খুবি কর্মকর্তা লাভলী খাতুনের পিতার মৃত্যুতে খুলনা মহানগর জাসাস’র শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার লাভলী খাতুনের পিতা মোঃ মুনসুর আলী (৭০) মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে নগরীর খালিশপুর ২নং নেভিগেটস্থ নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ কণ্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এশাবাদ মরহুমের নামাজে জানাজা শেষে তাঁকে গোয়ালখালী কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
লাভলী খাতুনের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ নূর ইসলাম বাচ্চু, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ নুরুজ্জামান নিশাত, সদস্য সচিব এহতেশামুল হক শাওন, যুগ্ম-আহবায়ক শেক রেজাউল ইসলাম, ওয়াহিদুর রহমান অর্ঘ্য, হাবিবুর রহমান হাবিব, মোঃ সেলিম রেজা, মোঃ আসিফ ইকবাল, শেখ মোঃ মিঠু, কেএমএ জলিল, কাজী লুৎফর রহমান মুকুল, সাঈদ দিদার, ফয়সাল রহমান স্বপন, ইঞ্জিনিয়ার সুমাইয়া আক্তার লিমা, এইচএম কামরুল ইসলাম, শেখ জাহিদ হাসান, ইঞ্জিনিয়ার রিয়াদ হোসেন, রফিকুল ইসলাম রফিক ও মোঃ ফারুক হোসেন আশাসহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।
জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মঙ্গলবার বিকাল ৪.৩০ মিনিটে দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া ও সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ ও জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহিন আহম্মেদ।
সভায় নেতৃবৃন্দ বলেন, পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এর আগে ৮ই জানুয়ারি পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ ৯ মাস কারাভোগের পর তিনি মুক্তি লাভ করেন এবং পরে পাকিস্তান হয়ে লন্ডন যান। তারপর দিল্লী হয়ে ঢাকায় ফেরেন এই মহান নেতা। নেতৃবৃন্দ আরও বলেন, বঙ্গবন্ধু যদি সেদিন ফিরে না আসতেন তাহলে বাংলার মানুষের কাছে স্বাধীনতা শব্দটির অর্থ ম্লান হয়ে যেতো। আমরা আজ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তার বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি। পাশাপাশি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন, মোঃ তারিকুল ইসলাম, মোঃ মল্লিক নওশের আলী, মোস্তাফিজুর রহমান, মোঃ সেলিম হোসেন, কাজী আঃ ওহাব, আব্দুর রহিম খান, মোঃ আজাদ আলী, মোঃ জয়নাল আবেদিন, শরীফ মোর্ত্তজা আলী, মোঃ শাহ আলম শেখ, মোঃ খন্দকার রফিক, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আলমগীর মল্লিক, মোঃ ওমর আলী, মোঃ সোহাগ, মোঃ শাহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন, মোঃ জাহিদুর রহমান, মোঃ আজিম উদ্দিন, মোঃ আকরাম, মোঃ নুরুল ইসলাম, সঞ্জয় কর্মকার, হায়দার আলী, মোঃ সেলিম মোল্লা, শহিদ গাজী, মোঃ হাকিম, মোঃ মাহাবুব, মোঃ ছলেমান, মোঃ সোহেল গাজী, মোঃ এবাদ আলী, মোঃ তৌয়াব আলী, প্রশান্ত ঘোষ, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ মহারাজ, মোঃ সোহাগ হাওলাদার, বিপ্লব রায়, মোঃ সত্তার, ঝুমুর বেগম, মাজেদা বেগম, মনিরা বেগম, রেশমা বেগম, লাবনী আক্তার, মোঃ আইনুল ইসলাম, মোঃ সোহাগ, মোঃ ফরিদ, জহির রায়হান, মোঃ রুহুল আমিন, মোঃ সেলিম, মোঃ কামাল হোসেন, মোঃ লিটন, ইদ্রিস আলী, রাধা রানী, মুক্তা, মিসেস ছনিয়া, রজনী কান্তি, খোকন শীল কুটি, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
তালায় কালের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তালা(সাতক্ষীরা)প্রতিনিধি
সাতক্ষীরার তালায় জাতীয় দৈনিক কালর কণ্ঠ পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকালে তালা প্রেসক্লাবে দৈনিক কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি মোঃ রোকনুজ্জামান টিপুর সভাপতিত্বে ও তালা প্রেসক্লাবের সহ-সভাপতি এম এম ফয়সালের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা প্রসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, অর্থ সম্পাদক অর্জুন বিশ্বাস, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, তালা রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক কে এম শাহীনুর রহমান, আবু রায়হান প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঁটা হয়।
আটরা গিলাতলার ইউপি চেয়ারম্যান মনিরুলের ব্যক্তিগত অর্থ থেকে শীতবস্ত্র বিতরন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলার ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম ব্যক্তিগত অর্থ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন।সকাল ১১ টায় শিরোমনি দিশারী যুব পর্ষদের সামনে আনুষ্ঠানিকভাবে ৩০০ জনের হাতে কম্বল তুলে দেন ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। চলতি মাসে আরো দুটি শৈত্য প্রবাহ হতে পারে। মানুষের কষ্ট লাঘবে অসহায় মানুষের পাশে থাকতে নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা , সে নির্দেশনা অনুযায়ি এ শীতবস্ত্র বিতরন করা হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ১৫ শ” কম্বল বিতরন করা হবে বলেও তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সদস্য এস এম এ রাসেল, আলহাজ¦ আল আমিন, মোঃ বিল্লাল হোসেন, গোলাম জিলানী মুন সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ , কর্মচারী কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আটরা গিলাতলা ৬ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ি আজ খুলনা মহানগর ও জেলা বিএনপির অবস্থান কর্মসুচি সফল করার লক্ষে গতকাল বিকাল ৪ টায় গিলাতলা দক্ষিনপাড়া পালপাড়া মোড়স্থ ৬ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের নেতাকর্মিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মোল্লা লোকমান হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য,১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক,সাবেক ইউপি মেম্বার শেখ আব্দুস সালাম । বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক মোঃ ফরহাদ হোসেন । ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা খলিলুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিনা মুরাদ হোসেন, মোক্তার বিশ^াস, আব্দুল হক মোড়ল, মোল্লা শাহাজামাল, সিরাজ সিকদার, তহিদুল ইসলাম, শেখ শাহাজান, শেখ আবু তালেব, আলম খান, জাহাঙ্গীর হাওলাদার, আকছার মোল্লা, লিমন মোল্লা, শেখ রফিকুল মাষ্টার, আশরাফুল ইসলাম, গোলাম মোস্তফা, বাবর আলী, মোঃ হাদিউজ্জামান, রাজ্জাক, সবু মুন্সি, বাচ্চু, আসলাম, আলমগীর হোসেন মোঃ খবির শেখ, সিদ্দিক আলী, মাসুদ, শরিফুল, মোহাম্মাদ আলী প্রমুখ। সভা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক পদে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা রকিবুল ইসলাম বকুলকে অর্šÍভুক্ত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়।
গিলাতলা গাজীপাড়ায় হাফিজুর রহমানের ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
