন্ধ হয়ে আপারভদ্রা ও শ্রীনদীর তলদেশ ভরাট হতে শুরু করে। এর প্রভাবে ৫৭ বিলে দেখা দেয় জলাবদ্ধতা। পাথরা গ্রামের কৃষক হাবিবুর রহমান জানায়, প্রতিবছর ১৫ পৌষের ভেতর ঘেরের পানি নিষ্কাশন করে কৃষকদের বোরো আবাদের শর্তে ঘের মালিকরা মাছের ঘের করেন। তিনি অভিযোগ করেন, চলতি বছর ঘের মালিকরা পানি নিষ্কাশনে কৃষকের নিকট বিঘাপ্রতি ১ হাজার ২‘শ টাকা করে দাবি করে। যেটা কৃষকের দেয়ায় কথা শর্তে ছিল না।। তারপরও সেই হারে কৃষকরা ২৬ লাখ টাকা পরিশোধ করলেও ঘের মালিকরা টাকা পরিশোধে গড়িমসি শুরু করেছে।পানি নিষ্কাশন কমিটির নেতা মহিরউদ্দীন বিশ্বাস জানান, পাঁজিয়া-পাথরা বিলের পানি নিষ্কাশনে পাথরা স্লুইচ গেটের ওপর গত ১৬ ডিসেম্বর থেকে ১৯ টি স্যালো মেশিন দিয়ে ও বুড়ুলি স্লুইস গেটের ওপর ২০টি স্যালো মেশিন দিয়ে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিদিন প্রায় ২ লাখ টাকার ডিজেল ব্যয় হচ্ছে। কৃষকদের সাথে ঘেরের পানি নিষ্কাশনে ঘের মালিকদের শর্ত থাকলেও ১৬ জানুযারি পর্যন্ত ঘেরের পানি নিষ্কাশন শুরু করেনি। কৃষকরা পানি নিষ্কাশনের কথা বললে তাদের ভয়, ভীতি, হুমকি দেয়া হচ্ছে।এলাকার কৃষকদের অভিযোগ, সেচ কার্যক্রমে ঘের মালিকদের অতিরিক্ত অর্থ ব্যয় হয়। এছাড়া, বিলম্বে সেচ কার্যক্রম শুরু করলে মাছের দামও বেশি পাওয়া যায়, মাছও বড় হয়। এজন্যে বিলের পানি নিষ্কাশনে তারা সময় ক্ষেপণ করে থাকেন। পাঁজিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিমউদ্দীন বলেন, বাগডাঙ্গায় পানির চাপে ঘেরের ভেড়ী ভেঙে কৃষকের রোপণকৃত বোরো ধান তলিয়ে গেছে। এখনও ১০/১২ দিন না গেলে বলা যাবে না কোন বিলে ধান হবে আর কোন বিলে হবে না।এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, চলতি বছর ১৪ হাজার ৫২০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আবাদ হয়েছে ২ হাজার ৮৩৩ হেক্টর জমিতে। এখন বোরো রোপণের উপযুক্ত সময়। সময় মত আবাদ সম্ভব না হলে ফলন বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে।
অসুস্থ বিএনপি নেতার শয্যাপাশে নগর বিএনপি নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি।।
মহানগরীর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল হালিম মারাত্মক অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তাকে দেখতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এ সময় নেতৃবৃন্দ অসুস্থ বিএনপি নেতার শয্যাপাশে কিছু সময় থাকেন ও তার চিকিৎসার খোঁজ খবর নেন। এদিকে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম জিয়ার মাতা জহুরা বেগম (৮৫) এর আশু রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
অভয়নগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়
অভয়নগর প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক, যশোর জেলা আ.লীগের সদস্য দি রিপোর্ট পত্রিকার প্রকাশক প্রকৌশলী আরশাদ পারভেজ এর সাথে অভয়নগর সাংবাদিকদের এক মতবিনিময় সভা শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি চৈতন্য কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন প্রকৌশলী আরশাদ পারভেজ।তিনি বলেন, সাংবাদিকদের দলমতের উর্ধে থেকে কাজ করতে হবে, পেশগত দায়িত্বকে বড় মনে করে সমাজ গঠন ও দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। দেশের আমুল পরির্বতন করতে হলে সংবাদপত্রকে ডাটা আন্দোলনে নামতে হবে। সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা এস এম রফিকুল আলম, মাসুদ আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।
তালায় সৈয়দ তরিকুল ইসলাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
ইলিয়াস হোসেন,তালঃ
