Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

11
শীতকালীন ফুলের মধ্যে ডালিয়া অন্যতম। বর্ণবৈচিত্র্য, পাপড়ির দৃষ্টিনন্দন বিন্যাস ও বড় আকারের জন্য এটি একটি সবার কাছেই জনপ্রিয় ফুল। শীতের সকালে কুয়াশার আবরণ ভেদ করে সূর্যের আলো যখন শিশির-স্নাত ডালিয়ার ওপর পড়ে, তখন বিচ্ছুরিত সে আলোর সৌন্দর্য্যে বিমোহিত হয়ে পড়ে শীতের প্রকৃতি। ডালিয়া ফুলের প্রসার এত দ্রুত ঘটেছে যে এখন তা রীতিমতো বাজার মাত করেছে। ডালিয়ার সৌন্দর্য তার প্রসারে সহায়ক হয়েছে।--খুলনাঞ্চল

 

জাতীয় সম্মেলন সফল করতে ইসলামী আন্দোলনের প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ২ জানুয়ারী’২৩ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা গতকাল ২৫ ডিসেম্বর, রবিবার বিকাল ৪টায় জেলা কার্যলয়ে জেলা সভাপতি মাওঃ মোহাম্মাদ আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা আসাদুল্লাহ আল গালিব এর পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ সভাপতি মাওলানা মোহাম্মাদ মুজিবুর রহমান, মাওলানা মোঃ আবু সাইদ,আলঃ জাহিদুল ইসলাম, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা মোঃ মাহাবুবুল আলম, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মাওলানা মোঃ হারুনুর রশিদ, মাওলানা মোঃ আআব্দুস সত্তার, এস কে নাজমুল হাসাান, মোহাম্মাদ হুমায়ুন কবির, মুফতী আঃ জব্বার আজমী মোহাঃ হায়দার আলী, মোহাঃ মেহেদী হাসান,মাওলানা মহাঃ আসাদুল্লাহ হামিদী, আলহাজ্ব রফিকুল ইসলাম,মোহাঃ ইউসুফ আলী, সেখ মোহাঃ রওশন আলী, ইঞ্জিঃ মোঃ সারোয়ার হোসাইন, মোঃ শফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।সভায় জাতীয় সম্মেলন সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বড়দিনের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বড়দিনের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল নেমেছে। বড়দিনসহ টানা তিনদিনের সরকারী ছুটিতে দেশের বিভিন্নস্থান থেকে সুন্দরবন ভ্রমণে ছুটে আসছেন দর্শনার্থীরা।
সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, একসাথে তিনদিনের ছুটি হওয়াতে সুন্দরবনে পর্যটকদের আগমন বেড়েছে। এর আগে বিগত দিনগুলোতে কয়েক’শ করে পর্যটক হলোও এই ছুটিতে তা অনেক বেড়েছে। এই ছুটির প্রথম দিন শুক্রবার দেড় হাজার, শনিবার দুই হাজার ও রবিবারও দুই হাজারের বেশি পর্যটক এসেছেন করমজলে। এছাড়া টানা তিনদিনের ছুটি উপভোগে অনেকেই আবার লঞ্চে করে প্যাকেজ ভ্রমণ করছেন বনের হাড়বাড়ীয়া, নীলকমল, কটকা, কচিখালী, দুবলার চর, আন্ধারমানিক ও আলীবান্ধা পর্যটন স্পটে। তিনি বলেন, একদিকে বড়দিনের ছুটি অন্যদিকে পর্যটনের ভরা মৌসুম চলছে এখন। আর এখন শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ তাই এই সময়ে পর্যটকের ভিড়ও হয়ে থাকে তুলনামুলক বেশি। তিনি আরো বলেন, শীত মৌসুমের বিশেষ করে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত পর্যটকদের আগমনে উৎসবমুখর থাকবে পুরো সুন্দরবন।

ডুমুরিয়ায় নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মৎস্য ঘের থেকে মিরাজ মোড়ল (১৮) নামের এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। সে মাগুরখালি ইউনিয়নের খোরেরাবাদ এলাকার আতাউর রহমান মোড়লের ছেলে। রবিবার বিকেলে তার বাড়ি থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে শংকর সানার মৎস্য ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত মিরাজ মোড়ল ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করে আসছে। গত শুক্রবার ছুটিতে সে গ্রামের বাড়িতে আসে। পরের দিন শনিবার ভোরে নিজ মৎস্য ঘেরে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা নাগাদ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ঘটনার দিন বিকেলে পার্শ^বর্তী শংকর সানার মৎস্য ঘের থেকে ফায়ার সার্ভিস কর্মীরা তার মৃতদেহ উদ্ধার করে। ঘটনা প্রসঙ্গে ওসি তদন্ত মুক্ত রায় চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

ডুমুরিয়ায় খ্রীষ্টানদের বড়দিন পালিত
ডুমুরিয়া প্রতিনিধ
ডুমুরিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ও উৎসব মুখর পরিবেশে খ্রিস্টানদের বড়দিন পালিত হয়েছে। রবিবার যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সদরে বিএফবিসি’র আয়োজনে কেক কেটে এর শুভ উদ্বোধন করা হয়। এরপর প্রার্থনা সভা, প্রীতি ভোজ, বস্ত্র বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পালক রুবেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য উপ¯’াপন করেন ফণীভূষণ মজুমদার,স্বপন মজুমদার,মনি শংকর, তপন মজুমদার, বাদশা মজুমদার, সুভাষ সরকার, বিদ্যা সরকার,কমলা সরকার,বিশাখা সরকারসহ অনেকে। অনুরূপভাবে উপজেলার ২২টি গির্জায় যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

মহেশ^রপাশা কালভেরী এ্যাপোষ্টালিক চার্জে বড়দিন পালন
ফুলবাড়ীটে প্রতিনিধি
খিষ্ট্র ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন । খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট এ দিনে ফিলিস্তিনের বেথেল হোমে জন্মগ্রহন করেছিলেন , খ্রিষ্ট ধর্মাম্বলীরা বিশ^াস করেন । সৃষ্টি কর্তার মহিমা প্রচার এবং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে যিশুর এ ধারায় আগমন ঘটেছিলো । দৌলতপুর থানাধীন মহেশ^রপাশা উত্তর বনিকপাড়া ঐতিহ্যবাহী কালভেরী এ্যাপোষ্টালিক চার্জের পুরোহিত এবং বাংলাদেশ কালভেরী এ্যাপোষ্টালিক ব্যবস্থাপনা পরিচালক বিপশ জন হীরা২৪ ডিসেম্ভর রাতে কেক কাটার মাধ্যমে গির্জায় বড় দিনের প্রার্থনা করা হয়। বড় দিনের প্রার্থনায় শরীক হয়েছেন নারী, পুরুষ শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। তারা অভিন্ন কন্ঠে ঈশ^রের কাছে প্রার্থনা করেন। এছাড়া ২৫ ডিসেম্ভর গির্জায় প্রার্থনা শেষে দুপুরে চার্জের এবং সকল ধরনের মানুষদের নিয়ে প্রীতিভোজ অনুষ্টিত হয়।

শীতবস্ত্র বিতরন ও শিক্ষার্থীদের মধ্যে অর্থ সহায়তা প্রদান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য (৫নংবিট) ও মেসার্স জামান ব্রাদার্স এর স্বত্বাধিকারী এবং গিলাতলা সোনারতরী যুব সংঘের সভাপতি মশরুজ্জামান খান সাবুর ব্যক্তিগত অর্থ থেকে গরীব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বিকাল ৪ টায় গিলাতলা দক্ষিনপাড়া শেখ সিমেন্ট (জেমকন) সংলগ্ন সোনারতরী যুব সংঘের ক্লাব প্রাঙ্গনে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র বিতরণ ও শিক্ষার্থীদের মধ্যে নগদ সহায়তা প্রদান করেন। শীতবস্ত্র বিতরণ ও অর্থ সহায়তা প্রদানকালে প্রধান অতিথি মোঃ কামাল হোসেন খান বলেন, সামাজিক ও মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিবছরই মশরুজ্জামান খান সাবু দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে আসছে। আমাদের এ সহায়তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। সমাজের বিত্তবান মানুষেরা যদি নিজেদের মতো করে সহযোগিতা করে তাহলে গরীব মানুষের কষ্ট অনেকটা লাঘব হবে।মোট ৩ শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরন ও ২৫ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়। মোল্লা ফরমান হোসেন এর সভাপতিত্বে ও খানজাহান আলী থানা কমিউনিটি পুলিশিং কমিটির প্রচার সম্পাদক (৫নং বিট) ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ তারেকের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, গিলাতলা দক্ষিনপাড়া বায়তুন নুর জামে মসজিদ কমিটির সহ সভাপতি মোঃ শাহাজামাল মোল্লা, কোষাধক্ষ মোঃ আমজাদ হোসেন , মোল্লা লোকমান হোসেন, মোঃ শাহ আলী, মোঃ আমজাদ হোসেন কালু, মহাসিন মোল্লা, আলী আকবার খান। সোনারতরী যুব সংঘের সাধারন সম্পাদক মোঃ ইদ্রিছ আলী, মোঃ তুহিন, মোঃ ডলার, ইজাবুল মোল্লা, মোঃ সবুজ ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

