২০৪১ সালে দেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ
-শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
তথ্য বিবরনী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ন্যায়, নিষ্ঠা, ত্যাগ ও পরিশ্রমে দেশ এখন শিক্ষায় আলোয় আলোকিত। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালে দেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।
তিনি বুধবার সন্ধ্যায় খুলনার দৌলতপুর দেয়ানা উত্তরপাড়া ন্যাশনাল ক্লাব আয়োজিত ৩২ দলীয় মিনিবার প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আজ বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থার স্বর্ণ শিখরে পৌঁছেছে। দেশের মানুষ উন্নত যোগাযোগ ব্যবস্থার সুফল ভোগ করছে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
দেয়ানা উত্তরপাড়া ন্যাশনাল ক্লাবের সভাপতি এস এম রুবায়েত হোসেন বাবু’র সভাপতিত্বে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল কাসেম চৌধুরী, খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, সাবেক ফুটবলার কায়সার হামিদ প্রমূখ এসময় বক্তৃতা করেন।
ফাইনাল খেলায় ফারুক স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন জয়ী হয়। খান জাফর মেমোরিয়াল ক্লাব রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এর আগে প্রতিমন্ত্রী ৯৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত দেয়ানা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
সদস্য সচিব তুহিনের বাড়ির সামনে পুলিশের অবস্থানে বিএনপির উদ্বেগ ও নিন্দা
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে মঙ্গলবার রাতে মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিনের বাড়ির আশপাশে ঘন্টাব্যাপী সাদা পোষাকের পুলিশ অবস্থান এবং স্থানীয় বাসিন্দা ও দোকানপাটের মালিকদের সাথে অসৌজন্যমুলক আচরণের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জ্ঞাপন করেছেন। তারা বলেন, অতি সম্প্রতি খুলনায় কিছুসংখ্যক পুলিশের বৈরী আচরণে মানুষের স্বাভাবিক জীবন যাপন বিঘ্নিত হচ্ছে। অতি উৎসাহী এসব পুলিশ সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। তাঁরা পুরোনো ওয়ারেন্ট তামিল করার নামে অহেতুক বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার ও গ্রেফতারে অভিযান পরিচালনা করছেন। বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযানের নামে পুলিশ সদস্যরা পরিবারের নারীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন যা মোটেই সমর্থনযোগ্য নয়।
বুধবার (২৮ ডিসেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম’র বিরুদ্ধে কোন মামলায় গ্রেফতারি পরোয়ানা না থাকা সত্ত্বেও পুলিশ তার বাড়ির সামনে ঘন্টার বেশি সময় অবস্থান করে এলাকায় আতঙ্ক ছড়ানো মোটেই কাম্য নয়। পুলিশ সদস্যরা যে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারি সেটা বেমালুম ভুলে গিয়ে একটি গোষ্ঠির আজ্ঞাবহ হয়ে যারপর নাই অনিয়ম ও অন্যায় করছেন। নেতৃবৃন্দ অনতিবিলম্বে পুলিশ প্রশাসনকে এ ধরনের হয়রানি করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারি হেলাল, সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির আহবায়ক এড. এস এম শফিকুল আলম মনা, সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, কাজী মোঃ রাশেদ, স. ম. আ রহমান, সৈয়দা রেহেনা ইসা, এড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ প্রমূখ।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ২৭ ও ২৮ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কয়েকটি আঞ্চলিক দৈনিকে ” মারপিঠে জয়দেব নামে একজন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। এ সংবাদটি সম্পুর্ণ মিথ্যা ও বনোয়াট ভিত্তিহিন। সাংবাদিকদের দিয়ে যে সংবাদ প্রকাশ করেছে আমি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জয়দেব একজন মানসিক প্রতিবন্ধি। সে আমাকে অকথ্য ভাষায় তিরস্কার করতে থাকলে আমি প্রতিবাদ করলে আমাকে মারপিট করে আহত করে। সে টি ঢাকতে আহত ভানকরে আমার মান সম্মান ক্ষুন্ন করতে সংবাদ প্রকাশ করায়।
-দ্বীপ ঢালী
পিতা-পরামানন্দ ঢালী
মটবাটি, পাইকগাছা
ছাত্রদল রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করবে: মনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ ছাত্র সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে দেশের সকল ক্রান্তিকালে অগ্রণী ভুমিকা পালন করেছে ছাত্রদল। ৯০ এর স্বৈরাচার এরশাদের পতনের মূল নায়ক ছিলো ছাত্রদল-তেমনি আগামীতেও এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন নিশ্চিত করতে রাজপথের সকল আন্দোলনে ছাত্রদলকে ঐক্যবদ্ধ ভাবে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই ছাত্রদল তার অতীত ঐতিহ্য বজায় রেখে আগামীর বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে উপহার দেওয়ার জন্য রাজ পথে বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাডঃ এস এম শফিকুল আলম মনা। অদ্য বিকালে বিএনপি’র দলীয় কার্যালয়ে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষ্যে খুলনা জেলা ও মহানগর ছাত্রদল আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইসতি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি, যুগ্ম – আহবায়ক শেখ আবু হোসেন বাবু, কে এম আশরাফুল আলম নান্নু। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন এবং মহানগর ছাত্রদলের সদস্য সচিব তাজিম বিশ্বাসের পরিচালনায় উপস্থিত ছিলেন- খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি ও খুলনা জেলা এবং মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং খুলনা জেলা ও মহানগর ছাত্রদলের অর্šÍগত বিভিন্ন ইউনিটের সিনিয়র নেতৃবৃন্দ।
শরণখোলায় শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময়
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলায় শিক্ষার মান উন্নয়নে লক্ষ্যে সুধিজনের সাথে মতবিনিময় করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১টায় রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন সুধিজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন আকন শান্ত, শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ ইকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা মফিজুল হক কৃষি ইনস্টিটিউটের সভাপতি এম সাইফুল ইসলাম খোকন, শরনখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু দেশের নাগরিকদের যদি শিক্ষার ক্ষেত্রে এগিয়ে নেওয়া না যায় তাহলে উন্নত দেশের সুফল ভোগ করা যাবে না। তাই সময় এসেছে আমাদের পরবর্তী প্রজন্মকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার। এজন্য শিক্ষকদের নীতি নৈতিকতার ধারক ও বাহক হিসেবে কাজ করতে হবে।
এছাড়া জেলা প্রশাসক এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাধ্যে প্রণোদনা হিসেবে বিভিন্ন প্রকারের সার বীজ বিতরন করেন। উপজেলা পরিষদের এক শতাংশ অর্থ দিয়ে একশত কৃষককে ভূট্টা চাষের প্রর্দশনী খামারীদের মধ্যে ওই প্রণোদনা দেয়া হয়। পরে বিকেল ৪টায় তিনি উপজেলা প্রশাসন কর্তৃক নির্মিত রায়েন্দা বলেশ্বর রিভার ভিউ ইকোপার্ক পরিদর্শন করেন। এসময় তিনি কম সময়ে সুন্দরবন ভ্রমনে পর্যটদের আকর্ষন সৃষ্টিতে ইকোপার্কটি আরো সৌন্দর্য মন্ডিত করে গড়ে তুলতে সহায়তার আশ্বাস দেন।
খুলনা বিআরটিএ সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ীচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা
খানজাহান আলী থানা প্রতিনিধি
বিআরটিএ শিরোমণিস্থ বাদামতলা খুলনা সার্কেলে কার্যালয়ে পেশাজীবি গাড়ীচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ২০২২-২৩ গতকাল বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। বিআরটিএ খুলনা সার্কেলের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন বিভাগের সহকারী সচিব মোহাম্মাদ জসিম উদ্দিন। বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) প্রকৌশলী তানভীর আহমেদ প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন। মটরযান পরিদর্শক মো. কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. এম এম কামাল হোসেন, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান মো. মশিউর রহমান, কেএমপি’র ট্রাফিক পুলিশ পরিদর্শক মাহমুদ আলম। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি মোহাম্মাদ জসিম উদ্দিন বলেন, গাড়ী চালানোর ক্ষেত্রে প্রশিক্ষণের বিভিন্ন সুফল গুলো প্রতিফলিত হলে তবেই এই প্রশিক্ষণ কর্মশালা স্বার্থক হবে। তিনি সকলকে ট্রাফিক আইন মেনে গাড়ী চালানোর পূর্বে গাড়ীটিকে সঠিক ভাবে পরীক্ষা-নিরিক্ষা করে রাস্তায় বের করার আহবান জানান। প্রায় দুই শতাধিক পেশাদার চালক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন।
সাংবাদিক বাধনের মামার ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক প্রকাশ
খানজাহান আলী থানা প্রতিনিধি
সাংবাদিক আবু হামজা বাধনের ছোট মামা বিএনপির নেতা মোঃ মিজানুর রহমান শেখ (৪৪) কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গত মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে মৃত্যু বরণ করেন। মরহুম মিজানুর রহমানের স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মিজানুর রহমানের জানাজা গতকাল বুধবার জোহরবাদ মশিয়ালী বাইতুল নাজাত জামে মসজিদে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুম মিজানুর রহমানের মৃত্যুতে শোকক প্রকাশ করেছেন ফুলতলা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপির নেতা শেখ ইকবাল হোসেন, বিএনপির নেতা কাজী মিজানুর রহমান, ইউপি সদস্য আয়ুব আলী মোল্যা, ইউপি সদস্য এস এম বখতিয়ার পারভেজ, সাংবাদিক আবু দাউদ ইমরান, খানজাহান আলী থানা প্রেস ক্লাবের সভাপতি মোশারেফ হোসেন, সাধারন সম্পাদক শেখ আসলাম হোসেন, মনিরুজ্জামান বাবুল, আলামীন খান, শেখ জিল্লুর, বিএনপির নেতা শরিফ ওবাইদুর রহমান চয়ন, শরিফুল মোল্যা, জাহাঙ্গীর হোসেন খোকা, মশিয়ালী সহ ১নং আটরা গিলাতলা ইউনিয়নের গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী শুক্রবার মরহুমের দোয়া অনুষ্ঠিত হবে।