গিলাতলা ৫নং ওয়ার্ডের গাজীপাড়ার নিবাসী মরহুম শেখ আব্দুল আজিজের কনিষ্ঠ পুত্র ও শেখ মোহাম্মাদ আলীর ছোট ভাই শেখ হাফিজুর রহমান গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় অসুস্থজনিত কারণে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি…….রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। মরহুমের নামাজে জানাযা মঙ্গলবার আসরবাদ গিলাতলা গাজীপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, ভাই, বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। জানাযায় উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এ রহমান বাবুল, শেখ জাহাঙ্গীর হোসেন, গাজী তফসির আহম্মেদ, গাজী ওয়াহিদুর রহমান, সরদার আলী আহম্মদ, শিক্ষক মোঃ মোফাজ্জেল হোসেন, মোল্লা হারুন-অর-রশিদ, সৈয়দ আবু বক্কর, সৈয়দ ইমতিয়াজ হোসেন লিটু, গাজী ইসরাইল হোসেন, গাজী সিরাজুল ইসলাম, শেখ রুহুল আমিন, জেলকার হোসেন, গাজী আশরাফ আলী, ইঞ্জিনিয়ার শেখ মনির হোসেন, সরদার মোস্তাক আহম্মেদ, গাজী নাজিম উদ্দিন, জেলা তাঁতী লীগ নেতা কাজী আজাদুর রহমান হিরক, গাজী আব্দুর রশিদ, শেখ বাবুল হোসেন, গাজী মোস্তাক আহম্মেদ, হাফেজ আব্দুল লতিফ, ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, খান রিয়াজুল ইসলাম রাজা, দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা প্রতিনিধি গাজী মাকুল উদ্দীন, গাজী আল জাবির, শেখ আবুল কালাম আজাদ, শেখ আসলাম হোসেন, গাজী আজাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজায় ইমামতি করেন মরহুমের ভাই হাফেজ মোঃ শিব্বির আহম্মেদ।
ডুমুরিয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু’র নেতৃত্বে দুপুর পৌনে ১২ টায় ডুমুরিয়া স্মৃতিসৌধে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপ¯ি’ত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, প্রেসক্লাব সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,উপজেলা একাডেমিক সুপার ভাইজার টীকেন্দ্র নাথ সানা, ধননজয় মন্ডল, প্রতাপ চন্দ্র দাসসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকবৃন্দ। অপর দিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড.রবীন্দ্র নাথ মন্ডল, শেখ নাজিবুর রহমান, শাহনেওয়াজ হোসেন জোয়ারদার, এমএম সুলতান আহম্মেদ, সরদার আব্দুল গণি, জি,এম ফারুক হোসেন,কাজি আলমগীর হোসেন,মোল্যা সোহেল রানা,মোল্যা জাহিদুল ইসলাম, শিমু আক্তার, যুবলীগ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ,ছাত্রলীগ নেতা খান আবুল বাসার ও শেখ মাসুদ রানা প্রমূখ।
বাগেরহাটে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্দোগে কম্বল বিতরন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখার উদ্দোগে মুক্তিযোদ্ধা সন্তানের পরিবার ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুরে বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ কম্বল বিতরন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ মাসুম হাওলাদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সদর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, বাগেরহাট সদর উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখার যুগ্ন সম্পাদক রোকনুজ্জামান,সাংগঠনিক সম্পাদক ডাঃ সাজ্জাদ হোসেন লিমন. সারাফাত হোসেন শরু,দপ্তর সম্পাদক’মোঃ মুহিব্বুল্লাহ, মুক্তিযুব্দের স্মৃতি সংরক্ষন সম্পাদক মাহবুবুর রহমান বাদল, সাংস্কৃতিক সম্পাদক রেজাউল ডাকুয়া প্রমুখ। এ সময় প্রায় দুই শতাধিক মুক্তিযোদ্ধা সন্তানের পরিবার ও শীতার্থ মাঝে এ কম্বল বিতরন করা হয়।
বাগেরহাটে গ্রামীন ব্যাংকের সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে গ্রামীন ব্যাংকের উদ্ধোগে গ্রামীন ব্যাংকের সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকালে যাত্রাপুর গ্রামীন ব্যাংকের শাখা অফিসে গ্রামীন ব্যাংকের পিরোজপুর যোনের উদ্দোগে যাত্রাপুর শাখার সংগ্রামী সদস্যদের মাঝে এ কম্বল বিতরন করা হয়।
গ্রামীন ব্যাংকের পিরোজপুর যোনাল ম্যানেজার মাহবুবুল মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় সংগ্রামী সদস্যদের হাতে এ কম্বল তুলে দেন। এ সময় গ্রামীন ব্যাংকের যোনাল অডিট অফিসার ইকলাস আহমেদ, এরিয়া ম্যানেজার জাহিদুল হাসান নাসির,শাখা ব্যবস্থাপক ফিরোজ আহমেদসহ গ্রামীন ব্যাংকের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রামীন ব্যাংক শুধু মাইক্রোক্রেডিট নিয়ে কাজ করেন না। তারা সবসময় গরীব অসহায়ের মানুষের পাশে থেকে তাদের সেবার পাশাপাশি স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে। করোনার সময়ে গরীব, অসহায় ও দুস্থ্যদের বিভিন্ন ভাবে সহায়তা করছে। এখন পিরোজপুর যোনের উদ্দোগে মোট ৬৪ টি গ্রমীন ব্যাংকের শাখা অফিসের সংগ্রামী সদস্যদের কম্বল বিতরন করছে। আগামীতে এ ধরনের সহযোগীতা চলমান থাকলে বলে জানান গ্রামীন ব্যাংকের এ কর্মকর্তা। এ সময় উপস্থিত সংগ্রামী সদস্যগণ শীতবস্ত্র কম্বল পেয়ে তারা গ্রামীন ব্যাংকের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেন।
দাকোপের সুতারখালী মাধ্যমিক বিদ্যালয়ে লাইব্রেরি স্থাপন
খবর বিজ্ঞপ্তি
খুলনার দাকোপ উপজেলার সুতারখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে লাইব্রেরি স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অর্থায়নে সুতারখালী পূর্বপাড়া ভিডিসি এই লাইব্রেরি স্থাপন করে। এসময় সুতারখালী মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে আসবাবপত্র ও বই বিতরণ করা হয়। এ উপলক্ষে সুতারখালী মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরিকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি থেকে লাইব্রেরির উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড খুলনার উপপরিচালক একেএম আশরাফুল ইসলাম।
সুতারখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এম রুবাইয়াৎ আল আজাদ, সুতারখালী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সুলতা সরদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ মণ্ডল, সুতারখালী পূর্বপাড়া ভিডিসির সভাপতি আজিজুর রহমান। উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ শিক্ষক প্রকাশ চন্দ্র বর্মন, সুতারখালী পূর্বপাড়া ভিডিসির সাধারণ সম্পাদক প্রদীপ মিস্ত্রী, বিদ্যালয়ের লাইব্রেরিয়ান কনিকা মণ্ডল, বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য মো শহীদুল ইসলাম প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক নন্দনদ্যুতি মণ্ডল। ##
অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন সংসদ সদস্য বাবু
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে উপেক্ষা করে কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। এ জন্য শেখ হাসিনা সরকার নারীর ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। নারীদের কল্যাণে বিধবা ও স্বামী পরিত্যাক্তা ভাতার ব্যবস্থাসহ মাতৃকালীন ছুটির ব্যবস্থা করে। শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রেও নারীদের জন্য নানামূখী কর্মসূচি গ্রহণ করা হয়। এ সব কর্মসূচি বাস্তবায়নের ফলে নারীরা এখন সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এমনকি আকাশ ও হিমালয়ও জয় করেছে নারীরা। বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা অর্জনের জন্য নারীদের প্রতি আহ্বান সহ নারীদের কল্যাণে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। তিনি গত সোমবার সকালে পাইকগাছাস্থ নিজ বাসভবন চত্বরে আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ জুলি, যুবলীগ নেতা শেখ রাজু, শিবলী সাদিক, কৃষক লীগ নেতা শফি মোড়ল, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, ইউপি সদস্য খুকুমণি প্রমুখ।