শনিবার (২১ জানুয়ারি) সকালে তালা সরকারি কলেজ মাঠে প্রথম বারের মতো সৈয়দ তরিকুল ইসলাম স্মৃতি ৮ দলীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধনী খেলায় পাইকগাছা কপোতাক্ষ ব্লাষ্টার্স ক্লাব ১ উইকেটে কপিলমুনি ক্রিকেট একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কপিলমুনি ক্রিকেট একাদশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রান করে। জবাবে পাইকগাছা কপোতাক্ষ ব্লাষ্টার্স ২ বল বাকি থাকতে ৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান এবং জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিৎ দাশ বাপী। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন শেখ হাবিবুর রহমান ও নয়ন হোসেন। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক অলিউর রহমান অলি।
মাগুরায় প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষ
মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে প্রথমবারের মতো রঙিন জাতের ফুলকপি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন সুশেন বালা বিশ্বাস নামের এক কৃষক। উপজেলার নাকোল ইউনিয়নের হাজরাতলা গ্রামে ৪০ শতক জমিতে সোনালি ও বেগুনি রঙের ফুলকপি চাষ করেছেন তিনি।
রঙিন ফুলকপি দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও সুস্বাদু। পুষ্টিগুণে ভরপুর রঙিন জাতের এই ফুলকপিগুলির দাম সাধারণ জাতের ফুলকপির চেয়ে চার গুণ বেশি। এই ফুলকপিগুলো দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করছেন সুশেন বালার ক্ষেতে। কৃষি বিভাগ বলছে, ব্যাপক চাহিদা ও অর্থনৈতিকভাবে লাভজনক হওয়ায় আগামী মৌসুমে সারা জেলায় নতুন জাতের এই রঙিন ফুলকপি চাষ ছড়িয়ে দেওয়া হবে।
সুশেন বালা জানান, শ্রীপুর উপজেলা কৃষি অফিস থেকে দেওয়া বীজ ও সার নিয়ে তিনি হাজরাতলা মাঠে নিজ ৪০ শতক জমিতে সোনালি ও বেগুনি রঙের নতুন জাতের এই ফুলকপি চাষ করেন। সাধারণ জাতের ফুলকপির মত এর ফলনও ভালো হয়েছে। ৪০ শতক জমিতে এই ফুলকপি চাষ করতে তার প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে।
সুশেন বালা আরও জানান, সাধারণ সাদা জাতের ফুলকপি বাজারে ২০ টাকা কেজি দরে বিক্রি হলেও তিনি এই ফুল কপি চার গুণ বেশি দামে অর্থাৎ ৬০ টাকা কেজিতে বিক্রি করছেন।নতুন জাত ও দাম বেশি হওয়ায় আগামী মৌসুমে তিনি আরও বেশি জমিতে এই ফুলকপি চাষ করবেন বলে জানান।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান বলেন, কৃষক সুশেন বালা শ্রীপুর উপজেলা কৃষি অফিস থেকে বীজ, সার ও পরামর্শ নিয়ে ৪০ শতক জমিতে সোনালি ও বেগুনি রঙের নতুন জাতের ফুলকপি চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। প্রচলিত জাতের মতো তার ক্ষেতের রঙিন ফুলকপির ফলনও ভাল হয়েছে। প্রতিটা ফুলকপি গড়ে দেড় কেজি করে ওজন হয়েছে।
তিনি আরও বলেন, রঙ্গিন এই ফুলকপি অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ ও খেতে সুস্বাদু। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডন্টে যা ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখে। পুষ্টিগুণে ভরা ও অত্যন্ত লাভজনক হওয়ায় আগামী মৌসুমে রঙিন নতুন জাতের এই ফুলকপির চাষ সারা জেলায় ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।
প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না আ’লীগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মেহেরপুর প্রতিনিধি
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ কখনোই প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিরোধী দলের ওপর কোনো অত্যাচার নেই, জুলুম নেই। কারও প্রতি কোনোরকম অসৌজন্যমূলক আচারণও করে না আওয়ামী লীগ। সকলে যাতে শান্তিতে বসবাস করতে পারে, সেই লক্ষ্যে কাজ করছে সরকার।
শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমি ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি জামায়াত সরকারের আমলে দেশ একটি ব্যার্থ রাষ্ট্রে পরিণত হয়েছিলো। সার ও তেলের জন্য লাইনে দাঁড়াতে হতো। এক বিঘা জমি থেকে ৭ মণ ধান পাওয়া যেতো না। শুধু তাই নয়, আওয়ামী লীগের ওপর জুলুম নির্যাতন এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলো তারা। সেই মামলায় লুৎফুজ্জামান বাবর আজ জেলে, তারেক জিয়া সাজাপ্রাপ্ত, মুফতি হান্নানের ফাঁসি হয়েছে। ফাঁসির আগে সব ষড়যন্ত্রের কথা স্বীকার করে গেছে মুফতি হান্নান।
তিনি আরও বলেন, আজ বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়িয়েছে। মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে দেশ, যার স্বীকৃতি দিয়েছে স্বয়ং জাতিসংঘ। আগামী নির্বাচনে এখন জনগনকে সিদ্ধান্ত নিতে হবে। তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে থাকবে নাকি বিপক্ষে অবস্থান নেবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি ইদ্রিস আলী। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা অংশ নেয়।
ধানক্ষেতে পড়েছিল বৃদ্ধার মরদেহ
যশোর অফিস
যশোরের ঝিকরগাছা উপজেলার কিত্তিপুর গ্রামে ধানক্ষেত থেকে আয়না খাতুন নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আয়না খাতুন ঝিকরগাছার কালিমন্দির এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী ও মসলেম আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন ছিলেন আয়না। তিনি প্রায়ই বাড়ির পাশে পাগল বেশে ঘুরে বেড়াতেন। শুক্রবার রাতে তাকে মন্দিরের পাশে ঘরতে দেখেন অনেকে। এরপর আর তার কোনো খোঁজ মেলেনি। শনিবার সকালে আয়নার মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। হাঁটার সময় ক্ষেতে পড়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
হতাশায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
যশোর অফিস।।
চাকরি না পেয়ে এবং শারীরিক অসুস্থতার কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃ-বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী হাবিবুর রহমান (২৭)। তিনি যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের জলকার-মাধবপুর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।
সম্প্রতি ফলাফল প্রকাশ হওয়া প্রাথমিকের সহকারী শিক্ষক পদেও তিনি ভাইভা দিয়েছিলেন। তবে প্রতিবন্ধী কোটা থাকলেও চূড়ান্তভাবে তিনি নির্বাচিত হননি। এ নিয়ে তার মধ্যে হতাশা ছিল।
শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে গ্রামে নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহতের বড়ভাই আনিছুর রহমানের বরাত দিয়ে চৌগাছা থানার উপ-পরিদর্শক জয়নুল ইসলাম বলেন, চাকরি না পাওয়ার হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন। এছাড়া অন্য কোনো কারণ পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে হাবিবুরকে বাড়ির একটি কক্ষে বৈদ্যুতিক পাখার হুকের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলতে দেখে ভাতিজি চিৎকার শুরু করে। পরে পরিবারের সদস্যরা এসে রশি কেটে নামিয়ে দেখেন হাবিবুরের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন আলম চৌধুরীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানের পরিবারের সদস্য ও গ্রামের লোকজনের অনুরোধে এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। পরে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
