স্ত্রীর অবৈধ সম্পদের মালিক মির্জা আব্বাস, প্রমাণ পেয়েছে দুদক
ঢাকা অফিস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের নামে ২০ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৮২৮ টাকার অবৈধ সম্পদের তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এই সম্পদ মূলত তার স্বামী মির্জা আব্বাসের সহায়তায় মালিক হয়েছেন। আফরোজা আব্বাস একজন গৃহিণী, সে হিসাবে ওই সম্পদ অবৈধ উৎসের আয় থেকে অর্জিত বলেও প্রমাণ পেয়েছে সংস্থাটি।
দীর্ঘ তদন্ত শেষে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস দম্পতির বিরুদ্ধে ২০ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়ে একটি মামলায় চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মোহা. নুরুল হুদা মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিকেলে দুদক কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দুদক সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, অবৈধ সম্পদ অর্জনের দায়ে মির্জা আব্বাস ও আফরোজা আব্বাসের নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে দুদকের সচিব বলেন, এখানে পলিটিক্যাল কোনও যোগসূত্র নেই। দুদক তার নিজস্ব আইনবিধি মেনে তদন্তকাজ পরিচালনা করে থাকে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, আফরোজা আব্বাসের নামে ২০ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৮২৮ টাকার যে সম্পদ দেখানো হয়েছে, প্রকৃতপক্ষে এ সম্পদ তার স্বামী মির্জা আব্বাস উদ্দিন আহমেদের সহায়তায় অর্জন করেছেন। আফরোজা আব্বাস একজন গৃহিণী, সে হিসাবে ওই সম্পদ অবৈধ উৎসের আয় থেকে অর্জিত বলে প্রমাণ পেয়েছে দুদক।
মির্জা আব্বাস ১৯৯১ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সংসদ সদস্য, মন্ত্রী এবং ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ছিলেন। তিনি সংসদ সদস্য, মেয়র ও মন্ত্রী হওয়ার সুবাদে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে ২০০৭ সালের ১৬ আগস্ট পর্যন্ত আফরোজা আব্বাসের নামে ওই টাকার সম্পদ অর্জন করেছেন।
২০১৯ সালের ৭ জুলাই দুদকের সাবেক সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. সালাহউদ্দিন রাজধানীর শাহজাহানপুর (ডিএমপি) থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছিল।
দুদক তদন্তে অবৈধ সম্পদ হস্তান্তর, রূপান্তর ও অবস্থান গোপন করার কৌশল অবলম্বন করার অপরাধ প্রমাণিত হয়েছে। দু’জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দÐবিধির ১০৯ ধারায় এবং সেই সঙ্গে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০০৮; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০০৯ ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আফরোজা আব্বাস বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি। মির্জা আব্বাস বর্তমানে কারাগারে আছেন।
কেশবপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
কেশবপুর প্রতিনিধি:
কেশবপুরে মঙ্গলবার বিকেলে মজিদপুর ইউনিয়নের বিনাকুড়ের মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুব সংঘের উদ্যোগে এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতায় ১৩টি ঘোড়া অংশগ্রহণ করে। ঘোড়দৌড় দেখতে মাঠে হাজির হন হাজার হাজার মানুষ।
ঘোড়দৌড় প্রতিযোগিতা কমিটির সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, উপজেলা যুবলীগের আহŸায়ক বি এম শহিদুজ্জামান শহিদ প্রমুখ।
ঘোড়দৌড় প্রতিযোগিতায় অভয়নগর উপজেলা থেকে আসা নিছার আলীর আলী বাবা ঘোড়া প্রথম, একই উপজেলার জমির উদ্দিনের ঘোড়া মন্ডল দ্বিতীয় ও হাজী উসমানের ঘোড়া পাখি তৃতীয় স্থান অধিকার করেছে। অনুষ্ঠানের অতিথিবৃন্দ ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের ভেতর পুরস্কার তুলে দেন।
উপজেলার পাঁজিয়া থেকে ঘোড়দৌড় দেখতে আসা কলেজ ছাত্র আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন পর ঘোড়দৌড় প্রতিযোগিতা হওয়ায় এ এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। হাজার হাজার নারী পুরুষ দেখতে এসেছেন এ ঘোড়দৌড়। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা এ ঘোড়দৌড় প্রতিযোগিতা টিকিয়ে রাখতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন।
কালিগঞ্জে চেয়ারম্যান সাফিয়া প্রকল্পের দুর্নীতি ঢাকতে রাতারাতি মেশিন বদল
তাপস কুমার ঘোষ, বিষ্ণুপুর (কালিগঞ্জ) থেকেঃ
দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলাকালীন তদন্ত কর্মকর্তার পরস্পর যোগ সূত্রে চেয়ারম্যান সাফিয়া পারভীন বিভিন্ন প্রকল্পের অনিয়ম দুর্নীতি ঢাকতে রাতারাতি পুরাতন বাটারফ্লাই সেলাই মেশিন সরিয়ে নতুন সিঙ্গার সেলাই মেশিন বদল করার সত্যতা মিলেছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেত্রী সাফিয়া পারভীনের বিরুদ্ধে উন্নয়ন সহায়তার বিভিন্ন প্রকল্পের দুর্নীতির অভিযোগের তদন্ত চলাকালীন গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল৮টার সময় সরে জমিনে ইউনিয়ন ঘুরে এর সত্যতা পাওয়া যায়।
২০২১-২২ বছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন বরাদ্দ হতে ১ লক্ষ ৭৬ হাজার ৬০০ টাকায় ১৭ জন অসহায় দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এই প্রকল্পে চেয়ারম্যানের চাচি ছাড়াও একেবারে তার কাছের গাড়িচালক, চৌকিদার, ইউপি সদস্যদের কন্যা, নাতি, ধণাঢ্য পাকা টাইলস করা বাড়ির মালিকরা সহ ১৭ জনের মাঝে পুরাতন ৪৭০০ টাকা মূল্যের বাটারফ্লাই মেশিন বিতরণ করা হয়। কিন্তু প্রকল্পে প্রাক্কালিতো প্রতিটি মেশিনের মূল্য ধরা হয় ১০,৩৮৮ টাকা। কালিগঞ্জ থানা রোডে আহসানিয়া মেশিনারি হাউজ হতে আগাম সাদা ভাউচার প্যাড নিয়ে নতুন মেশিন দেখিয়ে ভুয়া ভাউচার জমা দিয়ে হাজার হাজার টাকা লুট করা হয়। বিষয়টি জানতে পেরে ইউনিয়নবাসী চেয়ারম্যান সাফিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর গত ৯ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দায়ের করে।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন বিষয়টি তদন্তের জন্য কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সরে জমিনে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন গত ২২ ডিসেম্বর বেলা ১০টার সময় সরেজমিনে তদন্ত না করে ২৬ ডিসেম্বর সকাল ১০টার মধ্যে তার অফিসে প্রকল্পসমূহের কাগজ জমা দিতে বলে তিনি ছুটিতে চলে যান। এই এই সুযোগে চেয়ারম্যান সাফিয়া পারভীন তদন্ত কর্মকর্তার যোগসাযোগে তালিকাভুক্ত ১৭ জনের বাসা হতে ক্যাডার বাহিনী পাঠিয়ে পুরাতন বাটারফ্লাই মেশিন সারিয়ে নিয়ে একেবারে নতুন সিঙ্গার সেলাই মেশিন রেখে আসে। এবং প্রত্যেককে বলে আসে কোন অফিসার বা সাংবাদিক আসলে বলবে ৬/৭ মাস আগে আমাদেরকে নতুন মেশিন দিয়েছে। তা না হলে কিন্তু ইউনিয়ন পরিষদের সকল সরকারি সুযোগ সুবিধা এবং বিভিন্ন ভাতার কার্ড বাতিল করা হবে। এইভাবে রাতারাতি প্রত্যেকের বাড়িতে নতুন মেশিন পৌঁছে দেওয়া হয় এবং পুরাতনটা সরিয়ে ফেলা হয়। যাতে করে তদন্ত কার্যক্রম চলার সময় তদন্ত কর্মকর্তা নানান বিতর্কে ঘটনা ধামাচাপা দিয়ে প্রকৃত ঘটনা আড়ালে পড়ে যায়।
অথচ এই প্রকল্পের ঠিকাদার হিসেবে ট্রেড লাইসেন্স দিয়ে যার নিকট থেকে সই করে কাগজপত্র সম্পাদন করা হয়েছে তিনি ইউনিয়ন পরিষদের পাশে কৃষ্ণনগর গ্রামের কানাইলাল ঘোষের পুত্র গোবিন্দ প্রসাদ ঘোষ। এই কথিত ঠিকাদার তার সমস্ত দুর্নীতির নথি পত্রে স্বাক্ষর করে ক্রস চেক এর মাধ্যমে টাকা তুলে হাতিয়ে নিয়েছে। তবে বিষয়টি গোবিন্দ প্রসাদ ঘোষ স্বীকার করে বলেছেন বর্তমান চেয়ারম্যান সাফিয়া পারভীনের বাবা কে এম মোশারফ হোসেন চেয়ারম্যান থাকা কালীন অবস্থায় এইভাবে আমার স্বাক্ষর নিয়ে টাকা উত্তোলন করতো। এ চেয়ারম্যানের আমলেও আমি তাই করছি। বিষয়টা উনারা ভালো বলতে পারবেন আমি ভালো কিছু বুঝিনা। সেলাই মেশিন বিষয়ে কথা জানতে চাইলে তিনি জানান আপনারা তদন্ত করে যেটা জানতে পেরেছেন সেটা সত্য।
