Home আঞ্চলিক ছবিতে চলমান করোনা দুর্যোগ মোকাবেলায় যশোর সেনানিবাসের সেনাসদস্যরা

ছবিতে চলমান করোনা দুর্যোগ মোকাবেলায় যশোর সেনানিবাসের সেনাসদস্যরা

14

খুলনাঞ্চল ডেস্ক:

মহামারী করোনার মধ্যে রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে চালুকৃত মার্কেটগুলোতে ক্রয়/বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে শপিং করতে মাইকিং কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

চলমান করোনা দুর্যোগ মোকাবেলায় ঘরহীন ভ্রাম্যমান দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

প্রানঘাতী করোনা ভাইরাস হতে জনসাধারনকে সুরক্ষা দিতে যশোর সেনানিবাসের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন স্থানে চালু করা হয়েছে হাত ধোয়ার পয়েন্ট।

সীমিত পরিসরে চালুকৃত মার্কেট/শপিং মলগুলোতে সামাজিক দুরুত্ব এবং স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া স্বাস্থ্যবিধি মেনে ক্রয়/বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে ব্যবসায়ীদেরকে সচেতনতামূলক উপদেশ প্রদান করছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

করোনা দুর্যোগ পরবর্তী পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকারী নির্দেশনা বাস্তবায়নে কোন জমিই যেন অনাবাদী না থাকে সে জন্য অসহায় এবং দুস্থ মানুষের মাঝে বিভিন্ন শস্য/সবজি/খাদ্য বীজ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

চলমান প্রানঘাতী করোনার দুর্যোগ মোকাবেলায় এক অসহায় বৃদ্ধের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন যশোর সেনানিবাসের এক সেনাসদস্য।

প্রানঘাতী করোনা পরিস্থিতি মোকাবেলায় যশোর সেনানিবাস

খবর বিজ্ঞপ্তি

বর্তমানে দেশের করোনা পরিস্থিতিতে রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ থাকা মাকের্ট ও শপিংমল সীমিত পরিসরে চালু রাখার স্বার্থে খুলে দেয়া হয়েছে। এতে মার্কেটসমূহে বেড়েছে জনসমাগম, রাস্তায় বেড়েছে যানবাহনের পরিমাণও।

 এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেসামরিক প্রশাসনকে যথাসাধ্য সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের প্রতিটি সদস্য।

এরই অংশ হিসেবে আজ বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা যশোর অঞ্চলের বিভিন্ন জেলা শহরগুলোতে সেনাবাহিনীর চেকপোষ্ট বসিয়ে অপ্রয়োজনীয় যানবাহন এবং জনসামাগম এড়ানোর জন্য তৎপরতা ছিল চোখে পড়ার মত।

এছাড়াও নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজও দেশের বিভিন্ন স্থানে ছিন্নমূল এবং সত্যিকারের দুস্থ মানুষের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। পাশাপাশি প্রত্যন্ত গ্রাম-অঞ্চলের অসহায় কৃষকদের ক্ষেত থেকে বিভিন্ন ধরনের সবজি ক্রয় করে চাষীদের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে দেয়া এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের শস্য/সবজি/ফলে’র বীজ বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।