সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরায় নাশকতা সৃষ্টির অভিযোগে পাঁচটি ককটেলসহ জামায়াতের ১৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের হাটের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, মিছিলের একটি অংশ হাটের মোড় থেকে তুফান মোড়ের দিকে, অপর একটি অংশ সদর উপজেলা পরিষদের সামনে দিয়ে জামায়াত অফিসের দিকে গিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পাঁচটি ককটেলসহ জামায়াতের ১৬ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নেতা-কর্মীদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
তবে আটক নেতা-কর্মীদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।











