সরেজমিনে ঘুরে দেখা যায় ৯ নং ওয়ার্ডের সদস্য আবদুল গাফফারের কন্যা রেহানা পারভীন, মহিলা ইউপি সদস্য সাজিদা খাতুনের নাতনি রঞ্জিতা আখতার বেবি, চৌকিদার খায়রুলের স্ত্রী রেবেকা সুলতানা, চেয়ারম্যানের বডিগার্ড কাম ড্রাইভার হাফিজুলের স্ত্রী নুরজাহান বাড়ির কাজের মহিলা সহ প্রায় সবাই তার নিজের লোকএই ১৭ জনের তালিকায় নাম থাকলেও প্রকৃত অসহায় দুস্থরা কেউ পায়নি। এ ব্যাপারে রঘুনাথপুর গ্রামের আব্দুল গাজীর স্ত্রী আফরোজা খাতুন সাংবাদিকদের জানান গত ২:দিন আগে চেয়ারম্যানের লোকজন পুরাতন মেশিনটি নিয়ে নতুন এই সিঙ্গার মেশিনটি দিয়ে গেছে বিষয়টি সম্পর্কে তিনি এর বেশি কিছু জানেন না। প্রসঙ্গত ২০২১-২২ অর্থবছরে উন্নয়ন বাজেটে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা খাতের আওতায় সাধারণ বরাদ্দ বিবিজি হতে প্রথম কিস্তিতে৩,৮১,৬০০ টাকা এবং দ্বিতীয় কিস্তিতে ৩,৮৪ ৬০০ টাকা মিলে মোট ৭ ৬৬,২০০ টাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৫টি প্রকল্প গ্রহণ করে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মুরাল নির্মাণ বাবদ ৩ লক্ষ টাকা বরাদ্দের মধ্যে হতে ১,৩০ ০০০ টাকা চুক্তিতে কাজ করিয়ে বাকি ১ লক্ষ ৭০ হাজার টাকা লুট করে। কৃষ্ণনগর ইউনিয়ন জুড়ে জলাবদ্ধতা নিরসনে পাইপ বসানোর নামে ৮৪,৬০০ টাকার বরাদ্দে ২০ হাজার টাকায় পাইপ কিনে ৬৪,০০০ টাকা লুট করে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে অসহায় দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণের জন্য১,৭৬,৬০০ টাকা বরাদ্দের থেকে ৪,৭০০ টাকা করে ১৭টি পুরাতন বাটারফ্লাই মেশিন কিনে বিতরণ করে প্রায় ৮০ হাজার টাকা আত্মসাৎ করে। এছাড়াও বালিয়াডাঙ্গা স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র হতে মোসলেম শেখার বাড়ি অভিমুখে নতুন মটর ক্রয় ও পানির লাইন সংস্কার বাবদ ১,৮০ ০০০ টাকা প্রকল্প নিয়ে ৩০ হাজার টাকা খরচ করে ১ লক্ষ ৫০ হাজার টাকা লুটপাট সহ ২৫ হাজার টাকায় শিশু খাদ্য বরাদ্দের নামে ১০,০০০টাকা লুটপাট এর ঘটনায় দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যানের নিকট ইউনিয়নবাসী অভিযোগ দায়ের করে। উক্ত লুটপাট ও নিজের অপকর্ম থাকতে এখন এই দৌড়ঝাঁপ, টানা হেচরা শুরু হয়েছে।
কালিগঞ্জে সুশীলনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য আড্ডা
কালিগঞ্জ প্রতিনিধিঃ
বে সরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে তুমি কি করবলই ছবি, কবিতার ছবি? এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য আড্ডা। সুশীলনের নির্বাহী কমিটির সভাপতি, কালিগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কলকাতার বিশিষ্ট সাহিত্যিক, কথা শিল্পী ও চলচিত্র নির্মাতা শ্যামল জানা। বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট আবৃতি শিল্পী ও সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান, কলকাতার কলেজের অধ্যাপক জয়িতা বসাক, কালিগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যাপক মুকুন্দ কুমার, সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিশিষ্ট আইনজীবি জাফরুল্লাহ ইব্রাহিম প্রমুখ। আড্ডা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মী কর্মকর্তাবৃন্দ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।
কালিগঞ্জ উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
কালিগঞ্জ প্রতিনিধিঃ
এসো জ্ঞানের সন্ধানে ফিরে যাও দেশের সেবায় এই ¯েøাগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবক এর সমন্বয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষে বর্ণাঢ্য আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মাজেদ এর সভাপতিত্বে ও সংবাদকর্মী শাহাদৎ হোসেন সাজু ও গোলাম মোস্তফার সঞ্চালনায়।
স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হাফিজুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন (ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। অভিভাবক সমাবেশে তিনি বলেন, স্কুলের অবকাঠামো উন্নয়ন করতে হবে, শিক্ষার্থীদের লেখাপড়ার যথাযথ মানোন্নয়নের ব্যাপারে অটুট থাকতে হবে। শুধু শিক্ষকের উপর নির্ভরশীল থাকলে হবে না অভিভাবক শিক্ষার্থীদের তাদের লেখাপড়ার প্রতি যতœশীল হতে হবে। দলাদলি নয়, উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি আরও গুরুত্বের সাথে নিয়ে উন্নয়ন করতে চাই। শিক্ষক ও অভিভাবক বৃন্দের সূচিন্তিত মতামত, পরামর্শ ও দিক- নির্দেশনায় শিক্ষার মানোন্নয়নে আগামীতে বিশেষ ভুমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখের কালিগঞ্জ প্রেসক্লাবের সিনিঃ সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, শ্যামনগর সরকারী মহসীন কলেজের অধ্যাপক মনজুরুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী, বীর মুক্তিযোদ্ধা আহম্মাদ আলী, গোবিন্দকাটি হাইস্কুলের প্রধান শিক্ষক পশুপতি সরকার, শিক্ষক এস এম রবিউল ইসলাম, উপজেলা আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আল মামুন সরদার, ইউপি সদস্য রেজাউল ইসলাম রেজা প্রমুখ।
এছাড়া অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন (ইউপি)সদস্য সাইদুল ইসলাম, সাবেক (ইউপি) সদস্য শেখ আব্দুল লতিফ, উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সকল শিক্ষক, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ, অভিভাবক, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধীজনবৃন্দ। সমাবেশের আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে নিয়ে প্রীতিভোজ করানো হয়।
কুয়েট অফিসার্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন
খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন গতকাল ২৭ ডিসেম্বর মঙ্গলবার সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কুয়েটের নির্বাহী প্রকৌশলী(বিদ্যুৎ)ইঞ্জি. হুসাইন মুহাম্মাদ এরশাদ এবং সাধারণ সম্পাদক পদে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) মো. মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী প্রদীপ কুমার দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানাগেছে, সভাপতি পদে প্রকৌশলী হুসাইন মুহাম্মাদ এরশাদ(বিনাপ্রতিদ্ব›িদ্বতায়), সহ-সভাপতি পদে মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক পদে মো. মাহমুদুল হাসান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. রুমেন রায়হান, সংগঠনিক সম্পাদক পদে মো. সিহাব উদ্দিন(বিনাপ্রতিদ্ব›িদ্বতায়), ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. রাজিন আবীর. সমাজকল্যাণ সম্পাদক পদে কাওসার আহমেদ(বিনাপ্রতিদ্ব›িদ্বতায়), দপ্তর ও প্রচার সম্পাদক পদে মো. আশিকুর রহমান নয়ন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো. মেহেদী ইসলাম(বিনাপ্রতিদ্ব›িদ্বতায়), আইন বিষয়ক সম্পাদক পদে মো. আবু বক্কর সিদ্দিকী আবির, কোষাধ্যক্ষ পদে শাহ মো. শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক পদে টুম্পা রানী রায়(বিনাপ্রতিদ্ব›িদ্বতায়) এবং কার্যনির্বাহী সদস্য তিনটি পদে মো. হেলাল ফকির, মো. জাহাঙ্গীর হোসেন, মো. মঈনুল হক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে নির্বাচন কমিশন হিসাবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী মো. আসিফ আঞ্জুম আকাশ, নাহিদা সুলতানা এবং জান্নাতুল ফেরদৌস দোলা।
ডুমুরিয়ায় ইউএনও’র সঙ্গে ডুমুরিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির মতবিনিময়
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও প্রেস কøাবের উপদেষ্টা শরীফ আসিফ রহমানের সাথে ডুমুরিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাহী অফিসারের কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আফরোজ শাহীন খসরু, ডুমুরিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সহ-সভাপতি আব্দুর রশিদ এলিন, যুগ্ম সম্পাদক উদয় চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব, দপ্তর সম্পাদক আব্দুল মজিদ, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক আব্দুর রশিদ বাচ্চু, নির্বাহী সদস্য শেখ এনামুল বাসার টিটো, সুজিত মল্লিক, সাংবাদিক হাবিবুর রহমান, ফরিদুল ইসলাম, বাবুল সরদার, মুক্তার হোসেন, এস,কে বাপ্পি প্রমুখ।
