Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

24
শীতের ফুল ভাবতেই মনটা রঙিন হয়ে ওঠে। বাংলাদেশ নদীর দেশ। বাংলাদেশ ফলের দেশ। শীত এলে মনে হয় বাংলাদেশ ফুলেরই দেশ। বাংলার সারা জমিন জুড়ে লাল নীল হলুদ শাদা নানা বাহারি রঙের ফুলে ভরে ওঠে।

শিরোমণি বন্ধকৃত হুগলী বিস্কুট কোম্পানী চালুর লক্ষে মালিক-জনপ্রতিনিধি-শ্রমিক সমন্বয়ে মতবিনিময়
খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের স্বনামধন্য বন্ধকৃত হুগলি বিস্কুট কোম্পানি চালুর লক্ষে মালিক, জনপ্রতিনিধি ও প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মাগরিববাদ হুগলী বিস্কুট কোম্পানীর মালিক পক্ষের আহবানে প্রতিষ্ঠানের শ্রমিকরা কোম্পনীর অভ্যন্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মালিক পক্ষ ও সিবিএ নেতাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মিলটি চালাতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ শ্রমিকরা। মালিক শ্রমিক মতবিনিময় সভায় এমন মতামত উঠে আসে। মোঃ নাদিম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর উত্তরবঙ্গের ডিলার মোঃ আরিফ হোসেন। উল্লেখ্য ২০২০ সালে হুগলী বিস্কুট কোঃ শ্রমীক অসন্তসের কারনে বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠানটির বন্ধ হওয়ার কিছু দিনের মধ্যেই হুগলী বিস্কুট কোঃ চেয়ারম্যান আলহাজ্জ্ব শামীম আক্তার মুন্না মৃত্যু বরণ করেন। এ ঘটনার পর তার স্ত্রী প্রতিষ্ঠানটির দায়িত্ব ভার গ্রহন করে চালুর চেষ্টা করলেও উক্ত প্রতিষ্ঠানের সিবিএর সভাপতি কাজী মোস্তাফিজের কারনে প্রতিষ্ঠানটি চালু করতে পারে নাই। পক্ষান্তরে বিভিন্ন অজুহাতে শ্রমীকদের পাওনা টাকা পরিশোধ করার কথা বলে তার নিকট থেকে নগদ এবং বিকাশের মাধ্যমে ৮০ লক্ষ টাকা গ্রহন করেন। যার সিংহ ভাগ টাকাই এই কাজী মোস্তাফিজ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন হুগলী বিস্কুক কোঃ বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাদিম হোসেন। তিনি অভিযোগ করে বলেন শ্রমীক কর্মচারীগণ অদ্ধাহারে অনাহারে মানবেতর জীবন জাপন করছে। বিষয়টি মাথায় রেখে আমি প্রতিষ্ঠানটি চালু চেষ্টা করলেও আমাকে বিভিন্ন ভাবে ভয় ভীতি এবং জীবন নাশের হুমকি প্রদান করছে নাম র্স্বস্য সিবিএর সভাপতি কাজী মোস্তাফিজ। সিবিএর কোন নির্বাচন ছাড়াই ভূয়া কাগজপত্র তৈরি করে শ্রমদপ্তরে দাখিল করে প্রতিষ্ঠানটি বন্ধকরে ক্ষমতার অপব্যবহার করছে এই নেতা। প্রতিষ্ঠানটির মালিক শ্রমিকদের উদ্দেশ্যে অভিযোগ করে বলেন যারা শ্রমিকদের টাকা আত্মসাৎ করে প্রতিষ্ঠানটি বন্ধের পায়তারা চালায় তারা কখনো শ্রমিকদের বন্ধু হতে পারেনা। এক শ্রেনী র ব্যক্তি শ্রমিকের ভালো চায় না, তারা শুধু শ্রমিকদের ব্যবহারই করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তিনি আরো বলেন, কারখানা রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রতিষ্ঠানটি চালু হবে এমটাই আশা করছি। কোম্পানী চালু হলে প্রতি সপ্তাহে বকেয়া পাওনা সহ প্রতি সপ্তাহের টাকা প্রতি সপ্তাহে পরিশোধ করা হবে।

ইসলামী আন্দোলনের জাতীয় সম্মেলন সফলে থানা কমিটির সাথে মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
আগামী ২রা জানুয়ারী সোমবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় সম্মেলন’২৩ সফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সাথে থানা কমিটির এক মতবিনিময় সভা গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে নগর ভারপ্রাপ্ত সভাপতি মুফতী মুফতী মাহবুবুর রহমান’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নগর জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মাওঃ আব্বাস আমিন, মুফতী আমিরুল ইসলাম, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মাওঃ হাফিজুর রহমান, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, মাওঃ শায়খূল ইসলাম বিন হাসান, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, লবণচরা থানার সেক্রেটারী আলহাজ্ব সফিউল ইসলাম, দৌলতপুর থানার সেক্রেটারী মোঃ নিজাম উদ্দিন মল্লিক, সোনাডাঙ্গা থানার সভাপতি মুফতী ইমরান হোসাইন, সেক্রেটারী রবিউল ইসলাম, সদর থানার সেক্রেটারী আমিরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মোস্তফা আল গালিব প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় আগামী ২ রা জানুয়ারী’২৩ জাতীয় সম্মেলনে খুলনা মহানগর থেকে ২০০ ডেলিগেটের যোগদান সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কুয়েটের সেন্ট্রাল লাইব্রেরীতে কর্মরত কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর সেন্ট্রাল লাইব্রেরীতে কর্মরত যানবাহন সহকারী (গ্রেড-১) মোঃ সুরুজ্জামান হানিফ এর অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুাষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর সোমবার দুপুর ১২টায় বিশ^বিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরীতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এবং বিদায়ী কর্মচারীকে উত্তরীয় পরিয়ে দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিদায়ী কর্মচারীকে ক্রেস্ট ও উপহার তুলে দেন যথাক্রমে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও সিএসই বিভাগের প্রফেসর ড. কে এম আজহারুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইব্রেরীয়ান জনাব মোঃ আক্্কাছ উদ্দিন পাঠান। অনুষ্ঠানে লাইব্রেরী কমিটির সদস্যবৃন্দ, লাইব্রেরী কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অভয়নগরে ঘের কাটা নিয়ে দাঙ্গায় ৬ জন জখম; পাল্টা পাল্টি অভিযোগ
স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের গাজীপাড়ায় ঘেরবেড়ী খননকে কেন্দ্র করে বিবাদে দুই পক্ষের ৬ জন আহত হয়েছেন। আহতরা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় উভয় পক্ষ পাল্টা পাল্টি অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, ধোপাদী গাজী পাড়ায় ঝিকরার বিলে ঘের করা নিয়ে বেশ কিছু দিন যাবৎ উত্তেজনা বিরাজ করছিলো। সোমবার সকালে ঘেরে মাটি কাটার জন্য আনা স্কেভেটর উঠিয়ে দিতে প্রতিপক্ষের ৩০ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এ সময় ঘের খনন পক্ষের লুৎফর গাজীর ছেলে ইমদাদুল ইসলাম মুকুল(৩৫), হাবিবুল্লাহ(৩২) ও আরিফ হোসন (১৮) এবং প্রতিপক্ষের লোক সাবেক ইউপি সদস্য কুদ্দুস মোল্যা(৬২), জলিল গাজী(৬৫) ও শাহবুদ্দিন আহত হয়। আহতরা সকলেই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষ মামলার জন্য থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ তদন্তকারি কর্মকর্তা থানার এস আই আবু বক্কর জানান, ঘটনা তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছেন। উভয় অভিযোগে মামলা হবে।