খুবি’র উপ রেজিস্টার লাভলী খাতুন এর পিতার মৃত্যুতে বন্ধনের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ^বিদ্যালয়ের উপ রেজিস্টার লালভী খাতুনের পিতা মোঃ মুনছুর আলী (৭০) মঙ্গলবার দুপুর ৩.০০ টায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও চার কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভির শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুবি বন্ধনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন – সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক এস,এম মোহাম্মদ আলী, শেখ শরাফত আলী দুলু, জি এম আনিসুর রহমান, আবু সালেহ মোঃ পারভেজ, মোঃ সাইফুল আলম বাদশাহ, মোঃ আনিসুর রহমান, এস এম মনিরুজ্জামান পলাশ, মোঃ জাবেদ এলাহী, সহ-সভাপতি কাজী মোঃ ফেরদাউস, এস, এম শাকীল রহমান, মোঃ আতিয়ার রহমান, সৈয়দ মিজানুর রহমান, আবদুল্লাহ শাহানুর কবীর অয়ন, কাজী আবু খালিদ, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আব্দুর রহমান (অ:হি:), মোঃ রবিউল ইসলাম, মাওঃ গুলজার হোসেন, মিজানুর রহমান খান মুকুল, শেখ আকতার হোসেন, সরদার ইস্রাফিল হোসেন, আব্দুর রব, মোঃ ইকবাল হোসেন, এস আতিকুর রহমান, নুরুজ্জামান মিথুন, এস,এম জাকির হোসেন, শেখ আফসার উদ্দিন, শেখ আব্দুল্লাহ, আলমগীর হাবিব সাগর, মোঃ নাসির জাহাঙ্গীর, আবু আল আউয়াল, ফকির বিল্লাল হোসেন, কাজী মোঃ জালাল উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ কামরুজ্জামান তুহিন, মোঃ শামীম হোসেন, কুদরত-ই-এলাহী রঞ্জু, সাহারা বেগম, মোঃ জসিম উদ্দীন, সালেহা পারভেজ, লায়লা রুমঝুম, রোকেয়া পারভীন, শমীমা সুলতানা, হারুনর রশিদ খান, মোঃ আবুল কালাম, মোঃ ফেরদাউস, মোঃ সাইদুর রহমান, তামজিদ হোসেন, মোজাম্মেল হক, মোঃ আক্তার প্রমুখ।
ফকিরহাট কেন্দ্রীয় কালি মন্দির কমিটির উদ্যোগে কম্বল বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট কেন্দ্রীয় কালি মন্দির কমিটির উদ্যোগে অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ই জানুয়ারী) বিকেল ৫টায় মন্দির চত্ত্বরে এক অনুষ্ঠানে এই কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যা (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) সোমা ভট্টাচার্য, ফকিরহাট বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক উজ্জল কুমার ঘোষ, ইউসি ব্যাংক লিমিটেডের ফকিরহাট শাখা ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, মন্দির কমিটির সভাপতি ও সহকারি অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক প্রশান্ত মোদক বাবু, কোষাধ্যক্ষ অশোক কুমার ঘোষ, নরেশ গোসাই, শেখর চন্দ্র পাল, শ্যামল কুমার ঘোষ, সমির কুন্ডু, জয়দেব কুন্ডু ও বাপ্পি গুহ প্রমূখ।
কপিলমুনি বালিকা বিদ্যালয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
নিজস্ব সংবাদদাতা, কপিলমুনি (খুলনা)
কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারি প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান। শিক্ষক মাওঃ জালাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিক্ষক মিন্টু কুমার সাহা, আঃ সালাম, অসিত কুমার প্রমূখ। পবিত্র কোরআন তেলোয়াত করেন মারিয়া আখতার ঋতু ও পবিত্র গীতা পাঠ করেন চন্দ্র মল্লিকা।
খুলনায় জাল টাকা তৈরীর কারখানার সন্ধান
স্টাফ রির্পোটার
খুলনায় জাল নোট তৈরির মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৬। এ সময়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট ও তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। সোম ও মঙ্গলবার নগরীর আড়ংঘাটা ও ফুলতলা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। চক্রটি বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আরও ২০ কোটি জাল টাকা তৈরীর পরিকল্পনা করছিল। মঙ্গলবার দুপুরে র্যাব-৬ এর কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয। ব্রিফিংয়ে র্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মুস্তাক আহমেদ বলেন, গ্রেফতারকৃতরা জাল টাকা তৈরীর কারখানা বানিয়েছিল। তারা ঈদ এবং বাণিজ্য মেলাসহ বিভিন্ন উৎসবকে ঘিরে জাল টাকা তৈরি করে দেশব্যাপী ছড়িয়ে দিত। ব্রিফিংয়ে হওয়া চক্রের সদস্যরা হল, মোঃ সাইফুল জামান ও মোঃ জাহিদুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে এ জানানো হয়, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে দেশের বিভিন্নস্থানে ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। এমন তথ্য পেয়ে র্যাব-৬’ র একটি দল ছায়া তদন্ত শুরু করে।এরই ধারাবাহিকতায় সোমবার গোপন সংবাদের মাধ্যমে তার জানতে পারে, জাল টাকা তৈরির চক্রের সদস্যরা নগরীর আড়ংঘাটা থানা এলাকায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে তারা দুপুর ১ টা ২০ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময়ে তাদের কাছ থেকে এক হাজার টাকা মূল্যের নগদ ১০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
তাদের স্বীকারোক্তি মোতাবেক ওইদিন রাত আড়াইটার দিকে ফুলতলা উপজেলার দামোদর সাহাপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব। সেখানে তাদের ভাড়া করা বাড়ি থেকে জাল নোট তৈরির কারখানা আবিস্কার করা হয়। অভিযানের সময় সেখান থেকে আরও নগদ ৪ লাখ ৮৩ হাজার জাল নোট উদ্ধারসহ ২ টি প্রিন্টার, ১ টি মেশিন, জাল নোট তৈরির ডাইস ৭ টি, ফেবিকল আঠা ২টি, হেয়ার ড্রায়ার ১ টি, জল ছাপ সম্বলিত কাগজ ৩০০ পিচ, কালার ফুলের সিল ২০ টি, বিভিন্ন কালারের তরল রং ২০ টি ও জাল নোট তৈরির ২ কাটুন সাদা কাগজ উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে আরও উল্লেখ করা হয়, তারা ২০ কোটি টাকার জাল নোট তৈরির পরিকল্পনা করেছিল। তারা তাদেও প্রতিনিধিদের মাধ্যমে দেশের বিভিন্নস্থানে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। বিশেষ করে বাণিজ্য মেলা ও কোরবানির সময় গরুর হাটকে টার্গেট করে বিপুল পরিমাণ জাল নোট তৈরির লক্ষ্য নিধারণ করেছিল তারা।
র্যাব-৬’র সহকারি পরিচালক (মিডিয়া) সহকারি পুলিশ সুপার তারেক আমান বান্না জানান, উদ্ধারকৃত জাল নোট ও গ্রেফতার হওয়া আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে ।
কেশবপুরে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ-বৃদ্ধা
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে তীব্র শীতে আগুন পোহানোর সময় শাড়ীতে আগুন লেগে মোমেনা বেগম( ৮০)নামে এক বৃদ্ধা দগ্ধ হয়েছেন।রোববার রাতে উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে । রাতেই ওই বৃদ্ধাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে । এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত চাদ আলী সরদারের স্ত্রী বৃদ্ধা মোমেনা বেগম শীত নিবারনের জন্য মালসায় (মাটির পাত্র)আগুন রেখে শরীর গরম করছিলেন। অসাবধানতা বসত তার পরনের শাড়ীতে মালসায় আগুন ধরেগেলে শরীরের অধিকাংশ স্থান পুড়ে যায়। ওই বৃদ্ধার চিৎকারে পরিবারের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। মোমেনা বেগমের পোতা ছেলে প্রভাষক মহশিন কবীর বলেন,তার দাদি রাত ১০ টার দিকে মালসায় আগুন পোহানোর সময় দগ্ধ হন। তাকে রাতেই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে । দগ্ধ মোমেনা বেগমের সাথে থাকা আরেক পোতা ছেলে রুবেল আহমেদ বলেন, আগুন লেগে তার দাদির শরীরের অধিকাংশ স্থান পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক ডাক্তাররা এমনটি জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার চিকিৎসা সেখানে চলমান রয়েছে বলে জানাগেছে।
রামপাল সরকারি গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের ৯৪ তম বার্ষিক ক্রীড়া শুরু
