Home আঞ্চলিক আপনারা ঘরে থাকুন, প্রধানমন্ত্রীর নির্দেশে আপনাদের ঘরে খাদ্য পৌঁছে দিবো: এমপি বাবু

আপনারা ঘরে থাকুন, প্রধানমন্ত্রীর নির্দেশে আপনাদের ঘরে খাদ্য পৌঁছে দিবো: এমপি বাবু

32

স্টাফ রিপোর্টার:

করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচনী এলাকায় কর্মহীন-দরিদ্র পরিবার যাদের ঘরে হাঁড়ি জ্বলে না তাদের মাঝে মানবিক খাদ্য সহায়তা প্রদানকালে খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, আপনারা ঘরে থাকুন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরাই আপনাদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিব। বিনা প্রয়োজনে আপনারা বাড়ি থেকে বের হবেন না। তিনি মঙ্গলবার (১২ মে) পাইকগাছা উপজেলার কপিলমুনি শ্রমিক ইউনিয়নের দুই শত সদস্যদের মাঝে মানবিক খাদ্য সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উপজেলা চেয়ারম্যান, প্রশাসন, ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করছেন। কেউ যেন বাদ না পড়ে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। কেউ বাদ পড়লে যুবলীগ, ছাত্রলীগের হট লাইনসহ প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। কোন সংকোচ বোধ করবেন না।

তিনি সরকারের পাশাপাশি নেতাকর্মী, সমাজের দানশীলদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। যারা মধ্যবিত্ত লজ্জা বা সংকোচিত হয়ে কিছু বলতে পারছেনা তাদের খুঁজে গোপনে খাদ্য সহায়তা দিতে বলেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ভাইস চেয়ারম্যন শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, আ’লীগ নেতা যুগোল কিশোর দে, সাবেক ইউপি চেয়ারম্যন কাজল কান্তি বিশ্বাস, ইকবাল হোসেন খোকন, জেলা যুবলীগ নেতা শামিম সরকার, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আফি আজাদ বান্টি, স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক রাজু, উপজেলা যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, কেডিএ বাবু, গৌতম সাহা,আলোক মজুমদার, আজমল হোসেন বাবু, শফি মোড়ল, উজ্জ্বল মজুমদার, আল আমিন মোড়ল, জেলা ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম চক্রবর্তী, মীর ছদরুল আলম, মাসুদুর রহমান মানিক, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, রেশমা বেগম, রাসেল, সাহেব আলী,শংকর ঢালী, আকাশ, শাহরিয়ার, রথিন, আলহাজ্ব বাক্কার গাজী, সালাউদ্দীন,বাদশা, নয়ন, মুক্ত, শেখ আঃ গণি, মোঃ আলী, খায়রুল সহ অনেকে। এমপি আক্তারুজ্জামান বাবু সরকারের নির্দেশনা ও স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা মোকাবেলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।