আটরা শিল্প এলাকায় সেন্ট মেরিস ক্যাথলিক গির্জায় ও নিউ আটরা ব্যাপটিস চার্জ এ বড়দিন পালিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা শিল্প এলাকার সেন্ট মেরিস ক্যাথলিক গির্জায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় খ্রিস্টান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব বড়দিন। ২৫ ডিসেম্বর সকাল ৮ টায় খ্রিস্টান সম্প্রদায়ের ভক্তবৃন্দ দলে দলে গির্জায় যোগ দেন। ধর্মীয় আলোচনা , কেক কাটা,গান বাজনা ও প্রার্থনা সহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয় বড়দিন। মুজগুন্নি প্যারিসের ফাদার রানারের পরিচালনায় উপস্থিত ছিলেন জন মন্ডল ,মাইকেল মন্ডল, সুনীল মণ্ডল ,রবিন রত্ন ,লুইস সর্দার ,পৌলোমন্ডল ,বাবু মন্ডল ,কবি আনন্দ কুমার স্বর, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস,আনতন মন্ডল ,প্রদীপ মন্ডল প্রমুখ।
অপরদিকে আফিলগেট নিউ আটরা ব্যাপ্টিস্ট চার্জে যথাযথ মর্যাদায় প্রভু যিশুখ্রিস্টের জন্ম দিন পালিত হয়। সকাল ৯ টা থেকে কেক কাটা, ধর্মীয় আলোচনা, গানবাজনা ও প্রার্থনা সহ নানা কর্মসুচির মাধ্যমে শেষ হয়। চার্জ দুলাল বিশ্বাসের পরিচালনায় উপস্থিত ছিলেন প্রদীপ মালাকার ,জুয়েল বাইন , জোসেফ সিকদার , সন্তোষ পাল , কমল পাল, মিলন মজুমদার,পিন্টু বালা ,ডালিয়া বালা, ব্রীজিতা মার্জি প্রমুখ।

পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে বড়দিন উদ্যাপিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে খ্রীষ্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। ২৪টি মিশনে বড়দিন উদ্যাপিত হচ্ছে। এ উপলক্ষ্যে মিশনগুলোতে ৩ দিন ব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলার ক্যাথলিক ও ব্যাপটিষ্ট সহ ২৪টি মিশনেওচার্জে সরকারিভাবে ৫শ কেজি করে চাল অনুদান প্রদান করা হয়েছে। ৩ দিন ব্যাপি অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে, জন্মতিথি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যতম। ২৫ ডিসেম্বর শনিবার প্রথম প্রহরে খ্রীষ্টযাগের মধ্য দিয়ে বড়দিনের শুভ সূচনা করা হয়। পৌরহিত্য করেন রেভা ফাদার ফিলিপ মন্ডল।
প্রতিবছরের ন্যায় এ বছরও উপজেলা সদরের ক্যাথলিক খ্রীষ্টান মিশনে নানা আয়োজন করা হয়েছে। আল্পনা দিয়ে সাজানো হয়েছে প্রতিটি বাড়ির আঙিনা। গীর্জা থেকে খ্রিস্টান বাড়ি সবখানেই চোঁখ ধাঁধানো আলোর ঝলকানি। বাড়িগুলোর সামনে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। অতিথি আপ্যায়নের জন্য বাড়িতে বাড়িতে তৈরি করা হয়েছে রকমারি পিঠা। গির্জা ও পলি¬গুলোকে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন ঝলমলে আলোকসজ্জায়। গির্জার ভেতরে দৃষ্টিনন্দন ডিসপে¬র পাশাপাশি প্রাঙ্গণে কুঁড়েঘর নির্মাণ করা হয়েছে। তাতে রাখা হয়েছে মাতা মেরির কোলে যিশুখ্রিস্টের মূর্তি।ঘরে ঘরে তৈরি করা হয়েছে গোশালা। শিশু ও বড়দের জন্য কেনা হয়েছে নতুন নতুন পোশাক। গত ২৪ ডিসেম্বর মধ্যরাত থেকে শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিকতা। মধ্যরাতে বড় ঘণ্টা বাজিয়ে প্রভু যীশুর ভোজ ও আলেলুইয়া গানের মাধ্যমে শুরু হয় প্রার্থনা। নিজের ও পরিবারের কল্যাণ কামনায় প্রভু যীশুর কাছে প্রার্থনা করেছেন তারা। প্রার্থনা শেষে সকলে কীর্তন গানের মধ্য দিয়ে ঘরে তৈরি গোশালাগুলো পরিদর্শন করেছেন। বড়দিন উপলক্ষে ক্যাথলিক মিশন মাঠে ৩দিন ব্যাপি চলবে মনোজ্ঞ অনুষ্ঠানমালা। এছাড়া উপজেলার গড়ইখালী, চাঁদখালী, লস্কর,গদাইপুর ও হরিঢালী ইউনিয়নের স্ব স্ব গীর্জায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় উদযাপিত হচ্ছে বড়দিন। পাইকগাছা মিশনের মাঠে বসেছে মেলা। মিশনের সামনে স্থাপিত পানির ফোয়ারা নজর কেড়েছে দর্শনার্থীদের। টানা কয়েক বছর পর উৎসবমূখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করতে পেরে খুশির আমেজ বিরাজ করছে খ্রীষ্টান ধর্মালম্বীদের মাঝে। খ্রীষ্টান এসোসিয়েশনের পাইকগাছা-কয়রার সভাপতি আন্দ্রীয় ডি রোজারিও জানান, অত্র এলাকার সবখানেই উৎসবমূখর পরিবেশে বড়দিন উদযাপন হচ্ছে। আশা করছি ২৭ ডিসেম্বর পর্যন্ত গৃহীত সকল অনুষ্ঠান মালা ভালভাবেই সম্পন্ন হবে।

পাইকগাছা ক্যাথলিক মিশন সভাপতি আনন্দ মন্ডল বলেন, বড়দিনের শিক্ষায় আলোকিত হয়ে উঠবে সমাজ। সব জরা পেছনে ফেলে শান্তিময় এক পৃথিবীর প্রার্থনা থাকবে এবারের বড়দিনে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, বড় দিনকে ঘিরে সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি গীর্জায় পুলিশ পাহারা থাকবে ও টহল পুলিশও থাকবে। আশা করি নির্বিঘ্নে বড় দিনের উৎসব সম্পন্ন হবে।

আড়ংঘাটায় শীত বস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টেরঃ
অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব “মানুষ মানুষের জন্য”। দরিদ্র অসহায় মানুষেরা সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালী সহ সকলের উচিত গরিব ও অসহায় বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। গতকাল রবিবার বেলা ৪ টায় শেখ ইয়ার আলী সভাপতিত্বে আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে গোবাল চেরিট্যাবেল এন্ড ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্ত ও গরীব অসহাদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আড়ংঘাটা ইউপি চেয়ারম্যান এস এম ফরিদ আখতার, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান, মফিজুর রহমান জিবলু মোড়ল, আঃ মান্নান মোল্যা, আনিসুর রহমান মিন্টু, মোঃ তুহিন মোড়ল, আজিজুল মোড়ল, মিনা জলিল প্রমুখ।
উক্ত শীত বস্ত্র বিতরন অনুস্ঠানে দুইশতাধিক গরীব অসহাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।

