খবর বিজ্ঞপ্তি।।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি ১০ দফা দাবী আদায়ের লক্ষে খুলনায় সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত গণঅবস্থান কর্মসুচী সফল করতে আগামী ০৭ জানুয়ারি শনিবার বেলা ১১টায় খুলনা বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় মহানগর বিএনপির আহবায়ক কমিটির সকল সদস্য, অংগ ও সহযোগী সংগঠনের মহানগর সভাপতি -সম্পাদক অথবা আহবায়ক-সদস্য সচিব, ওয়ার্ড আহবায়ক কমিটি, ইউনিয়ন আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন বিএনপি’র ১ম যুগ্ম-আহবায়ক গাজী এনামুল হাসান মাসুমের মাতা গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপি নেতার মায়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ, মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা জেলার বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবুসহ সকল যুগ্ম-আহবায়ক ও আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।











































