Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

73
শীতের শিশির ভেজা সকালে ঘন কুয়াশার চাঁদরে মোড়ানো সরষের হলুদ ফুলে রঙিন হয়ে উঠেছে সিরাজগঞ্জের দিগন্তজোড়া মাঠ। জেলার বিস্তীর্ণ মাঠগুলোতে ব্যাপকহারে সরষে চাষ হয়েছে। সবুজ গাছের ফুলগুলো শীতের সোনাঝরা রোদে যেন ঝিকিমিকি করছে। যেদিকে চোখ যায় সেদিকেই মনে হচ্ছে সরষে ফুলের হলুদ আচ্ছাদনে ঢেকে আছে চারদিক। এ যেন এক অপরূপ সৌন্দর্যের দৃশ্য। দেখে মনে হচ্ছে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে : পিবিএ

নর্দান ইউনিভার্সিটি খুলনাতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু প্রথম ম্যাচে জয়ী সাংবাদিকতা বিভাগ
সংবাদ বিজ্ঞপ্তি
নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে টুর্নামেন্টটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এটিএম জহিরউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এটিএম জহিরউদ্দিন বলেন, “খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নর্দার্ন বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে প্রথম ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। এ ধরণের আয়োজন দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুতই নির্মাণকাজ সম্পন্ন করার মাধ্যমে ক্যাম্পাসকে আরো প্রাণবন্ত করে তোলা হবে।”
উদ্বোধনী পর্বে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম, ইংরেজি বিভাগের প্রধান মো. ওবায়দুল্লাহ, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান মুস্তাফিজুর রহমান এবং অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রতিযোগিতার প্রথম খেলায় সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ চার উইকেটে পরাজিত করে ইংরেজি বিভাগকে। সংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী এহোসানুল হক ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন।
বিশ্বিদ্যালয়ের আটটি বিভাগের অংশগ্রহণে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৪ জানুয়ারি।

খুলনায় বিক্ষোভ মিছিল শেষে পথসভায় এড. মনা
তারেক রহমান ও জুবাইদা রহমানের সম্পত্তি
বাজেয়াপ্ত করে আন্দোলন থামানো যাবে না
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা বলেছেন, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার লড়াই করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এতেই এই অবৈধ সরকার ভীত হয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। জনগন এবার রাজপথে নেমেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত করে বিএনপির আন্দোলন থামানো যাবে না। চলমান আন্দোলনেই অবৈধ সরকার বিদায় নিতে বাধ্য হবে।
রবিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা: জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশের প্রতিবাদে খুলনা মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। মনা আরো বলেন, সম্পত্তি ক্রোকের আদেশ সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। তারেক রহমানের সম্পত্তি মানে সারা বাংলাদেশ। এড. মনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায়ের তীব্র প্রতিবাদ জানিয়ে আরো বলেন, বিএনপি কখনোই প্রহসনের নির্বাচনে যাবে না। নেতাকর্মীরা নিজেদের জীবন দিয়ে হলেও নির্বাচন প্রতিহত করবে। এদেশে আর দিনের ভোট রাতে হতে দেয়া হবে না। যতই হামলা, মামলা, আর বাঁধা আসুক না কেন অবৈধ সরকারের কোনো বাধাই জনগণ আর মানবে না। তিনি সরকার পতন আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকার আহ্বান জানান। খুলনা আদালতপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, শের আলম সান্টু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, এড. মোমরেজুল ইসলাম, এনামুল হক সজল, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, মজিবুর রহমান, মুর্শিদ কামাল, সাজ্জাদ হোসেন তোতন, এড. তৌহিদুর রহমান তুষার, শেখ ইমাম হোসেন, এড. মোহাম্মাদ আলী বাবু, গাজী আফসার উদ্দিন, মিজানুর রহমান মিলটন, মাসুদ খান বাদল, খন্দকার ফারুক হোসেন, সাইদুৃজ্জামান খান, রাহাত আলী লাচ্চু, জাফরী নেওয়াজ চন্দন, শামসুল বারিক পান্না, ইস্তিয়াক আহমেদ ইস্তি, শফিকুল ইসলাম শাহিন, মতলেবুর রহমান মিতুল, কাজী কামরুল ইসলাম বাবু, সিরাজুল ইসলাম লিটন, মো. শহিদ খান, আব্দুল আলীম, নজরুল ইসলাম, হুমায়ুন কবির চৌধুরী, মাজেদুল হক মাজেদ, ওহিদুজ্জামান হাওলাদার, মো. বেলায়েত হোসেন, শহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন জিতু, নাজিম উদ্দিন শামীম প্রমুখ।

খুলনায় ১২ হাজার মানুষ করোনার চতুর্থ ডোজের টিকা নিয়েছে
তথ্য বিবরণী
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির জানুয়ারি মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ জানান, পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে সারাদেশের ন্যায় খুলনাতেও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল অবস্থানে রয়েছে। এ ধরাবাহিকতা বজায় রাখতে সকলকে আরো দায়িত্বশীল হতে হবে। মাদক সংক্রান্ত অপরাধ, চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, নারী ও শিশু নির্যাতনসহ অন্যান্য অপরাধ দমনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাড়া-মহল্লায় এবং গুরুত্বপূর্ণ স্থানে দিনে ও রাতে পুলিশী টহল বাড়ানো হয়েছে। সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ সভায় জানান, করোনা ভাইরাস প্রতিরোধে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সের মানুষের পাশাপাশি ৫-১২ বছর বয়সীদের টিকা প্রদান করা হচ্ছে। দেশে করোনার নতুন ভেরিয়েন্ট বি-৭ শনাক্ত হয়েছে। বিদেশ থেকে যারা দেশে আসবেন তাদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা করতে হবে। খুলনা জেলায় করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজের পাশাপাশি এ পর্যন্ত ১২ লাখ ৫৪ হাজার ব্যক্তিকে তৃতীয় ডোজের টিকাদান সম্পন্ন হয়েছে। এছাড়া প্রায় ১২ হাজার জনকে চতুর্থ ডোজের টিকা দেয়া হয়েছে। তিনি বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তবে শীতের কারণে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়া রোগের প্রকোপ বেড়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান সভায় জানান, বিগত ডিসেম্বর মাসে জেলায় ১৮০টি মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। এসময়ে মোবাইল কোর্টের ২৪টি অভিযানে ১৩টি মামলার দায়ের ও মাদক সংক্রান্ত অপরাধের কারণে ১৩ জনকে আসামীকে কারাদন্ডের পাশাপাশি ৬ হাজার সাতশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আলামত হিসেবে এক কেজি সাতশত ৫৮ গ্রাম গাঁজা, ১৮২ পিস ইয়াবা, ১৬০ বোতল ফেনসিডিল, পাঁচ লিটার এ্যালকোহল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।

জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা সভায় জানান, বিগত মাসে জেলার চারটি উপজেলায় পাঁচটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে ১৯টি উঠান বৈঠক করা হয়েছে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, মাদকের বিস্তাররোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনীর পাশাপাশি সমাজের সকলকে কঠোর অবস্থানে থাকতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে মাদক দূর করা সম্ভব। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠকসহ সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা রক্ষায় কিশোর অপরাধ দমনে সংশ্লিদের আরো সজাগ থাকা প্রয়োজন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত ডিসেম্বর মাসে ১৪৯টি মামলা দায়ের হয়েছে যা বিগত নভেম্বর মাসে দায়ের হওয়া মামলার চেয়ে চারটি বেশি। খুলনা মহানগরী অধিক্ষেত্রে ডিসেম্বর মাসে ১৪৯টি মামলা দায়ের হয়েছে যা বিগত নভেম্বর মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ২৪টি বেশি।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

মহেশপুরে ইট ভাটায় প্রকাশ্যে পুড়ানো হচ্ছে কাঠ
শামীম খান জনী,মহেশপুর।
প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ ভাবে গড়ে ওঠা ঝিনাইদহের মহেশপুরের অধিকাংশ ইটভাটা গুলোতে কয়লার পরিবর্তে উৎসবের আমেজে পুড়ানো হচ্ছে কাঠ।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই উপজেলার অধিকাংশ ইটভাটার মালিক লোকালয়ে এমনকি ফসলি জমির উপর অবৈধভাবে ইটভাটা নির্মান করে হাজার হাজার মণ কাঠ দিয়ে দেদারছে ইট পোড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে। ইট তৈরি এবং পোড়ানোর জন্য ইটভাটায় স্তুপ করে রাখা হয়েছে জ্বালানী কাঠ আর ফসলি জমির উপরি ভাগের মাটি। গাছ কেটে জ্বালানী করার কারনে একদিকে যেমন পরিবেশ হুমকির মুখে পড়ছে। তেমনি আবাদযোগ্য জমির টপ সয়েল কেটে ফেলায় ফসলি জমি হারাচ্ছে তার উর্বরশক্তি। আইন লঙ্ঘন করে ইটভাটা মালিকরা ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করলেও কোন এক অদৃশ্য কারনে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী, হাইব্রিড হফম্যান, জিগজ্যাগ ও ভার্টিক্যাল শ্যাফট কিলন পদ্ধতির চিমনি বা পরীক্ষিত নতুন প্রযুক্তির পরিবেশবান্ধব ইটভাটা স্থাপন করতে হবে। এ ছাড়া ইট পোড়ানোর কাজে জ্বালালি কাঠ ব্যবহার করলে তিন বছরের কারাদণ্ড এবং অনধিক তিন লাখ টাকা জরিমানার বিধান থাকলেও কেউই মানছে না সেই আইন। বন ও পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ এর তথ্য মতে মহেশপুর উপজেলায় ২৪ টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৩টি ইটভাটার লাইসেন্স থাকলেও বাকি ভাটা গুলো লাইসেন্স বিহীন। অধিকাংশ ইটভাটা গুলো গড়ে উঠছে আবাদি জমি,স্কুল-কলেজ, হাসপাতাল এমনকি সড়কের ৩ কিলোমিটারের মধ্যে।
ভাটা স্থাপন সরকারী আইন লঙ্ঘন হলেও ভাটামালিকরা তা তোয়াক্কা না করে সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুগুলি দেখিয়ে পুরাতন ফিট চিমনি পদ্ধতি ব্যবহার করছে। ফলে ভাটার বিষাক্ত ধোঁয়া ,ভাটার কাজে চালিত ফিটনেছ বিহীন গাড়ির ধুলাবালিতে সৃস্টি হচ্ছে নানা রোগব্যাধি।
ভাটার সঙ্গে সংশ্লিষ্ট কাঠ ব্যবসায়ী মিলন জানান,কয়লার দাম বেশি হওয়ায় অধিকাংশ ইট ভাটা কাঠের উপর নির্ভর করেই চলছে। একটি ভাটায় বছরে আনুমানিক ৫০ হাজার মন কাঠের প্রয়োজন হয়। যা বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করা হয়ে থাকে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন,ইটভাটা তৈরির কারণে আবাদি জমি নষ্ট হচ্ছে,ফসলের উৎপাদন কমে যাচ্ছে। ইট পোড়াতে ফলজ,বনজ,ঔষদি গাছ সহ নানা প্রজাতির গাছ কেটে ফেলা হচ্ছে। তারা আরো বলেন ইটভাটা মালিকরা প্রতিবছর অইন লঙ্ঘনের প্রতিযোগিতায় লিপ্ত হলেও আইন প্রয়োগকারী সংস্থা যেনো নাকে তেল দিয়ে ঘুমায়।
নাম প্রকাশে অনিচ্ছুক অনুমোদিত একটি ভাটার মালিকের সাথে কথা হলে তিনি বলেন, মহেশপুরে ৩ টি ভাাটা ছাড়া বাকি গুলো অনুমোতি বিহিন ভাবে প্রশাসনকে মেনেজ করে ভাটা চালাচ্ছে। তবে এ নিয়ে প্রশাসনের কোন মাথা ব্যাথা নেই।
ভাটা মালিক সমিতির সভাপতি ও বাহার ইট ভাটার মালিক এস,এম মিজানুর রহমান বলেন, উপজেলার ভাটা গুলো সবই বৈধ আবার সবই অবৈধ। যেহুতু ইট একটি গুরুত্বপূর্ন বস্তুু সেই দিক থেকে ভাটা মালিক সমিতি কম-বেশি সকলের সাথেই সমন্নয় করে নিয়েছে। গভমেন্ট যদি চাই ইট বাদে চলবে, তাহলে আমাদের ইট না কাটলেও চলবে।
জেলা বন ও পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক শ্রী রুপ মজুমদার বলেন,মহেশপুর উপজেলায় ৩টি বৈধ ও ২১ টি অবৈধ ভাটা রয়েছে। সময় সল্পতার কারনে সম্প্রতি আমরা এ উপজেলায় ৩ টি অবৈধ ভাটায় অভিযান পরিচালনা করেছি। আগামীতে বাকি ভাটা গুলোতে অভিযান পরিচালনা করা হবে এবং আমাদের এ অভিযান চলমান থাকবে।

ছাত্রলীগের মঞ্চ থেকে পড়ে পা ভেঙেছে যুব মহিলা লীগ নেত্রী লিলির
ঢাকা অফিস
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে।