ফকিরহাটে পোল্ট্রি ফার্মের মালিকের মৃতদেহ উদ্ধার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ছোট খাজুরা এলাকা থেকে জাহাঙ্গীর মোড়ল (৪৫) নামের একজন পোল্ট্রি মুরগী ফার্মের মালিকের মৃতদেহ উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ। বুধবার (২৮শে ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঘরের ভেতর সিলিং ফ্যানের সাথে গলায় রশি দেওয়া ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবী তিনি আত্মহত্যা করেছেন। খবর পেয়ে মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শুভজিৎ পাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মারদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। তিনি বলেন বুধবার সকাল ১০টার দিকে জাহাঙ্গীর মোড়ল ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। তার শরীরে কোন আঘাতের চিহ্র পাওয়া যায়নি। তবে তিনি কি কারনে আত্মহত্যা করেছেন তা সঠিক ভাবে জানা যায়নি। নিহতের পরিবার জানান, ব্যবসায়কি ক্ষতির জন্য তিনি মানষিক ভাবে বিপর্যস্ত ছিলেন। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুঃ আলীমুজামান বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রের্কড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিভাগের ৭৭ জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান
স্টাফ রিপোর্টার
খুলনা কর অঞ্চলের আওতাধিন দশ জেলার ৭৭ জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন ও দশ জেলায় ৭ জন করে ৪টি ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়।
বুধবার বেলা ১১টার দিকে খুলনা সরকারি মহিলা কলেজের অডিটরিয়ামে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার প্রধান অতিথি থেকে করদাতাদের সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা কর অঞ্চলের কমিশনার মোঃ সিরাজুল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা কর আপীলাত ট্রাইবুনালের সদস্য শফিকুল ইসলাম আকন্দ, খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ টি এম জাকির হোসেন, খুলনা কর আপীল অঞ্চলের কমিশনার আ. স. ম. ওয়াহিদুজ্জামান, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার মুহম্মদ জাকির হোসেন, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উর্ধ্বতন সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত কর কমিশনার মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপকর কমিশনার মিজ দেলোয়ারা জাহান ও সহকারী কর কমিশনার নাজমুন নাহার।
প্রতি বছরের ন্যায় এবছরও খুলনা সিটি কর্পোরশেন ও বিভাগের প্রতিটি জেলায় চারটি ক্যাটাগরিতে অর্থাৎ দীর্ঘ মেয়াদী করদাতা দুই জন, নারী করদাতা ১ জন, সর্বোচ্চ করদাতা ৩ জন ও তরুন করদাতা ১ জন মোট ৭ জন এই সম্মাননা লাভ করেছেন।
খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দীর্ঘ মেয়াদী করাদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন মোঃ ফারুক হোসেন ও মোঃ শামীম আহসান, নারী কর প্রদানকারী হরিদুন নেছা, সর্বোচ্চ কর প্রদানকারী মোঃ রুহুল আমীন, মোহাম্মদ জিয়াউল আহসান ও কাজী নিজাম উদ্দিন এবং তরুন কর প্রদানকারী হিসেবে মোঃ রফিকুল ইসলাম।
খুলনা জেলায় দীর্ঘ মেয়াদী করদাতা সংসদ সদস্য পঞ্চানন বিশ^াস ও মহাদেব দত্ত, নারী করদাতা জাকিয়া আসকারী, সর্বোচ্চ করদাতা জয়দেব কুমার মন্ডল, হাসনা হেনা লিজা ও শেখ ওমর ফারুক এবং তরুন করদাতা চিন্ময় সাহা।
যশোর জেলায় দীর্ঘ মেয়াদী করদাতা হাসমত আলী ও মোঃ শওকত আলী খান, নারী করদাতা উম্মে আইমান, সর্বোচ্চ করদাতা সুশান্ত কৃষ্ণ রায়, মমতাজ বেগম ও মোঃ আব্দুস শামীম চাকলাদার এবং তরুন করদাতা মোঃ আলমগীর কবির।
চুয়াডাঙ্গা জেলায় দীর্ঘ মেয়াদী করদাতা এ কে এম সাইফুল্লাহ ও মোঃ আব্দুস সালাম, নারী করদাতা সবিতা আগরওয়ালা, সর্বোচ্চ করদাতা মোছাঃ সাইফুন্নাহার আক্তার শাম্মী, মোঃ সহিদুল হক মোল্লা ও মোঃ ওসমান গনি রতন এবং তরুন করদাতা কাজী মোঃ মঈনুদ্দিন সায়েম।
মাগুরা জেলায় দীর্ঘ মেয়াদী করদাতা মোঃ রফিকুল আলম ও উদয় শংকর সাহা, নারী করদাতা সুপ্তি হক, সর্বোচ্চ করদাতা মোঃ আজিজুল হক, মোঃ রানা আমীর ওসমান ও মোঃ মেহেদী হাসান রাসেল, তরুন করদাতা মোঃ ফয়সাল আহমেদ। সাতক্ষীরা জেলায় দীর্ঘ মেয়াদী করদাতা মোঃ মজিবর রহমান ও শেখ রিয়াজুল ইসলাম, নারী করদাতা মোছাঃ তানজীলা খাতুন, সর্বোচ্চ করদাতা মোঃ আবু হাসান, সুকুমার দাশ ও মোঃ মনিরুল ইসলাম, তরুন করদাতা মোঃ মিজানুর রহমান।
বাগেরহাট জেলায় দীর্ঘ মেয়াদী করদাতা মিসেস রেহানা পারভীন ও মোঃ মোফাজ্জেল হোসেন, নারী করদাতা সাবরিনা শারমিন, সর্বোচ্চ করদাতা শেখ আসলাম আলী, মোঃ আনিসুর রহমান ও নুরুল ইসলাম খোকা এবং তরুন করদাতা মীর রহমত আলী। নড়াইল জেলায় দীর্ঘ মেয়াদী করদাতা দিলীপ কুমার রায় ও সাইয়্যেদ আহমাদ আলী, নারী করদাতা শিল্পী রানী কুন্ডু, সর্বোচ্চ করদাতা মোঃ গিয়াস উদ্দিন খান, এস এম রেজাউল আলম ও আলহাজ¦ মোঃ ওয়াহিদুজ্জামান এবং তরুন করদাতা মোঃ আশরাফুল ইসলাম।
কুষ্টিয়া জেলায় দীর্ঘ মেয়াদী করদাতা মোঃ আব্দুল লতিফ ও মোঃ জহুরুল ইউসুফ, নারী করদাতা মিসেস পারভীন রহমান, সর্বোচ্চ করদাতা মোঃ মজিবর রহমান, মোঃ পারভেজ রহমান ও মোঃ শামসুর রহমান এবং তরুন করদাতা মোঃ হাবিবুর রহমান।
ঝিনাইদহ জেলায় দীর্ঘ মেয়াদী করদাতা মোঃ লুৎফর রহমান ও সৈয়দা হামিদা বেগম, নারী করদাতা মোছাঃ জান্নাতুল ফেরদৌস, সর্বোচ্চ করদাতা মোঃ কাইয়ুম শাহরিয়ার জাহেদী, কাজী মাহবুবুর রহমান ও নিখিল কুমার পাল এবং তরুন করদাতা মোঃ আব্দুর রহমান।
মেহেরপুর জেলায় দীর্ঘ মেয়াদী করদাতা মোঃ নুরুজ্জামান ও মোঃ ফয়েজ উদ্দীন, নারী করদাতা মনিরা নাজমা, সর্বোচ্চ করদাতা অজয় সুরেকা, মোঃ শাহাবাজ উদ্দিন ও মোঃ নাদিম ইকবাল এবং তরুন করদাতা মোঃ আশিকুল হক।
বিজিবি’র সিও মোঃ আল মাহমুদ হাসানের সাথে “নিসচা” সাতক্ষীরা সৌজন্য সাক্ষাৎ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
বিজিবি’র সিও লেফটেন্যান্ট কর্ণেল আল মাহমুদ হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা সদর বিজিবি ক্যাম্প কার্যালয়ে নিসচা নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক হৃদয়বার্তা পত্রিকার সম্পাদক জি এম মোশাররফ হোসেন, সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি দৈনিক ভোরের পাতা’র সাতক্ষীরা প্রতিনিধি নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম মহিদার রহমান প্রমুখ। এসময় বিজিবি’র সিও মোঃ আল মাহমুদ হাসান নিসচা’র উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যান কামনা করেন। এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে বিজিবি’র সিও মোঃ আল মাহমুদ হাসানকে নিসচা’র ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রকাশিত একটি বই উপহার দেওয়া হয়।
কালিগঞ্জ রতনপুরে জোরপূর্বক মৎস্য ঘের লুটপাট ও ভাঙচুর
কালিগঞ্জ প্রতিনিধি।
কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের সাতহালিয়া গ্রামের মৃত সনাতন মন্ডলের পুত্র সাবেক ইউপি সদস্য নিরাপদ মন্ডলের মৎস্য ঘের জোরপূর্ব দখল ও ভাঙচুর লুটপাট করেন, একই গ্রামের খোদাবাক্স ছেলে পর সম্পদ লোভী ভূমিদস্যু আব্দুস সাত্তার (৪৫) বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রতনপুর সাবেক ইউপি সদস্য নিরাপদ মন্ডল সাংবাদিকদের জানান ৭ বিঘা মৎস্য ঘেরটি আমাদের সঙ্গে ভূমিদস্যু আব্দুস সাত্তার এর দীর্ঘদিন মৎস্য ঘেরটি নিয়ে বিরোধ চলে আসছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার প্রস্তাব দিয়ে ছিলাম কিন্তু মীমাংসা হয় নাই।
বিরোধী পক্ষ সম্পূর্ণ গায়ের জোরে মৎস্য ঘের জোরপূর্বক দখল ভাঙচুর লুটপাট করার চেষ্টা করেন ভূমিদস্যু আব্দুস সাত্তার ও আমিনুর সহ অজ্ঞাত ২০/৩০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল নিয়ে দখলের চেষ্টা করে এবং আমি গত ১/১২/ ২২ তারিখে।
সাতক্ষীরা বিজ্ঞ আদালতে দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের ১ ও ২ বিধি ১৫১ ধারা মতে তপশীল বর্ণিত ২.১৫ একর জমির বাবদ ১-৫ নং বিরোধী দের অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা চলমান রয়েছে।বিষয়টি বিবাদী ভূমিদস্য আব্দুস সাত্তারের কাছে জানতে চাইলে সাংবাদিকদের জানান মৎস্য ঘের দখল ভাঙচুর ও লুটপাট সত্যতা স্বীকার করেন বিষয়টি এলাকার সাধারণ জনগণের মনে আতঙ্ক সৃষ্টি সৃষ্টি করে ও ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
শহীদ আবু সুফিয়ান (বীর প্রতিক) ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ; নগর যুবলীগের কর্মসুচী
খবর বিজ্ঞপ্তি
আজ ২৯ ডিসেম্বর;২০২২ইং তারীখ বীর মুক্তিযোদ্ধা, ছাত্রনেতা ও প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আবু সুফিয়ান (বীর প্রতিক) এর ৫০তম শাহাদাৎ বার্ষিকী। তিনি ১৯৭২ সালের এই দিনে মাত্র ২৯ বছর বয়সে খুলনা যশোর রোডের মহসিন মোড়ে অফিস থেকে বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে শহীদ হন। তার সহ ধর্মিনী বেগম মন্নুজান সুফিয়ান বর্তমানে খুলনা-০৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব রত রয়েছেন।
আবু সুফিয়ান ১৯৬৬-৬৭ সালে শাহ মাখমুদ হলের ছাত্র সংসদের ভিপি ছিলেন, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা জেলা শাখার শ্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৪২টি ট্রেড ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন সময়ে বহুবার দায়িত্ব পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বের অবদান স্বরূপ বাংলাদেশ সরকার তাকে (বীর প্রতিক) খেতাবে ভূষিত করেন।
ছাত্র জীবনে তিনি সরকারি বিএল কলেজ ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের ছাত্রনেতা ছিলেন। তিনি ১৯৪৩ সালের ১লা মার্চ চুয়াডাঙ্গায় জন্মগ্রহন করেন তিনি।
কর্মজিবনে তিনি খালিশপুর মহসিন কলেজ প্রতিষ্ঠা করে তিনি তার ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যু বার্ষিকীতে নানা কর্মসুচী গ্রহন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। কর্মসুচীর মধ্যে রয়েছে ২৯ ডিসেম্বর রাত ১২টা ০১ মিনিটে নগরীর মহসিন মোড়ে নির্মিত শহীদ আবু সুফিয়ান বেদীতে শ্রদ্ধা নিবেদন। ৩১ ডিসেম্বর শনিবার দুপুর ০৩টায় নগরীর নতুন রাস্তার মোড়ে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়াও রয়েছে নগর আওয়ামী লীগের দুই দিন ব্যাপী কর্মসুচীতে অংশগ্রহন। উপরোক্ত কর্মসুচী সফলে, নগর, থানা ও ওয়ার্ড যুবলীগের নেতা কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন।
কালিগঞ্জে তারকনাথ বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের তারকনাথ বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ডিসেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয়ের চত্ত্বরে প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক মোস্তাফিজুর রহমান বকুলের সঞ্চালনায়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারকনাথ বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি ও রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার জিন্নাত আলী, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, রতনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক রাজু আহমেদ, রতনপুর বাজার কমিটির সভাপতি ও বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আজিম, সহকারী প্রধান শিক্ষক দেবাশীষ কুমার ঘোষ।