কালীগঞ্জে একই রাতে একই গ্রামের বসত বাড়ি ও স্কুলে চুরি সংঘটিত!
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ে ও বসত বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার ভোরের দিকে উপজেলার রায়গ্রাম বাণীকান্ত মাধ্যমিক বিদ্যালয় ও সুজন সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় স্কুল থেকে দুইটি ল্যাপটপ, নগদ টাকা ও বাড়ি থেকে স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে চক্রের সদস্যরা।

স্কুলটির নৈশ প্রহরী সবুজ শেখ জানান, রাতে তিনি বিদ্যালয়ের অফিস কক্ষের পাশের একটি ভবনে ছিলেন। সোমবার ভোর ৫ টার দিকে চোরেরা দুটি দরজা ভেঙে অফিস কক্ষে প্রবেশ করে। এ সময় তিনি বাইরে বের হয়ে দেখেন একজন দরজার ওখানে দাঁড়িয়ে আছে। এরপর তিনি অফিসকক্ষের দিকে এগিয়ে আসতে চাইলে চোরেরা তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দিলে ঝীবনের ভয়ে নিজের কক্ষের মধ্যে গিয়ে দরজা লাগিয়ে দেন। পরে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চান। কিছুক্ষণ পর পুলিশ আসলে তিনি অফিস কক্ষে যান। তার আগেই চোরেরা কয়েকটি আলমারির তালা ভেঙে কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে রেখে গেছে। এ সময় তারা একটি আলমারি থেকে বিদ্যালয়ের দুটি ল্যাপটপ নিয়ে যায় চোরেরা।

রায়গ্রাম বাণীকান্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম মিলন জানান, ভোরের দিকে বিদ্যালয়ের গেট ভেঙে অফিস কক্ষে প্রবেশ করে দেখেন দুটি ল্যাপটপ নেই। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে একই রাতে পাশের রায়গ্রাম এলাকার সুজন সরকার নামে এক জুয়েলার্স ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় তার ঘরের একটি ড্রয়ার ভেঙে স্বর্নের চেইন, আংটি, বালাসহ কয়েক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে বাড়ির কর্তার দাবি। তাদের দাবি চোরচক্রের সদস্যরা ঘরের মধ্যে প্রবেশ করে পরিবারের সদস্যদের মুখে চেতনানাশক স্প্রে করে দেয়। এরপর সবাই অচেতন হয়ে পড়ে।

সুজন সরকার জানান, রাত সাড়ে ৩ টার দিকে চোরেরা তিনজন বারান্দার তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে। এ সময় তাদের মুখে স্প্রে করা হয়। অচেতন হয়ে গেলে তিনি আর কিছুই জানেন না। পরে জ্ঞান ফিরে এলে দেখতে পান ঘরের একটি ড্রয়ার ভেঙে বেশ কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, পৃথক দুটি চুরির ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি।

কালীগঞ্জে ইজিবাইক মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
সোমবার ভোর ৬টার দিকে উপজেলার আলাইপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামের শাহাজান আলীর ছেলে। আহত অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষর্দীরা জানান, ভোরে বাড়ি থেকে মোটরসাইকেলে নুর ইসলাম কালীগঞ্জ শহরের দিকে আসছিল। পথিমধ্যে আলাইপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুত্বর আহত হন মোটরসাইকেল চালক ও আরোহী নুর ইসলাম। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর ইসলামকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বি.এম ইমরান হোসেন জানান, ভোরে সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এরমধ্যে নুর ইসলাম হাসপাতালে নিয়ে আসার পর মারা যান।

মহানগরীতে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জলবায়ু সহনশীলতার বিষয়টি বিবেচনায় নিতে হবে: খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মহানগরীতে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জলবায়ু সহনশীলতার বিষয়টি বিবেচনায় নিতে হবে। কেননা জলবায়ু পরিবর্তনজনিত কারণে রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট ইত্যাদির স্থায়িত্ব হ্রাস পাচ্ছে। টেকসই উন্নয়নের জন্য তিনি উন্নত প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

সিটি মেয়র সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ‘আইসিএলইআই’ সাউথ এশিয়া-বাংলাদেশ’ এর কর্মকর্তাদের সাথে কেসিসি কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। মহানগরীতে জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও দক্ষ জনবল গড়ে তুলতে সহযোগিতার জন্য এ সভার আয়োজন করা হয়।

উল্লেখ্য, সংস্থাটি স্থানীয় সরকারের জন্য টেকসই উন্নয়ন সহায়ক জ্ঞানভিত্তিক পণ্য প্রণয়ন এবং এ সংক্রান্ত পরিসেবা প্রদান, টেকসই উন্নয়ন সহায়ক পাইলট প্রকল্প বাস্তবায়ন, উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের জন্য স্থানীয় সরকারকে কারিগরি সহায়তা প্রদান এবং ক্ষেত্র বিশেষে স্থানীয় সরকারের জন্য জাতীয় ও আন্তর্জাতিক অর্থ প্রদানকারী সংস্থাগুলির সাথে সম্পৃক্তকরণে সহায়তা প্রদান; প্রশিক্ষণ, জাতীয় ও আন্তর্জাতিক কর্মশালা এবং সম্মেলন পরিচালনার মাধ্যমে স্থানীয় সরকারকে বিভিন্ন স্তরের স্টেকহোল্ডারদের সাথে সংযোগ স্থাপনের পাশাপাশি সমসাময়িক জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়তা প্রদান এবং উপদেষ্টা ও পরামর্শমূলক সেবা প্রদান করে আসছে।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম (মুন্না), প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আব্দুল আজিজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন শেখ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, আর্কিটেক্ট রেজবিনা খানম, আইসিএলইআই’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ মোঃ জুবায়ের রশীদ, প্রজেক্ট অফিসার সাদেক মাহমুদ, কেসিসি’র সহকারী এস্টেট অফিসার মোঃ শেখ মাসুদ আলী প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অপরাধে ট্রলার সহ ৯ জেলে আটক
কয়রা(খুলনা)প্রতিনিধি
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নীলকোমল বন টহল ফাঁড়ির প্রবেশ নিষিদ্ধ বন্ধের খাল এলাকায় মাছ ধরার অপরাধে ১ টি ইঞ্জিন চালিত ট্রলার সহ ৯ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে নষ্ট মাছ উদ্ধার করা হয়। জানা গেছে, গত রবিবার রাত ৮ টার দিকে নীলকোমল বন টহল ফাঁড়ির দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলফিকার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন শরোণখোলা উপজেলার শাহ আলম, নবী হোসেন, খোকন হাওলাদার, হাবিবুর রহমান, আবু হানিফ, সরোয়ার খাঁ, কওছার শরিফ, ছানী ব্যাপারী ও মঠবাড়িয়া উপজেলার রাসেল গাজী। সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে: সালাম মূর্শেদী এমপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ-একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে।
তিনি বলেন, শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে আর কোনো ভূমিহীন গৃহহীন থাকবে না। গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সুফল এখন দেশবাসী ভোগ করছেন।
তিনি বলেন, শেখ হাসিনার সুষম উন্নয়নে অচিরেই বাংলাদেশ হবে একটি স্বপ্নের সোনার বাংলাদেশ।
তিনি সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় রুপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে নিজস্ব অর্থায়নে ভূমিহীন গৃহহীনদের ঘর নির্মানের জন্য চেক প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন রুপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রূবাইয়া তাসনিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আনিসুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ফকির, সৈয়দ মোরশেদুল আলম বাবু, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, ঠিকাদার আজমল ফকির, ইলিয়াজ শেখ, আব্দুল হামিদ খান ভাসানীসহ অনেকেই।
তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা শেখ শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সারাফাত হোসেন মুক্তি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম ওয়াহিদুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এফ এম মফিজুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সাহা, উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান,তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান আওয়ামী লীগ নেতা মাওলানা আব্দুর রাজ্জাক রাজা, প্রধান শিক্ষক অনাদি কুমার মহান্ত, শিক্ষক মোঃ আল আমিন মোল্লা। পরে আব্দুস সালাম মূর্শেদী এমপি এর নিজস্ব অর্থায়নে ভূমিহীন ও গৃহীনদের বাসস্থান নির্মাণ কাজের চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের অফিসার,গণ্যমান্য ব্যক্তি,সাংবাদিক ও জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় নাগরিক উ˜েদ্যাগের মতবিনিময় সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারি উন্নয়ন সং¯’া নাগরিক উ˜েদ্যাগের আয়োজনে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান। স্বাগত বক্তব্য রাখেন সং¯’ার বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাস। বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সমন্বয়কারী রকিবুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৈদ্যনাথ সরকার, সাংবাদিক মাহাবুবুল আলম, রফিকুল ইসলাম, এনজিও প্রতিনিধি আলামিন শরীফ, রিপন দাস, শিল্পী গাইন, শিমুল দাস,রতন দাস প্রমুখ। বক্তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন মতামত তুলে ধরেন।