রূপসায় বীর নিবাস নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলায় মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের বীর নিবাস নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এক বছর আগে প্রথম ধাপের ১২টি নিবাসের নির্মাণ কাজের উদ্বোধন করা হলেও অনেক নিবাসের নির্মাণ কাজের ৫০ শতাংশ এখনো সম্পন্ন হয়নি। আর যা সম্পন্ন হয়েছে সেসব বীর নিবাসে সিডিউল মোতাবেক মালামাল ব্যবহার করা হয়নি। এসব অনিয়মের প্রতিকার চেয়ে ভুক্তভোগী মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেও পাননি কোন প্রতিকার।
উপজেলার আনন্দ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম নুর মিয়া ফকিরের ছেলে মোঃ হযরত আলী বলেন, আমার আব্বার নামে বরাদ্দ বীর নিবাসের কাজের শুরু থেকে ঠিকাদার মাসুদ প্রতিটিা ক্ষেত্রে অনিয়ম করতে থাকে। সিডিউল মোতাবেক ঘরের থাই গ্লাস, গ্রীল দেয়নি। এছাড়া নিম্ন মানের পানির ট্যাংকি ও সিলিং ফ্যান এবং অন্যান্য সামগ্রী ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয় ইট, বালু সিমেন্ট ব্যবহারেও ব্যাপক অনিয়ম করা হয়েছে। ঘরের ওয়ালে বড় ধরণের ফাটল হলেও তা মেরামত না করে সেখানে পুটিং করে রং দিয়ে ঢেকে দিয়েছে। এসব ব্যাপারে পিআইও ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেও কোন ফল পাইনি।
বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনছুর আলী বিশ্বাস বলেন এক বছর আগে আমার নামে বরাদ্দ করা বীর নিবাসে নিম্ন মানের ইট, বালু ও সিমেন্ট ব্যবহার করার প্রতিবাদ করায় ছাদ পর্যন্ত করে এক বছর ধরে ফেলে রেখেছে ঠিকাদার। বিল্ডিংয়ের বিভিন্ন স্থানে শাওলা পড়ে গেছে।
বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার চিন্তাপাত্র বলেন, উপজেলায় বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন হয় ২০২১ সালের ১৬ ডিসেম্বর। উপজেলা নির্বাহী অফিসার আমার বাড়িতেই এর উদ্বোধন করেন। শুরু থেকে ঠিকাদার অনিয়ম করতে থাকে। তাদের অনিয়মের সাথে আপোষ করতে না পেরে আমি বাধ্য হয়ে নিজ খরচে অনেক কাজ করিয়েছি। তিনি বলেন ভিত ৫ফুট খোডার নিয়ম থাকলেও মাত্র দেড় ফুট খুঁড়ে কাজ শুরু করে। এসময় তাদের কাজ বন্ধ করে আমি নিজ অর্থে লেবার দিয়ে কাজ করায়। পরবর্তীতে ইট, বালু, সিমেন্ট এবং রড ব্যবহারে ব্যাপক অনিয়ম করতে থাকে। তারপরও এখনো তারা নির্মাণ কাজের অর্ধেকও করতে পারেনি। শুধু যে আমার এখানে অনিয়ম করা হয়েছে তা নয়। এ উপজেলার প্রতিটি বীর নিবাস নির্মাণে অনিয়ম-দুর্ণীতি করা হচ্ছে। ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, অনিয়ম, দুশ^াসন ও দুর্ণীতির বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করলেও স্বাধীন দেশের এই উম্মুক্ত দুর্ণীতির কাছে হার মানতে হচ্ছে। ইতোপূর্বে এ ব্যাপরে মুক্তিযোদ্ধা সন্তান হযরত আলী, মুক্তিযোদ্ধা মুনসুর আলী বিশ^াস, সন্তোষ কুমার চিন্তাপাত্র, কাজী মোঃ ইয়াহিয়া, বজলুর রশিদ আজাদ, হাসান মাহামুদ ও টুকু মিনা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। তাবে অদ্যবদি তারা কোন প্রতিকার পাননি বলে জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার (চ.দ) সাজ্জাদ হোসেন বলেন, বীর নিবাস নির্মাণে অনিয়ম করলে ঠিকাদারকে ছাড় দেওয়া হবেনা। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা বলেন, এই ঠিকাদার বীর নিবাস নির্মাণে ব্যাপক অনিয়ম করছে। স্বচ্ছতার সাথে সময় মত কাজ শেষ করতে না পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যশোরের কেশবপুরে দেড় হাজার হেক্টর জমিতে সরিষা চাষ : বাম্পার ফলনের সম্ভবনা
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি :
উপজলা কৃষি অফিসের সহযােগিতা ও পরামর্শে যশােরের কেশবপুরে ১হাজার ৫’শ ৭০ হেক্টর জমিতে বারী ও বীনা সরিষার আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দ্বিগুন। উপজেলার বিস্তুর ফসলের মাঠজুড়ে হলুদের সমারহ; স্বর্গিক রুপের অভায় দিগন্ত ছুয়েছে হলুদে। হেমন্তের সকালে হালকা কুঁয়াশার চাদরে মােড়ানাে সােনালী রােদের উঞ্চতায় মৌমাছিরা মধু আহরনে গুনজন তুলেছে সরিষা ক্ষেতে। সরিষা ফুলের গন্ধে বিভাের সারা মাঠময়। কেশবপুর বিস্তর মাঠজুড় যেন সরিষা চাষের উৎসবে মেতেছে কৃষকেরা। গত বছর সরিষা চাষের লক্ষ্য মাত্রা অর্জিত না হলেও এ বছর ঠিকই পুষিয়ে নিয়েছে গত বছরের ধাক্কা। আবহাওয়ার বৈরীতা না থাকায় কৃষকের মাঠে আগাম জাতের বারী সরিষা চাষে বাম্পার ফলনের সম্ভবনা দেখা দিয়েছে। কেশবপুরের কৃষকেরা বােরাে আবাদের আগে একই জমিতে আগাম বারী-১৪ ও বারী-৯ জাতের সরিষা চাষ করে আসছে দীর্ঘদিন ধরে। আর সরিষার বাম্পার ফলন ঘরে তােলার সাথে সাথে কৃষি অধিদপ্তর কর্তৃক প্রদত্ত বার্ষিক লক্ষ্য মাত্রা অর্জিত করতে সক্ষম হয়। বারী সরিষার বাম্পার ফলনে চাষীর মুখে ঝরছে সােনালী হাসি। প্রতি বছর অধিক ফলনশীল বারী-১৪ ও বীনা-৯ জাতের এই সরিষা চাষ করে কৃষকেরা বােরাে আবাদের খরচ উঠিয়ে নিয়ে থাকে। গত বছর থেকে উচ্চ ফলনশীল জাতের সরিষা টরী-৭, বীনা-৯, বারী-১৫, বারী-১৭ ও বারী- ১৮ জাতের সরিষা চাষ শুরু করেছে। এ সব জাতের সরিষা ৬৫ থেকে ৮৫ দিনের মধ্যে কৃষকেরা ঘরে তুলতে পারে। যার ফলে কৃষকেরা সরিষা চাষের পর খুব সহজে বােরাে আবাদ করতে পারে। যে কারণে উপজেলাব্যাপী কৃষকেরা দিন দিন সরিষা চাষে ঝুকছেন।
উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার জানিয়েছেন, সরিষা চাষে ২০২২ সালে ৯’শ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হলেও তা লক্ষ্য মাত্রা ছাড়িয়ে ১ হাজার ৫’শ ৭০ হেক্টর জমিতে সরিষা চাষ অর্জিত হয়েছে। এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় সরিষার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। সব কিছু ঠিক থাকলে কেশবপুরের সরিষা চাষীরা সরিষা চাষ করে ব্যাপক লাভবান হবেন।

বাগেরহাটে রাস্তার মাটি খুড়ে ভোগান্তি, ৫ বছরেও দেখা মিলছে না ঠিকাদারের
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে বহরবুনিয়ায় ৫ কিলোমিটারের একটি আর সি সি নতুন রাস্তা নির্মানের নামে মাটি খুড়ে বালি ফেলে জনভোগান্তি। ৫ বছরেও দেখা মিলছেনা ঠিকাদার প্রতিষ্ঠানের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন নজরদারী। এলাকাবাসীর দাবি বরাদ্দকৃত রাস্তাটি দ্রুত নির্মাণ করে হাজার হাজার মানুষের ভোগান্তি লাঘবের।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বহরবুনিয়া ইউনিয়নে ২০১৮-২০১৯ অর্থ বছরে কে ডি আর আই ডি পি খুলনা বিভাগীয় উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বহরবুনিয়া ইউ পি হতে মাদ্রাসাবাজার অভিমুখী ৩২’শ মিটার কার্পেটিং সড়ক নির্মাণের বরাদ্দ হয়। এ সড়কের নির্মাণাধীন কাজটি খুলনার ঝর্না এন্টারপ্রাইজ ঠিকাদার প্রতিষ্ঠান শুরু করে পুরাতন রাস্তার মাটি খুড়ে ফেলে রেখে দেয় বছরের পর বছর। পরবর্তীতে প্রকল্প সংশোধন করে সড়কের আয়তন কমিয়ে বয়ারসিংহ হয়ে গাজীরঘাট দাখিল মাদ্রাসা অভিমুখী ১৪শ’ মিটার আর সি সি ঢালাই ২০২১-২০২২ অর্থ বছরে ২ কোটি টাকা বরাদ্দে প্রকল্পের পৌনে ২ কিলোমিটার রাস্তাটি একই ঠিকাদার প্রতিষ্ঠান পান।

২০২৩ সালের ফেব্রুয়ারী মাসের মধ্যে সড়কের কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও শুধুমাত্র বালি ফেলে ভোগান্তি আরো বাড়িয়ে তুলেছে। সীমান্তবর্তী ৩ ইউনিয়নের ৮ গ্রামের মানুষের চলাচলে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। প্রতিনিয়ত ৪/৫ হাজার মানুষের চলাচলের জনভোগান্তি এখন চরমে। মাটি খোড়া বালি ফেলা এ রাস্তা থেকে ভ্যান মটর সাইকেল যাত্রী ও স্কুল মাদ্রাসাগামী শিক্ষার্থীদের প্রতিদিন শিকার হতে হচ্ছে দুর্ঘটনার।

এ জনগুরুত্বপূর্ণ সড়কটি থেকে উপজেলা সদরসহ পার্শ্ববর্তী মোংলা উপজেলাসহ জিউধরা, পঞ্চকরণ বহরবুনিয়ার ইউনিয়নের পশ্চিম বহরবুনিয়া, উত্তর ফুলহাতা, নারিকেলবাড়ীয়া, গাজীরঘাট, দক্ষিন ফুলহাতা, গোলবুনিয়া মতি বাবুর খন্ড ও শনিরজোড় গ্রামসহ ১০ গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের মাধ্যম। এ রাস্তা পেড়িয়ে যেতে হচ্ছে ফুলহাতা বাজার, মাদ্রাসা বাজার, ছাপড়াখালী বাজার, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ৪টি প্রাথমিক বিদ্যালয়, ১০ টি মসজিদ, ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ স্থাপনায়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার, অবসরপ্রাপ্ত শিক্ষক জাকির হোসেন খান, শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম, সেনা সদস্য আবুবকর সিদ্দিক সহ একাধিক স্থানীয় বাসিন্দারা ক্ষোভের সাথে বলেন, বিগত ৪ বছরে মাটি খুড়ে দুর্ভোগ পোহাতে হয়েছে। আবার নতুন করে বালি ফেলে যানবাহন চলাচলে, শিশু শিক্ষাথীসহ বৃদ্ধদের দূর্ঘটনার স্বীকার হতে হচ্ছে। ভান, মটরসাইকেল উল্টে খালে পড়ছে। এ দূর্ভোগের শেষ কোথায়? দেখভালের জন্য কর্তৃপক্ষ কি চোখ বুঝে রয়েছে?।