ইউপি সদস্য শহীবুল্লাহ সাইফুল ইসলাম, রতনপুর বাজার কমিটির সভাপতি ও বিদ্যালয় এর সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাশেম।সদস্য আব্দুল আজিম, সদস্য আব্দুল ওয়াহেদ, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম,শিক্ষক মজিবুর রহমান প্রমুখ।
এছাড়া উক্ত বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২২ এ উপস্থিত ছিলেন তারকনাথ বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অবিভাবকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীরা।ফলাফল প্রকাশের শেষে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
শুধু ফুল নয় অন্তরের শ্রদ্ধা নিবেদন করতে হবে জাতির সূর্য্য সন্তনদের-খুলনা বিভাগীয় কমিশনার
রূপসা প্রতিনিধি
খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধূরী বলেছেন, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে শুধু পুষ্পস্তবক অর্পণ করলেই হবে না। তাদেরকে অন্তরের শ্রদ্ধা থেকে স্মরণ করতে হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এইসব মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে শত্রুদের মোকাবেলা করেছিলেন। নিজের জীবন বিসর্জন দিয়ে আমাদেরকে উপহার দিয়েছেন একটি স্বাধীন দেশ। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা অনেকে বড় বড় পদে অধিষ্ঠিত হতে পারছি। তাই আমাদেরকে স্বাধীনতা যুদ্ধের এসব সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করার পাশাপাশি দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। স্কুল কলেজের শিক্ষার্থীসহ সব ধরনের মানুষের মধ্যে স্বাধীনতার প্রকৃত মর্যাদা উপলব্ধি করার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। তা না হলে স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ বিফলে যাবে।
২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীর বিক্রম শহীদ মহিবুল্লাহ’র পূর্ব রূপসাস্থ মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এরপর তিনি নৈহাটী ইউনিয়ন পরিষদ পরিদর্শন, রূপসা উপজেলার বঙ্গবন্ধু কর্নার ও লাইব্রেরীর শুভ উদ্বোধন ও রূপসা উপজেলার সকল বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাজজাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহ দিবা শামস, মেডিকেল অফিসার পিকিং শিকদার, প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, নির্বাচন অফিসার মোল্লা নাসির আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, সহকারী প্রোগ্রামার রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, সাবেক জেলা আওয়ামী লীগ সদস্য আব্দুল মজিদ ফকির, নৈহাটী ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাফিজুর রহমান মোস্তাক, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাংবাদিক বেনজীর হোসেন, ইউপি সদস্য ইলিয়াজ শেখ, আছাবুর রহমান, আলমগীর হোসেন শ্রাবন, আব্দুর রাজ্জাক শেখ, মো. মাছুম শেখ, রীনা পারভীন, রেশমা আক্তার, লিপিকা দাস প্রমুখ। কৃষকলীগ নেতা জিয়াউদ্দীন জিয়া. সাংবাদিক চিত্ত রঞ্জন সেন প্রমূখ।
খুলনা জেলায় তিন লাখ ৮০ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে
খবর বিজ্ঞপ্তি
আগামী ৭-১২ জানুয়ারি দেশব্যাপী জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২৩ পালন করা হবে । এ উপলক্ষে ২৮ ডিসেম্বর সকালে নগরীর স্কুল হেলথ ক্লিনিকের সভাকক্ষে খুলনা জেলা পর্যায়ের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইউসুপ আলী।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বিরতিতে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেশের জনস্বার্থের জন্য হিতকর এই উদ্যোগকে সফল করতে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে এই কাজের সাথে যুক্ত করতে হবে। প্রাথমিক-মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি ছিন্নমূল পথশিশুদেরও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো নিশ্চিত করতে হবে। সবার অন্তর্ভূক্তিমূলক প্রচেষ্টার দ্বারা জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ সফল হবে বলে আশা করা যায়। সুস্থ জাতি গঠনে সরকারের এ উদ্যোগ বিশেষ অবদান রাখবে।
সভায় জানানো হয়, ফাইলেরিয়াসিস নির্মূল এবং কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় বছরে দুইবার কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হয়। সপ্তাহ চলাকালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সমপর্যায়ের মাদ্রাসা, মক্তব ও এতিমখানাসমূহে ৫-১৬ বছরের সকল শিক্ষার্থী এবং স্কুল বহির্ভূত শিশু, পথশিশু ও শ্রমজীবী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট (মেবেন্ডাজল ৫০০ মি.গ্রাম) খাওয়ানো হবে। এটি খালি পেটে খাওয়ানো যাবে না। খাওয়ার পর শিশুরা বমি করলে ভয়ের কিছু নেই। কৃমি মানুষের পেটে পরজীবী হিসেবে বাস করে এবং খাবারের পুষ্টিটুকু খেয়ে ফেলে, তাই মানুষ পুষ্টিহীনতায় ভোগে। এটি শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়।
সভায় আরো জানানো হয়, আগামী ৭-১২ জানুয়ারি জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ চলাকালে খুলনা জেলার ৯টি উপজেলার দুই হাজার তিনশত তিনটি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে মোট তিন লাখ ৮০ হাজার তিনশত দুইজন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে।
সভায় জেলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার মোঃ সাবেতুল ইসলাম, ডাঃ ফাহরিন ফাতমি জাহান, সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তাসহ এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। স্বাস্থ্য অধিদফতরের ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম-এর সহযোগিতায় খুলনা সিভিল সার্জন অফিস এ সভার আয়োজন করে।
ব্রিজ তৈরি করে আর নদী হত্যা করতে দেওয়া হবে না – নৌ প্রতিমন্ত্রী
মো.রিপানুর ইসলাম
নৌ প্ররিবহন প্রতিমন্ত্র খালিদ মাহমুদ চৌধূরী বলেন, নদীর ওপর অপরিকল্পিত ভাবে ব্রিজ নির্মাণ করে নদীতে পলি জমে নাব্যতা হারাচ্ছে। এভাবে দীর্ঘ দিন পলি জমে এক সময় নদী মারা যায়। তিনি বুধবার দুপুরে নওয়াপাড়ায় অভ্যান্তরিণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে স্থানীয় রাজনীতিক ও ব্যবসায়ি নের্তৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, নওয়াপাড়ায় ভৈরব সেতু নির্মাণে নদীর মধ্যে অহেতুক ৫টি পিলার উঠানো হয়েছে। সেতুর ওই ডিজাইন ভুল ছিলো।ওই সব পিলারের জন্য সেতুর পাশে বিশাল চর পড়েছে এর জন্য তিনি স্থানীয় নের্তৃবৃন্দকে দায়ী করেছেন। তিনি বলেন, ক্ষমতাসীন নের্তৃবৃন্দের উচিৎ সরকারের উন্নয়ন কাজ বুঝে নেওয়া, যাতে ভবিষ্যৎ প্রজন্মরা তার সুফল ভোগ করতে পারে। নওয়াপাড়া বন্দর দেশের মধ্যে অন্যতম নৌবন্দর , বন্দর সচল রাখতে খুলনা বিভাগীয় পর্যায়ে এখানে ড্রেজিং জোন করা হয়েছে। এ ছাড়া বন্দরকে আরো উন্নত করার জন্য সাড়ে তিন’শ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে স্থাপনা উচ্ছেদ করে নদী দখল মুক্ত রকার আহবান করেন। যদি তারা তা না করে তাহলে বুড়িগঙ্গা,শীতলক্ষ, তুরাগ নদীর দখলদারেদের মতো তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। মতবিনিময় শেষে মন্ত্রীর নির্ধারিত কর্মসূচি মণিরামপুরে ডিজিপ্এির আগে নদীর সার্বিক অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন,বাাংলাদেশ অভ্যান্তরিণ নৌ পরিবহন কর্তপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক,উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপড়া সার ও খাদ্য শষ্য ব্যবসায়ি নেতা আব্দুল গণি সরদার, উপজেলা আ.লীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক অলিয়ার রহমান সরদার, যুগ্মসাধারণ সম্পাদক , পৌরসভার মেয়র সুশান্ত দাস শান্ত প্রমুখ। সভায় বক্তারা ভৈরব ব্রিজের পাশে অবস্থিত পরশ আটা, ময়দা, সুজি কোম্পানীর দখলকৃত নদীর সীমানা চিহ্নিত করে তা উচ্ছেদ করার আহবান করেন।
দীলিপ রায় চৌধুরী কে আর্থিক সহায়তা প্রদান
খবর বিজ্ঞপ্তি
সাইকেলিষ্ট, ফটো-সাংবাদিক দীলিপ রায় চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি আছেন। রাইজিং সান হেল্থ ক্লাবের পক্ষ থেকে বুধবার বিকালে অসুস্থ দিলীপকে হাসপাতালে দেখতে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন। এসময় দীলিপের চিকিৎসার জন্য সংগৃহীত অর্থ ক্লাবের পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয়। ক্লাবের সকল সদস্যবৃন্দ তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। এসময় হাসপাতালে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আলহাজ¦ কবীর হোসেন মৃধা, সাবেক সভাপতি অসীম আনন্দ দাস, ক্লাবের প্রচার সম্পাদক শংকর কুমার ঘোষ ও সদস্য অনুপ রায় সহ অন্যান্য নেতবৃন্দ।
উল্যেখ্য প্রতিদিন সকালে প্রাতঃভ্রমণকারী রাইজিং সান হেলথ ক্লাবের সদস্যবৃন্দ সুহৃদ শুভানুধ্যায়ী ও হাদিস পার্ক হেলথ্ ক্লাবের সদস্যবৃন্দ আর্থিক সহযোগিতায় অংশগ্রহন করনে।
গিলাতলায় ৩ দিনব্যাপী নৌকা বাইচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ধোন কাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানার ঐতিহ্যবাহী গিলাতলা নজরুল থিয়েটার ক্লাবের উদ্যোগে শেখ রাসেল স্মৃতি উৎসব মুখোর পরিবেশে ৩ দিনব্যাপী নৌকা বাইচ , ভেলা বাইচ, সাঁতার প্রতিযোগিতা , ক্রীড়া প্রতিযোগিতা , প্রতিবন্দী ও মুমুর্ষু রোগীদের আর্থিক সহযোগিতা প্রদান সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর উদ্ভোধন অনুষ্ঠান আগামিকাল (শুক্রবার)। বেলা ২ টায় গিলাতলা বাজার সংলগ্ন ভৈরব নদের ঘাটে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের উদ্ভোধন করবেন কেসিসি মেয়র ও খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ তালুকদার আঃ খালেক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি । প্রধান বক্তা খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশিদ। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করবেন মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমডি বাবুল রানা। আমন্ত্রিত অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও আওয়ামী যুবলীগের প্রেসিডিমায় সদস্য শেখ সোহেল। সম্মানিত অতিথি খুলনা ৫ আসনের সংসদ সদস্য বাবু নারায়ন চন্দ্র চন্দ এমপি ও খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেএমপি পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভ’ঞা , ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াৎ, খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বি এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, মহানগর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী, দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহীন আলম, কাজী ফয়েজ মাহমুদ, ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন, গাজী সাহাগীর হোসেন পাভেল, অনুষ্টানের প্রধান পরিচালনায় খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, খান এ কমাল হাছান খান, আহবায়ক বেগ আঃ রাজ্জাক রাজ, যুগ্ন আহবায়ক সৈয়দ কিসমত আলী, সদস্য সচিব শেখ আঃ হক, প্রধান উপদেষ্টা আলহাজ¦ খান হাফিজুর রহমান, সার্বিক তত্তাবাধয়নে ফুলতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সরদার আলী আহম্মেদ । অনুষ্ঠানের মধ্যে রয়েছে আগামিকাল শুক্রবার বেলা ২ টায় নৌকা বাইচ , বিকাল ৫ টায় সংবর্ধনা অনুষ্ঠান, সন্ধা ৭ টায় সাংস্কৃতিক সন্ধ্যা , ৩১ ডিসেম্ভর শনিবার অনুষ্ঠানের ২য় দিন বেলা ১২ টায় ভেলা বাইচ, বিকাল ৩ টায় ডিঙ্গি বাইচ, সন্ধা ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং ১ জানুয়ারী রবিবার সমাপণী দিনে সকাল ৯ টায় ক্রীড়া প্রতিযোগিতা, দুপুর ১ টা ৩০ মিনিটে সাঁতার প্রতিযোগিতা সন্ধা ৭ টায় সাংস্কৃতিক সন্ধ্যা এবং রাত ৯ টায় ক্লাব কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। এদিকে প্রতি বছরের মতো এ বছরও এ নৌকা বাইচকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের মিলন মেলা বসবে । গিলাতলা ও সিদ্দিপাশা ভৈরব নদীর উভয় প্রান্তে। আবহমান গ্রাম বাংলার অতি প্রাচীন কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে হাজারো প্রাণের আনন্দ উচ্ছালতায় , হাজার হাজার মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজে এ নৌকা বাইচ শুরু হবে। বিভিন্ন বয়সের মানুষ নদীর দু’পাড়ে দাড়িয়ে নৌকা বাইচ প্রত্যক্ষ করবেন । ঠিকারী ও কাঁশির বাদ্যের তালে জারি সারি গান নেচে গেয়ে – হেঁইও হেঁইও রবে বৈঠার ছলাৎ- ছলাৎ শব্দে এক অনবদ্য আবহ সৃষ্টি হয়। দু’ কূলে দাড়িয়ে থাকা হাজার হাজার মানুষের হৃদয়ে জাগে দোলা। মাল্লাদের সাথে সমবেত হবে অগনিত সমর্থক ও দর্শক। তারা উৎসাহ দেবেন বাইচের নৌকার মাল্লাদের। নদীর দু’পাড়ে দাড়িয়ে থাকা মানুষের করতালী ও হর্যধ্বনিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। গোটা এলাকায় সঞ্চারিত হয় উৎসবের আমেজ।গিলাতলা নজরুল থিয়েটার ক্লাবের সাধারন সম্পাদক খান রিয়াজুল ইসলাম রাজা বলেন ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ টিকিয়ে রাখতে সকলের কাছ থেকে সকল প্রকার সহযোগিতা পাচ্ছি । আবহমান গ্রাম বাংলার অতি প্রাচীন কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।
ডুমুরিয়ায় মাগুরখালির স্লূইচ গেট দিয়ে পানি উঠিয়ে মাছ চাষের দাবিতে ফুঁসে উঠেছে ২ সহস্রাধিক মৎস্য চাষী
এস রফিক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় মাগুরখালির আধারমানিক স্লূইচ গেট দিয়ে পানি উঠিয়ে মাছ চাষের দাবিতে ফুঁসে উঠেছে চার গ্রামের ২ সহস্রাধিক মৎস্য চাষী। তবে ধান চাষে ব্যাহত হবে এমন কাজ থেকে আপাতত বিরত থাকতে বলছেন পানি উন্নয়ন বোর্ড। সরেজমিনে গিয়ে একাধিক ঘের মালিকদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার মাগুরখালি ইউনিয়নের ১৭/১ পোল্ডারের আওতায় আধারমানিক নামক ¯’ানে একটি স্লূইচ গেট রয়েছে। যা দিয়ে খোরেরাবাদ,আধারমানিক, গজালিয়া ও চিত্রামারি সহ ৪টি বিলের প্রায় ৭ হাজার বিঘা জমির পানি নিষ্কাশন হয়ে সালতা নদীতে পড়ে। এ পোল্ডারের আওতায় ডুমুরিয়া ও পার্শ^বর্তী তালা উপজেলার ২ হাজার লোকের নিজস্ব জমিতে প্রায় ৩০ বছর ধরে মৎস্য চাষ করে স্বাবলম্বী হয়েছেন তারা। এসব জমিতে জমির মালিকরা নিজ নিজ জমিতে ঘের বেঁধে বছরের বারো মাসই মাছ করে আসছে। কথা হয় খোরেরাবাদ এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক অরবিন্দু রায়ের সাথে তিনি বলেন গত বছর সালতা নদী খননের জন্য ঘেরে পানি না উঠায় পরীক্ষামূলক ভাবে আমরা ইরি বোরো ধানের চাষ করি। তাতে আমাদের ব্যাপক লোকসান গুনতে হয়েছে।একই এলাকার চিত্তরঞ্জন সানা বলেন, আমি ৩ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করে মাত্র ৩ কেজি ধান আর ৩ হাজার পেয়েছিলাম তাতে উৎপাদন খরচও উঠে না। এছাড়া গৌতম রায়,বিজয় সরকার, গনেশ মন্ডল পুলিন মন্ডল, নারায়ণ রায় সহ একাধিক ব্যক্তি একই সুরে সুর মিলিয়ে বলেন, আমাদের এ সব বিলে প্রচুর লবনাক্ত থাকায় ইরি বোরো চাষে সফলতা পায়নি। যে কারণে আমরা মাছ চাষে ঝুঁকছি। আর বারো মাসই মাছ চাষে ব্যাপক লাভবান ও অর্থনৈতিক ভাবে প্রত্যেকেই স্বাবলম্বী হয়েছে। আমরা যদি এ বছর নদীর পানি না পাই তাহলে আমাদের ধানও হবে না মাছও হবে না। সব মিলে আর্থিক ভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হব।
এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের খুলনা উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান বলেন,পোল্ডারের ভিতরে কোন প্রকার লবণ পানি প্রবেশ করা যাবে না। তবে যেহেতু ওই এলাকায় কিছু অংশ বোরো চাষ করছে সেহেতু এখন থেকে তিন মাস পর নদীর পানি উঠালে সমস্যা না।
এ বিষয়ে জানতে চাইলে খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ বলেন,১৭/১ পোল্ডারের মধ্যে যদি একজন ধান চাষ করে সেক্ষেত্রে আমার সাপোর্ট থাকবে। তবে ধান চাষ বাদ রেখে মাছ চাষের কোন সুযোগ নেই।
মাস ব্যাপী খুলনা বিজয় মেলা’র উদ্বোধন, থাকছে বিনোদন জোন
খবর বিজ্ঞপ্তি
বুধবার বিকাল তিনটায় উদ্বোধন করা হলো ‘খুলনা বিজয় মেলা’। নগরীর শিববাড়িমোড় খুলনা পাবলিক হল মাঠে (সাবেক জিয়া হল) প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন খুলনা মহানগর আ’লীগের সাঃ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বিশেষ অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা আ’লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক মুকুল, মহানগর যুবলীগ নেতা মেখ আঃ কাদের ও সোনাডাঙ্গা থানার এসআই হরষিৎ মন্ডল। সভাপতিত্ব করেন মেসার্স চামেলী ট্রেডার্সের পরিচালক মোঃ রাসেল মিয়া। তিনি বলেন, মাস ব্যাপী এ মেলার স্টল ও প্যাভিলিয়ন তৈরীর কাজে ব্যস্ত সময় পার করছে কারিগররা। মেলা প্রস্তুতির কাজ পুরো দমে এগিয়ে চলছে। ইতোমধ্যে মেলার ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে মেলা মাঠ পুরোপুরি প্রস্তুত হবে। মেলায় ৮০টি স্টল ও চারটি প্যাভিলিয়ন করা হচ্ছে। শিশুদের বিনোদন কেন্দ্র থাকবে। এখানে শিশুদের আনন্দ দেয়ার জন্য মিনি ট্রেন, নাগর দোলা, নৌকাসহ হরেক রকম খেলনা থাকবে। উদ্বোধনের দিনেই বিনোদন জোনে দর্শনার্থীদের ভীড় হয়। এছাড়া কয়েকটি দোকান ইতিমধ্যে বেচাবিক্রি শুরু করেছে। তানহা ফ্যাশান নামের স্টল প্রতিনিধি তাহম্মেদ আলী বলেন, তার স্টলে ওয়ান পিস (মূল্য-৫০০ টাকা), ওড়না(মূল্য-১০০ টাকা), হেজাব (মূল্য-১০০ টাকা), প্লাজু ( মূর্য-১৫০ টাকা) ও স্ক্যাট (মূল্য ১৫০-২৫০ টাকা) বিক্রি করা হচ্ছে। এবারের মেলার পরিবেশ বিগত কয়েক বছরের চেয়ে ভাল বলে তিনি মনে করেন। উল্লেখ্য, করোনার পর খুলনা নগরীতে এই প্রথম মেলা শুরু হচ্ছে। এতে করে বিনোদন প্রিয় মানুষ এ মেলার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে।
কালীগঞ্জে মা-মেয়েকে মারধর ও কোলের শিশুকে মাটিতে ছুড়ে ফেলার অভিযোগ
প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর বেঁদে পল্লীতে এবার ঘরের মিটার ভাঙাকে কেন্দ্র করে মা-মেয়েকে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় মায়ের কোলে থাকা ৩ বছরের শিশুকেও মাটিতে ছুঁড়ে ফেলেছে প্রতিপক্ষরা।
বুধবার সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কাশিপুর এলাকার রঙমালা বেগম (৬০), তার দুই মেয়ে মৌসুমী পারভীন (২৮) ও শাবনুর খাতুন (২৫)। এরমধ্যে মৌসুমী পারভীনের ডান হাত ও ডান পায়ে লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে।
বৃদ্ধা রঙমালা বেগম জানান, মঙ্গলবার রাতে তাদের বাড়ির মিটার ভাঙার ঘটনায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসায় প্রতিপক্ষ রাসেল, ফয়সাল, আলমগীর, রাজাসহ কয়েকজন বুধবার সকালে বাড়িতে আসে। এসময় তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় তার মেয়ে মৌসুমী প্রতিবাদ করলে লাঠি দিয়ে মারধর করতে থাকে। এ সময় ঠেকাতে গেলে তাকে মারধর করে। মেয়ের কোলে থাকা ৩ বছরের শিশুকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়।
আহত মৌসুমী পারভীন জানান, গতকাল রাতে তাদের বাড়ির বৈদ্যুতিক মিটার ভেঙে ফেলে হয়। এরপর তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ আসায় তারা ক্ষীপ্ত হয়ে বুধবার সকালে বাড়িতে গিয়ে মারধর করে। এ সময় তার কোলে থাকা শিশুকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। রাসেলের নেতৃত্বে তাদের উপর হামলা করা হয়।
অভিযুক্ত রাসেল আহমেদ মারধরের বিষয় অস্বীকার করে জানান, তারা নিজেরা নিজেদের মিটার ভেঙে অন্যের উপর দোষ চাপায়।
কালীগঞ্জ থানার এসআই সেকেন্দার আবু জাফর জানান, গতকাল রাতে মিটার ভাঙাকে কেন্দ্র করে মারধরের বিষয়টি শুনে তিনি ঘটনাস্থল গিয়েছিলেন।
কর্মকর্তাদের মধ্যে আনন্দ-উদ্যম, কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রায় এক যুগ পর পরিচালক ও সমমানের চার বিভাগীয় প্রধানের পদে সরাসরি নিয়োগ পেলেন চার কর্মকর্তা। ২৮ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ২২২তম সিন্ডিকেট সভায় তাদের এই নিয়োগ অনুমোদন দেওয়া হয়। জাতীয় বেতন স্কেলের তৃতীয় গ্রেডে নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তারা হলেন- প্রধান প্রকৌশলী পদে ইঞ্জি. মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে এস এম আতিয়ার রহমান, চিফ মেডিকেল অফিসার পদে ডা. কানিজ ফাহমিদা এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক পদে শেখ মুজিবুর রহমান। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সচিব রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সভার কার্যবিবরণী অনুমোদন লাভের পর তাদের নিয়োগাদেশ ইস্যু করা হবে এবং আশা করা যায় আসন্ন আগামী ২০২৩ সালের ১ জানুয়ারি তাদের নিয়োগ সম্পন্ন করা সম্ভব হবে। ২০১১ সালে গ্রন্থাগারিক পদে সর্বশেষ নিয়োগের পর খুলনা বিশ্ববিদ্যালয়ে আর কোন বিভাগীয় প্রধানের পদে সরাসরি নিয়োগ হয়নি। এতোদিন ধরে বিভাগীয় প্রধানের এই পদগুলোতে ভারপ্রাপ্ত অথবা চলতি দায়িত্ব হিসেবে কয়েক দফায় কয়েকজন শিক্ষক/কর্মকর্তা দায়িত্ব পালন করে আসছিলেন। এর মধ্যে জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালকের এবং চিফ মেডিকেল অফিসার পদে এবারই প্রথম নিয়োগ সম্পন্ন হলো। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কোন মহিলা কর্মকর্তা এবারই প্রথম পূর্ণাঙ্গ বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেলেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের শীর্ষ পদসমূহের মধ্যে চারটি পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ হওয়ায় কর্মকর্তাদের মধ্যে আনন্দ-উদ্যম, নতুন আশা ও আস্থার সঞ্চার হয়েছে। নিয়োগপ্রাপ্ত চার বিভাগীয় প্রধান প্রাথমিক প্রতিক্রিয়ায় তাঁদের এই নিয়োগ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সিন্ডিকেটের সকল সদস্য এবং নিয়োগ বোর্ডের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি ইঞ্জি. এস এম মরিুজ্জামান এবং সাধারণ সম্পাদক দীপক কুমার মন্ডল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের শীর্ষ পদসমূহের মধ্যে চারটি পদে সরাসরি নিয়োগ প্রদান করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সিন্ডিকেটের সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা আশা করেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের এই পদক্ষেপের ফলে কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ হতাশার অবসান হবে এবং তদস্থলে নতুন কর্মপ্রেরণা ও আশার সঞ্চার হবে যা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও গতিশীল করবে। এই ধারাবাহিকতায় অন্যান্য বিভাগীয় পদগুলো নিকট ভবিষ্যতে পূরণ হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তারা নিয়োগপ্রাপ্ত চার বিভাগীয় প্রধানকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক ১৯৯২ সালে, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমান এবং চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা ১৯৯৬ সালে, এছাড়া অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান ১৯৯৭ সালে বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন।
বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির করুন মৃত্যু
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াাটার দারোগার ভিটা আশিকনগর আতিয়ার রহমান এর ইজিবাইক গ্যারেজের সামনে মোঃ মাইনুল হাসান (৪০) নামের এক ব্যক্তির সড়ক দুর্ঘটনায় করুন মৃত্যু হয়েছে। সে খুলনার লবলচরা থানার জিন্নাপাড়া এলাকার মৃতঃ কাদের ব্যাপারীর পুত্র । প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে প্রকাশ, গতকাল বুধবার বেলা ৩ টায় উপজেলার দারোগা ভিটা এলাকায় পাকা রাস্তা উপর প্লাটিনা ১০০ সিসি, যার গাড়ি নং- খুলনা হ-১৩-৫২৪৩, ও টিভিএস ১০০ সিসি নাম্বার বিহীন বটিয়াঘাটা টু গল্লামারী রাস্তায় মুখোমুখি সংঘর্ষে মইনুল হাসান গুরুতর আহত হয় ।
পরবর্তীতে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মোটরসাইকেল দুটি রাস্তার পাশে পড়েছিল
ফকিরহাটে রিক্সা নিয়ে পালানোর সময় জনতার হাতে চোর আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট বাজার এলাকা থেকে একটি ব্যাটাারি চালিত অটোরিক্সা নিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়েছে চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য সুমন শেখ (২৬)। সে কচুয়ার চন্দ্রপাড়া এলাকার মৃত সিদ্দিক শেখের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ছোট বাহিরদিয়া গ্রামের মো. আল মামুন ফকিরহাট একটি সড়কের উপর তার অটোরিক্সাটি রেখে পাশে খাবির স্টোরে টায়ার কিনতে যান। এসে দেখে তার অটোরিক্সাটি একজন চুরি করে পালিয়ে যাচ্ছে। তখন স্থানীয়দের সহযোগিতায় আটোরিক্সাসহ চোর সুমন শেখকে আটক করে। পরে মডেল থানা পুলিশের নিটক তাকে সোর্পদ করে। এ ব্যাপারে রাতেই রিক্সা চালক মো. আল মামুন বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় একটি চুরি মামলা দায়ের করেন। ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফকিরহাটে পুলিশের অভিযানে মাদকসহ কারবারি আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে উপজেলার লখপুর এলাকা থেকে মাদকসহ রমজান মোড়ল (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শুভজিৎ পালের নেতৃত্বে পুলিশের একটি দল লখপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে গাজা উদ্ধার করে। আটককৃত রমজান মোড়ল লখপুর এলাকার মোড়ল রফিকুল ইসলাম মনির ছেলে। মাদকসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জাান। তিনি বলেন এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। ##
চুলকাটির পলাশ কিন্ডান গার্টেনে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী পলাশ কিন্ডান গার্টেন চত্তরে বার্ষিক পরীক্ষার ফলাফল, ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও ২০১৬সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বুধবার (২৮শে ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব সিদ্দিক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, বিশেষ অথিতি ছিলেন, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোহম্মদ হানিফ। স্বাগত বক্তব্য পেশ করেন, পলাশ কিন্ডান গার্টেন এর অধ্যক্ষ মোঃ আজাহার উদ্দিন। সাংবাদিক সুমন কুমার পাল এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, ও বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শক্তি নারায়ন দাস, চুলকাটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, গ্রামীন ব্যাংক খানপুর শাখা ব্যবস্থাপক কৃষ্ণপদ পাল, আশা’র ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, রিক এর ব্যবস্থাপক হুমায়ুন কবির, শিক্ষানুরাগী নন্দ দুলাল ভদ্র, ইউপি সদস্য বিপুল আচার্য, প্রদীপ সাহা বাপ্পি ও এস,আর,এম কিন্ডার গার্ডেন এর পরিচালক দুলালী কর্মকার প্রমুখ ।
কেশবপুরে বোরোধান আবাদের প্রস্তুতি শুরু লক্ষমাত্রা ১৫ হাজার ৫২০ হেক্টর জমি
আলমগীর হোসেন,কেশবপুর
যশোরের কেশবপুরে বোরোধান আবাদের প্রস্তুতি শুরু হয়েছে। আবাদের লক্ষমাত্রা নির্দ্ধারণ হয়েছে ১৫ হাজার ৫২০ হেক্টর জমি। আগাম বীজতলা দিয়েছে ৫৫০ হেক্টর জমিতে।কেশবপুর উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে গত আমন চাষের মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় আমন চাষের লক্ষ্য মাত্রা অর্জিত হয়নি। সেচ দিয়ে আমনধানের আবাদ করলেও অনাবৃষ্টির কারণে কৃষকের আর্থিক ভাবে ক্ষতি হয়েছে। আসন্ন বোরোধান মৌসুমে আমনের ক্ষতি পুষিয়ে নিতে কেশবপুরের কৃষক আগে-ভাগে বোরোধানের আবাদের প্রস্তুতি শুরু করেছে।সুত্র জানায় কেশবপুর উপজেলার পাঁজিয়া ও সুফলাকাটী ইউনিয়নের দীর্ঘদিন জলাবদ্ধতায় পড়ে থাকা অনাবাদি জমি চলতি বছর বোরো মৌসুমে চাষের আওতায় আসায় বোরো চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ হয়েছে ১৫ হাজার ৫২০ হেক্টর জমি। গতবছর অর্জিত হয়েছিল ১৪ হাজার ৫২০ হেক্টর জমি। বোরে আবাদের লক্ষমাত্রা অর্জন করতে কেশবপুরের কৃষককুল আগে-ভাগে বীজতলা প্রস্তুত করেছে ৫৩০ হেক্টর জমি।কৃষি অধিদপ্তর আরো জানান আমনধান চাষের অনাবাদি জমিতে কেশবপুর উপজেলায় ব্যাপক ভাবে ৪ হাজার ১৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। ফলনও হয়েছে বাম্পার। আবহাওয়া অনুকূলে থাকলে বোরেধানের আবাদ আরও বাড়তে পারে।কেশবপুর উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবীদ ঋতুরাজ সরকার সাংবাদিকদের বলেন, কেশবপুর উপজেলায় গত বর্ষামৌসুমে অনাবৃষ্টির ফলে আমনধানের ফলন ভালো না হলেও ধান যা হয়েছে কৃষক তার নায্য মূল্য পেয়েছে যার কারণে কেশবপুর উপজেলার কৃষক সমাজ বোরোধান আবাদের প্রতি ঝুকে পড়েছে বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে বোরো চাষের লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যেতে পারে। কেশবপুরের কৃষক বোরোধান আবাদের জন্য বীজতলা তৈরি করতে ব্যাস্ত হয়ে উঠেছে।
খুবি উপাচার্যের সাথে মতবিনিময়কালে কৃষি সচিব: প্রাতিষ্ঠানিক সাফল্য ও সমৃদ্ধি নির্ভর করে যোগ্য নেতৃত্বের ওপর
তথ্য বিবরণী
খুলনায় সফররত কৃষি মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ওয়াহিদা আক্তার এর সাথে মতবিনিময় করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। ২৮ ডিসেম্বর (বুধবার) দুপুরে উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে কৃষি সচিবকে ফুল ও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন উপাচার্য। কৃষি সচিব পদে নিযুক্ত হওয়ায় তিনি তাঁকে বিশ্ববিদ্যালয়ের এবং তার নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। উপাচার্য আশা প্রকাশ করেন, একজন কৃষিবিদ হিসেবে সচিবের দায়িত্ব গ্রহণের পর কৃষি সেক্টরের অগ্রগতিতে তিনি অবদান রাখতে সক্ষম হবেন। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে আলোকপাত করে নবনিযুক্ত সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে শিক্ষা, কৃষিসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে উদ্ভুত পরিস্থিতিতে দেশের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হলেও তা এগিয়ে চলেছে। মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে যোগাযোগ ক্ষেত্রে নতুন অভিযাত্রা শুরু হলো। তিনি বলেন, শিক্ষা ও গবেষণায় আমাদের অগ্রগতি অব্যাহত রয়েছে। তবে কোনো কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য নেতৃত্বের অভাবে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা ব্যাহত হচ্ছে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। প্রকৃতপক্ষে প্রাতিষ্ঠানিক সাফল্য ও সমৃদ্ধি নির্ভর করে যোগ্য নেতৃত্বের ওপর। খুলনা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে তিনি উপাচার্যের যোগ্য নেতৃত্বের প্রশংসা করে বলেন, এ বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য হিসেবে আমি বিভিন্ন সভায় অংশগ্রহণমূলক আলোচনা, স্বচ্ছতা এবং নিরপেক্ষ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের বিষয় দেখে অত্যন্ত আশাবাদী হয়েছি। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে খুব ভালো করছে। তিনি আরও বলেন, পিএসসি সদস্য হিসেবে চাকরির অনেক ইন্টারভিউ বোর্ডে এখানকার গ্রাজুয়েটদের বিষয়ভিত্তিক জ্ঞান ও দক্ষতার প্রমাণ পেয়েছি। তিনি উপকূলীয় অঞ্চলের কৃষি বৈচিত্র্য, জলবায়ুর প্রভাব এবং ফসল উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কলাকৌশল নিয়ে গবেষণার আহ্বান জানান। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন আয়োজিত একটি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপনা অনুষ্ঠানে যোগ দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন।
