Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

47

 

আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির মতমিনিময় সভা

ফুলবাড়ীগেট প্রতিনিধি

১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির এক মতবিনিময় সভা গতকাল বিকাল ৪টায় স্থানীয় শিরোমনি বাজারস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।  ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আব্দুস সালাম এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক মোঃ ফরহাদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সদস্য-সচিব  খুলনা মহানগর শ্রমিক দলের যুগ্ন-আহবায়ক সৈয়দ জাকির হোসেন ।খানজাহান আলী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিয়া ফরহাদ হোসেন , আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফকির রবিউল ইসলাম , ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিনা মুরাদ হোসেন , শেখ হাসিবুল হাসান, আবু বক্কার সিকদার, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইউপি মেম্বার সৈয়দ হাফিজুর রহমান সাফি , ৭নং ওয়ার্ড বিএনপি নেতা ইউপি মেম্বার আলহাজ্ব শেখ আল-আমিন হোসেন , সরদার মুস্তাক আহম্মেদ, শেখ রফিকুল ইসলাম, আব্দুস সামাদ মাষ্টার, মোল্লা শরিফুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা শরিফ ওবায়দুর রহমান চয়ন, মোল্লা লিমন হোসেন, শেখ আলমগীর হোসেন, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ আবুল কালাম, মোঃ বাচ্চু শেখ, সরদার বিল্লাল হোসেন, মিয়া এমলাক হোসেন, শেখ আসলাম হোসেন, শেখ ইলিয়াছ হোসেন, মহানগর ছাত্রদলের সদস্য ইলিয়াছ সরদার, সেচ্ছাসেবকদল নেতা শেখ বাহাউদ্দিন, কৃষকদল নেতা মোঃ শামিম হোসেন, সিরাজ সিকদার, মোঃ জনি, নুরল ইসলাম, শেখ ইকরাম হোসেন, মোঃ লুৎফর রহমান লিটন, মোঃ ইব্রাহিম, মামুন, গাজী নজরুল ইসলাম, মোঃ মহিউদ্দীন প্রমুখ। সভায় ১১ জানুয়ারী কেন্দ্রীয় কর্মসূচি অনুয়ায়ি খুলনা বিভাগীয় গনঅবস্থান কর্মসূচি সফল ও গিলাতলা ইউনিয়ন বিএনপির পুনার্ঙ্গ আহবায়ক কমিটি গঠনের লক্ষে আলোচনা এবং ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে মতমিনিময় সভার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দেওয়া ফরমায়েশি আদেশ প্রত্যাহার এবং এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সভা থেকে।

 

মুসলিম লীগ হতে এ্যাড. বুলবুল চৌধুরী বহিষ্কৃত

খবর বিজ্ঞপ্তি

স্বেচ্ছাচারী আচরণ ও সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এ্যাড. শেখ জুলফিকার বুলবুল চৌধুরীকে পার্টির প্রাথমিক সদস্য পদ বাতিল করাসহ পার্টি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ মুসলিম লীগ (বি.এম.এল)। এ উপলক্ষে (৭ জানুয়ারি শনিবার) রাজধানীর বনানী প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভারপ্রাপ্ত সভাপতি এ.বি.এম ফাখরুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির জরুরী সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা বেগম আক্তার জাহান রুকু, ব্যারিস্টার নাসিম খান, অধ্যক্ষ ফকির উদ্দিন রাজা, সিরাজুল ইসলাম, নাসরিন খান, শিরিন খান, সারোয়ারী আলম খান, মোঃ আজিজুর রহমান লিটন, জাফর ইমাম হিমেল, বুলবুল হাজারী, শেখ জাহিদুর রহমান প্রমুখ।

এর আগে গত ২৮/১২/২০২২ইং তারিখে বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত মহাসচিবের পদ হতে অব্যাহতি প্রাপ্ত এ্যাড. শেখ জুলফিকার বুলবুল চৌধুরী সভাপতি পরিচয় দিয়ে গত ০২/০১/২০২৩ তারিখ জাতীয় প্রেসক্লাবে যে অধিবেশন করেছেন তা দলের গঠনতন্ত্র অনুমোদন করে না। তিনি কোন কাউন্সিল অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন সে সম্পর্কেও পার্টি ও কেন্দ্রীয় কমিটি অবহিত না। তাঁর এ ধরনের স্বেচ্ছাচারী আচরণ ও সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের জন্য কেন্দ্রীয় কমিটির জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এ্যাড. শেখ জুলফিকার বুলবুল চৌধুরীকে পার্টির প্রাথমিক সদস্য পদ বাতিল করাসহ পার্টি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মুসলিম লীগের ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার নাসিম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেছেন।

 

 

ত্রিমোহনী স্টেডিয়াম রক্ষার্থে আমাদের যা করণীয় তা করতে আমরা প্রস্তুত: এলাকাবাসী

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

ত্রিমোহনী স্টেডিয়াম রক্ষার্থে আমাদের যা যা করণীয় তা করতে আমরা প্রস্তুত কথা গুলো বলেছেন এলাকার আপামর জনসাধারণ। তারা বলেন এই হচ্ছে আমাদের বঙ্গবন্ধুর আদর্শিত অসাম্প্রদায়িক আলোকিত ত্রিমোহনী ক্রীড়াঙ্গন। এই মাঠ আমাদের জন্মভূমি। দাকোপে ত্রিমোহনী নামটা অতি পরিচিতির মূল কারণ এই মাঠ। এখান থেকেই আমাদের পরিচয় আজ পৌঁছে গেছে জাতীয় পর্যায়ে। সাম্প্রতিক আমাদের মাঠ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বাজেট হওয়ায় এই পাঁচটি ইউনিয়ন বাসির খুশি যেনো উপচ্ছে পড়ছিলো, কিন্তু মাঠ মাপের সময় দেখলাম তার ভিন্নরূপ। ত্রিমোহনী ক্লাবের উন্নতম খেলোয়াড় রাজেস মন্ডল বলেন মাঠের সিমানার মাঝেই গড়ে উঠবে দুইতলা ভবন, পঞ্চিম পাশের গোলবার এর সামনে হবে বড় গ্যালারী আর গোলবার যাবে আরো পূর্ব দিকে যেখানে এমনে পুকুরে ভেঙ্গে আমাদের মাঠ ১০ হাত কমে আছে। সেখানে কিনা আরো ৩০ হাত কমে যাবে মানে ৭ জন করে খেলোয়ার ঠিকঠাক খেলতে পারবে না, আর ক্রিকেট টুর্নামেন্টের এর কথা তো ভুলেই যেতে হবে। আমি সেই ছোট থেকে দেখে এসেছি এই মাঠে মুষলধারা বৃষ্টি অবস্থায় হাজার হাজার ছাতা, কলার পাতা, পলিথিন পেপার,কচুর পাতা,বিভিন্ন পেনা মুড়ি দিয়ে ও বৃষ্টিতে ভিজে হাজার দর্শক খেলা উপভোগ করে আসছে। আমরা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সুন্দরবন ঘেষা কাদামাটি চটকিয়ে বড় হয়েছি, টুকটাক বর্ষা-কাদায় খেলা দেখায় আমরা অভ্যাস্ত, মাঠের সিমানা সরু করে গ্যালারীতে খেলা দেখার সখ আমাদের নাই। ছবিতে আপনারা দেখেছেন গাছে কতো দর্শক উঠে খেলা দেখছে প্রয়োজনে আমরা আরো কিছু গাছ লাগিয়ে কৃত্রিম গ্যালারী সৃষ্টি করে নিবো কিন্তু মাঠ মেরে আমরা গ্যালারী বড় বড় বিল্ডিং চাই না। মাঠের উন্নয়ন আমরা চাই কিন্তু মাঠ সরু করে নয়, যদি অন্য কোন ব্যাবস্থা থাকে তাহলে আমাদের উপরস্থ কর্মকর্তা দের অনুরোধ করছি আপনারা সেই ব্যাবস্থা নেন। অন্যথায় যেভাবে আছে সেভাবেই থাক। একটা অনুষ্ঠান আসতে গেলেই আমাদের মা বোনেরা ১ মাস আগে থেকেই আমাদের কাছে শুনতে শুরু করে এবার মাঠে কি আয়োজন, আমাদের জন্য দক্ষিণ প্রান্তে আলাদা জায়গা করে রেখো যেনো আমরা খেলা, ডিসপ্লে অনুষ্ঠান দেখতে পারি, মা বোনরা যদি শোনে যে মাঠ সরু করে দক্ষিণ পাসের জায়গা থাকছে না তাহলে কিন্তু ঝামেলা আছে, গ্রামের মহিলারা তো বোঝেন। আপনাদের সাথে আমাদেরও বের করে দিবে ভিন্ন রুপে। সর্বশেষ সকল উপরস্থ কর্মকর্তাদের কাছে অনুরোধ রাখছি আপনারা এই বিষয় টা বিশেষ গুরুত্বের সাথে দেখবেন এবং ভালো কিছু উপহার দিয়ে ত্রিমোহনী স্টেডিয়ামকে বঙ্গবন্ধুর আদর্শগত অসাম্প্রদায়িক আলোকিত স্টেডিয়ামে পরিনতি করবেন এই আশাবাদ ব্যক্ত করি। বিষয়টি কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির মন্ডলকে অবহিত করা হলে তিনি সরজমিনে মাঠে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের খামখেয়ালী কোনোভাবেই মেনে নেয়া হবে না। মূল মাঠ ঠিক রেখেই কাজ করতে হবে। এর ব্যতিক্রম মেনে নেয়া হবে না। ত্রিমোহনী স্টেডিয়ামের এই খারাপ খবরটি সংরক্ষিত আসনের এমপি গ্লোরিয়া ঝর্ণা সরকারকে অবহিত করলে তিনি বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আমাদের আশ্বস্ত করেন।

 

লাল সবুজ সোসাইটি খুলনা শাখার আয়োজনে পথশিশুদের নিয়ে পাঠদান কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি

মৌলিক অধিকারবঞ্চিত শিশুদেরকে বিনামূল্যে পাঠদান দেওয়ার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে খুলনা জেলার একঝাক তরুণ-তরুণী। খুলনা নগরীর রেলওয়ে স্টেশন সংলগ্ন ও তার আশপাশের সুবিধাবঞ্চিত বাচ্চাদের মাঝে শিক্ষার আলো পৌছে দিতে,তাদের মৌলিক অধিকার সম্পর্কে অবগত করতে,বিভিন্ন ক্রিয়া-অনুষ্ঠান এর মাধ্যমে, বিনোদন ব্যবস্থাসহ বাংলাদেশের প্রেক্ষাপট জানানোর জন্য,তাদেরকে একজন বাংলাদেশের সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে লাল সবুজ সোসাইটি খুলনা জেলা শাখার একঝাক ভলেন্টিয়াররা।

গতবছর ১৬ ই ডিসেম্বর শুক্রবার থেকে নগরীর খুলনা রেলস্টেশনের বটতলায় ৩০ জন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে লাল সবুজ সোসাইটি খুলনা জেলা শাখার ভলিন্টিয়াররা এই কর্মসূচির উদ্ভোদন করে। তারা রেলস্টেশন এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রতিসপ্তাহের শুক্রবার বিনামুল্যে পাঠদান কর্মসূচি দিয়ে যাচ্ছে।পাঠদান কর্মসূচিতে প্রতিসপ্তাহের ন্যায় ৬ ই জানুয়ারি রোজ শুক্রবার এসকল সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নাস্তা বিতরণ সহ,শিক্ষা-সামগ্রী(খাতা,কলম,পেন্সিল,জেপার বক্স,পেন্সিল কাটারসহ ইরেজার) প্রদান করা হয়।এসময় তারা সমাজের বিত্তবানদের মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান। এসময় লালসবুজ সোসাইটি খুলনা শাখার ভলেন্টিয়াররা বলেন যে,আমরা এসকল সুবিধাবঞ্চিত শিশুদের নিয়মিত পাঠদান কর্মসূচি চালু রাখবো।

সরেজমিনে আয়োজনস্থলে গিয়ে দেখা যায় এসকল সুবিধাবঞ্চিত শিশুদের দীর্ঘ উপস্থিতি। সবাই অধির আগ্রহের সহিতে পড়াশোনায় মনোযোগী।এরমধ্যে বয়সে ছোটদের উদ্দীপনা যেন একটু বাড়তি।

পাঠশালার শিক্ষার্থী জেসমিন আক্তার বলেন, লাল সবুজ সোসাইটির স্যার ম্যামরা আমাদেরকে সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কাজ করছে। আমরা স্যারদের সাথে নিয়মিত ক্লাস করে খুবই আনন্দিত।

আয়োজন সম্পর্কে জানতে চাইলে লাল সবুজ সোসাইটির স্বেচ্ছাসেবক আবির আহমেদ বলেন, আমরা নিজেদের জায়গা থেকে যদি আমাদের আশ-পাশের এসকল সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে পারি তাহলে তাদেরকে আমাদের সমাজেরসহ বাংলাদেশের একজন সুনাগরিক গড়ে তোলা সম্ভব,তিনি আরও বলেন যে আজকের এসকল সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করতে পারলে তারা আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ (অর্থাৎ সোনার সম্পদ) হবেন।আমরা ক্লাস শেষ করে চলে যাবার পরও যেন শিক্ষার্থীরা বাসায় পড়াশোনা চালু রাখে তার জন্যে নিয়মিত বাচ্চাদের অভিভাবক থেকে কল করে খোজ নেওয়া হয়। সম্পৃক্ত করেছি অভিভাবকদেরও।