কুয়েট সংলগ্ন বাড়ির মালিক ও থানাসমূহের প্রতিনিধিদের সাথে কুয়েট ভাইস-চ্যান্সেলর এর মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সংলগ্ন ফুলবাড়ীগেট, খানাবাড়ী, তেলিগাতী, মহেশ^রপাশা, যোগীপোলসহ পার্শবর্তী যেসমস্ত এলাকায় কুয়েটের শিক্ষার্থীরা বসবাস করে সেই সমস্ত বাড়ির মালিক এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী, আড়ংঘাটা ও দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। ২৭ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রাশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন, নিরাপত্তা কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দকার মহাবুব হাসান, বিভিন্ন হলের প্রভোস্ট ও বিভিন্ন দপ্তরে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
ডুমুরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পুকুরের পানিতে ডুবে রাইছুল ইসলাম গাজী নামের ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ছয়বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ধামালিয়া ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামের মোঃ রুবেল গাজীর ছেলে। শিশুটির পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বাড়ির উঠানে খেলতে দেখে পরিবারের সবাই অন্য কাজে ব্যস্ত থাকে। এ সময় সবার অগোচরে শিশুটি হাঁটতে হাঁটতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে মৃত অব¯’ায় পুকুরের পানির উপর ভাসতে দেখে। এ সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরায় হারানো মোবাইল খুঁজে মালিককে দিলো পুলিশ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরাঃ
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মাধ্যমে হারানো মোবাইল খুঁজে মালিককে ফিরিয়ে দিলো পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১১.৩০ মিনিটে জেলা পুলিশের কনফারেন্স সেন্টারে ১০০টি হারানো মোবাইল ফিরিয়ে দেওয়া হয়। এ পর্যন্ত সাড়ে চারশো মোবাইল ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকরা। তারা বলেন, হারানো মোবাইল ফিরে পাবো এমন প্রত্যাশা ছিল না। তবে মোবাইল করে ডেকে এনে হারানো সেই মোবাইল ফিরিয়ে দেওয়া হচ্ছে এতে পুলিশের প্রতি আমাদের শ্রদ্ধা ও আস্থা বেড়ে যাচ্ছে।সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, এ পর্যন্ত ৪৫০ টি হারানো মোবাইল খুঁজে প্রকৃত মালিককে ফেরৎ দিয়েছি। এখনো যেসব মোবাইল হারানো সাধারণ ডায়েরী রয়েছে সেগুলো উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এতে মোবাইল মালিকরা খুশি হয় ও পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়ে।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান সহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কয়রা প্রগতি শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক
পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা সদরে অবস্থিত প্রগতি শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম নুরুল আমিন নাহিনের সভাপতিত্বে ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস.এম বাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মাসুম বিল্যাহ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বেগম রোকেয়া খাতুন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রগতি শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মিসেস ফাতিমা খাতুন। শিক্ষক সুব্রত কুমার সরকারের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন গ্র্াজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ মন্ডল, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ- সভাপতি শাহানাজ পারভীন সাথী, পরিচালনা কমিটির সদস্য শাহারিমা জাহান রুনা, শিক্ষক শাহিনা শারমিন, শাহানাজ পারভীন, তনুজা সরকার, ইব্রাহিম খলিল, শাহিদুজ্জামান সোহাগ প্রমুখ। এ বছর প্লে থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ১৬০ জন ছাত্র-ছাত্রী বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহন করেন। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
দিশারী যুব পর্ষদ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন শিরোমণি মাসুদ স্মৃতি সংসদ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমণি দিশারী যুব পর্ষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ চেয়ারম্যান শেখ সিরাজ উদ্দিন স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় শিরোমনি মাসুদ স্মৃতি সংসদ ও শেখ কামাল ফুটবল একাডেমি মুখোমুখি হয়। খেলায় শিরোমনি মাসুদ স্মৃতি সংসদ ২-১ গোলে শেখ কামাল ফুটবল একাডেমির বিরুদ্ধে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মাসুদ স্মৃতি সংসদের সাব্বির হোসেন । এছাড়া মাসুদ স্মৃতি সংসদের নাজমুল ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়। খেলার উদ্বোধক অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। শিরোমনি দিশারী যুব পর্ষদের সভাপতি ও আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিক শিল্প নগরীর হ্যামকো গ্রæপের পরিচালক আলহাজ¦ শেখ কবির হোসেন তালুকদার । বিশেষ অতিথি ছিলেন আইয়ান জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ ফেরদৌস হোসেন ভুইয়া, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, হ্যামকো গ্রæপের উপ মহা পরিচালক ইফতেখার মামুন, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন খান, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম এ দাউদ, মোল্যা কওসার আলী, মীর সিরাজুল ইসলাম, অধ্যাপক মেসবাহ উদ্দীন জুয়েল, কাজী মুনির হোসেন, শেখ জাকির হোসেন, কাজী হুমায়ূন কবীর, খান আব্দুল হালিম, দিশারী যুব পর্ষদের সাধারণ সম্পাদক কাজী আজাদুর রহমান হিরোক, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দীন, দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা প্রতিনিধি গাজী মাকুল উদ্দীন, শেখ শহিদুল ইসলাম, শেখ ইমদাদুল ইসলাম, মোঃ জাহিদ হাসান প্রমূখ। খেলাটি পরিচালনা করেন শেখ কামাল হোসেন, আকিদ জাবেদ টিটো।সহকারী হিসেবে ছিলেন মোঃ আজিবর রহমান।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রতিনিধি দলের ডুমুরিয়ায় নিরাপদ সবজি ক্ষেত পরিদর্শন
ডুমুরিয়া প্রতিনিধি
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল,পরমাণু গবেষণা ইনস্টিটিউট ও বিএডিসির একটি প্রতিনিধি দল ডুমুরিয়ায় নিরাপদ সবজি উৎপাদন,লাউ, ফুলকপি, লাল চুবড়ে আলু ক্ষেত, প্রণোদনা সরিষা ও বারি বেগুন-১২ এর মাঠ পরিদর্শন এবং কৃষকদের সাথে মতবিনিময় করেছেন। গত সোমবার দুপুরে উপজেলার সফল চাষী খর্ণিয়ার আবু হানিফ মোড়ল ও কাটাখালী এলাকার শরীফুল ইসলাম সহ বিভিন্ন এলাকায় সবজি ক্ষেত পরিদর্শন করেন। এ সময় মতবিনিময় সভায় উপ¯ি’ত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নির্বাহী পরিচালক ড. শেখ মোঃ বখতিয়ার, প্রকল পরিচালক ড. এসএম কামরুজ্জামান, উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, উপ প্রকল্প পরিচালক ড. মোঃ হারুনর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, উপ-সহকারী এসএম আসাদুজ্জামান ও ইকবাল হোসেন।
ডুমুরিয়ায় বৈশাখী টেলিভিশনের ১৮তম বর্ষে পদার্পন অনুষ্ঠান
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বহুল প্রচারিত বৈশাখী টেলিভিশনের ১৮ তম বর্ষে পদার্পন অনুষ্ঠান পালিত হয়েছে। এ উপলক্ষে মুক্তিযুদ্ধকালিন ২০ মে দেশের বৃহৎ গণহত্যা¯’ল চুকনগর গণহত্যার সময়ে মৃত মায়ের দুগ্ধপানকারি শিশু সুন্দরী বালাকে সম্মাননা, কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মঙ্গলবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা প্রতিনিধি শেখ হেদায়েতুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হি অফিসার শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা।
অনুষ্ঠাানে অন্যান্যের মধ্যে উপ¯ি’ত সহকারি কমিশনার (ভূমি) আফরোজ শাহিন খসরু,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বক্কার সিদ্দীক, নিবার্চন অফিসার কল্লোল বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, বিআরডিবি চেয়ারম্যান সরদার আব্দুল গণি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক জি এম আমানুল্লাহ, অধ্যক্ষ প্রকৌশলী আব্দুস সালাম মিয়া, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর অধলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাংবাদিক এম এ এরশাদ, আব্দূল লতিফ মোড়ল, রুহুল আমিন, গৌতম রাহা, জাহিদুর রহমান বিপ্লব, শেখ আব্দুস সালাম. উদয় চক্রবর্তি, গাজী আব্দুল কুদ্দুছ, উন্নয়ন কর্মী প্রদীপ চন্দ্র হীরা।