সেই মঞ্চ থেকে পড়ে গুরুতর আহত হন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। তার পা ভেঙে যাওয়ায় তিনটি স্থানে অস্ত্রোপচার করতে হয়েছে বলে জানান তার স্বামী দেলোয়ার হোসেন।

শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার পায়ে অস্ত্রোপচার করা হয়।

লিলির স্বামী দেলোয়ার হোসেন বলেন, তার পায়ের হাড়ের তিনটি অংশ ভেঙে গেছে। একটি অংশ আলাদা হয়ে গেছে।

তিনি আরও বলেন, মঞ্চ থেকে পড়ার সময় লিলির পায়ের ওপর হয়তো ভারি কিছু পড়েছিল। তার হাঁটুর নিচের হাড়ে চিড় দেখা গেছে।

স্ত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন স্বামী আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন।

প্রযুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা ছাড়াও আহত হয়ে চিকিৎসা নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মো. জসিম উদ্দিনসহ আরও বেশ কয়েকজন নেতা।

তবে শুক্রবারের ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে ছাত্রলীগ নেতারা ওবায়দুল কাদেরকে জড়িয়ে ধরলে তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।

অবশেষে জামিন পেলেন বুশরা
ঢাকা অফিস
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নুর পরশ (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় গ্রেফতার আমাতুল্লাহ বুশরার জামিন দিয়েছেন আদালত।

তদন্ত প্রতিবেদন দাখিলের আগ পর্যন্ত এ জামিন আদেশ বহাল থাকবে। রোববার (৮ জানুয়ারি) ঢাকার ৭ম অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালতে জামিন শুনানি শেষে এ আদেশ দেন বিচারক।

আদালতে বুশরার পক্ষে শুনানি করেন আইনজীবী মোখলেসুর রহমান বাদল। অন্যদিকে রাষ্ট্রপক্ষ তার জামিনের বিরোধিতা করেন।

এ সময় ফারদিনের বাবাও আদালতে উপস্থিত ছিলেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আদেশ মঞ্জুর করেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান।

এর আগে গত ৩০ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন বুশরা। এর পর ৫ জানুয়ারি একই আদালতে বুশরার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত বুশরার জামিনের বিষয়ে আদেশের জন্য ৮ জানুয়ারি দিন ধার্য করেছিলেন।

ফারদিনকে খুন করা হয়েছে দাবি করে ১০ নভেম্বর রামপুরা থানায় করা মামলায় ‘হত্যার পর লাশ গুম’ করার অভিযোগ আনেন ফারদিনের বাবা নুর উদ্দিন।

সেই মামলায় ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে এক নম্বর আসামি করা হয়। একই দিন তাকে গ্রেফতার করা হয়। ৫ দিন রিমান্ডের পর এখন তিনি কারাগারে আছেন।

মামলার অভিযোগে ফারদিনের বাবা নুর উদ্দিন বলেন, ফারদিনকে রামপুরা এলাকায় বা অন্য কোথাও হত্যাকারীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ হত্যার পেছনে তার বান্ধবী আমাতুল্লাহ বুশরার ইন্ধন রয়েছে।

তার আগে ৭ নভেম্বর বিকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। মরদেহ ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানান, ‘তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তাকে হত্যা করা হয়েছে’।

মির্জা ফখরুল-আব্বাসের জামিন বহাল
ঢাকা অফিস
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আপিল বিভাগে বহাল রাখা হয়েছে। ৩০ দিনের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ রোববার এ আদেশ দেন।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, শেখ মোহাম্মদ মোরশেদ, মেহেদী হাছান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

এর আগে গত ৩ জানুয়ারি তাদের দুজনকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। এরপর তাদের জামিন ঠেকাতে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এরপর ৪ জানুয়ারি সকালে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এর আগে মোট চারবার ফখরুল ও আব্বাসের জামিন আবেদন নাকচ করেন নিম্ন আদালতের বিচারকরা। পরে হাইকোর্টে আবেদন করেন তারা।

গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন এবং পুলিশসহ অর্ধশত ব্যক্তি আহত হন। সংঘর্ষের পর পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালায়। ঘটনার পরদিন পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক চারটি মামলা করে পুলিশ। এতে ২ হাজার ৯৭৫ নেতা-কর্মীকে আসামি করা হয়। তাদের মধ্যে নাম উল্লেখ করা হয়েছে ৭২৫ জনের। তবে সেখানে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের নাম ছিল না।

৮ ডিসেম্বর গভীর রাতে নিজ নিজ বাসা থেকে ফখরুল ও আব্বাসকে তুলে আনে ডিবি পুলিশ। (ডিবি)। দুজনকে প্রথমে নিয়ে যাওয়া হয় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। পরদিন তাদের পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মাঠে কাদার মধ্যে পড়ে আছে শিক্ষকের লাশ
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা এলাকার একটি মাঠ থেকে তাপস বিষ্ণু (৫৫) নামে স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা ১১টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা এলাকার জামতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তাপস বিষ্ণু উপজেলার গোপালপুর এলাকার সুনীল বিষ্ণুর ছেলে ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয়রা জানান, শনিবার রাত থেকে ওই শিক্ষক জামতলা এলাকায় অবস্থান করছিলেন। বিভিন্ন দোকানে চা নাস্তা খেয়েছেন। রাত ৯টার পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি। সকালে মাঠে পানি দিতে গিয়ে কাঁদার মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। এর পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহত তাপস বিষ্ণুর ভাই বিদ্যুৎ বিষ্ণু জানান, শনিবার দুপুর থেকে তার ভাই নিখোঁজ ছিলেন। অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রোববার সকালে ভাইকে খুঁজতে তিনি কালীগঞ্জ শহরে আসেন। এর পর খবর পান ঈশ্বরবা গ্রামের মাঠে একজনের লাশ পড়ে আছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করেন। তার ভাই দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন।

চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সোলাইমান হক জানান, তাপস বিষ্ণু খুবই মেধাবী ছিলেন। তার সঙ্গে দীর্ঘ ২৭ বছর চাকরি করেছেন। কিছু দিন ধরে তিনি মানসিক রোগে ভুগছিলেন। সকালে শুনতে পান তার মরদেহ মাঠের মধ্যে পড়ে আছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

 

মিয়ানমারের কারাগারে দাঙ্গা, ৭০ বন্দির পলায়ন
খুলনাঞ্চল ডেস্ক
মিয়ানমারের পশ্চিমে ইয়াঙ্গুনের একটি কারাগারে দাঙ্গায় এক বন্দি নিহত ও ৬০ জনেরও বেশি আহত হয়েছে। এছাড়া দাঙ্গার ফলে কারাগারে সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগ নিয়ে পালিয়ে গেছে ৭০ জন বন্দি।
শনিবার (৭ জানুয়ারি) দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে রক্ষীরা একজন বন্দির কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করার পরে শাস্তিমূলক ব্যবস্থা নিলে পাথেইনের কারাগারে দাঙ্গা শুরু হয়। পরের দিন সকালে প্রায় ৭০ জন বন্দি তাদের সেল ও ক্ষতিগ্রস্থ বাসস্থান থেকে পালিয়ে যায়।

জান্তা বলেছে, বন্দিরা নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করার জন্য লাঠি, ইট এবং সিমেন্টের টুকরো ব্যবহার করেছিল।

কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আলোচনা ব্যর্থ হয়। পরে তারা বলপ্রয়োগের আশ্রয় নেয়।

বিবৃতিতে বলা হয়, কর্তৃপক্ষ ভিড় ভাঙতে ও দাঙ্গা নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়েছে।

জান্তা বলছে, সংঘর্ষে একজন বন্দি নিহত, দুই পুলিশ ও নয়জন প্রহরীসহ ৬৩ জন বন্দি আহত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম মৃত বন্দিকে রাজনৈতিক আটক হিসাবে বর্ণনা করেছে। বিবিসি বার্মিজ বলছে, সে সন্ত্রাসবাদের অভিযোগে আটক হয়েছিল। ঘটনার তদন্ত শুরুর কথাও জানিয়েছে জান্তা।

গত সপ্তাহে জান্তা ঘোষণা করে, তারা ব্রিটেন থেকে মিয়ানমারের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী উপলক্ষে ৭,০০০ এরও বেশি বন্দিকে মুক্ত করবে।

একটি স্থানীয় পর্যবেক্ষণ গোষ্ঠীর মতে, সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে ২,৭০০ জনেরও বেশি নাগরিক নিহত হয়েছে। এছাড়া ভিন্নমতের বিরুদ্ধে পীড়নের অংশ হিসাবে ১৩,০০০ জনেরও বেশি জনকে আটক করা হয়েছে।

গত বছরের জুলাই মাসে, সরকারের সাবেক আইন প্রণেতা ফিও জেয়া থাও ও গণতন্ত্র কর্মী কিয়াও মিন ইউসহ চার বন্দিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল।

গত ৩০ বছরের মধ্যে এটি মিয়ানমার রাষ্ট্রের মৃত্যুদণ্ড সাজার প্রথম ব্যবহার। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, মিয়ানমারের কারাগারগুলো কঠোর অবস্থা ও তাদের কথিত নির্যাতনের জন্য কুখ্যাত।

বাইক থামিয়ে কথা বলছিলেন ২ বন্ধু, বাস কেড়ে নিল এক প্রাণ
নওয়াপাড়া প্রতিনিধি
যশোরের অভয়নগরে বাসচাপায় মো. ইকবাল হোসেন নামে ৩২ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া বাজার এলাকার যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল অভয়নগরের বুইকারা গ্রামের আব্দুর রহিমের ছেলে। আহত ৩০ বছরের নয়ন শেখ একই গ্রামের মুজিবর শেখের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সকালে বন্ধু নয়নের মোটরসাইকেলে করে চেঙ্গুটিয়া বাজারে ইলেকট্রিক কাজে যান ইকবাল। তিনি বিভিন্ন এলাকায় গিয়ে ইলেকট্রিক কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে চেঙ্গুটিয়া বাজার এলাকায় মহাসড়কের পাশে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেল থামিয়ে কথা বলছিলেন ইকবাল ও নয়ন। এ সময় তাদের চাপা দিয়ে চলে যায় খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই ইকবাল মারা যান। আহত নয়নকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, দুর্ঘটনার পর বাসটি উদ্ধারসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

খাবারে বিষ দিয়ে শিশুসন্তানকে হত্যা, মায়ের যাবজ্জীবন
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় খাবারে বিষ দিয়ে সন্তানকে হত্যার দায়ে নাসিমা বেগম নােেম এক সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার দুপুর ১টার দিকে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত -১ এর বিচারক মো. তাজুল ইসলাম। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত নাছিমা বেগম কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার চর ভাবনিপুর গ্রামের উন্তার মৃধার মেয়ে এবং খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামের বাদশা প্রামাণিকের স্ত্রী।

আদালত সূত্রে জানা যায়,দুই সন্তান রেখে বাদশার প্রথম স্ত্রী মারা যান। পরে কুমারখালীর উপজেলার চর ভাবনিপুর গ্রামের উন্তার মৃধার মেয়ে নাছিমা বেগমকে আবার বিয়ে করেন বাদশা। এরপর থেকেই নানা দুরুদ আলীর বাড়িতে থাকে বাদশার দুই সন্তান পাঁচ বছরের শাহীন এবং সাত বছরের রায়হান।

২০০৮ সালের ২০ সেপ্টেম্বর দুপুরে ঈদ উপলক্ষে জামা কেনার জন্য দুই সন্তানকে বাদশার বাড়িতে যান তার শ্বশুর। এতে ক্ষিপ্ত হন সৎমা নাছিমা বেগম। পরদিন দুপুরে শাহিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান তিনি। এতে অসুস্থ হয়ে পড়ে শিশু শাহিন। পরে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায় শাহিন। এ ঘটনায় নাছিমা খাতুনের নামে খোকসা থানায় হত্যা মামলা করেন ওই শিশুর বাবা বাদশা। ওই মামলায় গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে শাহিনকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দেন নাছিমা।

মামলাটি তদন্ত শেষে ২০০৯ সালের ২৭ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা খোকসা থানার উপপুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান নাছিমা খাতুনের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে আজ এ রায় দেন বিচারক।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপ কুমার নন্দী জানান, শিশুকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার দায়ে সৎ মায়ের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ এ রায় দেন বিচারক।

দেশের সমুদ্রসীমায় শুরু হচ্ছে তেল-গ্যাস অনুসন্ধান
ঢাকা অফিস
চলতি মাসেই দেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে বহুমাত্রিক জরিপ (মাল্টিক্লায়েন্ট সার্ভে) কাজ শুরু করছে আন্তর্জাতিক কোম্পানি টিজিএস-স্লামবার্জার। এর ফলে তেল-গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে সফল হওয়া যাবে, যার চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে ২০২৪ সালে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিগত বছরে বিশ্ববাজারে জ্বালানি পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। ক্রুড অয়েলের (অপরিশোধিত তেল) দাম ব্যারেল প্রতি ১৭০ ডলার ছাড়িয়ে যায়। এ পরিস্থিতিতে আর্থিক সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদি চুক্তি ব্যতীত ডিজেল তেল, এলএনজি গ্যাস আমদানি বন্ধ করে দেয় সরকার। যার প্রভাব পড়ে গ্রাহক ও শিল্পখাতে।

