খবর বিজ্ঞপ্তি।।
নবজাতকের মুখ দেখা হলো না নগরীর ৩১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী পাটোয়ারীর। নাশকতা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত রাজনৈতিক মামলায় জেলহাজতে রয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) রাত ৮টার দিকে নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়। পিতা ইয়াকুব আলী পাটোয়ারী কারাবন্দী অবস্থায় গত ১৬ ডিসেম্বর ভূমিষ্ঠ হওয়ায় নবজাতক পর্যাপ্ত চিকিৎসা সেবা পায়নি। এঘটনায় গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন ও নবজাতক অবুঝ শিশুকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিতে দোয়া করেছেন খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, নগরী ৩১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী পাটোয়ারী অবৈধ সরকারের রোষানলে পড়ে কারাবন্দী অবস্থাতেই তার গর্ভবতী স্ত্রী পুত্র সন্তান প্রসব করেন গত ১৬ ডিসেম্বর, বিজয় দিবসে। ভূমিষ্ঠ হবার পর থেকেই অসুস্থ নবজাতটিকে চিকিৎসার সুযোগ কারাবন্দী ইয়াকুব আলী পায়নি। গত কয়েকদিন যাবত আইসিইউতে থেকে ইন্তেকাল করেছে ইয়াকুব আলী পাটোয়ারীর নবজাতক পুত্রসন্তান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রিয় সন্তানের মুখটি আর দেখা হল না যুবদল নেতা ইয়াকুব আলীর। এসব শোককে শক্তিতে রূপান্তর করে অচিরেই ফ্যাসিষ্ট ভোট ডাকাত আওয়ামী সরকারের পতন নিশ্চিত করে জনগনের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।











