এ বিষয়ে বহরবুনিয়ার ইউপি চেয়ারম্যান মো. রিপন হোসেন তালুকদার বলেন, কাজটি শুরুর কিছুদিন পর জ্জ বছর ধরে বন্ধ ছিলো পুনরায় কাজটি শুরু করার আশ্বস্ত করেছেন উপজেলা এল জি ইডি দপ্তর। এলাকাবাসীর দূর্ভোগ অচিরেই লাঘব হবে।

এ সম্পর্কে উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে ইতিপূর্বে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করার জন্য একাধিকবার তাগিদ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সে কাজ সম্পন্ন করতে না পারায় তার টেন্ডার বাতিলের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ প্রেরণ করা হয়েছে।

ডুমুরিয়ায় জনপ্রতিনিধির সহায়তায় প্রবাহমান খাল ভরাট করে রাস্তা নির্মাণ !
এস রফিক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় গুটুদিয়া ইউনিয়নে কৈয়া বাজার থেকে আড়ংঘাটা অভিমূখে পূর্ব বিলপাবলা এলাকায় বাইসারা খাল ভরাট করে রাস্তা নির্মাণ করছে এক প্লট ব্যবসায়ী। আর এ কাজে সহযোগিতা করছে ¯’ানীয় ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন বলে অভিযোগ উঠেছে। তবে উপজেলা নির্বাহী অফিসার বলছেন খাল ভরাট করে রাস্তা নির্মাণের কোন সুযোগ নেই।
সরেজমিনে গিয়ে একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, উপজেলার গুটুদিয়া ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহমান রয়েছে বাইসারা নামক একটি গুরুত্বপূর্ণ খাল। এই খাল দিয়ে নিস্কাশন হয়ে আসছে আলাইপুর, পূর্ব বিলপাবলা,পশ্চিম বিলপাবলা, উত্তর বিলপাবলা, আড়ংঘাটা ও দৌলতপুর এলাকার কয়েকটি বিলের পানি। এছাড়া কৃষি সমৃদ্ধ ওই এলাকায় কৃষি কাজে ব্যবহৃত হয়ে আসছে ওই খালের পানি। সরকার যখন নদী খাল খননে ব্যস্ত ঠিক তখনই ¯’ানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় পূর্ব বিলপাবলা কালভার্ট থেকে দক্ষিণ পাশে প্রায় ৩ শত মিটার এলাকা জুড়ে প্রবাহমান খালের মধ্যে নেট বাঁশের পাইলিং দিয়ে খাল সংকুচিত করে বালু ভরাট করে রাস্তা নির্মাণ কাজ চালিয়ে যা”েছ মদিনা প্রোপার্টিজ এর সত্ত্বাধিকারি মিরাজ। এ নিয়ে কথা হয় ওই রাস্তা নির্মাণ শ্রমিক সর্দার হৃদয়ের সাথে। তিনি বলেন, মদিনা প্রোপার্টিজ এর আবাসিক প্রকল্পে যাতায়াতের জন্য ¯’ানীয় ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন এ রাস্তাটি করে দি”েছ। রক্ষক যখন ভক্ষক এমনটি উল্লেখ করে সুশান্ত বিশ্বাস বলেন, চেয়ারম্যান থেকে শুধু খাল নয় তার নিজের জমিতে থাকা গাছপালা কেটে জোর পূর্বক রাস্তাটি করা হ”েছ। এ প্রসঙ্গে পূর্ব বিলপাবলা এলাকার মোঃ বাবুল, শিবপুর এলাকার উত্তম বিশ্বাস সহ অনেকেই জোর যার মুল্লুক তার এমনটি উল্লেখ করে বলেন, এই খালটি শুধু ভরাট নয় একাধিক ¯’ানে নেটপাটা দিয়ে এর গতিপথ বন্ধ করে দি”েছ ¯’ানীয় প্রভাবশালীরা। বিষয়টি দেখার কথা ¯’ানীয় জনপ্রতিনিধিদের কিš‘ কেন তাদের মুখ বন্ধ জানিনা। এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম বলেন, জনস্বার্থে রাস্তাটি করা হ”েছ। বিষয়টি ইউএনও স্যারের নলেজে আছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন,খাল ভরাট করে রাস্তা করার কোন সুযোগ নেই। যদি এমন কেউ করে থাকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া নেয়া হবে।

খুলনা জিলা স্কুলের ১৯৯৭ ব্যাচের রজতজয়ন্তী উদযাপন
খবর বিজ্ঞপ্তি
খুলনা জিলা স্কুলের ১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্রদের এসএসসি পরীক্ষার ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী এবং কেজেডএস ৯৭ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২২, রবিবার (২৫ ডিসেম্বর) খুলনা জিলা স্কুল প্রাঙ্গন এবং খুলনাস্থ প্লাটিনাম জুট মিলস এ অনুষ্ঠিত হয়েছে। খুলনা জিলা স্কুলের ১৯৯৭ ব্যাচের ছাত্রদের উপস্থিতিতে স্কুলের তিনজন সিনিয়র শিক্ষক মণ্ডলী সকালে খুলনা জিলা স্কুল মাঠে বেলুন উড়িয়ে রজতজয়ন্তীর শুভ উদ্বোধন করেন এরপর স্কুলে বর্নাঢ্য র্যালি শেষে মোটর শোভাযাত্রার মাধ্যমে ছাত্ররা প্লাটিনাম জুট মিলসে উপস্থিত হয়। সেখানে দিন ভর খেলাধুলা, আড্ডা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রজতজয়ন্তী উদযাপন করে।

মহেশপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ দুদকে
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্ণীতি দমন কমিশনে দূনীত ও স্বেচ্চাচারিতার অভিযোগ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যরা।
মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের ৪৪ নং জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান প্রায় ১৩ বছর এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। যার কারনে তিনি কোন কিছুরই পরোয়া করেননা। তিনি প্রতিষ্ঠানটিকে নিজের সম্পতি মনে করে সরকারী নিয়ম নীতি উপেক্ষা করে নিজের ইচ্ছামত পরিচালনা করে আসছেন।
দূর্ণীতি দমন কমিশন বরাবর এক লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, ১/৬/২০০৯ সালে বিদ্যালয়ে যোগদানের পর থেকে তিনি এসব দূণীতি করে আসছেন। অভিযোগে আরো জানাযায়, বিগত কয়েক বছর যাবত প্রায় প্রতিটি এস,এম,সি সদস্যদের সাথে তার একাধিকবার বিবাদের সৃষ্টি হয়েছে। কিন্তু কোন এক অদৃশ্য কারনে তিনি প্রতিষ্ঠানে বহাল তবিয়তে অবস্থান করে দূর্নীতি করে যাচ্ছেন। বর্তমান সভাপতি ইসমাইল হোসেন হিসাব নিতে গেলে তার সাথে দূর্ব্যবহার ও করেন তিনি। হিসাব নিকাশ দিতে অস্বিকৃতি জানালে সভাপতি ও সকল সদস্যদের সাথে তার দুরত্ব বাড়তে থাকে।
সাবেক সভাপতি ইসরাইল হোসেন জানান, ২০২০-২০২১ অর্থ বছরে সরকার প্রদত্ত রুটিন মেরামত বাবদ ৪০ হাজার,প্রাক-প্রাথমিকে বরাদ্দ ১০ হাজার,স্লিপ বাবদ ৫০ হাজার,বিদ্যালয়ের অঙ্গিনা থেকে টেন্ডার বিহিন বাবলা গাছ বিক্রয় বাবদ ১৫ হাজারসহ মোট ১ লাখ ১৫ হাজার টাকা বিদ্যালয়ে কোন কাজ না করে প্রধান শিক্ষ মতিয়ার রহমান নিজে আত্মসাৎ করেছেন।
২০২১-২০২২ অর্থ বছরের বিভিন্ন সরকারী বরাদ্দকৃত ১ লাখ টাকা ব্যায়ের জন্য ৫ সদস্য বিশিষ্ঠ একটি কমিটি তৈরি করে দেওয়া সত্তেও প্রধান শিক্ষ নিজে খরজ করবেন মর্মে বর্তমান সভাপতি ইসমাইল হোসেনের স্বাক্ষর জাল করে প্রতারনার মাধ্যমে নিজের অনুকুলে একটি রেজুলেশন তৈরী করে নিয়েছেন। সভাপতি ইসমাইল হোসেন বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানালেও তিনি এখনও পর্যন্ত তদন্ত পুর্বক কোন ব্যবস্থা গ্রহন করেননি। অভিযোগে আরো জানাযায়,বিদ্যালয়ের পুরাতন ৪ কক্ষ বিশিষ্ঠ ভবনের জানালা,দরজা,ঢেউটিন,ইট ও লোহার এংগেল এস,এম,সি সদস্যদের না জানিয়ে ইচ্ছেমত বিক্রয় করে নিজে অর্থ আত্মসাৎ করেছেন। বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্যসহ এলাকাবাসী জানান দূর্নীতি বাজ প্রধান শিক্ষকের খুটির জোর কোথায়?
জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ মতিয়ার রহমান তার বিরুদ্ধে আনিত এসব অভিযোগ অস্বীকার করে তিনি জানান, এসব অভিযোগের কোন ভিত্তি নেই। আমার শিক্ষা প্রতিষ্ঠানটি কি ভাবে চলবে সেটা আমি বুঝবো।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান বলেন, ৪৪ নং জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে এবং তিনি ২ সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত শেষ পর্যায়ে আমরা তদন্ত রিপোটের অপেক্ষায় আছি। তদন্ত রিপোট অনুযায়ী আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা নেব।