খুকৃবির বিকাশে যেকোনো প্রয়োজনে পাশে থাকবে খুবি : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে ২৬ ডিসেম্বর (সোমবার) বিকাল ৪টায় সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী। এসময় উপাচার্য তাঁকে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে খোঁজ-খবর নেন। নবনিযুক্ত উপাচার্য নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা প্রত্যাশা করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিকাশে যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকবো। বিশ্ববিদ্যালয়গুলোর লক্ষ্য অভিন্ন তা হচ্ছে- শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি এবং দেশ, জাতি ও সমাজের সমৃদ্ধি। তিনি খুলনার ৪টি বিশ্ববিদ্যালয়ের আন্তঃসহযোগিতার মাধ্যমে এতদাঞ্চলসহ দেশের উন্নয়নে সবিশেষ ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তাঁর আন্তরিকতা এবং সহযোগিতাপূর্ণ মনোভাবের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। পরে উপাচার্য তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত একটি ক্রেস্ট উপহার প্রদান করেন।
এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

খুবির পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভা ২৬ ডিসেম্বর (সোমবার) বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে গত সভার কার্যবিবরণী অনুমোদন দেওয়া হয়। সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের ১১ তলা আবাসিক, আইইআর ভবন, গ্রিন হাউস নির্মাণ ও স্থান নির্ধারণ এবং ডিজিটাল সার্ভেসহ বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। উপাচার্য চলমান উন্নয়ন প্রকল্প আরও গতিশীল করাসহ বেশ কয়েকটি বিষয়ে দিকনির্দেশনা দেন।
সভায় কমিটির সদস্য যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অমিত রায় চৌধুরী, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী, আইন স্কুলের ডিন প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. আশিক উর রহমান, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান। সভা সঞ্চালনা করেন পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সচিব এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মো. খায়রুল বাসার।

কবি-সাহিত্যিকরা সমাজের পথ প্রদর্শক-সিটি মেয়র
তথ্য বিবরণী
খুলনায় দুই দিনব্যাপী জেলা সাহিত্যমেলা-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠান সোমবার জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, কবি-সাহিত্যিকরা সমাজের পথ প্রদর্শক। বাংলা সাহিত্য অনেক সমৃদ্ধ। সাহিত্যের প্রতি আরো নজর দিতে হবে। বাংলা সাহিত্য হাজার বছরের প্রাচীন ঐতিহ্যকে ধারণ করে আছে। বাংলা ভাষার সাহিত্য বাঙালি কবি লেখকদের হাতে ক্রমাগত সমৃদ্ধ হয়ে উঠেছে। বাংলা ভাষা নিয়ে আন্দোলন ও সংগ্রাম হয়েছে। ভাষা শহিদদের আত্মত্যাগের স্বীকৃতি আজ বিশ্বব্যাপী। তিনি বলেন, এই সাহিত্যমেলার মধ্য দিয়ে সাহিত্যচর্চার সুযোগ বাড়বে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোছাঃ সুম্মিতা ইসলাম এবং বাংলা একাডেমির কর্মকর্তা মতিন রায়হান। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপরিচালক মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে এতে স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর একান্ত আগ্রহে দেশের ৬৪টি জেলায় সাহিত্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। খুলনা জেলার প্রায় সাড়ে তিনশত কবি ও সাহিত্যিকের অংশ গ্রহণে প্রথমবারের মতো কবি ও সাহিত্যিকদের নিয়ে সাহিত্যমেলা অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে সাহিত্যমেলা উপলক্ষ্যে মেয়রের নেতৃত্ব নগরীর রেলস্টেশন থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, কবি ও সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

লবণ অধ্যুষিত উপকূলে কৃষি ও গবাদী পশু পালনে বিপ্লব ঘটিয়েছেন শতাধিক নারী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
অতিমাত্রার লবণাক্ততার কারণে উপকূলীয় মোংলায় যখন কৃষির চাষাবাদ ও গবাদি পশু পালন একেবারে প্রায়ই উঠেই গিয়েছিলো। এখন সেখানেই হচ্ছে মৌসুমী শাক-সবজি ও ছাগল-ভেড়ার পালন। এতে অর্থনৈতিকভাবে স্বাভলম্বি হয়েছেন শতাধিক নারী পরিবার। এ সকল নারীদের পরিবারের খোরাক ছাড়াও বিক্রি করে হচ্ছে বাড়তি আয়ও। আর এসব সম্ভব হয়েছে উপজেলা কৃষি ও প্রাণী সম্পদ দপ্তর এবং ফ্রেন্ডশীপের সহায়তায়। তাই ফ্রেন্ডশীপের প্রতি যেন কৃতজ্ঞতার শেষ নেই সুবিধাভোগীসহ সংশ্লিষ্টদের।