ঝিনাইদহে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে বাসের ধাক্কায় রকিবুল ইসলাম (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রকিবুল ইসলাম শৈলকুপা উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্লার ছেলে। সে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যন্ড এলাকার ব্রাক ব্যাংক শাখার নিরাপত্তা প্রহরী।
স্থানীয়রা জানায়, সকালে ডিউটি শেষ করে বাইসাইকেল যোগে শহর থেকে গ্রামে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গড়াই পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তৌফিক হাসান বলেন, রকিবুল ইসলাম হাসপাতালে আসার আগেই মারা গেছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। বাসটি পালিয়ে গেছে।
মহেশপুরে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে এলাকার কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা নির্বাহী কর্মকর্ত নয়ন কুমার রাজবংশী, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, উপজেলা প্রকৌশলী সৈয়দ শাহারিয়ার আকাশ প্রমুখ।
উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আওতাধীন খামার যান্ত্রিকীকর প্রকল্পের অধীনে উপজেলার ১২ ইউনিয়নের ২৫ জন কৃষকের মাঝে এ পাওয়ার টিলার বিতরণ করা হয়। প্রতিটি পাওয়ার টিলারের জন্য সরকার ৩৬ হাজার টাকা করে ভর্তুকি দিয়েছেন। গুড়দাহ গ্রামের কৃষক নাজমুল হুদা জানান, পাওয়ার টিলার পাওয়ায় ফসলের উৎপাদন বাড়বে।
কৃষি কর্মকর্তা হাসান আলী জানান, মহেশপুরে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণের কারণে খাদ্য উৎপাদন আগের চেয়ে আনেক গুনে বাড়বে। পাশাপাশি ¯’ানীয় কৃষকেরা আধুনিক চাষাবাদের সুযোগ সুবিধা পাবে।
মহেশপুরে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে এলাকার কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা নির্বাহী কর্মকর্ত নয়ন কুমার রাজবংশী, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, উপজেলা প্রকৌশলী সৈয়দ শাহারিয়ার আকাশ প্রমুখ।
উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আওতাধীন খামার যান্ত্রিকীকর প্রকল্পের অধীনে উপজেলার ১২ ইউনিয়নের ২৫ জন কৃষকের মাঝে এ পাওয়ার টিলার বিতরণ করা হয়। প্রতিটি পাওয়ার টিলারের জন্য সরকার ৩৬ হাজার টাকা করে ভর্তুকি দিয়েছেন। গুড়দাহ গ্রামের কৃষক নাজমুল হুদা জানান, পাওয়ার টিলার পাওয়ায় ফসলের উৎপাদন বাড়বে।
কৃষি কর্মকর্তা হাসান আলী জানান, মহেশপুরে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণের কারণে খাদ্য উৎপাদন আগের চেয়ে আনেক গুনে বাড়বে। পাশাপাশি ¯’ানীয় কৃষকেরা আধুনিক চাষাবাদের সুযোগ সুবিধা পাবে।
কালীগঞ্জের নিরুপায় একটি পরিবারের কান্না
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি \
আমার বাবার কি হয়েছে ? বাবা বাঁচবে তো ? বাবা কেন আগের মত আমাকে মিষ্টি কিনে দেয় না ? বাবা কবে আমার নতুন জামা কিনে দেবে জবাব না মেলা এমন হাজারো প্রশ্ন সুব্রত দাসের অবুঝ শিশু সমুদ্র দাসের। শিশুটির কথাগুলো শুনে কেউ চোখের পানি ধরে রাখতে পারছে না। তার বাবা সংসারের একমাত্র উপার্জনকারী সুব্রত দাসের অসুস্থতায় পরিবারের সদস্যদের এখন অনাহারে অর্ধাহারে দিন কাটে।
পারিবারিকসূত্রে জানাগেছে, বছর দেড়েক আগে সুব্রত দাসের জিহŸায় একটি ফোঁট হয়েছিল। যা অল্প দিনে বড় ক্ষতের সৃষ্টি করে। সে সময়ে গ্রাম্য চিকিৎসকের শরনাপন্ন হলেও কাজ হয়নি। অল্প কিছুদিনের মধ্যেই ছড়িয়ে পড়ে কন্ঠণালীতে ফোলা টিউমারের সৃষ্টি করে। শয্যাশায়ী সুব্রতকে যশোর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সে সময়ে পরীক্ষা নিরীক্ষায় ক্যানসার ধরা পড়ে। এরপর সংসারের সহায় সম্বল বিক্রি ও মানুষের দেয়া আর্থিক সহযোগীতায় ঢাকার মহাখালী ক্যানসার ইনষ্টিটিউটে ব্যয়বহুল চিকিৎসা নিয়ে খানিকটা সুস্থ হয়ে উঠেছে। সর্বশেষ চিকিৎসকেরা বলেছেন এখন রেডিও থেরাপী দিতে পারলে হয়তো সুব্রত আগের মত কর্মে যেতে পারবে। রেডিও থেরাপিতে ২ লক্ষাধিক টাকার প্রয়োজন। যে টাকা ভূমিহীন বাবার পক্ষে জোগাড় করা অসম্ভব ব্যাপার। তাই তারা একটি জীবন বাঁচাতে স্বচ্ছল মানুষের সহযোগীতা কামনা করেছেন। সুব্রত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের বিনোদপুর দাসপাড়ার অনিল দাসের ছেলে।
সুব্রতের বাবা অনিল কুমার দাস জানান,বসতভিটের মাত্র ৪ শতক জমিই তাদের শেষ সম্বল। সুব্রত ছোটবেলা থেকে স্থানীয় কোলাবাজারে সেলুনে কাজ করে। একমাত্র তার রোজগারেই চলতো সংসার। কিন্ত সে ক্যানসারে আক্রান্ত হয়ে ২ বছর ধরে অসুস্থ। ধারদেনা আর মানুষের কাছে হাত পেতে এ পর্যন্ত প্রায় ৪ লক্ষাধিক টাকা ব্যয় করে এখন খানিকটা সুস্থ হয়েছে। তবে চিকিৎসকেরা বলেছেন, সম্পূর্ণ সুস্থ হতে তার এখন ব্যয়বহুল রেডিও থেরাপী দিতে হবে। সে জন্য এখন প্রয়োজন আরও ২ লক্ষাধিক টাকা। কিন্ত টাকা জোগাড়ের কোন পথ নেই। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ছেলের অসুস্থতায় বৃদ্ধ বয়সে নিজের অসুস্থ শরীরে তাকেও এখন বাঁশ বেতের কাজ করতে হচ্ছে। সুব্রতর ৭ বছরের ছেলে সমুদ্র দাস যখন প্রশ্ন করে আমার বাবা বাঁচবে তো ? তখন বুকের কষ্ট ধরে রাখতে পারি না।
সুব্রতর মা নমিতা দাস জানান, ছেলে অসুস্থ হলে সাহায্যের জন্য গ্রাম গ্রাম ঘুরেছি। বৃদ্ধা বয়সে এখন দুবেলা দুমুঠো খাবারের জন্য পরের বাড়িতে কাজ করি। ছেলে সুব্রতর সুস্থ হতে আবার শুনছি টাকা লাগবে। এতোগুলো টাকা কোথায় পাবো। আবার না হলে চোখের সামনে বিনা চিকিৎসায় মারা যাবে এটা পৃথিবীর কোন মায়ের পক্ষেই সহ্য করা সম্ভব না বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন।
প্রতিবেশী নান্টু দাস জানান, সুব্রত ছোটবেলা থেকেই কর্মঠ। সেলুনে কাজ করে ৫ সদস্যের সংসার চালাতো। পরিবারের একমাত্র উপার্জনকারী সে অসুস্থ হয়ে যাওয়ায় তারা অনাহারে অর্ধাহারে দিন কাটায়। এতো কষ্ট এখনকার সময়ে দেখা যায় না। প্রতিবেশীরা যে যার মত করে তাদেরকে সাহায্য করে থাকেন। সবচেয়ে বড় কথা সুব্রত দাসের সন্তানের মুখের দিকে তাকালে খুব কষ্ট অনুভব হয়।
কোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়ূব হোসেন মোল্যা জানান, আমি সুব্রত দাসের পরিবার সম্পর্কে জানি। তারা সত্যিই অনেক কষ্টে আছে।
তিনি বলেন, সাধ্যমত সাহায্যও করেছি। সাহায্যের জন্য প্রধানমন্ত্রীর ত্রান তহবিলেও আবেদন করা করা হয়েছে। তিনি অসহায় সুব্রতের চিকিৎসায় স্বামর্থবান সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন।
নড়াইলে মাঠ জুড়ে হলুদের সমারোহ
মোঃ তাহের, নড়াইল
দিগন্ত বিস্তৃত হলুদে ছেয়ে গেছে নড়াইলের ফসলি মাঠ। চারদিকে হলুদের সমারোহ। আবহাওয়া অনুক‚লে থাকায় জেলার তিনটি উপজেলায় এবার সরিষার ব্যাপক আবাদ হয়েছে। উচ্চ ফলনশীল বারি সরিষা ১৪, ১৭ সহ বিভিন্ন প্রজাতির সরিষার আবাদ হচ্ছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষা চাষ করেছেন চাষীরা। এবছর সরিষায় বাম্পার ফলন হবে বলে আশা তাদের। তবে সেচ ও সারে অন্য বছরের তুলনায় এবছর বেশি ব্যয় হয়েছে। তাই বাজারদাম একটু ভালো পেলে সরিষা চাষে লাভবান হবেন চাষীরা। জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় গত বছর সরিষা চাষ হয়েছিল ৭ হাজার ৮০ হেক্টর। এবছর তা বেড়ে দাড়িয়েছে ৯ হাজার ২শ ১৫ হেক্টর। অথ্যাৎ গতবছরের তুলনায় এবছর ২ হাজার ১শ ৩৫ হেক্টর জমিতে সরিষার আবাদ বেশি হয়েছে। সরিষা চাষীরা জানান, শীত যত বাড়বে সরিষা তত ভালো হবে। এখন পর্যন্ত কোন পোকা-মাকড়ের আক্রমণও নেই। আবহাওয়া এমন অনুক‚লে থাকলে এবার সরিষার বাম্পার ফলন হবে। তবে এবছর সার ও সেচে অন্যান্য বছরের চেয়ে বেশি অর্থ ব্যয় হয়েছে। ফলে বাজারদর যদি না বাড়ে তাহলে সরিষা চাষে লস হবে কৃষকের। যারা বর্গা চাষী অছেন তাদের চালানও বাচবে না। এদিকে কৃষি অফিস থেকে সহায়তা ও পরামর্শ কেউ কেউ পেলেও অনেক চাষীই তা পান না বলে অভিযোগ রয়েছে। জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, কৃষি বান্ধব সরকারের মাধ্যমে তারা ১১ হাজার ৪শত কৃষকের মাঝে ১কেজি করে সরিষার বীজ দিয়েছি। কৃষকদের সার দিয়েছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে প্রায় ৫০০ কেজি বারি সরিষা ১৮ এর বীজ এনেছি। যা বিঘা প্রতি প্রায় ৮ মণ ফলন দেবে। এছাড়াও নড়াইল জেলায় গত বছরের চেয়ে এবছর ভোজ্যতেল প্রায় ২৫-৩০% উৎপাদন বেশি হবে বলে আশাবাদী এই কর্মকর্তা।