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের রামপালের গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় ওই বিদ্যালয়ের সবুজ চত্বরে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি নাজিবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, আবুল কালাম ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফরহাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল, সাবেক প্রধান শিক্ষক মুজিবর রহমান, সাবেক শিক্ষক হাসমত আলী, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার আবু তালেব, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, মোতাহার হোসেন মল্লিক, সুজন মজুমদার, গাজী শাহজালাল প্রমুখ। উদ্বোধনের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও মশাল প্রোজ্জ্বল করা হয়।
সাবেক প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুবার্ষিকীতে দোয়া
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও বাগেরহাট জেলা আওয়ামা লীগের সাবেক সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর আত্মার মাগফিরাত কামনায় মঙ্গলবার (১০ জানুয়ারি) খুলনা ও বাগেরহাটসহ বিভিন্ন স্থানে কুরআন খানি, দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জোহর খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এবং শহিদ তাজউদ্দীন আহমদ ভবন সংলগ্ন জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও দোয়ার প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মরহুমের একমাত্র পুত্র প্রফেসর ড. মাহমুদ হোসেন, বিশ্ববিদ্যালয়ের মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস।
অপরদিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মসজিদে দোয়া পরিচালনা করেন হাফেজ ক্বারী মোস্তাকিম বিল্লাহ। এছাড়া মরহুমের গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জের উপজেলা জামে মসজিদ, মধ্য কচুবুনিয়া মসজিদ, বাগেরহাট শহরে আমলাপাড়া জামে মসজিদ, ফকিরহাটের বেতাগায় স্মরণ সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনুরূপ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়াকালে মরহুমের স্ত্রী জাহানাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাহানারা বেগম এবং উপাচার্যের শ্বশুর সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আনিসুল হক চৌধুরী ও তার মরহুমা স্ত্রীর জন্যও দোয়া করা হয়।
উল্লেখ্য, ডা. মো. মোজাম্মেল হোসেন ২০২০ সালের এদিনে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি ৫ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ১৯৯৬ সালে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। শরণখোলা-মোড়েলগঞ্জ এলাকাসহ বাগেরহাটের বিভিন্ন রাস্তাঘাট-কালভার্ট, ব্রিজ, নলকূপ, মসজিদ-মন্দিরসহ অসংখ্য জনহিতকর কাজে তিনি অবদান রাখেন। তিনি চিকিৎসক হিসেবে দীর্ঘকাল জনসেবা করেন।
বঙ্গবন্ধু পরিষদের বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়। খুলনা প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন – খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান তৌহিদ,বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়,অধ্যাপক ডাঃ বঙ্গকমল বসু,ডাঃ শামসুল আহসান মাসুম,প্রফেসর ড. সোবহান মিয়া,প্রফেসর ড. মনিরুজ্জামান,আজহারুল ইসলাম খান,শেখ লুৎফুন নাহার পলাশী,কৃষিবিদ ধীমান অধিকারী,ড. রামেশ্বর দেবনাথ,ডাঃ বিষ্ণুপদ দেবনাথ প্রমুখ।
দিঘলিয়ায় হত্যা মামলার চার্জস্টিভুক্ত আসামি দুই সহোদর শিক্ষক বরখাস্ত
মোঃ জামাল হোসেন
চাঞ্চল্যকর হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি হয়েও বহাল তবিয়তে সরকারি চাকরিতে কর্মরত ছিলেন খুলনার দিঘলিয়া উপজেলার সহোদর দুই শিক্ষক। মামলা এবং কারাবাসের বিষয়টি ধামাচাপা দিয়ে সবকিছুই ম্যানেজ করে নিয়েছিলেন তারা। কিন্তু সম্প্রতি ফাঁস হয় প্রায় ধামাচাপা পঢ়ে যাওয়া চাঞ্চল্যকর এই তথ্য। যার যের ধরে সাময়িকক বরখাস্ত করা হয়েছে সেই শিক্ষক সহোদর ফারুক শেখ ওরফে মোহাম্মদ ফারুক ইসলাম এবং তার ভাই মোঃ আবুল কালাম শেখকে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ২০১৮ সালের ২৭ ফেব্রয়ারি কারাবরণের দিন থেকেই তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তারা এ সময়কালে অর্ধেক বেতন প্রাপ্ত হবেন। কিন্তু মামলায় দোষী সাব্যস্ত হলে কারাবরণের দিন অর্থাৎ ৫ বছর আগে থেকেই উত্তোলনকৃত বেতনের অর্ধেক ফেরত দিতে হবে। এছাড়া বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
আলোচিত শিক্ষক সহোদর ফারুক শেখ ওরফে মো. ফারুক ইসলাম ও আবুল কালামের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের পদ্মবিলা গ্রামে। তারা ওই গ্রামের আব্দুর রাজ্জাক শেখের পুত্র। এর মধ্যে ফারুক ইসলাম সহকারী শিক্ষক কর্মরত আছেন উপজেলার ১৫ নম্বর হাজীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আর তার ভাই আবুল কালাম কর্মরত আছেন একই উপজেলার ২২ নং কামারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে। তারা দুজনই একই হত্যা মামলার এজাহার ও চার্জশিট ভুক্ত আসামি।
গত চার জানুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত আলাদা দুটি অফিস আদেশে উল্লেখ করা হয়, খুলনা জেলাধীন দিঘলিয়া উপজেলার ১৫ নং হাজীগ্রাম সরকারি প্রাতমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফারুক ইসলাম ও ২২ নং কামারগাতী সরকারি প্রাতমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল কালাম শেখের বিরুদ্ধে বিরুদ্ধে দিঘলিযা থানার মামলা নং-০৭, তারিখ: ২৩.০৮.২০১২ দায়ের হয। উক্ত মামলায পুলিশ কর্তৃক ২৭ ফেব্রয়ারী ২০১৮ তারিখ তারা গ্রেফতার হয়ে কারাবরণ করায বি. এস. আর. পার্ট-১ এর বিধি ৭৩ এর নোট-(২) অনুযাযী তাদেরকে ২৭ পেব্রয়ারী ২০১৮ তারিখ থেকে সরকারি চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্ত হবেন।
অনুসন্ধানে জানা যায়, ২০১২ সালের ২০ আগষ্ট দিঘলিয়া উপজেলার পদ্মবিলা গ্রামের ওলিয়ার মুন্সিকে (৩০) পূর্ব শত্রুতার জের ধওে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে। এ ঘটনার তিনদিন পর ২৩ আগষ্ট নিহতের কন্যা দোলেনা বেগম বাদি হয়ে ২৩জনের নাম উরেøখ পূর্বক দিঘলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৭। ওই মামলায় হাজীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক শেখ ওরফে মো. ফারুক ইসলামকে ১৩ এবং তার ভাই আবুল কালামকে ১৪ নম্বর আসামি করা হয়। পরবর্তীতে দিঘলিয়া থানার ওসি (তদন্ত) মো. আলী নওয়াজ, জেলা গোয়েন্দা (ডিবি) পরিদর্শক মো. মামুনুর রশিদ, সিআইডি পরিদর্শক প্রবীর কুমার বিশ^াস এবং সর্বশেষ খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মোহাম্মদ বদিউজ্জামান তদন্ত পূর্বক ২০১৮ সালের ১১ ফেব্রয়ারী আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটি বর্তমানে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে বিচারাধীন রয়েছে।
এদিকে, আলোচিত এ হত্যা মামলার সব অভিযোগপত্রেই শিক্ষক ফারুক ও তার ভাই কালামের নাম থাকলেও না জানার ভান করে রহস্যজনক কারণে উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম বিষয়টি ধামাচাপা দিয়ে রাখেন।
অনুসন্ধানে আরও জানা গেছে, শিক্ষক ফারুক ইসলাম ও আবুল কালাম উল্লেখিত মামলায় ২০১৮ সালে ৩৮ দিন খুলনা জেলা কারাগারে ছিলেন। পরবর্তীতে কারাগার থেকে বের হয়ে ফের তারা বহাল তবিয়তে শিক্ষকতা করে আসছিলেন।
ঘটনার সত্যতা স্বীকার করে দিঘলিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম বলেন, শিক্ষক ফারুক ইসলাম ও আবুল কালামের বরখাস্তের চিটি সোমবার পেয়েছি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশনা ঐদিন থেকেই আদেশ কার্যকর করেছেন।
খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, বিষয়টি জানার পর শিক্ষক ফারুক ইসলাম ও আবুল কালামের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলার কপি এবং কারাগারে থাকার প্রমানপএ চেয়ে দিঘলিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠি দেয়া হয়। সংশ্লিস্ট কাগজপত্র পাওয়ার পরই তাদের সামরিক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে। আর হত্যা মামলায় তারা দুই বছরের অধিক সাজাপ্রাপ্ত হলে চাকরি থেকে বরখাস্ত করা হবে।
কয়রায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
কয়রা (খুলনা) প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কয়রায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্দা নিবেদন করেন। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের কোষাধাক্য আলহাজ¦ ইঞ্জিঃ জিএম মাহবুবুল আলম, জেলা আ’লীগ সদস্য ও সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার এ্যাডঃ কেরামত আলী, উপজেলা আ’লীগের সহ সভাপতি মাষ্টার কফিল উদ্দীন, খগেন্দ্রনাথ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মোশাররফ হোসেন ও সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক সুজিৎ কুমার রায়, যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, আ’লীগ নেতা অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, ইউপি চেয়ারম্যান আঃ সামাদ গাজী, নুরুল ইসলাম কোম্পানী, আছের আলী মোড়ল, আ’লীগ নেতা জিয়াদ আলী গাজী, কবি শামসুর রহমান, দেবদাস মন্ডল, আঃ সাত্তার, খায়রুল আলম, সমরেশ মন্ডল, যুবলীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান, ইমদাদুল হক টিটু, যুবলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, সাবেক জেলা পরিষদ সদস্য জহুরুল হক বাচ্চু, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল সহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য দোয়া মাহফিল শেষে জেলা আওয়ামীলীগের কোষাধাক্য আলহাজ¦ ইঞ্জিঃ মাহবুবুল আলম শেখ হাসিনার উপহার স্বরুপ উপজেলার দলীয় নেতাকর্মী ও শীতার্থদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরন করেন এবং উপজেলার সকল ইউনিয়ন আওয়ামীলীগ, ও সকল সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদকের হাতে সহস্রাধিক কম্বল তুলে দেন।
ঝিনাইদহে কৃত্রিম প্রজনন সম্প্রসারন ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে কৃত্রিম প্রজনন সম্প্রসারন ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে তামান্না ফ্যামিলি পার্ক মিলনাতায়নে এ সেমিনারের আয়োজন করে এসিআই এনিমেল জেনেটিক্স। এসময় এসিআই লিমিটেড এনিমেল চিফ এডভাইজার ডাঃ হীরেশ রঞ্জন ভৌমিক, এসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার ডাঃ মনিরুজ্জামান, বিজনেস ডাইরেক্টর মোজাফফর উদ্দিন আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এতে মাগুরা, যশোর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের ২’শ কৃত্রিম প্রজননকারী (এলএ) অংশগ্রহন করে। বক্তারা বলেন, কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশের গরু চাষিরা ব্যপকভাবে লাভবান হচ্ছে। সেই সাথে গরুর মাংসের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে। তাই প্রজননের মাধ্যমে ভালো জাতের গরু তৈরিতে সক্ষম হচ্ছি। সেমিনার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ আটক করেছে বিজিবি
নিজস্ব সংবাদদাতা
ভারতে পাচারের সময় বেনাপোল’র দৌলতপুর সীমান্ত থেকে মঙ্গলবার দুপুরে ৩ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৬টি স্বর্নের বার আটক করেছে বিজিবি। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল তানভীর রহমান জানান, দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমান স্বর্ন পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা দৌলতপুর সীমান্তের কামারবাড়ী ইছামতি নদীর পাড়ে অভিযান চালিয়ে ৩ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৬টি ¯বর্ণের বার আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগে ভাগেই ইছামতি নদী পার হয়ে পালিয়ে যায় পাচারকারীরা। উক্ত স্বর্নের বারগুলো বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে মাটিতে পুতে রাখা হয়েছিল নদীর পাড়ে। আটক স্বর্নের মূল্য ২ কোটি ৬০ লাখ ৮৬ হাজহার ৩৪০ টাকা বলে বিজিবি জানায়।
বঙ্গবন্ধুর ভাস্কর্যে প্রেসক্লাব নেতৃবৃন্দে পুষ্পমাল্য অর্পণ
খবর বিজ্ঞপ্তি
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ মঙ্গলবার সকালে প্রেসক্লাব চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, ক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য শেখ আবু হাসান, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম জাহিদ হোসেন, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ক্লাবের সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ ও মোঃ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম ও শেখ মোঃ সেলিম, সিএসএস’র পরিচালক (স্বাস্থ্য) সাজ্জাদুর রহিম পান্থ ও ম্যানেজার (এ্যাডমিন) জেমস অজয় চৌধুরী, খুলনা প্রেসক্লাবের সদস্য ওয়াহেদ-উজ-জামান বুলু ও দিলিপ কুমার বর্মন, অস্থায়ী সদস্য মোঃ সোহেল রানা, তুফান গাইন প্রমুখ।
রূপসায় একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপসা প্রতিনিধি ঃ
রূপসায় ফুরকান মৃধা(৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০ শত পিস ইয়াবা জব্দ করে।রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পশ্চিম নন্দনপুর এলাকা থেকে তাকে আটক করে।
জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের এক বিশেষ অভিযানে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে গ্রেফতার দেখানো হয়। সে মঠবাড়িয়া থানা পিরোজপুর আবজাল মৃধার ছেলে, সে পশ্চিম নন্দনপুর গ্রামে দীর্ঘদিন ধরে বসবাস করে। গোয়েন্দা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রূপসা থানা সহ মাদক বিক্রি অভিযোগ আছে। সে ভ্যান চালানোর পাশাপাশি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল বলে জানা যায়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে ।
খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময়
খবর বিজ্ঞপ্তি
ইংরেজি নববর্ষ উপলক্ষে সিএসএস’র নেতৃবৃন্দ মঙ্গলবার সকালে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করনে। এ সময় সিএসএস’র পক্ষ থেকে প্রদানকৃত নববর্ষের শুভেচ্ছা কেক কাটা হয়। খুলনা প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সিএসএস’র পরিচালক (স্বাস্থ্য) সাজ্জাদুর রহিম পান্থ, ম্যানেজার (এ্যাডমিন) জেমস অজয় চৌধুরী, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ক্লাবের সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম ও শেখ মোঃ সেলিম, খুলনা প্রেসক্লাবের সদস্য ওয়াহেদ-উজ-জামান বুলু ও দিলিপ কুমার বর্মন, অস্থায়ী সদস্য তুফান গাইন প্রমুখ।
গণতন্ত্র মঞ্চ’র অবস্থান কর্মসূচী বুধবার
খবর বিজ্ঞপ্তি