ফকিরহাটে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে কেক কাটা ও প্রার্থণা সভার মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যিশু খ্র্রিস্টের (জন্মদিন) বড়দিন উদযাপিত হয়েছে। রবিবার (২৫শে ডিসেম্বর) সকালে মুলঘর ইউনিয়নের কলকলিয়া আর্শীবাদ এ.জি স্কুল ও হোপ সেন্টারে কেক কেটে বড়দিন উদযাপন করা হয়। এসময় একে অপরকে কেক খাইয়ে দেন। এ উৎসবে শিশুসহ খ্রিস্টান সম্প্রদায়ের নানা বয়সের মানুষ যোগ দেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থণা সভার আয়োজন করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন কলকলিয়া আর্শীবাদ এ.জি স্কুল ও হোপ সেন্টারের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা পালক শ্যামূয়েল সরকার তরুন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাধুরী মন্ডল, শিক্ষক অমলেন্দু বিশ্বাস, সন্তোষ কুমাল মন্ডল ও নিউটন মানিক প্রমূখ। কলকলিয়া আর্শীবাদ এ.জি স্কুল ও হোপ সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা পালক শ্যামূয়েল সরকার তরুন বলেন, বড়দিন উপলক্ষে পবিত্র ধর্মগ্রস্থ বাইবেল পাঠ ছাড়াও দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থণা করা হয়েছে।

পাইকগাছায় টিসিবির ডিলার ও ট্যাগ অফিসারকে নিয়ে ষড়যন্ত্র
এইচ এম এ হাশেম, কপিলমুনি।।
টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ তুলে ডিলার ও ট্যাগ অফিসারকে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁদে আটকা পড়ছে টিসিবির অপর এক ডিলার। সরকারের অগ্রগামী এই মহতী উদ্যোগকে ব্যাহত করার অপচেষ্টায় সরকারি কর্মকর্তা ও ডিলারকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে ফায়দা লোটার কাহিনী প্রশাসনিক তদন্তে উঠে এসেছে। ডিলারদের আভ্যন্তরিন এ দুষ্টু চক্রটিকে “ঘর শত্রু বিভিষণ” এমনই বলছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, গত ২৬/১১/২০২২ তারিখ শনিবার পাইকগাছা পৌরসভায় টিসিবির ১৬৪১ কার্ডধারী সুবিধা ভোগীর মধ্যে টিসিবির মালামাল বিক্রি করার নির্দেশনা পায় মেসার্স কপিলমুনি ট্রেডার্স। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মতে পাইকগাছা টাউন স্কুল মাঠে সকাল সাড়ে ৯ টা হতে শুরু হয় পণ্য বিতরণ কার্যক্রম। যথারীতি পণ্য বিতরণের পূর্বেই পাইকগাছা পৌরসভার প্যানেল মেয়র-২ মোঃ তৈবুর রহমান, কবিতা দাস (প্যানেল মেয়র) ট্যাগ অফিসার মোঃ ইমান উদ্দিন, ইন্সট্রাক্টর সহ যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বাবলুর রহমান, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গাফফার মোড়ল, ২ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াহেদ গাজী, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন গাজী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাফেজা বেগম ও আসমা আহমেদ পণ্য বিতরণের স্থানে উপস্থিত হন। টিসিবি
মেসার্স কপিলমুনি ট্রেডার্স এর মালিক মোনওয়ার হুসাইন জানান, নিয়ম মেনেই ট্যাগ অফিসারসহ উপস্থিত কাউন্সিলরদের ১৬৪১ টি কার্ডধারীর মাঝে পণ্য বিতরণের পূর্বেই তাদের বুঝিয়ে দেয়। পরবর্তীতে বিরতিহীন ভাবে বিকেল ৫ টা পর্যন্ত অন্যন্যদের সাথে অপর প্যানেল মেয়র-১ মোঃ মাহবুবুর রহমান রঞ্জুর উপস্থিতিতে কার্ডধারী ব্যক্তিদের মাঝে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করা হয়। পণ্য বিক্রয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, কোন স্বার্থান্বেষী মহল সরকারের এই মহতী উদ্যোগকে ব্যাহত করতে কাজটি করেছে। এদিকে বিভিন্ন মাধ্যমে টিসিবির পণ্য না পেয়ে শূন্য হাতে ফিরলেন কার্ডধারী এমন সংবাদ প্রচারিত ও প্রকাশিত সংবাদ আমলে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংশ্লিষ্ট ডিলার, দুইজন ট্যাগ অফিসার, প্যানেল মেয়র, উপস্থিত কমিশনার সহ ঐদিন টিসিবির মাল গ্রহণ করতে পারেনি মর্মে উল্লেখিত নামীয় কিছু কার্ডধারীকে তদন্তের স্বার্থে হাজির করে তদন্ত কার্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ০১/১২/২০২২ তারিখ ওই তদন্তে সুপরিকল্পিত ভাবে টিসিবি ডিলার মোনওয়ার হুসাইন ও ট্যাগ অফিসারদের ফাঁসিয়ে হীন স্বার্থ চরিতার্থ করার হোতা জনৈক টিসিবি ডিলারের নাম উঠে এসেছে।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রের দাবি, পাইকগাছা পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা কার্ডধারী আব্দুস সাত্তার, মোঃ মনিরুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের বাসিন্দা লীজা সহ প্যানেল মেয়র, একাধিক কাউন্সিলর, ট্যাগ অফিসার বৃন্দ তাদের লিখিত বক্তব্য নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন। তাদের লিখিত বক্তব্যে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচারের অন্তরালে টিসিবির এক ডিলার ও সহযোগীর নাম এসেছে। বর্ণিত কার্ডধারী ব্যক্তিদের অভিযোগ, জনৈক সুভাষ ওই দিনের দায়িত্বে নিয়োজিত ডিলার মেসার্স কপিলমুনি ট্রেডার্স এর কোন নিয়মিত ব্যক্তি না হওয়া সত্বেও তাদের কার্ডের ও মোবাইল নাম্বার রেখে দেন।
অপরদিকে সূত্রটির দাবি, তদন্তে হাজির হওয়া প্যানেল মেয়র সহ একাধিক কাউন্সিলর তাদের লিখিত বক্তব্যে পণ্য বিক্রিকালীন সময়ে তাদের উপস্থিতি এবং কার্ডধারীদের মাঝে সুষ্ঠু ভাবে ঐদিন মাল বিতরণ করা হয়েছে স্বীকার করেন। কোন ব্যক্তি বা মহলের ইন্ধনে প্রশাসন তথা পৌর কর্তৃপক্ষকে হেয় করার জন্য মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হয়েছে।
এ ব্যাপারে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, পৌরসভায় টিসিবির পণ্য না পেয়ে তিনশত জন কার্ডধারী ফিরে যাওয়ার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। এ বিষয়ে মন্ত্রণালয়ে নির্দেশনা বাস্তবায়নে তদন্ত করে প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ডিলার ও প্রশাসনকে হেয় প্রতিপন্ন করতে কেউ ষড়যন্ত্র করেছে। অপর এক প্রশ্নের জবাবে নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনার দিন দায়িত্ব প্রাপ্ত দুইজন ট্যাগ অফিসার অত্যন্ত দায়িত্বশীল ও সৎ এবং টিসিবি ডিলার মোনওয়ার হুসাইন একজন শিক্ষিত, সৎ ও বিনয়ী তার দায়িত্ব পালনে যথেষ্ট সুনাম রয়েছে।
উল্লেখ্য পাইকগাছা টিসিবির পণ্য বিতরণের সময় ইতোপূর্বে টিসিবি ডিলার পিংকি ট্রেড ইন্টারন্যাশনাল এর মালিক জনৈক সুভাষ এর বিরুদ্ধে ট্যাগ অফিসারকে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় মুচলেকা দিয়ে ক্ষমা চাওয়ার ঘটনাও ঘটেছে। গত ২৬/১১/২০২২ তারিখের কথিত ঘটনাটি ঐ ঘটনার পূনরাবৃত্তির পূর্বাভাষ কিনা এ নিয়ে শঙ্কিত সংশ্লিষ্টরা।

কালীগঞ্জে নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় ১১ জন আটক
বিশেষ প্রতিনিধি ॥
নাশকতার আশংকা ও বিস্ফোরক আইনে ১১ জনকে আটক করেছে ঝিনাইদহ কালীগঞ্জের থানা পুলিশ। তাদেরকে শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার ফয়লা এলাকার খবির উদ্দিনের ছেলে ফিরোজ কবির, আড়পাড়া এলাকার আলম হোসেনের ছেলে আশিক হোসাইন, একই এলাকার শেখ আব্দুল মজিদের ছেলে জামাল উদ্দিন, বানুড়িয়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে শফিকুল ইসলাম, রাড়ীপাড়া এলাকার ইকরাম শেখের ছেলে তরিকুল ইসলাম, সুবর্ণসারা এলাকার নিজাম উদ্দিনের ছেলে মহিন উদ্দিন, একই এলাকার আনছার বিশ^াসের ছেলে রমজান আলী, রামচন্দ্রপুর এলাকার গোলাম নবীর ছেলে রিপন মোল্যা, বড় ধোপাদী এলাকার মোস্তফা মোল্যার ছেলে মো: রাসেল হোসেন, কুল্যাপাড়া এলাকার হেদায়েত মোল্যার ছেলে আমানত আলী মোল্যা ও ঝনঝনিয়া এলাকার মোশারফ হোসেনের ছেলে তানজীল হোসেন। এরমধ্যে আশিক হোসাইন সরকারি মাহতাব উদ্দিন কলেজের এইচএসসি বিএম শাখার পরীক্ষার্থী ও আমানত আলী মোল্যা জনতা ব্যাংকের কর্মচারী রয়েছেন।