বিশেষজ্ঞরা জ্বালানি সংকট মোকাবেলায় দীর্ঘদিন ধরে সাগরে অনুসন্ধান চালানোর কথা বলে আসছিলেন। সরকারের আগ্রহ থাকলেও মাল্টিক্লায়েন্ট সার্ভের তথ্য না থাকায় বিদেশি বহুজাতিক কোম্পানিগুলো তেমন সাড়া দিচ্ছিলো না। তবে টিজিএস-স্লামবার্জার সার্ভের কাজ শুরুর মাধ্যমে তেল-গ্যাস অনুসন্ধান কার্যকরী গতি পাবে বলেই সংশ্লিষ্টদের ধারণা।

আন্তর্জাতিক আদালতে ২০১২ সালে মিয়ানমার ও ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্র সীমানা বিরোধ নিষ্পত্তির পর ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের বেশি সমুদ্র অঞ্চলের ওপর মালিকানা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের। এরপরই পুরো সমুদ্রসীমায় একটি পূর্ণাঙ্গ বহুমাত্রিক জরিপ পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার।
অনুসন্ধান বিবেচনায় বঙ্গোপসাগরের অগভীর ও গভীর অংশকে মোট ২৬টি ব্লকে ভাগ করা হয়েছে। এর মধ্যে অগভীর অংশে ব্লক ১১টি। গভীর সমুদ্রে ব্লক ১৫টি। সবগুলো ব্লকে মাল্টিক্লায়েন্ট সার্ভের জন্য ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। দরপত্র মূল্যায়নে নরওয়ের কোম্পানি টিজিএস এবং ফ্রান্সের স্লামবার্জার কনসোর্টিয়াম যোগ্য বলে নির্বাচিত হয়। পরবর্তীতে ২০২০ সালের মার্চে পেট্রোবাংলার সঙ্গে চুক্তি হয় টিজিএস-স্লামবার্জারের। তার তিন বছর পর কার্যক্রম শুরু করছে প্রতিষ্ঠানগুলো।

এক বিজ্ঞপ্তিতে টিজিএস জানায়, শুরুতে প্রায় ১১ হাজার লাইন কিলোমিটার আধুনিক টুডি সার্ভে চালানো হবে। পুরো প্রকল্পে ৩২ হাজার লাইন কিলোমিটার মাল্টিক্লায়েন্ট সিসমিক সার্ভে চালানো হবে।

এদিকে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন এন্ড মাইনস) প্রকৌশলী মো. কামরুজ্জামান খান বলেন, টিজিএস-স্লামবার্জার চলতি মাসের ৩ তারিখে সার্ভে কাজ শুরু করেছে। প্রাথমিক সার্ভের তথ্য পেতে পাঁচ থেকে ছয় মাস লাগবে। এই সার্ভের তথ্যটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এর ফলে আমরা তেল-গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে সফল হতে পারবো।

সড়কের দুই পাশে কয়েক হাজার মরা গাছের মরণ ফাঁদ!
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার-আশাশুনি সড়কের দুই পাশে কয়েক হাজার মরা গাছ মরণফাঁদে পরিণত হয়েছে। ২৪ কিলোমিটার সড়কে এসব গাছ ভেঙে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এক বছর ধরে গাছগুলো শুকিয়ে মরে গেছে। ঝড় বৃষ্টিতে গাছের ডাল ভেঙে পড়ে। অনেক সময় সাইকেল, মোটর সাইকেল, ইজিবাইক ও পথচারিরা ছোট খাটো দুর্ঘটনার শিকার হন। সড়কের দুই পাশে মরা গাছের কারণে আতঙ্কের মধ্য দিয়ে রাত-দিন যাতায়াত করতে হচ্ছে পথচারিদের। দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা গাছগুলো কাটার দাবি জানিয়েছেন। তবে কেনো সড়কের পাশের গাছগুলো মরে গেছে-এর সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

জানা গেছে, সাতক্ষীরার সঙ্গে আশাশুনির সরাসরি যোগাযোগের মাধ্যম এই সড়ক। সড়কের ভালুকা চাঁদপুর, সাত্তারের মিল, কোমরপুর, কুল্যার মোড় বাঁকা সড়কের কাদাকাটি, বুধহাটা শোভনালী, গোয়ালডাঙ্গা বড়দল এলাকায় রয়েছে অসংখ্য অর্ধমৃত ও শুকিয়ে যাওয়া রেইন্ট্রি। প্রায় ২০ বছর আগে এ সড়কের দুই পাশে কয়েক হাজার রেইন্ট্রি লাগায় সাতক্ষীরা জেলা পরিষদ ও স্থানীয় লোকজন। কিন্তু বছর খানেক আগে লম্বা গাছগুলো শুকিয়ে যেতে থাকে। বর্তমানে গাছগুলো একেবারে শুকিয়ে গেছে। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই এসব গাছ কেটে সরিয়ে নেওয়া দরকার।

আশাশুনি উপজেলার কুল্ল্যা এলাকার মোটরসাইকেলচালক হযরত আলী, শফিকুল ইসলাম, আনারুল গাজী ও ইজিবাইক চালক রফিজ উদ্দিন, আব্দুল করিমসহ অনেকেই জানান, সড়কের দুই পাশে মরা গাছের কারণে দিন-রাত ভয়ে ভয়ে যাতায়াত করতে হয়। একটি চক্র মরা গাছের ডাল ভেঙে জ্বালনির কাঠ হিসেবে বিক্রি করছে। এক সপ্তাহ আগে আশাশুনি থেকে যাত্রী নিয়ে ফেরার পথে তাদের সামনে গাছের ডাল ভেঙে পড়ে। অল্পের জন্য বেঁচে যান তারা।

 

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজান চৌধুরী জানান, সড়কের দুই পাশে লাগানো শিশু গাছ এক বছর আগে পোকা লেগে শুকিয়ে গেছে। চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। গাছের ডাল ভেঙে পথচারিদের মাথায় পড়ছে।

তিনি আরও জানান, সাতক্ষীরা-আশাশুনি সড়কের মরা গাছের ব্যাপারে মৌখিকভাবে জেলা পরিষদকে জানিয়েছি। গাছ কেটে ফেলা খুব জরুরী। তবে কিছু নিয়ম আছে।

সাতক্ষীরার সামাজিক বনবিভাগের সহকারি বন সংরক্ষক নুরুন্নাহার জানান, ধারণা করা হচ্ছে মাটিতে লবণাক্ততার পরিমাণ বৃদ্ধির পাশাপাশি এক ধরনের পোকার কারণে এসব গাছ দ্রুত মরে শুকিয়ে যাচ্ছে।

তিনি জানান, ওই সড়কের গাছগুলো জেলা পরিষদের। গাছগুলো মারা যাওয়ার বিষয়ে বাংলাদেশ বনগবেষণা ইনস্টিটিউটকে জানানো হয়। একটি টিম এসে শুকনা কাঠ ও পোকার নমুনা নিয়ে গেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে লাক্ষার কারণে মারা যাচ্ছে।

নুরুন্নাহার আরও জানান, জলবায়ু পরিবর্তনজনিত কারণে সাতক্ষীরায় লবণাক্ততা বেড়ে যাওয়াই গাছ মারা যাওয়ার অন্যতম কারণ। প্রতিবেদন পেলে গাছ মারা যাওয়ার সঠিক কারণ জানা যাবে।

সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম জানান, বিগত জেলা পরিষদ নির্বাচন করার সময় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে তিনি জানতে পারেন যে জেলার বিভিন্ন রাস্তায় গাছ মারা যাচ্ছে। এক ধরনের পোকার উপদ্রবে গাছের ছাল নষ্ট হচ্ছে। গত ১২ ডিসেম্বর এক সভায় দ্রুততম সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্তও হয়েছে।

তিনি জানান, গাছগুলি ঝুঁকিপূর্ণ। দুটি টিম গঠন করা হয়েছে ঝুঁকিপূর্ণ। গাছ মার্কিং করার জন্য। অনতিবিলম্বে টেণ্ডারের মাধ্যমে মরা গাছগুলি অপসারণ করা হবে।

৭ কোটি টাকার সেতু পড়ে আছে অকেজো!
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার ৯ মাস পার হলেও। সংযোগ সড়ক না হওয়াই প্রায় ৯ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে দুই জেলার প্রায় লক্ষাধিক মানুষকে। ফলে চরম ভোগান্তির মধ্েয পড়েছে এ অঞ্চলের মানুষ। সেতুটির আশেপাশের বাসিন্দারা বলছেন, দীর্ঘ ভোগান্তির পর সেতু পেলাম কিন্তু ৯ মাসেও পেলাম না সংযোগ সড়ক। এতে আমাদের ভোগান্তি কমেনি। বরং বাঁশের তৈরি ফরাসই ভালো ছিলো।

সেতু নির্মাণকারী (এলজিইডি) এর দাবি সেতু নির্মাণের পূর্বে যারা জমি প্রদান করতে চেয়েছিল তারা এখন বিমুখ হওয়াই সংযোগ সড়কটি নির্মাণ করা সম্ভব হয়নি।

জমি প্রদান করতে চাওয়া জমি মালিকদের দাবি, আমাদের জমি সেতুর জন্য লাগলে এখনি দিবো। তবে তার জন্য আমাদের জমির ন্যায্য মূল্য দিয়ে নিতে হবে।

সরোজমিনে দেখা যায়, মাথাভাঙা নদীর উপরে দুই জেলার মানুষের জন্য তৈরি (মধুগাড়ি-বেতবাড়িয়া) সংযোগ সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে ৯ মাস আগে। সেতুটির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পাশে সংযোগ সড়ক তৈরি হলেও সংযোগ সড়ক তৈরি হয়নি মেহেরপুরের গাংনী উপজেলা অংশে। যার ফলে সেতু নির্মাণ হলেও ভোগান্তি কমেনি দুপাড়ের লক্ষাধিক মানুষের। ফলে চিকিৎসা সেবা কিংবা ফসলাদি নিয়ে এপারের মানুষকে ওপারে যেতে হলে ৯ কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে।

 

গাংনী উপজেলা এলজিইডি অফিসের তথ্যমতে, মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন (২০১৯-২০২০)অর্থ বছরে বামন্দী এইচডি হতে প্রাগপুর জিসি ভায়া মধুগাড়ী ঘাট সড়কের মাথাভাঙ্গা নদীর উপর ১০১০০ মিটার চেইনেজে ৭৫ মিটার দীর্ঘ (চঅঝঈ) গার্ডার ব্রীজ নির্মাণ করে, গাংনী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) এবং এই সেতুটির ব্যায় ভার ধরা হয়- ৭ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৯৭৯ টাকা।

দৌলতপুর থানার আদাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফেরদৌসি আক্তার জানান, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে দুই উপজেলার শিক্ষার্থীরা লেখাপড়া করে। তবে এ মাথাভাঙ্গা নদীর উপরে ব্রীজটি হওয়াতে দুই জেলার মানুষের মধ্েয যোগাযোগ ব্যাবস্থা আরো ভালো হবে। আজকে ঘুরতে এসে দেখি ব্রিজ থেকে নেমে যাওয়ার কোনো সড়ক নেই। চরম ভোগান্তিতে আছে এই এলাকার মানুষ। আমাদের দিকের সংযোগ বেশ আগেই হয়ে গেছে।

দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামের মুরগি ব্যবসায়ী রমজান আলী জানান, আমি নদীর এপারে গাংনী উপজেলায় প্রায় চল্লিশ বছর ধরে হাঁস, মুরগি, কবুতর বেচা-কেনা করতে আসি। ব্রিজ হওয়ার আগে কখনও বাঁশের তৈরি ফরাসে, আবার নদীতে পানি বেশি হলে, তখন আসতাম নৌকাতে। এখন ব্রিজ হয়ে পড়ে গেছি বড় বিপদে। ওই উঁচুতে সাইকেলে মুরগির ঝাঁকা নিয়ে ওঠা যায় না। তাই এদিকে আসার সময় ৮ মাইল ঘুরে এসেছি। এখন খালি সাইকেল একজনের সহযোগিতাই ঠেলে এপারে আসলাম। আধা ঘণ্টার পথ। অথচ মুরগি নিয়ে যেতে লাগলো এক ঘণ্টার উপরে।

গাংনী উপজেলার সবজি চাষী ও ব্যবসায়ী মোমিনুল হক জানান, আমাদের নদীর এপার, ওপারে দুদিকেই জমি আছে। তাতে সবজির চাষ করি এবং দুই উপজেলার হাটেই তা বিক্রি করি। যখন নদীতে ব্রিজ ছিলো না। তখন নৌকা অথবা বাঁশের তৈরি ফরাসের উপরে যাতায়াত করতাম। এখন তাও পারছি না। সবজি বোঝাই ভ্যান গাড়ি ৮ কিলোমিটার ঘুরিয়ে নিয়ে আসতে হচ্ছে। এতে খরচ ও ভোগান্তি দুটোই বাড়ছে। তাই খুব দ্রুত সংযোগ সড়কটি হওয়া দরকার।

 