রামপালে বাল্যবিয়ে প্রতিরোধে সভা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের রামপালে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ভাগা ব্রাক অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও ব্রাক এর আয়োজনে ব্রাকের বাগেরহাট জেলা সমন্বয়কারী এস, এম ইদ্রিস আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজনগর ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন ময়না, বিশেষ অতিথির বক্তব্য দেন উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, খুলনা ব্রাক ওয়াস এর সিনিয়র কোয়ালিটি কন্ট্রোল অফিসার মো. রেজাউল করিম, ডেপুটি ম্যানেজার ব্রাক (সামাজিক ক্ষমতায়ান ও আইন) এর ইসমাইল হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, প্রোগ্রাম অফিসার মো. রেজাউল করিম, ব্রাক ওয়াসের কাজী ওমর ফারুক, এ্যাসোসিয়েট অফিসার জেসমিন আক্তার, বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান বাদশা প্রমুখ। সভায় জানানো হয়, বাল্যবিবাহ একটা মারাত্মক সামাজিক ব্যধি। একে প্রতিরোধ করা জরুরী। বাল্যবিবাহের কারণে প্রতি বছর নারী ও শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে সামাজিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এ সমস্যা থেকে আমরা বেরুতে না পারলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। আমাদের স্থায়ীত্বশীল উন্নয়নে বড় বাঁধা বাল্যবিবাহ। নারী ও শিশুদের সুরক্ষা ও তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হলে বাল্যবিবাহ প্রতিরোধ করতেই হবে। এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে।
দুশ্চিন্তায় দেশী খামারীরা: মহেশপুর সীমান্ত দিয়ে অবাধে আসছে ভারতীয় গরু
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় প্রায় ৭৪ কিলোমিটার ভারতীয় সীমান্ত রয়েছে। এর মধ্যে ভারতের তারকাঁ বিহীন রয়েছে ১১ কিলোমিটার। এসব সীমান্ত দিয়ে চোরাই পথে অবাধে আসছে ভারতীয় গরু। এতে পাচারকারী চক্রগুলো মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ায় সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। এদিকে ভারতীয় গরু দেশের হাট গুলোতে সয়লাভ হলে কমে যাবে দেশী গরুর চাহিদা। যেকারণে সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ বাড়ায় কাঙ্খিত মুনাফা অর্জনে বঞ্চিত হওয়ার আশঙ্কায় কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ছে দেশীয় খামারিদের। তবে দেশের মধ্যে গরু বিক্রিতে চক্রগুলো ব্যবহার করে থাকেন বিশেষ পন্থা। আগেভাগে পশুহাট কর্তৃপক্ষের নিকট থেকে সাদা ক্রয় রশিদ নিয়ে আসেন এরপর সেই ক্রয় রশিদ দেখিয়ে বিজিবির সীল স্বাক্ষর দিয়ে গরু গুলোকে হাটে বিক্রয় করা হয়। যার ফলে এসব গরু বিক্রিতে হাট মালিকরা জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বিভিন্ন সূত্র জানিয়েছে, উপজেলার সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাঘাডাঙ্গা, খোসালপুর, সামন্তা, কাঞ্চনপুর, মাটিলা ও লেবুতলাসহ বিভিন্ন এলাকা দিয়ে রাতের অন্ধকারে অবাধে প্রবেশ করছে ভারতীয় গরু। গরু পাচার কাজে জড়িত থাকা চক্রগুলো দালালদের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে পাশ^বর্তী খালিশপুর, ডুগডুগি, শিয়ালমারি ও পুড়াপাড়া পশুহাটসহ বিভিন্ন হাটে বিক্রয় করছেন।
তথ্য নিয়ে জানাগেছে, উপজেলার সীমান্ত নেপা ইউপির বাঘাডাঙ্গা গ্রামের আত্তাপ আলীর ছেলে কবীর হোসেন, একই গ্রামে আব্দুস সামাদ গামা’র ছেলে আরিফ, রবিউল কামারের ছেলে জুয়েল রানা, আসরত খলিফার ছেলে বিল্লাল খলিফা, মৃত ইমান আলীর ছেলে আতিয়ারসহ একটি বিশাল চক্র সীমান্তের ওপার থেকে চোরাকারবারীদের সহযোগীতায় দেশের ভিতরে ভারতীয় গরু নিয়ে আসেন।
এদিকে ওবাইদুল হক নামে এক স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে এসব অবৈধ পথে আসা গরু গুলোকে সনদ প্রদান করা অভিযোগ রয়েছে। এব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য বলেন, যেসকল গরুতে বাঘাডাঙ্গা বিওপি ক্যাম্পের সিল স্বাক্ষর থাকে শুধুমাত্র সেই সকল গরু গুলোকে সনদ দিয়ে থাকি।
বাঘাডাঙ্গা বিওপি কোম্পানী কমান্ডার সুবেদার গোলাম মাওলা জানান, হাটের ক্রয় রশিদ দেখে গরু গুলোতে সিল স্বাক্ষর দেওয়া হয়।
সীমান্তের নেপা ইউপি চেয়ারম্যান শামছুল আলম মৃধা বলেন, গোপনে ও অবৈধ পন্থায় এক শ্রেণীর চোরাকাবারী ভারত থেকে গরু আনছে। তবে ইউপি সদস্য কিভাবে এসব গরু গুলোতে প্রত্যয়নপত্র দিচ্ছে এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কেউ যদি এসমন কাজের সাথে জড়িত থাকে তাহলে তার নিজের কর্মের দায়ভার তা নিজেকেই নিতে হবে। উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, ভারত থেকে গরু আসার বিষয়ে জানা নেই। তবে এ বিষয়ে বিজিবির সাথে আলোচনা করে জরুরী পদক্ষেপ গ্রহন করা হবে।
৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শাহীন আজাদ বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে। চোরাকারবারীদের ব্যাপারে খোজখবর নিয়ে তাদের আইনের আওতায় আনা হবে।
রামপালে ব্রাকের ইন্সেপশন সভা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের রামপালে নেদারল্যান্ড ও ব্রাকের উদ্যোগে এক ইন্সেপশন সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ভাগা ব্রাক অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ব্রাকের বাগেরহাট জেলা সমন্বয়কারী এস, এম ইদ্রিস আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, বিশেষ অতিথির বক্তব্য দেন রাজনগর ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন ময়না, খুলনা ব্রাক ওয়াস এর সিনিয়র কোয়ালিটি কন্ট্রোল অফিসার মো. রেজাউল করিম, ডেপুটি ম্যানেজার ব্রাক (সামাজিক ক্ষমতায়ান ও আইন) এর ইসমাইল হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, প্রোগ্রাম অফিসার মো. রেজাউল করিম, ব্রাক ওয়াসের কাজী ওমর ফারুক, এ্যাসোসিয়েট অফিসার জেসমিন আক্তার, বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান বাদশা প্রমুখ। সভায় জানানো হয়, স্যানিটেশন ও নিরাপদ পানি নিশ্চিত কারণে এ উপজেলায় ব্রাক ওয়াস কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে এ সংস্থা যে কার্যক্রম চালাচ্ছে সেটি সুচারুভাবে সম্পন্নের জন্য সকলকে এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করা হয়।
প্রবাসী নাজমাকে প্রেমের ফাঁদে ফেলে অতঃপর বিয়ে: ২৫ লক্ষ টাকা নিয়ে বিয়ে অস্বীকার
শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
প্রবাসী নাজমা বেগম স্বামীর অধিকার ও হাতিয়ে নেওয়া প্রায় ২৫ লক্ষ টাকা দাবী করে একটি অভিযোগ করেছেন। অন্য দিকে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নে বিধানসাগর গ্রামের বাসিন্দা নুরুজ্জামান খন্দকারের পুত্র সৌদি প্রবাসী মোঃ বেলাল খন্দকার বিয়ের দাবি অস্বীকার করেছেন।
লিখিত অভিযোগে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার কালাইয়া গ্রামের আঃ ছালাম হাওলাদারের মেয়ে সৌদি প্রবাসী নাজমা আক্তার জানান, গত ২০০৬ সাল থেকে সৌদি আরবের মক্কা নগরীর আব্দুল্লাহ মেডিকেল হাসপাতালে নাসিং এর কাজ করেন। ২০২০ সালের ডিসেম্বর মাসে বেল্লাল খন্দকারের সাথে প্রথম পরিচয় হয়। আমি যে হাসপাতালে চাকরি করি সেই হাসপাতালের চাকরিজীবিদের বহনকারী গাড়ীর ড্রাইভার হলেন বেল্লাল। গাড়ীতে নেওয়া আনার পথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক সময় তার সম্মতিতে গ্রামের বাড়ীতে থাকা স্বামীকে তালাক দেয় এবং ২০২১ সালে বেল্লাল খন্দাকারের সাথে ইসলামী সরীয়া মতে বিবাহ হয়। বেল্লালের অন্য ৩টি ভাই সৌদি আরবে থাকেন। তারা এ বিবাহের বিষয়টি অবগত আছেন। বিবাহের পর আমরা একই বাসায় স্বামী-স্ত্রী বসবাস করি। আমার বেতনের ৩৫০০ রিয়ালের অর্ধ্বেকের বেশীটা সে নিয়ে নিতো। তার আরো এক স্ত্রী ও দুইটি সন্তান রয়েছে। তাদের খরচ মিটানোর জন্য প্রায়ই আমার কাছ থেকে টাকা নিত। বেল্লাল বাড়ীতে বিল্ডিং নির্মান করবে ও জমি-জমা ক্রয় করবে এমন কথা বলে গত ২ বছরে সৌদি রিয়ালসহ প্রায় ২৫ লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়ে নেয়। এমনকি তার স্ত্রী, সন্তান ও মা-বাবার সাথে মোবাইল ফোনে পরিচয় করিয়ে দেয়ার পর তার স্ত্রীর একাউন্টে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা বাংলাদেশে পাঠাই এবং তার বাবাকে পঞ্চাশ হাজার টাকা দেই। বেল্লাল আমাকে বাংলাদেশে যেতে বললে তার কথা মতো আমি গত আগষ্ট মাসে বাংলাদেশে চলে আসি। নিজ এলাকা জিয়ানগরে এসে পরের দিন ধানসাগর এলাকায় বেল্লালের বাড়ীতে চলে আসি এবং তার মা-বাবার কাছে বিষয়টি খুলে বলি। বেল্লাল সৌদি থেকে বাড়ীতে আসার দিন তারিখ চুড়ান্ত হলে আগের দিন তার মা-বাবা ও স্ত্রী মিলে গত ২৩ ডিসেম্বর আমাকে তারা বাড়ী থেকে বের করে দেয় এবং বেল্লাল আমাকে বিবাহ করে নাই বলিয়া যোগাযোগ বন্ধ করিয়া দেয়। মাঝে মধ্যে ম্যাসেঞ্জারে হায়-হ্যালো করে। আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি আমাকে ভয় ভীতি প্রদর্শণসহ জীবননাশের হুমকি দেয়। আমি আমার স্বামীর অধিকার চাই এবং প্রসাশনের কাছে সুষ্ঠু বিচার দাবি করি। তবে এলাকাবাসি নাম প্রকাশ না করার শর্তে বলেন, বেল্লাল খন্দকার এলাকায় একটি চালাক-চতুর ও ঠকবাজ প্রকৃতির বলে মন্তব্য করেন।
এ বিষয়টি জানতে চাইলে বেল্লাল মোবাইল ফোনে বিয়ের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন আমি নাজমা নামে কাউকে বিয়ে করিনি এবং কোনো টাকা-পয়সা নেইনি বলে মোবাইল ফোন কেটে দেন।
ঝিনাইদহ জেলার সেরা করদাতা সম্মাননা পুরস্কার পেলেন পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলার সেরা করদাতা সম্মাননা পুরস্কার পেলেন সদর পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।বুধবার দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে কর অঞ্চল-খুলনার আয়োজনে কর অঞ্চল-খুলনার কর কমিশনার মোঃ সিরাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মিহির রঞ্জন হালদার।সেসময় উপস্থিত ছিলেন খুলনা বেঞ্জ কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য শফিকুল ইসলাম আকন্দ, খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টি এম জাকির হোসেন, কর আপীল অঞ্চল খুলনার কর কমিশনার আ. স. ম. ওয়াহিদুজ্জামান,খুলনা এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার মুহম্মদ জাকির হোসেন ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উর্ধ্বতন সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান।উল্লেখ্য,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও দেশের চলমান অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এই স্বীকৃতি প্রদান করা হয়। জেলার সেরা করদাতার সম্মাননা পুরস্কার পাওয়ায় পৌরসভার মেয়র হিজলকে নানা শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
শ্রমিক ও সেচ্ছাসেবক দলের ৪২জন পরিবারের পাশে বিএনপি নেতা বকুল
খবর বিজ্ঞপ্তি