উপজেলা কৃষি ও প্রাণী সম্মদ দপ্তর জানায়, লবণ পানি অধ্যুষিত উপকূলীয় জনপদ মোংলা। এখানে এক সময়ে প্রচুর ফসলের চাষাবাদ হতো। প্রত্যেক বাড়ীঘরেই ছিলো গরু, মহিষ ও ছাগলের মত গবাদি পশু। বাড়ীর উঠানে হতো ধানসহ মৌসুমী ফসলের চাষাবাদ। কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত কারণে ও ভূগর্ভপস্ত পানির স্তর ক্রমেই নিচে নেমে যাওয়ায় চাষাবাদ বিঘ্নিত হতে শুরু করে। এছাড়া এক পর্যায়ে ধীরে ধীরে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ায় প্রায় বন্ধ হয়ে যায় সেই গবাদি
পশু ও ফসলের চাষাবাদ। এখন আর আগের মত মাঠে নেই ধান, বাড়ীর আঙ্গিনায় নেই সবজি ও গোয়ালে নেই গরু, ছাগল-ভেড়া।

কিন্তু লবণ অধ্যুষিত এ এলাকার মানুষের দুর্বিসহ জীবনজীবিকার কথা চিন্তা করে মাঠে নামেন বেসরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপ। উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উত্তর ও দক্ষিণ উলুবুনিয়াসহ কয়েকটি গ্রামের তাদের দেয়া লবণ সহিঞ্চু উন্নতজাতের ফসলের বীজ ও ছাগল-ভেড়া পালনের উপরণাদি সহায়তায় তাতে ঝুঁকে পড়েছেন এখানকার গৃহিনীরা। কৃষি ও প্রাণী সম্পদ বিভাগ এ সকল গৃহিনীদের প্রশিক্ষণ দিয়ে লবণ সহিঞ্চু শাকসবজি ও ভেড়া-ছাগল পালনে তাক লাগিয়ে দিয়েছেন। উপজেলার সোনাইলতলা ইউনিয়নের কয়েকটি গ্রামের ১২০টি নারী
পরিবার এখন মৌসুমি সবজি চাষে ও ভেড়া-ছাগল পালনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। কোন ধরণের কীটনাশক ছাড়াই জৈব সার দিয়ে তারা শীতকালীন ও বর্ষাকালীন সবজি চাষ এবং সারা বছর ধরে গবাদি পশু পালন করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন তারা। তাদের এ সফলতা দেখে উদ্ভুদ্ধ হচ্ছেন আশপাশের নারীরাও।

উলুবুনিয়া গ্রামের সুবিধাভোগী মুক্তি রায় ও নওরোজ সুলতানা বলেন, আমরা ফ্রেন্ডশীপ থেকে প্রশিক্ষণ ও ১৫/১৬ প্রকার সবজি বীজ পেয়ে বাড়ীর পতিত
জমিতে কৃষি করি। তা দিয়ে পরিবারে চাহিদা মিটিয়ে গেল বর্ষা মৌসুমে ১০/১২ হাজার টাকা বাড়তি আয় করেছি। এতে আমরা আর্থিকভাবে লাভবান হয়েছি। আর চলতি শীত মৌসুমের সবজি দিয়েও ১০ হাজার টাকার বেশি আয় করতে পারবো। আগের চেয়ে
আমরা এখন অনেক ভাল আছি, সবজি চাষ করে। ১৬ প্রকার সবজির মধ্যে রয়েছে লেটুস পাতাও। লবণাক্ত এলাকায় লেটুস পাতার চাষ করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন তারা। এ দেখতে প্রতিদিন আশপাশের নারীরাও আসছেন। তাদের উদ্বৃত্ত বীজ দিয়ে দিচ্ছেন প্রতিবেশী নারীদেরকেও। তাই ক্রমেই বাড়ছে সবজি চাষের প্রবণতাও।

একই এলাকার সুবিধাভোগী শিবানী মন্ডল ও হেনা বেগম বলেন, আগে সংসারে স্বচ্ছলতা ছিলনা। টাকা দিয়ে ছাগল-ভেড়া কেনার সামর্থ আমাদের ছিল না।
কিন্তু ফ্রেন্ডশীপ আমাদের ছাগল-ভেড়া দিয়েছে। দুই বছরে তা লালনপালন করে ছাগল-ভেড়ার সংখ্যাও বেড়েছে। ছাগলের দুধ বিক্রি ও আমরা খেতে পারছি। এখন বাচ্চাসহ প্রত্যেকের ৪/৫টি তারও বেশি ছাগল-ভেড়া হয়েছে। পাশপাশি আমরাও এখন দুই একটি কিনতে পারছি। আমরা এখন ছোটখাটো খামারী হয়ে গেছি। আগের চেয়ে এখন আর্থিকভাবে অনেক ভাল আছি।

সোনাইলতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর মো: নওশের শেখ বলেন, লবণাক্ততার কারণে আমাদের এ এলাকায় আগে সবজি চাষ ও গরু, ছাগল-ভেড়া পালনের উপযোগী ছিলনা। কিন্তু ফ্রেন্ডশীপের এএসডি প্রকল্প দুই বছর ধরে কাজ করছে। তাতে এখানকার নারীরা কৃষি ও পশু পালনে প্রশিক্ষিত হয়েছে। ফলে তারা এখন সবজি ও ছাগল-ভেড়া পালনে বিল্পব ঘটিয়েছেন। এখানকার নারীরা এখন আর্থিকভাবে
স্বাভলম্বী হয়ে উঠেছেন। তাদের দেখা দেখি আশপাশের গ্রামের নারীরাও এখন এর উপর ঝুঁকছেন।

বেসরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপ’র এএসপি প্রকল্পে প্রজেক্ট অফিসার মো: আনোয়ার হোসেন বলেন, আমরা এ এলাকায় ঘুরে দেখি অতি লবণাক্ততার কারণে ফসল না হওয়ায় বাড়ীঘরের আঙ্গিনা কেউ কোন চাষাবাদ করেন না, এমনকি পশুও পালন করেন না। পরবর্তীতে এনিয়ে আমরা গবেষণা করে বিপল্প পদ্ধতি বের করে নারীদেরকে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাই তাতেই ব্যাপক সফলতা এসেছে। এতে পরিবারের খাওয়ার খোরাক বাদেও মৌসুমে সবজি ও ভেড়া-ছাগল দিয়ে হাজার হাজার টাকা আয় করছেন। এখন তাদের ক্ষেত ভরা শাকসবজি আর গোয়ালে বাড়ছে গবাদি পশুর সংখ্যাও।