৬৫ বছর বয়সি বৃদ্ধ জমেলা খাতুন জানান, আমার বাপের বাড়ি গাংনী থানার বেতবাড়িয়া গ্রামে। আর শ্বশুর বাড়ি ওপারের মধুগাড়ি গ্রামে। আমি আগে নদীতে নৌকায় পার হতাম। আজ আমার ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছি। নতুন ব্রিজে রাস্তা নাই। তা ছাড়া মাটি থেকে খুব উঁচু। আমাকে এক ছেলে হাত ধইরি নামি দি গেলো। আমি বুইড়ু মানুষ ওতো উচুতে উঠতে পারি নাকি।

সেতু তৈরির সময় জমি দিতে চাওয়া জমির মালিক জামিরুল ইসলাম জানান, আমাদের এলাকার মাথাভাঙা নদীর উপরে যে ব্রিজটি নির্মাণ হয়েছে। এ ব্রিজের নিচ দিয়ে আমাদের শরিকানা চল্লিশ বিঘা জমি রয়েছে। ব্রিজটি হলে মানুষের ভোগান্তি কমে যাওয়ার পাশাপাশি আমাদের জায়গাগুলোর মান বেড়ে যাবে। তাই আমরা ব্রিজের জন্য জমি দিতে ইচ্ছুক। তবে আমাদের জমির যে ন্যায্য বাজারমূল্য তা আমাদের দিতে হবে।

গাংনী উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল আহমেদ জানান, সেতু নির্মাণের আগে স্থানীয়দের সঙ্গে আলাপ আলোচনা করেই কার্যক্রম হাতে নেওয়া হয়। তবে বতর্মান সময়ে সেতুর কাজ শেষ করে, সংযোগ সড়ক নির্মাণ করতে গেলে যারা জমি প্রদান করতে চেয়েছিলেন তারা বতর্মানে আপত্তি জানাচ্ছেন। তারা প্রচলিত বাজার মূল্েযর চেয়ে দ্বিগুণ দাম চাচ্ছেন। তাই আমরা (এলজি ইডি) পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি, ভূমি অধিগ্রহণের জন্য।

মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন (এমপি) জানান, মাথাভাঙা নদীর উপর দিয়ে বাঁশের তৈরি অস্থায়ী সাঁকোতে ঝুঁকি নিয়ে চলাচল করত দুই জেলার লক্ষাধিক মানুষ। এখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিলো একটি সেতু। সেতু নির্মাণের জন্য সে সময় স্থানীয় জমি দাতারা জমি দিতে সম্মতও হয়েছিলো। তবে সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার পরে তারা এখন বেঁকে বসেছে। যা কারোও কাম্য নয়।

শরণখোলায় মধ্যরাতে বাজারে আগুনে পুড়লো চার দোকান
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে একটি ফার্নিচারের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দোকানগুলো পুরে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেনি কেউ।

স্থানীয় সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জানান, তাফালবাড়ি বাজারের অগ্নিকাণ্ডে ব্যবসায়ী পলাশ মাহমুদের একটি চালের দোকান, একটি মেশিনারীজ পার্সের দোকান, একটি মৎস্য জালের দোকানসহ একটি অফিস কক্ষ পুড়ে গেছে। এসময় বিধান হালদারের একটি ফার্নিচারের দোকানও পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয় ওই ব্যবসায়ীদের।
শরণখোলা ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেশফাকুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে এর আগে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। আগুন লাগার সঠিক কারণ জানতে অনুসন্ধান চলছে বলেও জানান ওই কর্মকর্তা।

ঝিনাইদহের মহেশপুর: ৬ গ্রামের মানুষের ভোগান্তি
ঝিনাইদহ প্রতিনিধি
৬টি গ্রামে প্রায় ২৫ হাজার মানুষের বসবাস। কপোতাক্ষ নদ পার হয়ে তাদের পাশের বাজারে যেতে হয়। ওই বাজার এলাকায় রয়েছে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান। বাঁশের সাঁকো পার হয়ে গ্রামের মানুষ ও শিক্ষার্থীদের সেখানে যেতে হয়। গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও তা পূরণ হয়নি। এর ফলে তাদের ভোগান্তিরও শেষ নেই।
মাঝেমধ্যেই পত্রিকায় দেখি, অপ্রয়োজনীয় সেতু। আর আমাদের প্রয়োজন থাকা সত্ত্বেও সেতু নির্মাণ হচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এই স্থানে দীর্ঘদিন ধরে তাঁরা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। আগে নৌকায় পার হতেন। সাঁকো তৈরি হয়েছিল প্রায় ২৫ বছর আগে। গত বছর নদ খননের সময় সেই সাঁকো ভেঙে দেওয়া হয়েছিল। এলাকার মানুষ নিজেদের অর্থায়নে আবার সাঁকো তৈরি করেছেন। মহেশপুর উপজেলা শহরের উত্তর পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। এই নদের দুই পারে রয়েছে জলিলপুর, যুগিহুদা, কদমতলা, সড়াতলা, নিমতলা ও বেড়েরমাঠ গ্রাম। এর মধ্যে যুগিহুদা গ্রামটির তিন পাশ ঘিরে রেখেছে কপোতাক্ষ নদ। জলিলপুর মহেশপুর পৌরসভার অন্তর্ভুক্ত। আর ওই গ্রামগুলো ফতেহপুর ইউনিয়নের মধ্যে পড়েছে। অনূর্ধ্ব ১০০ মিটার দৈর্ঘ্যের একটি সেতুর জন্য ৩ দফা প্রস্তাব প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
যুগিহুদা গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, এসব গ্রামের মানুষকে দৈনন্দিন কাজের জন্য জলিলপুর বাজারে যেতে হয়। এই বাজারে রয়েছে একটি কলেজ, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় এবং মেয়ে ও ছেলেদের পৃথক দুটি মাদ্রাসা। শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়েই এই বাঁশের সাঁকো পারাপার হয়।

যে স্থানে বর্তমানে সাঁকো রয়েছে, তার দুই পাশে তিন কিলোমিটার দূরে সেতু রয়েছে। সেতুর পাশের লোকজন উপকৃত হচ্ছে। কিন্তু এই ছয় গ্রামের মানুষকে মহেশপুর বা জলিলপুর শহরে যেতে হলে কমপক্ষে চার কিলোমিটার ঘুরতে হচ্ছে। মহেশপুর পৌর মহিলা কলেজের শিক্ষক ও যুগিহুদা গ্রামের বাসিন্দা এম এ আসাদ বলেন, আগে গ্রামের মানুষ কষ্ট করে নৌকায় পার হতো। পারাপারের খাজনা হিসেবে অনেকের মাসিক চুক্তিও ছিল। ৯০-এর দশকে এলাকার মানুষ নিজেদের উদ্যোগে সাঁকো তৈরি করেন। তখন থেকেই সাঁকো দিয়ে সবাই যাতায়াত করে। দুই বছরের বেশি সাঁকো ভালো থাকে না। তাই দুই বছর পরপর নতুন করে সাঁকো তৈরি করতে হয়। অনেক সময় জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়েও পার হতে হয়।

এম এ আসাদ আরও বলেন, গত বছর কপোতাক্ষ নদ খনন করা হয়েছে। এই খননের সময় বাঁশের সাঁকোটি ভেঙে দেওয়া হয়। তখন মানুষের ভোগান্তির শেষ ছিল না। গত ডিসেম্বরে তাঁরা আবার নতুন করে সাঁকো তৈরি করেন।

গত বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, কেউ সাঁকোর এপার থেকে ওপারে যাচ্ছেন। আবার কেউ ওপার থেকে এপারে আসছেন। শেফালী বেগম নামের এক বৃদ্ধা অনেক সময় ধরে সাঁকো পার হলেন। তিনি বলেন, বয়স হয়ে গেছে। সাঁকো পার হতে ভয় হয়। শেষ বয়সে এত কষ্ট করা যায় না।

নুর আলী নামের আরেক পথচারী বলেন, ‘মাঝেমধ্যেই পত্রিকায় দেখি, অপ্রয়োজনীয় সেতু। দুই পাশে রাস্তা নেই, মাঝখানে সেতু। আর আমাদের প্রয়োজন থাকা সত্ত্বেও সেতু নির্মাণ হচ্ছে না। ছয় গ্রামের মানুষ ভোগান্তিতে রয়েছে। আমাদের দৈনন্দিন তেমন কোনো সমস্যা নেই। সমস্যা একটাই, চলাচলে বাঁশের সাঁকো।’

মহেশপুর পৌরসভার মেয়র আবদুল রশিদ খান বলেন, পৌরসভার পাশেই ওই গ্রামগুলোর অবস্থান। সেতুটি খুবই প্রয়োজন। শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। জলিলপুরে একটি সেতু হবে, এটা তাঁদের অনেক দিনের প্রত্যাশা।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ বলেন, তাঁরা ওই স্থানে একটি সেতু নির্মাণ করার চেষ্টা করে যাচ্ছেন। অনূর্ধ্ব ১০০ মিটার দৈর্ঘ্যের একটি সেতুর জন্য ৩ দফা প্রস্তাব প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।

যশোরে চার লেন মহাসড়ক: কাজে ধীরগতি, মান নিয়ে প্রশ্ন
যশোর অফিস
যশোর শহরের পূর্ব বারান্দিপাড়া থেকে মণিহার প্রেক্ষাগৃহ হয়ে মুড়লি মোড় পর্যন্ত যশোর-খুলনা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলছে দুই বছর ধরে। এ প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। অথচ ১৩৭ কোটি টাকার প্রকল্পটির কাজ হয়েছে মাত্র ৪৫ শতাংশ।

মেয়াদের বাকি ছয় মাসের মধ্যে অবশিষ্ট ৫৫ শতাংশ কাজ শেষ হবে না বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। প্রকল্পের কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

স্থানীয় ১০-১২ জন বাসিন্দার সঙ্গে কথা হয়েছে এই প্রতিবেদকের। তাঁদের অভিযোগ, সড়কে নিম্নমানের ইটের খোয়া ও পাথর ব্যবহার করা হচ্ছে। সড়কের পাশে নির্মাণাধীন ড্রেনের তলদেশের স্তর যথাযথভাবে নির্মিত হচ্ছে না। আবাসিক এলাকার পানি ওই ড্রেন দিয়ে নিষ্কাশনের পথ রাখা হয়নি। ফলে ওই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সড়কের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
এ প্রকল্পের কাজ করছে ঢাকার আতাউর রহমান খান লিমিডেট ও মাহবুব ব্রাদার্স (প্রা.) লিমিটেড নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২০ সালের ১৯ নভেম্বর দেওয়া ওই কার্যাদেশে ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও তা হয়নি। যে কারণে আরও দেড় বছর বাড়িয়ে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সময় নেওয়া হয়েছে।
নির্মাণকাজের অগ্রগতি দেখতে সওজ বিভাগের কর্মকর্তাদের এখানে কখনোই দেখা যায় না। স্থানীয় মানুষের অভিযোগ থাকলেও কার কাছে জানাবেন?
প্রকল্পের অগ্রগতির বিষয়ে সওজ বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘প্রকল্পের ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করছি, ছয় মাসের মধ্যে অবশিষ্ট ৫৫ শতাংশ কাজ শেষ করা যাবে। তবে এখনো ফল বাজার এলাকার ১৫০ মিটার সড়কের পাশের জায়গা নিয়ে আদালতে মামলা চলছে। মামলা নিষ্পত্তি না হলে ওই অংশে কাজ করা যাচ্ছে না।’

ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের প্রকল্প পরিচালক কামরুজ্জামান বলেন, ‘মণিহার এলাকার আধা কিলোমিটার জায়গা সওজ বিভাগ এখনো আমাদের বুঝিয়ে দিতে পারেনি। তা ছাড়া সড়কের মাঝে এখনো বিদ্যুতের খুঁটি রয়ে গেছে। অবৈধ স্থাপনাও উচ্ছেদ হয়েছে দেরিতে। এসব কারণে প্রকল্পের কাজ ধীরগতিতে চলেছে এত দিন। তবে এখন দ্রুতই কাজ শেষ হয়ে যাবে।’

সম্প্রতি ওই সড়কে গিয়ে দেখা গেছে, ব্যস্ততম মণিহার প্রেক্ষাগৃহ মোড় ও পাইকারি ফল বাজারের সামনের আধা কিলোমিটার সড়কে এখনো কোনো কাজ শুরু হয়নি। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের মূল ফটকের সামনের সড়কের মাঝে এখনো বৈদ্যুতিক খুঁটি রয়েছে। এ সড়কের কাজের জন্য অপসারণের কথা ছিল অবৈধভাবে গড়ে তোলা চারতলা কোকো আবাসিক হোটেল। এখনো সেটি অপসারণ করা হয়নি।ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাষ্য, যশোর-নড়াইল সড়কের বিজয়স্তম্ভের দক্ষিণ পাশে সড়ক ও জনপথ কর্তৃপক্ষের (সওজ) পাঁচ শতক জমি ইজারা দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। সেখানে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে কোকো আবাসিক হোটেল। এটি অপসারণের উদ্যোগ নেওয়া হলে ভবনের মালিক আদালতে মামলা করেন। যে কারণে উচ্ছেদ করা যাচ্ছে না।

সম্প্রতি ওই এলাকায় গিয়ে ছবি তুলছিলেন এই প্রতিবেদক। এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে সড়ক নির্মাণকাজের নানা অনিয়মের অভিযোগ করেন। সড়কের পাশে মোটর যন্ত্রাংশের ব্যবসায়ী সেলিম রেজা বলেন, ‘সড়ক খুঁড়ে পাওয়া পুরোনো ইটের খোয়ার সঙ্গে বালু মিশিয়ে তা নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে। ওই খোয়া অত্যন্ত নিম্নমানের। এ ছাড়া সড়কে ব্যবহৃত পাথরের মানও খারাপ। ড্রেন নির্মাণে যতটুকু গভীরতা থাকা উচিত, সেটা ঠিক থাকছে না। ফলে বর্ষার পানি ওই ড্রেন দিয়ে নিষ্কাশিত হবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।

সেলিম রেজা আরও বলেন, নির্মাণকাজের অগ্রগতি দেখতে সওজ বিভাগের কর্মকর্তাদের এখানে কখনোই দেখা যায় না। কাজের বিষয়ে স্থানীয় মানুষের অভিযোগ থাকলেও কার কাছে জানাবেন?

