Home আঞ্চলিক সংসদ সদস্য সেখ জুয়েল’র পক্ষে ত্রাণ বিতরণ

সংসদ সদস্য সেখ জুয়েল’র পক্ষে ত্রাণ বিতরণ

12

স্টাফ রিপোর্টার

খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষ থেকে সোমবার খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার দুই হাজার দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

করোনা মহামারীর কারণে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ও নিম্ন আয়ের মানুষ যারা রোজগার বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক কষ্টের মধ্যে আছেন, তাদের মধ্যেই মূলতঃ এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায় ও বিভিন্ন পেশাজীবীদের মধ্যেও ত্রাণ বিতরণ করা হয়।

চাল, ডাল, আলু, পেঁয়াজসহ অন্যান্য খাদ্য সামগ্রী খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার ১৬ টি ওয়ার্ডের কাউন্সিলর এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের উপস্থিতিতে বিতরণ করা হয়। এই নিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষ থেকে ১৬ টি ওয়ার্ডে ত্রাণ বিতরণ করা হলো।

সেখ সালাহউদ্দিন জুয়েল ছাড়াও তার সহধর্মিণী মিসেস সাহানা ইয়াসমিন শম্পা, ছোট দুই ভাই শেখ সোহেল ও শেখ রুবেলের পক্ষ থেকেও উল্লেখযোগ্য পরিমাণে ত্রাণ বিতরণ করা হয়েছে।