রামপালে মুক্তিযোদ্ধা কমান্ডার আ. জলিলের স্মরণ সভা চিত্রাংকন প্রতিযোগিতা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের রামপাল উপজেলার সাবেক চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সংগঠক ও যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার প্রয়াত শেখ আ. জলিল এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় আমাদের গ্রাম ক্যন্সার কেয়ার প্রকল্পের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেনের সভাপতিত্বে প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক জেলা জাজ শেখ জালাল উদ্দীন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, আমাদের গ্রাম ক্যন্সার কেয়ার প্রকল্পের নির্বাহী পরিচালক রেজা সেলিম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার বাবুল সরদার। বীর মুক্তিযোদ্ধা ঋষিকেশ, বীর মুক্তিযোদ্ধা কালিপদ অধিকারী, বীর মুক্তিযোদ্ধা আ. হামিদ, অধ্যক্ষ মজনুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আকবর আলী, সেচ্ছাসেবক লীগের খুলনা জেলা সভাপতি শেখ মো. আবু হানিফ, ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, সাবেক প্রধান শিক্ষক শেখ সুলতান আহমেদ, প্রধান শিক্ষক সংকর কুমার সিকদার, জেলা পরিষদ সদস্য মনির আহমেদ প্রিন্স, প্রভাষক মোস্তফা কামাল পলাশ, প্রভাষক শেখ শাহনেওয়াজ, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, নাজমুল হুদা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি, সাংবাদিক মোতাহার হোসেন মল্লিক, মো. হাফিজুর রহমান প্রমুখ।
বক্তাগণ শেখ আ. জলিলের বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর আলোচনা করেন। আলোচনা অনুষ্ঠানের শুরুতে আ. জলিলের স্মরণে স্মরণিকা পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়। পরে চিত্রাংকন প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
খুবি উপাচার্যের সাথে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলীসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উপাচার্য নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাদের কর্মমেয়াদের সাফল্য কামনা করেন। তিনি আশা করেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে যে নানামুখী উদ্যোগ ও পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে অভীষ্ট লক্ষ্য অর্জনে শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সার্বিক সহায়তা করবেন। এসময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপাচার্যের বলিষ্ঠ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নে যে গতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে তা ত্বরান্বিত করে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সাথে শুভেচ্ছা বিনিময়ে তাঁর দপ্তরে যান। এসময় উপ-উপাচার্য দপ্তরের বাইরে থাকলেও তিনি মোবাইলে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং তাঁদের মেয়াদকালের সাফল্য কামনা করেন। পরে নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরীর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন। তিনিও নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং তাঁদের কর্মমেয়াদের সাফল্য কামনা করেন।
অভয়নগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরে সিদ্ধিপাশা ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অবস্থিত সিদ্ধিপাশা ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক, পরিছন্নতা কর্মি, নিরাপত্তা কর্মি, আয়া পদে নিয়োগের বাণিজ্য করা হয়েছে বলে ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক সদস্যরা বিভিন্ন দপ্তরে গত অক্টোবরের শেষে দিকে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, অত্র বিদ্যালয়ে ৪টি পদে প্রধান শিক্ষক হাবিবুর রহমান গোপনে প্রায় ২৮ লাখ টাকার বিনিময়ে এ নিয়োগ দিয়েছেন। যে কারণে অভিভাবক সদস্য ও এলাকাবাসীরা ফুসে উঠেছেন। অভিভাবক সদস্য দেব্রত ভদ্র, পিয়ারি, জাকির ফারাজী, আবের আলী শেখ বাদী হয়ে মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা, পরিচালক ব্যানবেইস ঢাকা, পরিচালক দুদক কার্যালয় খুলনা, উপপরিচালক দুদক কার্যালয় যশোর, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে ওই নিয়োগ বন্ধ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। লিখিত অভিযোগ স‚ত্রে জানা গেছে, প্রধান শিক্ষক হাবিবুর রহমান ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিকে না জানিয়ে অফিস সহায়ক, পরিছন্নতাকর্মি, নিরাপত্তা কর্মিও আয়া পদের জন্য গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরবর্তীতে ব্যবস্থাপনা কমিটিকে কোন সভা, বা কোন প্রকার মৌখিক ভাবে কিছু না জানিয়ে অবৈধভাবে নিয়োগ কমিটি গঠন ও নিয়োগ পরিক্ষা গ্রহণ সহ নিয়োগ ও যোগদান পত্র দিয়ে যোগদান করানো হয়। এতে মোটা অংকের বিনিময়ে আইন বর্হিভুত ভাবে নিজের ইচ্ছেমত সভাপতির আপন বোন ও আত্মীয়দের এ নিয়োগ দেয়া হয়েছে। বলা হয়েছে, রেজুলেশনে ব্যবস্থাপনা কমিটির কোন স্বাক্ষর নেই। প্রধান শিক্ষক জাল স্বাক্ষর করে এই কাজ পরিচালিত করেছেন। তিনি স্বার্থসিদ্ধি ও বিদ্যালয়ের আর্থআত্মসাৎ ও ভুয়া ভাউচারসহ নিয়োগ বানিজ্যের উদ্দেশ্যে এ কার্য সাধন করেন। যেন কোন লোকজন জানতে না পারে। সে জন্য গত অক্টোবর মাসে রাতের বেলায় উক্ত চারটি পদে বিদ্যালয়ে নামমাত্র নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। এরপর ওই চার প্রার্থীর কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের যোগদানপত্র দেয়া হয়। এ ব্যাপারে অভিভাবক সদস্য দেব্রত ভদ্র, পিয়ারী , জাকির ফারাজী, আবের আলী শেখ জানান, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অফিস সহায়ক পদে সুফিয়া খাতুনকে সনদ বানিয়ে নিয়োগ প্রদান করেছেন। এবং সভাপতি জিয়া মোল্যার স্ত্রী শারমিন বেগম তার বোন সুফিয়া খাতুনের লিখিত পরিক্ষাটি করে দেন। খাতা চেক করলে হাতের লেখায় প্রমাণ পাওয়া যাবে। আয়া পদে সোনালী দাসের শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয় পত্রের মায়ের নাম ও জন্ম তারিখ মিল না থাকার স্বত্তেও যাচাই বাছাইয়ে বাদ দেওয়া হয়নি। তাকেও এ নিয়োগ দেয়া হয়েছে। তারা আরো বলেন, প্রধান শিক্ষকের ব্যানবেইস ও ব্যাংক হিসাব নম্বর ৯৬২৫। অথচ তিনি বেতন তোলেন ৯৬২৮ এ ব্যাংক এ্যাকাউন্ট থেকে। যা অবৈধ। প্রধান শিক্ষকের নিয়োগ অবৈধ। তার বিরুদ্ধে ২০০৭/৮ অর্থ বছরে মিনিষ্টির অডিটের আপত্তি দেওয়া হয়। ওই সময় প্রধান শিক্ষক তার নিয়োগে তিনি জাল স্বাক্ষর ও সিল তৈরি করেন। যা এখনো তদন্ত করলে থলের বিড়াল বেরি আসবে। এখনো তার বিরুদ্ধে শিক্ষা মন্ত্রনালয়ের অডিট আপত্তি আছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. জিয়া মোল্যার সাথে কয়েকদিন যাবত যোগাযোগ করার চেষ্ঠা করা হলে তার মুঠোফোনটি (০১৯৫৯৮০৯০৫১) বন্ধ পাওয়া যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান তার বিরুদ্ধে মোটা অংকের উৎকোচের বিনিময়ে শিক্ষক নিয়োগের অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির বোনকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে। যারা আমার বিরুদ্ধে আনিত অভিযোগ করেছেন তাদের মধ্যে থেকে নিয়োগ পেতে চেয়েছিল। তাদেরকে নিয়োগ দেয়া হয়নি। অত্র বিদ্যালয়ে ৪টি পদে প্রধান শিক্ষক হাবিবুর রহমান গোপনে প্রায় ২৮ লাখ টাকার বিনিময়ে এ নিয়োগ দিয়েছেন বেতন প্রসঙ্গে কথা হলে তিনি জানান, এ ব্যাংক ৯৬২৮ এ্যাকাউন্ট থেকে তুলে থাকি। ব্যাংক হিসাব নম্বর ৯৬২৫ টা সচল নেই। এইটার ব্যাপারে ব্যাংকে অবজেকশন দেয়া আছে। কিংবা কোনো সদস্য বা অভিভাবকরা কি মনে করল সেটা তার দেখার বিষয় নয়। যথাযথ নিয়মানুসারে নিয়োগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম বলেন, এ নিয়োগ বিষয়টি নিয়ে ডিডি অফিস থেকে কোন তদন্ত হয়েছে কিনা আমার জানা নেই। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাবিবুর রহমান আমার নিকট আসছিলেন এ বিষয়ে কথা বলতে।
মহেশপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সরিষার চাষ
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি,
একসময় লাভ না হওয়া ও অব্যাহত লোকসান গুনতে থাকায় ঝিনাইদহের মহেশপুরে সরিষা চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন চাষিরা। তবে এখন কৃষি বিভাগের উদ্যোগে এখানকার কৃষকরা আবারও সরিষা চাষে মনোযোগী হয়েছেন। এতে গত কয়েক বছরের তুলনায় এ বছর উপজেলাটিতে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হেক্টর জমিতে চাষ বেড়েছে সরিষার। উচ্চফলন আর লাভের আশায় কৃষকদের মনে এখন আনন্দের জোয়ার। বিনা মূল্যে পাওয়া উচ্চফলনশীল জাতের সরিষা ফলনে কৃষকের মুখে প্রশান্তির হাসি।
উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, মহেশপুর উপজেলায় গত বছর ৩৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল। এ বছর কৃষি বিভাগের উদ্যোগে সরিষা চাষে কৃষকরা দারুণ অনুপ্রাণিত হয়েছেন। ফলে এ বছর উপজেলায় সরিষার চাষ বেড়েছে। মহেশপুর উপজেলায় এ বছর ৮০০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। কৃষকদের উৎসাহিত করতে এবার উপজেলা কৃষি অফিস থেকে সরকারিভাবে কৃষককে বারি জাতের সরিষা বীজ বিনা মূল্যে দেয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
চাষি মহি উদ্দিন জানান, সরিষা চাষে খরচ কম লাভ বেশি। তাই প্রতি বছর তিনি দুই-তিন বিঘা জমিতে চাষ করেন। এবছর তিন একর জমিতে সরিষা চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর সরিষার ভালো ফলনের আশা করছেন তিনি।
কৃষক বিল্লাল হোসেন জানান, সরিষা চাষে তেমন খরচ নেই। শুধু জমি চাষের পর বীজ ছিটিয়ে দিতে হয়। তারপর গাছ বড় হলে দিতে হয় সেচ। সার বা কীটনাশক তেমন একটা দিতে হয় না। এ কারণে সরিষা চাষে অনেক লাভ। এ ছাড়া এলাকার অনেক চাষি উচ্চফলনশীল জাতের সরিষা বীজ বিনা মূল্যে পেয়েছেন।
মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী জানান, উপজেলায় এ বছর ৮০০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ৪৫০ হেক্টর জমিতে বেশি সরিষার চাষ হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক পরামর্শ দেয়া হচ্ছে। তাই কৃষকরা উৎসাহিত হয়ে সরিষার ব্যাপক চাষাবাদ করেছেন। শুধু তো ধান চাষ করলে হবে না। পাশাপাশি ভুট্টা, সরিষা, আলু, সূর্যমুখী ফুল, পাট, তিলসহ অন্যান্য ফসল চাষের প্রতিও গুরুত্ব দেয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সরিষার ভালো আবাদের সম্ভাবনা রয়েছে।
গ্রামে এখনো দেখা মেলে দাঁড়িয়াবান্ধা খেলার
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
গ্রামে এখনো দেখা মেলে দাঁড়িয়াবান্ধা খেলার দাঁড়িয়াবান্ধা খেলায় মেতেছেন বিভিন্ন বয়সী ব্যক্তি। এক সময় প্রায় শতাধিক গ্রামীণ খেলাধুলার প্রচলন ছিল। এর মধ্যে দাঁড়িয়াবান্ধা, কানামাছি, বৌছি, হা-ডু-ডু, গোল্লাছুট, ডাংগুলি, মারবেল, হাঁসধরা, রশিটানা, ইচিং-বিচিং, ওপেন টু বায়স্কোপ, লাঠিখেলা, লুকোচুরি, মোরগ লড়াই, কুতকুত, বিস্কুট খেলা, পুতুলের বিয়ে, চড়ুইভাতি, এলাডিং বেলাডিং, সাত চাড়া অন্যতম। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ এসব খেলায় অংশ নিতেন। খোলা জায়গা ও মাঠ স্বল্পতা এবং আধুনিকতার ছোঁয়ায় এসব জনপ্রিয় খেলা দিন দিন হারিয়ে যাচ্ছে। ভিডিও গেম, টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল ফোনেই ব্যস্ত বেশিরভাগ। তবে গ্রামাঞ্চলে এখনো কয়েকটি খেলা টিকে আছে। পহেলা বৈশাখ ও গ্রামীণ মেলার সময় এসব খেলার আয়োজন করা হয়। এছাড়া কিছু পাড়ায়ও ভাই-বোন, বন্ধু-বান্ধব, পাড়া প্রতিবেশীকে নিয়ে পড়ন্ত বিকেলে কিংবা জ্যোৎস্না রাতে দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুটসহ বেশকিছু গ্রামীণ খেলা এখনো প্রচলিত আছে। গ্রামে এখনো দেখা মেলে দাঁড়িয়াবান্ধা খেলার ২৬ ডিসেম্বর দাকোপ উপজেলার বানিশান্তা গ্রামে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। পড়ন্ত বিকেলে গ্রামের খেজুরিয়ায় বিভিন্ন বয়সী লোক দাঁড়িয়াবন্ধা খেলছেন। পাশে থাকা কয়েকজন খেলাটি মনোযোগ দিয়ে উপভোগ করেন। খেলায় অংশ নেওয়া কয়েকজন জানান, দু’যুগ আগেও গ্রামীণ খেলার যৌবন ছিল। আধুনিকতার ছোঁয়ায় লোক-সংস্কৃতি আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে। এক সময় গ্রামীণ উৎসবগুলো সব বয়সী মানুষের প্রাণের খোরাক বলে গণ্য হতো। বর্তমানে এসব খেলা শিশু-কিশোরদের কাছে অজানাই থেকে যাচ্ছে। তরুণ প্রজন্মের অনেকেই খেলার মাঠ বাদ দিয়ে মোবাইলে গেম খেলছে। কোথাও কোথাও খেলার মাঠ, পতিত জায়গা, বাড়ির উঠানও আগের মতো নেই। সেই কারণে সামাজিক অবক্ষয় ও তরুণরা নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। গ্রামে এখনো দেখা মেলে দাঁড়িয়াবান্ধা খেলার স্কুলছাত্র সাকিব জানায়, স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। বিকেলে সহপাঠী ও ছোট-বড়দের নিয়ে দাঁড়িয়াবান্ধা খেলি। আগে শুকনো মৌসুম এলেই মাঠে ঘাটে এ খেলা হতো বলে শুনেছি। তাই আমরাও খেলার ঐতিহ্য ধরে রেখেছি। সুনিত মন্ডল বলেন, নতুন প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্যবাহী লোক-সংস্কৃতির পরিচয় করিয়ে দেওয়া প্রয়োজন। যাতে আধুনিককালে তারা এ খেলা মায়ার বাঁধনে বুকে লালন করতে পারে। মানব জীবনে শরীরচর্চা ও চিত্তবিনোদনের কথা বাদ দেওয়া বা হেলাফেলা করা যায় না। তুনি মনে করেন, গ্রামের বিভিন্ন বয়সীদের দাঁড়িয়াবান্ধা খেলা প্রশংসনীয় ভূমিকা রাখছে। ঐতিহ্যবাহী এসব খেলা উদ্ধারে স্কুল ও কলেজের পাশাপাশি মাদরাসায় আগের ন্যায় সরকারি-বেসরকারিভাবে উদ্যোগ ও নিয়ম বেঁধে দেওয়া প্রয়োজন। যখন প্রকৃতি থেকে কোনো কিছু হারিয়ে যায় বা বিলুপ্তি ঘটে তখন দারুণ কদর বাড়ে। লালন শাহর গান ‘সময় গেলে সাধন হবে না’। যা আমাদের সবার ধরে রাখা প্রয়োজন।
দাকোপের লাউডোব বড়বাঁক আশ্রয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন দাকোপ উপজেলা প্রশাসন
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের লাউডোব বড়বাঁক আশ্রয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন দাকোপ উপজেলা প্রশাসন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের, পৌকশলী শফিকুল আজম। জানা যায় ২৬ ডিসেম্বর সোমবার দুপুরের দিকে দুটি প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
বড়বাঁক এলাকার আশ্রায়ণ প্রকল্প নির্মাণ কাজ পরিদর্শন শেষে কাজের মান এবং সার্বিক অগ্রগতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন তারা। এ সময় নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস বলেন, আপনারা জানেন এটি মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর। এখানে একটি টাকাও নয় ছয় করার সুযোগ আমি কাউকো দিবনা। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস বলেন, আশ্রায়নের অধিকার’ শেখ হাসিনার উপহার ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রæতি বাংলাদেশের কোথাও গৃহহীন এবং ভুমিহীন থাকবেনা। তাদের সবাইকে পর্যায় ক্রমে বসবাসের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত¡াবধানে পরিচালিত সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দশমিক ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করেন।
কলারোয়ায় মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গের অপরাধে ৩ ব্যক্তিকে ৫৪ হাজার টাকা জরিমানা