ফ্রেন্ডশীপ’র এএসডি প্রজেক্ট ম্যানেজার মো: শহীদুল ইসলাম বলেন, এ উপজেলায় আমরা যখন কাজ করতে আসি তখন বিভিন্ন গ্রামে ঘুরে দেখি মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এটি লবণাক্ত এলাকা, এখানে লবণাক্ততার কারণে মানুষের চাষাবাদ বিশেষ করে সবজি চাষের জমি পতিত দেখা গেছে। হাঁস-মুরগি, ভেড়া-ছাগল পালন করতো না। তারা আর্থিকভাবে অনেকটা কষ্টের ভিতর জীবনযাপন করছিলো। তখন
আমরা এ এলাকায় ১২০টি পরিবার নিয়ে ৪টি গ্রুপ করি। এ গ্রুপের সদস্যদের আমরা উদ্ভুদ্ধ করেছি, যদি আমরা বীজ সরবরাহ করি এবং আধুনকি পদ্ধতিতে সবজি চাষাবাদের প্রশিক্ষণ দিই, এতে তারা এগিয়ে আসবেন কিনা। পরবর্তীতে তারা এগিয়ে আসায় উপজেলা কৃষি ও প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করে তাদেরকে আধুনিক পদ্ধতিতে সবজি ও ছাগল-ভেড়া পালনের প্রশিক্ষণ দিই। তারপর এখন বছরে দুইবার বর্ষা ও শীতকালে ১৫/১৬ প্রকার বীজ সরবরাহ করে থাকি। সেই বীজ দিয়ে তারা কীটনাশকমুক্ত জৈব সার দিয়ে সবজি চাষাবাদ ও ছাগল-ভেড়া লালনপালন করছেন। বসতবাড়ীর পতিত জমিতে সবজি ও ছাগল-ভেড়া পুষে স্বাভলম্বী হয়ে উঠেছেন। তা দিয়ে তাদের মৌসুমে সবজি চাষ করে প্রতিজন সংসারের খোরাক মিটিয়ে ১০/১২ হাজার টাকা আয় করছেন। আমরা প্রত্যেক নারীকে চাহিদানুযায়ী একটি করে ছাগল ও ভেড়া দেই। তা দিয়ে খামার তৈরি করেছেন। প্রত্যেকের এখন ৪/৫/৬টি করে ছাগল-ভেড়া হয়েছে। এ এলাকায় সবজি ও ছাগল-ভেড়া পালনে ব্যাপক ইতিবাচক সাড়া পড়েছে। অপর নারীরাও এতে উদ্ভুদ্ধ হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়া হোসেন ও উপজেলা উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো: ইউনুস আলী বলেন, ফ্রেন্ডশীপের উপরণাদির সদব্যবহারে সুবিধাভোগীদেরকে আধুনকি প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলার পর তারা এখন সবজি ও পশু পালনে বিপ্লব ঘটিয়েছেন। লবণাক্ততা এলাকায় বিকল্প পদ্ধতিতে চাষাবাদ করে আর্থিকভাবে স্বাভলম্বি হয়েছেন নারীরা। এটা একটা আশার দিক, আমরাও জেনে খুব আনন্দিত হয়েছি। আমাদের প্রশিক্ষিতরা এখন নিজের পায়ে দাঁড়িয়েছেন। সংসারের অভাব মোচন করতে পারছেন। তারপরও নতুন করে এগিয়ে আসা নারীদেরকেও আমরা প্রশিক্ষণ ও সহায়তা প্রদাণে প্রস্তুত রয়েছি।

সোনাইলতলার নারীরা এখন গোটা উপজেলার নারীদের কাছে দৃষ্টাস্ত স্বরুপ হয়ে উঠেছেন। সবজি ও পশু পালনে তাদের দেখাদেখি উদ্ভুদ্ধ হচ্ছে অন্যান্য এলাকার নারীরা। তাদের এ কার্যক্রম দেখতে প্রতিনিয়ত ছুটে আসছেন আশপাশসহ দূরদুরান্তের নারীরাও। আর এ কর্মকান্ড দেখভাল করছে কৃষি ও প্রাণী সম্পদ
দপ্তর।

সুন্দরবন থেকে অস্ত্র সহ ৩ জলদস্যু গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবন থেকে দেশীয় অস্ত্র ও গেলাবারুদসহ জলদস্যু নয়ন বাহিনীর তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ ডিসেম্বর) ভোর ৪টা ১০ মিনিটে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনির ঘোল গ্রামস্থ মিরাগামারী খালের উত্তর পাড় থেকে এই দস্যুদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার কেএম আরিফুল হক।

এসময়, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মোঃ রাসেরুলুর রহমান, পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলমসহ পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের মৃত মকবুল ফরাজীর মোঃ মাসুম ফরাজী(৩৫), একই গ্রামের মোঃ আব্বুস কবিরাজের ছেলে মোঃ হাছান কবিরাজ(৩০) এবং বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ারী গ্রামের মৃত আমির হোসেন হাওলাদারের ছেলে মোঃ আলমগীর হোসেন হাওলাদার(৫০)।আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ০১ টি দেশীয় তৈরী একনালা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ, কাঠের বাটসহ ২টি রামদা, ২ টি লোহার রড, ১ টি কাঠের পুরাতন ডিঙ্গি নৌকা, ২ টি টর্চ লাইট, ২ পুরাতন সুতী চেকের গামছা, হাত-পা বেধে রাখার কয়েক টুকরা লাইলনের রশি, ১ টি স্কচ টেপ এবং বিভিন্ন সাইজের ৪ টি গরান গাছের লাঠি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, সম্প্রতি সুন্দরবন থেকে মাছ ধরার সময় কিছু জেলেদের অপহরণ করে বনদস্যুরা। কৌশলে জেলেদের উদ্ধার করলেও, বনদস্যুরা অধরা ছিল। কিন্তু পুলিশের অভিযান অব্যাহত ছিল। এই ধারাবাহিকতায় মিরাগামারী খালের উত্তর পাড় থেকে অস্ত্রসহ তিন বনদস্যুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোংলা থানায় মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

এসব দস্যুরা আত্মসমর্পনকৃত দস্যু কিনা এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, এই দস্যুরা কেউই আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসা দস্যু নয়। এরা সবাই এক সময় সুন্দরবনে জেলে হিসেবে মাছ আহরণ করত। কিন্তু হঠাৎ করে তারা দস্যুতা বৃত্তিতে লিপ্ত হয়। এরা নিজেদেরকে নয়ন বাহিনীর লোক বলে পরিচয় দিয়েছেন। মাছুম ফরাজী নয়ন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচয় দিয়েছে। মাছুম ফরাজীর বিরুদ্ধে এই মামলা ছাড়াও সুন্দরবন সংলগ্ন বিভিন্ন অপরাধে তিনটি মামলা রয়েছে। এছাড়াও সুন্দরবনের দস্যুতার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

১৫ ডিসেম্বর বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগেরর চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বেড়ির খাল ও হরমল খাল থেকে ১১ জন জেলেকে অপহরণ করে দস্যুরা। পরে জেলেপ্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে দস্যুরা। ২১ ডিসেম্বর অপহৃত ১১ জেলেকে উদ্ধার করা হয়।

 

