খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী গলায় টনসিল জনিতকারণে গুরুতর অসুস্থ্য অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে নিজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের পরামর্শে কথা বলা থেকে সম্পূর্ণ বিরত রয়েছেন তিনি। তাঁর আশু সুস্থ্যতা কামনায় খুলনাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।
এদিকে, গতকাল শনিবার (২১ জানুয়ারি) তাঁর আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবুসহ সকল যুগ্ম-আহবায়ক ও আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।।











