সোহাগ হোসেন কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ায় ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গের অপরাধে ৩ ব্যক্তিকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার( ২৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে কলারোয়া টু সোনাবাড়িয়া সড়ক অভিমুখে হোমিওপ্যাথিক কলেজ সংলগ্ন এলাকায় অভিযানকালে ফসলি জমি থেকে মাটি উত্তোলন ও বহন করার অপরাধে মুরারীকাটি গ্রামের ট্রাক্টর ব্যবসায়ী রাব্বি হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর এক অভিযানে অভ্যন্তরীন সড়ক হুলহুলিয়া এলাকা থেকে মাটি বহনকারী ট্রাক্টর চলাচলে রাস্তার ক্ষতি করার অপরাধে ২৯১ ধারায় হুলহুলিয়া গ্রামের ট্রাক্টর চালক সুমন মোড়ল ও রাশেদ হোসেনকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালতকে সহায়তা করেন থানার উপ পুলিশ পরিদর্শক( এসআই) আবু তাহের। বেঞ্চ সহকারী ছিলেন বেনজির হোসেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস জানান, জনস্বার্থে সকল অপরাধমূলক কর্মকান্ড নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গতঃ ভ্রাম্যমান আদালতের অভিযানকে স্বাগত জানিয়ে সচেতন মহল জানান, উপজেলা ব্যাপি অবৈধভাবে ফসলি জমি ও বেত্রবতী নদীর পাড় থেকে মাটি উত্তোলন করে দিনের শুরু থেকে গভীর রাত পর্যন্ত রাস্তা দিয়ে মাটি বহনকারী ট্রাক্টরের বেপরোওয়া ভাবে চলাচলে জনসাধারন অতিষ্ঠ ও একই রাস্তা দিয়ে অনবরত মাটি বহন করায় সেই সকল রাস্তা চরম ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফলে কমে যাচ্ছে রাস্তার দীর্ঘস্থায়ীত্ব ও সামন্য বৃষ্টি হলেই রাস্তাটি মরণফাঁদে পরিনত হচ্ছে। এ থেকে জনসাধারন মুক্তি পেতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রেখে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে সংশ্লিষ্ঠ দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।
খুলনায় স্কুলছাত্রকে হত্যা করে ইজিবাইক ছিনতাই
স্টাফ রিপোর্টার
খুলনায় আব্দুল্লাহ জমাদ্দার নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নগরীর হরিণটানা থানাধীন নতুন জেলখানা সংলগ্ন এ আর প্রোপার্টিজের মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়। পড়াশুনার পাশাপাশি সে তার অভাবের সংসারে বাবাকে সহায্য করতে ইজিবাইক চালাতো।
নিহত আব্দুল্লাহ জমাদ্দার লবনচরা থানাধীন মোহাম্মদ নগর মেম্বর সড়ক সাহেবের একটি বাসায় ভাড়া থাকতো। তার বাবার নাম মো. রফিকুল ইসলাম। আব্দুল্লাহ জমাদ্দার দেলদার আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় বাসিন্দারা জানান, অভাবের সংসার হওয়ায় বাবাকে সাহায্য করতে ইজিবাইক চালাতো আব্দুল্লাহ জমাদ্দার। গতকাল সোমবার বিকেলে রফিকুল ইসলাম বাড়ি ফিরলে আব্দুল্লাহ জমাদ্দার ইজিবাইক চালানোর জন্য বের হয়। রাত পৌনে ৯ টার দিকে আব্দুল্লাহ’র ব্যবহৃত মোবইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। আজ সকালে এলাকায় ও হরিণটানা থানাধীন বিভিন্ন স্থানে আব্দুল্লাহ’র সন্ধানে মাইকিং করা হয়।
পরে পরিবারের সদস্যরা জানতে পারে, নাম না জানা এক কিশোরের লাশ হরিণটানা থানাধীন এ আর প্রোপার্টিজের মধ্যে পড়ে রয়েছে। তারা সেখানে গিয়ে আব্দুল্লাহ জমাদ্দারের লাশটি শনাক্ত করে। আব্দুল্লাহ জমাদ্দারের কাছে থাকা ইজিবাইকের কোনো সন্ধান মেলেনি।
খুলনা মেট্রেপলিটন পুলিশের উপ কমিশনার দক্ষিণ মো. তাজুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধমে খবর পেয়ে পুলিশ আব্দুল্লাহ জমাদ্দারের লাশ উদ্ধার করে। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। মূলত ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। ইজিবাইক খুঁজে পাওয়া যায়নি। তবে আসামি ধরা পড়লে হত্যার মোটিভ আরো ভালোভাবে বোঝা যাবে।
প্রথমে ফেল, পরে খাতা পুনর্মূল্যায়নে প্রতিবন্ধী জুলিয়ার মুখে হাসি
ঝিনাইদহ প্রতিনিধি
ভালো পরীক্ষা দিয়েও অকৃতকার্য হয়েছিল প্রতিবন্ধী জুলিয়া আক্তার। চলতি বছর জুলিয়া এসএসসিপরীক্ষায় অংশ নিয়েছিল। এমন ফলাফল দেখে সে ভেঙে পড়েছিল। তবে জুলিয়ার আত্মবিশ্বাস ছিল, খাতা পুনর্মূল্যায়ন করা হলে ভালো ফলাফল আসবে। অবশেষে জুলিয়ার খাতা পুনর্মূল্যায়ন করে দেখা গেল, সে অকৃতকার্য হয়নি, বরং জিপিএ-৫ পেয়েছে।
সোমবার এসএসসি পরীক্ষা ২০২২-এর পুনর্নিরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে জুলিয়ার ফলাফল পরিবর্তিত হয়েছে। জুলিয়া এ বছর ঝিনাইদহের কালীগঞ্জের সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কারিগরি শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। ওই বিদ্যালয়ের শিক্ষক শাহিনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। জুলিয়া কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের প্রতিবন্ধী নজরুল ইসলামের মেয়ে।
জুলিয়া কথা বলতে পারে না। তবে তার মুখের হাসি বলে দিচ্ছে, সে বেশ খুশি। ইশারায় জুলিয়া সবাইকে বোঝাচ্ছে, সে পড়াশোনা করে অনেক বড় হতে চায়। তার ইচ্ছা, পড়াশোনা করে সে চাকরি করবে। তবে আর্থিক টানাটানির সংসারে প্রতিবন্ধী মেয়েকে পড়াতে পারবেন কি না, তা নিয়ে চিন্তিত জুলিয়ার বাবা নজরুল ইসলাম।
নজরুলও ঠিকমতো কথা বলতে পারেন না। ১০ বছর বয়সের আগে তিনিও কথা বলতে পারতেন না। এখনো কথা অস্পষ্ট। শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্কুলে যেতে পারেননি। কৃষিকাজ করে নজরুলের সংসার চলে। ১০ শতক চাষযোগ্য জমি আছে নজরুলের। এ জমি আর অন্যের খেতে কাজ করেন তিনি। নিজে পড়াশোনা না করলেও সব সময় তিনি চেয়েছেন, ছেলেমেয়েরা পড়াশোনা চালিয়ে যাক। তবে বড় দুই মেয়ে শিখা আর শিলা বেশি দূর পড়াশোনা করতে পারেননি। তাঁদের দুজনেরই বিয়ে হয়ে গেছে। একমাত্র ছেলে রাতুল (১২) ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।
নজরুল ইসলাম বলেন, ‘ছোট মেয়ে প্রতিবন্ধী। সে কথা বলতে ও শুনতে পায় না। বুদ্ধি করে চলতেও পারে না। তবে ছোটবেলা থেকেই পড়ার প্রতি খুব আগ্রহ। বই পেলেই পড়তে বসে। মেয়ের এ ইচ্ছার জন্যই তাকে পড়ালেখা করাচ্ছি। পরীক্ষার পূর্বে রাত জেগে অনেক পড়েছে। নিজের মতো করে পড়ালেখা করত, বিদ্যালয়ে নিয়মিত ক্লাসও করত।’
জুলিয়ার পরিবার জানায়, জুলিয়া অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। তবে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর জানতে পারে, রসায়নে অকৃতকার্য হয়েছে সে। এ ছাড়া বাংলায় পেয়েছে ‘এ’ গ্রেড। অন্য সব বিষয়ে ‘এ’ প্লাস। ফলাফল দেখে জুলিয়া হতাশ হয়ে পড়েছিল। পরে জুলিয়ার অনুরোধে খাতা পুনর্মূল্যায়নের আবেদন করা হয়। গতকাল পুনর্নিরীক্ষার ফলাফল প্রকাশিত হলে দেখা যায়, বাংলা ছাড়া সব কটি বিষয়ে তার জিপিএ-৫ এসেছে।
জুলিয়ার মা সেলিনা বেগম বলেন, এই ফলাফলে তাঁরা সবাই খুব আনন্দিত। এখন মেয়েকে কলেজে ভর্তির পরিকল্পনা করছেন তাঁরা। যদিও তাঁর মেয়ের শখ ছিল মানবিক বিভাগে পড়ালেখা করে বড় চাকরি করবে। তবে প্রতিবন্ধী হওয়ায় বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে কারিগরি শাখায় ভর্তি করিয়েছিলেন।
নজরুল ইসলাম বলেন, মেয়েকে ভর্তি করানোর বিষয়ে ইতিমধ্যে স্থানীয় দু–একটি কলেজে যোগাযোগ করেছেন। তবে এসব কলেজ কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছেন, তাদের ভর্তির কোটা শেষ। এ ছাড়া আর্থিক কারণেও মেয়েকে পছন্দমতো কলেজে পড়াতে পারবেন কি না, তা নিয়েও দুশ্চিন্তায় আছেন তিনি।
সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শাহিনুল হাসান বলেন, জুলিয়ার পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ আছে। তবে কোনো কারণে তার ফলাফল ভুল এসেছিল। পুনর্নিরীক্ষার ফলাফলে জুলিয়া জিপিএ-৫ পেয়েছে। প্রতিবন্ধকতা জয় করে জুলিয়া এত ভালো ফল করায় বিদ্যালয়ের সবাই বেশ খুশি।
কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল হাসান বলেন, জুলিয়ার বাড়ি তাঁর এলাকায়। মেয়েটির বাবাও প্রতিবন্ধী। জুলিয়ার পড়াশোনার প্রতি আগ্রহ আছে। তবে তার বাবার আর্থিক অবস্থা খুবই দুর্বল।
পাথরঘাটায় হাত-পা বেঁধে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি
খুলনাঞ্চল রিপোর্ট
বরগুনার পাথরঘাটায় বিএনপি নেতা অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা বাড়িতে থাকা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এবং নগদ টাকা, স্বর্ণালংকার, কম্মল, এলইডি টেলিভিশনসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নেয়। অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন বরগুনা জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী।
রোববার (২৭ নভেম্বর) ভোর রাত তিনটা থেকে চারটা পর্যন্ত পাথরঘাটা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের হাজী জালাল উদ্দিন মহিলা কলেজের সামনে এ ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর মঞ্জুর রশিদ সুমন।
জানা গেছে, শনিবার রাতের সগির হোসেন লিয়নের বাবা আব্দুর রাজ্জাক, মা আমেনা বিবি, বোন সাবিনা বেগম, ভাইজি রিভা ও ভাগিনা সাদিক রাতের খাবার খেয়ে রাত সাড়ে এগারোটার দিকে ঘুমিয়ে যায়। এরপর রাত আড়াইটার দিকে একটি বিকট শব্দ পেয়ে ঘুম থেকে জেগে ঘরের লাইট জ্বালিয়ে সবকিছু ঠিকঠাক আছে কিনা তা দেখার জন্য ওঠেন তারা। ওই সময় তেমন কোনো অসামঞ্জস্য না দেখে আবারও ঘুমিয়ে পড়েন তারা। পরে রাত তিনটার দিকে জানলার গ্রিল কেটে দেশীয় অস্ত্রসহ ঘরে প্রবেশ করে একদল ডাকাত।
সগির হোসেনের বোন সাবিনা বেগম জানান, রাতে মুখোশ পরে ছয়জন ঘরে প্রবেশ করে। এ সময় তারা দেশীয় অস্ত্রের মুখে আমার বাবা আব্দুর রাজ্জাক ও ভাইয়ের মেয়ে ইভাকে বেঁধে গলায় রামদা ধরে তাদের জিম্মি করে। পরে আধুনিক কাঁটার মেশিন দিয়ে আলমারির তালা কেটে নগদ টাকা ও আড়াইভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতদল। এছাড়াও একটি এলইডি টিভি ও তিনটি কম্বল নিয়ে গেছে তারা। এর আগে পাথরঘাটা পৌর শহরে এমন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সঞ্জয় মজুমদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়েই তদন্ত চলছে। আশা করি অতি শিগগিরই দুর্বৃত্তদের আটক করতে সক্ষম হবো আমরা।
খুলনায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
তথ্য বিবরণী
খুলনায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন মঙ্গলবার বিকালে খুলনার কৃষি স¤প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার।
প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব বলেন, আগামীর কৃষি হবে আধুনিক কৃষি। এক সময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ক্লাইমেট স্মাট প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর ফলে আগামীতে খাদ্যশস্য রপ্তানি করা যাবে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল জেলায় ২৮ টি উপজেলায় এই প্রকল্পের কাজ চলমান রয়েছে। সরকার কৃষিতে ব্যাপক উন্নয়ন করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, কোন জমি পতিত রাখা যাবে না। পতিত জমিতে যে ধরনের ফসল উৎপাদন হয় সেই ধরনের ফসল উৎপাদন করতে হবে। আধুনিকভাবে চাষাবাদ করতে সরকার কৃষকদের সব ধরনের সহায়তা করে যাবে। কৃষকের ফসল বিক্রিতে যেন অসুবিধা না হয় সে জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিদের্শনা প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, খুলনার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইউসুপ আলী ও কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক সিফাত মেহনাজ। কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ ফরিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান। ধারণাপত্র উপস্থাপন করেন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনার কৃষি জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের পরিচালক শেখ ফজলুল হক মনি। খুলনা মেট্রোপলিটন কৃষি অফিস, দৌলতপুর ও লবণচরা কৃষি অফিস যৌথভাবে এই মেলার আয়োজন করে।
এর আগে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। তিন দিনব্যাপী এই মেলায় ১০টি স্টল রয়েছে। এসকল স্টলে উন্নত চাষাবাদের বিভিন্ন মডেল প্রদর্শন করা হচ্ছে।
খুলনায় দুই দিনব্যাপী জেলা সাহিত্যমেলার সমাপনী
তথ্য বিবরণী
খুলনায় দুই দিনব্যাপী জেলা সাহিত্যমেলার সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, জীবনের সবকিছুই সাহিত্য। সাহিত্যকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে। সাহিত্য নিয়ে বেশি বেশি চর্চা করা অব্যাহত রাখতে হবে। কবি-সাহিত্যিকরা তাঁদের লেখনীর মাধমে দেশকে অনেক কিছু দিতে পারেন। এ সাহিত্যমেলার মাধ্যমে গুণী কবি ও সাহিত্যিক বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, সাহিত্যকর্ম সৃষ্টির ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। এই স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে। একই সাথে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে তিনি সকলের প্রতি আহবান জানান।
খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির এবং বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা মতিন রায়হান।
প্রখ্যাত শ্রমিক নেতা অধ্যাপক আবু সুফিয়ানের ৫০তম শাহাদত বার্ষিকী আজ
তথ্য বিবরণী
আজ ২৮ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত শ্রমিক নেতা অধ্যাপক আবু সুফিয়ানের ৫০তম শাহাদত বার্ষিকী। অধ্যাপক আবু সুফিয়ান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর স্বামী।
দিবসটি উপলক্ষে খুলনায় মহানগর আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগের খুলনা মহানগর ও জেলা শাখা, দৌলতপুর, খালিশপুর আওয়ামী লীগ, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন এবং সামাজিক সংগঠন সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ২৮ ডিসেম্বর খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত দিনব্যাপী কোরআন খতম এবং সন্ধ্যায় আলোচনা সভা ও দোয়া মাহফিল। ২৮ ডিসেম্বর দিবাগত রাত ১২.০১ মিনিটে দৌলতপুর মহসিন মোড়ে শহীদ অধ্যাপক আবু সুফিয়ান এর স্মৃতিস্তম্ভে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান পুষ্পস্তবক অর্পণ করবেন। ২৯ ডিসেম্বর সকাল ১০টায় দৌলতপুর বেবীস্ট্যান্ড থেকে শোকর্যালি শুরু হয়ে মহসিন মোড় ঘুরে শহিদ অধ্যাপক আবু সুফিয়ান এর কবর প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। এরপর কবর জিয়ারত এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। শোকর্যালিতে নেতৃত্ব দেবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। রেলিগেইট বায়তুল ইলম জামে মসজিদে কোরআন খতম, দোয়া, বিশেষ মোনাজাত এবং তোবারক বিতরণ। ৩০ ডিসেম্বর বিকেলে দৌলতপুর বেবীস্ট্যান্ড চত্বরে শহিদ অধ্যাপক আবু সুফিয়ান এর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
৩১ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটায় খালিশপুর নতুন রাস্তার মোড়ে আওয়ামী যুবলীগ আয়োজিত এবং সন্ধ্যায় খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগ আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ০১ জানুয়ারি জাতীয় শ্রমিক লীগের আঞ্চলিক কমিটি আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
শ্রমিক নেতা অধ্যাপক আবু সুফিয়ান ১৯৭২ সালের ২৮ ডিসেম্বর খুলনা-যশোর রোডের মহসিন মোড়স্থ ইসলাম ম্যানশনে নিজস্ব অফিসে ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মিটিং শেষে বাসায় ফেরার সময় রাত ১০টার দিকে রাস্তার ওপর দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে মাত্র ২৯ বছর বয়সে শহিদ হন।
অধ্যাপক আবু সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আড্ডা গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে ১৯৪৩ সালের ০১ মার্চ জন্ম গ্রহণ করেন। অতি ছোট্ট জীবনে আবু সুফিয়ান দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক কিছু করে গেছেন। তিনি শিক্ষা জীবনে বি এল কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে তিনি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধকালীন তিনি পলতা ইয়ুথ ক্যাম্পের ইনচার্জ ছিলেন। যুদ্ধের সময় আসাম, ত্রিপুরা এবং মেঘালয় সীমান্ত দিয়ে যেসব বাঙালী ভারতে আশ্রয় গ্রহণ করেন তাদের কাছে পাকিস্তানী সেনা এবং তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর, আল্ সামসদের অত্যাচার, নির্যাতনের কথা শুনে কথিকা তৈরি করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সে কথিকা পাঠ করেন। স্বাধীনতার পর ত্যাগী এই বীর মুক্তিযোদ্ধাকে সরকার বীরপ্রতীক উপাধিতে ভূষিত করে। এই বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা জেলা শ্রম সম্পাদক নির্বাচিত হন। তাঁর যোগ্য নেতৃত্বে খালিশপুর, দৌলতপুর, আটরা শিল্প এলাকায় ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ে ৪২টি ট্রেড ইউনিয়নের কোনটির প্রতিষ্ঠাতা সভাপতি আবার কোনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।











