জাতীয় সংসদ বাতিল, সরকারের পদত্যাগ, জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, সকল রাজবন্ধীদের মুক্তি, গায়েবী মামলা প্রত্যাহার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য’র বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র মঞ্চ’র খুলনা নগর শাখা আজ বুধবার বেলা ১১টা-১ টা পর্যন্ত স্থানীয় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে অবস্থান ধর্মঘট কর্মসূচী নিয়েছে। কালকের কর্মসূচীতে জেএসডি’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোঃ লোকমান হাকিম, জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক, নাগরিক ঐক্য’র নগর আহবায়ক এ্যাড. ড. মোঃ জাকির হোসেন, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা সমন্বয়ক মুনির চৌধুরী সোহেল, ভাসানী অনুসারি পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বটিয়াঘাটায় এন,জি,ও ওয়েবের উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
গতকাল সকাল ১১টায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশ উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহন প্রকল্প উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত বিষয় মতবিনিময় সভা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নাগরিক কমিটির উদ্যোগে ও সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপ¯ি’ত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন,কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম,সিনিয়র মৎস্য অফিসার মনিরুল মামুন, যুব উন্নয়ন অফিসার মোল্লা আবু বক্কর, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দাশ, সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের সভাপতি ও বটিয়াঘাটা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,সাংবাদিক রতন কুমার সাহা,ঝর্নাধারা উপকূলীয় সাংবাদিক কল্যান ট্রাষ্ঠ সভাপতি মহিদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক মোল্লা ইমরান হোসেন সুমন, সাংবাদিক বিপ্রদাশ রায়, আরিফুজ্জামান দুলু, অজিত কুমার রায়, নাগরিক উদ্যোগের বিভাগীয় সমন্বয়কারী পলাশ দাশ,নাগরিক উদ্যোগ নেতা জয়দেব দাশ, নারী নেত্রী আশালতা ঢালি, পরিনিতা দাশ, পলাশ সরকার, বিজলি দাশ,মিতালি দাশ,রত্না দাশ,রাম দাশ,লিপিকা মন্ডল, রিক্তা ঘটক প্রমুখ। মতবিনিময় সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিষয় বিভিন্ন ধরনের আলোচনা হয়।
দাকোপে গুনারী শীতলচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে গুনারী শীতল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে নিয়োগে অর্থ বানিজ্য, দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতর অভিযোগ উঠেছে। এবিষয়ে প্রতিকার চেয়ে সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে স্থানীয় ৩৮ জনের স্বাক্ষরিত একটি লিখিত আভিযোগ দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী শীতল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সুনাম ও সুখ্যাতি রয়েছে। কিন্তু বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগণ উক্ত বিদ্যালয়ে বিভিন্ন নিয়োগ পরিক্ষার ক্ষেত্রে মোটা অংকের টাকার বিনিময়ে চাকুরীতে নিয়োগ দিচ্ছেন। যার প্রমান বিগত দিনে এলকায় অনেক আছে। পরিচালনা কমিটির সদস্যরা ইচ্ছামত তাদের পছন্দের লোক চাকুরীতে নিয়োগ দেয়ার কারনে মেধার কোন মুল্য নেই। ফলে বিদ্যালয়টির সুনাম ও সুখ্যাতি দিন দিন বিনষ্টসহ ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। বিগত কয়েক মাস আগেও ৩জন কর্মচারী নিয়োগ দিয়ে মোটা অংকের টাকা আত্মসাৎ করেছেন কমিটির লোকজন। এ ছাড়া আগামী ১২ জানুয়ারী আরো একজন কর্মচারী নিয়োগে দিন ধার্য্য রয়েছে।
গুনারী এলাকার মৃনাল মন্ডল, রেজাউল গাজিসহ আরো অনেকে জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির লোকজন আগের নিয়োগেও অর্থ বানিজ্য করেছে। এবারের নিয়োগেও অর্থ বানিজ্য করবে বিধায় পায়তারা চালাচ্ছে। কমিটির লোকজন যাতে অর্থ বানিজ্য করে তাদের অনুসারি পছন্দের লোক নিয়োগ দিতে না পারে এবং মেধার মুল্যায়ন করে স্বচ্ছতার সাথে নিয়োগ হয় সেজন্য তারা অভিযোগ করেছেন বলে জানান।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদিত্য নারায়ন সরদার বলেন, নিয়োগে অর্থ বানিজ্য ও দূর্নীতির অভিযোগ করলেই যে সত্য হবে তা নয়। তদন্ত করলেই পাওয়া যাবে।
এব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহনলাল মন্ডল জানান, শোনেন এসব নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে গেলে বিভিন্ন বদনাম হয়। নিয়োগের দায়িত্বটা সরকার নিলে সব চেয়ে ভালো হতো। তবে সরকার যখন নেযনি তখন আমাদের করতে হবে। কিন্তু আমিও চাই নিয়োগটা স্বচ্ছতার সাথে হোক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালায় ইউএনও’র বিদয় সংবর্ধনা প্রদান
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::
সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস কে বিদায় সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রকৌশলীর দপ্তর (এলজিইডি) ও ঠিকাদার কল্যাণ সমিতি।
মঙ্গলবার (১০ জানুয়ারী) উপজেলা প্রকৌশলীর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদারের সভাপতিত্বে তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি কল্যাণ বসু, সাবেক জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, ঠিকাদার আব্দুল জব্বার, আকবর হোসেন ও ইলিয়াস হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস তালায় নিজের কর্মকালকে জীবনের উল্লেখযোগ্য সময় আঙ্খায়িত করে বলেন, এ উপজেলায় আমার কর্মকালীন সময়ে যারা সহযোগীতার হাত বাড়ীয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
প্রসঙ্গত, নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস কে সাম্প্রতি মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদায়ন করা হয়েছে।
যশোরে সর্বনিন্ম হাড় কাঁপানো শীতে বয়স্ক রোগীদের সংখ্যা বাড়ছে হাসপাতালে
নিজস্ব সংবাদদাতা
যশোরে সর্বনিন্ম হাড় কাঁপানো শীতে বয়স্ক রোগীদের সংখ্যা বাড়ছে হাসপাতালে। হাসপাতালের বহির্বিভাগ থেকে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন অর্ধশতাধিক বয়স্ক রোগী। বেশিরভাগ রোগী ভর্তি হচ্ছেন শ্বাসকস্ট,জয়েন্ট পেইন ও রেনোড ফেনোমেনন জনিত কারণে। যশোর জেনারেল হাসপাতাল সূত্র জানান, হাসপাতালে গত ৭দিনে ৬৪ জন বয়স্ক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। পুরুষ ৩৯ ও নারী ২৫ জন বয়স্ক রোগী ছিল। সোমবার সকাল ৮ টা থেকে রাত ১১টা পর্যন্ত পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ডে ঠান্ডা জনিত রোগে ভর্তি হয়েছেন ৯ জন। চিকৎিসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৬ জন রোগী। ৫২ জন চিকিৎসা নিয়েছেন বহির্বিভাগ থেকে । বর্তমানে দু’টি মেডিসিন ওয়ার্ডে ৭১ জন চিকিৎসাধীন আছেন। বর্তমানে হাসপাতালের কোন বেড খালি নেই। কনকনে ঠান্ডায় রোগীদের ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝেতে। ৬৫ বছরের মিনহাজ আলী জানান, গত দু দিন ধরে ঠান্ডাজ্বর ও কাশি নিয়ে ভর্তি হয়েছি হাসপাতালের ১ নং ওয়ার্ডে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখার জন্য চিকিৎসা দেয়া হচ্ছে আমাকে, খাবার দেয়া হচ্ছে নাকে নল দিয়ে। সাথে চলছে ইনজেকশন, স্যালাইন।
মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন হাসি বেগম (৫০) জানান, তিনি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন গত তিন। কিন্তু এখনো পর্যন্ত তিনি হাসপাতালের কোন বেড পাননি। গরীব মানুষ ক্লিনিকে চিকিৎসা কারার মতো সামর্থ না থাকায় ঠান্ডার মধ্যে মেঝেতেই চিকিৎসা নিচ্ছি। ঠান্ডায় মেঝেতে থাকায় তিনি আরও অসুস্থ হয়ে পড়ছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক আখতারুজ্জামান জানান, বর্তমানে শীতের মধ্যে শিশুদের পাশাপাশি বয়স্ক রোগীদের সংখ্যা বেশী। হাসপাতালে এতো রোগী যে বেড অপ্রতুল দেখা দিয়েছে। যাদের অ্যাজমা বা শ্বাসকষ্ট জাতীয় সমস্যা প্রকট, তাদের সবসময় গরম কাপড় পরিধান করা, গরম পানি পান ও ব্যবহার করতে হবে। ঠান্ডা আবহাওয়ায় ঘরের বাইরে যাওয়া কোনোমতেই উচিত নয়।