এসব অভিযোগে বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, পুনর্র্নিমাণের জন্য সড়ক খুঁড়ে পাওয়া ইটের খোয়ার মান ভালো। ওই খোয়া ক্রাশিং করে আবার ব্যবহারের নিয়ম রয়েছে। এ জন্য ঠিকাদারের কাছ থেকে দুই কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। পানিনিষ্কাশনের জন্য নালার দেয়ালে ভেন্টিলেট বা ছিদ্র করে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। সওজের লোকজন সার্বক্ষণিক কাজের পাশে থাকেন।

স্থানীয়দের ভাষ্য, ব্যস্ততম এ সড়ক দিয়ে যশোর-খুলনা ও যশোর-সাতক্ষীরা সড়কপথে প্রতিদিন কয়েক শ যানবাহন চলাচল করে। দিনের বেলা সারাক্ষণ ধুলা উড়তে থাকে। ধুলা ওড়া বন্ধ করতে সড়কে সারাক্ষণ পানি ছিটানোর কথা থাকলেও দিনে মাত্র একবার পানি দেওয়া হয়।

এ বিষয়ে মাহবুব ব্রাদার্সের প্রকল্প পরিচালক কামরুজ্জামান বলেন, ‘দুটি গাড়িতে করে সার্বক্ষণিক রাস্তায় পানি ছিটানো হয়। তবে গাড়ির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে কখনো কখনো সেটা একটু কমে যায়। স্থানীয় ব্যবসায়ীরা ঢালাওভাবে অভিযোগ করছেন।’

অদম্য মেধাবী কৃষ্ণার ইচ্ছাশক্তির কাছে দারিদ্র্যের পরাজয়
সাতক্ষীরা প্রতিনিধি
অভাব-অনটনের কারণে একসময় মেয়ের লেখাপড়া বন্ধ করে দিতে চেয়েছিলেন হেনা মণ্ডল। কিন্তু হাল ছাড়তে নারাজ মেয়ে। তার লক্ষ্য লেখাপড়া শিখে সে শিক্ষক হবে। এমনও হয়েছে, অনেক দিন সকালে না খেয়ে বিদ্যালয়ে গেছে। চরম প্রতিকূলতার মধ্যে পড়াশোনার খরচ চালাতে কখনো নিজে বা কখনো মায়ের সঙ্গে কাজ করেছে। ইচ্ছাশক্তির কাছে কোনো কিছুই বাধা নয়, সেটি প্রমাণ করেছে সে। সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া অদম্য মেধাবী কৃষ্ণা মণ্ডলের মা হেনা মণ্ডল আলাপকালে এসব কথা বলেন। কৃষ্ণা এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে এ প্লাস পেয়েছে। কিন্তু দারিদ্র্যের কারণে তার উচ্চমাধ্যমিকের পড়াশোনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভবিষ্যতে সে শিক্ষক হতে চায়।

কৃষ্ণাদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চণ্ডীপুর গ্রামে। বাবা পরিতোষ মণ্ডল ও মা হেনা মণ্ডলের দুই সন্তানের মধ্যে কৃষ্ণা বড়। একমাত্র ছোট ভাই স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। কৃষ্ণাদের পরিবার একসময় সচ্ছল থাকলেও ঘূর্ণিঝড় আইলায় বাবার চিংড়ির ঘের ভেসে যাওয়ার পর সর্বস্বান্ত হয়ে যায়। তারপর থেকে কোনো রকমে বেঁচে আছে পরিবারটি।
স্থানীয় সূত্র জানায়, ব্যাংকঋণ নিয়ে মাছের ঘের করেছিলেন পরিতোষ মণ্ডল। ঘের ভেসে যাওয়ায় ব্যাংকঋণ পরিশোধ করতে গিয়ে পরিতোষ আরও নিঃস্ব হয়ে পড়েন। স্ত্রী হেনা মণ্ডল একটি বেসরকারি সংস্থায় পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করতেন। পাশাপাশি শপিং ব্যাগ সেলাই করে কোনোমতে সংসার চালাচ্ছিলেন। এরই মধ্যে বেসরকারি সংস্থার চাকরিটি চলে যায় হেনার। এরপর তাঁরা আরও অসহায় হয়ে পড়েন। তবুও সাহস হারায়নি কৃষ্ণা। বাড়িতে হাঁস পালন ও মায়ের শপিং ব্যাগ তৈরির কাজে সহযোগিতা করে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে সে।

কৃষ্ণার মা হেনা মণ্ডল বলেন, তাঁর মেয়ে কৃষ্ণা লেখাপড়ায় ভালো ছিল। অভাবের কারণে একসময় লেখাপড়া বন্ধ করে দেবেন ভেবেছিলেন। কিন্তু কৃষ্ণা হাল ছাড়েনি। অষ্টম শ্রেণি থেকে নিজের উপার্জিত অর্থ দিয়ে সে নিজে পড়েছে। এসএসসিতে ভালো ফল করলেও ভবিষ্যতে কীভাবে চলবে সেই দুশ্চিন্তায় আছেন। তিনি মেয়ের লেখাপড়া চালিয়ে নিতে বিবেকবান মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

কৃষ্ণা মণ্ডল বলে, বিদ্যালয়ের শিক্ষকেরা লেখাপড়ার ব্যাপারে তাকে অনেক সহযোগিতা করেছেন। এইচএসসিতে সে শ্যামনগর সরকারি মহসীন কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু তার ভর্তি হওয়া নিয়ে শঙ্কা কাটছে না। কীভাবে আগামী দিনগুলো চলবে সেই দুশ্চিন্তা ভর করে আছে।

নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী বলেন, কৃষ্ণা মেধাবী ছাত্রী। তার লেখাপড়ার ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষ নানা সহযোগিতা করেছে। লেখাপড়া করলে সে ভবিষ্যতে দেশের ও সমাজের জন্য ভালো কিছু করতে পারবে বলে তাঁর বিশ্বাস।

ঝিনাইদহের কোটচাঁদপুর: মরা বাবলাগাছে ভোগান্তি
ঝিনাইদহ প্রতিনিধি
মাঠের মধ্যে কাঁচা রাস্তার পাশে সারি সারি গাছ, যার বেশির ভাগ মরা। এসব গাছের অধিকাংশ গোড়ার দিকে কাটা। কোথাও কোথাও ধারালো অস্ত্র দিয়ে কেটে সরু করে ফেলা হয়েছে। খইয়া বাবলা জাতের এই গাছ ভেঙে মাঝেমধ্যে সড়কের ওপর পড়ে। তখন ওই রাস্তা দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়।

এ অবস্থা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের। সেখানে কুশনা ও বহরমপুর গ্রামের সড়কে ৭ কিলোমিটারে লাগানো ছিল ১২ হাজার গাছ। এখন মাত্র চার হাজার গাছ আছে। বাকি গাছগুলো চুরি হয়ে গেছে।

স্থানীয় কয়েকজন বলেন, গাছগুলো বিক্রির জন্য বন বিভাগের কাছে একাধিকবার জানানো হয়েছে, কিন্তু বিক্রি করা হয়নি। গাছগুলো শুকিয়ে নষ্ট হচ্ছে। কিছু লোক গাছগুলো মেরে ফেলতে গোড়ার অংশ কেটে দিচ্ছে। পরে সেগুলো মারা যাওয়ার পর চুরি করে নেওয়া হচ্ছে।

 

 

কুশনা গ্রামের নাড়িখালী মাঠের মাঝ থেকে কুশনা বোর্ড অফিস পর্যন্ত, বহরমপুর গ্রামের মাঠে এবং গ্রামের সাইফুল ইসলামের বাড়ি থেকে কারি সাহেবের বাড়ি পর্যন্ত মোট ৭ কিলোমিটার দূরত্ব। রাস্তার ধারে ওই গাছ রয়েছে। যার মধ্যে বেশির ভাগ মারা গেছে।

গ্রামের বাসিন্দা জয়নাল আবেদিন বলেন, ২০০২ সালে উপকারভোগীদের আর-বি-কে বনায়ন সমিতি ও কোটচাঁদপুর বন বিভাগ যৌথভাবে গাছগুলো লাগিয়েছিল। সে সময় ৭ কিলোমিটার রাস্তায় ১২ হাজার গাছের চারা রোপণ করা হয়। যার মধ্যে ছয় হাজার ছিল খইয়া বাবলাগাছের চারা। বাকিগুলো অন্যান্য গাছের চারা। গাছগুলো বড় হওয়ার পর চুরি শুরু হয়।

জয়নাল আবেদিন আরও বলেন, খইয়া বাবলাগাছগুলো বড় হলে গাছের ডালে ও পাতার নিচে অসংখ্য কাঁটা তৈরি হয়। এই কাঁটা পায়ে ফুটলে আর বের হতে চায় না। এ কারণে গাছগুলোর প্রতি এলাকার মানুষের ভালোবাসা নেই। উল্টো গাছগুলো যাতে মারা যায়, সে জন্য গাছের গোড়া কেটে রাখছে কেউ কেউ।

ওই রাস্তার পাশে চাষের জমি আছে মনিরুল ইসলামের। তিনি বলেন, এ গাছ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বাবলাগাছের কাঁটার কারণে তাঁরা জমি চাষ করতে পারেন না। তাঁদের এলাকার অনেকের পায়ে এই কাঁটা ফুটেছে। একবার ফুটলে তার কষ্ট সহ্য করা খুবই কষ্টকর। কৃষকেরা মরা গাছগুলোর কারণে বছরের পর বছর কষ্ট করে চলেছেন। অনেকে ঠিকমতো জমি চাষ করতে পারছেন না। তা ছাড়া মরা গাছের ডাল ও কাঁটা মাটির রাস্তার ওপর পড়ছে।

এ বিষয়ে আর-বি-কে বনায়ন সমিতির সভাপতি আলতাফ হোসেন মোল্লা বলেন, সমিতির সদস্য সংখ্যা ৮০। জনপ্রতি তিন হাজার টাকা খরচ করে তাঁরা এই গাছ লাগান। এখন পর্যন্ত এক টাকাও পাননি সদস্যরা। অথচ ১২ হাজার গাছের মধ্যে ৮ হাজারের কোনো হদিস নেই। আম্পান ঝড়ে কিছু গাছের ডাল ভেঙে পড়েছিল, সেগুলো বিক্রি করে ৩৫ হাজার টাকা তাঁরা ব্যাংকে রেখেছেন। তিনি বলেন, এখন যে গাছ আছে, সেগুলো বিষাক্ত খইয়া বাবলাগাছ। এ গাছগুলো এলাকার লোকজন মেরে ফেলছেন, কিন্তু তাঁরা প্রতিবাদ করতে পারছেন না। কারণ, গাছগুলো খুবই ক্ষতিকর।

আলতাফ হোসেন মোল্লা আরও বলেন, সমিতির পক্ষ থেকে গাছ লাগানোর সময় বলা হয়েছিল, ১৫ বছর পর গাছ বিক্রি করা হবে, যার একটি অংশ সদস্যরা পাবেন। কিন্তু ২০ বছর বয়স হলেও বিক্রির কোনো ব্যবস্থা নেই। তাঁরা ক্ষতিকর ও মরা গাছগুলো বিক্রির জন্য অনেক আবেদন করেছেন, কিন্তু কোনো ফল হয়নি।

এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, তিনি এ উপজেলায় নতুন এসেছেন। বিষয়টি তাঁর বিস্তারিত জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে জানান। খইয়া বাবলাগাছে কাঁটা বেশি হয়। এই কাঁটা মানুষের জন্য খুবই ক্ষতিকর। এ কারণে এখন এই গাছ আর লাগানো হয় না।