বিগত ১০ডিসেম্বর ২০২২ইং বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করাকে কেন্দ্র করে খুলনা মহানগরী বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নামে খুলনা মহানগরীর ৫থানায় পুলিশের দায়েরকৃত মিথ্যা মামলায় নতুন করে গ্রেফতারকৃত ৪২জন নেতাকর্মী এবং তাদের পরিবারের পাশে দাড়িয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
কারাবন্দী এসকল নেতৃবৃন্দকে ধারাবাহিক ভাবে সহায়তা কর্মসূচির অংশ হিসেবে বুধবার ২৮ডিসেম্বর দুপুর ১২টায় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় সদর থানা শ্রমিকদলের প্রচার সম্পাদক সিরাজ হাওলাদার, খুলনা মহানগর শ্রমিক দলের সদস্য মন্টু শেখ, সদর থানা সেচ্ছাসেবক দল নেতা নোমান মাহবুব, ২১নং ওয়ার্ড শ্রমিকদলের সদস্য শহিদুল ইসলাম ও রফিক শেখের বাড়িতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে চাল, ডাল, আটা, তেল, লবণ প্রভৃতি উপহার হিসেবে প্রেরণ করা হয়।
উল্লেখ্য যে, বিগত ৪দিনে খুলনা মহানগরীর সদর, খালিশপুর এবং খানজাহান আলী থানার গ্রেফতারকৃত ৪২জন নেতাকর্মীদের জেলখানায় পিসিতেও (প্রিজনারস ক্যান্টিন) নগদ অর্থও প্রেরণ করেন বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। এসময় উপস্থিত ছিলেনঃ খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরিদ মোল্লা, খুলনা মহানগর শ্রমিক দলের আহবায়ক মুজিবুর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, খুলনা মহানগর তাতীদলের সভাপতি আবু সাইদ, ২১নং ওয়ার্ড যুবদল সভাপতি রুবেল জমাদ্দার, ২১নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি মাহফুজুর রহমান, ২১নং ওয়ার্ড শ্রমিকদল নেতা মিজানুর রহমান, জালাল মোল্লা, গাউস হাওলাদার, বেলাল মোল্লা, মিলন, শাহীন মুন্সী, রমজান, মান্না, মোঃ বাবু শেখ প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ গ্রেফতারকৃত এসকল পরিবারের সদস্যদের সার্বিক খোজখবর নেন এবং আগামী দিনে তাদের যেকোন বিপদেআপদে কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল তাদের পাশে থাকবেন এ আশ্বাস ব্যক্ত করেন।
মহেশপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহ মহেশপুরে অসহায়,দুস্থ ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার স্বরুপপুর ইউনিয়নের চাঁপাতলা গ্রামের কৃতি সন্তান বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত ও রোকন নার্সারি এন্ড এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলামের নিজ উদ্যেগে ১ হাজার কম্বল বিতরণের আয়োজন করেন।
মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মহেশপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী, মহেশপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন, ফুড সেফটি মুভমেন্ট কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইউনুছ আলী, ফুড সেফটি মুভমেন্ট ঝিনাইদহ জেলা শাখার সভাপতি নাসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম খান,স্বরূপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, স্বরূপপুর ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল হান্নান, সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন ইউপি সদস্য হাফিজুর রহমান।
খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ ২৯ ডিসেম্বর ২০২২ (বৃহস্পতিবার) সকাল ১১টায় প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হবে । সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এবং বিশেষ অতিথি থাকবেন খুলনা জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক খন্দকার ইয়াসির আরেফীন। বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সূচি অনুযায়ী বেলা ১২টায় একই স্থানে শুধুমাত্র ক্লাবের স্থায়ী সদস্যদের অংশগ্রহণে বিজনেস সেশন অনুষ্ঠিত হবে। এছাড়া বার্ষিক সাধারণ সভা উপলক্ষে সন্ধ্যা ৬টায় খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ক্লাব সদস্যদের সন্তানদের সংবর্ধনা প্রদান, সাংস্কৃতি অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। গেস্ট অব অনার থাকবেন এ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অব ইন্ডিয়া ইন্দ্রজিত সাগর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সাধারণ সভাসহ সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম এবং পরিচালনা করবেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। খুলনা প্রেসক্লাবের সদস্যসহ সংশ্লিষ্টদের সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
দাকোপের ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের কৈলাশগঞ্জের ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের হল রুপে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করেন দাকোপ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী বৃন্দ। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনিকাঞ্চন চক্রবর্ত্তী, তেজেন্দ্র নাথ রায়, সুরেশ মহাজন, শষীভূষন রায় সহ অন্যান্য সুধী জন এবং মায়েরা। অনুষ্ঠানে প্রধান শিক্ষক আগামী ০১/০১/২০২৩ তারিখে বই উৎসবে সকলকে হাজির থেকে উৎসবকে প্রানবন্ত করার উদত্ত আহ্বান জানান। এছাড়া ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল অবিভাবক ও ছাত্র/ ছাত্রী বৃন্দ। স্কুলের সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েই সবাই পাশ করেন। ফল প্রকাশ অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ছাত্র – ছাত্রীদের এবং বর্ষসেরা পুরস্কার প্রদান করা হয়।
দাকোপে জমিজমা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ৪ জন আহত
মোঃ শামীম হোসেন – খুলনা
খুলনার দাকোপের কামিনিবাসিয়া গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে আহত হয়ে চার জন হাসপাতালে ভর্তি। এলাকাবাসী জানায় আবারও জমিজমা সংক্রান্ত বিরুদ্ধের জের ধরে আমন মৌসুমে ধান কাটাকে কেন্দ্র করে শুরু হয়েছে মারামারি। তারা বলেন দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির পর এক পর্যয়ে তুমুল সংঘর্ষ হয়ে চার জন হাসপাতালে।
২৭ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল ৮ টায় তিলডাঙ্গা ইউনিয়নের কামিনিবাসিয়া গ্রামে বিতর্কিত জমিতে দু পক্ষ ধান কাটার জন্য তিলডাঙ্গা গ্রামের অধ্যবিন্দু বাছাড় ও কামিনিবাসিয়া গ্রামের প্রীতিশ হালদার উভয় তাদের লোক জন নিয়ে জমিতে অবস্থান করে। উভয় পক্ষের মধ্যে দু’ঘন্টা ধরে তুমুল তর্কবিতর্ক হয়। এবং কথা-কাটাকাটির কোন এক পর্যায়ে দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষ আর মারামারি শুরু হয়। মারামারি সংঘর্ষের এক পর্যায়ে দু পক্ষের মধ্যে চার জন মারাত্মক জখম হয়। তৎক্ষনিক ভাবে এলাকাবাসির সহযোগিতায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী অবস্থায় চার জনকে ভর্তি করা হয়। হাসপাতাল সুত্রে জানা যায় ১) অধ্যবিন্দু বাছাড় পিং মৃত অজ্ঞত, ২)তন্ময় বাছাড়, পিং অধ্যবিন্দু বাছাড় উভয় সাং তিলডাঙ্গা, দাকোপ খুলনা। এর ভিতর তন্ময় বাছাড়ের অবস্থা আশংকা জনক। তার মাথায় পাঁচটি শেলাই সহ প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। অপর দিকে ১) ক্ষিতিশ হালদার, মৃত সতীষ হালদার, ২)সুলতা হালদার, স্বামী প্রীতিশ হালদার উভয় সাং কামিনিবাসিয়া, দাকোপ খুলনা। ক্ষীতিশ হালদারের মাথায় মারাত্মক আঘাত ও জখম হয়। তারও অবস্থা আশংকা জনক বলে চিকিৎসক জানান। এ রিপোর্ট লেখা পযর্ন্ত দু পক্ষের থেকে দাকোপ থানায় মামলার প্রস্তুতি চলছিল।
দাকোপের বাজুয়ায় বড়দিন উপলক্ষে পাঁচ দিনের আনন্দ মেলার শুভ উদ্বোধন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়ায় বড়দিন উপলক্ষে পাঁচ দিনের আনন্দ মেলার শুভ উদ্বোধন। বড়দিনকে কেন্দ্র করে বাজুয়া আনন্দ মেলা মাঠে খৃষ্ট্রিয় সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পাঁচ দিনের আনন্দ মেলার আয়োজন করেছেন। এই মেলায় হাজারো মানুষের আগমনে মিলন মেলায় পরিনত হবে বলে তারা আশা করেন। ২৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় আনন্দ মেলার উদ্বোধন করেন ফাঁদার লরেন্জ বাবলু সরকার। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, আইন ও বিচার বিভাগীয় সংসদীয় কমিটির স্থায়ী সদস্য এ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। এসময় এমপি ঝর্ণা বলেন বিশ্ব পিতার জন্ম দিনকে কেন্দ্র করে সেজে ওঠে মন ও ঘরের চারপাশ। তাঁর জন্মলগ্ন সারা পৃথিবীর জন্য এক সুন্দর মঙ্গলময় মুহূর্ত। সেই মুহূর্তের উদযাপনেই সারা বিশ্ব অপেক্ষা করে। বছর শেষের এই দিনটি তাই আমাদের অনেকের কাছেই একটি বিশেষ দিন। বড়দিনের আনন্দের মুহূর্তগুলি কখনও কখনও জীবনের সবচেয়ে বড় আনন্দ স্মৃতিও হয়ে থাকে।অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক ও বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অপারাজিত মন্ডল অপু, বড়দিন আনন্দ মেলার আয়োজক কমিটির সভাপতি শ্যামল মন্ডল, সাধারণ সম্পাদক আগস্টিন সরকার দেবু। আওয়ামীলীগনেতা প্রিন্স সরকার, অশোক সরকার, রনি সরকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রর্বাট হালদার।
ড্রেজিংয়ের বালু না ফেলতে লোকজনকে সুরসুরি দিচ্ছেন, যড়যন্ত্র ও অপপ্রচার করছেন: কেসিসি মেয়র
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকাদার আব্দুল খালেক বলেছেন, মোংলা বন্দরকে নষ্ট করার জন্য কমিউনিস্ট পার্টির এখানকার একজন নুর আলম নদীর ওপার (বানীশান্তা, দাকোপ, খুলনা) গিয়ে লোকজনকে সুরসুরি দিচ্ছেন যে ওখানে মাটি ফেলা যাবেনা। অথচ ২০১৮ সালে বন্দরে যখন আমার সাথে এনিয়ে (ড্রেজিংয়ের বালু ফেলা নিয়ে) মিটিং হয়, সেখানে তারা (জমির মালিকেরা) অঙ্গিকার করেছিলো তিন/চার বছরের টাকা নিয়ে ওই জমি ব্যবহার করতে দিবেন। আজ মোংলা বন্দর সচল হয়েছে। গত পরশু দিন ৬হাজার কোটি টাকার মোংলা বন্দরের উন্নয়নের চুক্তি স্বাক্ষর হয়েছে। আজকের এই সকল উন্নয়ন কার্যক্রম ওই কমিউনিস্টের কারণেই আমাদের পিছিয়ে পড়তে হচ্ছে। বানীশান্তার জমিতে কোন তিন ফসলি ফসলও হয়না। অথচ তারা (কমিউনিস্ট) এসব অপপ্রচার করছেন। মোংলা বন্দরের ইনারবার ড্রেজিংয়ের বালু খুলনার দাকোপ উপজেলার বানীশান্তার তিনশ একর জমিতে ফেলা নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কমিউনিস্ট নুর আলমের বিরুদ্ধে তিনি এসব কথা বলেন।
বুধবার দুপুরে মোংলায় স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ২০ দল ভেঙ্গে গেছে, ওই ২০ দলে ২০জনের বেশি লোক নেই। আর বিএনপি-জামায়াত বাদে ওদের (২০দল) প্রস্তাবক ও সমর্থনকারী নেই। একজন এক পাটির্, এ হচ্ছে ২০দল। আসম আ: রব হলেন ঢাল নাই, তলোয়ার নাই নিধিরাম সরদার। আসম রব বঙ্গবন্ধুর সাথে বেইমানী করেছেন। মাহামুদুর রহমান মান্নার মত যারা বিপদগামী ষড়যন্ত্রকারী তারা আওয়ামী লীগে থাকতে পারেননি। যেভাবে এসেছিলো সেভাবেই চলে গেছেন আওয়ামী লীগ থেকে। এখন তারা (বিএনপি-জামায়াতসহ ২০ দল) সবাই মিলে সরকারে বিরেুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। সামনের জাতীয় সংসদ নির্বাচন তাই আমাদেরকে সংঘবদ্ধ থেকে দলকে বেগবান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। এজন্য শীঘ্রই ইউনিয়ন ও পৌরসভায় বর্ধিত সভার আয়োজনের জন্য স্থানীয় নেতৃবৃন্দদের নিদের্শনা দেন তিনি। এতে দলের বিভেদ দূর হবে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, মোংলা বন্দরে ২১ বছরে কোন চাঁদাবাজী ও তেল চোরকারবারী ছিলনা, এখন তা আবারো দেখা ও শোনা যাচ্ছে। এগুলো দেখার জন্য তিনি প্রশাসনের নজরদারী বৃদ্ধির আহবাণ জানান।
