Home বিনোদন বিয়ে করছেন সেই উষসী

বিয়ে করছেন সেই উষসী

21

বিনোদন ডেস্ক।।
শীত মৌসুমে পড়েছে বিয়ের ধুম। শোবিজেও পড়েছে যার প্রভাব। মাঘের আগমন ঘটবে কয়েকদিনের মধ্যেই। আর এর মধ্য দিয়েই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। রুশার চেয়ে যদিও ‘তোমায় আমায় মিলে’ সিরিয়ালের ঊষসী হিসেবে অধিক পরিচিত তিনি। আগামী ১৯শে জানুয়ারি সাত পাঁকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী। পাত্র ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার অনুরণ রায় চৌধুরী। বিয়ের পর রুশাও চলে যাবেন আমেরিকায়। বেশকিছুদিন হলো সিরিয়ালে দেখা যায় না তাকে। শেষ ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে একটি পার্শ্বচরিত্রে দেখা গিয়েছিল তাকে।

 

২০১৬ সালের পর তেমনভাবে যদিও দর্শক তাকে ক্যামেরার সামনে দেখেননি। তবে এখন চলছে তার নতুন জীবন শুরুর প্রস্তুতি। রুশা বলেন, হ্যাঁ, পরের সপ্তাহে বিয়ে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আট মাসের আলাপ আমাদের। দেখাশোনার পর একে অপরের প্রেমে পড়ে যাই। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, এই ইন্ডাস্ট্রিতে আমার ১৩ বছর হয়ে গেল। সব গুটিয়ে এ বার বিদেশ যাওয়ার পালা। নতুন দেশে গিয়ে নতুনভাবে জীবনটাকে শুরু করতে চাই। এখনো কিছুই ভাবিনি কী করবো। প্রসঙ্গত, শোনা গিয়েছিল, এক সময়ে টলিপাড়ার এক অভিনেতার প্রেমে পড়েছিলেন তিনি। চুটিয়ে নাকি প্রেমও করেছিলেন। তবে সেই সম্পর্ক টেকেনি। সেই সবই এখন অতীত। মনের মতো জীবনসঙ্গী খুঁজে নিয়েছেন রুশা।