দাকোপ সেচ্ছাসেবক লীগের সভাপতি জয়ন্ত রায়ের মাতার মৃত্যুতে সমবেদনা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলা সেচ্ছাসবক লীগের পক্ষ থেকে লাউডোব ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি জয়ন্ত রায়ের মাতার মৃত্যুতে সমবেদনা প্রকাশ
উপজেলার লাউডোব খুটাখালী বাজারে ৯ জানুয়ারী সোমবার বিকাল ৪ টার দিকে লাউডোব ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি দাকোপ প্রেসক্লাবের সদস্য জয়ন্ত কুমার রায়ের মাতা স্বরসতি রায়( ৮৫) বার্ধক্যজনিত কারনে মৃত্যু বরণ করেন। মৃত্যকালে দুই সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃতঃ খবর পেয়ে জয়ন্ত রায়ের বাসভবনে এসে ১০ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০ টার দিকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দাকোপ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা, যুগ্ম আহবায়ক কুমারেশ বিশ্বাস, বানিশন্তা সেচ্ছাসেবক লীগের সভাপতি জয়ন্ত রায়, লাউডোব ইউনিয়ন সেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক বিপ্লব মন্ডল, কৈলাশগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রনব কান্তি গাইন, সাধারন সম্পাদক সমির মন্ডল,
দাকোপ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সুকান্ত রায়, বাজুয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক জয়ন্ত কুমার রায় জয়, সদস্য সচিব জলিল শেখ, সভাপতি উৎপল কুমার রায় সহ উপস্থিত ছিলেন সাংবাদিক তুষার কান্তি দাস, প্রবীর রায় বাপী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক স্বপন কুমার রায়, লাউডোব বানিশান্তার তহশীলদার জাকির হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত সকলে বলেন আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের মাধ্যমে পূর্ণতা পেয়েছিল বাংলার স্বাধীনতা- শেখ হারুন
খবর বিজ্ঞপ্তিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এদেশের মানুষ নিজেদের ভাগ্য নিজেরাই একদিন নির্ধারণ করবে। সে লক্ষেই তিনি সমগ্র জাতিকে লড়াই করার জন্য প্রস্তুত করেছিলেন এবং সঠিকভাবে নেতৃত্ব দিয়ে স্বাধীনতার স্বাদ পাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। গতকাল বিকাল ৩টায় খুলনা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যকালে একথা বলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। তিনি আরও বলেন, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জন হলেও ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের মাধম্যে পূর্ণতা পেয়েছিল বাংলার স্বাধীনতা। সেদিন বাংলার অপেক্ষারত জনতা উল্লাসে ফেটে পড়েছিল তাদের রাখাল রাজাকে কাছ থেকে একবার দেখার জন্য, একটু কাছে যাবার জন্য। খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী এ্যাড. সুজিত অধিকারীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. এম এম মুজিবর রহমান, এ্যাড. নিমাই চন্দ্র রায়, বিএমএ সালাম, রফিকুর রহমান রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নবকুমার চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদিকা হালিমা ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক কাজী শামীম আহসান, সাংস্কৃতিক সম্পাদক মোকলেছুর রহমান বাবলু, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, উপ-প্রচার সম্পাদক খায়রুল আলম, সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, জাহাঙ্গীর হোসেন মুকুল, ফ ম সালাম, মোঃ জামিল খান, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হোসনেয়ারা চম্পা, সাধারণ সম্পাদক নাজনীন নাহার কণা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, জেলা যুব মহিলালীগ সভাপতি এ্যাড. সেলিনা আক্তার পিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন শিউলি, জেলা তাঁতী লীগের সদস্য সচিব ইঞ্জিঃ বরকত হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন প্রমুখ।
পরিবেশ উপমন্ত্রীর সফরসূচি
তথ্য বিবরনী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার পাঁচ দিনের সফরে আজ ১১ জানুয়ারি খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ১২ থেকে ১৪ জানুয়ারি বাগেরহাট ও খুলনা জেলায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। উপমন্ত্রী ১৫ জানুয়ারি সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
পাইকগাছায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে পৃথক আলোচনা সভা
পাইকগাছা প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে পাইকগাছায় উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগ মঙ্গলবার দুপুরে ১২টায় উপজেলা সদরস্থ মুজিব কর্ণারে দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক এমপি ও জেলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি এ্যাড. সোহরাব আলী সানা। উপজেলা সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, নির্মল মজুমদার, ইউপি চেয়ারম্যান ও দেলুটি ইউপির সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডল, নির্মল ঢালী, বিভূতি ভূষণ সানা, জিএম ইকরামুল ইসলাম, শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক মঈনুল ইসলাম, হেমেশ চন্দ্র মন্ডল, সামছুর রহমান, বিনয়, আজিজুল, পার্থ, ফাইমিন, রনি। অপরদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ২০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। স্মৃতিচারণ মূলক বক্তৃতা করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু। আরো বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান আলী শেখ, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পিআইও ইমরুল কায়েস, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, বিআরডিবি কর্মকর্তা মোঃ রাজীবুল হাসান, অধ্যক্ষ আজহার আলী, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, আশুতোষ মন্ডল, সেলিনা আক্তার ও জয়দেব রায় , বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ।
রূপসায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা
রূপসা প্রতিনিধি
রূপসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রুপসা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গত ১০ জানুয়ারি সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশার সভাপিিতত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু। এ সময় বক্তৃতা করেন সাবেক জেলা আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্যা, মোর্শেদুল আলম বাবু,যুগ্ম-সাধারন সম্পাদক ইমদাদুল ইসলাম,মহিলা ভাইস ফারহানা আফরোজ মনা,সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, এমডি রকিব উদ্দীন, দপ্তর-সম্পাদক আকতার ফারুক, প্রচার সম্পাদক আঃ গফুর খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ,ম জাহাঙ্গীর, শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোঃ আলী জিন্নাহ,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আল মামুন সরকার,শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ওয়াহদিুজ্জামান,উপ-প্রচার সম্পাদক সোহেল জুনায়েদ, টিএসবি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার,ঘাটভোগ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুনীর হোসেন মোল্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মাহবুবুল আলম, আসাদুজ্জামান বাবু,মৃন্ময় ধর শিপন,আলম খা,হাবিবুর রহমান, ইনতাজ মোল্যা, রনজিত বিশ্বাস,যুবলীগ নেতা বাদশা মিয়া, রবিউল ইসলাম, তারেক আজিজ, মুসা লস্কর,সোমনাথ ধর,সাইফুল ইসলাম,জাহিদ শেখ, আরিফুল ইসলাম কাজল,রুদ্রনীল হালদার নয়ন,হাসান আলী,হীরা বেগম প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা প্রভাষক ওয়াহিদুজ্জামান। এর আগে সকাল ৯ টা ৩০ মিনিটে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইকের তিন আরোহী নিহত