দাকোপের বাজুয়ায় সব্যসাচী ক্লাবের আয়োজনে ৮ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা
মোঃ শামীম হোসেন – বাজুয়া
খুলনার দাকোপের বাজুয়ার ঐতিহ্যবাহী সব্যসাচী ক্লাবের আয়োজনে সন্ধ্য ৭ টার দিকে ৮ দলীয় ব্যাটমিন্টন প্রতিযোগিতা সব্যসাচী ক্লাব মন্দির সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক, বাজুয়া সুরেন্দ্রনাথা ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায়। এসময় তিনি বলেন খেলাধুলার উন্নয়নেও মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন।জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে খেলাধুলার মতো অর্জন তার অধিকাংশই আওয়ামীলীগ সরকারের আমলে অর্জিত হয়েছে। তাই ভালো খেলাধুলা করতে হলে নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। তিনি বলেন, স্বপ্নদ্রষ্টা শেখ কামাল এর নেতৃত্বে ফুটবল দেশে আধুনিকায়নে রূপ নিয়েছে। খেলাধুলা শরীর সুস্থ রাখে ও ছাত্র-ছাত্রীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। এজন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উপজেলা পর্যায়ে ১৮৬টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মান করা হচ্ছে। খেলোয়ারদের জন্য স্টেডিয়াম গুলো উন্মুক্ত থাকবে। যেন সবাই খেলতে পারে।. সব্যসাচী ক্লাবের পক্ষ থেকে চেয়ারম্যান মানস কুমার রায়কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা সরুপ ক্রেষ্ট তুলে দেন সভাপতি প্রবীর রায় বাপী। সব্যসাচী ক্লাবের সভাপতি সাংবাদিক প্রবীর রায় বাপীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অচিন্ত সাহা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক স্বপন কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক দেবাশীষ মন্ডল, অশোক দাস, সব্যসাচী ক্লাবের সাধারন সম্পাদক পার্থ সাহা। সুরাজ সরকার, পাপ্পু সাহা, গবীন্দ্র সাহা, রসুল, মিলন সাহা সহ ক্লাবের কর্মকর্তা ও সদস্য বৃন্দ। সমগ্র ভাবে পরিচালনা করেন বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিত দে প্রমুখ।

ফকিরহাটে বাল্য বিয়ের দায়ে বরের ০১বছর কারাদণ্ড
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বাল্য বিবাহের দায়ে এক যুবককে ০১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৬ই জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন এই দণ্ডাদেন প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত ছাব্বির হোসেন (২১) খুলনার তেরখাদা উপজেলার কোদলা গ্রামের মোস্ত সেখের পুত্র। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন জানান, অভিযুক্ত ছাব্বির বাহিরদিয়া গ্রামের হালিমা আক্তারের দশম শ্রেণির নাবালিকা মেয়ে মুন্নি আক্তার (১৫)কে ফুসলিয়ে নিয়ে এক হুজুরের মাধ্যমে পালিয়ে বিয়ে করে। এই ঘটনায় মেয়ের মা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করলে তিনি পুলিশের দ্বারা তেরখাদা থেকে মেয়েটিকে উদ্ধার করেন। এসময় স্ত্রীর দাবী করা ছাব্বির হোসেন ফকিরহাট আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৭ (১) ধারায় তাকে ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন এবং মেয়ে মুন্নিকে তার মায়ের হেফাজতে রাখার নির্দেশ দেন।

মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোতালেবের মৃত্যুতে প্রেসক্লাব রামপাল শোক প্রকাশ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম, এ মোতালেব এর মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে প্রেসক্লাব রামপাল এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা মোংলা প্রেসক্লাবে সাবেক সভাপতি কালের কণ্ঠের মোংলা প্রতিনিধি এম, এ মোতালেব বেশ কিছু দিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সহ সভাপতি কবির আকবর পিন্টু, সাধারণ সম্পাদক হাওলাদার আমিনুল ইসলাম নান্টু, সহ সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মল্লিক, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা, অর্থ সম্পাদক তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোল্লা হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন মজুমদার, সদস্য, রেজাউল ইসলাম, গাজী নাইম হাসান, মিলন মন্ডল, গাজী শাহাজালাল, মেহেদী হাসান, লায়লা সুলতানা, সরদার মুহিদুল ইসলাম প্রমুখ।

শিরোমনিতে মহাসড়কের উপর স্পিড ব্রেকার যেন মরণ ফাঁদ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
সাধারণত সড়কে দুর্ঘটনা কমাতে আঞ্চলিক সড়কগুলোতে স্পিড বেকার দেওয়া হয়। এক্ষেত্রে কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই অপরিকল্পিতভাবে স্পিড ব্রেকার তৈরি করা হয়েছে খানজাহন আলী থানার শিরোমনিতে । এতে যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এরই মধ্যে ব্যক্তি-উদ্যোগে যত্রতত্র স্থাপন করা হয়েছে অসংখ্য স্পিড ব্রেকার যার কারণে উপকারের চেয়ে ক্ষতিই হচ্ছে বেশি। স্পিড ব্রেকার গুলোর আগে-পরে নেই কোন প্রতীক চিহ্ন,ও লেখা নেই কোন সতর্কবাণী। এমন কি রং দিয়ে চিহ্নিত করা হয়নি ওই স্পিড ব্রেকার গুলো। কাজ সম্পূর্ণ হয়েছে প্রায় অনেকদিন হয়।সরেজমিনে গিয়ে দেখা গেছে, খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট থেকে পথের বাজার পর্যন্ত মহাসড়কের রাস্তায় ২৩ টি গতিরোধক স্পিড ব্রেকার রয়েছে। এর মধ্যে পথের বাজারে ১ টি, ইর্ষ্টানগেটে ১ টি, আফিলগেটে ৩ টি, গ্যারিশনে ২ টি, জাহানাবাদ ক্যান্টনমেন্ট এর সামনে ২ টি, মিরবাড়ী ১ টি, লিন্ডা ক্লিনিকের সামনে ১ টি, বাদামতলা ২ টি, ফুলবাড়ীগেটে ২ টি এবং নতুন করে শিরোমনি ৩য় এপি বিএন (খুলনা) এর সামনে মোট ৮ টি স্পিড ব্রেকার দেওয়া হয়েছে। একেক জায়গায় দেওয়া হয়েছে ৪ টি করে স্পিড ব্রেকার। কিছু কিছু স্পিড ব্রেকার এতটাই উঁচু যে উপর দিয়ে গাড়ি চালানোর সময় ঝাকুনির সৃষ্টি হয়। এ নিয়ে ড্রাইভারদের সাথে প্রায়ই যাত্রীদের কথা কাটাকাটি ও ঝগড়া সৃষ্টি হচ্ছে। এসব রাস্তায় যাতায়াতকারী রোগী ও শিশুরা ঝাঁকুনিতে প্রায় অসুস্থ হয়ে পড়েছেন । অনেক সময় বিভিন্নভাবে পাকা সড়কের ওপর ইট ও মাটি দিয়ে অস্থায়ীভাবে নির্মাণ করে গাড়ির পথরোধ করার চেষ্টা করছে অসচেতন মহল।
গড়াই পরিবহনের বাস চালক আলকাছ আলী জানান, শিরোমনি এপিবিএন এর সামনে ৪ টি করে ২ পাশে মোট ৮ স্পিড ব্রেকার খুবই ঝুকিপুর্ন প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে পাশাপাশি অনেক গাড়ির কাঁচ ভেঙ্গে যাচ্ছে স্থানীয়রা জানান, অপরিকল্পিতভাবে নির্মিত স্পিড ব্রেকার গুলোর কারণে সাইকেল, ভ্যান, মোটরসাইকেল, চালকরাও সমস্যায় পড়েছেন। প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিচুজ্জামান মাসুদের সাথে শিরোমনি এপিবিএন এর স্পিড ব্রেকারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আপনার মাধ্যমে বিষয়টি জানলাম অতিদ্রত সেখানে যে ৮ টি স্পিড ব্রেকার রয়েছে সেটা ভেঙ্গে বড় করে শুধুমাত্র ১ টি স্পিড ব্রেকার দেওয়া হবে। এলাকাবাসীর দাবি শীঘ্রই স্পিড ব্রেকার গুলোতে রঙ দেওয়ার ব্যবস্থা করা হোক। জনস্বার্থে যেখানে স্পিড ব্রেকার প্রয়োজন শুধু সেখানেই স্পিড ব্রেকার থাকবে । বাকি সব স্পিড ব্রেকার গুলো অপসারণ করা হোক এটা সংশ্লিষ্ট মহলের কাছে জোর দাবী জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।

যাত্রা শিল্পী অমল বিশ্বাসের মৃত্যুতে যাত্রা শিল্পী সমন্বয় পরিষদ নেতৃবৃন্দের শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যাত্রা শিল্পী সমন্বয় পরিষদ খুলনা জেলা শাখার সহ-প্রচার সম্পাদক, বিশিষ্ট যাত্রা শিল্পী অমল বিশ্বাসের মৃত্যুতে বাংলাদেশ যাত্রা শিল্পী সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক যৌথ শোক বার্তায় নেতৃবৃন্দ অমল বিশ্বাসের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।
অমল বিশ্বাস গত শনিবার ঠাকুর গাঁও জেলার একটি যাত্রা প্যান্ডেলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হঠাৎ অসুস্থ্য হন। পরে তিনি হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। সেখান থেকে তার মরদেহ বটিয়াঘাটা উপজেলার জলমা গ্রামে নিজ বাড়ীতে এনে স্থানীয় শশ্মানে শেষ কৃত্য করা হয়।
অমল বিশ্বাসের মৃত্যু খবর শুনে বাংলাদেশ যাত্রা শিল্প সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ এবং শিল্পী কলা কুশলীগণ তাঁর জলমাস্থ বাড়ীতে ছুটে যান এবং শোকাহত পরিবারবর্গকে শান্ত¦তনা দেন। এ ব্যাপারে যাহারা শোক প্রকাশ করেছেন তারা হলেন, বাংলাদেশ যাত্রা শিল্পী সম্বনয় পরিষদ এর কেন্দ্রীয় সদস্য সচিব স ম গোলাম মোস্তফা, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সৌমেন রায়, সংঠনের খুলনা জেলা সভাপতি প্রশান্ত কুমার (সাগর), কার্যকরি সভাপতি খান লিয়াকত আলী, সহ-সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক রতন কুমার সাহা, যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন, মোঃ মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক এম এ লতিফ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস সরদার, শংকর কুমার রায়, আইন বিষযক সম্পাদক এডভোকেট মেহেদী ইনছার, তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক জয়ন্তু শেখর কবিরাজ, শ্রম বিষয়ক সম্পাদক মিলটন চক্রবর্তী, সহ-শ্রম বিষয়ক সম্পাদক সালমা আক্তার ইতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিধান রায়, সমাজকল্যাণ সম্পাদক মহসীন মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার মিলি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক কল্পনা বিশ্বাস, কার্যকরি সদস্য আব্দুল মজিদ হাওলাদার, রিজিয়া খাতুন, খোকন মন্ডল প্রমুখ।

বেনাপোলে দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ে পাতাকা বৈঠক
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের অদুরে গাতীপাড়া সীমান্তের কামারবাড়ী পোষ্টে দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে পাতাকা বৈঠক। ২১ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লেঃ কর্নেল তানভীর আহমেদ জানান, রবিবার বিকেলে ব্যাটালিয়ন পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, নারী-শিশু পাচার প্রতিরোধ,মাদক ও চোরাচালান বন্ধ সহ বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা স্থান পায়। বিকেলে থেকে শুরু হওয়া পতাকা বৈঠক শেষ হবে সন্ধ্যা পর্যন্ত ।
বাংলাদেশের বিজিবির পক্ষে ৫ সদস্যের নেতৃত্ব দেন ২১ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লেঃ কর্নেল তানভীর আহমেদ এবং ভারতের পক্ষে ১৫৮ বিএসএফের কমান্ডিং অফিসার শ্রী হরেন্দ্র সিং কুমার। উভয় দেশের ৫ জন করে অফিসার পাতাকা বৈঠকে অংশ গ্রহন করেন।

খুবিতে ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্রাটেজি শীর্ষক প্রশিক্ষণ আজ
খবর বিজ্ঞপ্তি
আজ ০৯ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ সকাল ৯ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্রাটেজি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মৎ হোসনে আরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। উদ্বোধনী অনুষ্ঠানের পর বেলা ৯.৩০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৫টি সেশনে রিসোর্স পারসন হিসেবে বিষয়ভিত্তিক উপস্থাপনা করবেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, বিপিএটিসির পরিচালক মোহাম্মদ রাজিবুল ইসলাম এবং ফিডব্যাক গ্রহণ করবেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার।

