Home আঞ্চলিক খাঁচায় আটকে বিক্রির অপরাধে কালীগঞ্জের দুই পাখি বিক্রেতার দন্ড

খাঁচায় আটকে বিক্রির অপরাধে কালীগঞ্জের দুই পাখি বিক্রেতার দন্ড

18

বিশেষ প্রতিনিধি ॥
বন্য প্রানী টিয়া পাখি খাঁচায় আটকে বিক্রির অপরাধে কালীগঞ্জে দুই পাখি বিক্রেতাকে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগিতায় মঙ্গলবার বিকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট ইসরাত জাহান এ দন্ডাদেশ প্রদান করেন। এ সময় অনলাইনে পাখি বিক্রেতা যশোর ঝিকরগাছার রনি বিশ^াসকে ১৫ দিনের কারাদন্ড ও কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কের পাখি ব্যবসায়ী আলী আকবরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা বিভাগীয় বন কর্মকর্তা তন্ময় আচার্য্য জানান, বাজারে খাঁচায় আটকে বন্যপ্রানী বিক্রি করা একটি নিষ্ঠুর কাজ। দেশীয় প্রজাতির ১০টি টিয়া পাখি বন্দি রেখে বিক্রির অভিযোগ পেয়ে তারা শহরের একটি দোকানে অভিযান চালায়। এ সময় বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৮(২) ধারা মোতাবেক দুই পাখি ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড ও জরিমানা করা হয়। এরপর উদ্ধারকৃত পাখিগুলোকে খোলা আকাশে অবমুক্ত করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ইমদাদুল হক ইনতা, সাংগঠনিক সম্পাদক জহরুল হক বিপ্লব, সহ-সাংগঠনিক হুমায়ন কবির সোহাগ।