Home আঞ্চলিক তালায় আদম পাচারকারীর খপ্পরে নিঃশ্ব একাধিক পরিবার

তালায় আদম পাচারকারীর খপ্পরে নিঃশ্ব একাধিক পরিবার

12

 

 

ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)।।

সাতক্ষীরার তালায় আদম পাচারকারীর বাবলুর খপ্পরে নিঃশ^ একধিক পরিবার। তার প্রতারণার স্বীকার হয়ে সর্বস্ব হারিয়ে পথে বসেছে তার।

 

অন্যদিকে নিজেদের দোষ ঢাকতে মিথ্যা মামলা দিয়েও পাওনাদারসহ এলাকার অনেক মানুষকে হয়রানী করছেন এ প্রতারকরা। তবে এসব মামলার তদন্তে অধিকাংশ ঘটনায় মিথ্যা প্রমানিত হয়েছে। ভূক্তভোগী ও এলাকাবাসী এবার প্রতারক আরিফুল ইসলাম বাবু ও তার পরিবারের বিচার চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।

 

তথ্যনুসন্ধানে জানাযায়, উপজেলার বারুইহটি গ্রামের কাদের মালীর তিন পুত্র বড়ো ছেলে মিজানুর রহমান, মেঝো ছেলে রেজাউল মালী ও ছোটো ছেলে আরিফুল ইসলাম বাবলু। তাদের বিরুদ্ধে তালা থানাসহ পাশর্^বর্তী পাইকগাছা থানায় একাধীক মামলা রয়েছে। এর মাধ্যে আরিফুল ইসলাম বাবলুর নামে তালা থানায় ১ টি প্রতারণার মামলা রয়েছে। যার মামলা নং:- ২১ তাং: ২৮/০৪/২২ খ্রি: ও মিজানুর রহমান মালীর নামে খুলনা যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে ১টি সিআর মামলা রয়েছে। যার মামলা নং-৩১৩/২০১৮ এ মামলায় সে সাজাপ্রাপ্ত আসামী হিসাবে দণ্ডিত এবং মেঝো ছেলে রেজাউল মালী পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই মামলার অন্যতম আসামী। এছাড়াও তাদের পিতা কাদের মালীর নামেও রয়েছে মামলা।

 

ভুক্তভোগী দুবাই ফেরৎ জাহিদুল ইসলাম জানান, আরিফুল ইসলাম বাবলুর সহযোগী হিসাবে কাজ করে তারই আপন মেঝা ভাই রেজাউল মালী। সে আমিসহ আমার এলাকার বহু মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এঘটনায় আমরা দশ জন ভুক্তোভুগী তালা থানায় অভিযোগ দিয়েছি।

 

ভুক্তভোগী পাইকগাছা থানার শ্রীরামপুর গ্রামের গোলাম রসুল জানান, আরিফুল ইসলাম বাবলু আমাকে বিদেশে পাঠানোর কথা বলে নগদ ৫ লক্ষ টাকা হাতিয়ে নেই। বহুবার তার বাড়ী যোগাযোগ করলেও কোন ফল হয়নি। অবশেষে পাইকগাছা থানায় ১ টি অভিযোগ দিয়েছি।

 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী রেজাউল করিম জানান, এই আরিফুল ইসলাম বাবলু পরিবারের বিরুদ্ধে ইতি মধ্যে আমার হাতে বহু অভিযোগ এসেছে। অবশ্যই তদন্ত পুর্বক তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।