কলারোয়ায় সরিষা ক্ষেতে মধু আহরণ পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী
সোহাগ হোসেন, কলারোয়া
রবিবার (৮ জানুয়ারী) বেলা দেড়টার দিকে উপজেলার হেলাতলা মৌজার সরিষা মাঠে স্থানীয় মৌ-চাষী কবিরুল ইসলামের ফার্ম পরিদর্শন করেন তিনি। পরে কলারোয়া পৌরসদরের ইউরেকা পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে কৃষক সমাবেশে কৃষকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম এই
সদস্য। এসময় কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি বলেন, ‘প্রতিবছর আমরা ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা ডলার খরচ করে সয়াবিন তেল ও পাম্প তেল আমদানি করি। বিজ্ঞানী নতুন নতুন সরিষার জাত আমদানী করেছে। এতে বিঘাতে ৬থেকে ৭মন সরিষা হয়। আমাদের বিজ্ঞানীরা নতুন আমন ধানের জাত উদ্ভাবন করেছে। ১১০থেকে ১১৫দিনের মধ্যে আমন ধান ও ৮০দিনে সরিষা হচ্ছে। এতে অতিরিক্ত ফসল হিসেবে সরিষায় মুনাফা হচ্ছে। কৃষক ৩০ থেকে ৪৫ হাজার টাকা অতিরিক্ত আয় করতে পারবেন।’ তিনি আরো বলেন, ‘সরিষার আবাদ বাড়িয়ে বিদেশের উপর ৪০থেকে ৫০ভাগ
নির্ভরশীলতা কমিয়ে আনা হবে। এক সময়ে বাংলাদেশের মানুষ সরিষার তৈল দিয়ে রান্নার কাজ চলতো। এবার সাতক্ষীরা জেলায় ব্যাপক সরিষার ফলন হয়েছে।
পাশাপাশি এই সরিষার মাঠে অনেক মধু উৎপাদন হচ্চে যা দিয়ে ৩০ হাজার কোটি টাকার বেশী বৈদেশিক মুদ্রা আয় হবে।’ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো.সজিব হোসেন,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ আদনান, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিকলীগের নেতা সরদার মুজিব, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা, আওয়ামী লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, পৌর আওয়ামী লীগ সভাপতি আজিজুর রহমান, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, সদস্যা মাহফুজা রুবি, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, পৌর কাউন্সিলর সফিউল আলম সফি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক প্রমুখ। পরে তিনি সাতক্ষীরার উদ্দেশ্যে কলারোয়া ত্যাগ করেন।

কয়রায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের ভাতা ও সনদ বিতরণ
কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রায় উপকূলীয় অঞ্চলে নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ ভাতা ও সনদ পত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় কপোতাক্ষ মহাবিদ্যালয়ের হলরুমে আয়োজিত ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠানে নারীদের ভাতা ও সনদ বিতরণ করা হয়। উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা রেশমা খানমের সভাপতিত্বে ও মুনসি কাজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার কাজী মোস্তাইন বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য আপা ইসকিতা আফরিন, কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, কয়রা প্রেসক্লাবের সভাপতি এসএম হারুন অর রশিদ, ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, প্রমুখ
অনুষ্ঠানে জানানো হয় নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্বাবধায়নে এবং বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের বাস্তবায়নে কয়রা উপজেলার ৩৭৫ জন নারীকে মৎস্য চাষ, হাস মুরগি পালন ও দর্জি বিজ্ঞান কাজে গত ২৪/১২/২০২২ থেকে ০৯/১২/২০২২ তারখি পর্যন্ত ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষনার্থীদের হাতে প্রতিজনকে ১ হাজার ৫০০ টাকা প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র বিতরণ করেন।

খুলনার ফুলতলায় শীতার্তদের মধ্যে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
রবিবার খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নে খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদের উদ্যোগে গরীব,দুস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

এই উপলক্ষে দামোদর ইউনিয়ন পরিষদ চত্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদ ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু,খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএমএ সালাম ও খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল।
ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফুলতলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান,দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মোঃ শিপলু ভূইয়া,জামিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম ফরিদ রানা,ইউএলও মোঃ তরিকুল ইসলাম,আওয়ামীলীগ নেত্রী শিউলী সরোয়ার,জামিল খান,জিয়া হাসান তুহিন,সরদার জাকির হোসেন,আবু তাহের রিপন,জেলা যুর রেড ক্রিসেন্টের উপ-প্রধান সাকিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে শেখ হারুনুর রশীদ বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বদাই আতর্ মানবতা সেবায় নিয়োজিত। যে কোন দুর্যোগ দুর্বিপাকে জনগণের পাশে এসে দাঁড়ায় রেড ক্রিসেন্টের কর্মী ও স্বেচ্ছাসেবকরা। শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ এই কার্যক্রমেরই অংশ। ভবিষ্যতেও যে কোন পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা অঞ্চলের অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে। অনুষ্ঠানে দুস্থ ও শীতার্তদের মধ্যে প্রায় ৩শ’ কম্বল বিতরণ করা হয়।

পকেটে মাদক দিয়ে অর্থ আদায়ের অভিযোগ এএসআইয়ের বিরুদ্ধে!
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া থানার এএসআইয়ের বিরুদ্ধে ছাকিব শেখ (১৭) নামে এক তরুণের পকেটে জোর করে ইয়াবা দিয়ে মাদক ব্যবসায়ী বানিয়ে মিথ্যা মামালায় ফাঁসানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ছাকিব শেখ কালিয়া উপজেলার হাচলা গ্রামের তবিবুর রহমান শেখের ছেলে।

একই সঙ্গে ওই যুবকের কাছে পুনরায় টাকা দাবি করলে তা দিতে অপারগতা প্রকাশ করলে শারীরিকভাবে নির্যাতনসহ তার কলেজপড়ুয়া বোনদের প্রতি কুদৃষ্টি দিয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী তরুণের মা।

রোববার (৮ জানুয়ারি) সকালে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এ অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়। অভিযোগকারী ওই যুবকের মা মোসা. খাদিজা বেগম।

লিখিত অভিযোগে খাদিজা বেগম জানান, তিনি উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের হাচলা গ্রামের নবগঙ্গা নদীর পশ্চিমপারের ওয়াপদা বেড়িবাঁধের ওপর খুপরি ঘরে স্বামী, কলেজপড়ুয়া দুই কন্যা ও দুই পুত্রসন্তান নিয়ে বসবাস করছেন। কালিয়া থানার এএসআই অমিত কুমার মণ্ডল দিনে কিংবা রাতে নানা অজুহাতে ওই বাড়িতে যাতায়াত করে থাকেন। এরই ধারাবাহিকতায় প্রায় ৭-৮ মাস আগে রাত আনুমানিক ১টার দিকে বড় ছেলে ছাকিব শেখের পকেটে জোর করে ইয়াবা ঢুকিয়ে দেন এএসআই অমিত। পরে তাকে মিথ্যা মামালায় ফাঁসানোর ভয় দেখিয়ে অর্থ দাবি করা হয়। সেই মুহূর্তে তাদের কাছে নগদ টাকা না থাকায় ওই রাতেই ব্যাপারী ডেকে এনে গোয়ালে থাকা হালের গরু বিক্রি করে ১২ হাজার টাকা এএসআই অমিতকে উৎকোচ দিয়ে রক্ষা পায় পরিবারটি।

তিনি আরও জানান, শুধু তাই নয়, সর্বশেষ গত ১৯ ডিসেম্বর এএসআই অমিত আবারো উপজেলার শুক্তগ্রাম বাজার থেকে ছাকিব শেখকে আটক করে টাকা দাবি করলে তিনি তা দিতে অস্বীকার করলে তাকে চড়-থাপ্পড় ও লাথিসহ শারীরিকভাবে নির্যাতন করেন। এরপর তাদের বাড়িতে নিয়ে তার পরিবারের লোকজনের সামনে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকেন। একপর্যায় তাকে মাদক বিক্রেতা বানানোর চেষ্টা করাসহ তার কলেজপড়ুয়া বোনদের প্রতি কুদৃষ্টি দেন এএসআই অমিত।

খাদিজা বেগম জানান, ছেলে বাবার সঙ্গে কৃষিকাজের সহযোগিতা করে। তার পকেটে জোরপূর্বক মাদক ঢুকিয়ে নাটক সাজিয়ে হয়রানি করেছেন বলে উল্লেখ করে তার ছেলেকে নির্দোষ দাবি করেন তিনি। বিষয়টি সঠিক তদন্ত করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে এএসআই অমিত কুমার মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে অযথা হয়রানিমূলক অভিযোগ করেছেন। আদৌ তাদের অভিযোগ সত্য নয়। অভিযোগ প্রমাণিত না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম জানান, এ বিষয় আমি অফিসিয়ালভাবে কিছুই জানি না । তবে অমিত কুমার মণ্ডলের বদলি হয়ে গেছে বলে আমি জেনেছি।

নড়াইলের পুলিশ সুপার মোসা. সাদিয়া খাতুনের নিকট এ প্রসঙ্গে মতামত জানতে বারবার তার মোবাইল ফোনে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

সংসদে বিলের প্রতিবেদন উপস্থাপন: ১০ বছর চাঁদা দিলেই পাওয়া যাবে মাসিক পেনশন
ঢাকা অফিস
সর্বজনীন পেনশন বিলের প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। আজ রোববার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী বিলটি পাসের সুপারিশ করে প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন।

সরকারি চাকরিজীবীদের বাইরে দেশের সব নাগরিককে পেনশন–ব্যবস্থার আওতায় আনতে এই আইনি কাঠামো তৈরি করছে সরকার। গত ২৯ আগস্ট ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল–২০২২’ জাতীয় সংসদে তোলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বর্তমানে সরকারি কর্মচারীরা অবসরের পর পেনশন সুবিধা পান। সবার জন্য পেনশন চালু করার বিষয়টি আওয়ামী লীগের নির্বাচনি প্রতিশ্রুতি ছিল।

জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি ধরে সর্বজনীন পেনশনের আওতায় ১৮ বছর বা তার বেশি বয়স থেকে ৫০ বছর বয়সী সব বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন বলে বিলে বলা আছে। বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদেরও এর আওতায় রাখার ব্যবস্থা রাখা হয়েছে।

তবে মাসিক পেনশন–সুবিধা পেতে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত হওয়ার পর আগ্রহী ব্যক্তিকে ধারাবাহিকভাবে কমপক্ষে ১০ বছর চাঁদা দিতে হবে। বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীরাও এতে অংশ নিতে পারবেন। চাঁদার হার কত হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি। আইন হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি নির্ধারণ করবে।

খসড়া আইনে বলা হয়েছে, চাঁদাদাতা ধারাবাহিকভাবে কমপক্ষে ১০ বছর চাঁদা দিলে মাসিক পেনশন পাবেন। চাঁদাদাতার বয়স ৬০ বছর পূর্তিতে পেনশন তহবিলে পুঞ্জীভূত মুনাফাসহ জমার বিপরীতে পেনশন দেওয়া হবে। একজন পেনশনার আজীবন পেনশন সুবিধা পাবেন।

বিদ্যুতের দাম প্রতি ইউনিট ১ টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ
ঢাকা অফিস
ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১ টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি। আজ রোববার রাজধানীর বিয়াম মিলনায়তনে সঞ্চালন সংস্থা ও বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর গণশুনানি শেষে এ তথ্য জানানো হয়।

শুনানিতে আগ্রহী পক্ষগুলো নিজ নিজ প্রস্তাবের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। প্রস্তাব বিশ্লেষণ করে বিইআরসি ১ টাকা ২১ পয়সা বাড়িয়ে ৮ টাকা ২৩ পয়সা নির্ধারণের সুপারিশ করেছে। বর্তমানে বিদ্যুতের খুচরা দাম ইউনিটপ্রতি ৭ টাকা ০২ পয়সা।
গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান মো. আব্দুল জলিল ও চারজন সদস্য উপস্থিত ছিলেন।
গত বছরের নভেম্বরে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর ঘোষণার পরই খুচরায় দাম বাড়াতে আবেদন করে বিতরণ সংস্থাগুলো। সেসব আবেদন কারিগরি কমিটিতে মূল্যায়ন শেষে তা গণশুনানিতে আসে।

ভর্তুকির ভার কমাতে গত ২১ নভেম্বর পাইকারিতে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত দেয় নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। ফলে দেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রতি ইউনিট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর কাছে ৬ টাকা ২০ পয়সা বিক্রি করছে। তার আগে প্রতি ইউনিট দাম ছিল ৫ টাকা ১৭ পয়সা।

আইজিপি পদে আলোচনায় যারা
ঢাকা অফিস
তিনমাস আগে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব নেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বাংলাদেশ পুলিশের ৩১তম আইজিপি। তার চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১১ জানুয়ারি। ফলে মাত্র সাড়ে তিনমাসেরও কম সময়ের ব্যবধানে ৩২তম আইজিপি পেতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। আগামীতে কে হচ্ছেন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীর প্রধান, তা নিয়ে জল্পনার শেষ নেই। নতুন কোনো কর্মকর্তা এ পদে আসছেন নাকি বর্তমান আইজিপিকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মেয়াদ বাড়ানো হবে, তা নিয়ে চলছে আলোচনা।
সংশ্লিষ্টরা বলছেন, দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গন এ বছর অস্থির থাকতে পারে। রাজনৈতিক সহিংসতার আশঙ্কাও করছেন বিভিন্ন মহল। রাজনীতির মাঠের সহিংসতা মোকাবিলায় প্রধান ভূমিকা রাখে পুলিশ। ঠিক এমন সময়ে পুলিশপ্রধানের দায়িত্বে কে আসছেন, তা নিয়ে হিসাব-নিকাশ চলছে। চাপের মধ্যেও দায়িত্ব সঠিকভাবে পালনে সক্ষম এমন কর্মকর্তাকে দায়িত্বে রাখতে চাইছে সরকার।

খোঁজ নিয়ে জানা গেছে, আইজিপি হওয়ার দৌড়ে বর্তমান পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ বেশ কয়েকজন আলোচনায় রয়েছেন। তবে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগের নজির না থাকায় বর্তমান আইজিপির মেয়াদ বাড়ানো হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সেক্ষেত্রে জ্যেষ্ঠতা ও দক্ষতা বিবেচনায় নতুন আইজিপি পদে আসতে পারেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. কামরুল আহসান। অথবা অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন।