প্রসঙ্গত,উক্ত পাঠশালায় উপস্থিত ছিলেন খুলনা রেলওয়ে স্টেশন এর নিরাপত্তা বাহিনির সদস্যরা,সাব-স্টেশন মাষ্টারসহ এলাকার লোকজন। আরও উপস্থিত ছিলেন লাল সবুজ সোসাইটির সদস্যবৃন্দরা।

 

খুলনায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা চেক বিতরণ

খবর বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত করোনা ও কল্যাণ অনুদানের আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেস ক্লাবে শহীদ হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ চেক বিতরণ সভার আয়োজন করা হয়। এসময় ১৪ জন সাংবাদিককে চিকিৎসা সহায়তা ও ৪৫ জনকে করোনাকালীন চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান খান, বাংলাদেশ ফেডারেডল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র মহাসচিব দীপ আজাদ, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা।

ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ’র পরিচালনায় বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এসএম জাহিদ হোসেন, শেখ আবু হাসান, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন প্রমুখ।

 

 

খবর পেলেই মানবিক কাজে পৌছে যায়// সমাজের সত্যিকারের নিরুপায় মানুষের শেষ আশ্রয়স্থল যারা

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

প্রতিবন্ধিদের হুইল চেয়ারের ব্যবস্থা করা,মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগীতা প্রদান,নিরুপায় রোগীদের রক্তদান, সমাজের অসহায় সম্বলহীন মানুষের পাশে দাঁড়ানো, নিরাপদ ভাবে থাকতে পাখিদের অভয়াশ্রম তৈরী করে দেয়া,প্রতিযোগীতার মাধ্যমে লুকিয়ে থাকা প্রতিভা খুঁজে বের করে তাদেরকে পুরষ্কৃত করা,শ^াসকষ্ট জনিত রোগীদের বাড়িতে অক্সিজেনের সিলিন্ডার পৌছে দেয়াসহ অসংখ্য মানবিক সহযোগীতায় এগিয়ে আসায় তাদের কাজ। আর এটি করে চলেছে ফেসবুকভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ঝিনাইদহ কালীগঞ্জের আঞ্চলিক ভাষা গ্রুপ। এ গ্রুপটির সদস্যরা নিজেদের গাঁটের টাকায় এ মানবিক সাহায্যগুলো করে আসছেন।

কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের একাধিক সদস্যদেরসূত্রে জানাগেছে, বিগত ২০১৮ সালের ২৬ এপ্রিল কয় বন্ধু মিলে গ্রুপটি খোলা হয়। উদ্দেশ্য ছিল ভালো। তাদের ভাষ্য, প্রতিটি এলাকার বাসিন্দাদের আঞ্চলিক ভাষা আছে। অনুরুপভাবে এ অঞ্চলের মানুষেরও পৃথক আচার অনুষ্ঠান, ভাষা সংস্কৃতি রয়েছে। এ মানুষগুলোকে একই সুতোঁয় গেঁথে নিয়ে এলাকার ভিতরের সত্যিকার অসহায় মানুষকে সাহায্য করাই হবে গ্রুপটির লক্ষ্য। তারা জানান,এটি প্রথম দিকে হালে পানি না পেলেও গ্রুপটির বর্তমান সদস্য সংখ্যা ৬১ হাজার।

সদস্যরা বেশির ভাগই এ অঞ্চলের হলেও একটা বড় অংশ জুড়ে রয়েছে প্রবাসীরা। গ্রুপটির মানবিক কাজ পরিচালনায় তারাই বেশি ভূমিকা রেখে থাকেন। তাদের দাবি,কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপই এখানকার অসংখ্য গ্রুপের মধ্যে অধিক সদস্যের।

উপজেলার ছোট ভাটপাড়া গ্রামের হতদরিদ্র আব্বাস আলী জানান, তিনি একজন হতদরিদ্র মানুষ। গত ২০২১ সালের ১৩ আগস্ট ঘরে আগুন লেগে সবকিছু ছাই হয়ে যায়। এরপর ছোট ছোট ৩ টি সন্তান নিয়ে খোলা আকাশের নীচে পলিথিন টানিয়ে ঘুমাতাম। আমাদের কষ্টের খবর পেয়ে কালীগঞ্জের আঞ্চলিক ভাষা গ্রুপের কয়েকজন সদস্য আমার বাড়িতে ছুটে আসেন। তারা আমার পরিবারের অসহায় অবস্থা দেখে নিজেদের গাঁটের টাকায় বাড়ি করে দেন। তারা বলেন,আমার কোন উপায় ছিলনা। তাদের উপকারের কথা কখনও ভুলতে পারবো না।

 

একই উপজেলার কমলাপুর গ্রামের রুহুল আমিন জানান, ধারদেনার মাধ্যমে অনেক কষ্টে একটি ইজিবাইক কিনেছিলাম। এতে যাত্রীবহন করে আমি সংসার চালাতাম। কিন্ত গত ২১ সালের ৮ ফেব্রুয়ারী শহরের চিনিকল এলাকা থেকে আমার ইজিবাইকটি চুরি হয়ে যায়। এতে আমি একেবারে পথে বসে যায়। সংসার চালানো নিয়ে আমি মহাচিন্তায় পড়ে শুধু কাঁদতাম। পরে আমার পারিবারিক দুরাবস্থা দেখে কালীগঞ্জের আঞ্চলিক ভাষাগ্রুপ তাদের নিজেদের টাকায় ওই বছরের ৯ মার্চ আমাকে নতুন আরেকটি ইজিবাইক কিনে দেন। তিনি বলেন, তাদের এমন কাজ চলমান থাকলে সত্যিই অসহায় মানুষের উপকার হবে।

 

উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের মাসুদ হোসেন জানান, করোনাকালে আমার স্ত্রী ফেরদৌসি বেগম ও মেয়ে সানজিদা খাতুন করোনায় আক্রান্ত হলে পরিবারের জন্য বিরাট এক কষ্ট নেমে আসে। সময়টাতে মানুষ এ মহামারি থেকে বাঁচতে চরম ভয়ের মধ্যে ছিল। আক্রান্তদের পরিবারের ধারে কাছেও কেউ যেতো না। একপর্যায়ে আমার স্ত্রী ও সন্তানের শ^াসকষ্ট শুরু হলে কালীগঞ্জের আঞ্চলিক ভাষাগ্রুপের সদস্যরা নিজেরা বিনামূল্যে অক্সিজেনের সিলিন্ডার বাড়িতে দিয়ে যান। তিনি বলেন, শুধু আমার পরিবারই না সে সময়ে খবর পেলেই করোনা আক্রান্তদের বাড়িতে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার তারা পৌছে দিয়ে চরম উপকারে এসেছেন। তিনি আরও বলেন, আমার পরিবারের এমন দুরাবস্থা পূর্বে কোনদিন আসেনি। সে সময়ে তারা যে উপকার করেছে তাদের জন্য সব সময় প্রার্থনা করি।

 

একই উপজেলার বাকুলিয়া গ্রামের প্রতিবন্ধী তানজির হোসেন জানান,তার চায়ের দোকানে আগুন লেগে ক্ষতিগ্রস্থ হলে কালীগঞ্জ আঞ্চলিক ভাষাগ্রুপ আমাকে নগদ ২০ হাজার টাকা প্রদান করে আমার দোকানে ব্যবসার পরিবেশ সৃষ্টি করে দেন।

 

 

কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের এ্যাডমিন শাহারিয়ার আলম সোহাগ জানান,আঞ্চলিক ভাষাগ্রুপ মাতৃভাষাকে সম্মান দেখিয়ে তারা গ্রুপের এ নামটি তারা দেন। প্রথম দিকে অল্প কিছু সংখ্যক সদস্যদের নিয়ে পথচলা শুরু হয়। কিন্ত পরে বৃদ্ধি পেয়ে এখন আমাদের সদস্য সংখ্যা এখন ৬১ হাজারে দাঁড়িয়েছে। তিনি বলেন, অসংখ্য প্রবাসী আমাদের গ্রুপের সদস্য বন্ধু। মুলত আমরা গাঁটের টাকায় এ সকল মানবিক কাজ করে আসছি। তিনি আরও বলেন, সত্যিকারের নিরুপায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারলে নিজেদেরও ভালো লাগে।

 

কালীগঞ্জের পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, সারাবিশে^র মানুষ এখন ইন্টারনেট জগতে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারনে দুরদেশের মানুষও এখন কাছের মনে হয়। তিনি বলেন,কালীগঞ্জের কতিপয় যুবকের নেয়া এ এলাকার আঞ্চলিক ভাষার প্রতি শ্রদ্ধা দেখিয়ে ফেজবুকভিত্তিক আঞ্চলিক ভাষার নামে গ্রুপ খোলেন। যে গ্রুপটির নানান সামাজিক কর্মকান্ডে খুশি হয়ে অনেক দুরের মানুষও বর্তমান এ গ্রুপের সদস্য। বর্তমান অসংখ্য সদস্যের ফেজবুক গ্রুপটি সমাজের হতদরিদ্র অসহায় মানুষগুলোর জন্য আর্থিক ও মানবিক সাহায্য করে আসছে। ফলে তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য।

 

 

খুলনায় ফেসবুক কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তথ্য বিবরণী

খুলনা সোস্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ফেসবুক কুরআন প্রতিযোগিতার ৭ম পর্বের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আতিকুর রহমান।

 

খুলনা সোস্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ হাফেজ মাওলানা সাইফুল্লাহ মানসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, রিহ্যাব সভাপতি রোটারিয়ান শেখ আবেদ আলী, খুলনার দৈনিক সময়ের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, খুলনা দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুফতি মোঃ আনোয়ার হুসাইন প্রমুখ বক্তৃতা করেন। এতে প্রধান অলোচক ছিলেন খুলনা আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মোনাওয়ার হোসাইন আল মদানী।

 

অতিথিরা বলেন, অন্যান্য সোস্যাল মিডিয়ার পাশাপাশি ফেসবুক মিডিয়া কম শক্তিশালী নয়। বাংলাদেশসহ সারাবিশে^ কমবেশি সকল মানুষই সোস্যাল মিডিয়ার ওপর নির্ভরশীল। শিক্ষামূলক কার্যক্রম, ব্যবসা-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে সোস্যাল মিডিয়া বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁরা আরও বলেন, ফেসবুক কুরআন প্রতিযোগিতা এটি মহৎ উদ্যোগ। কুরআন শুধু তেলওয়াত করলেই হবে না, এর অর্থ বুঝতে হবে পাশাপাশি সে অনুযায়ী জীবন যাপন করতে হবে। মানুষ কুরআন অনুযায়ী চললে সমাজে হানাহানি থাকবে না। অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এই প্রতিযোগিতায় সারাদেশের প্রায় সাড়ে তিনশত প্রতিযোগী অংশ গ্রহণ করে।

 

আওয়ামীগ সরকার সবসময় মানুষের পাশে থাকেন: এমপি বাবু

শাহজাহান সিরাজ, কয়রা

খুলনা-৬ কয়রা পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, আওয়ামীলীগ সবসময় মানুষের পাশে থাকেন। দেশের মানুষের কোন যে কোন দূর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করে। এখন শীত মৌসুম চলছে। শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছি আমরা। শুধু দূর্যোগ নয়, মানুষের জীবনমান উন্নয়নে ও কর্মসংস্থান সৃষ্টিতে নিরলসভাবে কাজ করেছেন প্রধানমন্ত্রী। তিনি ্আরও বলেন, শীতকাল যখন ঘনিয়ে আসে অসহায়, গরিব, জনগনের মাঝে দুশ্চিন্তা পেয়ে বসে। শীতে তারা কিভাবে নিজেকে মানিয়ে নেবে এই আশায়। আমাদের দেশে প্রতিদিন অসংখ্য লোক ফুটপাতে রাত্রি যাপন করে থাকে শীতের তীব্রতার কারনে  অনেক সময় অসহায় মানুষ  কষ্টে দিন অতিবাহিত করে। শীতার্থ মানুষের পাশে যদি সরকারের পাশাপাশি আমাদের সামর্থ্য অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে কিছু করার চেষ্টা করি, তাহলে তাদের কষ্ট লাঘব হবে। সারা বিশে^র আর্থিক মন্দার মধ্য প্রন্তিক জনগোষ্টির কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা টিসিবি পন্য সরবরাহ সহ বিভিন্ন ভাতা চালু করেছে। মুজিব শতবর্ষে পর্যায়ক্রমে দেশের নয় লাখ গৃহহীন পরিবারকে জমিসহ বাড়ী নির্মাণ করে দিচ্ছে সরকার।  দেশকে আরও সমৃদ্ধ করতে শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই। শীতার্থ মানুষের দূর্ভোগ লাঘবে সরকার সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। তিনি সমাজের অসহায় মানুষের সাহায্যার্থে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