খুলনার তিন সাংবাদিক পেলেন ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক
তথ্য বিবরনী
ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক প্রদান অনুষ্ঠান সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক ওয়াদুদুর রহমান পান্নার মৃত্যুর পরে তাঁর স্মৃতি ধরে রাখার এ ব্যবস্থা সবার জন্য গর্বের। তাঁরই অবদানে চালু হওয়া এ পদক যারা পাবেন তারা সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি আরো উৎসাহিত হবেন। তিনি বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়ে তিনজন গণমাধ্যমকর্মী আজ পান্না সাংবাদিকতা স্মৃতি পদক পাচ্ছেন। ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতার পাশাপাশি শিশু শিক্ষার বিকাশে জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করেছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতি বছর খুলনার আঞ্চলিক সংবাদ মাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন, প্রবন্ধ ও ফিচারের মধ্য থেকে নির্বাচিত তিনটি লেখার জন্য তিনজন গণমাধ্যমকর্মীকে ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক দেওয়া হয়। এবছরের জন্য পদকপ্রাপ্তরা হলেন দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়, দৈনিক আজকের তথ্যের বার্তা সম্পাদক আলমগীর হান্নান ও দৈনিক খুলনার সহকারী সম্পাদক মাকসুদুর রহমান।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদকের ট্রাস্টি বোর্ডের সদস্য আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্টু ও পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক আলমগীর হান্নান বক্তৃতা করেন। এসময় সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সিনিয়র সাংবাদিক শেখ আবু হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা প্রেসক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মেয়র পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কারের চেক তুলে দেন।

দাকোপের বৈদ্যুতিক শট-সার্কিটের আগুনে পুড়ে ছাই

মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ) প্রতিনিধিঃ-
খুলনার দাকোপের বানিশান্তা ইউনিয়নের উত্তর বানীশান্তায় নিখিলের মোড় সংলগ্ন বাড়ীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুন ছড়িয়ে পড়ে ভস্মীভূত হয়েছে প্রতিবন্ধী শিবপদ সরকারের বসত ঘর। ঐ সময় ঘরে কেউ না থাকায় সকলে প্রাণে বেচে যায়। দিশেহারা হয়ে পড়েছে পতিবন্ধি শিবপদ সরকার। জানা যায় গত ২৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭টার দিকে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়লো প্রতিবন্ধী শিবপদ সরকারের বসত ঘরটি। ঘরের সকল আসবাব পত্র মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। এলাকার মানুষের প্রচেষ্টায় প্রায় দু’ঘন্টা ধরে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিভাতেই ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে আর্তমানবতার সেবক ইউপি সদস্য বিভাষ পাইক ঘটনা স্থলে এসে হতভাগ হয়ে তাদের এই করুণ দৃশ্য দেখে বানীশান্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদেব কুমার রায়ের সাথে মুঠো ফোনে আলাপ করে এবং ইউপি সদস্য বিভাষ পাইক অসহায় পরিবারের জন্য কম্বল, মুসারি, চাউল, ডাউল, রান্নার সকল উপকরণ চেয়ারম্যানের সহযোগিতায় ব্যাবস্থা করেন। পরিবারটি অসহায় অবস্থায় দিন্যহিনতায় ভুগছে। খোলা আকাশের নিচে বসে প্রতিবন্ধী শিবপদ দিন কাটা। শিবপদ এলাকার বিত্তবান ব্যক্তি ও সরকারের প্রশাসন সহ সকলের সাহায্য প্রার্থনা দাবি করছেন।

নড়াইলে গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুই জন নিহত হয়েছে। ২৫ ডিসেম্বর (রবিবার) দিবাগত রাতে নড়াইল পৌরসভার উজিরপুর নামক গ্রামের কাড়ার বিলের মধ্যে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আসাদুল শেখ (৩৫) নামে এক জনের পরিচয় মিলেছে। সে বাগেরহাট জেলার ফকিরহাট এলাকার আ.গফুর শেখের ছেলে। তবে অন্য জনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইলের বিভিন্নস্থানে দির্ঘদিন যাবৎ গরু চুরি হয়ে আসছিলো। এরই ধারাবাহিতকায় রবিবার দিবাগত রাতে সদর উপজেলার বিড়গ্রামের রেবন্ত বিশ্বাসের বাড়িতে হানা দেয় ৫/৭ জনের চোর চক্র। বাড়ি মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া করে। পালানোর চেষ্টা করে পৌরসভার উজিরপুর কাড়ারবিলের মধ্যে ধরে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন পরে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় এবং অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সোমবার সকালে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান বলেন, সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় মিলেছে অন্য জনের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

শ্রম প্রতিমন্ত্রীর সফরসূচি
তথ্য বিবরনী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ছয় দিনের সফরে আজ(মঙ্গলবার) খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২৭ ডিসেম্বর বিকাল চারটায় মানিকতলা শহীদ জিয়া কলেজ চত্বরে ৩২ দলীয় প্রাইজমানি প্রেসিডেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

তিনি ২৮ ডিসেম্বর খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শহিদ অধ্যাপক আবু সুফিয়ান (বীর প্রতীক) এর স্মরণে দিনব্যাপী পবিত্র কোরআনখানিতে যোগদান এবং বিকাল চারটায় দেয়ানা উত্তর পাড়া ন্যাশনাল ক্লাব চত্বরে দেয়ানা মাধ্যমিক বিদ্যালয়ের নতুর ভবন উদ্বোধন ও ন্যাশনাল ক্লাবের আয়োজনে ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। প্রতিমন্ত্রী বাদ মাগরিব মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে শহিদ অধ্যাপক আবু সুফিয়ান স্মরণে দোয়া অনুষ্ঠানে যোগদান করবেন।

প্রতিমন্ত্রী ২৯ ডিসেম্বর রাত ১২-০১টায় মহসিন মোড়স্থ শহিদ অধ্যাপক আবু সুফিয়ান স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল ১০টায় তিনি দৌলতপুর বেবী স্ট্যান্ড চত্বর থেকে শোক র্যালি এবং মহসিন মোড়স্থ শহিদ অধ্যাপক আবু সুফিয়ান স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা, শহিদের কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে যোগদান করবেন। বাদযোহর রেলিগেটস্থ বায়তুল ইলাহ মসজিদসহ বিভিন্ন মসজিদ এবং ট্রেড ইউনিয়নে শহিদ অধ্যাপক আবু সুফিয়ানের আত্মর মাগফিরাত কামনায় দোয়া ও তবারক বিতরণে যোগদান করবেন।

তিনি ৩০ ডিসেম্বর দুপুর একটায় গিলাতলায় শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিকাল তিনটায় দৌলতপুর বেবী স্ট্যান্ড চত্বরে শহিদ অধ্যাপক আবু সুফিয়ান এর স্মরণ সভায় যোগদান করবেন।

প্রতিমন্ত্রী ৩১ ডিসেম্বর বিকাল সাড়ে তিনটায় নতুন রাস্তার মোড়ে আওয়ামী যুবলীগের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিলে যোগদান এবং সন্ধ্যা ছয়টায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ মহানগর শাখার আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিলে যোগদান করবেন।

তিনি ১ জানুয়ারি বিকাল সাড়ে তিনটায় খালিশপুর গোল চত্বরে জাতীয় শ্রমিক লীগ খালিশপুর আঞ্চলিক কমিটি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগদান করবেন। প্রতিমন্ত্রী রাতে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