তবে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে বর্তমান আইজিপির মেয়াদ বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা। যদি তাই হয়, সেক্ষেত্রে পুলিশ বাহিনীতে নতুন রেকর্ড গড়বেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচন ও নানা ধরনের সংকট মোকাবিলায় দক্ষতার সঙ্গে ভূমিকা রাখতে পারবেন- এমন কর্মকর্তাই নতুন আইজিপি পদে নিয়োগ পাবেন। সার্বিক পরিস্থিতি ও প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বর্তমান আইজিপির চুক্তিভিত্তিক মেয়াদ বাড়ানোসহ যোগ্য ও দক্ষ কয়েকজনের নাম প্রস্তাব করে একটি ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

এদিকে, আলোচনায় থাকা পুলিশ কর্মকর্তারা সরকারের বিভিন্ন মহলে যোগাযোগও রাখছেন। দেশের ৩২তম পুলিশপ্রধান পদের জন্য শেষ মুহূর্তে চলছে দৌড়ঝাঁপ। তবে সরকার সংকট মোকাবিলায় দক্ষতা ও জ্যেষ্ঠতা দেখে নতুন আইজিপি নিয়োগের দিকে হাঁটতে পারে।

পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, আইজিপি পদে সুনির্দিষ্ট কোনো মেয়াদকাল নেই। সরকারি চাকরির বিধি অনুযায়ী ৫৯ বছর বয়স হলে অবসরে যান কর্মকর্তারা। আগামী ১১ জানুয়ারি সরকারি চাকরির বিধি অনুযায়ী ৫৯ বছর বয়স পূর্ণ হওয়ায় বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চাকরির মেয়াদ শেষ হবে। বিধি অনুযায়ী মাত্র তিন মাস ১১ দিন আইজিপি পদে দায়িত্ব পালন করছেন তিনি।
তবে বাংলাদেশ পুলিশের ইতিহাসে সর্বোচ্চ চারবছর সময় ধরে আইজিপি ছিলেন হাসান মাহমুদ খন্দকার। ২০১০ সালের ৩১ আগস্ট থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আইজিপির দায়িত্বে ছিলেন তিনি।
মো. কামরুল আহসান: ৩২তম আইজিপি পদে নিয়োগের দৌড়ে আলোচনায় রয়েছেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. কামরুল আহসান। ১৯৯১ সালে বিসিএস ১২তম ব্যাচের (পুলিশ) ক্যাডারে যোগদান করেন তিনি। প্রশিক্ষণ শেষে খাগড়াছড়ি জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পদায়ন হয় তার। এরপর চট্টগ্রাম জেলার হাটহাজারী সার্কেলের এএসপি হন কামরুল আহসান।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি, শরীয়তপুর, চট্টগ্রাম ও যশোর জেলার পুলিশ সুপার, পুলিশ সদরদপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (সংস্থাপন) ও অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং) এবং রেলওয়ে রেঞ্জের ডিআইজি, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে গড়ে তোলা পুলিশের বিশেষায়িত শাখা অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

কামরুল আহসান জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সিয়েরালিওন ও সুদানে ‘পুলিশ অ্যাডভাইজার’ হিসেবে দায়িত্ব পালন করেন। মিশনগুলোতে দৃষ্টান্তমূলক অবদান রাখায় ‘জাতিসংঘ শান্তিরক্ষা পদক’ লাভ করেন তিনি।
কামরুল আহসান ১৯৬৬ সালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমামপুরে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে (এমবিএ) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এস এম রুহুল আমিন: আইজিপি হওয়ার দৌড়ে নাম আসছে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে গড়ে তোলা পুলিশের বিশেষায়িত শাখা অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন। তিনি বিসিএস ১২তম ব্যাচের পুলিশ ক্যাডারের কর্মকর্তা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন রুহুল আমিন।

ঢাকায় সিআইডির বিশেষ পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং রেলওয়ে পুলিশের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার ও পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) হিসেবে দায়িত্ব পালন করেছেন এ কর্মকর্তা। তিনি আইভরিকোস্ট, দক্ষিণ সুদানসহ বেশ কয়েকটি দেশে বাংলাদেশের হয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন।

এস এম রুহুল আমিন গোপালগঞ্জ জেলার সদর থানায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন: চাকরির মেয়াদ শেষ হলেও আইজিপি পদে পুনরায় নিয়োগ পেতে পারেন বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সেক্ষেত্রে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে সরকার। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অষ্টম বিসিএস ব্যাচের পুলিশ ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগদান করেন। আগামী ১১ জানুয়ারি সরকারি চাকরির বিধি অনুযায়ী- তার ৫৯ বছর বয়স পূর্ণ হবে। ফলে চাকরির মেয়াদও শেষ হবে। বিধি অনুযায়ী মাত্র তিনমাস ১১ দিন আইজিপি পদে দায়িত্ব পালন করবেন তিনি।

এর আগে আবদুল্লাহ আল-মামুন র‌্যাবের মহাপরিচালক, সিআইডির প্রধান, অতিরিক্ত আইজিপিসহ (এইচআরএম) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা অস্থিরতা ও সংকট মোকাবিলা করতে হবে আইজিপিকে। নতুন আইজিপি নিয়োগের ক্ষেত্রে এসব বিষয় আমলে নিচ্ছে সরকার। ফলে অতীতের সব নজির ভেঙে চুক্তিভিত্তিক মেয়াদ বাড়ানোর মাধ্যমে আবারও আইজিপি হতে পারেন তিনি।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এদিকে, পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, নবম, ১০ম ও ১১তম বিসিএসে পুলিশ ক্যাডারে কোনো কর্মকর্তা নিয়োগ করা হয়নি। আবার ১৩ ও ১৪তম বিসিএসেও পুলিশ ক্যাডারে নিয়োগ হয়নি। এতে বর্তমান আইজিপির পর জ্যেষ্ঠতার ভিত্তিতে কোনো কর্মকর্তাকে আইজিপি পদে নিয়োগ করা নিয়েও কিছুটা দ্বিধাদ্বন্দ্ব দেখা গেছে।

সেক্ষেত্রে বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দেড় বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেতে পারেন। তার মেয়াদকাল শেষে আইজিপি পদে মো. কামরুল আহসান, এস এম রুহুল আমিন সহ ১২ তম ব্যাচের আরও বেশ কয়েকজন আলোচনায় থাকবেন। পাশাপাশি সেই আলোচনায় রয়েছেন ১৫তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এর নামও।

খুলনা মহানগর ছাত্রলীগের শোক বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ছাত্রলীগের অন্তর্গত সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সহ-সভাপতি দীপ্ত কুমার ঘোষের পিতা তপন কুমার ঘোষ (৬২) পরলোকগমন করেছেন। আজ রবিবার সকাল সাড়ে ৯ টায় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখেছেন। আজ বিকালে রূপসা মহাশ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুরূপ শোক প্রকাশ করেছেন সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জনি বসু ও সাধারণ সম্পাদক রুমান আহমেদ।
এদিকে তাঁর মৃত্যুর খবর শুনে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ছুটে যান আওয়ামী লীগ নেতা শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, আবু এহসান বাবু যুবলীগ নেতা রোজি ইসলাম নদী, শেখ হাসান মাহফুজ, এম এম হাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, জালাল মৃধা, হানিফ গাজী, ছাত্রলীগ নেতা জনি বসু, জয়নাল ফরাজী, সুব্রত অধিকারী, মিয়াদ হোসেন প্রমুখ।

তেরখাদা এবং শ্রীফলতলা ইউনিয়ন বিএনপি নেতার ইন্তেকালে জেলা নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনার তেরখাদা উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সভাপতি খান মোহাম্মদ আলী এবং রূপসার শ্রীফলতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ ইনসান উদ্দিন ইজারাদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার (০৮ জানুয়ারি) বিকেলে মরহুমদের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। বিএনপি নেতাদ্বয়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ, মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা জেলার বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবুসহ সকল যুগ্ম-আহবায়ক ও আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।

নুরের বিরুদ্ধে দুই থানায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ
ঢাকা অফিস
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে দুটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ এনে রাজধানীর শাহবাগ থানা এবং নোয়াখালীর সুধারাম মডেল থানায় ভিন্ন ভিন্ন দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) শাহবাগ থানায় এবং রবিবার (৮ জানুয়ারি) নোয়াখালীর সুধারাম মডেল থানায় অভিযোগ দুটি দায়ের করা হয়।

জানা যায়, নোয়াখালীর সুধারাম থানায় ডিউটি অফিসারের হাতে অভিযোগপত্রটি তুলে দেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নোয়াখালীর সভাপতি সাফায়েত হোসেন। সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

অন্যদিকে শাহবাগ থানায় ডিউটি অফিসারের হাতে অভিযোগপত্র তুলে দেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাই, বাংলাদেশ গণঅধিকার পরিষদ নামক তথাকথিত রাজনৈতিক দলের সদস্য সচিব নুরুল হক নুর ওমরা হজ করার কথা বলে বিদেশে সফরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অস্বীকৃত ইসরাইল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের দেশবিরোধী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মোসাদ এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে নুরুল হক নুরের ছবি ও তার স্বীকারোক্তিমূলক কথোপকথন ইতোমধ্যেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আল্লাহর পবিত্র কাবাঘর তাওয়াফের নাম করে বিদেশে গিয়ে ইয়াহুদি চক্রের সঙ্গে হাত মিলিয়ে নুরুল হক নুর প্রকৃতপক্ষে বাংলাদেশের রাষ্ট্র, সরকার ও পবিত্র ধর্ম ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টির হীনচক্রান্তে লিপ্ত। ইসলামের খোলসে মাথা নেড়িয়ে টুপি পরে জুয়িশ জায়নবাদী প্রজেক্ট বাস্তবায়নের জন্য বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা করছে এবং সরকারের পদস্থ বিভিন্ন ব্যক্তিকে ফেসবুক লাইভে হুমকি-ধামকি দিচ্ছে। বাংলাদেশ রাষ্ট্র নিপীড়িত ফিলিস্তিনদের অধিকারের পক্ষে সবসময় থাকলেও ইজরাইল ও মোসাদের সহযোগিতায় নুরুল হক নুর ও তার রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ সাধারণ নেতাকর্মীদের উস্কে দিয়ে রাষ্ট্রের মধ্যে ঘৃণা, বিদ্বেষ-বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন বলে প্রতিষ্ঠিত বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত বিধায় নুরুল হক নুর রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ সংগঠিত করেছে। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয় অভিযোগপত্রে।

শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বাংলাভিশনকে জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নেই এমন একটি দেশের গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে নুরের সাক্ষাতের বিষয়ে অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন, অভিযোগ গ্রহণ করা হলেও এখনো মামলা নেওয়া হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন মহল দেখছে।

সরকারের পতন এখন সময়ের ব্যাপার: কর্নেল অলি
ঢাকা অফিস
সরকার এখন চরম বেকায়দায় আছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। রাজধানীর পূর্ব পান্থপথে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার এলডিপির প্রেসিডিয়াম সদস্যদের এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে অলি আহমদ এসব কথা বলেন। এলডিপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভায় অলি আহমদ বলেন, ‘বর্তমান সরকারের পতন ঘটাতে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ করে গণ–অবস্থান কর্মসূচি গ্রহণ করতে হবে। এই ‘অবৈধ’ সরকারের পতনের দায়িত্ব শুধু রাজনৈতিক দলের ওপর ছেড়ে দিলে হবে না।’ এ সময় বর্তমান সরকারকে ‘নিশিরাতের সরকার’ বলেও উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগ নেতাদের সীমাহীন দুর্নীতির কারণে দেশ আজ ধ্বংসের পথে উল্লেখ করে এলডিপি চেয়ারম্যান বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কারণে দেশের ৮৫ শতাংশ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। জিনিসপত্রের দাম বাড়তে থাকায় এখন মানুষের জীবনসংগ্রাম আরও কঠিন হয়ে পড়েছে। এ থেকে উত্তরণে এই সরকারকে হটানোর বিকল্প নেই।’

এ সময় বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, এস এম মোরশেদ, কে কিউ ই সাকলায়েন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ।

সাতক্ষীরায় স্কুল শিক্ষকের আত্মহত্যা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৬
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষক আবুল বাসারের আত্মহত্যা প্ররোচনা মামলায় কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর টিকাটুলি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার গ্রেফতারকৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, একই এলাকার শেখ সালাউদ্দীন আহম্মেদ, আব্দুল মান্নান, আব্দুল মজিদ, জাকির হোসেন ও আলী মোর্তজা।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, ৪ জানুয়ারি কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার আত্নহত্যা করেন। এ ঘটনায় প্রধান শিক্ষকের স্ত্রী নুরুন্নাহার পারভীন বাদী হয়ে শ্যামনগর থানায় একটি আত্মহত্যা প্ররোচনা মামলা করেন। মামলার আসামি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, স্কুলের শিক্ষকসহ সাতজন। মামলার পর আসামিরা পালিয়ে যায়। রাজধানীর টিকাটুলি থেকে ছয়জনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে র‌্যাব।পরিবারের দাবি, বিদ্যালয় পরিচালনা পর্ষদের শোকজ নোটিশ পেয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষক।