Home আঞ্চলিক মোরেলগঞ্জে স্থগিত হওয়া ইউপি নির্বাচন আজ

মোরেলগঞ্জে স্থগিত হওয়া ইউপি নির্বাচন আজ

14

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে স্থগিত হওয়া নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। প্রতিটি কেন্দ্রে থাকছেন ৮ জন করে পুলিশ সদস্য, ১৭ জন আনসার ভিডিপি সদস্য, ১ প্লাটন বিজিপি, পুলিশের মোবাইল টিম, স্টাইকিং টিম, স্ট্যান্ড বাই টিম ২টি। এ ছাড়াও ৫ সদস্য’র আনসার সদস্য’র একটি মোবাইল টিম সার্বক্ষণিক মাঠে থাকছেন। এ নির্বাচনে ১০টি কেন্দ্রে ২০ হাজার ২৮৪ জন নারী-পুরুষ তাদের ভোট প্রদান করবেন। সাধারণ ইউপি সদস্য পদে ৪৯ জন ও সংরক্ষিত আসনে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিপূর্বে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মো. সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নিশানবাড়িয়া ইউনিয়নে সীমানা নির্ধারণ নিয়ে জটিলতায় মাননীয় হাইকোর্ট সহকারী জজ আদালতে মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশনায় ৬ মাসের স্থগিত করেন নির্বাচনের কার্যক্রম। পরবর্তীতে স্থগিত আদেশ প্রত্যাহার হয়ে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন কর্তৃক ২৯শে ডিসেম্বর চেয়ারম্যান পদ ব্যতীত অন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৮টা থেকে বিকালে সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

গতকাল দুপুরে নির্বাচন কার্যালয় থেকে প্রতিটি কেন্দ্রের জন্য ভোট বাক্স, ব্যালট পেপার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারের হাতে তুলে দেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অঞ্জন সরকার, থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমানসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অঞ্জন সরকার বলেন, স্থগিত হওয়া নিশানবাড়িয়া ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে ১০টি কেন্দ্রেই কর্মকর্তাসহ সকল সরঞ্জাম পৌঁছে গেছে। এ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। ১০টি কেন্দ্রেই প্রশাসনিক কর্মকর্তারা প্রিজাইডিংয়ের দায়িত্বে থাকছেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেট, ১ প্লাটুন বিজিবি, পুলিশ, আনসার ভিডিপি সদস্য, মোবাইল টিম সার্বক্ষণিক মাঠে থাকছেন। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, প্রতিটি কেন্দ্রেই ১৭ জন আনসার সদস্য ২ জন করে অস্ত্রধারী পিসি-এপিসি ১৭০ জন এ নির্বাচনে দায়িত্ব পালন করছেন।