খুলনা, কুষ্টিয়া ও সাতক্ষীরার সাতটি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা
তথ্য বিবরনী
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সোমবার খুলনা, সাতক্ষীরা ও কুষ্টিয়ায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। খুলনা নগরীর গোবরচাকা এলাকায় খাদ্যদ্রব্যে নিষিদ্ধ কাপড়ের রং মিশ্রণ, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোর্ত্তীর্ণ পণ্য বিক্রি করার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পৃথক পৃথক তদারকিমূলক অভিযানে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার দুইটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং সাতক্ষীরা জেলার তালা উপজেলার দুইটি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর লিফলেট ও প্যামপ্লেট বিতরণ এবং সকলকে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বর্ণচোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা থেকে স্বর্ণচোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাড়ে তিন ভরি স্বর্ণসহ নগদ প্রায় আট লাখ টাকা উদ্ধার করা হয়। সোমবার সকালে মোরেলগঞ্জ ও শরণখোলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— শরণখোলা উপজেলার মধ্যে খোন্তাকাটা গ্রামের আ. রহমান হাওলাদারের ছেলে আ. মালেক (৪০), রুহুল আমিন হাওলাদারের ছেলে শহিদুল হাওলাদার (৫০), শাহজাহান হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৫০), রব হাওলাদারের ছেলে ছোট বাবুল (৪৫), মোতালেব হাওলাদার (৪৫) বাবা অজ্ঞাত এবং খেজুড়বাড়িয়া গ্রামের সম্ভুনাথ কুলুর ছেলে স্বর্ণ ব্যবসায়ী বাবুল কুলু (৪৩)।

রাজশাহী ডিবি পুলিশের অ্যাডিশনাল এসপি মো. মাসুদ আলম জানান, গত ৩০ নভেম্বর গ্রেফতারকৃতরা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মল্লিকা জুয়েলার্স থেকে রাতে তালা ভেঙে ৭০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে আসে। পর দিন জুয়েলার্সের মালিক বাবু ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। মামলাটি পরে ডিবি পুলিশ দায়িত্ব পেলে তদন্তে গ্রেফতারকৃতদের সম্পৃক্ততা পাওয়া যায়। এর পর অনুসন্ধান চালিয়ে তাদের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী বাবুল কুলুর দোকান থেকে সাড়ে তিন ভরি স্বর্ণ এবং গ্রেফতারকৃত চোরচক্রের সদস্য শহিদুল হাওলাদারের কাছ থেকে ১০ ভরি স্বর্ণ বিক্রির নগদ সাত লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী খুলনাসহ বিভিন্ন এলাকায় আরও অভিযান চালানো হবে বলে তিনি জানান।

এ ব্যাপারে শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, আসামিদের শরণখোলা থেকে গ্রেফতার করা হলেও মামলা যেহেতু ঈশ্বরদী থানায়, তাই তদন্তের স্বার্থে ডিবি পুলিশ তাদের সেখানে নিয়ে গেছেন।

খুকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি মানিক, সম্পাদক আশিক
স্টাফ রিপোর্টার
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) শিক্ষক সমিতির নির্বাচনে ড. মো. আসাদুজ্জামান মানিক সভাপতি এবং ড. মোহাম্মদ আশিকুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রতিটি পদে একজন করে প্রার্থী থাকায় সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. তসলিম হোসেন সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি তুষার কান্তি রায়, যুগ্ম সম্পাদক বিদ্যুৎ মাতুব্বর ও শাহীন ইমরান, কোষাধ্যক্ষ বাছির আহমদ, গবেষণা, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক সৌরভ মোহন সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক স্বরূপ কুমার কুন্ডু, সমাজকল্যাণ সম্পাদক জয়শংকর বৈদ্য, মহিলাবিষয়ক সম্পাদক সুবর্না রানী কুন্ডু।

এ ছাড়া নির্বাহী সদস্যরা হলেন রাকিবুল হাসান মো. রাব্বি, হামিদুর রহমান, নিগার আফসানা, মো. হাবিবুর রহমান ও কারিমুন নেছা।

শ্যামনগরে ডায়রিয়া-নিউমোনিয়ায় দুই দিনে ৩৪ শিশু ভর্তি
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে দুই দিনে ৩৪ জন শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এদের মধ্যে ২৬ জন ডায়রিয়া ও ৮ জন নিউমোনিয়ায় আক্রান্ত। ঠান্ডাজনিত সমস্যায় শিশুরা এ দুই রোগে আক্রান্ত হয়েছে বলে চিকিৎসকরা মনে করছেন।

আজ সোমবার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, রোববার ও সোমবার উপজেলার বিভিন্ন প্রান্তের ৬০ জনেরও বেশি শিশু ঠান্ডাজনিত সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে আসে। এ সময় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত ৩৪ শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা গেছে, ভর্তি শিশুদের অধিকাংশই পাঁচ মাস থেকে চার বছর বয়সী। শীতের প্রকোপ বৃদ্ধির ফলে হঠাৎ রোববার থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি ও বহির্বিভাগে শিশু রোগীর চাপ বেড়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মিলন সোহেলী আফরোজ জানান, শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। শীতে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

খুপরি ঘরে ৫০ বছরের ছেলেকে নিয়ে রাবেয়ার দুর্বিষহ জীবন
নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদের চরে জরাজীর্ণ একটি ঘরে বাস করেন রাবেয়া বেগম (৭৫)। নেই কোনো জমি-জায়গা। স্বামী মারা গেছেন ১৫ বছর আগে। তাঁদের এক ছেলে ও এক মেয়ে। প্রতিবন্ধী ছেলে জনির (৫০) কাজ করার ক্ষমতা নেই। মেয়ের বিয়ে হয়েছে, জামাই রাজমিস্ত্রির সহযোগীর কাজ করে কোনোমতে সংসার চালান। শাশুড়িকে সাহায্য করার সক্ষমতা নেই তাঁর। শারীরিক অবস্থা ভালো না থাকায় এখন ঠিকমতো কাজ করতে পারেন না রাবেয়াও। প্রতিবন্ধী ছেলেকে নিয়ে তাই রাবেয়া বেগমের কষ্টের শেষ নেই।
রাবেয়া বেগম জানান, নওয়াপাড়া বাজারে সপ্তাহে দুই দিন ব্যবসায়ীদের পেঁয়াজ পরিস্কার করে যে টাকা পান, তা দিয়ে ছেলেকে নিয়ে খেয়ে-না খেয়ে দিন চলে। বয়স বেশি হওয়ায় এখন আর মানুষ আগের মতো কাজে নিতে চায় না। সপ্তাহে দুই হাটের দিনে কাজ করলে ৭০-৮০ টাকা করে পান। তবে জিনিসপত্রের যে দাম, এ টাকা দিয়ে প্রতিদিন ঠিকমতো খাবার জোগাড় করতে পারেন না।

রাবেয়া বেগমের বাড়ি ছিল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর গ্রামে। স্বাধীনতার পর নওয়াপাড়ায় চলে আসেন। সেই থেকে উপজেলার নওয়াপাড়ার ভৈরব নদের ঘাটে তাঁদের বসবাস। স্বামী আইয়ুব আলী বাজারে শ্রমিকের কাজ করতেন। ২০০৭ সালে তিনি মারা যান। মেয়েকে বিয়ে দিলেও প্রতিবন্ধী ছেলে জনিকে নিয়ে এখন তাঁর যত দুশ্চিন্তা। নিজে না খেতে পারলেও ছেলেকে সময়মতো খাবার দিতে হয়।

