খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিএনপি নেতৃবৃন্দ কলেছেন, ঘরে বসে কোন অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। দাবী-অধিকার আদায়ে জন্য একমাত্র রাজপথই হলো রাজনৈতিক দলগুলোর ঠিকানা। ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে এক সাগর রক্ত আর অজস্র জানা অজানা মুক্তিকামী মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা সাংবিধানিক ভাবে স্বীকৃত সকল নাগরিক অধিকার ভোগ করবো, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করবো, মত প্রকাশের স্বাধীনতা পাবো, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা পাবো, সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সমাজে-এমনটাই ছিল জাতির প্রত্যাশা। কিন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, স্বাধীনতার ৫১ বছরে এসে আজকের বাংলাদেশে কোন নাগরিকই তার রাষ্ট্রপ্রদত্ত সংবিধান স্বীকৃত কোন অধিকার ভোগ করতে পারছেন না। অবৈধ পন্থায় দিনের ভোট রাতে করে স্বাধীনতার চেতনার ফেরিওয়ালারা ক্ষমতা চিরস্থায়ী করার মানসে দেশের নাগরিকদেরকে সাংবিধানিক অধিকার কুক্ষিগত করে রেখেছেন। রাষ্ট্রকাঠামোকে ভয়ংকর ভাবে তছনছ করে দিয়ে দেশকে একাত্তর পূর্ববর্তী ভয়াবহ অবস্থায় নিয়ে গেছেন।
সোমবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে ১১ জানুয়ারি খুলনায় বিভাগীয় গণঅবস্থান কর্মসুচি সফল ও পুলিশের হয়রানির প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার পক্ষে লিখিত বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন আরো বলেন, বিএনপি প্রদত্ত ১০ দফা যুগপৎ আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি আগামী ১১ জানুয়ারি সারাদেশের বিভাগীয় শহরে গণঅবস্থান পালন করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। খুলনায় বেলা ১১টায় এই গণঅবস্থান শুরু হবে এবং শেষ হবে বিকেল ৩টায়। কিন্তু বরাবরের মতই ফ্যাসিবাদী চরিত্রের মাফিয়া সরকার নিজেদের ক্ষমতাকে নিস্কন্টক করতে প্রশাসনকে লেলিয়ে দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে। বিশেষ করে খুলনার পুলিশ প্রশাসনের মধ্যে কিছু সংখ্যক অতিউৎসাহী সদস্যরা মাফিয়া সরকারের আজ্ঞাবহ হয়ে অযথা বিএনপির নেতাকর্মী, পরিবার পরিজনের সাথে অসৌজন্যমুলক আচরণ করছে। নেতাকর্মীদের বাড়ি ছাড়া করতে বাধ্য করেছেন। ২০২১ সালের ২৯ মার্চ কেন্দ্র ঘোষিত খুলনায় কর্মসুচি পালনকালে পুলিশের অতর্কিত হামলায় ২০ জন রক্তাক্ত আহত হয়। মারাত্মক আহত হন ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মাদ বাবুল কাজি। চিকিৎসাধীন অবস্থায় তিনি ওই বছর ১১ এপ্রিল মারা যান। ২০২২ সালের ৫ই খুলনায় কর্মসুচি পালনকালে খুলনা থানার ওসির নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ কোনো কারণ ছাড়াই লাঠিচার্জ শুরু করে। ওসি নিজেই বিএনপি নেতা ফখরুল আলমের মাথা লক্ষ্য করে নির্মমভাবে লাঠির আঘাত করে। পুলিশের লাঠির আঘাতে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম মারাত্মক রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার কপাল ও বাম চোখ ফেটে রক্তপাত হতে থাকে। দেশে-বিদেশে চিকিৎসা করানোর হলেও তার একটি চোখ নষ্ট হয়ে গেছে। এভাবে চলতে পারেনা-চলতে দেয়া যায় না। সরকার গুম-খুন-হত্যা-মামলা-নির্যাতন-গণগ্রেফতার চালিয়ে নির্মমভাবে দমন করছে বিরোধী মতাদর্শকে। মধ্যরাতের নির্বাচনের অবৈধ সরকারকে মসনদে টিকিয়ে রাখতে মরিয়া হয়ে ওঠা পুলিশ প্রশাসন তুঘলকি কান্ড ঘটিয়েই চলেছে। যার ক্ষতচিহ্ন বহন করছে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে তেজদীপ্ত ভূমিকা পালনকারী খুলনার নেতাকর্মীরা। বিগত ১০ ডিসেম্বরের ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে খুলনার শত শত নেতাকর্মীর সাথে ৩১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইয়াকুব পাটোয়ারীকে গ্রেফতার করেছিলো পুলিশ। ইয়াকুব পাটোয়ারী গ্রেফতারের সময় তার সন্তান সম্ভবা স্ত্রীর অসুস্থ বলে পুলিশকে বার বার জানালেও পুলিশের এতটুকু মন গলেনি; গায়েরী মামলায় তাকে জেল হাজতে রাখা হয়েছে। গ্রেফতার পরবর্তী সময়ে ইয়াকুব পাটোয়ারীর স্ত্রী একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম দেয়। পিতার অবর্তমানে সঠিক চিকিৎসার অভাবে দীর্ঘ ২০দিন চিকিৎসা শেষে নবজাতক শিশুটি মারা যায়। ৩ ঘন্টার প্যারোলে সন্তানের জানাজায় অংশ নেয় যুবনেতা ইয়াকুব পাটোয়ারী। কিন্তু তার হাতে ছিলো হাতকড়া পড়ানো। নেতাকর্মীদের অনুরোধে পুলিশ হাতকড়াটি খুলে দেয়। এ দৃশ্য কতটা নির্মম তা ভুক্তভোগীরা ছাড়া কেউ বুঝবে না। তুহিন আরো উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এখন জনগণের বাতিঘর। এই সরকার তাদেরকে ভয় পায় বলেই জিয়া পরিবারকে নিয়ে নানান ষড়যন্ত্র শুরু করেছে। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে, গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার চলমান আন্দোলনের অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে সকল রাজবন্দিদের মুক্ত করতে হবে। গত বছরের ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে সরকার, পুলিশ প্রশাসন ও আওয়ামী ক্যাডার বাহিনী কি ধরনের নারকীয় কর্মকান্ড চালিয়েছিল। সংবাদের মাধ্যমে শুধু দেশবাসি নয়, বিশ^বাসী জেনেছে তাদের অপকর্মের কথা। আওয়ামী তান্ডবে ফুলতলার বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান জিকো নিহত হয়েছেন। খুলনার পুলিশ প্রশাসন গেল ডিসেম্বর মাসে গায়েবী, বানোয়াট, ভিত্তিহীন, অবাস্তব ও কল্পনাপ্রসূত অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১৪ টি মামলা দায়ের করেছে। সেসব মামলায় আসামী হয়েছেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় সাড়ে ৮শ’ নেতাকর্মীর বিরুদ্ধে। বানোয়াট গায়েবী এসব মামলায় মহানগরীর ৪০জন এবং জেলার ৩৭ জন নেতাকর্মী কারাবন্দী রয়েছেন। সংবাদ সম্মেলনে মহানগর সদস্য সচিব আরো উল্লেখ করেন, বিএনপি গণমানুষের সংগঠন, একটি নিবন্ধিত রাজনৈতিক সংগঠন এবং গণতন্ত্রে বিশ^াসী একটি দল। একটি ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। নাশকতার নামে কোন ধরনের হঠকারিতার সাথে বিএনপির সম্পৃক্ত নয়। সরকার ও আওয়ামী লীগের শত উস্কানি ও নানামুখি অপতৎপরতার পরেও বিএনপি ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করছে। শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে রাজনীতির চর্চ্চা করছি এবং এই তৎপরতা অব্যাহত রাখতে চাই। আর সেজন্য প্রজাতন্ত্রের সেবক পুলিশ প্রশাসন, যাদের বেতন ও ভরন পোষণ হয় জনগনের অর্থে, তাদের যথাযথ দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি। সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দেয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে ১১ জানুয়ারির খুলনায় বিভাগীয় গণঅবস্থান কর্মসুচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাতীয় নির্বাহী কমিটির একধিক নেতা, বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। শান্তিপুর্ন গনঅবস্থান কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে সফল করতে পুলিশ প্রশাসনসহ সর্বমহলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সম্মেলন থেকে খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুলকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক মনোনিত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, মোল্লা খায়রুল ইসলাম, শের আলম সান্টু, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, এনামুল হক সজল, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, মজিবুর রহমান, মুর্শিদ কামাল, কে এম হুমায়ুন কবির, একরামুল কবির মিলটন, শেখ ইমাম হোসেন, আহসান উল্লাহ বুলবুল, শেখ আসগর আলী, মনিরুজ্জামান লেলিন, মো. আব্দুল হালিম, এস এম মুর্শিদুর রহমান লিটন, মোল্লা ফরিদ আহমেদ, মো. নাসির খান, তারিকুল ইসলাম, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, খন্দকার ফারুক হোসেন, রফিকুল ইসলাম বাবু, রাহাত আলী লাচ্চু, শামসুল বারিক পান্না, ইস্তিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, শফিকুল ইসলাম শাহিন, এবাদুল হক রুবায়েত, মো. জাবির আলী, এড. কানিজ ফাতেমা আমিন, এড. হালিমা আক্তার, আরিফা আশরাফি চুমকি, ইউসুফ মোল্লা, আসাদুজ্জামান আসাদ, সিরাজুল ইসলাম লিটন, শাহ মো. জালাল, মো. নজরুল ইসলাম, জি এম মঈন উদ্দিন, মাহবুব উল্লাহ শামীম, শেখ আব্দুল আলীম, ডা. আব্দুস সালাম, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, মো. হায়দার মোড়ল, সওগাদুল আলম সগির, গোলাম কিবরিয়া, রিয়াজুল কবির, আসলাম শেখ, মো আসাদুজ্জামান হারুন, এড. মারুফ হোসেন, সাজ্জাদ হোসেন জিতু, আজাদ আমিন, নাজিম উদ্দিন শামীম প্রমুখ।











