শনিবার সকাল ১১ টায় কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে দলীয় নেতাকর্মী সহ সহস্রাধীক শীতার্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ শীত বস্ত্র (কম্বল) বিতরন করেন স্থানীয় সংসাদ আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলী, আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, সংস্কৃতি সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, আওয়মীলীগ নেতা মাষ্টার খায়রুল আলম, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম কোম্পানি, ইউপি চেয়ারম্যান আঃ সামাদ গাজী, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, নির্মল চন্দ্র, সমরেস মন্ডল, গনেষ মন্ডল, জিয়াদ আলী, দেবদাস কুমার, আঃ রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল সহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

কয়রায় গাঁজা ও মোটর সাইকেল সহ ৩ জন আটক

কয়রা(খুলনা)প্রতিনিধি

কয়রা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই শ’ গ্রাম গাজা ও একটি ডিসকভার মোটরসাইকে সহ ৩ জনকে আটক করেছে। জানা গেছে, গত ৬ জানুয়ারী রাত ৮ টার দিকে কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস, দোহা (বিপিএম) এর নির্দেশে হড্ডা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হড্ডা গ্রামের কাশির মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কয়রা উপজেলার হড্ডা গ্রামের অতুল সরদারের ছেলে তাপস কুমার সরদার(৪০),বলাই বাহদুরের ছেলে ভাসকর বাহাদুর(২৫) ও পাইকগাছা উপজেলার কুমারখালী গ্রামের মাজেদ সরদারের ছেলে আবুল বাসার(৩৫)। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএমএস দোহা (বিপিএম) জানান, আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

 

 

 

শৈত্যপ্রবাহে জেঁকে বসেছে তীব্র শীত: জনজীবন বিপর্যস্ত

ইলিয়াস হোসেন,তালা(সাতক্ষীরা)::

পৌষের হাড় কাঁপানো শীতে সারা দেশের ন্যায় কাপছে দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চল। বৃহত্তর যশোর অঞ্চলের অন্যান্য জেলার ন্যায় সাতক্ষীরার তালা সহ আশে পাশের এলাকায় কনকনে হাড় কাঁপানো শীতে কাহিল হয়ে পড়েছে সব শ্রেনির মানুষ। পৌষের শীতের সাথে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহে শীতের তীব্রতা অধিক বেড়েছে। গত কয়েক দিন থেকে সূর্যের দেখা ঠিক মতো পাওয়া যাচ্ছেনা। দিনের অধিকাংশ সময় ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কৃষি কাজ থেকে শুরু করে অফিস পাড়া এমনকি ব্যবসা-বানিজ্যে স্থবিরতা নেমে এসেছে। তীব্র শীতে দরিদ্র ও হতদরিদ্র মানুষ চরম বিপাকে পড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে। হাসপাতাগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে বেড না পেয়ে বারান্দায় ও মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছে রোগীরা। তীব্র শীতে নষ্ট হচ্ছে বোরোর বীজতলা ও আমের মুকুল। ফলে এবারের বোরো ও আম উৎপাদনের লক্ষমাত্রা অর্জন নিয়ে সংশয় তৈরি হয়েছে।

গত কয়েকদিনের মতো শনিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তালায় সূর্যের মুখ দেখা গেলেও তাতে শীতের তীব্রতা কমেনি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার সাথে সাথে শীতের নিষ্ঠুর কামড়ে অসহায় ছিন্নমূল মানুষের জীবনে নেমে আসে চরম ভোগান্তি। হঠাৎ জেঁকে বসা এই শীত থেকে রক্ষা পাবার জন্য তালাসহ জেলার মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে গরম পোষাকের কদর বেড়েছে। কিন্তু বিগত কয়েকমাস ধরে দ্রব্যমূল্য ব্যপক বৃদ্ধির সাথে শীতের পোষাকের মূল্য বৃদ্ধি পেয়েছে দ্বিগুনের বেশি। যেকারনে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সংসার চালাতে হিমশিম খাচ্ছে। তারমধ্যে তীব্র শীত থেকে রক্ষ পেতে গরম পোশাক কেনার ক্রয় ক্ষমতা দরিদ্র মানুষরা হারিয়ে ফেলেছে। যেকারনে তীব্র শীতে যবুথুবু অবস্থায় সময় পার করছে অসহায় মানুষ। শীত এবং শৈত্য প্রবাহে ব্যপক ভোগান্তির মধ্যে বানভাসী ও নদী সংলগ্ন এলাকার ছিন্নমূল মানুষ। শীতে নাকাল হয়ে পড়েছে সাতক্ষীরা, খুলনা ও যশোর সহ আশপাশের জেলার মানুষ। অসহায় ও দরিদ্র মানুষদের শীত নিবারনের জন্য সরকারি বা বেসরকারি সাহায্য-সহযোগীতা তেমন চোখে পড়ছেনা। কিছু স্থানে যা দেয়া হয়েছে তা চাহিদার তুলনায় খুবই নগন্য। সকাল ও রাতে অনেক স্থানে যুবক ও বয়স্কদের খুড়কুটো জ¦ালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাতে দেখা যাচ্ছে।

এদিকে, প্রায় ২৪ লাখ জনঅধ্যুষিত খুলনা জেলায় দারিদ্র্যসীমার নীচে বসবাস করে শতকরা ২০ থেকে ২৫ ভাগ মানুষ। এহিসাবে জেলায় প্রায় সাড়ে ৫ লাখ মানুষ অতিদরিদ্র শীতার্ত মানুষের জন্য মরার ওপর খাড়ার ঘায়ের মত চেপে বসেছে তীব্র শীত। তীব্র শীতের এঅবস্থায় সাতক্ষীরা আবহাওয়া অফিস শুক্রুবার পর্যন্ত কোনও সুসংবাদ দিতে পারে নি। আবহাওয়া অফিস বলছে, শীতের তীব্রতা সহসা কমছে না, শৈত্য প্রবাহ এখনও ২/৩দিন থাকবে। আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাজেদুল হক জানান, পরপর ২দিন বৃহত্তর যশোর অঞ্চল দেশের মধ্যে সর্ব নিম্ন তাপমাত্রা চলছে। এরমধ্যে সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলিসিয়াস। বাতাসের গতিবেগ উত্তর থেকে দক্ষিণে ঘণ্টায় ৫ থেকে ৬ কিলোমিটার। রাতে তাপমাত্রা আরো কমতে পারে বলে জানান তিনি। এবিষয়ে খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, ‘শুক্রুতিবার সকালে যশোরে ৮ ডিগ্রী, চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রী আর খুলনায় ১১.৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

 

ফকিরহাটে বারি সরিষা-১৪ এর বাম্পার ফলনে কৃষকের মুখে সোনালী হাঁসি

পি কে অলোক,ফকিরহাট।

বাগেরহাটের ফকিরহাটে বারি সরিষা-১৪ এর বাম্ফার ফলন হওয়ার সম্ভাবনায় কৃষকের মুখে সোনালী হাঁসি ফুটে উঠতে শুরু করেছে। স্থানীয় কৃষকদের অক্লান্ত পরিশ্রম ও উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সর্বক্ষনিক পরামর্শের কারনে লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুন জমিতে ভোজ্য তেল জাতীয় এই সরিষার বাম্ফার ফলন চাষ করা সম্ভাব হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে কৃষি বান্ধব এ সরকারের তেলের চাহিদা অনেকাংশে পূরণ করা সম্ভব হবে।

জানা গেছে, বারি সরিষা-১৪ একটি ভোজ্য তেল জাতীয় ফসল। এটা চাষ করলে অল্প খরচে চাষিরা বেশি লাভবান হয়ে তাদের ফসল ঘরে তুলতে পারবেন। কম খরচে লাভ বেশি একারনেই চাষিরা এটির চাষাবাদ করে থাকেন। চাষাবাদের পর হতে মাত্র ১৭০/১৮০দিনে এই ফসল ঘরে তোলা সম্ভাব। যে করনে কৃষকরা এই বারি সরিষা চাষে আগের চেয়ে এখন বেশি আগ্রহী হয়ে পড়েছেন।

বেতাগা গ্রামের দ্রব কুমার দাশ বলেন, তিনি উপজেলা কৃষি বিভাগের পরামর্শে মাত্র ৫০শতক জমিতে এবার বারি সরিষার চাষ করেন। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তিনি জমি চাষাবাদ করে বারি সরিষার চাষ করেন। বারি সরিষা চাষে সার ও সেচ পানি কম লাগে যে করনে তিনি তার জমিতে বারি সরিষার চাষ করেছেন। একই গ্রামের আব্দুল সামাদ বিশ্বাস বলেন, উপজেলা কৃষি অফিস থেকে তাদেরক বিনামূল্যে সার ও বীজ বিতরন করেছে। এছাড়াও সামান্য পরিমানে প্রনোদনা স্বরুপ নগদ অর্থও প্রদান কর হয়। যে কারনে তারা উৎসাহী হয়ে এবছরও বারি সরিষার চাষ করেছেন। এছাড়া একই গ্রামের জাকের বিশ্বাস, মনি মোহন দাশ, আব্দুল গফ্ফার শেখ, কাত্তিক কুমার দাশ, প্রকাশ কুমার দাশ, গনেশ কুমার দাশ, অরুন মজুমদার, ধনঞ্জয় দাশ ও তন্ময় দাশ সহ একাধিক চাষিরা এই বারি সরিষার চাষাবাদ করেছেন।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি বছর এই উপজেলায় সরিষার লক্ষ্যমাত্র নিদ্ধারণ করা হয়েছিল ৬৮হেক্টর, কিন্তু তার চেয়ে দ্বিগুন জমিতে অথাৎ মোট ১১৫হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। যা লক্ষমাত্রার চেয়ে দ্বিগুন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল ও সোলায়মান মন্ডল এর সাথে আলাপ করা হলে তারা বলেন, আমাদের এই বেতাগা ইউনিয়নের লক্ষ্যমাত্রা নির্দ্ধারণ করা হয়েছিল মাত্র ২৫হেক্টর, কিন্তু তার চেয়ে অধিক জমিতে সরিষার চাষ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নছরুল মিল্লাত এর সাথে আলাপ করা হলে, তিনি বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকারের ভোজ্য তেলের চাহিদা মিটানোর উদেশ্যে এবার বিপুল সংখ্যাক কৃষককে প্রশিক্ষনের মাধ্যমে তাদেরকে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। তাছাড়া কৃষকদের-কে মনিটরিং করার জন্য স্বঃ স্বঃ ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তারা তাদেরকে নানাধরনের পরামর্শ প্রদান করেছেন। যে করনে লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুন জমিতে বারি সরিষার চাষ করা সম্ভব হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে সরকারের যে মহতি উদ্যোগ তা বাস্তবায়ন করা সম্ভব হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমরা অন্যান্য ফসলের মত সরিষা চাষেও বেশ অগ্রহী হয়ে চাষিদের নানা ধরনের পরামর্শ প্রদান করছি। তাদেরকে ভোজ্য তেল জাতীয় ফসল উৎপাদন করার জন্য উপজেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন ধরনের সহযোগীতা প্রদান করছি। তারা তাতে উদ্ভদ্ধ হয়ে নিজনিজ জমিতে চাষাবাদ শুরু করেছেন। যা ভাল একটা দিক বলেও তিনি মনে করেন। তিনি বলেন, কৃষকদের নিয়ে সরকারের যে পরিকল্পনা তা আমাদের বাস্তবায়ন করতে হবে। ##

 

ডুমুরিয়ায় পুলিশ সদস্য’র বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় এবার চুরি নয় এক পুলিশ সদস্য’র বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা পুলিশ সদস্য’র স্ত্রীকে জিম্মি করে নগদার্থসহ ৪ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার আঙ্গারদহা গ্রামে এ ডাকাতি সংঘটিত হয়।

উপজেলার আঙ্গারদহা গ্রামের স›ন্যাশী অধিকারীর ছেলে মোংলা থানায় কনষ্টেবল পদে কর্মরত সুনির্মল অধিকারীর স্ত্রী স্কুল শিক্ষক রত্না অধিকারী জানান, প্রতি রাতের ন্যায় একমাত্র সন্তান ৭ বছরের শিশু নিলয় অধিকারী কে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে শব্দ শুনে জেগে দেখি ঘরের জানালার গ্রিল কেটে একদল ডাকাত দেশীয় অস্ত্র দিয়ে আলমারি ভাঙ্গছে। কোন কিছু বলার আগেই তারা আমার মুখ চেপে ধরে এবং বলে চিৎকার করলে সন্তান কে গুলি করে মেরে ফেলা হবে। এরপর নিজের হাতে থাকা দুটি ১ ভরি স্বর্ণের বালা, গলায় থাকা ১ ভরি স্বর্ণের চেইন এবং আলমারিতে থাকা দুটি স্বর্ণের চেইন, ৭টি আংটি এবং নগদ ৭০ হাজার টাকা নিয়ে চলে যায়। এতে নগদার্থ সহ প্রায় চার লাখ টাকার স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে বলে তিনি জানান। এ প্রসঙ্গে ওসি তদন্ত মুক্ত রায় চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনা¯’ল পরিদর্শন করেছে এবং ক্লু উদঘাটন ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এর আগে গত এক সপ্তাহে খর্ণিয়ায় ৫ বাড়িতে চুরি, খর্ণিয়া বাজারে একটি শো-রুমে চুরি, নতুন রাস্তা মোড়ে একটি মুদি দোকানে,গুটুদিয়া ওয়াপদার মাথায় একটি মুদি দোকানে চাল কেটে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। তবে পুলিশ কোন ক্লু উদঘাটন করতে পারেনি।