জানা গেছে, গত ৪ ডিসেম্বর উপজেলার বারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম। আটককৃত ১১ জনকে এই মামলার আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেকেন্দার আবু জাফর জানান, বারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের অফিস লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ হওয়ার ঘটনায় ৭ জনের নাম উল্লেখ ও ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের হয়। এ মামলার এজাহারভুক্ত ৭ আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ১১ জনকে আটক করে ওই মামলায় চালান দেওয়া হয়েছে। এ পর্যন্ত এই মামলায় ২০ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

আশিক হোসেন এইচএসসি বিএম শাখার পরীক্ষার্থী কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বোর্ড পরীক্ষা না সে কলেজের সাপ্তাহিক পরীক্ষা দিয়েছে। সে পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ব্যাংকের কর্মচারী আমানত আলী মোল্যা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। এজন্য তাদেরকে আটক করা হয়েছে।

সরকারি মাহতাব উদ্দিন কলেজের বিএম শাখার শিক্ষক আব্দুল লতিফ জানান, বিএম শাখার ১ম বর্ষের শিক্ষার্থীদের কারিগরী বোর্ডের অধীনে বাস্তব প্রশিক্ষণ পরীক্ষা চলমান রয়েছে। এ পরীক্ষা ৪ সপ্তাহ চলে। এরমধ্যে ২ সপ্তাহ শেষ হয়েছে।

এইচএসসি পরীক্ষার্থী আশিক হোসাইনের বাবা আলম হোসেন জানান, তিনি ট্রাক চালক। অনেক কষ্টে ছেলের লেখাপড়া শেখানোর খরচ চালান। তার ছেলে এইচএসসি পরীক্ষার্থী। ছেলে বাড়িতে ঘুমিয়ে ছিল। রাত ১ টার দিকে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

ব্যাংক কর্মচারী আমানত আলী মোল্যার ছেলে ফরহাদ হোসেন জানান, তার বাবা ব্যাংকে চাকরি করেন। প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ গভীর রাতে পুলিশ এসে ঘুম থেকে ডেকে নিয়ে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। এ সময় যেতে অস্বীকৃতি জানালে সে ব্যাংক থেকে টাকা লুট করেছে এমন অভিযোগের ভিত্তিতে থানায় নিয়ে আসে।

এদিকে জেলায় বিএনপি ও জামায়াতের ৩৯ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন সংবাদের ভিডিও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় তারা। এসময় ঝিনাইদহ সদর উপজেলা থেকে ১৩ জন, কালীগঞ্জ থেকে ১১ জন, মহেশপুর থেকে ৭ জন, কোটচাঁদপুর থেকে ৫ জন ও হরিণাকুন্ডু থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা অছে বলে জানায় পুলিশ। বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়।

সুন্দরবনে লং রেঞ্জ পেট্রোল দল এখন শরণখোলায়
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
দস্যুমুক্ত করতে র্যাবের লং রেঞ্জ পেট্রোল দল এখন শরনখোলার সুন্দরবনে অভিযান চালাচ্ছে। বিশেষ আভিযানিক দলটি রোববার (২৫ ডিসেম্বর) সকালে “এলিট টাইগার্স” ট্রলারযোগে শরনখোলা রেঞ্জ সংলগ্ন লোকালয়ে এসে পৌছায়।
আভিযানিক দলটি উপস্থিত দরিদ্র জেলেদের মধ্যে কম্বল বিতরণ এবং তাদের নিরাপত্তার আশ্বস্থতা প্রদান করে। এসময় র্যাব-৬ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোসতাক আহম্মেদ, কোম্পানী কমান্ডার এসপি মোঃ বদরুদ্দোজা, স্কোয়াড কমান্ডার গোলাম রহমান ও আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
র্যাবের অধিনায়ক সাংবাদিকদের বলেন, ২০১৮ সালের ১ নভেম্বের প্রধানমন্ত্রী সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষনা করেন। ওই সময় দস্যুদের ৩২৬টি পরিবারকে সরকারের পক্ষ থেকে পুনঃর্বাসন করা হয়। এরপর দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলে র্যাব কঠোরভাবে তা দমন করেছে। সম্প্রতি নব্য দস্যুদলটি মাছ ধরা মৌসুমে দস্যুতা শুরু করলে তাদের নিচিহৃ করতে র্যাবও দ্রুত কার্যক্রম শুরু করেছে। সুন্দরবন পুরোপুরি দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে। এব্যাপরে জেলেদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। অভিযানে র্যাবের গোয়েন্দা শাখার একটি দল, ছদ্দবেশী একটি দল এবং লং রেঞ্জ পেট্রোল দল পৃথকভাবে কাজ করছে। অচিরেই তাদের সফলতা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে র্যাবের অভিযানে টিকতে না পেরে পালিয়ে যাওয়ার সময় বনদস্যু মাসুম ফরাজী (৪৫) পাথরঘাটা উপজেলার সুন্দরবন সংলগ্ন চরদুয়ানী এলাকায় আটক হয়েছে বলে জেলেরা জানায়। মাসুম ফরাজী শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের মকবুল ফরাজীর পুত্র। সে সাবেক বনদস্যু বাদল বাহীনির সদস্য ছিল।
প্রসঙ্গত গত ১৫ ডিসেম্বর রাতে নয়ন বাহীনি নামের একটি নব্য বনদস্যুদল সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বেড়ীর খাল ও হরমাল খাল এলাকা থেকে ১৫ জেলেকে মুক্তিপনের দাবীতে অপহরন করে। অপহরনের ৬ দিন পর মুক্তিপন দিয়েদস্যুদের কবল থেকে অপহৃত জেলেরা ছাড়া পায়। এ বিষয় নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে আইনশৃঙ্খলা বাহীনি তৎপড় হয়।

শরণখোলায় ইউনিয়ন জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরামের কমিটি গঠিত
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ঃ
শরণখোলায় রায়েন্দা ইউনিয়ন জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরামের কমিটি গঠিত হয়েছে। গতকাল রোববার (২৫ডিসেম্বর) সকালে শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে রায়েন্দা ইউনিয়ানের সকল পেশার দায়িত্বশীলদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রোজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু ও ইউনিয়ন কো-অর্ডিনেটর রেশমা আক্তার। সভা শেষে সাংবাদিক আনোয়ার হোসেনকে সভাপতি, সাবেরা ঝর্ণাকে সাধারণ সম্পাদক ও আফরোজা আক্তারকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি কন্যা শিশুর প্রতি ইতিবাচক মনোভাব, তাদের অধিকার প্রতিষ্ঠায় জনসচেতনা সৃষ্টি, অভিভাবকদের কন্যা শিশুদের প্রতি আগ্রহ ও বিনিয়োগ প্রদানে উদ্যোগ গ্রহণ করতে প্রতিশ্রুতিবন্ধ হয়েছেন।

বড় দিন ঘিরে বাজুয়ায় ৭ দিনের উৎসব
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিনকে ঘিরে খুলনার দাকোপের বাজুয়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। গির্জাগুলি সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। বাজুয়া বড়দিন আনন্দ মেলার আয়োজক কমিটির সভাপতি শ্যামল মন্ডল ও সাধারণ সম্পাদক আগষ্টিন সরকার দেবু বলেন, বড় দিনের উৎসব পালনে বাজুয়া আনন্দ মেলার মাঠে ৭ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যার পর থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে ১ জানুয়ারী সারারাত পর্যন্ত। এছাড়া বড় দিনকে ঘিরে দাকোপের সকল গির্জাগুলি সাজানো হয়েছে বর্ণিল সাজে। এর মধ্যে শনিবার রাত ৯টায় বিভিন্ন চার্চ থেকে পৃথকভাবে বের করা হবে নগর কীর্তন। কীর্তন চলবে সারা রাত। রোববার দিনব্যাপী চলবে আলোচনা সভা, প্রার্থনা, কবিগান, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান ও প্রীতি ভোজ। এলাকা ঘুরে দেখা যায় যিশু খ্রিস্টের জন্মদিনকে ঘিরে এই উৎসবে জেলার খ্রিস্টান সম্প্রদায়ের পাড়ায় পাড়ায় বসছে মেলা। ক্রিসমাস ট্রি সাজিয়ে বড়দিনের তারা ঝুলিয়ে নিজেদের ঘর সাজিয়েছেন তারা।
বিভিন্ন গির্জার সামনে তৈরি করা হয়েছে সুদৃশ্য তোরণ। গির্জার ভেতরে সেজেছে রঙিন কাগজ, বেলুন আর দিয়ে। করা হয়েছে আলোকসজ্জার ব্যবস্থা। এছাড়া প্রয়াত ব্যক্তিদের সমাধিগুলোও বিভিন্ন উপাচার দিয়ে সাজানো হয়েছে।
বড় দিনকে ঘিরে গির্জাগুলি সাজানো হয়েছে বর্ণিল সাজে। এদিকে বড়দিনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি গির্জায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া দ্বায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বড় দিনের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড.গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
বড় দিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য এ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। আজ থেকে দুই সহস্রধিক বছর আগে জেরুজালেমের কাছাকাছি বেথলেহেম নগরীর এক গোয়াল ঘরে জন্মে ছিলেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট। ৩০ বছরের স্বল্পস্থায়ী জীবনে তিনি মানুষকে শুনিয়েছেন শান্তির বানী, ভালোবাসার কথা। বড়দিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, আইন ও বিচার বিভাগীয় সংসদীয় কমিটির স্থায়ী সদস্য এ্যাড.গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। এমপি ঝর্ণা বলেন, শুভ বড়দিন, খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্টের শুভ জন্মদিন। হিংসা ও পাপাচার থেকে মানুষকে মুক্তির পথে ডেকেছেন যিশু খ্রিষ্ট। সংযম ও পরম সহিষ্ণুতায় মানুষের হৃদয় জয় করেছেন। তিনি বলে গেছেন সাম্যের কথা। শত নির্যাতন ও প্রতিকূলতার মাঝেও সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকেছেন, যা আজও তার অনুসারীদের অনুপ্রাণিত করে। এমপি ঝর্ণা আরো বলেন, এই দিনে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ও অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে বড়দিন উদযাপন করেন। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন দৃশ্যমান হয় শুভ বড়দিনে। আমি বিশ্বাস করি শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে। সবার জন্য শুভ কামনা ও বড় দিনের শুভেচ্ছা।