খুলনাঞ্চল রিপোর্ট।।
রাজশাহীর পবায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইকের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে উপজেলার ডাঙ্গেরহাট এলাকায় লিলি হলের মোড়-দারুসা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ওই এলাকাটি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানার অধীনে।
নিহত তিনজন হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার আবু সাঈদের ছেলে শাহিন আলী (৪০), একই এলাকার মো. বাবলুর ছেলে সোহাগ আলী (২৮) এবং কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাকিব আলী (২৬)।
কর্ণহার থানার ওসি ঈসমাইল হোসেন জানান, বিকালে রাজশাহী শহরের দিকে আসছিলেন মোটরসাইকেল আরোহী তিনজন। আর শহর থেকে আসছিল একটি রডবোঝাই ট্রাক। ডাঙ্গেরহাট স্কুলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই শাহিন ও সোহাগ মারা যান। গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
তিনি জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। আর নিহত ৩ জনের লাশ রামেকের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুলতান মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা
নড়াইল প্রতিনিধি
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে ১৪ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও তৈলাক্ত কলা গাছে উঠার প্রতিযোগিতা।
ঢোলের বাজনার তালে তালে লাঠির কসরত। এদিকে প্রতিপক্ষের লাঠির আঘাত, আবারও পাল্টা আঘাত। এ থেকে নিজেকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ছেন লাঠিয়ালরা। আর সেখানে উপস্থিত শিশু-কিশোর, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধাসহ সব বয়সী মানুষরা তাতে উৎসাহ দিচ্ছেন।
লাঠি খেলা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার মধ্যে অন্যতম। মানুষের প্রয়োজন থেকে উদ্ভব হয় এ খেলাটি। একসময় ছিল জনপ্রিয়তার তুঙ্গে। মনের খোরাক মেটাতে এখনো এই খেলার কদর কমেনি সাধারণ মানুষের কাছে। বাদ্যের তালে তালে চারপাশে যেন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় গ্রাম-বাংলার লোক ঐতিহ্যবাহী লাঠিখেলা। আত্মরক্ষা ও শারীরিক ভারসাম্য রক্ষায় লাঠি খেলার গুরুত্ব দেখানো হয় এই প্রদর্শনে। অন্যান্য খেলার মতোই লাঠি খেলাতে রয়েছে আনন্দ। একত্রে সামনের বিপদকে মোকাবিলা করার দীক্ষাও রয়েছে এই খেলায়।
এ ছাড়াও তৈলাক্ত কলা গাছে উঠা প্রতিযোগিতা দেখে মুগ্ধ দর্শকেরা। আকাশ সংস্কৃতির এ যুগে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলা দেখতে মেলায় আগমন ঘটেছে হাজারো মানুষের।
১৪ দিনব্যাপী সুলতান মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে চিত্রশিল্পী এসএম সুলতানের জীবন দর্শন, শিল্পীসত্ত্বা ও কর্মময় জীবনের উপর সেমিনার ও আলোচনা সভা, দেশ-বিদেশি বিশিষ্ট শিল্পীদের আঁকা ছবির প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রামীণ খেলাধুলা (কাবাডি, লাঠিখেলা, ভলিবল, কুস্তি, ভলিবল, আর্চারী, ঘোড়ার গাড়ির দৌড় প্রতিযোগীতা), সুলতান পদক প্রদান, প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। এবারের সুলতান মেলায় স্থানীয় ৪৪টি সাংস্কৃতিক সংগঠন এবং জাতীয় পর্যায়ের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।
খোলা আকাশের নিচে পড়ে আছে ২০ কোটি টাকার যন্ত্রাংশ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় তাঁত শিল্পকে আধুনিকায়নের লক্ষ্যে প্রসেসিং, প্রিন্টিং ও ডায়িংয়ের জন্য প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে আধুনিক যন্ত্রপাতি স্থাপনের প্রকল্প হাতে নেয় বাংলাদেশ তাঁত বোর্ড। আধুনিক এসব যন্ত্রপাতি ক্রয় এবং স্থাপনের কাজ করছে খুলনা শিপইয়ার্ড কর্তৃপক্ষ।
চুক্তি অনুযায়ী কাজের সময় শেষ হয়েছে গত বছরের জুন মাসে। কিন্তু এরপর আরও ছয় মাস অতিবাহিত হলেও কাজের অগ্রগতি মাত্র ৩০ শতাংশ। অবশিষ্ট ৭০ ভাগ কাজের প্রায় ২০ কোটি টাকার যন্ত্রাংশ খোলা আকাশের নিচে পলিথিন মুড়ে রাখা হয়েছে। রোদ, বৃষ্টি ও ঝড়ে দিনেদিনে যন্ত্রপাতিগুলো নষ্ট হচ্ছে।
কুমারখালী তাঁত বোর্ড সূত্রে জানা যায়, খুলনা শিপইয়ার্ড কর্তৃপক্ষ ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কাজ শুরু করে। চুক্তি অনুযায়ী ২০২২ সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা। সেলক্ষ্যে খুলনা শিপইয়ার্ড কর্তৃপক্ষ প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ের ৪৬টি যন্ত্রপাতি কুমারখালী তাঁত বোর্ডের কাছে হস্তান্তর করে এবং প্রায় ৩০ শতাংশ যন্ত্রপাতি স্থাপন করে।
তবে অবশিষ্ট যন্ত্রগুলো অবকাঠামোর সঙ্গে সমন্বয় না হওয়া, উপযুক্ত অবকাঠামো না থাকা এবং পুরাতন যন্ত্রপাতি অপসারণে বিলম্ব হওয়ায় এখনো স্থাপন করা যায়নি। যন্ত্রপাতিগুলো খোলা জায়গায় এলোমেলোভাবে পড়ে আছে। এগুলোর মধ্যে কোনোটির দাম কোটি টাকা। প্রায় ১০ মাস ধরে এগুলো পড়ে আছে।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, ৩২ কোটি টাকার যন্ত্র দিনের পর দিন এভাবে পড়ে আছে অথচ দেখার কেউ নেই। লোক নেই, অবকাঠামো নেই। তাহলে যন্ত্র কেনার দরকার কী? যন্ত্র চলুক বা না চলুক, কোনো অসুবিধা নেই। এই ৩২ কোটি টাকার হিসাব কে দেবে?
তিনি আরও বলেন, প্রয়োজনীয় অবকাঠামো যদি না থাকে তাহলে কার স্বার্থে এসব মূল্যবান যন্ত্রপাতি কেনা হলো এসব বিষয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা উচিত।
কুমারখালী উপজেলা তাঁত উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো. শওকত আলী বলেন, সরকার তাঁত শিল্পকে আধুনিকায়ন ও তাঁতিদের ভাগ্য বদলের জন্য প্রায় ৩৪ কোটি টাকার যন্ত্রপাতি বরাদ্দ দিয়েছে। কিন্তু তাঁত বোর্ডের চেয়ারম্যান ও কর্মকর্তাদের অবহেলায় মেয়াদ শেষ হলেও কাজ শেষ হয়নি। কোটি কোটি টাকার যন্ত্রপাতি খোলা আকাশের নিচে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে, যা নষ্টের উপক্রম।
এ বিষয়ে কুমারখালী তাঁত বোর্ডের সহকারী মহাব্যবস্থাপক মো. মেহেদী হাসান বলেন, জায়গার অভাবে যন্ত্রপাতিগুলো বাইরে রাখা হয়েছে। পুরাতন যন্ত্রাংশ গত ডিসেম্বরে অপসারণ করা হয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেনি। বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হচ্ছে। আশা করছি, খুব দ্রুত কাজ শুরু হবে।
এদিকে, খোঁজ নিয়ে জানা গেলো খুলনা শিপইয়ার্ডের কাছ থেকে কাজটি সাব-কন্ট্রাক্টে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এ কে সোবহান ট্রেডার্স। এ বিষয়ে জানতে চাইলে সোবহান ট্রেডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সামিরুল আক্তার বলেন, তাঁত বোর্ডের অভ্যন্তরীণ সমস্যার কারণে এতদিন যন্ত্রপাতিগুলো স্থাপন করা সম্ভব হয়ে ওঠেনি। আগামী সপ্তাহ থেকে বাকি যন্ত্রাংশ স্থাপন করা শুরু হবে। আশা করছি, আগামী দুই মাসের মধ্যেই পুরো যন্ত্রাংশ স্থাপন করা শেষ হবে।











