 

 

ডুমুরিয়ায় স্ত্রীর ইজ্জত রক্ষা করতে গিয়ে স্বামী জখম

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় স্ত্রীর ইজ্জত রক্ষা করতে গিয়ে এক লম্পটের দার কোপে জখম হয়েছে স্বামী। গত শুক্রবার সকাল সাড়ে এগারটার দিকে উপজেলার ভান্ডারপাড়া বিশ্বাস বাড়ি এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত স্বামী সাইফুল বিশ্বাস বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

আহত সাইফুলের সাথে কথা বলে ও অভিযোগ সূত্রে জানা যায়, ভান্ডারপাড়া গ্রামের মৃত ওসমান শেখের ছেলে বহু বিয়ের হোতা নজরুল শেখ পার্শ^বর্তী সাইফুল বিশ্বাসের স্ত্রীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছে। তারই জের ধরে লম্পট নজরুল ইসলাম ঘটনার দিন সাইফুলের বাড়িতে ঢুকে তার স্ত্রীকে পিছন দিক থেকে জাপটে ধরে। এ সময় ওই গৃহবধূর ডাক চিৎকার শুনে স্বামী সাইফুল ঘটনা¯’লে এসে কারণ জানতে চাইলে লম্পট নজরুল ক্ষিপ্ত হয়ে পাশে থাকা দা দিয়ে তাকে কোপ মারে। এতে তার বাম হাতের আঙ্গুল কেটে রক্তাক্ত জখম হয়। পরে ¯’ানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে যায়। প্রসঙ্গত ২০২২ সালের ২৯ মার্চ ও ২ এপ্রিল একই ঘটনায় ওই গৃহবধূ আদালতে নজরুল ইসলাম কে বাদি করে পৃথক দুটি মামলা দায়ের করেন। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া গ্রহণ করা হবে।

 

 

চিরুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে বার্ষিক ফুটবল প্রতিযোগিতা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাট্রে শরণখোলা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চিরুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে বৃহস্পতিবার দিনব্যাপি চারদলীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় শরনখোলা বটতলা ফুটবল একাডেমিকে ট্রাইব্রেকারের মাধ্যমে ৪-৫ গোলে হারিয়ে চিরুলিয়া স্কুল এন্ড কলেজ দল চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিরুলিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. মিজানুর রহমান। অনুষ্ঠান সার্বিক ভােেব পরিচালনা করেন চিরুলিয়া স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মোস্তাহিদুর রহমান। ##

 

 

 

মহেশপুরে মুকুলে মুকুলে ভরে গেছে আম বাগান গুলো

শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

যে ঘ্রাণ মনকে বিমোহিত করার পাশাপাশি জানান দিচ্ছে মধুমাসের আগমনী বার্তা। মৌমাছির দল ঘুরে বেড়াচ্ছে গুনগুন শব্দে। ছোট পাখিরাও মুকুলে বসছে মনের আনন্দে। এমন দৃশ্যের দেখা মিলেছে ঝিনাইদহের মহেশপুরে গ্রাম শহর সর্বত্রই।

রঙিন ফুলের সমারোহে প্রকৃতি যেমন সেজেছে বর্ণিল সাজে। তেমনি সেজেছে মহেশপুরের বিভিন্ন আমবাগান ও ব্যক্তি উদ্যোগে বাড়ির আঙিনায় লাগানো আমগাছগুলোতে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, এ বছর মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে বাগানসহ ব্যক্তি উদ্যোগে বাড়ির আঙিনায় লাগানো আমগাছগুলোতে। এ বছর উপজেলায় ৪৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হচ্ছে। যা থেকে ৪ হাজার ৩৩ মেট্রিক টন ফলনের আশা করা যাচ্ছে।

বাগান মালিকরা জানান, গাছে মুকুল আসার আগে থেকেই তারা গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন। যাতে গাছে মুকুল বা গুটি বাঁধার সময় কোনো সমস্যার সৃষ্টি না হয়। মুকুলে রোগ বালাইয়ের আক্রমণ থেকে রক্ষা করতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরিচর্যা করা হচ্ছে। এ অঞ্চলে দেশি আমের পাশাপাশি আম্রপালি, ল্যাংড়া, ফজলি, লতা বম্বাই, হাড়ি ভাংঙ্গা জাতের আম অন্যতম।

মহেশপুর উপজেলার আজমপুর, মান্দারবাড়ীয়া, নাটিমা, সুন্দরপুর, পান্তাপাড়া, ভালাইপুর, দত্তনগর, কুশাডাঙ্গ্সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, আমগাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। মুকুলে ছেয়ে আছে গাছের প্রতিটি ডালপালা। চারদিকে ছড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত ঘ্রাণ। তবে বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে।

উপজেলার নাটিমা গ্রামের খেদের আলী জানান, চার বছর আগে তিনি আমের চাষ শুরু করেন। প্রথম পর্যায়ে সামান্য পরিমাণ জমিতে পরীক্ষামূলক আম চাষ শুরু করেন তিনি। প্রথম বছরেই লাভ করায় জমির পরিমাণ বাড়িয়ে শুরু করেন আম চাষ। বর্তমানে তার বাগানের আমগাছে মুকুল আসা শুরু হয়েছে। বেশির ভাগ গাছ মুকুলে ছেয়ে গেছে। কিছু গাছে মুকুল বের হচ্ছে। মুকুলের ম ম গন্ধে তার চোখে ভাসছে স্বপ্ন।

উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী জানান, মহেশপুরে আবহাওয়া ও মাটি আম চাষের জন্য উপযোগী। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আমের ফলন বিগত বছরের তুলনায় অনেক বেশি পাওয়ার আশা করা যাচ্ছে। আবহাওয়া ভালো থাকলে মুকুলগুলো নষ্ট হওয়ার আশঙ্কা নেই। আমের মুকুল আসার শুরু থেকে শেষ পর্যন্ত কী কী পরিচর্যা করতে হবে সে বিষয়ে কৃষি অফিস সব সময় পরামর্শ দিয়ে আসছেন।

 

 

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে দুই জেলের নিখোঁজ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে দুই জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের পরিবারে চলছে শোকের মাতম। কোস্টগার্ড নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।

নিখোঁজ জেলেরা হচ্ছে বরগুনার পাথরঘাটার পদ্মা গ্রামের আঃ রহিমের পুত্র মোঃ ইউসুফ (২০) ও মোঃ আমিনের পুত্র বায়েজিদ (২৫)।

নিখোঁজ জেলে ইউসুফের পিতা আঃ রহিম মোবাইল ফোনে শনিবার সকালে বলেন, দুই দিন পার হলেও সাগরে ট্রলার ডুবে নিখোঁজ তার পুত্র ইউসুফ ও ভাইয়ের ছেলে বায়েজিদের কোন হদিস পাওয়া যায়নি। ডুবে যাওয়া ট্রলারটি সাগর থেকে উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দিবাগত গভীর রাতে সুন্দরবনের কচিখালীর অদুরে বঙ্গোপসাগরের পক্ষিদিয়াচরের কাছে সাগরে নোঙর করে থাকা ট্রলার ডুবে ঐ দুই জেলে নিখোঁজ হয়।

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের কচিখালী কন্টিনজেন্ট এর পেটি অফিসার মোঃ আসাদুজ্জামান মোবাইল ফোনে শনিবার সকালে বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড সদস্যরা দুই দিন ধরে সাগরে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

 

সীমান্ত থেকে দেড় কোটি টাকার ২ কেজি ¯বর্ণের বার জব্দ করেছে বিজিবি

নিজস্ব সংবাদদাতা বেনাপোল

যশোরের শার্শা উপজেলার পাঁচভূলোট সীমান্ত থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিচ স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার  লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, আজ শনিবার( ৭ জানুয়ারি) দুপুরে শার্শা উপজেলার পাঁচ ভূলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমান স্বর্ণের বার পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের খবর পেয়ে ভূলোট সীমান্তবর্তী বটতলা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহ ভাজন মোটর সাইকেল আরহী দুই ব্যক্তিকে গতিরোধ করলে তারা দ্রুত দুটি কাগজের পোটলা ফেলে কৌশলে পালিয়ে যায়। ফেলে যাওয়া কাগজের পোটলার মধ্যে থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

পলাতক আসামিরা হলেন, শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে রিয়াজুল হক খোকা ও বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের নবীসদ্দীর ছেলে শাহাআলম। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে শার্শা থানায়।

 

 

খুলনায় স্বেচ্ছাসেবক দলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডা: জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় অবৈধ সরকারের আজ্ঞাবহ আদালত কর্তৃক সম্পদ ক্রোকের অবৈধ রায়ের প্রতিবাদে খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দল এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ৭ জানুয়ারি, ২০২৩, শনিবার, দুপুর- ১২টায় নগরীর পিকচার প্যালেস থেকে জাতীয়তাবাদী স্বে”ছাসেবক দল খুলনা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শাহীন ও জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনুর এর নেতৃত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডা: জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় অবৈধ সরকারের আজ্ঞাবহ আদালত কর্তৃক সম্পদ ক্রোকের অবৈধ রায়ের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর ও জেলা এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পিকচার প্যলেস মোড় থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। স্বে”ছাসেবক দল খুলনা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শাহীনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বে”ছাসেবক দলের সাধারণ সম্পাদক- আতাউর রহমান রুনু ও নগর সাংগঠনিক সম্পাদক- মুনতাসির আল মামুন। জেলা সাধারণ সম্পাদক তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন এই ভোট চোর অবৈধ সরকার দিশেহারা হয়ে, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের মহানায়ক, ভবিষ্যত বাংলাদেশের কর্ণধার, দেশনায়ক তারেক রহমানের প্রতি ঈর্ষান্বিত হয়ে এই অবৈধ রায় ঘোষণা করেছে। বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ওয়াহিদুজ্জামান হাওলাদার,ইউসুফ মোল্যা,নাসির উদ্দিন,হেলাল ফরাজি,সাইফুল ইসলাম মল্লিক,জাহিদুল ইসলাম বাচ্চু,ককামরুল ইসলাম, আজিজুল ইসলাম,এ্যাড এস্কেন্দার মির্জা, মোঃ ছাব্বির হোসেন রানা, মোঃ মনির খান,দেলোয়ার হোসেন, লাবু শ্বিাস,আলা উদ্দিন তালুকদার, শেখ বিল্লাল হোসেন,এমদাদ মোড়ল,মেহেদী হাসান মামুন, নাইম হাসিব,মিজান সরদার,  হুমায়ন কবীর রুবেল, এ্যাড, পারভেজ,লিটন মোল্লা,মোঃ মুজিবর রহমান, মোশাররফ শিকদার,এফ এম রফিকুল ইসলাম, সোহাগ মুন্সি, টিটু জুমাদ্দার, তুহিন, আকরাম, আলামিন, লিটন, মিলন, শাহআলম, গলাশ হাওলাদার, আসাদুল ইসলাম বিল্পব, মোঃ হুমায়ন কবীর, আলমগীর হোসেন, হারুন সর্দার, শুভ, আনোয়ার হোসেন, মোঃ এনামুল হক, মোঃ সিহাবুল ইসলাম, ফেরদাউস আহমেদ,  ফারুক মোল্লা, সেকেন্দার আলী, রাজু মল্লিক, আরমান হোসেন, জিয়া, আল আমিন,  মফিজুল ইসলাম, মোঃ ফরিদ হোসেন,  মোঃ নাসিম,  মোঃ লিটন হাওলাদার, আব্দুর রহিম প্রমুখ।

 

 

খুবির পরিকল্পনা বিভাগেরপরিচালকের মাতার ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক(চলতি দায়িত্ব)  মোঃ খায়রুল বাশারের মাতা মাজেদা খাতুন শনিবার সকাল আটটায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বকুয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৬বছর। বেশকিছুদিন যাবত তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ যোহর বিকেল ৩টায় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যলয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ খায়রুল বাশারের মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মোঃ হাসানুজ্জামানসহ পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারিরা শোক প্রকাশ করেছেন। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি ইঞ্জি. এস এম মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল অনুরূপ শোক প্রকাশ করেছেন।

 

 

মোবারকগঞ্জ চিনিকলের টারবাইনে যান্ত্রিক ত্রুটির ঘটনায় ৩ শ্রমিক বরখাস্ত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের টারবাইন যান্ত্রিক ত্রুটির কারণে ৩ শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে চিনিকল কর্তৃপক্ষ। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন মোচিকের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান। ইতমধ্যে বরখাস্তের নোটিশ মোচিকের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে।

