খুলনাঞ্চল রিপোর্ট।।
বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের ‘মা’ খোদেজা বিশ্বাস বুধবার রাত আড়াই দিকে ইন্তেকাল করছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মায়ের জানাযায় অংশ নেওয়ার জন্য শিমুল বিশ্বাসের পক্ষ থেকে তার আইনজীবী প্যারোলে মুক্তির জন্য আবেদন জানালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার ১২ ঘণ্টার জন্য প্যারোল মঞ্জুর করেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ পুলিশ পাহারায় পাবনায় নিয়ে আসা হচ্ছে।
শিমুল বিশ্বাসের মায়ের মৃত্যুর সংবাদ শুনে আজ সকাল থেকে বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা তার কুঠিপাড়াস্হ বাসভবনে জড়ো হয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুংখ প্রকাশ করেছেন











































