বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় অবৈধ সরকারের আজ্ঞাবহ আদালত কর্তৃক সম্পদ ক্রোকের অবৈধ রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খুলনা মহানগর যুবদল। আজ শনিবার (৭ জানুয়ারি) বিকালে নগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিষ্ট সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে একেরপর এক জনবিরোধী রায় বাস্তবায়ন করেছে, করছে। জ্বালানী তেল ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অসহনীয় মুল্যবৃদ্ধির কারণে জনরোষে আওয়ামী সরকার। সর্বশেষ অস্ত্র হিসেবে জিয়া পরিবারের বিরুদ্ধে আবারও আঙ্গুল তুলেছে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের জনপ্রিয়তায় ইষ্মান্বিত হয়ে তাঁর সম্পদ ক্রোকের অবৈধ রায় দিয়েছে আওয়ামী আজ্ঞাবহ আদালত। এসবে ভোটডাকাত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের শেষ রক্ষা হবে না। অচিরেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ্।।

ছাত্রদল:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডা: জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় অবৈধ সরকারের আজ্ঞাবহ আদালত কর্তৃক সম্পদ ক্রোকের অবৈধ রায়ের প্রতিবাদে খুলনা মহানগর ও জেলা ছাত্রদল এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত । আজ ৭ জানুয়ারি, ২০২৩, শনিবার, বিকাল- ৩:৩০ টায় নগরীর রেল স্টেশন থেকে জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী ও খুলনা মহানগর শাখার সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাস’র নেতৃত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডা: জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় অবৈধ সরকারের আজ্ঞাবহ আদালত কর্তৃক সম্পদ ক্রোকের অবৈধ রায়ের প্রতিবাদে ছাত্রদল খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি খুলনা রেলওয়ে স্টেশন থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম,গাজী শহিদুল ইসলাম,সাইফুল ইসলাম খান,মাছুম বিল্লাহ,গাজী শহিদুল ইসলাম,মসিউর রহমান শফিক,মফিজুল ইসলাম মিঠু, সৈয়দ ইমরান, হেদায়েতুল্লাহ দিপু, রিয়াজুল খান মুরাদ, ওহিদুজ্জামান খান,হেলাল আহমেদ,ফিরোজ আহমেদ আদল,পারভেজ হোসেন মিজান,আলী আকবর, তরিকুল ইসলাম নকিব, আঃ রহিম বাদশা,এস এম ইউসুফ, শেখ আল মামুন, ইলিয়াস সরদার, আঃ আহাদ শাহীন, ইমরান হোসেন, মিলটন রায়, জাহিদুল ইসলাম, মাকছুদুর রহমান,শাকিল আহমেদ, আরিফুল ইসলাম টুকু,কাজী জাকারিয়া,আল আমিন,আবু সালেহ শিমুল,অমিত মল্লিক,ইজবুর রহমান ইমুল,আব্দুস সালাম, কাজী সালমান মেহেদী, আরিফুল ইসলাম,সোহাগ খান,মিরাজ হোসেন মানিক, হানিফ আকাশ, ইসমাইল হোসেন প্রমুখ।

স্বেচ্ছাসেবক দল:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডা: জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় অবৈধ সরকারের আজ্ঞাবহ আদালত কর্তৃক সম্পদ ক্রোকের অবৈধ রায়ের প্রতিবাদে খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দল এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত । ৭ জানুয়ারি, ২০২৩, শনিবার, দুপুর- ১২টায় নগরীর পিকচার প্যালেস থেকে জাতীয়তাবাদী স্বে”ছাসেবক দল খুলনা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শাহীন ও জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনুর এর নেতৃত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডা: জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় অবৈধ সরকারের আজ্ঞাবহ আদালত কর্তৃক সম্পদ ক্রোকের অবৈধ রায়ের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর ও জেলা এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পিকচার প্যলেস মোড় থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। স্বে”ছাসেবক দল খুলনা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শাহীনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বে”ছাসেবক দলের সাধারণ সম্পাদক- আতাউর রহমান রুনু ও নগর সাংগঠনিক সম্পাদক- মুনতাসির আল মামুন। জেলা সাধারণ সম্পাদক তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন এই ভোট চোর অবৈধ সরকার দিশেহারা হয়ে, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের মহানায়ক, ভবিষ্যত বাংলাদেশের কর্ণধার, দেশনায়ক তারেক রহমানের প্রতি ঈর্ষান্বিত হয়ে এই অবৈধ রায় ঘোষণা করেছে। বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ওয়াহিদুজ্জামান হাওলাদার,ইউসুফ মোল্যা,নাসির উদ্দিন,হেলাল ফরাজি,সাইফুল ইসলাম মল্লিক,জাহিদুল ইসলাম বাচ্চু,ককামরুল ইসলাম, আজিজুল ইসলাম,এ্যাড এস্কেন্দার মির্জা, মোঃ ছাব্বির হোসেন রানা, মোঃ মনির খান,দেলোয়ার হোসেন, লাবু শ্বিাস,আলা উদ্দিন তালুকদার, শেখ বিল্লাল হোসেন,এমদাদ মোড়ল,মেহেদী হাসান মামুন, নাইম হাসিব,মিজান সরদার, হুমায়ন কবীর রুবেল, এ্যাড, পারভেজ,লিটন মোল্লা,মোঃ মুজিবর রহমান, মোশাররফ শিকদার,এফ এম রফিকুল ইসলাম, সোহাগ মুন্সি,টিটু জুমাদ্দার,তুহিন,আকরাম,আলামিন,লিটন,মিলন,শাহআলম,গলাশ হাওলাদার, আসাদুল ইসলাম বিল্পব, মোঃ হুমায়ন কবীর, আলমগীর হোসেন, হারুন সর্দার, শুভ,আনোয়ার হোসেন,মোঃ এনামুল হক, মোঃসিহাবুল ইসলাম, ফেরদাউস আহমেদ, ফারুক মোল্লা, সেকেন্দার আলী, রাজু মল্লিক, আরমান হোসেন, জিয়া, আল আমিন, মফিজুল ইসলাম, মোঃ ফরিদ হোসেন, মোঃ নাসিম, মোঃ লিটন হাওলাদার, আব্দুর রহিম প্রমুখ।











































