স্টাফ রিপোর্টার:
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে করোনার দুর্যোগময় মুহুর্তে সকলকে সাহায্য করতে হবে। যুগে যুগে মহামারি আসে পৃথিবীতে, তবে একই সঙ্গে গোটা বিশ্বকে তছনছ করে দেয়ার মহামারি এটাই প্রথম। করোনা ভাইরাসে মৃতু’র মিছিল অব্যাহত রয়েছে।
হঠাৎ করেই যেন চাপের মুখে পৃথিবীর মানুষ। এই রোগ থেকে বাঁচার উপায় আপাতত একটাই, তাহলো নিজেকে ঘরে আবদ্ধ করে রাখা। অদৃশ্য এই মরণব্যধিকে নিয়ন্ত্রণে আনতে চলছে নিরন্তর আলোচনা, গবেষণা। জয় ঠিকই হবে একদিন। তবে তার আগে দিতে হবে আমাদের সমবেত ধৈর্যের পরীক্ষা। এই ধৈর্য্যরে পরীক্ষায় উর্ত্তীণ হওয়ার জন্য দলের সকল স্তরের নেতা-কর্মিদের ঐক্যবদ্ধ ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।
সোমবার দুপুর আড়াইটায় মহানগর বিএনপি’র করোনা ভাইরাসে গৃহবন্ধি মানুষের ত্রাণ সহায়তার কর্মসুচির অংশ হিসেবে সোনাডাঙ্গা থানার ১৯নং ওয়ার্ডের পৈপাড়া সর্বজনিন সনাতন ধর্মাবলম্বীদের করোনা ভাইরাসের কারণে গৃহবন্ধি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, কাউন্সিলর আশফাকুর রহমান কাকন, শরিফুল ইসলাম বাবু, আকরাম খোকন, সরদার রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, আনিসুর রহমান আরজু, ইকবাল হোসেন, মোস্তফা জামান মিন্টু, হাসমত হোসেন, আশিকুর রহমান আশিক, ইমরান হোসেন, মোস্তাফিজুর রহমান দিহান, আব্দুর রহমান, হাফিজুর রহমান, ইউনুস মোল্লা, ইব্রাহিম হোসেন, গোরা রায়। এছাড়াও মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কার্তিক চক্রবর্তী, বাপ্পী রায়, গৌরাঙ্গ কুমার প্রমুখ।










