অস্তিত্ব সংকটে দাকোপের বাজুয়া চুনকুড়ি-কচা নদীসহ উপজেলার সকল নদী
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
অস্তিত্ব সংকটে খুলনার দাকোপের বাজুয়া চুনকুড়ি-কচা নদীসহ উপজেলার সকল নদী। দখল, কচড়ি পানা ও দূষণে স্বাভাবিক গতি হারিয়ে মরা খালে পরিণত হয়েছে নদীটি। বাজুয়ার চুনকুড়ি-কচা নদী দীর্ঘদিন ধরেই নদীটির গলায় ফাঁস দেওয়ার আয়োজন চললেও রক্ষায় এগিয়ে আসেনি কেউ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রকল্প পাস হলেই নদীটি উদ্ধার ও সংস্কার করা হবে। জানা যায়, দাকোপ উপজেলার বাজুয়া স্লুইচ গেট দিয়ে কচা, চুনকুড়ি সংলগ্ন এলাকা হয়ে পোদ্দার গঞ্জ গেট দিয়ে প্রবাহিত হয়েছে নদীটি। সেখান থেকে নদীটি পশুর নদীতে গিয়ে মিশেছে।
নদীটি এখন কচড়িপানাতে ভরে গেছে।এক সময় এই নদী দিয়ে নৌকা চালিয়ে শত শত মানুষ জীবন-জীবিকা নির্বাহ করতো। এখন আর নৌকা চালানোর কোন উপায় নেই। একদিকে দখলদারদের দখলের দাপটে নদীর দুইকুল দখল করে পুকুর, বাড়ি, ঘর করে নিজেদের দখলে রেখে নদীর আয়তন কমিয়ে ফেলেছে অন্য দিকে কচড়িপানায় নদী ব্যবহারের উপায় নাই। এক সময় এই নদীতে নৌকা চালাতো কচা গ্রামের সুব্রত তিনি বলেন এখন আর নদী দিয়ে নৌকা চালানোর উপায় নাই। নদীটি সংস্কারের অভাবে মৃত প্রায়। আমার বাবা, ঠাকুরদা নৌকা চালিয়েছে তাদের সাথে আমিও নৌকা চালিয়েছি এখন শুধু গল্প ছাড়া আর কিছুই না। সরেজমিন উপজেলার দাকোপ, কৈলাশগঞ্জ, লাউডোব, বানিশান্তা ইউনিয়নসহ সকল এলাকা ঘুরে দেখা গেছে, নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দখলদাররা ভবন নির্মাণ, ময়লা ফেলার ভাগাড় ও মাছ চাষসহ নানা কাজে ব্যবহার করছেন। কোথাও কোথাও নদীর দুই পাশ দখল করে সরু করা হয়েছে। কোথাও স্থাপনা নির্মাণ করা হয়েছে। আবার কোথাও নেটপাটা ও বাঁশের বেড়া দিয়ে নদীর প্রবাহ আটকে মাছ চাষ করছেন স্থানীয় প্রভাবশালীরা। নদীর প্রকৃত সীমানা যেমন চিহ্নিত নেই, তেমনি কে কোথায় কতটুকু দখলে নিয়েছে তারও পুরোপুরি হিসাব কেউ দিতে পারেননি। ফলে এক সময়ের প্রবাহমান নদীটি অস্তিত্ব সংকটে পড়েছে। বাজুয়া এলাকার ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য দীনবন্ধু মন্ডল বলেন, এক সময় নদীতে স্রোত ছিল। নদীপাড়ের লোকজন নানা অজুহাতে তা দখল করেছে। এখন মরা খালে পরিণত হয়েছে। দীর্ঘদিনেও খনন কিংবা নদী সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়নি। ফলে নদীটি অস্তিত্ব সংকটে পড়েছে। ফলে এলাকার কৃষকদের তরমুজ, ধানসহ কৃষি ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতির সম্মুখিন হচ্ছে। বাজুয়া এলাকার প্রবীন আওয়ামীলীগ নেতা অশোক রায় তারক বলেন, প্রভাবশালীরা নদী দখল করে বহুতল ভবন নির্মাণ করেছেন। কিন্তু নদীরক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান কোনো পদক্ষেপ নেয়নি। এজন্য নদী দখলে কেউ পিছিয়ে নেই। যার যতটুকু সুযোগ আছে, সে ততটুকু দখল করে বসে আছে। নাম প্রকাশ না করে কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনসংলগ্ন এলাকার এক বাসিন্দা বলেন, নেটপাটা দিয়ে নদীর পানি প্রবাহ আটকে রেখে মাছ চাষ করছে এলাকার কতিপয় ব্যক্তি। তারা জালিয়াতির মাধ্যমে এটিকে খাল দেখিয়ে ডিসি অফিস থেকে লিজ নিয়েছিল। পরে বিষয়টি জানাজানি হলে লিজ বাতিল করে ডিসি অফিস। কিন্তু আজও অবৈধ নেটপাটা রয়ে গেছে। এভাবেই মাছ চাষ চলছে। এলাকার মানুষ পানিতেও নামতে পারে না। ওইসব প্রভাবশালীরা পানিতে নামলেই মারধর করে। স্থানীয়রা আরও জানান, স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হওয়ায় নদী মরা খালে পরিণত হয়েছে। ছোট ছোট খাল হিসেবে যে যার মতো দখল করেছেন। অবৈধ দখলদার উচ্ছেদ ও খনন ছাড়া নদীকে বাঁচানো সম্ভব নয়। দীর্ঘদিন ধরে এলাকার নদী ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনের নেতা কৈলাশগঞ্জের কৃতি সন্তান, অন্যায়ের প্রতিবাদী ওয়ার্কার্স পার্টিরনেতা গৌরাঙ্গ রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, মূলত নদীটা যাদের দেখার কথা, সেই কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করে থাকে। অনৈতিক সুযোগ নিয়েই স্থানীয় প্রভাবশালীদের দখল করার সুযোগ দিয়ে থাকে। তিনি আরও বলেন, নদী সংরক্ষণ আইন আছে, তবে সুষ্ঠু প্রয়োগ হয় না। এজন্য শুধু দাকোপ উপজেলা নয়; সকল এলাকার অনেক নদীই আজ দখল হয়ে রয়েছে। নদীগুলো মারা যাওয়ার ফলে পরিবেশ, চাষাবাদ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসলেও কর্তৃপক্ষ নড়েচড়ে না বসায় কোনো পরিবর্তন হচ্ছে না। এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড দাকোপ নির্বাহী প্রকৌশলী বলেন, দাকোপের সকল নদী খনন ও দখলমুক্ত করার জন্য একটি প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রকল্প পাস হলেই নদী রক্ষার কাজ শুরু হবে।

