শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া থেকে
করোনা ও রোজা উপেক্ষা করে মালয়েশিয়ায় ইমিগ্ৰেশনের অভিযানে বাংলাদেশীসহ বিভিন্ন দেশের শতাধিক অভিবাসীদের আটক করেছে ইমিগ্ৰেশন। করোনা ভাইরাসে কাজ না থাকায়একে তো চলছে কোন রকম’ তার মধ্যে ইমিগ্ৰেশনের অভিযানে বৈধ ও কাগজপত্র বিহীন সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (১১ মে) রাজধানীর কুয়ালালামপুরের পাইকারি বাজার পাচার সেলাইয়াংয়ে স্থানীয়়় সময় সকাল পৌনে নয়টার শুরু হয় অভিযান।
কুয়ালালামপুর পুলিশের নেতৃত্বে অভিযানে অংশ নেয় ইমিগ্রেশন বিভাগ ও সিটি কর্পোরেশন। এসময়আটক করা হয় শতাধিক অভিবাসীকে যার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশি, মায়ানমার ও নেপালের নাগরিকরা। সম্প্রতি সময়ে রাজধানীর অধিকাংশ বিদেশী অভিবাসীদের দ্বারা পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠানে একের পর এক চলছে অভিযান। যার কারণে অনেকেই দোকানপাট বন্ধ করে বাসাতেই অবস্থান করছেন।কিন্তু এবার সব থেকে বড় পাইকারি কাঁচাবাজার পাছার সেলাইয়াংয়ের অভিযানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যার কারণে বৈধ-অবৈধ ঘরে অবস্থান করলেও অভিবাসন বিভাগের উপস্থিতি তাদেরকে চেক করা হয়।
এসময়়় ইমিগ্রেশন আইনে শতাধিক বিদেশিদের আটক করা হয়। স্থানীয় দৈনিক বেরিতা হারিয়ানের খবরে বলা হয়, অভিযান এলাকায় বিধি-নিষেধ কড়াকরি থাকায় সেদেশের মিডিয়াকর্মীদের প্রবেশের অনুমতি ছিলো না। তবে অভিযানে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে অভিবাসন বিভাগের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।










































