Home খেলাধুলা রিচার্লিসনের গোলটিই কাতার বিশ্বকাপের সেরা: ফিফা

রিচার্লিসনের গোলটিই কাতার বিশ্বকাপের সেরা: ফিফা

10

স্পোর্টস ডেস্ক।।

কাতার বিশ্বকাপের সেরা গোল বেছে নেওয়ার জন্য ভোটাভুটির আয়োজন করেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আর ওই ভোটভুটিতে ‘বাইসাইকেল কিক’-এ করা ব্রাজিলের রিচার্লিসনের গোলই কাতার বিশ্বকাপের সেরা গোল বলে বিবেচিত হলো। শুক্রবার (২৩ ডিসেম্বর) ওই ভোটের ফলাফল প্রকাশ করে ফিফা।

এক টুইট বার্তায় ফিফা জানিয়েছে, ১০ ফুটবলারের করা গোল থেকে সেরা হিসেবে রিচার্লিসনের গোলকেই বেছে নিয়েছেন সমর্থকরা। সার্বিয়ার বিপক্ষে ওই ম্যাচে ২-০ গোলে জয় পায় ব্রাজিল। দুটি গোলই করেন রিচার্লিসন। ১০ ফুটবলারের মধ্যে পোল্যান্ডের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের গোল, ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমারের ড্রিবল ও মেক্সিকোর বিপক্ষের এনজো ফার্নান্দেজের গোলও ছিল।

ফিফা এর আগে সংক্ষিপ্ত তালিকার জন্য মনোনীত ১০ গোলের তালিকা প্রকাশ করে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রিচার্লিসনের গোলটি, ইকুয়েডরের বিপক্ষে নেদারল্যান্ডসের কোডি গাপকোর গোল, সার্বিয়ার বিপক্ষে ক্যামেরুনের ভিনসেন্ট আবুবকরের গোল, ব্রাজিলের বিপক্ষে পাইক–সেং–হুয়োর গোল, সৌদি আরবের বিপক্ষে মেক্সিকোর লুইস চাভেজের গোল ও আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের সালেম–আল দাওসারির গোলটিও জায়গা করে নেয়। সূত্র: ইউরোস্পোর্টস