মোচিকের প্রশাসন বিভাগের দায়িত্বে থাকা উপ-ব্যবস্থাপক (প্রশাসন) আশেকুজ্জামান (ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে) স্বাক্ষরিত সাময়িক বরখাস্ত পত্রে আকরব হুসাইন, মোঃ আরুক ও ফিরোজকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। দ্বায়িত্বে অবহেলার কারণে ওই ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত ২৩ ডিসেম্বর মিলটিতে আনুষ্ঠানিক ভাবে আখ মাড়াই শুরু হয়। শুরুর দুদিন পার হতে না হতেই ২৫ ডিসেম্বর ভোরে মিলের পাওয়ার টারবাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে বন্ধ হয়ে যায় কারখানার আখ মাড়ায়সহ  সকল কার্যক্রম। মিলটির যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ২৭ ডিসেম্বর সকাল ১১ টার পুনরায় আখ মাড়াই কার্যক্রম শুরু হয়। টারবাইনে যান্ত্রিক ত্রুটির পর থেকেই একাধিক তদন্ত কমিটি প্রকৃত কারণ উদঘাটনে কাজ শুরু করে।

এ ব্যাপারে মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান বলেন, টারবাইনে ত্রুটির সময় ওই ৩ জন শ্রমিক কর্মরত ছিলো। প্রাথমিক তদন্ত ও বিভাগীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদের দ্বায়িত্ব অবহেলার কারণে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তারপরও টারবাইন এর যান্ত্রিক ত্রুটির ব্যাপারে তদন্ত চলমান রয়েছে। আশা করছি দ্রুতই মুল কারণ উদঘাটণ করা সম্ভব হবে।

 

 

ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  ও তার স্ত্রী জোবায়দা রহমান’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সম্পদ জব্দের আদেশের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।

দলটির জেলা শাখার আয়োজনে শনিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচএসএস  সড়কের  কুটুম কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে  জেলা বিএনপির  সভাপতি  এ্যাড. এম এ  মজিদ, সাধারণ  সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা যুবদলের সাধারণ আশরাফুল ইসলাম পিন্টু, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, সরকার পতনের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকার ভয় পেয়ে তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করিয়েছে। এসময় বক্তারা, গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবী জানান।

 

ঝিনাইদহে ২ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-

উত্তরের হিমেল হাওয়া আর কনকনে এই শীতে কাহিল হয়ে পড়েছে ঝিনাইদহের মানুষ। ঝিনাইদহ শহরের শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের একটু উষ্ণতা দিতে পাশে দাঁড়ালেন অবদান রক্তদান কেন্দ্রের প্রধান পৃষ্ঠপোষক মেজর অবঃ মোঃ মাহফুজুর রহমান।

ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে ২’শ অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অবদান রক্তদান কেন্দ্রের পরিচালক তোফাজ্জেল হোসেন সোহাগের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অবদান রক্তদান কেন্দ্রের প্রধান পৃষ্ঠপোষক মেজর অবঃ মোঃ মাহফুজুর রহমান।

সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি একুশে টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠ’র জেলা প্রতিনিধি এম রায়হান, সহ-সভাপতি এসএটিভি ও দৈনিক বণিক বার্তা’র জেলা  প্রতিনিধি ফয়সাল আহমেদ, পদ্মা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান হাবিব, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দীন লাবলু, জাপা নেতা আজিজুর রহমান অটো, শ্রী অরবিন্দু বিশ্বাস, তৃতীয় লিংগের (হিজড়া) প্রতিনিধি বর্ষা মীর, অবদান রক্তদান কেন্দ্রের পরিচালনা পরিষদের মনিরুল ইসলাম, ইউনুস খান, মেহেদী হাসান লিংকন, আলামিন খান সোহেল, আক্তারুজ্জামানসহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।

 

 

 

দাকোপে অব্যাহত ভাঙন : নদী গর্ভে বিলীনের পথে কালাবগী জামে মসজিদ

মোঃ শামীম হোসেন- বাজুয়া

সুতারখালী নদী ভাঙনের ঝূঁকিতে পড়েছে খুলনার দাকোপ উপজেলার কালাবগী বাজার জামে মসজিদ।  যে কোন মুহূর্তে মসজিদটি নদী গর্ভে হারিয়ে যেতে পারে। এ অবস্থায় বিপাকে পড়েছেন স্থানীয় মুসল্লীরা। তারা বলেছেন নদী ভাঙনের কারণে বাজারে আরেকটি নতুন মসজিদ নির্মাণ কাজ শুরু হলেও অর্থ সংকটে সেটি শেষ করা যাচ্ছেনা। শনিবার (০৭ জানুয়ারি) সুতারখালী ঘুরে এ তথ্য জানা গেছে। স্থানীয় বাসিন্দা ও মুসল্লীরা জানান, কালাবগী বাজার জামে মসজিদের দক্ষিণ দিকের বড় একটা  অংশ  সুতারখাখী নদীর ভাঙ্গণে বিলীন হয়ে গেছে। বাকী অংশও ঝুঁকিতে রয়েছে। এমন অবস্থায় বর্তমানে ওয়াপদা রাস্তার অভ্যন্তরে জায়গা নিয়ে নতুন মসজিদের নির্মাণের কাজ চলছে। কিন্তু টাকার অভাবে তারা নির্মাণ কাজ সমাপ্ত করতে হিমশিম খাচ্ছেন। বাকী কাজ সমাপ্ত ও নামাজের উপযোগী করে তুলতে আরো অন্ততঃ কয়েক লাখ টাকর প্রয়োজন। মসজিদ কমিটির সভাপতি আব্দুল মান্নান গাজীসহ অন্যরা জানান, গত  এক বছরের মধ্যে মসজিদের নির্মাণ কজ শেষ না হতেই ভাঙগনের কবলে পড়ে সব নিশ্চিহ্ন  হয়ে গেছে। এলাকাবাসী নিম্ন আয়ের লোকজন। সে কারণে তাদেরও চাপ দেয়া যাচ্ছেনা। তারা জানান, নিজস্ব নগদ টাকা ও  সামান্য সরকারি অনুদান নিয়ে মসজিদ নির্মাণের কাজে হাত দিই। বর্তমানে মসজিদের নির্মাণ কাজ টাকার অভাবে বন্দ হবার উপক্রম। এমন মুসল্লিদের নামাজ আদায়ে সমস্যা সৃষ্টি হচ্ছে।  মসজিদটি সুন্দরবন লাগোয়া সুতারখালী নদীর পশ্চিম পাড় কালাবগী ৯নং ওয়ার্ডের কালাবগী বাজারে অবস্থিত। ভুক্তভোগীরা জানান, মসজিদের বাকী কাজ শেষ করতে না পাললে খোলা জায়গায়  নামাজ পড়তে কষ্ট হচ্ছে। ইউনিয়ের সর্ব দক্ষিনে  নদীবেষ্টিত হয়ায় নানা প্রতিকূল মধ্যে ভাংগন তাদের পিঁছু ছাড়ছে না। স্থাপনা বাড়ি ঘর ও জমিজমা ভাঙন কবলে বিলীন হয়ে যাচ্ছে।

 

গভীর রাতে ছিন্নমূল মানুষের কাছে কম্বল নিয়ে হাজির হলেন ইউএনও দীপংকর দাশ

মোংলা (বাহেরহাট) প্রতিনিধি

গভীর রাতে মোংলার ছিন্নমূল মানুষের কাছে কম্বল নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। তিনি শনিবার দিবাগত গভীর রাতে পৌর শহরের বিভিন্ন সড়কের পাশে আশ্রয় নিয়ে থাকা সহায়-সম্বলহীন মানুষের গায়ে জড়িয়ে দেন শীতের নতুন কম্বল। এছাড়া পেটের তাগিদে শীত উপেক্ষা করে রাস্তায় ভ্যান চালানো দরিদ্র চালকদের হাতে তুলে দেন একটি করে কম্বল। পশুর নদীর পাড়ের বিভিন্ন দোকানী ও বসতিদেরকেও দেয়া হয়েছে শীত নিবারণের উপকরণ কম্বল। গভীর রাতে শীতে কাতরাতে থাকা ভিক্ষুকের ঝুপড়ি ঘরে ঢুকে তাদের গায়েও জড়িয়ে দেয়া হয় শীতের গরম কাপড়। গত গভীর রাতে সমাজের একেবারেই অবহেলিত ও নিতান্তই দরিদ্র এমন শতাধিক পরিবারের হাতে তুলে ও গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক আবু হোসাইন সুমন, নুর আলম শেখ ও হাফিজুর রহমান।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, গত কয়েকদিনের শৈত্য প্রবাহে এখানেও শীতের তীব্রতা বেড়েছে। তাই রাতে নিতান্তই প্রয়োজন এমন মানুষগুলোর বাড়ীঘরে, দোকানে ও পথেঘাটে গিয়ে গিয়ে তাদের গায়ে একটি করে কম্বল জড়িয়ে দেয়ার সামান্য কাজটুকু করেছি মাত্র। এখানে আমার কৃতিত্বের কিছুই নেই, অর্পিত দায়িত্বের জায়গা থেকেই দায়িত্ব পালন ছাড়াই কিছু নয়। আর এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, এভাবে গোপনে দিলে সমাজের প্রকৃত অবহেলিতরাই উপকৃত হবেন।

 

দাকোপে ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে অপসাংবাদিকের দৌরাত্ম

দাকোপ (খুলনা) প্রতিনিধি

খুলনার দাকোপে অপসাংবাদিকের দৌরাত্ব ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন সকাল থেকে মধ্য রাত অবদি সাংবাদিকতার পরিচয় দিয়ে মটর বাইক চেপে দাপিয়ে বেড়াচ্ছে উপজেলার বিভিন্ন প্রান্তে। কারো বিরুদ্ধে কোন অভিযোগ পেলেই হানা দেয় তার দপ্তর বা প্রতিষ্ঠানে। এমনকি বাড়িতে গিয়েও হাজির হয় ওই চক্র। এসব নামধারী সাংবাদিকদের খপ্পরে পড়ে বিভিন্ন এলাকার ভূক্তভোগী জনসাধারণ প্রতারণার শিকার হচ্ছেন। আর এতে প্রকৃত সাংবাদিকদের সম্মান চরম ভাবে ক্ষুণ হচ্ছে। কয়েক মাস আগে প্রেস ক্লাবের এক সাধারণ সভায় এমন উদ্বেক প্রকাশ করেছেন সকল সাংবাদিকরা।

এলাকাবাসি ও ভূক্তভোগী সূত্রে জানা গেছে, আন্ডার গ্রাউন্ড পত্রিকা ম্যাগাজিন ও অনুমোদনহীন অনলাইন পত্রিকার পরিচয় পত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন ঐ চক্র। কেউ কেউ আবার নিজেই অনলাইন পত্রিকা খুলেছেন। এসব ভুঁই ফোড় অপ সাংবাদিকদের কাতারে রয়েছে বেশ কয়েকজন নেশাখোর, মাদক ব্যবসায়ী, দালাল ও অসামাজিক কার্যকলাপে যুক্তরা। এসব ব্যক্তিরা কাক ডাকা ভোরে বেরিয়ে মধ্য রাত অবদি দাপিয়ে বেড়ান মফস্বলের তৃর্ণমুল পর্যন্ত। এদের প্রত্যেকেই নিজেদের মুল পেশা আড়াল করতে নাম লিখেছেন মফস্বল সাংবাদিকতায়। ঐ চক্র সাংবাদিকতার পরিচয় দিয়ে নম্বরহীন মটর সাইকেলের নেমপ্লেটে প্রেস বা সাংবাদিক লিখে বিভিন্ন স্থানে চাঁদাবাজি জোরদার রেখেছেন। অল্প সময়ে বিনা পরিশ্রমে অধিক অর্থ উপাজনে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছেন দেদারচ্ছে। এলাকার অসহায় গরীব মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা ও মাসোয়ারা আদায় করা হচ্ছে ঐ চক্রের মূল লক্ষ। এমনকি আমন ধান রোপন ও কাটা এবং রবি মৌসুমে ভাড়াটিয়া লাঠিয়াল হিসাবে দল বেঁধে নেমে পড়ে জমি দখল প্রতিযোগিতায়। এতে উপজেলার বিভিন্ন প্রত্যান্ত অঞ্চল থেকে আসা মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এবিষয়ে দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির জানান, দীর্ঘদিন যাবৎ ভুঁই ফোড় অপসাংবাদিকদের দৌরাত্ব ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন এলাকায় কথিত সাংবাদিক তথা সংগঠনসহ বিভিন্ন নামে মোবাইলে ভিডিও ধারণ অথবা নিজেদের ফেইজবুক আইডিতে সংবাদ পরিবেশনের ভয় দেখিয়ে নানাভাবে অপসাংবাদিকতা শুরু করেছে। তাদের এ ধরনের অপতৎপরতার কারণে মূল ধারার সাংবাদিকরা প্রশ্নবিদ্ধ হচ্ছে। উন্নয়নে অবদান রাখা এবং সকল অনিয়ম দূর্নীতি তুলে ধরতে মূল ধারার সংগঠন হিসাবে প্রেসক্লাব আরো বেশি স্বোচ্ছার ও দায়িত্বশীল ভূমিকা পালন করে। তিনি এ ধরনের অপসাংবাদিকতা প্রতিহত করতে প্রশাসন এবং সচেতন নাগরিক সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখতে আহবান জানান। তিনি আরো জানান এবিয়য়ে কয়েক মাস আগে প্রেস ক্লাবের এক সাধারণ সভায় সকল সাংবাদিকরা উদ্বেক প্রকাশ করে। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে থানা পুলিশ পরিদর্শক (ওসি) উজ্জল কুমার দত্তের সাথে সৌজন্য সাক্ষাতেও বিষয়টি অবগত করেন সাংবাদিক বৃন্দ।

এব্যাপারে থানা পুলিশ পরিদর্শক (ওসি) উজ্জল কুমার দত্ত বলেন, যারা ভুয়া সংবাদ পরিবেশন করে মানুষকে হয়রানি করবে এবং অপসাংবাদিকতার আশ্রয় নিয়ে চাাঁদাবাজি করবে তথ্য প্রমান পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

সচেতন সমাজ কল্যাণ সংস্থার সদস্য রবি’র পিতার সুস্থতা কামনা

খবর বিজ্ঞপ্তি

ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের সচেতন সমাজ কল্যাণ সংস্থার কার্যনির্বাহী সিনিয়র সদস্য মোঃ রবিউল ইসলাম রবি’র পিতা মোঃ রফিক মোড়ল (৫৫) ব্রেনজনিত কারণে ষ্ট্রেক করে বর্তমানে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আশু-সুস্থতা ও দ্রুত রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন সচেতন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ তসলিম হুসাইন তাজ, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম খান, সহ সভাপতি আব্দুল কুদ্দুস মুন্না, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন জীবন, যুগ্ম-সম্পাদক মোঃ মিনারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোড়ল, সংগঠনের নেতা মতিয়ার রহমান খান, বদরুজ্জামান বদরুল, এস শাহীন আলম, ইকবল শেখ, মিকাউর রহমান আকাশ, আজমির হোসেন দোলন, শফিকুল শেখ, রিয়াজুল মোড়ল, জি এম পলাশ, হাসানুর রহমান, ইয়াসিন সরদার, কুদ্দুস মোড়ল, শফিকুল সরদার, ফারুক হোসেন, মহিবুর রহমান, সাজু রহমান, রেজওয়ান হোসেন, অহিদুজ্জামান, আমিনুর রহমান, জাহিদুল গাজী, ইনদাদুল হক মিলন, সোহরাব হোসেন, আল মামুন শেখ, আবু দাউদ, মুকুল সরদার, জাহাঙ্গীর হোসেন, হাদীচুর রহমান, সবুজ খান, মফিজুর রহমান বাপ্পি, রাকিব গাজী, রনি প্রমূখ।

 

 

 

 

মহম্মদপুরে শীতে অসহায়ের মাঝে কম্বল বিতরণ

 মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

সারাদেশে হঠাৎ করেই ঘন কুয়াশা আর কনকনে শীত জেঁকে বসেছে সারা দেশে। মাগুরা জেলার অবস্থা একই রকম। রোদের দেখা মেলে না দিনের কোন সময়। হতদরিদ্র অনেকে মোটা কাপড়ের অভাবে কাজে যেতে পারে না। আবার অনেকে বিকাল হলেই বাড়ি থেকে আর বাইরে বের হচ্ছে না।

 

এই কনকনে শীতের মধ্যে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল বিভিন্ন রাস্তার ছিন্নমুল অসহায়, প্রতিবন্ধী ও উপজেলার বিভিন্ন এতিমখানায় এতিন শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় তার সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, যুগান্তরের সাংবাদিক মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।

 

গভীর রাতে গ্রামে গ্রামে গিয়ে অসহায় এসব মানুষকে নিজের হাতে কম্বল দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন তিনি আলোচনায়। উপজেলা প্রশাসনের তথ্যানুসারে, এ বছর মহম্মদপুর উপজেলায় সরকারি কম্বল আসে চার হাজারের মতো।

 

গভীরাতে কম্বল পেয়ে শারীরিক প্রতিবন্ধী মহুবার মোল্যা (৫৫) বলেন, আগের বারের চেয়ে, এবার ঠাণ্ডা খুব বেশি পড়ছে। রাতে হইলে কনকনে ঠাণ্ডা পড়ে। ঠাণ্ডার কাপড় নাই  বলে আগুন পুয়াই। কাপড় কিনার টাহাও নাই। প্রতিবন্ধী ভাতার টাহা দিয়ে খুব কষ্টে দিন যায়। এত দিন এই শীতে অনেক কষ্ট করি আছি। আমাগের টিএনও একটা কম্বল দিয়ে গেছে। এই কম্বল আমার খুব দরকার ছিল। আল্লাহ টিএনওকে অনেক দিন বাচায় রাখুক।

 

কম্বল পেয়ে রায়পাশা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী নুরু মিয়া (৬০)  মুখে স্বস্তির হাসি দেখা গেল। তিনি বলেন, নদী ভাঙন এলাকায় আমাগের বাড়ি। এই জাড়ে  একখান কম্বলের জন্য অনেকের কাছে গেছি। কেউ দেই নাই। আমাগের টিএনও আসে দিয়ে গেছে।

 

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। তিনি সমাজের বিত্তবানরা যারা আছেন তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন- একটু এগিয়ে এসে অসহায়-গরিব মানুষেরা শীতের হাতে একটি শীতবস্ত্র তুলে দিই। তাহলে এসব মানুষ শীত থেকে রক্ষা পাবে।

 

 

 

‘তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রতিষ্ঠা হলে বিএনপি নির্বাচনে অংশ নেবে’

 নড়াইল প্রতিনিধি

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যদি পরিবেশ তৈরি করতে পারি, অর্থাৎ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রতিষ্ঠা হয়, তাহলে নিশ্চয়ই বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে অংশগ্রহণ করার আগে বিএনপির দলীয় নির্বাচনী ইস্তেহার ঘোষণা করা হবে।

 

শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিএনপি উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ রূপরেখার বিশ্লেষণমূলক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নড়াইল বিএনপির আয়োজনে শহরের মহিষখোলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মণ্ডল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আলেক, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম টিংকু, লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জি,এম, নজরুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরদার আনোয়ার হোসেন, সদস্য সচিব স ম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির আহ্বায়ক শেখ সেলিম, সদস্য সচিব মনা মিয়া, জেলা কৃষকদলের আহ্বায়ক নবীর হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত কবীর রুবেল, সহ-সাধারণ সম্পাদক আহাদুজ্জান বাটু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান, সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল হাসান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস প্রমুখ।

 

এছাড়া জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তব্যকালে জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী আগামী দিনের আন্দোলন সংগ্রামের কথা বিবেচনা করে নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো. টিপু সুলতানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য দাবি তোলেন। জবাবে প্রধান অতিথি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত দ্রুত সময়ের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের ব্যাপারে উপস্থিত সব নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

 

 

মেহেরপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে রিতা খাতুন (৩০) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জাকারুলের মল্লিকের বিরুদ্ধে।

 

মাথায় আঘাত পাওয়ার পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে রিতা খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় তার স্বামীকে আসামি করে হত্যা মামলা করেছেন রিতার ভাই। মামলায় জাকারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

স্থানীয়রা জানায়, গত রোববার রাতে পারিবারিক কলহের জের ধরে জাকারুল মল্লিক হাসুয়া ধার দেওয়ার কাঠ দিয়ে তার স্ত্রী রিতা খাতুনের মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে রিতার মৃত্যু হয়।

 

রিতার মা আফরোজা খাতুন জানান, ‘রিতার ছোট ছোট দুটি ছেলেমেয়ে আছে। দু’জনই আনন্দবাস গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখা পড়া করে। মেয়ে জাকিয়া খাতুন এবার পঞ্চম শ্রেণিতে ও ছেলে নয়ন মল্লিক তৃতীয় শ্রেণিতে উন্নীত হয়েছে। আমার নাতি-নাতনিদের মাকে মেরে ফেলা হলো। সংসার করতে গেলে নানান ঝামেলা থাকে তাই বলে আমার মেয়েটাকে এভাবে মেরে ফেলবে ভাবতে পারিনি। আমি জাকারুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

 

রিতার ভাই রাজু আহাম্মেদ বলেন, ‘আমার ভগ্নিপতি প্রায় সময় বোনটাকে মারধর করতো। দুটি ছেলেমেয়ে আছে, বুঝিয়ে রেখে আসতাম। আজ একেবারে মেরেই ফেললো। আমি এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বোনের ছেলেমেয়ে দুটি নিয়ে এখন মহাচিন্তায় পড়ে গেলাম।’

 

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, রিতার ভাই রাজু আহাম্মেদ বাদী হয়ে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জাকারুল মল্লিকের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামি জাকারুলকে গ্রেপ্তার করা হয়েছে।

 

নড়াইলে ১৪ দিনব্যাপী সুলতান মেলা শুরু

নড়াইল প্রতিনিধি

নড়াইলে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে শুরু হলো ১৪ দিনব্যাপী ‘সুলতান মেলা’। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার বিকেলে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুর রশিদ।

পরে সুলতান মঞ্চে জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম হিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ডু প্রমুখ। অনুষ্ঠান শুরুর পূর্বে এস এম সুলতান কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সুলতান মঞ্চে এসে শেষ হয়।

 

মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে ৭ দেশের শিল্পীদের অংশগ্রহণে আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, গ্রামীণ খেলাধুলা- লাঠিখেলা, কাবাডি, কুস্তি, ভলিবল, আর্চারি, ষাড়ের লড়াই এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্পীর জীবন দর্শন, শিল্পীস্বত্তা ও কর্মময় জীবনের ওপর সেমিনার।

 

মেলার সমাপনী অনুষ্ঠান ২০ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সুলতান স্বর্ণ পদক’ প্রদান করবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সস্টিটিউটের যৌথ সিদ্ধান্তে একজন গুণি চিত্রশিল্পীকে ‘সুলতান স্বর্ণ পদক’ দেওয়া হবে। শিল্পী নির্বাচন কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এদিকে মেলাকে কেন্দ্র করে ইতমধ্যে লোক ঐতিহ্য দোলনা, খেলনা ট্রেন-নৌকা, কারু শিল্প, মৃৎশিল্প, দারুশিল্প, কাপড়, চুড়ি-ফিতা, বিভিন্ন প্রকার পিঠা-পুলিসহ দেশীয় খাবারের পসরা সাজিয়ে শতাধিক স্টল মেলা প্রঙ্গণে বসেছে। এবার স্থানীয় ৫০টি সাংস্কৃতিক সংগঠন নৃত্য, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ও নাটকের পাশাপাশি কুষ্টিয়ার লালন একাডেমিসহ ঢাকা ও খুলনার শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

 

প্রসঙ্গত, বরেণ্য শিল্পী এস এম সুলতান নড়াইল শহরের মাছিমদিয়ায় ১৯২৪ সালের ১০ আগষ্ট জন্মগ্রহন করেন এবং ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন।

 

টানা শৈত্যপ্রবাহ, বোরো চাষ নিয়ে বিপাকে কৃষক

 কালিয়া(নড়াইল)প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় টানা চার দিনের শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি চলতি মৌসুমের বোরো আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। তীব্র শীতে কৃষকরা মাঠে কাজ করতে না পারায় জমি প্রস্তুতসহ ধানের চারা রোপনেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়া বীজতলা রক্ষায়ও কৃষকদের হিমশিম খেতে হচ্ছে। আবহাওয়া পরিবর্তন না হলে বোরো চাষ নিয়ে বিপদের আশঙ্কা জানিয়েছেন কৃষকরা।

 

উপজেলার কৃষি অফিস জানায়, উপজেলায় মোট আবাদ যোগ্য জমির পরিমাণ রয়েছে ২৬ হাজার ৪৩৫ হেক্টর। এর মধ্যে চলতি বছর ১৬ হাজার ৫২০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার বোরো চাষে অংশ নিয়েছেন ৬ হাজার ৬০০ কৃষক। তার মধ্যে ৩ হাজার কৃষক হাইব্রিড ধান ও ৩ হাজার ৬০০ জন কৃষক উপষী জাতের ধান চাষ করছেন।

 

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে ও খোঁজ নিয়ে জানা গেছে ,গত চারদিনের ঘন কুয়াশা ও তীব্র শৈত্যপ্রবাহের কারণে কৃষকরা মাঠে কাজ করতে পারছেন না। রোপনের জন্য তৈরি থাকা জমিতে চারাও রোপন করা যাচ্ছে না। তীব্র শীতে কাজে নামতে না পারায় কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে। সব মিলিয়ে কৃষকরা পড়েছেন বিপাকে।

 

উপজেলার মুলখানা গ্রামের কৃষক বিলায়েত সরদার, কলাবাড়িয়া গ্রামের কামাল হোসেন তালুকদার ও বাঐসোনা গ্রামের রাশেদ কামাল জানান, গত চারদিনের শৈতপ্রবাহের কারনে তারা মাঠে নামতে পারছেন না। ধানের চারা রোপনের জন্য জমি প্রস্তুত থাকলেও অসুস্থ হয়ে পড়ার ভয়ে কৃষি শ্রমিকরা বোরো জমিতে নামতে চাইছেন না। এ কারণে কৃষি শ্রমিকের সংকট দেখা দিয়েছে। আবহাওয়ার পরিবর্তন না হলে এবারের বোরো চাষ নিয়ে বিপদে পড়ার আশঙ্কা রয়েছে বলেও তারা জানিয়েছেন। 

 

উপজেলা কৃষি বিভাগ জানায়,  বীজতলা রক্ষায় কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। একই সাথে শৈতপ্রবাহের মধ্যে বীজতলার রক্ষণাবেক্ষণের জন্য লিফলেট বিতরণ করা হয়েছে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সুবির কুমার বিশ্বাস বলেছেন, প্রচণ্ড শৈত্যপ্রবাহের কারণে জীবনযাত্রা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। জমি চাষকাজে কৃষকরা সমস্যায় পড়লেও এখন পর্যন্ত বীজতলার ক্ষতি হয়নি। তবে দ্রুত আবহাওয়ার পরিবর্তন না হলে বোরো চাষ কিছুটা বিঘ্নিত হতে পারে বলে তিনি মনে করেন।

 

বৃহত্তর কুষ্টিয়ায় পেঁয়াজ উৎপাদনে ৪ কোটি টাকার প্রণোদনা জলে

কুষ্টিয়া প্রতিনিধি

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখা, ঘাটতি মেটানো ও গ্রীষ্ফ্মকালীন পেঁয়াজ আবাদ মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কয়েক বছর ধরে প্রণোদনা দিচ্ছে সরকার। তবে রাজনৈতিক হস্তক্ষেপে তালিকা তৈরি হওয়ায় নয়ছয়, প্রকৃত কৃষকদের প্রণোদনা না দেওয়া, মাঠ পর্যায়ে তদারকির অভাবসহ নানা অনিয়মে প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে। সরকার কোটি কোটি টাকার প্রণোদনা দিলেও এ থেকে টার্গেটের সিকিভাগ পেঁয়াজও উৎপাদিত হয়নি। ফলে জনগণের করের টাকায় দেওয়া প্রণোদনার সুফল পাচ্ছে না সাধারণ ভোক্তারা। অনেকে দামি পেঁয়াজ বীজ বিক্রি করে দিচ্ছে কালোবাজারে।

 

বৃহত্তর কুষ্টিয়ার তিন জেলায় ৫৩০০ বিঘা জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়। এ জন্য পাঁচ হাজার ৩০০ কৃষককে প্রায় ৪ কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে। প্রতিজন প্রায় ৮ হাজার টাকার প্রণোদনা পেয়েছে গ্রীষ্ফ্মকালীন পেঁয়াজ আবাদ করতে। কৃষি বিভাগের টার্গেট ছিল, এতে প্রায় ৮ হাজার টন পেঁয়াজ উৎপাদিত হবে। তবে সমকালের অনুসন্ধানে দেখা গেছে, বাস্তবে বলার মতো কোনো উৎপাদনই হয়নি।

 

প্রণোদনার সুফল কতটা মিলেছে, তা জানতে কয়েক সপ্তাহ ধরে মাঠ পর্যায়ে কৃষক, ইউপি চেয়ারম্যান, ক্ষমতাসীন দলের নেতা, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাসহ সংশ্নিষ্টদের সঙ্গে কথা বলেছে সমকাল। এতে দেখা গেছে, কাগজ-কলমে পেঁয়াজ চাষ ও উৎপাদনের নানা রেকর্ড দেখানো হলেও বাস্তবে তার ছিটেফোঁটাও নেই।

 

প্রথম দফায় কুষ্টিয়া জেলার ৬টি উপজেলায় ১ হাজার ২০০ জনকে প্রণোদনা দেওয়া হয় গত বছরের আগস্টে। দ্বিতীয় দফায় প্রণোদনা দেওয়া হয় অক্টোবরে। প্রথম দফার প্রণোদনার পেঁয়াজ উত্তোলনের জন্য নির্ধারণ করা হয় ডিসেম্বরকে। অক্টোবরে দেওয়া প্রণোদনার পেঁয়াজ উত্তোলনের কথা জানুয়ারির প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহে।

 

কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, দুই দফায় জেলায় ৬টি উপজেলার ৬৩টি ইউনিয়ন ও পৌর এলাকার ২ হাজার ৪০০ জনকে প্রণোদনা দেওয়া হয়। এর মধ্যে প্রতিজনকে নগদ অর্থ ২ হাজার ৮০০ টাকা, এক কেজি উন্নত জাতের পেঁয়াজ বীজ, সুতালি, পলিথিন, বালাইনাশকসহ অন্যান্য উপকরণ। এর মধ্যে নগদ টাকা ছিল ৬৭ লাখ ২০ হাজার। আর প্রতি কেজি পেঁয়াজ বীজ ২ হাজার ৭৮০ টাকা হিসেবে সরকারের খরচ হয় ৬৬ লাখ ৭২ হাজার টাকা। অন্যান্য খরচ মিলিয়ে প্রতিজনকে আরও দেওয়া হয় ২ হাজার টাকা। এতে আরও ব্যয় হয় ৪৮ লাখ টাকা। সব মিলিয়ে কুষ্টিয়া জেলায় ব্যয় হয় ১ কোটি ৮১ লাখ ৯২ হাজার টাকা।

 

একই সময় মেহেরপুর জেলায় ৫০০ ও চুয়াডাঙ্গা জেলায় দুই দফায় ২ হাজার ৪০০ কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। এ দুই জেলাতেও সরকারের খরচ হয়েছে ২ কোটি টাকার বেশি। তবে তিন জেলা মিলিয়ে ৩ টন পেঁয়াজও উৎপাদন করতে পারেনি কৃষি বিভাগ।

 

প্রণোদনা পাওয়া কৃষকদের সংখ্যা কুমারখালী ও কুষ্টিয়া সদরে বেশি। এর মধ্যে তালিকায় কুষ্টিয়া সদরের জিয়ারখী ইউনিয়নের বেলাঘরিয়া গ্রামের সদ্য অবসরে যাওয়া কৃষি সচিব সায়েদুল ইসলামের ভাই ও আত্মীয়স্বজন রয়েছেন। তারা পেঁয়াজ আবাদ না করলেও প্রণোদনা নিয়েছেন।

 

কথা বলে জানা গেছে, কৃষক বাছাইয়ের জন্য প্রতিটি ইউনিয়নে কমিটি আছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমিটির সভাপতি ও উপসহকারী কৃষি অফিসার কমিটির সদস্য সচিব। তবে প্রতিটি এলাকায় তালিকা করার সময় ক্ষমতাসীন দলের ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অলিখিত কোটা পান। তাঁরা তাঁদের আত্মীয়স্বজন ও সমর্থকদের নাম দেন। চেয়ারম্যানের একক ক্ষমতা থাকায় কৃষক বাছাইয়ে কৃষি কর্মকর্তাদের তেমন মতামত নেওয়া হয় না। ইচ্ছামতো তালিকা করে পাঠানো হয় উপজেলা কৃষি অফিসে। সেই তালিকায়ও কৃষকের নামসহ মোবাইল ফোন নম্বরে নানা অসংগতি পাওয়া গেছে।

 

কুষ্টিয়া সদরের দুটি ও কুমারখালী উপজেলার তিনটি ইউনিয়নের প্রণোদনা পাওয়া ২০ জন কৃষকের সঙ্গে কথা বলে গ্রীষ্ফ্মকালীন পেঁয়াজ চাষের নানা অনিয়মের চিত্র পাওয়া গেছে। ৫ জন কৃষকের মোবাইল ফোনে রিং দিলেও তা বন্ধ পাওয়া গেছে।

 

প্রণোদনা পাওয়া বটতৈল ইউনিয়নের দক্ষিণ বটতৈল গ্রামের বদর উদ্দিনের ছেলে শাজাহান আলী বলেন, ‘সরকার থেকে কয়েক মাস আগে পেঁয়াজের বীজ ও নগদ টাকা পেয়েছিলাম। তবে আবাদ করতে পারিনি নানা কারণে। টাকা খরচ হয়ে গেছে।’

 

একই ইউনিয়নের কবুরহাট গ্রামের কৃষক হিরো শেখ, রাইজুল ইসলাম ও আজিজুল হকও একই কথা বলেন। তাঁরা জানান, প্রণোদনার জন্য নেতারা তাঁদের নাম দিয়েছেন।

 

বালিয়াপাড়া গ্রামের আবুল বেপারীর ছেলে আব্দুর রশিদ বলেন, ‘যত্ন করেও চারা হয়নি। সব নষ্ট এবং লোকসান হয়েছে। তিনি বলেন, তাঁর এলাকার প্রণোদনা পাওয়া কেউই পেঁয়াজ জন্মাতে পারেনি। সব নষ্ট হয়ে গেছে। একই গ্রামের হামিদুল ইসলাম বলেন, কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী তাঁর নাম দিয়েছিলেন তালিকায়। দলীয় বিবেচনাতেই সবাই প্রণোদনা পেয়েছেন। বিষয়টি স্বীকার করে সেকেন্দার আলী বলেন, কৃষি প্রণোদনা এলে দলের লোকজন কৃষকদের নাম পাঠায়। এভাবে অনেকে প্রণোদনা পান।

 

জিয়ারখী ইউনিয়নের বরিয়া গ্রামের অন্তত ২৫ জন কৃষক পেয়েছেন প্রণোদনা। কেউ এখনও আবাদ শুরু করতে পারেননি। অনেকে আবাদ না করে বীজ ফেলে রেখেছেন ঘরে। টাকা খরচ করেছেন অন্য কাজে।

 

আলামপুর ইউনিয়নের আলামপুর গ্রামের আহমেদ আলীর ছেলে কোরবান আলী বলেন,’ এক বিঘার জন্য টাকা ও বীজ পেয়েছিলাম। তবে আবাদ করেছি ৪ কাঠা জমিতে। পেঁয়াজ ভালো হয়নি। ৬ থেকে ৭ মণ হতে পারে।’ এ ইউনিয়নে ১০ জন কৃষক প্রণোদনা পেয়েছে।

 

কুমারখালী উপজেলার যদুবয়রা, চাপড়া ও পান্টি ইউনিয়নে সবচেয়ে বেশি পেঁয়াজ আবাদ হয়। এ তিন ইউনিয়নে প্রণোদনা পেয়েছেন ২ শতাধিক কৃষক। এর মধ্যে যদুবয়রা ইউনিয়নের তালিকা প্রস্তুত করেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতারা। একইভাবে অন্য দুই ইউনিয়নে তালিকা করেন চেয়ারম্যান ও নেতারা।

 

যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামের নাজিম উদ্দিন পেঁয়াজের ব্যবসা করেন। সচ্ছল কৃষক হিসেবে এলাকায় পরিচিত। তিনিও প্রণোদনা পেয়েছেন। তিনি এক বিঘা জমিতে পেঁয়াজ আবাদের বীজ ও টাকা পেলেও আবাদ করেছেন ৩ কাঠা জমিতে।

 

মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটমুড়া ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের প্রণোদনা পাওয়া তিনজন কৃষক জানান, যে সময় প্রণোদনা দেওয়া হয় তখন বৃষ্টি ছিল। গ্রীষ্ফ্মকালীন পেঁয়াজের বীজতলা ও চারা উৎপাদন করা বড় চ্যালেঞ্জ। প্রণোদনা পাওয়া ৮০ শতাংশ কৃষকই চারা উৎপাদনে ব্যার্থ হয়েছেন। এ কারণে আবাদে যেতে পারেননি তাঁরা। গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল আহম্মেদ জানান, কৃষকদের তালিকা তাঁরা প্রস্তুত করেন। কৃষকরা পেঁয়াজ আবাদ করেছেন কিনা- তিনি বলতে পারবেন না।

 

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কৃষি কর্মকর্তা বলেন, কৃষকদের তালিকা তৈরি করেন চেয়ারম্যান ও নেতারা। তাঁরা কৃষি কর্মকর্তাদের কোনো কথা শোনেন না। এসব কারণে তালিকায় গলদ থেকে যায় এবং প্রকৃত কৃষকরা বাদ পড়েন। এভাবে গ্রীষ্ফ্মকালীন পেঁয়াজ আবাদ ভেস্তে যাচ্ছে। সরকারের কোটি কোটি টাকার প্রণোদনা যাচ্ছে পানিতে।

 

তবে কৃষি কর্মকর্তাদের গাফিলতির কারণেও গ্রীষ্ফ্মকালীন পেঁয়াজ আবাদ এবার মাঠ পর্যায়ে খুব একটা গড়ায়নি বলে মনে করেন কেউ কেউ।

 

চুয়াডাঙ্গা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, ‘চুয়াডাঙ্গা সদরে ফলন ভালো হয়েছে। হেক্টরপ্রতি ১১ থেকে ১২ মণ ফলন হয়েছে বলে দাবি করেন তিনি। তবে তাঁর বক্তব্যের প্রতিফলন কোনো ইউনিয়নের মাঠে নেই। কুষ্টিয়া খামারবাড়ির উপপরিচালক ড. হায়াত মাহমুদ বলেন, ‘কয়েকটি এলাকায় পেঁয়াজ ভালো হয়েছে বলে খবর জানি। তবে কোনো অসংগতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

কনকনে ঠান্ডায় বিপর্যস্ত চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

উত্তরের হিমেল হাওয়া ও কনকনে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। টানা দুদিন এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতে কষ্টে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে এসব মানুষকে।

 

 

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এছাড়া শুক্রবারও এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আরও এক-দুদিন এ তাপমাত্রা ও তীব্র শীত অব্যাহত থাকতে পারে।

 

পৌষের শেষদিকে কনকনে শীত আর ঠান্ডা বাতাসে নেমে এসেছে স্থবিরতা। যার কারণে এ জেলার ছিন্নমূল মানুষের রাত কাটে এখন অসহনীয় দুর্ভোগে। শীতের একেকটি রাত যেন তাদের কাছে দুঃস্বপ্ন। প্রাকৃতিক এই বৈরিতা থেকে বাঁচতে সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন অসহায় মুখগুলোর।

 

চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার বাসিন্দা শুকুর আলী বলেন, ‘ঠান্ডার কারণে দুদিন রিকশা নিয়ে বের হইনি। জমানো তেমন টাকাও নেই, তাই আজ নিরুপায় হয়ে কাজে বের হয়েছি।’

চুয়াডাঙ্গা সদরের শরিষাডাঙ্গা গ্রামের পঞ্চাশোর্ধ্ব জবেদা খাতুন কম্বল না পাওয়ার আক্ষেপ জানিয়ে বলেন, ‘এরাম শীতেও কম্বল পাইনি। জাড়ে (ঠান্ডা) মরে যাওয়ার মতো অবস্থা। কেউ যদি একটা কম্বল দিতো, খুব ভালো ইইতো।’

 

রমজান আলী নামের এক দৃষ্টি প্রতিবন্ধী বলেন, ‘কিছুতো দেখি না, তবে খুব শীত লাগছে। সোয়েটার দুটো গায়ে দিয়েছি।’

 

চুয়াডাঙ্গা শহরের ফল বিক্রেতার সেলিম বলেন, বিক্রি একেবারে নেই। এই শীতে শুধু দোকান খুলে বসে থাকা আর কি। জিনিসপত্রের যে দাম সংসার চালাতে এই তীব্র শীতকে উপেক্ষা করতে হচ্ছে।

 

এদিকে বেসরকারি চাকরিজীবী শারমিন মালিক বলেন, ‘চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরের উদ্দেশ্যে বের হয়েছি। কিন্তু এই শীতে অফিসে টাইমের মধ্যে পৌঁছাতে পারবো না। কারণ বাসের সেই ফার্স্ট টিপ এখনো ছাড়েনি।’

 

এদিকে তীব্র শীত আর একটানা কুয়াশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধারা। প্রতিনিয়তই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

 

শিশু ওয়ার্ডে ২২ মাস বয়সী মেয়েকে ভর্তি করেছেন রিক্তা খাতুন। নিজেরও ঠান্ডা লেগেছে জানিয়ে রিক্তা জানালেন, এক সপ্তাহ ধরে তার বাচ্চার জ্বর, সর্দি। স্থানীয়ভাবে গ্রাম্য ডাক্তার দেখিয়ে বাচ্চা সুস্থ না হওয়ায় হাসপাতালে দুদিন হলো ভর্তি করেছেন। কিন্তু তীব্র শীতে বাচ্চা নিয়ে হাসপাতালে এসে তিনি নিজেই রোগে পড়ছেন বলে জানান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ওয়ার্ডের দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ রেবেকা সুলতানা বলেন, সাধারণত ২০-৩০ জন রোগী ভর্তি থাকে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে প্রতিদিন ৪৫-৫০ জন রোগী ভর্তি থাকছেন। এসব শিশু জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন। সেবা দিতে একটু হিমশিম খেতে হচ্ছে।

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন জানান, শীতজনিত বিভিন্ন রোগে হাসপাতালের আউটডোরে রোগীর চাপ বেড়েছ। প্রতিদিন তিনশ সাড়ে তিনশ শিশু শুধু আউটডোরেই চিকিৎসা নিচ্ছে। এছাড়া ভর্তি আছে হাসপাতালে বরাদ্দকৃত বেডের তিনগুণ ও শীতজনিত কারণে নিউমোনিয়া রোগীর সংখ্যাও বাড়ছে।

 

চুয়াডাঙ্গা সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওরিয়ার রহমান জানান, ঠান্ডায় শিশু ও বৃদ্ধদের প্রতি যত্নশীল হতে হবে। এই শীতে আসলে সবাইকে একটু সতর্কভাবে চললে শীতজনিত রোগ-বালাই থেকে দূরে থাকা সম্ভব।

 

 

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, আমরা এ যাবত ২৪ হাজারের বেশি কম্বল বিতরণ করেছি। আরো ৩২ হাজার কম্বল বিতরণের কার্যক্রম চলমান। এছাড়া আমি জেলার বিত্তবানদেরকে নিজে অনুরোধ করেছি শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে। এরইমধ্যে অনেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে জেনেছি। তাছাড়া জেলার সব সামাজিক সংগঠনের সঙ্গে আমি বসেছি এবং তাদেরকেও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ জানিয়েছি। তারাও ১০ হাজারের বেশি কম্বল বিতরণ করেছে। আর আমি ব্যক্তিগতভাবে শীতবস্ত্র ও আর্থিক অনুদান সাধ্যমতো দিচ্ছি।

 

অকৃতকার্য প্রতিবন্ধী জুলিয়ার খাতা পুনর্মূল্যায়ন পেলো জিপিএ-৫

ঝিনাইদহ প্রতিনিধি

প্রাথমিক ফলাফলে অকৃতকার্য হলেও পুনর্মূল্যায়নে জিপিএ-৫ পেয়েছে জুলিয়া আক্তার (১৮) নামের এক বাক-শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী।

 

 

জুলিয়া আক্তার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালি গ্রামের প্রতিবন্ধী নজরুল ইসলামের মেয়ে। শিখা আর শিলা নামে তার আরও দুই বোন রয়েছে। একমাত্র ছেলে রাতুল (১২) ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। মাঠে ১০ শতক চাষযোগ্য জমি রয়েছে তাদের। এ জমি আর অন্যের ক্ষেতে কাজ করে সংসার চলে নজরুলের। এমনকি নজরুল ইসলাম তিনিও ঠিকমতো কথা বলতে পারেন না। ১০ বছর বয়স হবার পর সামান্য কথা বলতে পেরেছেন। এজন্য স্কুলে যেতে পারেননি। যে কারণে তার পড়ালেখা হয়নি। জুলিয়া আক্তারের পড়ার প্রতি আগ্রহ দেখে তিনি পড়ালেখা করাচ্ছেন। গ্রামের স্কুল থেকে ৫ম শ্রেণি পাশ করে জুলিয়া শহরের সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করেন। এ বছর কারিগরি বোর্ডের অধীনে জুলিয়া এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর জানতে পারে রসায়ন বিষয়ে ফেল হয়েছে। বাংলায়-এ, বাকি সবগুলো বিষয়ে এ+ পেয়েছে। এ ফলাফলে কান্নায় ভেঙে পড়ে জুলিয়া। পরে খাতা পুনর্মূল্যায়নের পর ২৬ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ পায় সে।

 

প্রতিবেশী আলেয়া খাতুন বলেন, প্রতিটি পরীক্ষা দিয়ে বাড়ি আসলে আমরা খোঁজ নিতাম। কথা বলতে না পারায় মাথা ঝাঁকিয়ে বলে পরীক্ষা খুব ভালো হয়েছে। প্রথমে পরীক্ষার ফল প্রকাশের পর জানতে পারি আমাদের মেয়ে ফেল করেছে। এটা আমাদের বিশ্বাস হচ্ছিল না। কারণ সে লেখাপড়ায় খুব ভালো।

জুলিয়ার বাবা নজরুল ইসলাম বলেন, মেয়েকে লেখাপড়া শিখাতে কষ্ট হয়েছে। প্রতিবন্ধী মেয়ে লেখাপড়ায় খুব ভালো দেখে লেখাপড়া করালাম।

 

কালীগঞ্জ সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম মিঠু বলেন, আমরা তার মঙ্গল কামনা করছি। সে বড় হয়ে চাকরি করতে চায়।

 

 

কনকনে শীতে কাহিল ছিন্নমূল মানুষ

সাতক্ষীরা প্রতিনিধি

পৌষের হাড় কাঁপানো শীতে সারা দেশের মতো কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরা। কনকনে শীতে কাহিল হয়ে পড়েছে সব শ্রেণির মানুষ। মৃদু শৈত্যপ্রবাহে শীতের তীব্রতা আরো বেড়েছে। শনিবার (৬ জানুয়ারি) সাতক্ষীরার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস।

 

 

গত কয়েক দিন থেকে সূর্যের দেখা ঠিক মতো পাওয়া যাচ্ছে না। দিনের অধিকাংশ সময় ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতায় অসহায় ছিন্নমূল মানুষের জীবনে নেমে আসে চরম ভোগান্তি।

 

কৃষি কাজ থেকে শুরু করে অফিস পাড়া এমনকি ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। তীব্র শীতে দরিদ্র ও হতদরিদ্র মানুষ চরম বিপাকে পড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে।

 

হাসপাতাগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে বেড না পেয়ে বারান্দায় ও মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছে রোগীরা। তীব্র শীতে নষ্ট হচ্ছে বোরোর বীজতলা ও আমের মুকুল। ফলে এবারের বোরো ও আম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় তৈরি হয়েছে।

 

হটাৎ জেঁকে বসা এই শীত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা শহরের বড় বাজার, নিউ মার্কেট মোড়ের দোকানগুলোতে গরম পোশাকের কদর বেড়েছে। কিন্তু এসব শীতের পোশাকের মূল্যও বৃদ্ধি পেয়েছে দ্বিগুনের বেশি। এমনিতেই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সংসার চালাতে হিমশিম খাচ্ছে। তারমধ্যে গরম পোশাকের এই দাম যেন মরার ওপর খাড়ার ঘাঁ। ফলে সকাল ও রাতে অনেক স্থানে মানুষকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাতে দেখা গেছে।

 

সাতক্ষীরা জেলায় প্রায় ২২ লাখ মানুষের বসবাস, যাদের অধিকাংশ দরিদ্রসীমার নিচে বসবাস করে। শীত এবং শৈত্যপ্রবাহে গ্রামের দুস্থ মানুষরা যেমন কষ্ট পাচ্ছেন একই অবস্থা শহরের তিনটি বস্তিতে বসবাসকারী ও ছিন্নমূল মানুষদের।

 

তবে অসহায় ও দরিদ্র মানুষদের শীত নিবারণের জন্য এখনো সরকারি বা বেসরকারি সাহায্য-সহযোগিতা তেমন চোখে পড়ছে না। কিছু স্থানে যা দেওয়া হয়েছে তা চাহিদার তুলনায় খুবই নগন্য।

 

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলি রিপন বলেন, শীতের তীব্রতা সহসা কমছে না, শৈত্য প্রবাহ এখনও ২-৩দিন থাকবে।

 

 

শিক্ষক আবুল বাশারের আত্মহননের প্ররোচনাকারিদের গ্রেপ্তারের দাবিতে শোকর‌্যালি ও মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

শ্যামনগর উপজেলার সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসারের আত্মহননের ঘটনার তদন্ত ও আত্মহত্যায় প্ররোচণা মামলার আসামীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শোক র‌্যালি ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছেরিন এর শ্যামনগর শাখা শনিবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় নকীপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করে। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

 

শ্যামনগর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক কল্যাণ সমিতির শ্যামনগর শাখার সভাপতি জয়দেব বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পরিমল কর্মকার, মাধ্যমিক শিক্ষক সমিতির কালিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি আল মেহেদী লিটন, শ্যামনগর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কৃষ্ণনন্দ মুখার্জী, নকীপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান প্রমুখ। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন শ্যামনগর উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি।

 

 

বক্তারা বলেন, গত বছর কৈখালি সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের চারজন কর্মচারি নিয়োগকে কেন্দ্র করে ওই বিদ্যালয় পরিচালনা পরিষদের বর্তমান সভাপতি কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমসহ তিনজন অভিভাবক সদস্য ও তিনজন শিক্ষক পরিকল্পিতভাবে প্রধান শিক্ষক আবুল বাসারকে অপবাদ দিয়ে ও তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা ও টাকা আত্মসাতের মামলা দিয়ে হয়রানি করে আসছিল। সর্বোপরি ওই চক্রটি বিরোধ মীমাংসার নামে ৫০ লাখ টাকা দাবি করে। আদায় করে পাঁচ লাখ টাকা। এরপরও মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়া প্রধান শিক্ষককে ছুটি মঞ্জুর না করে তাকে ২ জানুয়ারি কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকুরিচ্যুত করার হুমকি দেন সভাপতি আব্দুর রহিম। একপর্যায়ে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ভারসাম্য হারিয়ে ফেলা প্রধান শিক্ষক আবুল বাসার তার গোপালপুরের ভাড়া করা সামনে ৪ জানুয়ারি আম গাছে ঝুলে আত্মহত্যা করতে বাধ্য হন। এ ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহার পারভিন বাদি হয়ে ওই রাতেই সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমসহ সাতজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। দুর্ভাগ্য গত চার দিনেও পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি।

 

 

আবুল বাসারের মৃত্যুর ঘটনায় জড়িতদের আগামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও মৃত্যুর ঘটনায় যথাযথ তদন্ত করতে হবে। এর ব্যৎয়য় হলে বৃহত্তর কর্মসুচি গ্রহণ করা হবে। বিষয়টি তারা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং মাধমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষ অধিদপ্তরের মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন।

 

 

এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক রেজাউল করিম জানান, আসামীরা এলাকার বাইরে অবস্থান করায় তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তবে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।