হাবিবুরের বড় ভাই মাহবুব রহমান বলেন, ওর (হাবিবুর) একটা চোখ নষ্ট। এজন্য ও সব সময় মানুষ থেকে দূরে থাকতো। এরপরে পড়ালেখা করতে করতে আরেকটা চোখে মারাত্মক ব্যথা শুরু হয়। ওকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে বলেছিল ডাক্তার। সেখানে নিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট-ভিসা করার প্রক্রিয়াও চলছিল। এরমধ্যে প্রাথমিকের রেজাল্ট দেওয়ার পর চাকরি না হওয়ায় আবারও পড়াশোনা শুরু করলে চোখের ব্যথা আরও বেড়ে যায়। এতে সে ভয় পেয়ে যায় যে আরেকটা চোখও হয়তো নষ্ট হয়ে যাবে। সবমিলিয়ে সে হতাশায় সে এ ঘটনা ঘটিয়ে ফেলেছে।
তিনি বলেন, আমরা পাঁচ ভাই, দুই বোনের মধ্যে হাবিবুর সবার ছোট। সে ২০১২ সালে এসএসসি, ২০১৪ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। বছরখানেক আগে তার লেখাপড়া শেষ হয়।
মাহবুব রহমান আরও বলেন, ওর আরও সুযোগ ছিল, বয়সও ছিল। আমি নিজেই এখনো চাকরি পাইনি। ও তো প্রথমবার প্রাইমারিতে টিকেছিল। ও আরও ভালো চাকরি পেত। কারণ ওর প্রতিবন্ধী সনদও রয়েছে। কাজেই গ্রামের লোক যে বলছে প্রাইমারির চাকরি না পেয়েই সে আত্মহত্যা করেছে, এটা সঠিক নয়।
চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সীমান্তে এক পক্ষের মাদক আরেক পক্ষ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় সীমান্তে চোরাকারবারি দুপক্ষের মারামারি ঘটনা ঘটেছে। এ সময় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ পাঁচজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার (২১ জানুয়ারি) ভোরে মাদকসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জয়নগর গ্রামের ইজাজুলের ছেলে জিয়ারুল (২১), মৃত আলামিন শেখের ছেলে হাসমত আলী (৩৫), দিল মোহাম্মদের ছেলে মাহবুব (২৬), আইয়ুব আলীর ছেলে লাল্টু শেখ (৩৬) ও আজল আলীর ছেলে মিনারুল (২৩)।
চুয়াডাঙ্গা ৬-বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, দর্শনা সীমান্তে জয়নগর ন্যারা বটতলা এলাকায় চোরাকারবারি দুপক্ষের মারামারি ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় ৯২ বোতল ফেনসিডিল, পাঁচটি মোবাইলসহ পাঁচজনকে আটক করা হয়।
ইশতিয়াক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়ারুল জানান তারা মাদক চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় উপস্থিত হন। সুলতানপুরের চোরাকারবারি পলাশ তাদের মালামাল ছিনিয়ে নিতে চাইলে দুপক্ষে মারামারি শুরু হয়। পলাশ গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মিনারুল এবং আরিফ আহত হন। এদের একজনকে ঘটনাস্থলে পাওয়া গেলেও অপরজন পালিয়ে যান। মিনারুল ইসলামকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আটকদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। দর্শনা থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
আ’লীগ নেতার শয্যা পাশে সাবেক সাংসদ ননী গোপাল মন্ডন
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটার জলমা ইউনিয়ন আ’লীগের ত্যাগী সাবেক সভাপতি জলমা-চক্রাখালী সরকারি মাধ্যমিক বিদ্যালয় অবঃ প্রধান শিক্ষক রনজিত কুমার মল্লিক গুরুত্বর অসুস্থ্য থাকায় গত শুক্রবার রাতে উপজেলার ছয়ঘরিয়া নিজ বাসভবনে দেখতে ছুঁটে যান। তাঁকে দেখতে ও শরীরের খোঁজ খবর নিতে গত শুক্রবার রাতে দাকোপ-বটিয়াঘাটা খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামীলীগ নেতা ননী গোপাল মন্ডল । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক দিপংকর টিকাদার, সাবেক ছাত্রলীগ নেতা পলাশ রায়, শিক্ষক দীপংকর রায় সহ পরিবারের সদস্যবৃন্দ ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।











