পৌর আওয়ামী লীগের এ বর্ধিত সভায় সভাপতিত্ব করে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা কেষ আ: রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু তাহের হাওলাদার, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন, শেখ আব্দুস সালাম, শেখ কামরুজ্জামান জসিম, সাখাওয়াত হোসেন মিলন, ইস্রাফিল হাওলাদার ও মোল্লা তারিকুল ইসলাম অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা
লেবু বাগানে হাত-পা বাঁধা শিশু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার জয়রামপুরে হাত ও পা বাঁধা মাহিন খান (১২) নামের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে জয়রামপুর গ্রামের কাঁঠালতলার একটি লেবু বাগান থেকে তাকে উদ্ধার করা হয়।
মাহিন রাজবাড়ী জেলার পাংশা থানার রঘুনাথপুর গ্রামের আ. রাজ্জাকের ছেলে ও আজিজপুর হাফিজিয়া মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের কাঁঠালতলায় এক ব্যক্তির লেবু বাগানে হাত-পা বাঁধা একটি শিশুকে দেখতে পান স্থানীয়রা। তারা দামুড়হুদা মডেল থানায় খবর দেন। খবর পেয়ে দামুড়হুদা থানার এসআই শেখ তৌহিদুর রহমান মাহিন খানকে (১২) উদ্ধার করেন।
দামুড়হুদা মডেল থানার এসআই শেখ তৌহিদুর রহমান বলেন, সকালে দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলায় রাস্তার পাশে হাত-পা বাঁধা একটি শিশুকে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটির পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে প্রকৃত কারণ জানা যাবে।
বোমারু বিমান তৈরি করে তাক লাগালেন কলেজছাত্র
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার আলাদিপুর গ্রামের আড়ত ব্যবসায়ী আতিয়ার মোড়লের ছেলে বোরহান মোড়ল (১৮) সবেমাত্র স্কুল জীবন শেষ করে পা রেখেছেন কলেজে। তালা সরকারি ব্রজেন দে মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পাশ করেছেন।
করোনার সময়ে স্কুল বন্ধ থাকায় বোরহানের বাড়িতে অলস সময় কাটছিল। এ সময় কম্পিউটার ও মোবাইলের মাধ্যমে ইউটিউবে বিমান তৈরির ভিডিও দেখে ঘরে বসেই কটশিট, মোটর, ব্যাটারি ও বিভিন্ন ডিভাইস দিয়ে নিজের প্রচেষ্টায় তৈরি করে যুদ্ধবিমান।
কিন্তু কয়েক মাস উড়াতে ব্যর্থ হয়েও থেমে থাকেনি বোরহান। ৩০ থেকে ৩৫ বার বিমানটি উড়াতে ব্যর্থ হন তিনি। অবশেষে দীর্ঘ আট মাসের প্রচেষ্টা বাস্তবে রূপ পায় বোরহানের স্বপ্ন। ১০ অক্টোবর সর্বপ্রথম আকাশে ডানা মেলে উড়তে থাকে বোরহানের স্বপ্ন। রিমোট কন্ট্রোলের মাধ্যমে মনুষ্যবিহীন বোমারু বিমানটি বিকট শব্দে রানওয়েতে চক্কর দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি আকাশে উড্ডয়ন করে। শত্রুপক্ষের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম এটি।
ব্যাটারিচালিত দ্রুতগামী এমন যুদ্ধ বিমান তৈরি করে জেলাবাসীকে অবাক করে দিয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষার্থী বোরহান মোড়ল। বাড়ির পাশে নিজেদের রাইস মিলের চাতালকে বিমানের রানওয়ে হিসেবে ব্যবহার করে রিমোট কন্ট্রোলের মাধ্যমে দ্রুতগতিতে কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি আকাশে উড্ডয়ন করতে সক্ষম হয়।
গনমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে মেধাবী কলেজছাত্র বোরহান মোড়ল বলেন, আমার এই বোমারু বিমানটি বর্তমানে তৈরি করতে আমার সময় লাগে এক সপ্তাহ। মনুষ্যবিহীন বোমারু বিমানটির ওজন এক কেজি। প্রথমে রিমোর্ট কন্ট্রোল বিমানে সফলতার পরে ১২ কেজি ওজনের বোমারু বিমান তৈরির কাজ চলমান আছে। বোরহান ধীরে ধীরে মনুষ্যবিহীন বৃহৎ যুদ্ধবিমান তৈরি করতে চায়- এ ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন মহল ও জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
এলাকাবাসীর প্রত্যাশা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে একদিন মনুষ্যবিহীন বোমারু বিমান তৈরি করতে পারবেন এই মেধাবী কলেজছাত্র। ছেলের উদ্ভাবনে দারুণ খুশি বোরহানের মা বিউটি বেগম ও বাবা আতিয়ার মোড়ল।
তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস জানান, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মাঠ দিবসে বোরহান তার উদ্ভাবিত বিমানটি উড্ডয়ন করে দেখিয়েছে উপস্থিত সবাইকে। ইতোপূর্বে উপজেলার বিজ্ঞান মেলাতে তিনি ভিন্ন ধরনের একটি বিমান প্রদর্শন করেন। তার এমন প্রতিভার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসনের মাধ্যমে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি দেশের ও জেলার সবাইকে এমন কর্মযজ্ঞে উৎসাহ প্রদানের পাশাপাশি সহযোগিতা প্রদানের কথা বলেন।
বৈরী আবহাওয়া// বোরোর বীজতলা রক্ষায় পলিথিনই ভরসা
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
কুয়াশার চাদরে যেন ঢাকা গোটা ডুমুরিয়া। ঘন কুয়াশার প্রভাবে চলতি মৌসুমে কৃষকদের স্বপ্নের বোরো বীজতলা বিনষ্ট হতে চলেছে। উপজেলা কৃষি অফিস থেকে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, বোরো চাষের জন্য বীজতলা তৈরির এখন ভরা মৌসুম চলছে। ডুমুরিয়ায় এবার ২১ হাজার ৯০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যে কৃষকরা বীজতলা তৈরির কাজে মাঠে জোরেশোরেই নেমে পড়েছেন। সম্প্রতি অতিমাত্রায় ঘন কুয়াশার কারণে উপজেলার বিভিন্ন এলাকায় বোরোর বীজতলা বিনষ্ট হয়েছে বলে জানিয়েছেন একাধিক কৃষক। ধানের চারা রক্ষায় কৃষকদের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং আবহাওয়া স্বাভাবিক হলে ওই পলিথিন সরিয়ে ফেলতে বলা হয়েছে।
ডুমুরিয়ার কৃষক মফিজুল মোল্লা ও আটলিয়ার কৃষক রমেশ মণ্ডল জানান, শীত আর কুয়াশার কারণে তাঁদের বোরো বীজতলার বেশ ক্ষতি হয়েছে। বর্তমানে কৃষি অফিসের পরামর্শে পুরো বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে।
বরাতিয়া গ্রামের কৃষক নবদ্বীপ জানান, ডুমুরিয়া অঞ্চলে এক একর জমিতে (১০০ শতাংশ) বোরো চাষ করতে হলে ১৮ কেজি বীজ প্রয়োজন হয়। গুণগত মান ও কোম্পানিভেদে এক কেজি বোরো বীজের দাম ২৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। সম্প্রতি অতিরিক্ত কুয়াশার কারণে কৃষকের বীজতলার বেশ ক্ষতির আশঙ্কা রয়েছে।
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন বলেন, শীত ও কুয়াশায় ধানের চারার মাথায় পানি জমে থাকা এবং একই সঙ্গে ঠান্ডাজনিত কারণে বীজতলা বিনষ্ট হয়। এ জন্য কৃষকদের পুরো বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দিতে পরামর্শ দেওয়া হয়েছে। বোরোর বীজতলা রক্ষায় এখন পলিথিনই একমাত্র ভরসা।
লেখাপড়া করতে গিয়ে জীবন স্থবির, তাই ‘মমি’ সাজলেন শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টার
শিক্ষাজীবনের শেষ দিনটি কীভাবে স্মরণীয় করে রাখতে হয় তা বোধহয় ভালোই জানেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। ভিন্ন ভিন্ন আয়োজনে বিশেষ এই দিনটিতে চমক দেখান তারা। এবারও এর ব্যতিক্রম হয়নি। ‘মমি’ সেজে দিনভর উল্লাস করেছেন বিভাগটির ১৭ ব্যাচের বিদায়ী শিক্ষার্থীরা। বুধবার (২৮ ডিসেম্বর) ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষা সমাপনী দিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে তারা আয়োজন করেন নানা অনুষ্ঠানের। এসব আয়োজনের মধ্যে অন্যতম ছিল ‘মমি’ সেজে ক্যাম্পাসে আনন্দ উল্লাস করা।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একাধিক শিক্ষার্থীর সঙ্গে আলাপ করে জানা যায়, চার বছর এই বিভাগে লেখাপড়া করতে গিয়ে তারা মমির মতোই স্থবির হয়ে গেছেন। শেষ দিনে সেই মমি থেকে আবার তারা মানুষের জীবন ফিরে পেয়েছেন।
কুয়েট সূত্রে জানা যায়, পূর্ব অনুমতি ছাড়াই ২০২০ সালে ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা ‘হাবিবি’ সেজে উল্লাস করেন। এতে কুয়েট কর্তৃপক্ষ তাদের সতর্ক করে চিঠি দেয়। পরে ২০২১ সালে শিক্ষা সমাপনীতে ‘আসামি’ সেজে দিনটি উপভোগ করেন এই বিভাগের শিক্ষার্থীরা। এবার ১৭তম ব্যাচের শিক্ষার্থীরা ‘মমি’ সেজে ক্যাম্পাস মুখরিত করলেন।
শীত জেঁকে বসতেই চুয়াডাঙ্গায় বেড়েছে ডায়রিয়া
চুয়াডাঙ্গা প্রতিনিধি
শীত জেঁকে বসতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। গত সাতদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন নারী-পুরুষ ও শিশুসহ ২৭০ জন রোগী। এদের মধ্যে শিশু ১৫৪ জন। ডায়রিয়ার পাশাপাশি শিশু ওয়ার্ডে নিউমোনিয়া রোগীর চাপও বেড়েছে। শিশু ওয়ার্ডে শ্বাসকষ্টজনিত কারণে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ডায়রিয়া আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ জন রোগী। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ছয়জন।
সদর হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি আছেন ৪১ জন রোগী। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন দুই শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী।
হাসপাতাল ঘুরে দেখা যায়, হাসপাতালের নির্ধারিত ডায়রিয়ার ওয়ার্ডে রোগীর স্থান সংকুলান না হওয়ায় করিডোরের মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণেই ডায়রিয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।
ওয়ার্ডে জায়গা না পেয়ে বারান্দায় বিছানা পেতে চিকিৎসা চলছে শিশু তাবাসসুমের। তার স্বজনরা জানান, গত দুদিন ধরে পাতলা পায়খানা আর বমি হচ্ছিল তাবাসসুমের। রোববার (২৪ ডিসেম্বর) সকালে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।
ডায়রিয়া থেকে বাঁচতে পরামর্শ দিয়ে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে কয়েকদিন ধরে ডায়রিয়ার আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। ডায়রিয়া থেকে বাঁচতে হলে নিরাপদ পানি পান করা সবচেয়ে জরুরি। বাইরের খাবার এড়িয়ে চলতে হবে। প্রাথমিক অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সচেতন হলে এ রোগ নিয়ন্ত্রণ সম্ভব।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আতাউর রহমান জানান, ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে পর্যাপ্ত খাবার স্যালাইনসহ যাবতীয় ওষুধ সাপ্লাই আছে। তবে ডায়রিয়া থেকে বাঁচতে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।











































