Home আঞ্চলিক বেনাপোলে পরোয়ানাভুক্ত ৯ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

বেনাপোলে পরোয়ানাভুক্ত ৯ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

7

নিজস্ব সংবাদদাতা বেনাপোল।।
বিভিন্ন্ন স্থানে পালিয়ে থাকা ৯ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। সোমবার (৯ জানুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত পোর্ট থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামীরা হলো রাকিবুজ্জামান ওরফে দিপু (৪০), হাবিবুর রহমান(৩৮) আবু বকর সিদ্দিক (৪৫), আশিক হোসেন(৫২), সৈয়েদুল ইসলাম খোকন,(৫০) আব্দুল্লাহ (৪৯), মুশারেফ হোসেন (৫৬) ও রাসেল হোসেন(৪৮) ও মোঃ আশিকুর রহমান(৩৮)। আটককৃতদের বাড়ি বেনাপোল পোর্ট থানার সাদিপুর, কাগমারী,ও দিঘীরপাড় গ্রামে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত পরোয়ানাভুক্ত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।