আমনের বাম্পার ফলন: দাকোপে উফসি ব্রি ৮৭ ধান চাষে কৃষককের আগ্রহ বাড়ছে
দাকোপ (খুলনা) প্রতিনিধি
বৃষ্টিপাত কম হওয়ায় এবং প্রচন্ড খরার কারণে খুলনার দাকোপে আমন ধান চাষে বিলম্ব হলেও ফলন হয়েছে বাম্পার। সবচেয়ে ভালো ফলন হয়েছে উফসি ব্রি ধান ৮৭ জাতের। উচ্চ ফলনশীল আগাম জাতের এ ধানের ফলন অনেক বেশি পাওয়ায় প্রতি মৌসুমে এ আবাদে এলাকার কৃষককের আগ্রহ ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ গাজীপুরের সহযোগীতায় উপকূলীয় এলাকায় জলাবদ্ধ জমিতে উৎপাদনশীলতা ও ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষকরা এ আবাদ করছেন।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মোট আমন ধানের চাষ হয়েছে ১৮ হাজার ৯১৭ হেক্টর জমিতে। এর মধ্যে উপসি ১৬ হাজার ২৯০ হেক্টর ও স্থানীয় জাত ২ হাজার ৬২৭ হেক্টর। প্রকল্পের মাঠ কর্মি শরিফুল ইসলাম জানান, দেশের অন্যান্য জেলার ন্যায় উফসি জাতের মধ্যে ব্রি ধান ৮৭ জাতের ধানের আবাদ বেড়ে এবছর উপজেলার পানখালী, কাটাবুনিয়া, আনন্দনগর, খোনা, খাটাইল ও তিলডাঙ্গা এলাকায় ধান গবেষনা ইনস্টিটিউটের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের সহযোগীতায় চাষ হয়েছে ৬০০ বিঘা জমিতে। এছাড়া পাশর্^বর্তী বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়ও ৪০০ বিঘা জমিতে। মোট দুইটি উপজেলায় ১ হাজার বিঘা জমিতে এ ধানের আবাদ হয়েছে। এছাড়াও কৃষকরা উফসি ব্রি ধান ৮৭, ৭৬, ৪৯, ৩০, বি আর ২৩, ১০, ১১ সহ অন্যান্য জাতের ধান চাষ করেছেন। জানা গেছে, ২০১৯ সনে পরীক্ষা মূলক ভাবে প্রথম অল্প কিছু জমিতে উপজেলার পানখালী এলাকার কৃষক ভবেশ তরফদার ব্রি-৮৭ জাতের ধান চাষ শুরু করেন। তার ফলন দেখে পরবর্তীতে আশে পাশে এ ধানের আবাদ ছড়িয়ে পড়ে।
খোনা এলাকার কৃষক রামেল মোল্যা জানান, এবছর তিনি তার ৯ বিঘা জমিতে ব্রি ধান ৮৭ জাতের চাষ করেছেন। কয়েক দিন আগে তার ধান কাটা শেষ হয়েছে। প্রতি ৩৩ শতকের বিঘায় তিনি ১৮ থেকে ২০ মন ধান পেয়েছেন। এখন তিনি তরমুজ, বোরো ধান, ও আলু চাষ শুরু করেছেন। উচ্চ ফলনশীল আগাম জাতের এ ধানের ফলন অনেক বেশি পাওয়ায় প্রতি মৌসুমে এ ধানের আবাদে এলাকার কৃষককের আগ্রহ ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে বলে তিনি জানান।
বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা এলাকার কৃষক শিবপদ মন্ডল বলেন, ধান গবেষনা ইনস্টিটিউটের সহযোগিতায় তিনি ৫০ শতকের ১ বিঘা জমিতে ব্রি ৮৭ জাতের ধানের চাষ করেছেন। এ বছর বৃষ্টি কম হওয়ায় এবং প্রচন্ড খরায় ধানের চারা রোপন অনেকটাই বেশি সময় লেগেছে। তাছাড়া শ্রমিক ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে জমি চাষ করতে খরচও বেশি হয়েছে। তারপরও এ ধানের আবাদে তিনি বাম্পার ফলন পেয়েছেন অর্থাৎ ১ বিঘা জমিতে ৩৪ মন ধান পেয়েছেন। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। তার আশে পাশে যে সব কৃষকরা এ জাতের ধানের চাষ করেছেন তারা সবাই ভালো ফলন পেয়েছে বলে তিনি জানান।
এবিষয়ে উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান খান জানান, এই উপজেলায় অধিকাংশ মাঝারি এবং নীচু জমি। ব্রি ৮৭ উচু, ব্রি ৭৬ নীচু জমির ধান এবং ফলনও হয় ভালো। ৮৭, ৭৬ সহ অন্যান্য জাতের ফলনও ভালো হয়েছে। তিনি সব সময়ে উচ্চ ফলনশীল জাতের ধান চাষে কৃষকদের উৎসাহ দিয়ে আসছেন বলে জানান।
এব্যাপারে ব্রি সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের প্রধান গবেষক ড. মোঃ মনিরুজ্জামান বলেন, উপকূলীয় এলাকায় জলাবদ্ধ জমিতে উফশী জাতের ধান চাষ করে জমির উৎপাদনশীলতা ও ফসল বৃদ্ধি করা সম্ভব। পানি কম গভীরতা জমিতে ব্রি ধান ৮৭ বেশি গভীরতা জমিতে ব্রি ধান ৭৬ চাষে সফল। এছাড়া স্থানীয় জাতের তুলনায় উফশীর ফলনও হেক্টর প্রতি এক থেকে দেড় টন বেশি পাওয়া যায় এবং ফসলও ২০ থেকে ২৫ দিন আগে ধান কাটা যায়। এবছর মাঠে ফলন দেখে আগামী আমন মৌসুমে উক্ত জাত দুটি চাষের জন্য এলাকার কৃষকদের মাঝে আরো বিপুল আগ্রহ বাড়বে। এতে কৃষকদের জমির উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং জমির ফসল অনেক আগে কাটার ফলে সঠিক সময়ে রবি ফসলের চাষ বা পানির প্রাপ্যতা সাপেক্ষে বোরো ধানের আবাদের মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।

যশোর সড়ক দূর্ঘটনাটায় নিহত তিন

শহিদুল ইসলাম দইচ যশোর

যশোর, যশোরে পৃথক সড়ক দূর্ঘটনায় মো. শিমুল হোসেন (৩২), আরমান হোসেন (৩৭) ও খোকন শেখ নামে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৫ ডিসেম্ব সন্ধা সাড়ে ৬ টার দিকে উপশহর নিউমার্কেট প্রাইভেট কার ও মটর সাইকেল এবং চাচড়া পোষ্টে মোটরসাইকেল দূর্ঘটনায় এঘটনা ঘটেছে। নিহতদের লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। চাচড়া চেকপোষ্টে নিহত শিমুল হোসেন যশোর শহরের পোষ্ট অফিস পাড়ার আব্দুস সাত্তারের ছেলে। নিউমার্কেট খাজুরা বাস স্টান্ডে নিহত আরমান হোসেন উপশহর এলাকার মঞ্জুরুল কাদেরের ছেলে ও শেখ খোকন শহরের পুরাতন কসবা কাজী পাড়ার আব্দুল মান্নানের ছেলে। প্রতাক্ষদর্শি, পুলিশ ও হাসপাতাল সূত্র জানায় সন্ধা সাড়ে ৬ টার দিকে খাজুরা বাসস্টান্ডে মটরসাইকেল ও ও একটি প্রাইভেটকা মুখোমুখি সংঘর্ষ হয়। পৃথক একই সময় চাচড়া চেকপোস্টে মটর সাইকেল দূর্ঘটনা ঘটে। এসময় শিমুল, আরমান ও খোকন নামে তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার সাইফুর রহমান বলেন, আসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
জানতে চাইলে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) একেএম সফিকুল ইসলাম বলেন,নিহতের লাশ এখন হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ২ তরুণের
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে ইরফান (৩৪) ও আসিক (২৪) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইরফান শ্যামনগর গ্রামের ভিকু মণ্ডলের ছেলে ও আসিক মৌবাড়ীয়া গ্রামের জামাল মণ্ডলের ছেলে।

নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, ইরফান ও আসিক মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিলেন। রাত ১০টার দিকে শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এসময় তারা গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দু’জনেরই মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন।

টমেটো গাছে ভাইরাস, উদ্বিগ্ন কৃষকরা
স্টাফ রিপোর্টার
খুলনা অঞ্চলে টমেটো গাছে ভাইরাস দেখা দিয়েছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা। তবে এ নিয়ে কৃষকদের দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুলনায় সাড়ে ৬০০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। তবে লক্ষ্যমাত্রা রয়েছে সাড়ে ৭০০ হেক্টর। এর মধ্যে ডুমুরিয়া, রূপসা, তেরখাদা ও বটিয়াঘাটাসহ আশপাশের এলাকায় টমেটো চাষ বেশি হয়। এরই মধ্যে টমেটো গাছে ভাইরাস দেখা দিয়েছে। তবে সেটি কী ধরনের ভাইরাস তা শনাক্ত করতে পারছেন না কৃষকরা।

ডুমুরিয়া উপজেলার বান্দা এলাকার কৃষক সত্যেন্দ্রনাথ বৈরাগী বলেন, ‘প্রায় দুই বিঘা জমিতে দুই হাজার টমেটো গাছ লাগিয়েছি। যা থেকে ফলন পাচ্ছি। কিন্তু এরই মধ্যে কিছু গাছে ভাইরাস দেখা দিয়েছে। সেগুলোর আগা কেটে মাটিচাপা দিয়ে দিচ্ছি। সেইসঙ্গে ছত্রাকনাশক স্প্রে করছি। পাশাপাশি সার ও কীটনাশক দিচ্ছি। এরপরও কোনও কাজ হচ্ছে না।’

তিনি বলেন, ‘টমেটো চাষে আমার খরচ হয়েছে চার হাজার টাকা। ইতোমধ্যে সাত হাজার টাকার টমেটো বিক্রি করেছি। আরও ১৫-২০ হাজার টাকার টমেটো বিক্রি করতে পারবো। ভাইরাস দেখা না দিলে আরও বেশি ফলন হতো।’
বান্দা এলাকায় দেড় বিঘা জমিতে টমেটো চাষ করেছেন রবীন্দ্রনাথ বৈরাগী। তিনি বলেন, ‘ভাইরাসজনিত কারণে অর্ধেক টমেটো গাছ নষ্টে হয়ে গেছে। পরে দ্বিতীয় দফায় আরও কিছু টমেটো গাছ লাগিয়েছি। এগুলোও ভাইরাসে আক্রান্ত হয়েছে। ভাইরাসের কারণে ইতোমধ্যে ২০ হাজার টাকা লোকসান হয়েছে। এখন এই সমস্যা দূর করতে না পারলে আরও ক্ষতি হবে।’

তবে গরম ও ঠান্ডায় সবজিতে ভাইরাসজনিত সমস্যা স্বাভাবিক বিষয় বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক মোসাদ্দেক হোসেন।

তিনি বলেন, ‘ভাইরাস নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কৃষি বিভাগের মাঠকর্মীরা এলাকাভিত্তিক কাজ করছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ দিচ্ছেন। মাঠকর্মীদের পরামর্শ নিলে গাছের ভাইরাস দূর হয়ে যাবে।’