বর্ষা ও শীত মৌসুমে কষ্টের সীমা থাকে না রাবেয়া বেগমের। ঘরে বৃষ্টির পানি পড়ায় প্রতিবন্ধী ছেলেকে নিয়ে রাতেও জেগে থাকতে হয়। পুরোনো টিনের চালায় পলিথিন দিয়ে রেখেছেন। রাতে কুপির (ল্যাম্প) আলো ভরসা। কোনো জমি না থাকায় ভৈরব নদের পাড়ে ঝুপড়ি ঘরে বসবাস করছেন। আগে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তবে করোনাকালে ছন্দপতন হয়েছে। এখন আর বাসাবাড়িতে কাজ পান না।

এখানেই শেষ নয়। টয়লেটেরও ভালো ব্যবস্থা নেই। প্রকৃতির ডাকে সাড়া দিতে ছুটতে হয় খোলা জায়গায়। জোরালো বাতাস হলে বুকে কাঁপন ওঠে রাবেয়া বেগমের। নড়বড়ে ঘর ছেড়ে ছেলেকে নিয়ে অন্যের বাড়ির বরান্দায় আশ্রয় নেন তখন। তবে এ বয়সেও পাননি বয়স্ক বা বিধবা ভাতা। রাবেয়া বেগম আক্ষেপ করে জানতে চান, আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাবেন তিনি?

রাবেয়া বেগম বলেন, ‘শেখ মুজিবের (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) মাইয়্যে (মেয়ে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনিছি জমি দেচ্ছে, ঘর বানায় দেচ্ছে। তা আমাগে দেচ্ছে না ক্যান? ঘরে কয়ডা আলো চাল (আতপ) ছিল, তাই জ্বালায়ে (রান্না করে) ওই পাগলডারে (ছেলেকে) খাওয়াচ্ছি, আমিও খাইছি। চাল শেষ হলি কী করবানি?’ ঘরের ছবি তোলার সময় তিনি এ প্রতিবেদকের কাছে প্রশ্ন করেন, ‘আমি কি ঘর পাবানি?’

নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস বলেন, রাবেয়া বেগম খুবই অসহায়। এবার সরকারি বরাদ্দ পেলে তাঁকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। বয়স্ক ভাতার বরাদ্দ এলেও পাবেন তিনি।

সমাজসেবা কর্মকর্তা এ এফ এম ওয়াহিদুজ্জামান বলেন, রাবেয়া বেগম পৌরসভার মধ্যে বসবাস করেন। তালিকা পেলে তাঁকে সহযোগিতা করা হবে।

পরকীয়া প্রেমিককে পালিয়ে বিয়ে, বিচ্ছেদের পরদিনই ফের পালালেন গৃহবধূ!
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
তিন সন্তান ও স্বামীকে রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে গিয়েছিলেন গৃহবধূ। পরে তাকে বিয়েও করেন। দুই মাস একসঙ্গে থেকে স্বামী-সন্তানদের কাছে ফিরে আসেন। পালিয়ে যাওয়া ব্যক্তির সঙ্গে বিয়ে বিচ্ছেদও করেন। কিন্তু তার পরের দিন ফের সেই পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন ওই নারী।

সম্প্রতি এমনঘটনা ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িষা ইউনিয়নের শিধুলি গ্রামে।
স্থানীয়রা জানান, গত ২০ অক্টোবর পরকীয়া প্রেমিক ব্যবসায়ী আবু সামহাকে বিয়ে করেন ওই গৃহবধূ। বিয়ের পর দুই মাস স্ত্রীকে আত্মগোপনে রাখেন আবু সামহা। গত ২০ ডিসেম্বর সন্তানদের দেখতে ফিরে আসেন ওই গৃহবধূ। এর তিন দিন পর আবু সামহাকে ডিভোর্স দেন তিনি। কিন্তু পরের দিন আবারও স্বামী-সন্তানদের রেখে আবু সামহার সঙ্গে পালিয়ে যান।
ওই গৃহবধূর প্রথম স্বামী বলেন, ‘গত ২০ ডিসেম্বর সে সন্তানদের টানে ফিরে আসে এবং আমাকে আবারও বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। এরপর আমার কাছ থেকে ৪০ হাজার টাকা নেয়। ১৩ হাজার টাকা দিয়ে একটি মোবাইল কেনে এবং আবু সামহাকে ডিভোর্স দেয়। কিন্তু পরের দিন আবার আবু সামহার কাছে ফিরে যায়।’

এ বিষয়ে গৃহবধূ বলেন, ‘আমি চাপে আবু সামহাকে ডিভোর্স দিই। আর পরদিন আবারও আবু সামহাকে বিয়ে করি।’

গৃহবধূর স্বামী অভিযোগ করেন, বিয়ে না করে তার স্ত্রীকে নিয়ে একসঙ্গে থেকে ‘ব্যাভিচার’ করছেন আবু সামহা। তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তবে আবু সামহা বলেন, ‘আমি যদি “ব্যাভিচার” করে থাকি, তবে গত চার দিন আমার দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে রেখে তিনিও (গৃহবধূর প্রথম স্বামী) “ব্যাভিচার” করেছেন।’

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নগর উন্নয়নের কাজে ধীরগতি: নগরবাসির ভোগান্তিতে বিএনপির উদ্বেগ
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা নগর উন্নয়নের কাজের ধীরগতিতে সৃষ্ট নগরবাসির ভোগান্তিতে গভীর উদ্বেগ জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। সংশ্লিষ্টদের উদাসিনতায় মহানগরী জুড়ে ড্রেন নির্মাণ, সড়ক মেরামত ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে। ফলে কাজের অজুহাতে বেশির ভাগ সড়ক বন্ধ রেখেছে সংশ্লিষ্টরা। এতে করে একদিকে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ধুলার শহরে পরিণত হয়েছে খুলনা। সড়কজুড়ে দেথা যাচ্ছে ড্রেনের খনন করা মাটির স্তূপ। কোথাও কোথাও রাখা হয়েছে বর্জ্য। ইট-বালুসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ও সরঞ্জাম সড়কের অর্ধেক অংশজুড়ে ফেলে রাখা হয়েছে। এতে বিঘ্নিত হচ্ছে পথচারীদের চলাচল ও ঘটছে ছোটবড় দুর্ঘটনা।
সোমবার (২৬ ডিসেম্বর) প্রদত্ত বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ নাগরিক সেবা দিতে ব্যর্থ হয়েছে সিটি কর্পোরেশন উল্লেখ করে আরো বলেন, শীতের শুরু থেকেই মারাত্মক ধুলোর নগরীতে পরিণত হয়েছে খুলনা। বিভিন্ন এলাকায় ধুলাবালির কারণে নগরবাসির চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে অথচ ধুলা পরিষ্কারের জন্য কোটি কোটি টাকা খরচ করে খুলনা সিটি কর্পোরেশন দুইটি ‘সুইপিং গাড়ি’ থাকলেও তা ব্যবহার করছে না কর্তৃপক্ষ। ধুলাবালির কারণে চর্ম, হাঁপানিসহ নানান জটিল রোগে আক্রান্ত হচ্ছে নগরীর অধিকাংশ মানুষ। অবিলম্বে নেতৃবৃন্দ ধুলা নিয়ন্ত্রনে এবং দ্রুত গতিতে নগর উন্নয়নের কাজ সমাপ্ত করার জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন।